Showing posts with label চিরস্থায়ী বন্দোবস্ত. Show all posts
Showing posts with label চিরস্থায়ী বন্দোবস্ত. Show all posts

Wednesday, June 6, 2018

চিরস্থায়ী বন্দোবস্ত আর লুঠ

কোম্পানি চিরস্থায়ী বন্দোবস্তের রোজগারের মাত্রা ধার্য করল ২ কোটি ৮৬ লক্ষ টাকায়।
আজকের বাজারে কত দাম? এর ২৭ বছর পর মাগ্যিগণ্ডা কলকাতায় শিপ সরকারের দপ্তরে মাসে ২টাকা বেতনের চাকরি পেয়ে জনৈক ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় নিজেকে স্বচ্ছল ভাবছেন এবং বাড়িতে বাড়তি টাকা পাঠাবার সিদ্ধান্ত নিচ্ছেন।
পলাশীর সময় যারা সম্পদ অর্জন করেছিল সেই কায়স্থ করণিক, আর হাতে গোনা ব্রাহ্মণকে রাজস্ব ব্যবসার লোভ দেখিয়ে উপমহাদেশে এই প্রথম জমির বাজার তৈরি করল ব্রিটিশেরা। সেই ভাগ্যবানেরা ব্রিটিশ পাদপদ্মে তাদের সব উতপাতের ধন অর্পণ করে নির্মোক হয়ে তাদের উত্তরপুরুষদের কোম্পানির চাকরির ওপরে নির্ভর করিয়ে দিলেন।
উতপাতের ধন চিতপাতে গেল।
উপমহাদেশ আরও অধমর্ন হল।
দাস ব্যবস্থা সবার আগে নিজেদের দেশে চালিয়েছে ব্রিটিশ। তারপরে সারা বিশ্বে খুঁজেছে। বাংলার ভর্তুকিতে ব্রিটেনে কৃষি পশুপালন উচ্ছেদ করে কৃষক আর পশুপালকদের দাস বানিয়ে নব্য কারখানায় প্রায় বিনা মূল্যে জুতে শিল্পায়ন সফল হল।
speculation in these modified land rights continued to provide the opportunity for rapid advancement as they did under the nawabs. The Permanent Settlement fixed the revenue in perpetuity at 286 lakhs of Company rupees. In the early days of the settlement this brought a large volume of land rights onto the market, as proprietors were unable to pay this high and inflexible demand. The gainers were, however, very much the sort of people who had rapidly increased their wealth over the previous hundred years. Literate and high-caste servants of the older proprietors, particularly Brahmins and Kayasthas of the writer caste bought up zamindari rights as did banians of the British. Pressure on the great estate owners descended from the servants of the nawabs also led to the creation of many subordinate revenue rights. Though they were more likely to remain in the hands, of one family this was not a markedly different form of property and profit from the proliferating revenue farms of the old regime.
ক্রিস্টোফার বেইলির ইন্ডিয়ান সোসাইটি এন্ড দ্য মেকিং অব ব্রিটিশ এম্পায়ার, ৬৬ পাতা থেকে

মৌলিকভাবে কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত মুঘল রাজস্ব ব্যবস্থা থেকে এক্কেবারে আলাদা

ক্রিস্টোফার বেইলি বলছেন এর আগে রাজস্ব আদায় এবং রাজস্ব থেকে লাভ করার দায় দুটো আলাদা ছিল। একজনের ব্যর্থতার দায় অন্যজনের ঘাড়ে চাপানো যেত না। ব্রিটিশ আমলে দুটো কাজই একজন করার অধিকারী হল। শর্তমত রাজস্ব তুলতে না পারার দায় তার ওপরে অর্ষাল।
Did Cornwallis's settlement abruptly terminate the revenue entrepreneurship of late Mughal India? Certainly, there were some important changes. Great Indian revenue-farmers or Muslim grandees who had previously transformed political service into land-holdings and had moved easily between the worlds of military finance, trade and revenue-farming disappeared from the scene.
...The British also welded together two forms of property which had been kept separate in Mughal India: the rights to collect and to profit from the collection of state revenue on the one hand, and the rights of proprietory dominion — rental profits, profits on ponds, trees and waste land - which zamindars held at village level, on the other. Henceforward if a man failed to pay his state revenue, his proprietary rights might be put on sale by government, something that did not happen under the nawabs.
বেইলির ইন্ডিয়ান সোসাইটি এন্ড মেকিং অব ব্রিটিশ এম্পায়ারের ৬৫ পাতা থেকে

Tuesday, June 5, 2018

চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম দুটো বিষয়ে আলোচনা


১) পলাশীর পর ব্রিটিশ লুঠের সঙ্গী হয়ে নবকিসেন, কান্তবাবু, নন্দকুমার, দুলাল রায়, গঙ্গাগোবিন্দ সিঙ্গি, রেজা খাঁ ইত্যাদিদের উত্তরপুরুষের হাতে যে ছিটেফোঁটা বাড়তি সম্পদ এসেছিল তা লুঠে নেওয়া। যে সম্পদ বাঙ্গালির অব্রাহ্মণ ধনীদের হাতে ছিল, তা কাজে লাগল শিল্পবিপ্লবে, বাংলার শিল্পধ্বংসে। 
২) জমির ব্যক্তিমালিকানা দেওয়া আর নবাবেরা যে সব দেবোত্তর, পীরোত্তর, লাখেরাজ, ইত্যাদি(বাংলা জুড়ে প্রায় ১৭০০০ এরকম ব্যক্তি আর সংগঠনের বিপুল জমি ছিল) রাজস্ব আওতায় আনা।
উত্তরপাড়ার মুখোপাধ্যায়দের দিয়ে প্রচুর বেনামি জমি উদ্ধার করিয়েছে, সাম্রাজ্য, এটা আমার জানা - ভরতপুর লুঠে যে জমিদারি, তা নিলামমে উঠলেও ব্রিটিশ বদান্যে আবার বড় জমিদারি আর্জন। বাংলা জোড়া এরকম প্রচুর মুখোপাধ্যায় ছিলেন যারা ব্রিটিশদের হয়ে প্রচুর জমি রাজস্বের আওতায় এনে দিয়েছিলেন। ঐতিহাসিকেরা তাদের প্রগতিশীল বলতে বিন্দুমাত্র কার্পণ্য করেন নি। সে প্রমান আমার হাতে আছে।
গুজরাটি আর পারসি উভয়েই ভদ্রবিত্ত বাঙ্গালিদের থেকেও বড় ব্রিটিশ দালালি করেছিল। পাশাপাশি তারা ব্যবসাটাও মন দিয়ে করেছিল ব্রিটিশদের সঙ্গে। গুজরাটিরা বস্ত্র শিল্প মরতে দেয় নি - বাংলা দাক্ষিণাত্যের মত। আফ্রিকার দুই উপকূলের সঙ্গে, মধ্য এশিয়ায় এই সেদিনও কাপড় ব্যবসা করেছে। আফ্রিকা গুজরাটিদের বড় ঘাঁটি। পার্সিরা ব্রিটিশদের সহায়তায় আফিম ব্যবসা করেছিল চিনের সঙ্গে। সেই অর্থেই মুম্বাইএর জন্ম। অমর ফারুখির ওপিয়াম সিটি পড়ে নিতে পারেন। 
কিন্তু ভদ্রবিত্ত বাঙালি করল চাকরি, চাকরি আর চাকরি - আদতে দালালি আএ সাম্রাজ্যকে লুঠতে সাহায্য করা। 
ব্যবসা আজও করে বাংলার ছোটলোক।
চিরস্থায়ীর বড় উদ্দেশ্য ছিল এতদিনে বাংলার রাজনীতিতে ব্রাত্য উচ্চবর্ণকে সরাসরি দালাল, চাকরিজীবি বানানো - সাম্রাজ্য সরাসরি যা করতে পারে না সেগুলি এই দালালদের দিয়ে করানো।
এর ৪০ বছর পর মেকলের আবির্ভাব আর উচ্চবিত্তের মন জয়।
সে উদ্দেশ্য আজও অসাধারণভাবে সফল।

Monday, January 29, 2018

চিরস্থায়ী বন্দোবস্তে বাংলাদেশের কৃষক - বদরুদ্দিন উমর

চিরস্থায়ী বন্দোবস্তের সমর্থকেদের এই তথ্যগুলি পড়তে অনুরোধ করা হচ্ছে -
*** সেনসাস কমিশনার টমাস মুনরোর মতে ১৮৪২ পর্যন্ত ভারতে কোন ভূমিহীন কৃষক ছিল না।
*** ১৮৭২এ ভূমিহীন কৃষকের সংখ্যা দাঁড়ায় ৭৫ লক্ষ।
*** ১৯৩১এর সেন্সাসে ভূমিহীন কৃষক মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ। বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভা ফ্লাউড কমিশনে বলছেন কৃষকদের নানান ভাগ করে এই সংখ্যা কম দেখানো হয়েছে। এটা ৩৩%এর অনেক বেশি।
*** ১৯২১এ জমিদার ও খাজনা ভোগীর সংখ্যা ছিল ৩৯০৫৬২, ১৯৩১এ হল ৬৩৩৮৩৪ অর্থাত ৬২% বাড়ল।
*** কৃষি কর্মরত ভূমি মালিক এবং প্রজা ১৯২১এ ছিল ৯২৭৪৯২৪; ১৯৩১এ কমে হল ৬০৭৯৭১৭
***কৃষি শ্রমিক ১৯২১এ ছিল ১৮০৫৫০২ থেকে ১৯৩২এ বেড়ে হল ২৭১৮৯৩৯।
*** ১৮৮৪ সালে ৪৩০০ দলিল হস্তান্তর হয়, ১৯১৩ সালে দাঁড়ায় ১৫ লক্ষে। বিপুল সংখ্যক কৃষক জমি হারিয়ে কৃষি শ্রমিকে পরিণত হল।

Sunday, October 8, 2017

ব্রিটিশরা কেন প্রাথমিকভাবে লুঠেরা৫

তাদের আগের সময়টা কেন চরিত্রগতভাবে নয়

মালগুজারি জমিদার
অন্যান্য এলাকার জমিদারেরা রাজস্ব দিতেন, মুঘল প্রশাসকেরা এদের নাম দিয়েছিলেন মালগুজারি জমিদার। ১৫৯২-৯৩ সালে আকবর একটি ফরমান জারি করে বলেন, প্রত্যেক জমিদার হয় সশরীরে বা তার সন্তান বা তার প্রতিনিধিদের দরবারে জামিন হিসেবে আসুক/পাঠাক। ১৫৯৫-৯৬ সালে আবুলফজল বলছেন শুধু লাহোরেই এ ধরণের জমিদারের সংখ্যা ছিল ২৭টি। জমিদারদের নিয়ন্ত্রণ করার এটা এক ধরণের তরিকা। ফলে মুঘল আর কিছু জমিদারের মধ্যে সঙ্ঘর্ষ অনিবার্য হয়ে উঠল। আকবরের নিমন্ত্রণে চিতোরের রাণা নিজে গেলেন না বা তার সন্তানকেও পাঠালেন না। কিন্তু জাহাঙ্গিরের সময় চিতোরের রাজাকে ছাড় দেওয়া হল এবং সমস্যা দূর হল। পরের দিকে এই নীতি কড়া হাতে প্রয়োগ করা হয়।

জমিদারদের নিয়ন্ত্রণ
আরেকটা পদ্ধতি ছিল পাদশাহের সঙ্গে অমুসলমান রাজার মেয়ের বিবাহ দেওয়া। ১৫৬৩তে এই ধরণের বিবাহে অম্বর, জয়পুরের জমিদার পরিবারের সম্মান বাড়ল। বিহারীমলের কন্যাকে আকবর বিয়ে করলেন। আবুল ফজলের ১৫৯৫-৯৬এর তালিকায় এ ধরণের ৬১জন জমিদারের নাম আছে। এই ৬১র মধ্যে ৪১ জন জয়পুর/আজমেঢ অঞ্চলের। ৪০ জনের মধ্যে ২৭ জনই ছিলেন অম্বরের কাছোয়া পরিবারের। ফলে ঐতিহাসিকেরা অম্বরের রাজপরিবারের উত্থান বিষয়ে এই ধরণের সিদ্ধান্তে এসেছেন।

কিন্তু সাম্প্রতিক ইতিহাসে জানা যাচ্ছে, শুধু অম্বর নয় নানান রাজ পরিবার মুঘল পরিবারে মেয়ের বিয়ে দিয়েছিল। আবার বহু পরিবার মুঘল বংশে বিয়ে দেয় নি অথচ মুঘল প্রশাসনিক স্তরে উঠেছিল এমন উদাহরণ দিচ্ছেন সাম্প্রতিক কালের বেশ কিছু ঐতিহাসিক।

যোধাবাঈ
১৮৭৩ সালে বেভারেজ এশিয়াটিক সোসাইটি জার্নালে লেখেন বিহারী মলের মেয়ের নাম যোধাবাঈ। তিনি জাহাঙ্গিরের মা বলে ইতিহাসে পরিচিত। পরে এই বিতর্ক বাড়তে থাকে। সাম্প্রতিককালের গবেষণায় জানা যাচ্ছে যে বিহারী মলের কন্যার নাম জানা যাচ্ছে না, অন্তত যোধাবাঈ নয়। জাহাঙ্গীর তার মায়ের নাম জানান নি। যখন কোন অমুসলমান মহিলা মুঘল বংশে আসতেন, তখন তার একটা উপাধিওয়ালা নাম দেওয়া হত, রাজা বিহারী মলের কন্যারও নাম দেওয়া হয়। এই বাবদে একটা ফরমানও জারি হয়, কিন্তু সেখানে বিহারী মলের কন্যার কোন নাম উল্লিখিত নেই। উপরন্তু জানাযাচ্ছে, জাহাঙ্গীর যোধপুর রাজের যে কন্যাকে বিয়ে করেন তার নাম যোধাবাঈ। রাজা বিহারী মল, আকবর, জাহাঙ্গীরের মধ্যের সম্পর্ক অথবা ব্রিটিশ ঐতিহাসিকদের তৈরি ইতিহাস আমাদের নতুন করে পড়তে হবে।
বড় জমিদারেরা তাদের ক্ষমতা আর জমি বাড়াবার চেষ্টা করতেন। অষ্টাদশ শতে অম্বরের জয় সিং অন্যের জমি দখল করে তার রোজগার বাড়াবার চেষ্টা করেছেন।

ব্রিটিশরা কেন প্রাথমিকভাবে লুঠেরা৪

তাদের আগের সময়টা কেন চরিত্রগতভাবে নয়
জমিদারদের চরিত্রবিভাগ
মোটামুটি তিন ভাগ
১) বড় জমিদার যাদের উপাধি রাজা, পারসিতে যাদের বলা হত জমিদারানিউমদা
২) মাঝারি জমিদার, খুব বড় নয় খুব ছোটও নয়
৩) প্রাথমিক স্তরের, ছোট জমিদারি
এইভাবে মোটাদাগে দাগিয়ে দেওয়ার একটা সমস্যা আছে। একটি জমিদারির চরিত্র কোথাও কোথাও আবার অপরের সঙ্গে মিলে মিশে যেত। একটা বড় জমিদারিতে মাঝারি বা প্রাথমিক ছোট জমিদারি থাকত। কিন্তু কখোনো কখোনো বড় জমিদারই কোথাও কোথাও প্রাথমিক জমিদার ছিল। আমার প্রত্যেকটার চরিত্রও একশিলা ছিল না। আবুলফজল বড় জমিদারদের চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে বলছেন, ১) কোন এলাকার জমিদার অর্থাৎ কাংড়া বা জম্মুর রাজা, ২) আদিবাসীদের রাজা, বালুচ রাজা। তিনি আদিবাসীদের জমিদারদের আলুস বলছেন।
যদিও এই দুয়ের পার্থক্য খুব সামান্য। আদিবাসীদের রাজার নিজস্ব জোর ছিল তাদের সংঘবদ্ধ সমাজের, যেখানে রাজা সেই সমাজকে নেতৃত্ব দিচ্ছেন। মনে রাখতে হবে তার রাজত্বে আদিবাসি ছাড়াও অন্যান্য সমাজ আছে। ফলে দুটির আভ্যন্তরীণ রাজনীতি আলাদা ছিল। শুধু আদিবাসী এলাকা হলে ব্যাপারটা সরল, কিন্তু অনাদিবাসী রাজত্বের হলে বেশ ঝঞ্ঝাটের।
পেশকাশ
বড় জমিদারদের কেন্দ্রিয়স্তরে উপঢৌকন, যার নাম পেশকাশ, সেটি পেশ করতে হত। পেশকাশ দুধরণের
১) পেশকাশ এবং সামরিক সাহায্য
২) শুধুই পেশপকাশ, কিন্তু কোন সামরিক সহায়তা নয়। এদের বলা হত পেশকাশিজমিদার।
দুধরণের জমিদারই পেশকাশ দিতেন। কিন্তু কোন শর্তে কয়েকজন জমিদার কেন ও কিভাবে সামরিক সাহায্য দিতেন তা আজ আর জানা যায় না। আইনিআকবরি থেকে দ্বিতীয় ধরণের জমিদারদের বিশদ আলোচনা পাচ্ছি।
পেশকাশিজমিদার, অর্থাৎ যারা সামরিক সাহায্য না দিয়ে শুধুই তাদের রাজস্ব নির্ভর করে পেশকাশ দিত তাদের রাজস্বের একটা তালিকা করেছেন আবুলফজল। বড় জমিদারেরা খুব শক্তিশালী ছিল। মুঘল আমল সেটা স্বীকার করত। বাবুরনামায় স্বয়ং বাবুর এ কথা বলে গিয়েছেন। তিনি বলছেন দেশের মোট জমির একষষ্ঠাংশের অধিকার ছিল বড় জমিদারদের। তাদের প্রচুর হাতি, বন্দুক এবং সেনা ছিল, তার সংখ্যাও তিনি দিয়েছেন। তিনি বলছেন মুঘলদের একটা জোরের যায়গা ছিল যে বড় জমিদারেরা যৌথতায়, একতায় বিশ্বাস করত না, তারা প্রত্যেকেই একচ্ছত্র ছিল। ফলে তাদের হারানো সোজা ছিল।
পেশকাশি জমিদারেরা স্বাধীন থাকতে পছন্দ করতেন কিন্তু মুঘল সাম্রাজ্যের উদ্দেশ্য ছিল তাদের রাজস্ব দেওয়া অর্থাৎ মালগুজারি জমিদারে পরিণত করা। ফলে কত তাড়াতাড়ি এই পেশকাশ দেওয়া যাবে সেটা নিয়েও টানাপোড়েন চলত। সাধারণত পাদশাহ যখন জমিদারির আশেপাশে আসতেন তখন রাজা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে পেশকাশ দিতেন। এখানে সমস্যা ছিল। ১৬১০ সালে যশোরের রাজা প্রতাপাদিত্য, সে সময়ে বাংলার সব থেকে বড় জমিদারকে জোড়তালাও অর্থাৎ বিদ্রোহী জমিদার হিসেবে দেগে দেওয়া হল। কেননা তিনি নিজে থেকে সুবাদারের সঙ্গে দেখা করতে আসেন নি। জমিদারদের নিয়ে মুঘলদের অস্বস্তি বোঝা যায় জমিদার আর প্রশাসন/পাদশাহীর মধ্যে হাজারো প্রথা নীতি প্রণয়নের ইতিহাসে।

ব্রিটিশরা কেন প্রাথমিকভাবে লুঠেরা৩

তাদের আগের সময়টা কেন চরিত্রগতভাবে লুঠেরা নয়।

ব্রিটিশদের জমিদারদের জমির সত্ত্ব দেওয়ার নিজস্ব যুক্তি ছিল।

১) স্থানীয় ক্ষমতাশালী মানুষদের প্রশাসনের লুঠের চরিত্রের সঙ্গে মিলিয়ে নেওয়া

২) এবং আমাদের দ্বিতীয় যুক্তি হল পলাশীর পর চিরস্থায়ী বন্দোবস্তের আগের তিন দশকে বিপুল বাংলা লুঠ আর ধ্বংসকার্যে বাঙ্গালার আমলা, দালাল আর ব্যবসায়ীরা যুক্ত ছিলেন। সাম্রাজ্যের ছোটতরফ হিসেবে সেই কাজ করতে গিয়ে তারা লুঠের এক ক্ষুদ্র অংশ যা বাংলার ভদ্রসমাজের নজিরে বিপুল সম্পদ, পেয়েছিলেন উপহার হিসেবে, সেটকে নতুন করে হস্তগত করা।

মুঘল সময়ে রাষ্ট্র নিত জমির উৎপাদনের একাংশ। কিন্তু কোম্পানি ১৭৯৩এর পরে দীর্ঘ পরম্পরার বাইরে বেরিয়ে গিয়ে স্থির করল তারা উৎপন্ন নয় জমির পরিমান ভিত্তিতে তারা রাজস্ব আদায় করবে। মুঘল আমলে ফসল না উৎপন্ন হলে চাষী/রায়তকে রাজস্ব দিতে হত না – ফসলের চরিত্রের ওপরে নির্ভর করত রাজস্বএর পরিমান – বিক্রির জন্য হলে তার রাজস্ব বেশি আর খাদ্যের জন্যে হলে রাজস্ব কম। কিন্তু ব্রিটিশ আমলে রাজস্বের সঙ্গে ফসল উৎপাদনের বিন্দুমাত্র কোন যোগ রইল না। ব্যবস্থাটাই আলাদা হয়ে গেল। ব্রিতিশরা ঠিক করল জমির মালক হল জমিদারেরা ফলে জমির উৎপন্ন ফসলের সঙ্গে জমির রাজস্বের কোন যোগ রইল না। ফসল উৎপাদন হোক আর নাই হোক, জমিদারের দায় হল জমির রাজস্ব দেওয়া।

মুঘল আমলের প্রথম এবং শেষার্ধে ভুমি রাজস্ব বিষয়ে কিছু তথ্য পাচ্ছি। প্রথমটা সপ্তদশ সতের মধ্যখান সময়ের আলি মহম্মদ খান লিখেছিলেন মীরাটিআহমদি। তার বক্তব্য ছিল মুঘল রাজস্বের দুটি ভাগ ছিল একটির নাম ছিল বন্থ, যা জমিদারদের প্রাপ্য, অন্যটি তালপাড়, কেন্দ্রের প্রাপ্য।

ষোড়শ শতের শেষের দিকের পাণ্ডুলিপি গুজরাটের সুবাদার খানইআজম একই মন্তব্য করছেন তার নির্দেশনামায় বা ফরমানে। সেগুলি তুলে দেওয়া গেল

১) সে দেশের মানুষের জন্য একচতুর্থাংশ জমি বরাদ্দ থাকবে। সেই সপব জমি থেকে কোন রাজস্ব আদায় হবে না।

২) জমিদার কন সময়েই মোট উৎপাদনের অর্ধাংশের বেশি রাজস্ব হিসেবে নিতে পারবে না।

৩) খরদকৃত জমি বিক্রি করতে পারবে জমিদার।

অর্থাৎ জমিদার রাজস্ব দেওয়ার পর জমিদারের অধিকার অসীম ছিল। আমাদের ধারনা, যদিও এটা প্রমানের জন্য হাতে কোন প্রামান্য নেই, কিন্তু সারা মুঘল ভারতেই কিন্তু একই ধরণের তত্ত্ব চালু ছিল।

ব্রিটিশরা কেন প্রাথমিকভাবে লুঠেরা২

তাদের আগের সময়টা কেন চরিত্রগতভাবে নয়

মালিকানা
জমির মালিক কে?
এই বিতর্কটা যদিও সমাধা হয় মোটামুটি ১৭৯৩ সালে কর্নওয়ালিস যখন বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করলেন(মনে রাখা দরকার এই সময়ে দক্ষিণে কিন্তু কিছুটা জমিদারি এবং ব্যপ্তভাবে রায়তিয়ারি ব্যবস্থা – রায়তের থেকে সরাসরি অর্থ গ্রহনের প্রথা চালু ছিল)। এই বিতর্কটা ইওরোপিয়দের মধ্যে শুরু হয়েছিল সপ্তদশ শতে ফ্রান্সিস বার্নিয়ের মন্তব্য থেকেই। বার্নিয়ের বক্তব্য ছিল জমিদারই জমির মালিক। বার্নিয়েরের পরে যে সব ইওরোপিয় পর্যটক বাংলায়/উপমহাদেশে এসেছেন, তারা বিনাবাক্যব্যয়ে তাঁর অনুমানটাই সত্য ধরেছেন। ১৭৯৩র আগে বাংলায় ব্রিটিশ এবং বাঙ্গালি আমলাদের মধ্যে এই নিয়ে তীব্র বিতর্ক এবং মতভেদ হয়। ফিলিপ ফ্রান্সিসের ধারনা জমির মালিক হলেন জমিদার। তার প্রবল বিরোধী ওয়ারেন হেস্টিংস এবং রিচার্ড বারওয়েলও এই মতের শরিক। কিন্তু ভারতীয় আমলারা নন। বিহারের নায়েব দেওয়ান, সিতাব রায় জমিদার হয়ত জমির মালিক, কিন্তু রাজা হলেন জমির স্বত্ত্বাধিকারি। সমকালীন কানুনগো রাম রাম চৌধুরীর বক্তব্য ছিল জমিদার আর রাজা উভয়েই জমির যৌথ মালিকানা ভোগ করেন। রাজা রাজবল্লভএর মত রাজাই জমির মালিক।

ফলে লুঠ যখন সরকারের প্রশাসনিক হাতিয়ার, তখন সেটা আরও কত সুচারু রূপে করা যায় তা নিয়ে চিরস্থয়ী বন্দোবস্ত পূর্ব সময় ব্রিটিশ সাম্রাজ্যবাদী তাত্ত্বিকদের মধ্যে বিতর্ক চলছিল। ফলে জমির মালকানা আদতে কার, তাই নিয়ে তাদের মাথাব্যথার অন্ত ছিল না – কারণ পলাশীর পরেপরেই বাংলা জুড়ে চলছে লড়ায়ের আবহ – সরাসরি রায়তদের থেকে বর্ধিত রাজস্ব তোলা মুশকিল।

কোম্পানির ভূমি রাজস্ব আমলা মুরল্যান্ড বললেন মুঘল আমল অর্ধস্বাধীন জমিদারদের সময়। তাদের ক্ষমতাও প্রবল ছিল। 'প্রভিনশিয়াল গভর্মেন্ট অব মুঘলস ১৫২৬-১৬৫৮' বইতে পরমাত্মা সারণ বলছেন মুঘল আমলে সব জায়গায় জমিদারদের অস্বিত্ব ছিল না। সমস্যা হল সারণ ব্লকল্যান্ডের আইনিআকবরিকে কোন প্রশ্ন না করেই অনুসরণ করে গিয়েছেন, ফলে তিনি সে সময়ের সামাজিক অবস্থা নিয়ে নানান ভুল সিদ্ধান্তে উপনীত হয়েছেন।

জমিদারদের ভবিষ্যৎ
কার কাকে দরকার?
মুঘল আমলে জমিদারদের দুটি পরস্পর বিরোধী চরিত্র ছিল
১) জমিদার রাজা/নবাব/পাদশাহের সুরক্ষায় থাকতে চাইতেন, কিন্তু তাদের নির্দেশ মানতে রাজি ছিলেন না
২) রাজা/নবাব/পাদশাহ জমিদারদের থেকে ভূমিরাজস্ব আদায় করতেন, কিন্তু জমিদারদের স্বাধীনতা দিতে তার সমস্যা ছিল।



গোটা মুঘল আমলে এই দুই পরস্পর বিরোধী চরিত্র কাজ করেগিয়েছে। মুঘল আমলে বলা যায় জমিদারি ব্যবস্থা রাবড়ি ব্যবস্থায় কাজ করেছে, ওপর দিক থেকে পাদশাহেরা বাতাস দিয়েছেন আর নিচ থেকে তাদের সুবার প্রতিনিধিরা দিয়েছেন আগুশে সেঁক। জমির মালকানা নিয়ে প্রবল বিতর্ক ছিল। কিন্তু সেটার কোন সমাধান বের হয় নি। সে সময়ের ভারতীয় আমলারাও খুব একটা পরিণত সিদ্ধান্তে আসতে পারেন নি। পাদশাহদের কড়া নির্দেশ ছিল পতিত জমি উদ্ধার এবং সেই কাজে রায়তদের সহায়তা করা এবং তাদের থেকে জমি চাষের পরে উৎপন্ন ফসলের একাংশ রাজস্ব হিসেবে নেওয়া। তারজন্য তারা নানান ধরণের পরিকল্পনা করেছিলেন যা আমরা অতীতে নানান সময়ে আলোচনা করেছি। মন্বন্তর হলে চাষ খারাপ হলে সেই সময়ে ভূমি রাজস্বে ছাড় ছিল। কিন্তু ছিয়াত্তরের মন্বন্তরের পরে কোম্পানির রাজস্ব আদায় বেড়েছিল।

ব্রিটিশরা কেন প্রাথমিকভাবে লুঠেরা১

তাদের আগের সময়টা কেন চরিত্রগতভাবে নয়

কয়েকদিন আগে আমরা চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে একটা লেখা লিখেছিলাম – মূলত বাম ঐতিহাসিকেরা চিরস্থায়ী বন্দোবস্তকে কোন দৃষ্টিতে দেখেছেন সেটা বোঝা এবং আমাদের পথ/তত্ত্ব নির্ণয়। বাম ঐতিহাসিক বর্ণিত সামন্ততন্ত্রতত্ত্ব আমাদের পক্ষে চরিত্রায়ন করা মুশকিল। উপমহাদেশের অর্থনীতি সামন্ততান্ত্রিক নিগড়ে বাঁধা ছিল কি না তাও জানি না। প্রথমে সুলতানি সময়, তারপরে মুঘল আমল তারপরে বাংলার মুঘল-নবাবি আমলের বিভিন্ন দিক আলোচনা করতে গিয়ে দেখেছি, রাষ্ট্রের নীতি ছিল চাষী এবং কারিগরদের লালন-পালন। সে তত্ত্ব আমরা সরাসরি পেয়েছি চরমতম মুঘল রাষ্ট্র বিরোধী আচার্য যদুনাথ সরকারের দ্য মুঘল এডমিনিস্ট্রেশন এবং মুঘল আমল সংক্রান্ত নানান পুঁথি/পাণ্ডুলিপি অনুবাদে এবং ব্রিটিশ পলাশীলুঠ পূর্ব বাংলা আলোচনায়। তো আরেকবার আমরা নতুন করে চিরস্থায়ী বন্দোবস্তের নানান দিক নিয়ে একটু আলোচনা করব। সেখানেও দেখব যে আমাদের এই তত্ত্বের সমর্থন, এবং কেন আমরা ব্রিটিশ আমলকে লুঠের আমল বলতে চাইছি।

জমিদার
জমি পার্সি শব্দ মানে ভূমি, দার উপসর্গ অর্থে ধারক, দুয়ে মিলিয়ে জমিরধারক। কিন্তু সরাসরি বলা হল না জমির মালিক। মুঘল আমল ধারক এবং মালিক, এই দুটি ধারনা নিয়ে কোন সিদ্ধান্তে উপনীত হতে পারে নি। জমির মালিক আদতে কে, তা নিয়ে সে সময়ে বিশদে আলোচনা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে।

জমিদারি ব্যবস্থা মোটামুটি মুঘল আমলের সৃষ্টি – যদিও তার বহু আগে থেকেই জমিদারি নামে হয়ত নয়, কিন্তু নানান রূপে এই ব্যবস্থাপনাকে লালনপালন করা হয়েছে। বলা হয়, মুঘল আমলে এমন কোন পরগণা ছিল না যেখানে জমিদারের অস্তিত্ব নেই। কিন্তু বহু গ্রামের অস্তিত্ব ছিল উপমহাদেশে, যেখানে জমিদার ছিল না, কিন্তু গ্রাম পঞ্চায়েতে মোড়োলের/মণ্ডল/মুকদ্দমএর অধীনে গোটা গ্রামের স্বায়ত্ত্বশাসন বর্তমান ছিল। জমিদারদের মধ্যে তারতম্যই শুধু নয় জমিদারি ব্যবস্থার মধ্যে বহুধা পার্থক্য আমাদের বুঝিয়ে দেয় যে জমিদারি ব্যবস্থা মুঘল আমলে উদ্ভুত হয় নি, দীর্ঘকালের নানান পরীক্ষানিরীক্ষার মধ্যে দিয়ে তার বিবর্তন এসেছে।

Friday, September 22, 2017

চিরস্থায়ী বন্দোবস্ত - ব্রিটিশ লুঠে আজও বামপন্থী তরফদারি

Souvikএর লেখার উত্তরে এই লেখাটি--
শুধু রঞ্জিত গুহই নন, বিনয় ঘোষও বলে গিয়েছেন ফিলিপ ফ্রান্সিস চিরস্থায়ী বন্দোবস্তের মূল পরিকল্পক। এবং আমরাও তাই বলি। কিন্তু সমস্যা দাঁড়ায়, বামপন্থীরা সখন লুঠেরা ঔপনিবেশিকতায় জর্জরিত এই পরিকল্পনাকে ভারতের/বাংলার উন্নয়নের ভাবনা হিসেবে ধরে নেন। জন শোরের পরবর্তী গভর্নরদের হয়ে ফিলিপ ফ্রান্সিস বাংলা উদ্ধারে এসেছিলেন - যেন বাংলা পড়েছিল 'বিন মা-বাপকে বাচ্চে' হয়ে। সমস্যা দাঁড়ায় বামপন্থীদের বাংলা উদ্ধারের তত্ত্বে।
বিনয়বাবু সোচ্চার হয়েছিলেন ইংরেজ রাজপুরুষের নামওয়ালা রাস্তাগুলোর নাম পরিবর্তনের ঝোঁকে - মনে করতেন বাংলায় তাদের অইবদান সুপ্রচুর। পুঁজিবাদী পথে বিকাশে তাঁর আস্থা ছিল, বাংলার বিকাশ কেন যে ইওরোপয় কাঙ্ক্ষিত পথে হল না তা নিয়ে তার হাহুতাশ নবজাগরণেরর তত্ত্ব আস্থা টলে যাওয়ার পরেও যায় নি - যেটা আদতে কোন দিনই বাংলার কৃষি আর শিল্প বিকাশের পথ ছিল না। চিরস্থায়ী বন্দোবস্ত যে ফলদায়ক তা প্রথম বলেন লুটের প্রথম তাত্ত্বিক রামবাগানের রমেশ দত্তমশাই এবং নৌরোজী যাঁরা শেষ জীবন 'সুসভ্য' ব্রিটিশদের মাঝে কাটান এবং লন্ডন থেকে জগদীশচন্দ্রকে বাংলায় ফিরে আসার বিষয়ে প্রধান বাধাদাতা ছিলেন রমেশ দত্ত।
গোটা উপমহাদেশে ব্রিটিশদের পরিকল্পনায় সুরক্ষিত, এই ধারনাটি তৈরি করেছেন বামপন্থীরা ঘুরিয়ে ফিরিয়ে, পলাশীতে যে আসলে যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে এঙ্গেলস কথিত উচ্চ প্রযুক্তির গোলাবারুদ ব্যবহার করে ব্রিটিশেরা জিতেছিল সেটা প্রমানের দায়ও আজকাল তাদের ওপরেই বর্তেছে - যেন ভারতে পলাশীর আগে ব্রিটিশ-নবাব-মোগল যুদ্ধে যতবার বৃষ্টি হয়েছিল তবারই ব্রিটিশ জিতেছিল, যদিও ইতিহাস অন্য কথা বলে - পলাশীর আগের বছরে সিরাজের প্রতাপে ব্রিটিশ বাপবাপ করে বাংলা ছাড়ার উপক্রম হয়েছিল - আজও হলওয়েলের সে নাকি কাঁদুনি শেষ হয় নি - এর ৪০ বছর পরেও টিপুর সংগে হারতে হারতে জিতেছিল ব্রিটিশ।
ফলে বিতর্ক যা হয়েছে তা লুঠ কোন পদ্ধতিতে সংগঠিত হবে তা ঠিক করা - এর বেশি কিছুই নয়। ব্রিটিশ যদি লুঠ নাই করে বাংলার উন্নয়ন নিয়ে ভাববে তাহলে মীরকাশিমের হস্তবুদের পর থেকে যে ক্রমশঃ রাজস্ব বেড়েছিল আর নুন তামাক সুপুরির মত নিত্য প্রয়োজনীয় দ্রব্যে আকাশ ছোঁয়া উতপাদন শুল্ক বসে ছিল, যে অঙ্কের ভিত্তিতেই চিরস্থায়ী বন্দোবস্তের রাজস্ব পরিকল্পিত হয়েছিল, তা যথেষ্ট কমিয়ে দেওয়া যেত। তা করে নি ব্রিটিশ, এটা মাথায় যেন রাখি।
বামপন্থীরা কোন দৃষ্টিতে চিরস্থায়ী বন্দোবস্তকে দেখেছেন তার একটা ছোট্ট উদাহরণ দিই - বাংলাদেশের গবেষক সিরাজুল ইসলাম মনে করেন, ব্রিটিশেরা ভেবেছিল এই ব্যবস্থায় বাংলার জমির বাজার তৈরি হবে যা বাংলাদেশের পুঁজিবাদী বিকাশে সহায়ক হবে Economically it was expected that the permanent settlement would encourage the investment of capital in land and, therefore, the growth of a middle class; that it would lead to more lenient and considerate treatment of the tenants by the landlords, and would thus promote general prosperity (The Permanent Settlement in Bengal-A Study of its Operations 1790-1819, Bangla Academy, Dhaka, 1979, p.xi.)।
তিনি বলছেন “মহান” কর্নওয়ালিস বুঝেছিলেন বাংলার “বেচারা” রায়তদের বেশি বেশি করে জমিদারকে নানান ধরণের “তোলা” দিতে হত, এবং কোম্পানিও জমিদারদের থেকে প্রচুর রাজস্ব উসুল করত। তাদের উভয়ের দুরবস্থায় ভীষণই মনকষ্টে ছিলেন বাংলা প্রধান, তিনি জমিদারদের রাজস্ব আদায়কে রাহাজানি নাম দেন Cornwallis was particularly disturbed to see that the landlords and raiyats were coerced to pay higher and higher taxes every year and all their surpluses were ruthlessly extracted from them by the Company’s government. He called this practice banditry of the state, which was primarily responsible, according to him, for the collapse of the Bengal economy and the economy of the Company itself.
পলাশীর পরের লুঠের কথা ছেড়েই দিচ্ছি, কর্নোয়ালিস বা সাম্রাজ্যের জমি-তাত্ত্বিকেরা যদি বাংলার রায়ত বা জমিদারদের প্রতি এতই সহানুভূতিসীল হবেন তাহলে কেন
১) পলাশীর পরে যে বিপুল হারে রাজস্ব বেড়েছিল, এবং সেই ক্রমশ গুণত্তোর প্রগতিতে বাড়া রাজস্ব হারকে ভিত্তি করে এই বন্দোবস্তে জমিদারদের দেয় ঠিক হল, তাকে নতুন করে কী ধার্য করা যেত না।
২) কর্নওয়ালিসের বাংলার প্রতি এতই যদি দরদ, এই চরমতম বর্ধিত হার যে জমিদার দিতে পারবে না, তাদের জমিদারি নিলামে তোলার জন্য কেন সূর্যাস্ত আইন প্রযুক্ত হল?
সমস্যা হল লুঠেরা চালুনির কোটি কোটি ছিদ্র ওয়ালা ব্রিটিশ আবার ছুঁচ নবাব্দের লুঠের বিচার করে। সামগ্রিকভাবে সরকারি বা বিপ্লবী সব ধরণের বামপন্থী তাত্ত্বিকতার আড়ালে আজও ব্রিটিশ লুঠের তরফদারি করেন, সেটাই দুঃখের, সেটাই তাদের মুখোশ খুলে দেয়।
বাস্তব হল রঞ্জিত গুহ থেকে সিরাজুল ইসলাম সকলেই ব্রিটিশদের গুণমুগ্ধ, ব্রিটিশ পরিকল্পনার অনুগামী, আদতে ব্রিটিশ/ইওরোপিয় গণতন্ত্র আর উন্নয়ন ভাবনা বাংলা/ভারতের পক্ষে একমাত্র দাওয়াই, সেই ধারণা থেকে তাঁরা বেরোতে পারেন নি আজও।
সমস্যা।
ঠিক এই জন্যই আজ বাংলা তথা ভারতের নেই নেই দশা।
সবার আগে এই মানুষদের তাত্ত্বিকতা থেকে নেতোতে হবে।
তারপর অন্য কথা।
লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন
মন্তব্য করুন
মন্তব্যগুলি
Dipankar Shibu আমাদের মনে রাখতে হবে চিরস্থায়ী বন্দোবস্তের মূল উদ্দেশ্য ছিল বাংলায় গজিয়ে ওঠা নতুন শিল্পপতিদের মুনাফা যাতে চা ও পাট শিল্পে বিনিয়োগ না হয়ে জমিদারি কেনা বেচায় ও বেলেল্লে পনায় নিয়োজিত হয় তা বাস্তবায়িত করা। মনে রাখতে হবে ১৭৭৬ সালে মার্কিন দেশ স্বাধীন হলে বাংলার শিল্পপতিরা, যেমন রামদুলাল দে, সরাসরি সেদেশের সাথে ব্যবসা করতেন। তাঁর ৪টে জাহাজ কলকাতা থেকে নিয়মিত মার্কিন বন্দরে যাতায়াত করতো। চিরস্থায়ী বন্দোবস্ত ও নবজাগরণের ধাক্কায় বাংলার সেই সব শিল্পপতিরা হারিয়ে গেলেন। প্রচুর সম্ভাবনাময় ঠাকুর পরিবার ও মেতে উঠলো নীল চাষে। দ্বারকানাথ হলেন প্রিন্স!
লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন
প্রত্যুত্তর
1
8 ঘণ্টাসম্পাদনা করা হয়েছে
পরিচালনা করুন
Biswendu Nanda হ্যাঁ আমি তো দীপঙ্করদার বিষয়টা ধরিই নি।
ব্যবসায়ীদের কথা ছেড়েই দিচ্ছি, পলাশীর পরে ব্রিটিশ লুঠের ছোট তরফ হয়ে যে অর্থ লুঠেছিল বাঙ্গালি দাদনি আর বণিকেরা সে অর্থ চিরিস্থায়ী বন্দোবস্ত করে এক্কেবারে শুষে নিল ব্রিটিশেরা। এটাঈ বলা হয় না।
লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন
প্রত্যুত্তর7 ঘণ্টাসম্পাদনা করা হয়েছে
পরিচালনা করুন
Biswendu Nanda আর যেটা বলা হয় নি
আমরা এর আগে বহুবার আলোচনা করেছি বাংলা ছিল সারাভারতের এশিয়ার শুধু নয় বিশ্বের কারখানা। বাংলার বিকেন্দ্রিত উৎপাদন ব্যবস্থায় কৃষক ছাড়াও বিপুল পরিমানে কামার, কুমোর, স্বর্ণকার, সূত্রধর, কৈবর্ত, যুগি, বণিক, ব্যাপারী, চিকিৎসক এরকম, হাজারো উৎপ
াদক সেবাদায়িদের হাতধরাধরি করা বিপুল কর্মকাণ্ড ছিল। 
চিরস্থায়ী বন্দোবস্ত আর বাংলার বিশিল্পায়নের সরাসরি প্রভাব পড়ল বাংলার শুধু কৃষিতে নয় গোটা অর্থনীতিতে। বিপুল সংখ্যক কারিগর, তাঁতি এবং চাষী কাজ আর জমি হারিয়ে দিন-মজুরে পরিণত হল। সিরাজুল ইসলাম তাঁর লেখায় Willem van Schendel, “Economy of the Working Class প্রবন্ধ থেকে তথ্য তুলে বলছেন, তৎকালীন সরকারের হিসেবেই দেখা যায় ১৮৮০ থেকে ১৯৪০র মধ্যে ৭০ লক্ষ কারিগর কৃষিশ্রমিকে পরিণত হয়েছিল। জমিহারা শ্রমিক যারা অন্যের জমিতে চাষ করতেন তারা বর্গাদার বা আধিয়ার হিসেবে চিহ্নিত হলেন। কৃষি বাজার নিয়ন্ত্রণ করতে লাগল হাতে গোণা বৃহৎ ভূস্বামীরা। গ্রাম বাংলায় অসীম দারিদ্রের একটা বড় কারণ হল ভূস্বামীদের না চাষ করেও অধিকাংশ ফসলের দখলদারি ইত্যাদি। 
শিরিন আখতার The Role of Zamindars 1707-1772, Asiatic Society of Bangladesh,Dhakaয় লিখছেন যদিও ব্রিটিশ পূর্ব জমিদারদের চরিত্রও ছিল কিছুটা উৎপীড়ক ছিল, কিন্তু গ্রামীন অর্থনীতির অংশ হিসেবে ঐতিহাসিকভাবে তার দায়িত্ব পালন করত জমিদারেরা। বংশপরম্পরায় জমিদার আর প্রজা/রায়তদের সঙ্গে একটা যৌথ ফলপ্রদ দীর্ঘকালীন সম্পর্ক গড়ে উঠেছিল, স্থানীয় এলাকায় স্থানীয়দের সঙ্গে মিলেমিশে তারা পাঠশালা চালাত, রাস্তা তৈরি করত, পতিত জমি উদ্ধার করত, সরাই তৈরি করত, নিরাপত্তার ব্যবস্থা করত এবং চুরি ডাকাতি হলে রায়তদের বাধ্যতামূলক ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্ব তাঁদের ওপরে ন্যস্ত ছিল। তারা বহু বছর ধরে এক আর্থ-ভৌগোলিক অঞ্চলে থাকত। আর আমাদের বক্তব্য হল শূদ্র-বৈশ্য-মুসলমান এবং অন্যান্য পরম্পরার সমাজের কারিগরদের যৌথ উদ্যোগে যে বিকাশশীল উদ্বৃত্ত অর্থনীতি গড়ে উঠেছিল তার একটা ক্ষুদ্র হুলেও শ্রেয় যায় জমিদারদের কর্মকাণ্ডে – স্থানীয় কারিগরদের সরাসরি পৃষ্ঠপোষণা করতেন জমিদার, ভূস্বামী আর সম্রাটেরা। কিন্তু এই দীর্ঘকালীন নির্ভরশীল আর্থ-সামাজিক-কৃষ্টিক ব্যবস্থা ভেঙ্গে দিল চিরস্থায়ী বন্দোবস্ত।
লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন
প্রত্যুত্তর
1
8 ঘণ্টা

Tuesday, June 20, 2017

বাম দৃষ্টিভঙ্গীতে চিরস্থায়ী ব্যবস্থাঃ লুঠ না গ্রাম বিকাশের হাতিয়ার৪

তথ্যভিত্তি - সামাজিক ইতিহাসের ধারাঃ বিনয় ঘোষ
পলাশির পরের লুঠ এমন পর্যায়ে পৌঁছে যায় যে ১১৭৬ সালে বাংলায় মন্বন্তর, আমাদের ভাষায় গণহত্যা অনুষ্ঠিত হয় – সেই সময় সব থেকে বেশি রাজস্ব আদায় হয়। দেশজুড়ে তখন ফকির-সন্ন্যাসীদের ব্রিটিশ বিরোধী লড়াই। লুঠ, খুন আর অত্যাচারের আবহে ফিলিপ ফ্রান্সিস আসেন ১১৮১ সালে। দুবছর পরে তিনি চিরস্থায়ী বন্দোবস্তের কাছাকাছি একটা প্রস্তাব পেশ করেন। ১১৯৭তে দশসালা পরিকল্পনা আর ১১৯৯ সনে চিরস্থায়ী বন্দোবস্ত ঘোষণা হল। বিনয় ঘোষ বা অন্যান্য নিম্নবর্গএর ঐতিহাসিকদের বক্তব্য ছিল ব্রিটিশ এই কাজটা করেছিল কেননা তাদেরে ধারনা ছিল রাজস্ব সুনির্দিষ্ট করে দিলে জমিদার জমিদারি সুষ্ঠুভাবে চালাতে উতসাহিত হবেন, চাষবাসের উন্নতি হবে, গ্রাম সমাজের উন্নতি হবে এবং দেশের শ্রীবৃদ্ধি হবে – লুঠেরা অত্যাচারী ব্রিটিশ সাম্রাজ্যবাসীদের ওপর তাদের কী আশা! কিন্তু তাদের কারোর চোখে পড়ল না যে এই পরিকল্পনাটা ব্রিটিশ সাম্রাজ্যের ধারাবাহিক বাংলা লুঠের একটা গুরুত্বপূর্ণ অংশ। এর আগে বহুবার ব্রিটিশদের চাপে পড়ে মীরজাফর থেকে মীর কশিম, জমিদারদের রাজস্ব বাড়িয়ে, জমিদারদের বকলমে রায়তদের শেষণ করেছেন। রয় মক্সহ্যাম দেখালেন যে, নুনের ওপর কয়েক শতগুণ শুল্ক চাপানোয়, তার দাম হেস্টিংসের সময় এতই বেড়ে যায়, আর রায়তদের রোজগার এতই কমে যায় যে রায়তেরা নুন খাওয়া কমিয়ে দেয়।
লুঠ চলতেই থাকে। অনুপস্থিত জমিদারদের সংখ্যা বাড়তেই থাকে। জমিদারির ভাগ হতে হতে জমিদারির সংখ্যা দ্রুত হারে বেড়ে চলতে থাকে। প্রায় বিশ বছর পর সিলেক্ট কমিটির ফিফথ রিপোর্টে বলা হল বহু অযোগ্য জমিদারদের হাতে রাজস্ব আদায়ের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। এতে এদের কোন যোগ্যতাই নেই। বুদ্ধিহীন, নির্বোধ, উচ্ছৃঙ্খল বিলাসী অমিতব্যয়ী স্বেচ্ছাচারী নিষ্ঠুর স্বার্থপর ডাকাত পোষক অভধায় জমিদারদের অভহিত করল ফিফথ রিপোর্ট।
জমিদারি না চলার সমস্ত দায় বিনয়বাবুরা চাপিয়ে দিয়েছেন শুধুই জমিদারদের ওপরে – ব্রিটিশদের তিনি খোলা ছাড় দিয়ে রেখেছেন। বইতে তিনি মন্তব্য করছেন, এই অভিধায় অভিযুক্ত জমিদারশ্রেণীর হাতে ইংরেজ শাসকেরা গ্রাম্য সমাজের দায়িত্ব অর্পণ করে নিশ্চিন্ত হলেন। এবং তিনি আরও বলছেন যে জমিদারদের এমন কতগুলি ক্ষমতা দেওয়া হল যাতে তারা নিজেদের অস্তমিত সুদিন ফিরিয়ে আনতে পারেন। কিন্তু চিরদিনের বিলাসিতার অভ্যাস ও স্বভাবশৈথিল্যের জন্য জমিদারদের অনেকেই নির্দিষ্ট দিনক্ষণে দেয় রাজস্ব মেটাতে পারে নি – তাদের অজুহাত প্রজাদের দুরবস্থা ও খাজনা অনাদায়। বিনয়বাবুদের তার মনোভাবটা এমন যে ব্রিটিশ জমিদারদের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল তা জমিদারেরা সঠিকভাবে পালন করতে পারেন নি।
দায় মেটাতে পারে নি বলেই সূর্যাস্ত আইনে জমিদারি সম্পত্তি লাটে ওঠে ও অন্য কারোর কাছে বিক্রি হয়ে যায়। ঠিক এইরকমভাবে রামমোহন তার পিতার দায়িত্বপ্রাপ্ত জমিদারির খাজনা সময় মত না শোধ করায় পিতা কারারুদ্ধ হন এবং না দেয় সেই উদ্বৃত্ত অর্থ অবলম্বন করে কুসীদজীবিতায় অবতীর্ণ করেন। আদতে এই সব জমিদারি যারা কেনেন, তাদের অধিকাংশ ইংরেজদের দয়ায় দেওয়ানি-বেনিয়ানি-মুচ্ছুদ্দিগিরি করে, হাট-বাজারের ইজারা নিয়ে প্রচুর ধন আহরণ করেছেন। ইংরেজদের বদান্যতায় পলাশীর পরে বঙ্গ লুঠেরা বাবুদের উত্তরপুরুষদের সিন্দুকে অমিত ধন সঞ্চিত ছিল। কর্নওয়ালিস এবং সাম্রাজ্য এই তত্ত্ব জানতেন এবং কর্নওয়ালিস ১২০০ সনে ডিরেক্টরদের একটা চিঠিতে লেখেন, দেশিয়দের হাতে যে বিপুল পরিমান অর্থ জমে আছে, তার বিনিয়োগের যায়গা নেই...আমরা যদি জমিদারির সময় নির্দিষ্ট করে আয় নিশ্চিত করতে পারি, তাহলে এই বিপুল অর্থ জমিদারিতে বিনিয়োজিত হবে।
ব্রিটিশেরা তো গ্রামের উৎপাদন ব্যবস্থা ধ্বংস করার পাশাপাশি রাজস্ব লুঠছিল। সে সময় ব্রিটেনে বিপুল ভর্তুকি দিয়ে তৈরি হচ্ছে লুঠেরা শিল্প বিপ্লব ব্যবস্থা। এবারে তাদের চোখ পড়ল বাবুদের সিন্দুকে। সারা বাংলা তখন ব্রিটিশ বিরোধী লড়াইতে থরথর। প্রয়োজন ছিল গ্রাম বাংলার রায়তদের ব্রিটিশ বিরোধী লড়ায়ের সামনে জমিদারদের এনে ফেলা যাতে স্বাধিনতাকামীদের বিরুদ্ধে সরাসরি ব্রিটিশ না লড়ে বাঙালি জমিদারদের লড়িয়ে দেওয়া যায়। দ্বারকানাথ ঠাকুর, রামদুলাল দে, মতিলাল শীল, লাহা, মল্লিক, পাইকপাড়ার সিংহরা, হাটখোলার বা রামবাগানের দত্তরা সকলেই সঞ্চিত লুঠেরা অর্থ বিনিয়োগ করল জমিদারিতে। লুঠের বৃত্ত পূর্ণ হয়ে দুর্বার গতিতে এগিয়ে চলল।
১২৯০ সনের জর্হ ক্যাম্ব্যালের বাংলা সরকারের প্রশাসনিক রিপোর্টে দেখা যায় যে জমিদারির সংখ্যা দেড় লক্ষেরও বেশি হয়। তার মধ্যে ৫৩৩টা হল বর জমিদারি ২০ হাজার একরের ওপরে, ১৫৭৪৭টা মাঝারি ২০ হাজার থেকে ৫০০ একরের মধ্যে আর ১৩৭৯২০৩ হল ছোট জমিদারি – ৫০০ একর বা তার কম।
১২৮৯সনের বেভারলের সেন্সাসে কৃষক আর জমিদারদের মধ্যবর্তী কর্মচারীদের একটা পরিচয় কৃষক – ৬৩৯১০৭৪, জমিদার – ৪২৬১৮, ইতমামদার – ৫৪৬, ঠিকাদার – ৩০৩, ইজারাদার – ৩৩৫৪, লাখেরাজদার – ২৩০৭০, জায়গিরদার – ৩৬৫, ঘাটোয়াল – ৬৬৮, আয়মাদার – ২০০৪, মকরারিদার – ৯৯৩৩, তালুকদার – ৯৬০৫০, পত্তনিদার – ৩৩৭২, কোদকস্তপ্রজা – ৭৫৫২, মহলদার – ১১২৮, জোতদার – ১৯৫৬৪, গাঁতিদার – ৩৮২৪, হাওলাদার – ৯৩৪৩, গমস্তা -১৮৪৭২, তহশিলদার – ১০৪৫৬, পাটোয়ারি – ১৩৭৩, পাইক – ১৪৭৯৭, জমিদারের ভৃত্য – ১১০৩০, দফাদার – ২০২, দেওয়ান – ১০৪, মণ্ডল – ১৬২০, নায়েব – ৫৮১, এস্টেট ম্যানেজার – ২১।

বাম দৃষ্টিভঙ্গীতে চিরস্থায়ী ব্যবস্থাঃ লুঠ না গ্রাম বিকাশের হাতিয়ার৩

তথ্যভিত্তি - সামাজিক ইতিহাসের ধারাঃ বিনয় ঘোষ
বাংলা ১১শত শতের প্রথম পর্বে ১১০৭-১১৩৪, মুর্শিদকুলিখাঁর দেওয়ানি সুবাদারির সময়। এটিকে জাফরখানি বন্দোবস্ত বলছেন ব্রিটিশেরা – জাফর খাঁএর উপাধি ছিল মুর্শিদ কুলি। মুর্শিদাবাদ স্থাপন করে তার লক্ষ্য পড়ল রাষ্ট্রীয় আয়ের একমাত্র উৎস বাণিজ্য শুল্ক। তাই তিনি রাজস্ব বৃদ্ধির দুটি উপায় স্থির করলেন। প্রথমত বাংলার জায়গিরগুলি খালসা জমিতে রূপান্তর করা, জায়গিরদারদের বাংলার বদলে ওডিসার বনাঞ্চল জায়গির দেওয়া। দ্বিতীয় উপায় হল রাজস্ব আদায়ে ইজারা বা কন্ট্রাক্ট দেওয়া। হিন্দু রাজত্ব এবং সুলতানি আমলে যে সব মুসলমান জমিদার তৈরি হয়েছিল, তারা কলেবরে আর ক্ষমতায় অনেক বড় হয়ে উঠেছিল। তাদের কাছে রাজস্ব আদায় মুশকিল ছিল। তাদের থেকে রাজস্ব আদায়ের মাল-জমিনি ব্যবস্থা চালানোর জন্য ইজারাদার নিয়োগ করেন মুর্শিদ কুলি। জমিদার রইলেন কিন্তু ইজারাদারদের অধীনে।
বেশ কিছু পুরোনো জমিদারেরা লুপ্ত হয়ে গেলেন – নব্য ইজারাদারেরা রাজা মহারাজা নাম নিয়ে জমিদার হয়ে বসলেন। এদের অধিকাংশ হিন্দু। যেমন উত্তরবঙ্গের বারেন্দ্রে রঘুনন্দন। মুর্শিদকুলি খাঁর পৃষ্ঠপোষণায় বহু জমিদারি ভাই রামজীবনের নামে হস্তান্তর করেন। ১১২১এ সীতারামের পতনের পরে ভূষণা তাঁর হস্তগত হয়। রামজীবনের মৃত্যুর পর পোষ্যপুত্র রামকান্ত জমিদারি সনদ পান ১১৪০ সনে। রামকান্তের স্ত্রী ভবানী। বিপুল চেহারা নিয়ে উত্তরবঙ্গের নাটোর বর্ধমান রাজের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। পুরোনো ১৩০০০ মাইল বিস্তৃত রাজশাহী জমিদারি(যা পরে তৈরি হওয়া রাজশাহী জেলার তিনগুণ ছিল) এবং রাজস্ব ছিল ২৭ লক্ষ টাকা – মুর্শিদ কুলির আমলে খণ্ড খণ্ড হয়ে নাটোর রাজের সূচনা হয়।
রঘুনন্দনের বিস্বস্ত কর্মচারী দয়ারাম রায়, বঙ্কিম চ্যাটুজ্যের হিন্দু নায়ক সীতারামকে ক্ষমতাচ্যুত করার চক্রান্তের প্রধান পাণ্ডা। দয়ারাম পুরষ্কৃত হলেন। রাজশাহীর দিঘাপাতিয়া বংশ প্রতিষ্ঠিত হল। নাটোরের জমিদারি ইংরেজদের চক্রান্তে ছিন্নভিন্ন হয়ে যায়, তখন এক দক্ষিণ রাঢী কায়স্থ যশোরের নড়াইল রাজবংশের প্রতিষ্ঠা করেন। অবশ্য রাজসাহির তাহিরপুর পুঁটিয়া নাটোরের চেয়ে পুরাতন জমিদারি। কিন্তু তখন তাদের অবস্থা পড়ন্ত। দুজন বারেন্দ্র ব্রাহ্মণ মুর্শদকুলির অনুগ্রহ পায় - বগুড়ার শ্রীকৃষ্ণ হালদার আর মুক্তাগাছার(ময়মনসিংহ) শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী। সুলতানের আগের জমিদারিগুলির মধ্যে বিষ্ণুপুরের মল্লবংশ, বীরভূমের আসাদৌল্লার বংশ, পঞ্চকোটের রাজবংশ হাত বদল হয় নি।
১১৯৫ সালের মিনিটে জন শোর বলছেন বাংলার বড় জমিদারদের শেকড় খুঁজে পাওয়া যায় শেষ দেড় শত বছরের ইতিহাসে। জেমস গ্রান্ট বলছেন অতীতের জমিদারিগুলি তাদের স্বাতন্ত্র্য হারিয়ে জাফর খাঁএর করদে পরিনত হয়। যদিও বিনয় ঘোষ ব্রিটিশদের তথ্য উল্লেখ করে বলছেন, মুর্শিদ কুলি খাঁ যে সব ইজারাদারদের জমিদারে রূপান্তরিত করেছিলেন, ইংরেজ শাসকেরা চিরস্থায়ী বন্দোবস্ত করে তাঁদের পদমর্যাদা ও বংশানুক্রমিক উত্তরাধিকার ভিত্তি পোক্ত করেন। কিন্তু মনে রাখতে হবে জাফর খানি বন্দোবস্তের আগের সব জমিদারি কিন্তু সবকটা ছত্রভঙ্গও হয় নি মর্যাদাচ্যুতও হন নি – যেমন দিনাজপুর, বর্ধমান, নদিয়া, নলডাঙ্গা ইত্যাদি। এগুলি মুর্শিদ কুলির আগের সময়ের। কিন্তু ব্রিটিশ আমলে এদের পতন দ্রুত হতে থাকে। জমিদারি খণ্ড খণ্ড হয়ে যায়।