Showing posts with label পরমের প্রাথমিক কিছু ভাবনা. Show all posts
Showing posts with label পরমের প্রাথমিক কিছু ভাবনা. Show all posts

Wednesday, February 5, 2014

পরমের প্রাথমিক কিছু ভাবনা৪, Various Other Ideas of Param4

কোন ভাষা
এই পত্রিকাতে মুলতঃ বাংলায় লেখা প্রবন্ধ প্রকাশ পাবে। অন্য ভাষায়ও লেখা প্রকাশ পেতে পারে। আমরা একটাপত্রিকা করতে 
চাইছি যেটি একটি পত্রিকা, একটা ভাষা, রাষ্ট্রের এই তৈরি করে দেওয়া গত ছাড়বে। বীরভূমের মহম্মদবাজারের কাছে আমাদের কিছু সাঁওতাল ভাষী বন্ধু সংগঠন এই ধরণের পত্রিকা করেন। তারা আমাদের অনুপ্রেরনা। 
তবে এখানে কিছু কথা রয়েছে। সম্পাদকেরা অন্য ভাষায় লেখা পেতে ইচ্ছুক। সেই লেখাটি সম্পাদক মণ্ডলীর সকলকে বুঝতে হবে। একজন সম্পাদক বাংলা ছাড়া কিছুই বোঝেন না, তিনি মধুমঙ্গল মালাকার। শোলাশিল্পী। সেই 
ভাষায় লেখা তাদেরকে কি করে বোঝাবেন, সেটি লেখকের দায়। পত্রিকায় কিভাবে বেরোবে সেটিওলেখকের দায়। কেননা বাস্তব হল, কলকাতায় কোনও তামিল বা সাদরি ভাষায় লেখা এলে সেটি কিভাবে পত্রিকায়ছাপব জানি না -বাংলা লিপিতে লেখা হয় এমন ভাষা ছাড়া। এই দায় লেখকেরই। যে ফন্টে লেখা হচ্ছে, সেটি পাঠালে এবং লেখাটি পেজমেকারে লিখলে কিছুটা হয়ত সমাধান করা যায়। বাংলায়  পাঠকের বোঝার জন্য,লেখক যদি আমাদের বিষয়টি বুঝিয়ে দেন, তাহলে আমাদের উদ্যোগে সেটির বাংলা সারাংশ করে দেব।আমাদেরকাছে তামিল, সাদরি, ইংরেজি, সাঁওতালি, ফারসি, রাজবংশী, সোহেয়িলি সবের সমান গুরুত্ব। বাংলার গুরুত্ব একটুবেশি। 
বাংলায় কোনও উপভাষা আছে বলে আমরা মনে করি না - বিখ্যাতরা যা বলুকনা। সবকটিই নিজের পায়ে দাঁড়ানোভাষা। হিন্দি, 
ইংরেজি ভাষা বাংলাকে আক্রমণ করলে নাকে কাঁদি, আর নিজেদের এলাকায়  ইংরেজি হিন্দি ভাষার ক্ষমতা প্রয়োগের অনুকরণ করে বাংলার অন্য ভাষাকে বাংলার উপভাষা বলি! এ ক্ষমতা কেন্দ্রিকতা আর কদিন?

পরমের প্রাথমিক কিছু ভাবনা৩, Various Other Ideas of Param3

পরমের অক্ষহৃদয়
ভারত/বাংলার বিস্তৃত সংস্কৃতি, জাতপাত(পক্ষে-বিপক্ষে), ধর্ম, জ্ঞান-ভাণ্ডার, ঐতিহ্য, ইতিহাস, প্রযুক্তি, সম্পদ,মেধা, ধনসম্বল, প্রতিষ্ঠান বিরোধী আন্দোলন, বিশ্বায়ন বিরোধী সংঘর্ষ, আন্দোলন, আলাপআলোচনা, ইয়োরোপ-আমেরিকিয় জ্ঞানচর্চার অধীনতার বিরুদ্ধে লড়াই, লেখা, ভাবনা এবং ভারতে-বাংলায় সেই জ্ঞানচর্চার বাইরেরকোনও উদ্যম, এক জাতি-একরাষ্ট্র-একভাষার নেশন স্টেট বিরোধী কোনও কিছু, গ্রাম সংস্কৃতিকে লৌকিক-আদিবাসী ইত্যাদি দাগিয়ে দেওয়ার বিরুদ্ধে, উচ্চ-মধ্যবিত্তের ক্ষমতার পদলেহন এবং তার জন্য যা কিছু সে করতেপারে- তার বিরুদ্ধে ভাবনা, গ্রাম সংস্কৃতি-উতপাদন-ব্যবসার দর্শন- তাদের জোরের যায়গাটি নতুন করে ধরিয়েদেওয়ার প্রবল পক্ষে, শহর-গ্রামের আমাদেরমত সাধারণের কৃষ্টি, জীবন, জীবিকা, সংস্কৃতি, পরস্পরের সঙ্গে হাতধরে থাকার প্রবল চেষ্টাকে এই ভঙ্গুর সময়ে তলিয়ে দেওয়ার সংস্কৃতি-মগজধোলাইয়ের বিরুদ্ধে যে বা যারা দাঁড়াচ্ছেন তাদের পাশে সোচ্চার থাকা, এই বিশ্বায়নের করাল গ্রাসে দাঁড়িয়ে ছোট ছোট বন্ধুত্ব, ছোট ছোট ভালবাসা, ছোটছোট করে বেঁচে থাকাকে যতটা পারা যায় আমাদের মত করে তুলে ধরা, ধন-সম্পদ লুঠের সরকারি-বেসরকারিউদ্যমের বিরুদ্ধে দাঁড়ানো... এর সঙ্গে জুড়ে থাকা জানা না জানা বহু কিছু আমাদের এই পত্রিকার হৃদয়। 

পরমের প্রাথমিক কিছু ভাবনা২, Various Other Ideas of Param2

পাঠক এবং প্রচার
পত্রিকার প্রচ্ছদ থেকে শুরু হয়ে শেষ পাতা পর্যন্ত লেখা থাকবে। পাঠক পত্রিকা নেবেন বিষয় দেখে, স্বআগ্রহে।   সাজসজ্জায় মোহিত হয়ে নয়। 
যার এই বিষয়টিতে উৎসাহ আছে তিনিই কিনবেন। সাজসজ্জা গুরুত্বপুর্ন। কিন্তুলেখার তুলনায় নয়। পরম পত্রিকার পাঠক সংখ্যা ধরে নিচ্ছি সীমিত। এই পত্রিকা বিকোবে এবং  বিনা মুল্যেছড়াবে খুব বেশী হলে মাসে মোট ৫০০টা। 
এ নিয়ে আমরা  স্বপ্ন দেখি না। লেখকদের ২৫০ টাকা করে সাম্মানিকপ্রদান করা হবে। তিন মাস পর থেকে। কেউ হাত বাড়িয়ে দিলে হাত ধরতে তৈরি।
এর আগেই বলেছি অনেকেই হাত বাড়িয়ে দিচ্ছেন। একক মাত্রা বা ঢাকার জাকির হোসেন মশাই। এছাড়া জেলার প্রতিনিধিরা তো আছেনই।

পরমের প্রাথমিক কিছু ভাবনা১, Various Other Ideas of Param1

পরমের ভাবনা নিয়ে সেপ্টেম্বরের ২৮ তারিখে একটি পোস্ট করেছিল। সেটি ভেঙে ভেঙে তুলে দিলাম নতুন করে পাঠকদের জন্য। কিছুটা সম্পাদিত রূপে -

পরম প্রিয় বন্ধুদের প্রতি পরমের একটি মুখবন্ধ
বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সঙ্ঘ এবং কলাবতী মুদ্রা একটি পত্রিকা প্রকাশ করেছে। নাম পরম। পরম্পরা অর্থে পরম। ভারতীয় জ্ঞানচর্চায় অসীম শব্দের অর্থে পরম। ছোট্ট নামের এই পত্রিকার একটি সংখ্যা প্রকাশ পেয়েছে লোহা ইস্পাত। পৌষ-মাঘ সংখ্যা। পরেরটার অক্ষর জোড়ার কাজ চলছে। সেটি ভারতের সোরা শিল্প সম্বন্ধে।

পরম পত্রিকাটি আপাততঃ মাসিক। কলকাতা উত্তরবঙ্গ এবং  ঢাকা থেকে প্রকাশিত হবে।  ৪৮ পাতা।  বিষয় বাংলার প্রযুক্তি,জ্ঞান, অকথিত ইতিহাস, গ্রামীণ সংস্কৃতি বাখান। বাংলার নানান পত্রিকা এই ধরণের প্রবন্ধ প্রকাশ করেন। তাহলে নতুন একটি পত্রিকা কেন? 

পত্রিকাগুলি হয় অনিয়মিত, নয় খুব বেশী এ ধরণের প্রবন্ধ প্রকাশ করে না। অনেকে বাংলা চর্চা করেন, কিন্তু শুধুই এই বিষয়গুলি নিয়ে পড়ে থাকেন না। হয়ত বাজারের অভাব। লেখারও হয়ত অভাব। নিয়মিত শুধুই এ ধরণের লেখা প্রকাশের ধ্যানবিন্দুও তাদের নেই। আর যারা প্রকাশ করেন, তাদের কলেবর এত্ত বড় হয়, যে অনেকের তবিলের অসামর্থের দরুন কেনার সুযোগ হয় না। কলাবতী মুদ্রা বিগত কয়েক বছর এবং তার সঙ্গে জুড়ে থাকা উদ্যমীরা কয়েক দশক ধরে প্রযুক্তি আর ইতিহাস নথির কাজ করে চলেছেন। এ বিষয়ের লেখক, লেখা পাওয়ার সমস্যা তুলনামুলকভাবে কম। এক বছরের বিষয় নির্বাচনও হয়ে গিয়েছে। প্রত্যেক সংখ্যার প্রধান লেখাগুলো হাতে রয়েছে। লেখা অদলবদল, মাসের আগুপিছু হতে পারে, নতুন কোনও বিষয়ও ঢুকে পড়তে পারে। সংখ্যা প্রস্তুতির মন, সম্পাদনার হাত, শুভানুধ্যায়ীদের ভাবনার মাথয় রেখে খোলা হৃদয়ে পরমের পরিকল্পনা চলছে।