Showing posts with label Dinēśa-Ratna Prabhākara. Show all posts
Showing posts with label Dinēśa-Ratna Prabhākara. Show all posts

Friday, June 2, 2017

বন্ধু Dinēśa-Ratna Prabhākaraএর ভাষা বিষয়ে কিছু প্রশ্ন - আমাদের উত্তর

দীনেশ রত্ন প্রশ্ন করেছিলেন
আদিবাসী ও জনজাতির ভাষা ও কৃষ্টির সংরক্ষণে কীভাবে কাজ হতে পারে? মিশনারি আর এনজিও গুলো তো সব কর্পোরেট এজেন্ট, উন্নয়ন এর নামে বহুজাতিক কম্পানিগুলোর পণ্যের দালালি করছে পরোক্ষভাবে, পরোক্ষই বা বলি কীভাবে, কিছু ক্ষেত্রে তো দিব্যি প্রকাশ্যে কর্পোরেট পণ্যের বিজ্ঞাপন চালিয়ে যাচ্ছে। 

দ্বিতীয়ত প্রমিত ভাষার নাম করে আঞ্চলিকতাকে একরকম উপড়ে ফেলার প্রচেষ্টা চলছে। ভাষা এবং উপভাষার (?) সংজ্ঞার্থ নির্ধারণ করে দেবে কে? কেন্দ্র না রাজ্যসরকার? 

আদৌ উপভাষা বলে কিছু কী আছে? নাকি Dialect (বোলি) কে উপভাষা/আঞ্চলিক ভাষা বলে তাচ্ছিল্য করা হচ্ছে। 

প্রকৃতপক্ষে বোলই জনজীবন এ জীবন্ত ও মূর্ত ভাষা, এটাই চলতি। অথচ, এক বা একাধিক ভাষাকে কেন্দ্র করে কেন্দ্রীভূত পরিকাঠামো তৈরি করা হচ্ছে। এর বিকেন্দ্রীকরণ আবশ্যক কী না? তা না হলে আঞ্চলিক ভাষাগুলো তো মারাই পড়বে!

অবধীর কথাই ধরি, সাহিত্যের মাধ্যম হিসেবে খাড়ি বোলির থেকে বহু অগ্রজ হয়েও আজ কেবলমাত্র কেন্দ্রীভূত ব্যবস্থার প্যাঁচে পড়ে মৃতপ্রায়। একই কথা প্রযোজ্য মাগহী, মৈথিলী ইত্যাদির ক্ষেত্রে। ওড়িশাতে সম্বলপুরীও নিগ্রহের শিকার, এরকম অনেক আছে গোটাভারতে। বাংলাদেশেও একই অবস্থা।

পশ্চিমবাংলার কথাই ধরি, উত্তরবঙ্গে কী তেমন উন্নয়ন হচ্ছে? নাকি ভৌগলিক-সাংস্কৃতিক বৈচিত্রকে অগ্রাহ্য করে কলকাতাওয়ালারাই নিজেদেরকে বাংলার কেন্দ্র ভাবছেন। 

ইত্যবিধ প্রশ্ন আছে, আপাতত এ ক'টির উত্তর আশা করছি।

বি.দ্র.- ভাষাগোষ্ঠী ও জনগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণ এর অধিকার প্রশ্নে তথা আঞ্চলিক ভাষা ও কৃষ্টির সংরক্ষণ প্রশ্নে বিকেন্দ্রীকরণ এর গুরুত্বের ব্যাপারে আপনাদের অভিমত জানতে চাই।


আমাদের উত্তর
সব ক'টার উত্তর দেওয়া আমাদের সাধ্যের অতীত। 
ঠিক বলেছেন। আমরা মনে করি উপভাষা বলে কিস্যু হয় না। এটা একটা সাম্রাজ্যবাদী লব্জ, বিশেষ সমাজের অধিকার লুঠের হাতিয়ার।
এক সময় অহমিয়া বা ওডিয়াকে বাংলার উপভাষা দাগিয়ে দেওয়া হয়েছিল।
যেমন রাজবংশী ভাষাকে বাংলার উপভাষা বলে চালাবার সাহিত্যিক চক্রান্ত আজও আছে। 
বাংলাদেশেই একসময় পাহাড়িয়া সমাজগুলোর ভাষা নিয়ে বহু টালবাহানা ছিল - দিল্লিতে একটি প্রতিবাদী আন্দোলনে ১৪২০সালে একটি সাঁওতালি মেয়ের সঙ্গে আলাপ হয় - সে এতই সন্ত্রস্ত ছিল যে আমার সঙ্গে খোলাখুলি কথাই বলছিল না। 
পশ্চিমবাংলার ক্ষেত্রে বঙ্গভাষীরা গোটা বাঙলাকে নিশ্চই নিজেদের উপনিবেশ ভাবেন না। বাংলাদেশের এ বাবদে অভজ্ঞতা খুবই তিক্ত। তাকে মাথায় না রাখলে খুব ভুল হয়ে যাবে। ওদিসা অহমিটা যেভাবে অন্যভাষাগুলোর অধিকার লুঠ করে নিতে চাইছে তা ভয়ঙ্কর এবং সেটি তাঁদের লড়াই করা অতীতকে অস্বীকার করে। 
তবে বাঙলা সরকার তার মত করে তার ভাবনাচিন্তার মত করে এগোচ্ছে - যেমন কুড়মালি বোর্দ তৈরি হয়েছে - কিন্তু যারা ব্যবহারিক কুড়মালি হরফ তৈরি করল, প্রাথমি স্তরের বই তৈরি করল তারাই বাদ পড়ে গিয়েছে - হয়ত এক নজরে ভালই হয়েছে - সরকারের নানান সমস্যা আছে সেগুলি তাঁদের ওপর অর্ষাত - অন্তত তারা সরকারের অংশ না হয়ে আন্দোলন চালিয়ে নিয়ে যেতে পারবে।
ভাষার বাঁচন মরণের বিষয় নিয়ে আমাদের বলার যোগ্যতা নেই। DipankarGarga এ বিষয়ে বলতে পারবে।

Thursday, June 1, 2017

সহযাত্রী Dinēśa-Ratna Prabhākaraএর কিছু প্রশ্ন - আমাদের উত্তর

১। কেউ গোঁড়া ধর্মমতের সমর্থক ধরে নিলে সেটা তাঁর সমস্যা। আপনি সরাসরি ধরছেন না ধন্যবাদ। কোন অসহিষ্ণু ধর্মীয়/সামাজিক মতের সঙ্গে আমাদের সহানুভূতি নেই। সেই সঙ্গে গাঁয়ের সাধারণ মুসলমান শত্রু নন।

২। আমরা বিশ্বাস করি এই আড়াইশ বছরের শিল্প উতপাদন ব্যবস্থা পৃথিবীর দীর্ঘ ইতিহাসে অভিচার মাত্র - চরিত্রগতভাবে এটা লুঠেরা, খুনি, অত্যাচারী, মানুষের সাধারণ অধিকার হরণকারী - এই প্রযুক্তি উতপাদন-বিতরণ ব্যবস্থা টিকতে পারে না - এটড়ি টকলে বিশ্বধ্বংস অনিবার্য। টিকবে বিকেন্দ্রিত পুঁজি নিরপেক্ষ, সাধারণের অধিকারে থাকা প্রযুক্তি, দক্ষতা, প্রজ্ঞাওয়ালা ছোট্ট ছোট্ট বাজার। দুই বাংলায় আজও আছে। তাদের একজোট হতে হবে - আলাদা আলাদা করে - আলাদা সঙ্গঠনের নামে - কিন্তু যৌথভাবে - প্রত্যেকের চরিত্র বজায় রেখে - যেমন করে একদা বিধবা বিবাহও আছে আবার মেয়েদের বহু বিবাহও আছে।
৩। আমরা এনজিও বামও নই- এক তরফা গ্রাম পাল্টানোয় বিশ্বাসী নই যেহেতু এটা গ্রামীনদের সংগঠন ভদ্রদের নয় - গ্রামীন পরম্পরার উতপাদন ব্যবস্থা এ বাংলায় আছে -ও বাংলায় আরও বেশি করে এই বাজার হাট ও গ্রামীন প্রযুক্তি আছে - আমি ব্যক্তিগতভাবে আমাদের সঙ্গঠনে যেহেতু ভদ্রলোক আমাদের জীবনে কর্পোরেট এমনই পর্দা ফেলে দিয়েছে যে আমর চোখের সামনে সেই উতপাদন ব্যবস্থা দেখেও দেখি না - যেমন শ্বাস নেওয়ার সময় হাওয়াকে দেখি না। সেই আছেটার পাশে দাঁড়াতে হবে - গ্রাম বাঙলা ২০০০ বছর ধরে বহিঃশত্রুর আক্রমনে লড়ে যাচ্ছে - সেই চন্দ্রগুপ্তের সময়(তারও আগে অনেক কিছু হয়েছে অবশ্যই) থেকে পাল সময় থেকে সুলতানি-মুঘল সময় থেকে ব্রিটিশ এবং বর্তমান পর্যন্ত - এবং তাঁরা তাঁদের চরিত্র মোটের ওপরে বজায় রেখেছে - ভদ্ররা তারা যে সময়টা বাঁচেন সেটাকেই সব থেকে খারাপ বলে মনে করেন।
আমরা অন্তত মনে করি ১১৬৪/১৭৫৭র পর সময়টা সত্যিই খারাপ - ৭৬/চিস্থায়ী/৪২ এবং তাঁর মাঝের লুঠ, খুন অত্যাচার গ্রাম বাংলার মৌল চরিত্রে আঘাত করেছিল কিন্তু লড়াই করার ক্ষমতা কেড়ে ঠিক নিতে পারে নি - তাঁদের পাশে দাঁড়াতে হবে - একটু কথা বলা, মানসিক জোর দেওয়া, আর যা ভেঙ্গে গেছে যা ফিরিয়ে আনা দরকার তা নিয়ে আলোচনা - তারপর সে নিজের সিদ্ধান্ত নিজেই নেবে - এটা আমাদের অভিজ্ঞতা - সবার আগে হাট ব্যবস্থাকে জোরদার করতে হবে।
সহানুভূতি আছে এমন ভদ্রদের পাশে নিতে হবে - এবং যারা নিজের জীবনটা একটু, তিলমাত্র হলেও পাল্টাতে পারবেন, তাঁদেরকে সেই আন্দোলনের সঙ্গী করুণ।

৪। Dipankarদার শিক্ষা ভাবনা ৪এর লেখাটা পড়ুন। কর্পোরেটসম কোন কেন্দ্রীয় বানান নয় - বানান নির্ভর করে সেই অঞ্চলের কৃষ্টি, প্রযুক্তি, জীবনযাত্রা নির্ভর করে - কর্পোরেট বিরোধী যে কোন আঞ্চলিকতা আমাদের যে কোন মূল্যে রক্ষা করতে হবে। এটা আমাদের সকলের দায়