Showing posts with label মাল্টিভার্সিটি. Show all posts
Showing posts with label মাল্টিভার্সিটি. Show all posts

Monday, May 14, 2018

ইওরোপকেন্দ্রিকতা বিরোধী চর্চা - ইওরোপবিদ্য ভাবনার শেষ বিদায়২২ - ক্লদ আলভারেজ

সমাজ বিজ্ঞান পাঠ্যের বিবর্তন
হোয়াইট স্টাডিজ আর অনুমানগুলির সমস্যার সমালোচনা
শিক্ষা সাম্রাজ্যবাদ হিসেবে মনোবিদ্যা পাঠ

রাষ্ট্রবিজ্ঞানের মতই ভারতে এবং অন্যান্য এলাকায় মনোবদ্যা শিক্ষণের পরম্পরার বিরুদ্ধে কাজ করার যুক্তি হল, সেগুলো থেরাপি হিসেবে চিহ্নিত হলেও সেগুলোর তাত্ত্বিক কাঠামো প্রায় নেই বললেই চলে, যার জন্যে এই বিষয়ের ওপর প্রায়ই প্রশ্ন উঠতে থাকে, এটাও মনে রাখা দরকার। আর এই সমালোচনা করেন এমন মানুষ, যাদের কাজের অভিজ্ঞতার সঙ্গে দেশের মনোবিদ্যার তত্ত্ব আর প্রয়োগের শেকড়ের যোগ অত্যল্প। তাদের সমস্যা হল স্থানীয় ভাষায়, সাহিত্যে এবং পাঠে তাদের জ্ঞান নেই বলে, এই ধরণের চর্চায় তারা অনভ্যস্ত। শুধু দেশিয় মনোবদ্যা চর্চাই নয়, অন্যান্য বিদ্যা চর্চাতেও তারা প্রায় অজ্ঞ।
অবশ্যই অবস্থা পাল্টাচ্ছে তার বড় কারণ বহুকৃষ্টিক পদ্ধিতিতে কাজ শুরু করার জন্যে এবং যে কাজে সাদা চামড়া নির্ভর মনোবিদ্যার ভিত্তিকে, প্রয়োগবাদিতা এবং তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করা হয়। বহুকৃষ্টিক পদ্ধিতিতে কাজ শুরু করার একটা অসুবিধে হল, সে বার বার ইওরোপকেন্দ্রিক মণবিদ্যা চর্চার তত্ত্ব, পদ্ধতিগত ভিত্তিকে তৌল করে। নাইডু বলছেন, ইওরোপিয় ধাঁচে বিজ্ঞান এবং গবেষণার পদ্ধতির বিরুদ্ধে শুধু যে বিরোধিতা করা হয় তাই নয়, overemphasis on diagnosis and treatment of individual mental illness নিয়ে এটির ক্লিনিক্যাল এপ্রোচটিও সমালোচনা করা হয়। ঠিক হল বৃহত্তর স্বাস্থ্য সুরক্ষায় মনোবিদ্যার অন্তর্ভূক্তি করা উচিত।
ইওরো-আমেরিকিয় মনোবিদ্যার নীতি thus be said to have not only precluded insights of people into their own psyches available in their own intellectual traditions but also led to violent, inhuman and wholly destructive approaches in their own histories।
মনোবিদ্যাচর্চার শেকড়ে ফিরতে ভারতে কিছু উদ্যম নেওয়া হয়েছে বিশেষ করে বৌদ্ধ মনোবিদ্যা চর্চায় অভিধর্ম সূক্তে কিছু বিষয় নজরে এসেছে। যোগচর্চাতেও মনোবিদ্যার চর্চা নিয়ে সম্প্রতি কয়েকটি সম্মেলন হয়ে গেল এবং একে বৃহত্তর মনোবিদ্যা পরম্পরার সঙ্গে এবং ছাত্রদের যাতে যোগ্য শংসাপত্র দেওয়া যায় তার উদ্যোগও নেওয়া হয়েছে।  

শিক্ষা সাম্রাজ্যবাদ হিসেবে নৃতত্ত্ব পাঠ
বিজ্ঞান হিসেবে নৃতত্ত্ব একটি মৃত বিদ্যা। আজ আর এটির বেঁচে থাকার কোন যৌক্তিক কারণই নেই। অথচ আমাদের দিকের বিশ্বে আজও মানুষ নৃতত্ত্বে আস্থাবান তার বড় কারণ, বিশ্ববিদ্যালয়গুলীর পাঠদানের ঔপনিবেশিক কাঠামো, যা সহজে ভেঙ্গে ফেলা যাচ্ছে না কারণ তারা তাদের প্রাক্তন শাসক প্রভুদের তৈরি এই বিদ্যার রাজনৈতিক ভিত্তিকেই প্রশ্ন করে না।
ক্লদ লেভি-স্ত্রাউস একদা বলেছিলেন, বিজয়ীরা বিজীতদের নিয়ে তৈরি করা বিদ্যার বিজ্ঞানের নাম দিয়েছে নৃতত্ত্ব। এই সূত্রে তিনি বলেছেন কেন বিজীতরা নৃতত্ত্বচচর্চা করতে পারবে না। এ বিষয়ে তাঁর উক্তি তুলে দেওয়া গেল
‘Anthropology is not a dispassionate science like astronomy, which springs from the contemplation of things at a distance. It is
the outcome of a historical process which has made the larger part of mankind subservient to the other, and during which millions of innocent human beings have had their resources plundered and their institutions and beliefs destroyed, whilst they themselves were ruthlessly killed, thrown into bondage, and contaminated by diseases they were unable to resist.
‘Anthropology is daughter to this era of violence. Its capacity to assess more objectively the facts pertaining to the human condition reflects, on the epistemological level, a state of affairs in which one part of mankind treated the other as an object.

‘A situation of this kind cannot be soon forgiven, much less erased. It is not because of its mental endowments that only the Western world has given birth to anthropology, but rather because exotic cultures, treated by us as mere things, could be studied accordingly as things. We did not feel concerned by them whereas we cannot help their feeling concerned by us. Between our attitude towards them and their attitude towards us, there is and can be no parity.’ (Smithsonian Lecture)

ইওরোপকেন্দ্রিকতা বিরোধী চর্চা - ইওরোপবিদ্য ভাবনার শেষ বিদায়২১ - ক্লদ আলভারেজ

সমাজ বিজ্ঞান পাঠ্যের বিবর্তন
হোয়াইট স্টাডিজ আর অনুমানগুলির সমস্যার সমালোচনা

শিক্ষা সাম্রাজ্যবাদ হিসেবে মনোবিদ্যা পাঠ 
আফ্রিকার সমালোচকেরাও তাদের পাঠ্যক্রমে ইওরোপমুখ্য মনোবিদ্যার অন্তর্ভূক্তি বিষয়ে সমালোচনা না করে পারে নি। বর্ণন নাইডু(Vernon Naidoo) বলছেন বহুকাল ধরেই আফ্রিকার মনোবিদ্যা পাঠ্যক্রম মূলত সাদা চামড়ার মধ্যবিত্তীয় সাম্রাজ্যনীতিমালা অবলম্বন ইওরোপিয়মুখ্যতার পথ ধরে এগিয়েছে। পাঠ্যক্রমে অন্যান্য সামাজিক গোষ্ঠীগুলি নিয়ে আলোচনা প্রায় নেই বললেই চলে। তিনি সার্বজনীনতার প্রহসনে ঋদ্ধ ইওরোপিয়মুখ্য মনোবিদ্যাকে ছেড়ে দিয়ে আফ্রিকাকেন্দ্রিক মনোবিদ্যা পাঠ তৈরির আবেদন জানান। তিনি অভিন্নতার দাবি উড়িয়ে দিয়ে বলেন – যে ব্যক্তি মনোকালচারে শিক্ষিত হয়েছে সে কি করে সবকটা কৃষ্টির বিষয়ে জানবে।
অন্যান্য সমালোচকদের বক্তব্য, আফ্রিকার মনোবিদ্যা পড়ানোর সব থেকে বড় অন্তরায় হল সেটির সাদা চামড়ার সাম্রাজ্যবাদীকেন্দ্রিক শিক্ষণ বাস্তবতার প্রতি বিশেষ করে ঝুঁকে থাকা – তত্ত্বে, গবেষণায় এবং প্রয়োগেও। তারা সাদা কৃষ্টিকে বর্ণনা করলেন, a synthesis of ideas, values, norms, beliefs and behaviours
that have coalesced from descendants of white European ethnic groups হিসেবে। H.A. Bulhan বর্তমান আফ্রিকিয় শিক্ষা ব্যবস্থায় মনোবিদ্যার শিক্ষণ পদ্ধতির মধ্যে নিহিত জাতিবাদী প্রবণতার তিনটি মৌলিক চরিত্র নির্ধারণ করলেন,
a. That the Euro-American worldview is the only or the best world view.
b. That positivism or neo-positivism is the only or the best approach for the conduct of scientific inquiry.
c. Experiences of white, middle class males are the only or most valid experiences in the world.

বুরহান বললেন, অন্যান্য মনোবিদ্যা পড়ানোর পরম্পরার প্রতি তাচ্ছিল্যতার মনোভাব বিজ্ঞান ভিত্তিক  পাঠ্যক্রমের এই ইওরোপকেন্দ্রিকতার উন্নাসিক বিচ্ছিন্ন থাকার মনোভাবে লুকিয়ে আছে এবং সেই অবহেলিত বিষয়গুলোয় না ঢুকেই তিনি এই তাত্ত্বিক অবস্থাটা বলে দিতে পারেন।
বুরহান বললেন মনোবিদ্যার সঙ্গে অন্যান্য প্রাকৃতিক বিজ্ঞানের ওভারআইডেন্টিফিকেশনের সমস্যার জন্যে মানবিক ব্যবহারকে ব্যক্তির ব্যবহারে পরিণত করে রাশিকরণের জন্যে। পরের খণ্ডিতকরণটি হল, মানবিক মনোবিদ্যাকে পশুদের সঙ্গে সরাসরি তুলনা শুরু হয়। এর জন্যে সাদা চামড়া ছাড়া অন্যান্যদের কিছু মানুষকে পশুদের কাছাকাছি বলে চিহ্নিত করতে সুবিধে হয়, বিশেষ করে আফ্রিকা আর মাওরিদের মত বর্বর সমাজগুলির ক্ষেত্রে।
নাইডু বলছেন, তার অভজ্ঞতা হল মনোবিদ্যার গবেষকেরা সাদা ছাড়া অন্যান্যদের ওপরে যে সব মনোবিদ্যা বিষয়ক গবেষণা করেন তার মুল ভিত্তি হল জাতিবাদী কিছু ধারণা, যার চরিত্র মূলত প্যাথলজিক্যাল। তার মধ্যে এগুলি হল,
1. Inferiority: Non-whites are assumed to be lower in the hierarchy than whites. They are also more primitive and therefore inherently pathological.
2. Genetic deficiencies: Differences between whites and non-whites are assumed to be rooted in biology and behavior cannot be changed without a change in the genetic make-up.

3. Cultural deficiency is defined in proportion to their differences or divergence from white culture (European values, norms, customs and life-style). The white middle class culture establishes and sets the normative standards. Others can only be seen as deviant or chaotic or anarchic

Sunday, May 13, 2018

ইওরোপকেন্দ্রিকতা বিরোধী চর্চা - ইওরোপবিদ্য ভাবনার শেষ বিদায়২০ - ক্লদ আলভারেজ

সমাজ বিজ্ঞান পাঠ্যের বিবর্তন
হোয়াইট স্টাডিজ আর অনুমানগুলির সমস্যার সমালোচনা

শিক্ষা সাম্রাজ্যবাদ হিসেবে অর্থনীতি শিক্ষা 
উন্নয়নের অর্থনীতির তত্ত্ব আদতে তাদের অর্থনৈতিক তত্ত্বকে দক্ষিণের দেশগুলির ওপরে চাপিয়ে দেওয়ার উদ্যম। এর কোন বৌদ্ধিক পরম্পরা নেই। ফলে কোন স্বশাসিত পরম্পরাও গড়ে ওঠার সুযোগ হয় নি। তাই প্রত্যেক তাত্ত্বিক তার নিজস্ব দৃষ্টিভঙ্গীতে দক্ষিণের দেশগুলি বদলানোর তাগিদে মনগড়া তত্ত্ব চাপিয়ে দিয়েছেন। প্রয়োজন ছিল হাতে কলমে কাজ করার উদ্যম, এবং এরকম বিপুল বিশাল ব্যপ্তিতে আর কখোনো পাওয়ার সুযোগ ছিল না। হার্শম্যান বা ক্লার্ক বা তাদের প্রখ্যাত তাত্ত্বিকবন্ধুরা তার নিজের দেশে গাড়ি চালানো না জেনে, শুধু গাড়ি কেমন ভাবে চলে সের তত্ত্বটুকু জেনে, গাড়ি চালাবার অনুমতি কখনও পেতেন না, যে সুযোগতা তারা দক্ষিণের দেশগুলোতে পেয়েছেন। কোনও রোগীকে বিশদে না বিচার করে আপনি কি কোন শল্য চিকিৎসককে তার ওপরে ছুরি কাঁচি চালাতে দেবেন? বা বাস্তব অভিজ্ঞতা ছাড়া শুধু পরীক্ষায় ভাল ফল করার সুবাদে তাকে কি শল্য চিকিৎসার অনুমতি দেওয়া যায়? তাহলে অর্থনীতির তাত্ত্বিকেরা যে দেশ জানেন না, তার সঙ্গে দীর্ঘ কালের কাজের অভিজ্ঞতা নেই, তাদের কিভাবে নতুন স্বাধীন একটি দেশের কোটি মানুষের ভবিষ্যতের নীতি নির্ধারণের দায়িওত্ব দেওয়া হল?
এর উত্তর কেউ সহজভাবে দিতে পারেন নি। এই সব দেশে শুধু অর্থনৈতিক তত্ত্ব প্রয়োগের নামে উন্নয়ন নিয়ে ফাটকাবাজিই হয় নি, কিছু দিন পরে যখন ‘অভিজ্ঞতা’ পাকল তখন নীতিসমূহকে হেঁটমুণ্ড উর্ধ্বপদ করিয়ে দেওয়া হতে থাকল। এক দিকে Rosenstein-Rodan ব্যাপক এবং তুল্যমূল্য উন্নয়নের নিদান দিচ্ছেন, উল্টোদিকে হার্শম্যানের নিদান হল অভারসাম্য। বুয়ারের মত নব্যধ্রুপদী বাজারে সরকারি হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছেন আবার সিঙ্গার এবং প্রিবিশের দাবি নির্বিচারে আমদানি শুল্ক প্রয়োগ করা, সংরক্ষণ, আন্তর্জাতিক স্তরে আলোচনার করেই এগুলো লাগু করা দরকার কারণ এগুলো আদতে দক্ষিণের রাষ্ট্রগুলির বিপক্ষে গিয়েছে।  
আজ বিশ্বে একজনও বোধহয় নেই, যিনি আফ্রিকার অর্থনীতির ধ্বংস হওয়া নিয়ে চিন্তিত নন। কিন্তু আসুন প্রশ্ন করি, আফ্রিকার অর্থনীতিবিদদের কারা প্রশিক্ষণ দিয়েছিল? কঙ্গোর ওঝারা? ভারত, আফ্রিকা বা ব্রাজিলের দেশিয় অর্থনীতিবিদদের কোন তাত্ত্বিক সম্মিলন হয়েছে, যেখানে পশ্চিমের অর্থনীতির কেউকেটারতত্ত্ব আলোচিত হয় নি? আজকের অর্থনীতির বিশ্ববিদ্যালয়ী পাঠ্যক্রম এতই হচপচ যে এটি বিজ্ঞান হিসেবে শিক্ষার আদৌ যোগ্য কিনা সেই বিষয়টি আবার নতুন করে ভাবা দরকারে।

শিক্ষা সাম্রাজ্যবাদ হিসেবে মনোবদ্যা শিক্ষণ
কার্যকরী জ্ঞান হিসেবে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম এবং জনগণের ধারনার মধ্যে যে বিপুল তফাত তার উদাহরণ মনোবিদ্যাতেও পাওয়া যায়।  ভারতের মত দেশের উদাহরণই ধরুণ। আক্ষরিকভাবে বিদেশে থেকে বিপুল সংখ্যক মানুষ ভারতের যোগভ্যাস বা দলাইলামা বা তাঁর সঙ্গীদের থেকে বার্তা শুনতে আসেন। অথচ ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মনোবিদ্যার বিভাগগুলিতে আমদানি করা আমেরিকিয় ক্লিনিক্যাল সাইকোলজির রমরমা।
কিন্তু এই শিক্ষা পদ্ধতির যে বিরুদ্ধাচরণ হয়নি তা নয়। বিগত পঞ্চাশ বছর ধরে আফ্রিকা বা ভারতেও এই শিক্ষা পদ্ধতির তুমুল কিন্তু যোগ্য সমালোচনা হয়েছে। এই মনোবিদ্যা পাঠে ইওরোপকেন্দ্রিকতা বিষয়ে ভীষণভাবে গলা তুলেছেন দুর্গানন্দ সিনহা। ইন্ডিয়ান সাইকোলজি বইতে লিখছেন, By and large psychology taught, studied and practised in India is Western; it is the psychology developed in North America and Europe. Many of the senior psychologists in the country were trained in the West. The textbooks studied were largely written by Western  psychologists and published abroad. The key concepts, the main categories and research themes are unmistakably Western derivatives. Even the psychological tools employed are in large part developed and standardized in the West.
‘It is, therefore, not surprising that psychological research in India, with few exceptions, has received little attention in scholarly
circles and is by and large blissfully ignored by policy makers as well as public in the country. Much of Indian research in psychology is simply imitative of what goes on in the West. H.S. Asthana (1988) wrote some 20 years ago with an understandable sense of grief and disgust that the “concerns of Western psychology of yester years are the current interests of the Indian psychologists.” The situation has not changed significantly since. A decade later Henry Kao and Durganand Sinha (1997) wrote that psychological researches in Asia in general and India in particular “were largely imitative and replicative of foreign studies. Psychologists in these countries became recipients rather than exchange agents of knowledge. The culture of imitation and replication in research reached a peak when local problems were conceptualized in Western frameworks.

Saturday, May 12, 2018

ইওরোপকেন্দ্রিকতা বিরোধী চর্চা - ইওরোপবিদ্য ভাবনার শেষ বিদায়১৯ - ক্লদ আলভারেজ

সমাজ বিজ্ঞান পাঠ্যের বিবর্তন
হোয়াইট স্টাডিজ আর অনুমানগুলির সমস্যার সমালোচনা
শিক্ষা সাম্রাজ্যবাদ হিসেবে অর্থনীতি শিক্ষা

উদাহরণস্বরূপ নয়া দিল্লির কথাই ধরা যাক। ১৯৪৭এর স্বাধীনতা(আমরা বলি পাঞ্জাব আর বাংলা ভাগ)র পরে আন্তর্জাতিক স্তরের নামডাকওয়ালা খুব বেশি অর্থনীতিবিদ ছিলেন না। George Rosen বলছেন কিভাবে উন্নয়নের রণনীতি তৈরি করতে ফোর্ড ফাউন্ডেশন এবং রকফেলার ফাউন্ডেশন তাত্ত্বিক সহযোগী হিসেবে রাতদিন কাজ করে গিয়েছে। ফোর্ড ফাউন্ডেশনের ভারতের প্রতিনিধি Douglas Ensminger বলছেন তার নিজের দেশের ক্যাবিনেট মন্ত্রীদের থেকে তিনি ভারতের প্রধানমন্ত্রী আর দপ্তরে যাওয়া আসা ছিল খুব ভাল রকম। এই বিশেষজ্ঞরা মুক্তবুদ্ধি তত্ত্বমত, তত্ত্ব বিলিয়েছেন এবং সেগুলোকে আপ্তবাক্য ধরে আমাদের নেতারা দেশ গড়ার কাজ করে গ্যাছেন। অথচ আজও কেউ প্রশ্ন তুললেন না, নব্য ভারতের সমস্যাগুলো নিয়ে এই বিদেশি বিশেষজ্ঞদের অভিজ্ঞতা তো দূরস্থান, বিন্দুমাত্র জ্ঞান ছিল কি না। ভারতের পরিকল্পনা কমিশন আর্থনৈতিক উন্নতি করতে কি ধরণের উদ্যম নিতে হয়, এই প্রস্তাব চেয়ে কলিন ক্লার্ককে ডেকে আনলেন। স্বাভাবিকভাবে তারা নিজেদের মহাদেশ আর দেশে যে নিদান দিচ্ছেন, ভারতে কেন তার বিপ্রতীপ নিদান দেবেন? ফলে নব্যমুক্ত অর্থনীতির রমরমা তত্ত্ব ভারতীয় নীতিনির্ধারকদের গেলাতে তার বিন্দুমাত্র সমস্যা হয় নি।
উন্নয়নের তত্ত্বায়নে ভারতকে জুড়তে একটা বড় সমস্যা দেখা দিল পশ্চিমি তাত্ত্বিকদের নজরে(সেটা হল শিল্পায়নের কাঁচামাল আর বাজারের জন্যে প্রয়োজন ছিল একটা উপনিবেশ। গোটা ইওরোপ আমেরিকা এইভাবেই অপশ্চিমি দেশের ঘাড় ভেঙ্গে শিল্পায়িত হয়েছে)। কিন্তু ভারতের এবং অন্যান্য মুক্ত প্রাক্তন উপনিবেশগুলোর তো কোন উপনিবেশ নেই। সেই মুহূর্তে হয়ত প্রয়োজন ছিল স্থির মস্তিষ্কে বিবেকী বাস্তবাদী চিন্তাভাবনার। অজ্ঞ, অশিক্ষিত, পরিবেশ সম্পর্কে অসচেতন, অতীতে বিপুল ভুল করার কাজে বার বার ঘা খাওয়া সত্ত্বেও সাদা চামড়ার মানুষদের অপরিশীলিত তত্ত্বায়নে অপশ্চিমি অভিজাত শিক্ষিত এবং ক্ষমতার কাছাকাছি থাকা মানুষদের অসম্ভব চোখ বন্ধ নির্ভরতা। এই সুযোগ কিন্তু কোন ভারতীয়র বা দক্ষিণের কোন তাত্ত্বিক বা বৌদ্ধিক মানুষের ছিল না, আজও নেই। তাদের যে কোন ছোট্ট ভুল বিদেশিদের করা মস্ত ব্লাণ্ডারের থেকেও বাড়িয়ে দেখা হয়। They indicated instead, in some mysterious way, civilizational incompetence।
পরের দিকে পশ্চিমি বহু ত্রাতা তাত্ত্বিক ভুলের কথা স্বীকার করেছিলেন। তারা বলেছেন বেশ কিছু গুরুতর ভুল করার কথা, এবং সেই ভুল থেকে তারা শিখছেন কিভাবে ভাল কাজ করা যায়। ততদিনে এই সাঙ্ঘাতিক বিভ্রমগুলি অবশ্য দক্ষিণের দেশগুলির কোটি কোটি মানুষের জীবন নষ্ট করে দিয়েছে। এই ভুলকরা মানুষেরা অভ্রান্তচিত্তে অপশ্চিমি বিশ্ববিদ্যালয়গুলিতেও পড়িয়েছেন।
উন্নয়ণের কি কি রণনীতি? প্রচলিত উন্নয়ণের অর্থনীতির মৌলিক তত্ত্বগুলি এবারে দেখা যাক – হ্যারড-ডোমার মডেল বলছে সঞ্চয় এবং বিনিয়োগ উন্নয়নের অন্যতম নিদান অন্যদিকে মরিস ডব এইভাবেই বলছেন পুঁজি সঞ্চয়ই উন্নয়নের প্রাথমিক শর্ত। আর্থার লিউইস মডেলও একইভাবে প্রশ্ন তুলে বলছেন যে সমাজে ৫ শতাংশ জমা করার প্রবণতা নেই, তার কিকরে ১২ থেকে ১৫শতাংশ জমার প্রবণতা তৈরি হবে এই সাধারণ তত্ত্ব তার মাথায় ঢুকছে না? ক্লার্ক ফিশার তার হাইপোথিসিসে বললেন শ্রমিক যদি প্রাথমিক থেকে মধ্যস্তর এবং শেষ পর্যন্ত উচ্চতম তৃতীয় স্তরে পৌঁছতে পারে তাহলে বোঝা যাবে উন্নয়ণ হচ্ছে।

এরপরে এল বিদেশি সাহায্যের তত্ত্ব। তাদের মতে বিদেশি সাহায্যেই একমাত্র বিভিন্ন বিষচক্রে যেমন জনসংখ্যা বৃদ্ধি, ইত্যাদিতে ডুবে থাকা দক্ষিণের দেশগুলি উন্নয়নের পথে পৌঁছতে পারে। কোন তত্ত্বকেই কাঠামোগত কারণ হিসেবে উপস্থাপন করা হল না। ধরে নেওয়া হল গ্রোথ, সরলরৈখিক এবং স্বতস্ফূর্ত। পরে কয়েক দশক পরে হঠাত যখন ঘুম থেকে উঠে পরিকল্পকেরা দেখলেন এই তত্ত্বায়নগুলি এতই মামুলি যে কোন সমস্যার কাছাকাছিই পৌঁছন যাচ্ছে না, তখন তারা বললেন উন্নয়নের জন্যে নৈতিকতায় সংখ্যাতত্ত্বে পরিবর্তন আনা, সঙ্গঠনে পরিবর্তন আনা মানুষের মনোভাবের পরিবর্তন আনা জরুরি – এইগুলি সামাজিকভাবে ধাক্কা দিয়ে(সোসাকল ইঞ্জিনিয়ারিং) পরিবর্তন আনা সম্ভব। তবে আমাদের ভাগ্য ভাল যে তারা সমগ্র প্রাচীন জনসংখ্যাকে নব্য জনসংখ্যা দ্বারা প্রতিস্থাপিত করতে চান নি(কিছুটা তারা করেছিলেন পশুদের ক্ষেত্রে – তাদের কিছু তাত্ত্বিক এদেশে জার্সি গরু, ইয়র্কশায়ার শুয়োর এবং লেগহর্ণ মুরগি দিয়ে গোটা ভারতীয় গৃহপালিত পশুকে বদলাতে চেয়েছিল)।  

ইওরোপকেন্দ্রিকতা বিরোধী চর্চা - ইওরোপবিদ্য ভাবনার শেষ বিদায়১৮ - ক্লদ আলভারেজ

সমাজ বিজ্ঞান পাঠ্যের বিবর্তন
হোয়াইট স্টাডিজ আর অনুমানগুলির সমস্যার সমালোচনা
শিক্ষা সাম্রাজ্যবাদ হিসেবে অর্থনীতি শিক্ষা

তাত্ত্বিক সোসাইটির বিপুল প্রভাবশালী সসদ্য নিয়েও সে খুব বেশি প্রভাব ফেলতে পারে নি। ১৯৮৮য় থাচারের নাতে নাইট উপাধি পাওয়া পোল্ট্রি মালিক এন্থনি ফিশার সোসাইটির কর্মকাণ্ডে বিপুল পরিবর্তন আনেন। সোসাইটিতে ফিসারের অর্থনৈতিক বিনিয়োগে অব ইকনমিক এফেয়ার্স তৈরি হয়। এটি মুক্ত অর্থনীতির সমর্থকদের তাত্ত্বিক রূপরেখা তৈরি করে দিত। এর কাজ হল বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং প্রভাবশালী সঙ্গঠনে মুক্তবানিজ্যের পক্ষে আলোচনার তাত্ত্বিক পরিবেশ তৈরি করা। এই সংগঠন অস্ট্রেলিয়ার কলিন ক্লার্ক, ফ্রেডরিশ হায়াক, মিলটন ফ্রিডম্যান, লায়োনেল চার্লস রবিনস এবং জর্জ পাইশকে দিয়ে বই লিখিয়ে প্রকাশ করতে থাকে।
১৯৭৪ সালে ইন্সটিটিউট অব ইকনমিক এফেয়ার্সএর তত্ত্বাবধানে তৈরি হয় সেন্টার ফর পলিসি স্টাডিজ এবং ১৯৮০তে সোসাল এফেয়ার্স ইউনিট। ইউনিটের কাজ হল সমাজতত্ত্ব নিয়ে ইন্সটিটিউট অব ইকনমিক এফেয়ার্স যে কাজ করেছিল অর্থনীতি নিয়ে, সমাজতত্ত্বে সেই ধরণের কাজে মদত দেওয়া। এছাড়াও আরও বেশ কিছু ইন্সটিটিউট তৈরি হল, তাদের মধ্যে অন্যতম এডাম স্মিথ ইন্সটিটিউট ফর হেরিটেজ ফাউন্ডেশন। এনথনি ফিসার কানাডার ফিশার ইন্সটিটিউটএর প্রথম প্রেসিডেন্ট হলেন। ১৯৭৭ সালে নিউ ইয়র্কে সেন্টার ফর ইকনমিক পলিসি স্টাডজ তৈরি করেন। এই ইন্সটিটিউটগুলির মধ্যে যাতে বোঝাপড়া ঠিক হয়, তার জন্যে তিনি আরেকটা ইন্সটিটিউট তৈরি করালেন, এটলাস ইকনমিক রিসার্চ ফাউণ্ডেশন – যাকে কেন্দ্র  করে সব সংগঠনের রাজনৈতিক তত্ত্ব আবর্তিত হবে। এরা ১৯৯১ সালের হিসেবে ৭৮টি সংগঠনকে সাহায্য করে এবং ৫১টা দেশের ৯১টা ইন্সটিটিউটের সঙ্গে তাদের তাত্ত্বিক সম্পর্ক ছিল। বার্লিন দেওয়াল ঘটনার পর বিভিন্ন পুঁজিবাদী দেশের আর্থনীতিতে তাত্ত্বিক সাহায্য করা ছাড়াও বহু সদস্য পূর্ব ইওরোপ এবং রাশিয়ায় যান সে সব দেশের সংগঠন আর বিদ্যাকেন্দ্রগুলিতে প্রভাব ফেলতে।
মঁ পেলেরিন সোসাইটি এবং বিশ্ব জোড়া মুক্ত বাণিজ্য তত্ত্ব ছড়িয়ে দেওয়ার কাজে ফিশারের অর্থনৈতিক হিটম্যানেরা বিভিন্ন সংগঠনকে আর্থিক তাত্ত্বিক দক্ষিণা দিতে থাকে। বিশেষ করে পশ্চিমি রাষ্ট্রগুলিতে। তাদের সদস্যরা সরকারগুলির নীতি পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হয়। অন্যান্য জ্ঞানচর্চার ক্ষেত্রে যেমন অপশ্চিমি বিশ্ববিদ্যালয়গুলি সতত মুখিয়ে থাকে পশ্চিমি পথ প্রদর্শন আর পরামর্শের জন্যে, অর্থনীতি শিক্ষণের ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটল না। সোসাইটি এবং তার তাঁবেদারদের নিরীক্ষণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তৈরি হল মুক্ত অর্থনীতি ভিত্তিক অর্থনীতি শিক্ষার পাঠ্যক্রম।
মনে রাখা দরকার উন্নয়ণের অর্থনীতি নামক জ্ঞানচর্চার সোনার পাথরবাটিটির ধারণা এবং বিকাশের কাজ করেছে পশ্চিম এবং সে সেটি দক্ষিণকে হাতবদল করেছে। এর ধারণাগুলি পশ্চিমি অর্থনীতির ধারণাগুলির মতই প্রায়ই একইরকম। শুধু পার্থক্য হল এই অর্থনীতি ভিত্তি করে তারা দক্ষিণের দেশগুলির অভদ্র, অনৈতিক, দায়িত্বজ্ঞানহীন অর্থনীতির সমালোচনা করে। অধিকাংশ তৃতীয় বিশ্বের অর্থনীতবিদ কিন্তু প্রথম বিশ্বেই জাত অর্থনীতিবিদ – লর্ড বুয়ায়, কলিন ক্লার্ক, এলবার্ট ও হার্শম্যান, আর্থার লুইস, গুরনার মিরড্যাল, পল প্রেবিশ, পল রোজেন্সটাইন-র‍্যঁদা, ওয়াল্ট রস্টো, হ্যানস সিঙ্গার এবং জাঁ টিনবার্জেন। এরা সক্কলে মিলে দক্ষিণের দেশগুলির অর্থনীতি আর উন্নয়নের ওপর সরাসরি ধাক্কা দিলেন।
দক্ষিণের দেশগুলির নানান সমস্যা বিষয়ে এই নব্যধ্রুপদী অর্থনীতিবিদ, কখোনো কখোনো কেইনিসিয় অর্থনীতিবিদদের যোগ কোথায়? সাধারণ চোখে খুবই কম। কলোনিগুলো স্বাধীনতা পাওয়ায়, সেগুলো নব্য জাতিরাষ্ট্র পরিণত হল। পশ্চিমি অর্থনীতিবিদদের কাছে নতুন ভাবে কাজের বন্যা বইয়ে দিল – বিশেষ করে সরকারগুলোর পরামর্শদাতা হিসেবে। পশ্চিমি সভ্যতার জাগতিক ঐশ্বর্যে চোখ ধাঁধিয়ে যাওয়া, পশ্চিমের উন্নয়ন এবং জ্ঞানচর্চায় মানসিকভাবে নিজেদের দাস করে রাখা শাসক অভিজাতরা গলবস্ত্র হয়ে তাদের সাহায্য চাইলেন।


ইওরোপিকেন্দ্রিকতা বিরোধী চর্চা - ইওরোপবিদ্য ভাবনার শেষ বিদায়১৭ - ক্লদ আলভারেজ

সমাজ বিজ্ঞান পাঠ্যের বিবর্তন
হোয়াইট স্টাডিজ আর অনুমানগুলির সমস্যার সমালোচনা
শিক্ষা সাম্রাজ্যবাদ হিসেবে অর্থনীতি শিক্ষা

অপশ্চিমি বিশ্বের সাধারণ জনগণের জীবনে পশ্চিমি অর্থনীতি গভীর প্রভাব ফেলেছে। এই প্রভাবটা কিন্তু যথেষ্ট ক্ষতিকরভাবে পড়েছে – মানুষের জীবনে তকলিফ অনেক বেড়েছে। আমরা এই ক্ষতির কথা নম্রভাবেই গ্রহণ করি বা না দেখার ভান করি, কারণ আমাদের বলা হয়েছে এই অত্যাচারময় পথের শেষের দুধ মধুর স্বর্গ অপেক্ষা করে আছে। ওপর থেকে চুঁইয়ে পড়া শক্তিতে অধিকাংশ মানুষকে সফলভাবে দারিদ্রে ডুবিয়ে রাখা হচ্ছে, ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে, এবং গত পাঁচ দশকে গরীব আরও গরীব হয়েছে, ধনী আরও আরও ধনী হয়ে লক্ষ কোটিপতি হয়েছে।
সারা বিশ্বের অধিকাংশ বিশ্ববিদ্যালয় অর্থনীতিকে পাঠ্য হিসেবে রাখতে বদ্ধপরিকর, সে পাঠ্যে মুক্ত অর্থনীতি আর বাজার এবং প্রতিযোগিতার তত্ত্ব ঠুসে খাওয়ানো হয়। বাজার শব্দটা আর আজ হাট বা বাজার সহ বিভিন্ন পণ্য বিক্রিত হওয়া সাঙ্গঠনিক বৈচিত্রর এলাকা আর বোঝায় না; অথবা কালিকটের জামোরিন যখন ভারতে সদ্য পা রাখা ইওরোপিয় বণিকদের উদার হৃদয়ে সেই এলাকায় বাণিজ্য করতে দেওয়ার অঙ্গীকার করেছিলেন, সেই উন্মুক্ত হৃদয়টাও বোঝায় না। আপাতত বাজার বলতে পশ্চিমা অর্থনীতির তত্ত্বে বোঝায় ক্ষমতা প্রয়োগ করে একটি ভৌগোলিক এলাকায় প্রতিযোগীদের সুযোগ সীমিত করে পণ্য বিক্রি করার তত্ত্ব। ৫০০ বছর আগে পর্তুগিজেরা কার্তেজ জারি করার পরে এবং ঠাণ্ডা যুদ্ধের অবসানে এই নীতিটি বিপুল ভূমিকা পালন করে এসেছে।
আজ যখন ঠাণ্ডা যুদ্ধের পরিবেশের অবসান ঘটেছে কিন্তু মুক্ত অর্থনীতির শিক্ষা পদ্ধতি আজকের শিক্ষকেরা উত্তরাধিকার সূত্রে অর্জন করেছেন, সেটা আজও বহাল তবিয়তে অটুট থেকে যায়। যদিও এই পাঠ্যক্রম শেখানোর পিছনে বৈজ্ঞানিকতার বিপুল বৌদ্ধিক যুক্তি নানান কারণে নস্যাৎ হয়ে যায়, যার একটা বড় উদাহরণ হল ২০০৮ সালের আমেরিকায় মর্টগেজ কাণ্ড, যেখানে আমেরিকা সরকার এবং নানান অযোগ্য আর ঘৃণ্য এজেন্সি দায়িত্ব নিয়ে, যে মুক্ত অর্থনীতির তত্ত্ব পশ্চিম ফেরি করে বেড়ায় সারা বিশ্ব, সেই অর্থনীতির তত্ত্বকে তারা পা বেঁধে অতলান্তিকে ফেলে দিয়েছিল।
এতদ সত্ত্বেও বলা যায় বিন্দুমাত্র চোখের পাতা না ফেলে পশ্চিম মুক্ত অর্থনীতিকে ঐশ্বরিক জ্ঞান হিসেবে আজও প্রচার করে, যার সঙ্গে যৌক্তিক কোন নীতি বা জ্ঞানের বস্তুনিষ্ঠতার তত্ত্ব খাপ খায় না। এটা এমন একটা তত্ত্ব যেটা জোর করে বিজ্ঞানের জোব্বা পরে নিয়েছে। এই হিসেবে এই মুক্ত অর্থনীতির অধিকাংশ তত্ত্ব আরেক ধরণের অর্থনীতি জনক জন মেয়ার্ড কেইনসের সরাসরি বিরোধী – যিনি সরাসরি পুঁজিবাদের মৌল নীতির বিরোধিতা করেছিলেন, যে তত্ত্বে বলা হয় পুঁজি আর বাজার খুব ভাল কাজ করে যদি উভয় থেকে সরকার তার হাত গুটিয়ে নেয়।
আজকে এটা প্রতিষ্ঠিত সত্য যে এফ এ হায়াকের মত নব্যরক্ষণশীল তাত্ত্বিককে ১৯৩১ সালে অস্ট্রিয়ান স্কুল অব ইকনমিক লিবারেলিজম থেকে আমদানি করে লন্ডনে নিয়ে আসা হয় লর্ড মেয়ার্ড কেইনসএর তত্ত্বকে প্রত্যাঘাত করতে। তার বই রোড টু সার্ফডম প্রকাশ করে রিডার্স ডাইজেস্ট প্রকাশনী, যাতে দাবি করা হয় কেইনিসিয় অর্থনীতিতে, বিশেষ করে তাঁর উল্লিখিত পূর্ণ কর্মাবস্থা তৈরি হলে স্বাভাবিকভাবে একনায়কতন্ত্রের উদ্ভব ঘটবে। এর বাইরে আমরা আরেকটা তথ্য আজ জেনে গিয়েছি, হায়েক নব্য রক্ষণশীলদের নিয়ে আগামী দিনের রক্ষণশীল অর্থনীতির তাত্ত্বিক তৈরি করতে একটি আধা গোপন গোষ্ঠী মঁ পেলেরিয়ান সোসাইটি তৈরি করেন। সোসাইটির শুরু হয় কার্ল পপার, লায়নেল চার্লস রবিন, মিলটন ফ্রিডম্যান এবং অন্যান্য বিখ্যাত অর্থনীতিবদদের অংশগ্রহণে, যাদের কাজ অপশ্চিমি বিশ্বের সেরা সেরা বিশ্ববিদ্যালয়গুলির পাঠ্যসূচীতে অন্তর্ভূক্ত করে পড়ানো হয়। সম্মিলনে ৩৯ জন অংশগ্রহণকারীর মধ্যে ২৪ জন আমেরিকা আর ইংলন্ডের এবং বাকিরা ইওরোপিয়। অপশ্চিমি বিশ্ব থেকে একজনও অংশ নেন নি, অথচ এই সম্মিলনের তাত্ত্বিক প্রভাব সবার আগে তাদের ওপরেই পড়েছিল। এরপর থেকে সোসাইটির সম্মিলন প্রত্যেক দুবছর অন্তর আয়োজিত হত। ১৯৮০ সালে স্ট্যানফোর্ডের বৈঠপকে অংশগ্রহনকারীর সংখ্যা ৬০০ ছাড়িয়ে যায়। 

Friday, May 11, 2018

ইওরোপকেন্দ্রিকতা বিরোধী চর্চা - ইওরোপবিদ্য ভাবনার শেষ বিদায়১৬ - ক্লদ আলভারেজ

সমাজ বিজ্ঞান পাঠ্যের বিবর্তন
হোয়াইট স্টাডিজ আর অনুমানগুলির সমস্যার সমালোচনা

ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলো পশ্চিমি দর্শন শাস্ত্র পড়াবার সময় তার জ্ঞানচার্চিক পদ্ধতির অন্যতম অংশ  assumptions or presuppositions বিষয়ে বিশদে আলোচনা না করে দর্শন চর্চার পাঠ্যক্রমের চরিত্র কি ভাবে ঠিক করে সেটা আলোচনা করা হয় কি? ভারতীয় আর পশ্চিমি দার্শনিকেরা একে দেখেন দুটি মৌলিক এবং পদ্ধতিগত ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া হিসেবে অথবা একটি সমস্যার দুটি ভিন্ন মৌলিকতার প্রতিক্রিয়া হিসেবে। এই পদ্ধতিটি ভারতীয় দর্শনের পরম্পরার ঐতিহাসিক প্রেক্ষিতটি দেখার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, বিশেষ করে গতির নীতিতে, বা গতিশীল সংস্কারে এবং constant reformulationএ; ভারতীয় দর্শনের ভাগ্যে জোটে স্বাভাবিকভাবে মৌলিক, প্রকৃত, কিন্তু মৃত ভারতীয় পরম্পরার টিকা। এই পশ্চিমী কাঠামোর মধ্যেই এতদিন ভারতে দর্শন শাস্ত্র পড়ানো হয়েছে – এবং দর্শনের যায়গায় আপনি অন্য যে কোন শাস্ত্র সমাজতত্ত্ব, অর্থনীতি, নৃতত্ত্ব যে কোন কিছু বসিয়ে নিতে পারেন এবং তাতে স্তবকের মানে পালটে যায় না। এটা ধরে নিতে বলা হয় যে এই পশ্চিমি দর্শন তত্ত্বের কাঠামোটি মৌলিক, চিরন্তন এবং যে কোন প্রশ্নের উর্ধ্বে – পশ্চিমি জ্ঞানচর্চা একমাত্র উন্নত বিকশিত জ্ঞানচর্চা আর সব বিচিত্র, অনুন্নত এবং কালবৈষম্যের (anachronisms) দোষে দুষ্ট।
পশ্চিমি দর্শন যে ধারণাগুলির ওপর দাঁড়িয়ে থাকে, তার ভিত্তিতে গেলে আরও বেশি আশ্চর্যের সংবাদ অপেক্ষা করে আছে দেখা যাবে। ইসলামি বা ভারতীয় দর্শন, পশ্চিমের দার্শনিকদের চোখে দর্শন পদবাচ্য নয়, কারণ এই দুটি পরম্পরাই refuse to grant reason pre-eminence or primacy as a tool for achieving absolute truth। পশ্চিমি দর্শন, ইসলামি দর্শনকে দর্শন না বলে বলল ধর্মতত্ত্ব, আর ভারতীয় দর্শনকে ঢুকিয়ে দেওয়া হল সরাসরি ধর্ম আলোচনার চত্ত্বরে(সামগ্রিকভাবে পশ্চিমিরা এইভাবেই অপশ্চিমিদের দেখাতে অভ্যস্ত বরাবরের জন্যে)। ঠিক এর উল্টো দিকে তার নিজের তৈরি ভিত্তিহীন ধারণার নীতির দাঁড়ি পাল্লায়, তাকে যদি ওজন করা যায়, তাহলে হয়ত পশ্চিমি দর্শনকে বলা যেতে পারে মৌলবাদী, ধর্মীয় এবং ধর্মতাত্ত্বভিত্তিক।
আমরা হাভার্ড, ক্যালিফোর্নিয়া, অক্সফোর্ড ইত্যাদি বেশ কিছু প্রখ্যাত বিশ্ববিদ্যালয়ের দর্শনের পাঠ্যক্রমের বিচার করে দেখেছি, এদের বিশ্ববিদ্যালয়গুলোতে মোটামুটি সারা বিশ্বের দর্শনের জ্ঞানকে তুচ্ছ করে, বাদ দিয়ে শুধু মাত্রই পশ্চিমি দর্শন পড়ানো হয়। পশ্চিমি দার্শনিকেরাই নাকি সত্যিকারের দার্শনিক হিসেবে গণ্য হন এবং দর্শন শাস্ত্র হিসেবে শুধুমাত্র পশ্চিমি দার্শনিকদের সঙ্গে একাত্ম বোধ করে। কিন্তু ভারত সহ অন্যান্য নানান প্রাক্তন উপনিবেশগুলির বিশ্ববিদ্যালয়ের এই বিষয়টাই উল্টো হয়ে যায় – আমরা আমাদের নিজেদের দার্শনিক পরম্পরাকে দমিয়ে রেখে পশ্চিমি দার্শনিক পরম্পরাকেই অত্যধিক গুরুত্ব দিয়ে চলি। আমাদের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা ইওরোপিয় দার্শনিক বিষয়ে সব সময় হালনাগাদ হয়ে থাকেন কিন্তু তার নিজের দেশের মানুষের দর্শন বা অইওরোপিয় দর্শনের বিষয়ে প্রায়শই অজ্ঞ থাকতে ভালবাসেন।
আইআইটি দিল্লির দর্শনের অধ্যাপক অনুরাধা বীরাবলি বলছেন যদিও আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভারতীয় দর্শন পড়াই, কিন্তু সেটি পড়াই বা দার্শনিক আলাপ আলোচনা করি পশ্চিমি মান ও পরিমিতি অনুযায়ী।
এবারে যদি কেউ বলেন ভারতীয়, আফ্রিকিয়, চিনা, পশ্চিমি দর্শনেরমত ভিন্ন ভিন্ন ধারার দর্শন পরস্পরের সঙ্গে অপ্রমেয় হয়, এবং সক্কলেই আলাদা আলাদা ধারণার ভিত্তিতে বেড়ে ওঠে, এবং তাদের ভিত্তি আলাদা আলাদা পরস্পরের প্রতিযোগী বিশ্বাস এবং প্রতিতী হয় তাহলে কি হতে পারে? এই সম্ভাব্যতা শ্রেণী কক্ষে আনা দরকার এবং গভীর আলোচনা করেয়া দরকার।
বা এমনও হতে পারে পড়ুয়াদের ভাবতে শেখানো হল যে সমস্যা পশ্চিমি দর্শনে উত্তর নেই সে সমস্যা কিভাবে ভারতীয় দর্শন সমাধান করে। নানান ধরণের সম্ভাব্যতা অসম্ভাব্যতা নিয়ে ভাবতে শেখানো দরকার। তাহলে হয়ত যদি পড়ুয়ারা দেখতে পারে, পশ্চিমি বৌদ্ধিক পরম্পরা অন্তর্নিহিতভাবে ত্রুটিপুর্ণ, দিকশূন্য এবং সক্কলকে কানা গলিতে নিয়ে গিয়ে ফেলছে। 

ইওরোপিকেন্দ্রিকতা বিরোধী চর্চা - ইওরোপবিদ্য ভাবনার শেষ বিদায়১৫ - ক্লদ আলভারেজ

সমাজ বিজ্ঞান পাঠ্যের বিবর্তন
হোয়াইট স্টাডিজ আর অনুমানগুলির সমস্যার সমালোচনা

যে সব ছাত্র ভারতীয় এবং আফ্রিকিয় বিশ্ববিদ্যালয়গুলোয় দর্শন বিভাগের তাদের স্নাতকপূর্ব এবং স্নাতক শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হত, হাতেগোনা কয়েকজন বাদ দিলে তাদের অধিকাংশই মনে করেছে তারা যা শিখেছে তার বর্তমান সময়ে প্রয়গের জন্যে উপযুক্ত নয়, প্রাচীনতম ফসিল হয়ে যাওয়া কোন কিছু।
নাইজেরিয়ার ছাত্র Mesembe Ita Edet লিখছে - For four years the students are saddled right from their introductory classes with history of Western philosophy beginning with Thales in the ancient period up to the major characters of the contemporary period of Western philosophy … Students of philosophy … are
treated to an overdose of the metaphysics, epistemology, ethics, political philosophy, philosophy of history, philosophy of religion, of Descartes, Berkeley, Spinoza, Locke, Hume, Kant, Bentham, Hegel, Mill and other Western philosophers।
ইতিহাসের সে পাঠ্যক্রম বিশ্ববিদ্যালয়গুলোয় পড়ানো হয়, অধিকাংশ দেশের বিদ্যালয়ই তাদের ভুলে যাওয়া ঐতিহ্যতে আবার নতুন করে ফেরত এসেছে। কিন্তু সমাজবিদ্যা বা দর্শনে এই মনশীলতা দেখা যায় না বললেই চলে। এম বি র‍্যামোস বলছেন, মানুষের ধারণা, পশ্চিমে যে পশ্চিম বিষয়ে দর্শনশাস্ত্র পড়ানো হয়, সেগুলো হয় প্রাসঙ্গিক এবং হয়ত দেশিয়ও বটে। কিন্তু ইওরোপে যে ইওরোপিয় জ্ঞান দেশিয়, আফ্রিকাতে বা ভারতে সেই দর্শন জ্ঞান কিন্তু বিদেশি। ফলে আফ্রিকায় বা ভারতে দর্শন শিক্ষা সম্বন্ধে এ কথা বলা যাবে না। সেখানে ইওরোপিয় পদ্ধতিতে বা সামগ্রিক ইওরোপিয় দর্শন পড়ানো অর্থে একজন পড়ুয়ার নিজের দেশিয় অভিজ্ঞতা থেকে বঞ্চিত করা।
আফ্রিকার দার্শনিকেরা বহুকাল ধরে ইওরোপিয় জাতিবাদী কালোদের বিরুদ্ধে গড়ে ওঠা দর্শনচর্চার সমূহ বিরোধিতা করে গিয়েছেন। এরিস্টটল, বেন্থাম, হেগেল, নিটজে, লক, কান্ট এবং হিউমের মত যে সব পশ্চিমি জ্ঞানী আফ্রিকার কালোত্বের বিরুদ্ধে মন্তব্য করেছেন, তাদের বিরুদ্ধে যুক্তি সাহজিয়ে কলম ধরেছেন আফ্রিকিয় লেখকেরা। আফ্রিকয়রা আজ প্রশ্ন তুলছেন, কি করে এই জাতিবাদীদের লেখাপত্র বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের পাঠ্যসূচীতে থাকে!
ভারতের ভগবৎ সঙ্গী হওয়ার অপযশ দর্শনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে এটা ঠিক, কিন্তু সত্যিকারের দর্শন পড়ানো হত সংগঠিত বিদ্যালয়ের কাঠামোর বাইরে গুরুর আশ্রমে। সারা বিশ্বের সব শিক্ষাকেন্দ্রের সব বিভাগের দর্শন ছাত্রের থেকে বাবা রামদেবের ছত্রতে ছাত্র সংখ্যা অনেক গুণ বেশি। 

২০০০ সালে ইউজিসি ৩২টা পাঠ্যসূচী বদলানোর তাগিদে দর্শনের আমূল পরিবর্তনের কথা ঘোষণা করে। তাদের উদ্দেশ্য ছিল ভারতের দর্শন পাঠ্য, ইওরোপিয় পাঠ্যের যোগ্য করে তোলা – সময় এবং বিষয় আর নম্বর ধরেও। আশাকরি দুটি বিভাগেরই সমসত্ত্ব ভাবনা ভাবা হচ্ছে। এই দুটি ক্ষেত্রে ৫০-৫০ তত্ত্বে এগোনোর মুশকিল হল এরা দুটি সমান্তরাল রেলপথের মত বয়ে চলে, একটা পথ অন্যটার সঙ্গে কথাও বলে না, হাতও ধরে না, ঝগড়াও করে না। মৌলিকভাবে পরম্পরের বিরোধী পদ্ধতিতেও তাদের বেঁচে থাকতে আপত্তি নেই অসুবিধাও নেই। ইউজিসির নব্য পাঠ্যক্রমের খসড়া বিবেচনার জন্যে ভারতের সবকটি বিশ্ববিদ্যালয়ে গিয়েছে। যে কয়েকটা শুনেছি বদলাবার তোড়জোড় শুরু করে দিয়েছে সেই কাজে দিল্লি বিশ্ববিদ্যালয়ও আছে।

ইওরোপিকেন্দ্রিকতা বিরোধী চর্চা - ইওরোপবিদ্য ভাবনার শেষ বিদায়১৪ - ক্লদ আলভারেজ

সমাজ বিজ্ঞান পাঠ্যের বিবর্তন
হোয়াইট স্টাডিজ আর অনুমানগুলির সমস্যার সমালোচনা

কিন্তু চেপে ধরলেই এই জ্ঞানচর্চার বিশ্বজনীনতার বা বিশ্বজনীনভাবে কার্যকরী হওয়ার ধারনাটা বা যে সব ধারণাগুলির ভিত্তিতে জ্ঞানচর্চা দাঁড়িয়ে আছে, সেগুলি নিয়ে যথা যোগ্য প্রশ্ন তুললের, গোটা জ্ঞানচর্চার ধারাটাই বিপদে পড়ে যায়। কেননা এই বিশ্ব তৈরি করেছে মানুষ, এবং মানুষের মতই তার পণ্যগুলোও আলুথালু থলথলে ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে। ভ্রমপূর্ণ মানুষ যদি বলে তারা তাদের নিজেদের জন্যে অকাট্য ও অমোঘ জ্ঞানচর্চার পদ্ধতি তৈরি করছে, সে বক্তব্য পদ্ধতিগতভাবে অসমপূর্ণ এবং পরস্পর বিরোধী ধারণা।
এটাই যদি সত্য হত তাহলে প্রতিটি কৃষ্টি অথবা জ্ঞানের ধারনা, তাদের নিজস্ব বস্তুবাদী বিশ্বজনীনতার ধারণা, এবং নিজেদের বিতর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যে সত্য প্রয়োজন হত তা নিজেরাই তৈরি করে নিতে পারত। ঠিক এই কারণেই বলা যায়, সে এই জ্ঞানের ভিত্তিতেই, অথবা যদি এই জ্ঞানচর্চা ব্যর্থ বলে বা অপ্রয়োজনীয় বলে চিহ্নিত হত, তাহলে তারা নিজেরাই অন্য কৃষ্টির বৌদ্ধিক পণ্য গ্রহণ বা বর্জন করতে পারত।
এই বিতর্ক আদতে আমাদের এথনোসায়েন্সের দিকে চোখ ফেরাতে এবং এর সঙ্গে অন্যান্য তথাকথিত মূল-স্রোতের বিশ্বের সঙ্গে সম্পর্ক বুঝতে সাহায্য করে। আজকের আধুনিকতা বা আধুনিক সভ্যতার অধিকাংশ চরিত্র আধুনিক বিজ্ঞানের সঙ্গে মেলে বা অঙ্গীভূত থাকে। মৌলিক ধারণাটি হল, মূলস্রোতের বিজ্ঞানের অস্তিত্ব আছে এবং তারা বোঝাতে চায় যে আধুনিকতা এতই একমডেটিভ যে তারা এথনোসায়েন্সকেও সহ্য করে নিয়েছে। এই ধারণাটার সমস্যা হল তথাকথিত মৌলিক বিজ্ঞানকে যদি আমরা গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে তার খোলস ছাড়িয়ে যেটা পড়ে থাকবে সেটা কৃষ্টিগতভাবে নির্ধারত করা যায় এথনোসায়েন্স হিসেবেই। আদতে এটি সমাজের একটি গোষ্ঠী তৈরি করা ধারণা, নীতি এবং নৈতিকতার দিকে অনুলি নির্দেশ করে। একবার পশ্চিমি সমাজতত্ত্ব এবং রাষ্ট্র বিজ্ঞানকে যদি এথনোসায়েন্স হিসেবে গণ্য করা হয়, তাহলেই অগ্রগতি হওয়া সম্ভব।
আধুনিক সমাজতত্ত্ব যে ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে, সেই ইওরোকেন্দ্রিকতার ধারণাগুলিকে রাজনৈতিকভাবে বর্জন না কর গেলে, শিক্ষা ক্ষেত্রে সাম্রাজ্যবাদকে আটকানো যাবে না।
প্রতিশ্রুতিমত আসুন একে একে আমরা প্রত্যেকটা সমাজ বিজ্ঞানের ক্ষেত্রকে আলাদ আলাদা করে বিশ্লেষণ করে দেখতে থাকি, কোথায় সেগুলিতে ইওরোপকেন্দ্রিকতাবাদ মিশে আছে পরতে পরতে।

শিক্ষা সাম্রাজ্যবাদ হিসেবে দর্শন শিক্ষা
বহু কাল ধরে এশিয় এবং আফ্রিকিয় বিশ্ববিদ্যালয়গুলি স্নাতক এবং স্নাতকোত্ততর শ্রেণীতে ‘দর্শন’শাস্ত্র পড়িয়ে চলেছে। আজকাল ভারত এবং অন্যান্য দর্শন শাস্ত্রের বিভাগে ছাত্রদের অভাব দেখা দিচ্ছে এটা চরম বাস্তব।
এমন নয় সে দর্শন পড়ে চাকরি পাওয়া যায় না, বরং ‘দর্শন’ হিসেবে কয়েক দশক ধরে সে দেশের প্রেক্ষিতে, আজকের সঙ্কটের উল্টো দিকে দাঁড়িয়ে এবং ঐতিহাসিকভাবে ভারতীয় দর্শনচর্চার প্রসঙ্গে যা কিছু পড়ানো হচ্ছে তার প্রাসঙ্গিকতা যতদূর সম্ভব আজ হারিয়ে গিয়েছে।
দিল্লি বিশ্ববিদ্যালয় এই ব্যররথতার একটা ধ্রুপদী উদাহরণ। ভারতের রাজধানীতে তৈরি এই বিশ্ববিদ্যালয় গোটা স্নাতকপূর্ব বিভাগে পড়ায় পশ্চিমি দর্শন এবং পশ্চিমের দর্শন বিষয়ের নানান বিতর্ক এবং আলোচনার পদ্ধতি(যাকে বলে ডেড এন্ড ফিলোজফি)।
যেসব বিদ্যালয়ে ভারতীয় দর্শনের পাঠ পড়ানো হয়, সেখানে পাঠ্যক্রম এমনই অনাকর্ষণীয় এবং নিষ্ফলা যে, এই বিষয়টি পড়তে কোন পড়ুয়ারই যে উৎসাহ জাগবে সেটা বলা যায় না। গোটা পাঠ্যক্রমে ভারতীয় দর্শনশাস্ত্রকে জীবাশ্মের মত করে উপস্থাপিত করা হয়, যাতে মনে হয় এটা সেকেলে, প্রাচীন এবং অদ্ভুতুড়ে। আর মৃত ভাষায় মুল সূত্রগুলির, ইন্ডোলজিস্ট বা সংস্কৃতবিদদের সূত্রধরে পাঠ দেওয়া হয়। অথবা ভারতীয় শাস্ত্রের সঙ্গে আধুনিক পশ্চিমি শাস্ত্রের তুল্যমূল্য বিচার যেমন ন্যয় এবং নব্য ন্যায় পাঠে থাকে। আজকের দর্শনের শিক্ষকের কাছে, চলতি সময়ের দর্শন অর্থে গোটাটা পশ্চিমি দর্শনের পাঠ নেওয়া আর পাঠ দেওয়া। বৈপ্লবিক ইরানেও অবস্থার কোন সুরাহা হয় নি। ইসলামিক বিপ্লবের পরেও তাদের সব বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে নতুন পাঠ্যক্রমের ভাবার চেষ্টা হল।  
হোয়াইট স্টাডিজএ ওয়ার্ড চার্চিল আমেরিকার স্নাতকপূর্ব পাঠ্যক্রমে দর্শন পাঠ সম্বন্ধে ওয়ার্ড চার্চিল লিখছেন, Consider a typical introductory level philosophy course. Students will in all probability explore the works of the ancient Greek philosophers, the fundamentals of Cartesian logic and Spinoza, stop off for a visit with Thomas Hobbes, David Hume, and John Locke, cover a chapter or two of Kant’s aesthetics, dabble a bit in Hegelian dialectics, and review Nietzsche’s assorted rantings. A good leftist professor may add a dash of Marx’s famous “inversion” of Hegel and, on a good day, his commentaries on the frailties of Feuerbach. In an exemplary class, things will end up in the 20th century with discussions of Schopenhauer, Heidegger and Husserl, Bertrand Russell and Alfred North Whitehead, perhaps an “adventurous” summarization of the existentialism of Sartre and Camus. ‘Advanced undergraduate courses typically delve into the same topics, with additive instruction in matters such as “Late Medieval Philosophy,” “Monism,” “Rousseau and Revolution,” “The Morality of John Stuart Mill,” “Einstein and the Generations of Science,” “The Phenomenology of Merleau-Ponty,” “Popper’s Philosophy of

Science,” “Benjamin, Adorno and the Frankfurt School,” “Meaning and Marcuse,” “Structuralism/Post-Structuralism,” even “The Critical Theory of Jurgen Habermas.” Graduate work usually consists of effecting a coherent synthesis of some combination of these elements.