Showing posts with label তাঁত. Show all posts
Showing posts with label তাঁত. Show all posts

Thursday, February 13, 2020

বাংলার নিজস্ব আড়ং ব্যবস্থা ধ্বংস হয়েছে - তাঁত উৎপাদন ব্যবস্থায় মহিলা প্রাধান্য ধ্বংস হয়েছে - কারিগরেরা নিজেদের প্রযুক্তির ওপর আস্থা হারাচ্ছেন

১) মনে রাখতে হবে তাঁত ব্যবস্থা একটা বাস্তুতন্ত্র অর্থাৎ তাঁতি নির্ভর করে অন্যান্য গুরুত্বপূর্ণ কারিগরদের কাজের গুণমানের ওপর। তাঁতির কাজ সর্বশেষ পর্যায়, বোনা। তাঁর আগে তাঁত ব্যবস্থা অনেকগুলো ধাপ পেরোয়। সেগুলো নিয়ে আলোচনা হয় না। তাঁত ব্যবস্থা হয়ে গিয়েছে শুধুই তাঁতি নির্ভর। সমস্যা সেখানেই।
২) গত আড়াইশ বছর ধরে একে একে আড়ং ব্যবস্থায় সেই ধাপগুলি ধ্বংস হয়েছে অর্থাৎ তাঁতের সঙ্গে জুড়ে থাকা অন্যান্য কারিগর সরে গিয়ে শুধু তাঁতি নির্ভর হয়েছে এই উৎপাদন ব্যবস্থা
২ক) এখন বাংলায় তুলো উৎপাদন হয় না। সেটা বড় সমস্যা। সে প্রবণতা ব্রিটিশেরা বন্ধ করে দিয়েছে, আমরা ফেরাতে পারি নি।
৩) চরকা কাটনি এবং প্রাকৃতিক রঙএর রঞ্জক(ডাই মাস্টার) আজ প্রায় অদৃশ্য - সেগুলি এখন মিল থেকে কেনা কাঁচামালে সাধিত হয়। ফলে চরকা কাটনি আর রঞ্জক তাঁতিদের থেকে যে লাভ করত এবং তাঁতি তাঁদের থেকে পণ্য কিনে যে লাভ সঞ্চয় করত সেইটা সমাজে থেকে যেত। সেই উদ্বৃত্তের কিছুটা তাঁত ব্যবস্থা পাস করে দিত ভোক্তাদের কাছে - ভোক্তারা কম মূল্যে পণ্য পেত - গোটা বাস্তুতন্ত্র একযোগে কাজ করত - প্রচুর কর্মসংস্থান হত। আজ আড়ং ব্যবস্থা উঠে যাওয়ায় সেই লাভটা চলে যাচ্ছে মিল মালিকদের হেফাজতে। কাপড় তৈরি খরুচে ব্যপার হয়ে দাঁড়িয়েছে। উৎপাদনের নিয়ন্ত্রণ তাঁতের সঙ্গে জুড়ে থাকা কারিগরদের হাত থেকে বেরিয়ে গিয়েছে।
৩ক) মহিলারা যে কোনও কারিগরির অক্ষদণ্ড। তারা তাঁত ব্যবস্থায় প্রায় নেই - কিছু সামান্য নাটাই ইত্যাদি পারিবারিক কাজে হাত লাগানো ছাড়া। গ্রামে এক সময়য় সর্বস্তরের মহিলা সুতো কাটতেন। সেটা ধ্বংস হয়েছে। গ্রামে বিপুল কর্ম সংস্থান হয় না।ফলে গ্রামের মানুষের তাঁত নির্ভরতা চলে যাচ্ছে।
৪) মূল আড়ংএর মত ধ্বংস হয়ে যাওয়া অবকাঠামো যদি না তৈরি করা যায় তাহলে আম আদমির জন্যে হাতে তৈরি তাঁতের বিলয় সময়ের অপেক্ষা।শুধু থেকে যাবে বসাকপাড়ার ধনী তাঁতিরা, যারা লক্ষ লক্ষ টাকার তাঁতের কাপড় বেচবে শুধুই ধনীদের।
৫) রাজনৈতিক ভর্তুকি ইত্যাদি কাজকর্ম শুধুই মৃত্যুমুখে যাওয়া রোগীকে কোরামিন দিয়ে বাঁচিয়ে রাখা।
৬) তাঁতের সঙ্গে থাকা তাঁতিরা এবং সেই ব্যবস্থায় থাকা বিশেষজ্ঞরা মূল জায়গায় হাত দেয় না। যারা সিদ্ধান্ত নিতে পারেন তাঁদের সিঠিক বিষয় অবহিত না করে শুধু ভর্তুকি রাজত্ব চালাবার পক্ষে সওয়াল করেন। কারিগরি ব্যবস্থা শুধুই ভর্তুকিতে চলতে পারে না - যদি না তাঁর স্বতঃচল অর্থনীতি সবল হয়।
৭) এক নতুন এমপির সঙ্গে বৈঠক করেছিলাম। তার এলাকার তাঁতিদের সংগঠন এবং কোঅপারেটিভগুলি তাঁর কাছে তাঁতের রিভাইভ্যাল প্যাকেজ হিসেবে যান্ত্রিক তাঁত চেয়েছে।
8) ঔপনিবেশিক রাজনীতি করা সব দলের রাজনীতিক মনে করেন বিদ্যুৎ চালিত যন্ত্র দেওয়াই কারিগরদের বাঁচানোর একমাত্র উপায়।
সেটা এখন কারিগরেরা ভাবতে শুরু করেছেন।
সেটাই আতঙ্কের।

Monday, June 11, 2012

Published in Pratyahik Khobor, খবরটি প্রাত্যহিক খবরে প্রকাশ পেয়েছে

এই লেখাটি প্রকাশ পায় প্রাত্যহিক খবর সংবাদপত্রে প্রকাশ পায় বিগত রবিবার, ১০ই জুন, ২০১২.
এই অধম লেখক তার লেখা পাওয়ার আগেই কোনও ব্যক্তি সেই লেখাটিকে নিয়ে ইমেলএ বিভিন্ন মানুষকে জানান.
কলাবতী মুদ্রার পক্ষ থেকে অজানা মানুষটিকে ধন্যবাদ.

Tuesday, July 19, 2011

ফুলিয়ার তাঁতে ধূসর মৃত্যু ছোঁয়া ২

শোনা যাচ্ছে ভারত সরকারের অন্যতম উদ্যম বিদেশ আগত কলের তাঁত স্থাপনে উতসাহদেওয়া, তাতে হস্তশিল্প মারাযায় যাক, দেশের ঐতিহ্য লুপ্তহয় হোক। ভারতে চিনের লুঠকরা বস্ত্রের বাজার ধরতে পরোক্ষে সরকারি মদতে পাঞ্জাবে বিশাল বিশাল কলের তাঁত বসানো হচ্ছে। এতে ভারতে চিনের তাঁতের বাজার কতটা পড়বে, অথবা পশ্চিমি কলের তাঁতের যন্ত্রপাতির বাজার কত রেখা বাড়বে, ভারতে বেকারিজ্বালা কতটা দূর হবে, এসব কথা স্পষ্ট করে না বলা গেলেও, একটি কথা নিশ্চিতভাবে ভবিষ্যদ্বানী করা যায়, ভারতের পারম্পরিক তাঁত শিল্পের ওপর বড় ধাক্কা আসতে চলেছে, পাঞ্জাবী এই উদ্যমে।
ফুলিয়ার তাঁতিদের আরও বড় মরণফাঁদ পশ্চিম বঙ্গ বিদ্যুত নিগমের এক তুঘলকি ফরমান। ফুলিয়ার যাঁদের ঘরে হস্তচালিত তাঁত রয়েছে তাঁদের সবাইকে ব্যবসায়িকহারে বিদ্যুতের মাসুল দিতে হয়। অথচ পাশের জনপদ শান্তিপুরের তাঁতিরা কিন্তু বাড়ির ব্যবহৃত মাসুলই দেন। হস্তচালিত তাঁতে বিদ্যুত প্রয়োজন যে হয় সে তথ্য কোনো বিদ্যুত দপ্তরের আমলার কাছে থাকলেও সমাজের বহু মানুষ এই গুঢ় তথ্য জানেন না। সরকারি এক ব্যবসায়িক সংস্থার পক্ষে পাশাপাশি দুই জনপদে দুরকম নীতি বিষ্ময়কর বৈকি।
আজকের সমাজে এমনিতেই হস্তচালিত তাঁতের দুর্ভোগের শেষ নেই। কলের তাঁতের বিষয়টি কেন্দ্রিয় সরকারের অধীণে হলেও বিদ্যুতের বোঝাটি কিন্তু রাজ্যসরকার একটি কলমের খোঁচায় সমাধাণ করে দিতে পারেন।
মাননীয় মুখ্যমন্ত্রীর সমীপে এই আবেদন জানালাম।
নিবেদনে,

বিশ্বেন্দু নন্দ, কলাবতী মুদ্রা নথিকরণ দলের পক্ষে
২৪/১৮, নাবালিয়া পাড়া রোড, কলকাতা – ৭০০০০৮
০৯১৬৩৮২৫৯৯৪, ০৩৩২৮৯৪৪৭৫৮

Monday, June 27, 2011

ফুলিয়ার হস্তচালিত তাঁতের বর্তমান অবস্থা


দেশভাগের প্রতিক্রিয়ায় টাঙ্গাইলের ২২টি গ্রামের বহু তন্তুবায় চলেএসেছিলেন এ বাংলার ফুলিয়া অঞ্চলে। ফুলিয়ার অগ্রণী তন্তুবায়, হরিপদ বসাকের নীলাম্বরীর নকশা(প্রকাশক, উবিনিগ, বাংলাদেশ। এই উপন্যাসের এ দেশে একজন প্রকাশক জুটলেও তিনি হতচ্ছেদ্দা করে সেই উপন্যাসটি ছেপেছেন কিন্তু বাজারে আনতে তাঁর বড় দ্বিধা) উপন্যাসে বিশদে সেই জনপদ পাতার ইতিহাস বর্ণিত হয়েছে, যদিও সেই ইতিহাস আপাততঃ এই রচনার অংশ নয়। কাশবনময় সেই ধূধূকরা অঞ্চলটিতে উচ্চবর্ণের নানান অত্যাচারে, অনাচারে, বিশ্বাসঘাতকতায়, আমলাদের সমর্থন অথবা চক্রান্তে সব থেকে বড় কথা তাঁতিদের রক্ত, ঘামে ক্রমে ক্রমে ফুলিয়া হয়ে উঠল বাংলার কারিগরী ইতিহাসের অন্যতম অংশিদার। ফুলিয়ার টাঙ্গাইল, পাশের জনপদ শান্তিপুরের শান্তিপুরীর অসাধারণ আকর্ষণীয় তাঁতের প্রভাব থেকে মুক্ত হয়ে কারিগরদের নিজস্ব দক্ষতায় বিশ্ববিজয়ী তাঁত শিল্পের মর্যাদা পেল।  অন্ততঃ তিনটি পারম্পরিক তাঁত সোসাইটি বিপুল উদ্যমে বিশ্বের নানান প্রান্তে ব্যবসা করে চলেছেন। বাংলার একমাত্র টাঙ্গাইল শাড়িকে তাঁরা বাঁচিয়ে দিয়েছিন নবতম উদ্যমে। এক সময়ে সাথী হয়েছিলেন বাংলার সরকার। প্রচার আর তাঁতিদের অক্লান্ত পরিশ্রমের সুফল ভোগকরছেন এককালে সোসাইটির প্রবল বিরোধিতা করা বহু মহাজনও। কিন্তু ততদিনে এক লাখ হস্তচালিত তন্তুবায়ের রুটি রুজি মারতে ফুলিয়া, রাণাঘাট, শান্তিপুরে বসে গিয়েছে কয়েকশ কলের তাঁতের শাড়ি কারখানা, যারা একই ধরণের শাড়ি, অথবা অন্য জামাকাপড় তৈরি করে দিচ্ছেন অতি কম দামে। বিগত এক বছরেরমধ্যে ফুলিয়ার প্রায় পঞ্চাশ শতাংশ হাতে চালানো তাঁত বন্ধ হয়ে গিয়েছে। বহু তাঁতি কাজ করছেন সেই সব স্বচালিত কারখানায়। ফুলিয়ায় তাঁত বসালেই কারখানার দাম নিচ্ছে সরকারি বিদ্যুত কোম্পানি। তাই প্রত্যেকজন তাঁতির মনে আজ ধুসর মৃ্ত্যুর ছোঁয়া। অথচ ভারত সরকারের সংরক্ষণের তালিকায় হস্তচালিত তাঁতের উল্লেখ রয়েছে, কিন্তু তার প্রতিকার নেই।
ভারত সরকারের যে দপ্তরের এই কর্মটি রক্ষণাবেক্ষণ করার দায়, ডেভেলাপমেন্ট কমিশনার অব টেক্সটাইলসএর আমলারা মুদ্রারাক্ষসের প্রভাবে কলের তাঁতের স্বার্থ রক্ষণাবেক্ষণেই ব্যস্ত। একদিন হয়ত ঐশ্বর্যমন্ডিত ফুলিয়ার, অমর্ষি-কসবা, চন্দ্রকোণার তাঁতের চরম দশাপ্রাপ্ত হবে। দেশজ ঐতিহ্য, দেশজ সাধারণ মানুষের উদ্যম, দেশজ মানুষের গবেষণালব্ধ জ্ঞাণ রক্ষা, বিকাশে একজনও মধ্যবিত্ত আমলার উত্সাহ নেই। তাই সরকারও উদাসীন। সম্প্রতি বাংলাদেশ থেকে কলের তাঁতের একই ধরণের কোটি কোটি বস্ত্র এসে বাংলার বাজার ছেয়ে ফেলছে। যে ৪০০ওপরের দ্রব্য ভারতে আসা বন্ধ ছিল, তা সরকারি ফরমানে নেমে এসেছে কয়েকশতে। অগ্রণী তাঁতি হরিপদ বসাক নিজে ভারতের পরিকল্পনা কমিশনের বস্ত্রশিল্পীদের অন্যতম প্রতিনিধি, তিনি দেখেছেন সেই ফরমান। দেশের সাধারণ মানুষের পায়ে কুড়ুল মেরে প্রতিবেশীদেশের সঙ্গে সখ্যের দৌত্য কতটা সাধারণ মানুষের ভালর জন্য হচ্ছে তা আমাদের লক্ষ্য রাখতে হবে। আজ ভারত সরকারের অন্যতম উদ্যম কলস্থাপনে উতসাহদেওয়া, তাতে হস্তশিল্প মারাযায় যাক, দেশের ঐতিহ্য লুপ্তহয় হোক। স্বাধীণতার প্রায় সাড়েছয় দশক পার বয়ে যাওয়ার পরেও দেশের মানুষেরা কতটা স্বাধীণ নতুন করে ভাবতে হবে!