Showing posts with label khokon. Show all posts
Showing posts with label khokon. Show all posts

Thursday, July 18, 2013

dhaka bhromon10; ঢাকা আমার ঢাকা১০

পরের দিন অনেকগুলো সাংবাদিক সম্মেলনে যোগ দেওয়ার কথা। প্রথমটায় যোগ দিতে পারলাম না, ঢাকার রাস্তার জন্য। পরেরটা মুক্তি যুদ্ধ জাদুঘরের সম্মেলন কক্ষে। তখন প্রায় দুটো। আমরা মুক্তি যুদ্ধ জাদুঘরের সামনে। সঙ্গে জাকিরভাই। ওই টিকিট কাটছেন।  জাকিরভাই বাংলাদেশের খুব একটি গুরুত্বপূর্ণ সংগঠন নাগরিক উদ্যোগের জন্মদাতাদের মধ্যে একজন। তিনিই আমাদের পথপ্রদর্শক। তিনিই হকার সম্মেলনের বাংলাদেশের মূল সংগঠক। সঙ্গে রয়েছেন ইন্টারন্যাশনাল হকারস অ্যান্ড আরবান পুওরের যৌথ আহ্বায়ক আবুল হোসেইন। বিকেলের প্রেস সম্মেলনে ধকার আগে আমরা।







dhaka bhromon9; ঢাকা আমার ঢাকা৯

প্রদীপ থেকে গেলাম বাস্তুহারাদের সংগঠনে। খুব বড় সংগঠন। বাংলাদেশে উদ্বাস্তু, বাস্তুহারাদের মুরুব্বি ছিলেন এম এ জামান সাহেব। তিনি মারা যাওয়ার পর তাঁর বড় পুত্র খোকন সংগঠনের হাল ধরেন। শাক্তিমানদাদার পাশে যুবকটি খোকন, এখন উদ্বাস্তু আন্দোলনের বড় নেতা। জামান সাহেব জগতে থাকতে থাকতে বাংলাদেশ সরকার সাভারে সংগঠনকে বড় জমি দেয় উদ্বাস্তু পুনর্বাসনের জন্য। সেখানে প্রায় ২২০০ পরিবার পুনরবাসিত হয়। কিন্তু লিজ বন্দোবস্ত প্রত্যেক বছরে নবীকরন হয়। এবং এর জন্য তাঁরা বাংলাদেশ সরকারকে প্রায় এক কোটি টাকা নানান রূপে ট্যাক্স হিসেবে দেন। তাঁরা নিজেরাই সেই জমি উন্নয়ন করেছেন বাড়ি করেছেন। সেই দপ্তরে শাক্তিদা এশিয়া সম্মেলন নিয়ে আলোচনা করেন এবং উদ্বাস্তু সমস্যা নিয়েও যে সে সম্মেলনে বিশেসভাবে আলোচনা হবে তাও বিশদে কথা হয়। সেদিন ঠিক হয় পরের দিন আমরা সাভারের পুনর্বাসন স্থল দেখতে যাব। তাঁরা আমাদের তুলে নেবেন।