Showing posts with label মুর্শিদকুলি. Show all posts
Showing posts with label মুর্শিদকুলি. Show all posts

Monday, October 21, 2019

মুর্শিদকুলির অসামান্য প্রশাসনিক দক্ষতা, সে সময়ের বাংলা সম্বন্ধে Pallab Majumdar অসামান্য মূল্যায়ণ করেছেন।

তাঁকে কুর্ণিশ। তাঁর সঙ্গে আরও কিছু বিষয় নিয়ে বাৎচিত হল, সেটা আপনাদের, আমাদের সক্কলের দৃষ্টি আকর্ষণ করুক।

---
পল্লব বললেন ওই বৈকুণ্ঠ দেখানো আর দর্পনারায়ণ কে শায়েস্তা করেছিলেন বলেই তিনি ভিলেন। খোদ বঙ্কিমচন্দ্র খিস্তি করতে ছাড়েননি।
অথচ ইতিহাস যথাযথ ভাবে অধ্যায়ন করলে দেখা যায়, তিনি ছিলেন সম্ভবত বঙ্গের ইতিহাসে সবচেয়ে দক্ষ প্রশাসক। মাত্র দু হাজার বরকন্দাজ দিয়ে পুরো বঙ্গের ল এন্ড অর্ডার ঠিক রেখেছিলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রিত ছিল, অরাজকতা হয়নি, সু শাসন ছিল, যুদ্ধ বিগ্রহ হয়নি, দিল্লিতে টাকা পাঠানো কখনো বন্ধ হয়নি, রাজস্ব ব্যবস্থার সংস্কার সহ অনেক ভাল কাজও হয়েছিল। অন্যায় যে একেবারে করেন নি তা নয়, শতভাগ নিষ্কলুষ লোক অসম্ভব জিনিষ।
আমিও মনে করি বঙ্গের ইতিহাসে ইনি একজন অতি গুরুত্বপূর্ণ ব্যাক্তিত্ব।

আওরঙ্গজেবের ক্ষেত্রেও এমন হয়েছে( যদুবাবুও বাদ যাননি ) । আওরঙ্গজেব কিন্তু নিজের নাতিকে সরিয়ে মুর্শিদকুলি জাফর খাঁ র ওপর ভরসা রেখেছিলেন। বর্ধমানের গন্ডগোলও মিটে গিয়েছিল। আমি ইতিহাসের ছাত্র নই, পাবলিক হেলথ নিয়ে কাজ করি, সময় জুটলে কিঞ্চিৎ অধ্যায়ন করি আগ্রহ আছে বলে।

পল্লব বললেন, উল্লিখিত ঘটনা রিয়াজুস সালাতিন নামক বঙ্গের ইতিহাস বিষয়ক পুস্তকে বর্ণিত আছে, স্টুয়ার্ট সাহেবের বঙ্গের ইতিহাস পুস্তকেও এসবের উল্লেখ আছে, তবে তিনি রিয়াজুস সালাতিন অনুসরণ করেই লিখেছেন। দুর্ভাগ্য এই যে, এর বাইরে শুধুমাত্র বঙ্গের ইতিহাস নিয়ে রচিত প্রামাণ্য পুস্তক নেই বললেই চলে। সিয়ার ই মুতাখারিন পুস্তকে অনেক ঘটনার উল্লেখ থাকলেও লেখক সম্ভবত নিরপেক্ষ থাকতে পারেন নি, মুর্শিদকুলি র আমলেই লেখকের পরিবারের সঙ্গে বিষয় সম্পত্তি নিয়ে সরকারের গন্ডগোল বাধে, তাই তিনি পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতি অনুরক্ত হন, উল্লিখিত পুস্তক তিনি উৎসর্গ করেছিলেন হেস্টিংস সাহেব কে। তদসত্বেও পুস্তকটি পঠিত হবার দাবি রাখে,আকারে বৃহৎ হলেও।
মুর্শিদকুলি খাঁ নাজিম এবং দিওযান ( এক পর্যায়ে উভয় পদ) হিসেবে দীর্ঘ সময় দ্বায়িত্ব পালন করেছেন, ওই সময়কালে বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক উত্থানপতন এর ঘটনা হিন্দুস্তানে ঘটেছে, তিনি দক্ষতার সঙ্গে বঙ্গের পরিস্থিতি সামলেছেন। শোভা সিং আর রহিম খাঁ র বিদ্রোহ বঙ্গদেশকে বেসামাল করে ফেলেছিল, বর্ধমান এর জমিদার খোদ সম্রাটের প্রিয়পাত্র ছিলেন, আওরঙ্গজেবের নিজ স্বাক্ষরিত ফরমান নিয়ে এরা জমিদারি চালাতেন। আজিমুসসান ব্যর্থ হলে মুর্শিদকুলি তার স্থলাভিষিক্ত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। পূর্ববঙ্গের সীতারামের বিদ্রোহও তিনি দমন করেন। বঙ্কিমবাবু অবশ্য তার নভেলে সীতারাম কে গ্লোরীফাই করেছেন।
মুর্শিদকুলি রাজপরিবারের কেউ ছিলেন না, অতি সামান্য অবস্থা থেকে কঠোর পরিশ্রম করে নিজ যোগ্যতায় উচ্চপদস্থ হন। সম্রাট স্বজনপ্রীতি করেন নি।
মুর্শিদকুলি র প্রশাসনিক ব্যবস্থা এ যুগের প্রশাসকদের জন্যেও অনুকরণীয় হতে পারে। প্রশাসক হিসেবে তার অবস্থান শায়েস্তা খাঁ বা মীর জুমলার উর্দ্ধে।

আমরা লিখলাম, খুবই ব্যতিক্রমী ইতিহাসবোধ।
বাংলার তিন বিখ্যাত নবাবই তাদের হুনর দেখিয়ে গিয়েছে। মুর্শিদকুলি ভিত তৈরি করেছেন স্থিতিশীলতা এনেছেন। তার পরে বেশ বড় টালমাটাল লুঠেরা বর্গীদের হঠিয়েছেন তারপরে পাঁচ বছর বাংলা গড়ার কাজে হাত দিয়েছিলেন। বিপুল তাকাভি ঋণ দিয়েছিলেন কৃষিকে গড়তে। সেই ঐতিহ্য সিরাজ পেয়েছিলেন কিন্তু সময় পেলেন না, সুশীলবাবুর বক্তব্য সিংহাসনে ওঠার পরে সিরাজ অন্য মানুষ। ফরাসীদের সঙ্গে হাত মিলিয়েছিলেন, দাদুর মত ইংরেজদের দেখতে পারতেন না। যে জন্যে ইংরেজরা পলাশীর আগে ফরাসডাঙ্গা দখল করে, যাতে ফরাসীদের কোমর ভেঙ্গে দেওয়া যায়, পলাশী জয়টা তুলনামূলকভাবে সহজ হয়। সিরাজ সিংহাসন রাখতে পারলে বিশ্ব ইতিহাসের মোড় ঘোরাটা খুব সহজ হত না।

উত্তরে পল্লব বললেন, অনেকে এদের বাঙালি বিরোধী বলেন, কিন্তু আমার তা মনে হয় না, এরা তো বলতে গেলে বাঙালিতেই পরিণত হয়েছিলেন। সিরাজ সফল হলে হয়ত বঙ্গের ইতিহাস অন্যরকম হত। অন্তত পশ্চিমবঙ্গের লোকদের আজকের দিন দেখতে হত না।
ওদিকে টিপু সুলতান অনেক চেষ্টা করেও পারলেন না, বিশ্বাসঘাতকতা সর্বত্রই

আমরা বললাম, কে কী বললেন তাতে বাংলার অন্তত কিছুই আসে যায় না। এরা যে সময়ে রাজত্ব করেছেন সে সময় চাষী কারিগর হকার তোল্লাই পেয়েছে বাংলা তোল্লাই পেয়েছে। এবং সেটাই শেষ স্বচ্ছলতার সময় - তারপরে পতন।
সিরাজ সফল হলে বক্সার হত না, বক্সার না হলে দাক্ষিণাত্য জয় হত না এবং শ্রীরঙ্গপত্তনমের টিপুর সঙ্গে যুদ্ধ অবদিই ঘটনা গড়াত না। বাংলার লুঠ আর উদ্বৃত্তে ইওরোপিয় শিল্পায়নের ভর্তুকি যেত না। শুধু দাস ব্যবসার ইয়দ্বৃত্ত দিয়ে শিল্পায়ন হত না।
পল্লব শেষ করলেন, শায়েস্তা খাঁর সময় থেকে মুর্শিদকুলীর টাইম পর্যন্ত ইনফ্লেশন হয়নি বলে চলে।

Friday, February 2, 2018

কৃষি ও কৃষককে রক্ষা করাকে বাংলার নবাবেরা তাঁদের কর্তব্য বলে মনে করতেন

ব্রিটিশদের হাতে বাংলা লুঠ তত্ত্বের বিরোধী ভারতের ইতিহাস লেখার কেম্ব্রিজ ঘরানার তাত্ত্বিক পি জে মার্শালের অনুগামী, ঐতিহাসিক সুবোধ কুমার মুখোপাধ্যায় ‘প্রাক-পলাশী বাংলা’ বইতে লিখছেন...
...মুর্শিদকুলি খাঁ পতিত ও অনাবাদী জমি চাষের আওতায় আনার জন্য চেষ্টা করেছিলেন। তিনি ছোট ছোট কৃষকদের উৎসাহদানের জন্য তাঁর রাজস্ব বিভাগের কর্মচারীদের নির্দেশ দিয়েছিলেন। কৃষকদের হালের গরু আর মহিষ কেনার জন্য সরকারি ঋণ ব্যবস্থা করেন। দুর্ভিক্ষের সময় আনাবৃষ্টির সময় শস্যের ক্ষতি হলে তিনি কৃষকদের খাজনা মকুব করে দিতেন। কৃষি জমিতে যাতে ভালভাবে চাষ হয়, তার জন্য তিনি কৃষকদের কৃষি ঋণ (তাকাবি) দেওয়ারও নীতি অনুসরণ করেছিলেন।
মুর্শিদকুলি খাঁ বাংলার জমিদারদের ওপর কড়া নজর রাখতেন। কৃষক বা রায়তের ওপর অত্যাচার হলে জমিদার সহজে নিস্তার পেত না। এজন্য তাঁর সময়ের জমিদারেরা সব সময়ে সন্ত্রস্ত থাকত। জমিদারের উকিল নবাবের দরবারের আশেপাশেই বিক্ষুব্ধ রায়তের খোঁজ করত। এ রকম কোন বিক্ষুদ্ধ রায়তের সন্ধান পেলে নবাবের অভিযোগ পেশ করার আগেই উকিল তাকে খুশি করে বিরোধ মিটিয়ে নিত।
সুজাউদ্দিন ও আলিবর্দি (মুঘলদের কৃষি নীতি অনুসরণ করে) বাংলার কৃষকদের রক্ষা করার নীতি অনুসরণ করেছিলেন। তাঁরা কৃষকদের ওপর নজর রাখতেন। মারাঠা আক্রমনের সময় আলিবর্দি কৃষির পুনর্গঠনে মন দিয়েছিলেন। বাংলার বিদ্ধস্ত গ্রাম ও কৃষি গড়ে তোলা ছিল তাঁর জীবনের শেষ কাজ। সমসাময়িকদের লেখা থেকে এ তথ্য জানা যায়। কৃষি বাংলার জাতীয় সম্পদ। কৃষি ও কৃষককে রক্ষা করাকে বাংলার নবাবেরা তাঁদের কর্তব্য বলে মনে করতেন। এটা ছিল এ যুগের রাষ্ট্রনীতি।

Monday, November 20, 2017

বেরা ভাসান উৎসব১২ - সমুদ্র যাত্রার পাঁচালি - রীলা মুখার্জী

উপসংহার
Bob Pokrant, Leidenকে জিজ্ঞাসা করেছিলেন বাংলায় বেরা ভাসান কেন ওনাদের েলাকায় হয় না? শুরুতেই আমরা বলেছি এ ধরণের উৎসব দক্ষিণ এশিয়ায় আত্মার সঙ্গে জুরে থাকা চরিত্র। এটি কেন মালাবার, গুজরাত, বিজয়নগর বা হায়দ্রাবাদের সমারোহতে জোড়ে নি, কেন শুধুই বাংলায় এটি টিকে আছে, সে উত্তর হয়ত আগামী দিনের গবেষণায় আসতে পারে। কেননা ক্যাম্বে, সুরাট, কালিকট এবং মছলিপত্তনমএর নাবিক বাংলার মতই সমুদ্রে যেত।

আমি কতগুলো সম্ভাব্য উত্তর খুঁজছি। প্রথমত বাংলার মত এত কৃষি উতপাদকতা অন্য কোন রাজ্যের নেই/ছিলনা। নদীভিত্তিক দেশে সেদো, বা বারা বা গঙ্গাপুজো এই উতপাদকতা আর নদীভিত্তি উৎসবের মুখড়া হিসেবে কাজ করে। এটা পদ্মা(ঢাকা) না ভাগীরথী(মুর্শিদাবাদ)তে অনুষ্ঠিত হচ্ছে সেটা জনগনের কাছে খুব তুচ্ছ ব্যাপার, যতদিন জল আর জমির মধ্যে যোগাযোগের তত্ত্বটা জুড়ে থাকবে, ততদিন এই উৎসব বেঁচে থাকবে। দ্বিতীয়ত, এই অঞ্চলটার নদীগুলি যহেতু সাগরের সঙ্গে মূলত জুড়ত, তাই নবাবদের পক্ষে এটাকে তাদের ক্ষমতার মণ্ডলের সঙ্গে জুড়ে নিয়েছিলেন। তৃতীয়ত, একই রকম অন্যান্য রাজ্য যেমন উত্তরভারতের নবাবী রাজ্যগুলো কিন্তু আশরফি কৃষ্টি আপন করে নিয়েছিল, বাংলায় উপকূলিয় লৌকিক কৃষ্টিকে পাঁচ শতাব্দের ইসলামি সংস্কৃতি বিনষ্ট করতে পারে নি। এই অঞ্চলের সুফিরা যতটা লৌকিক জীবনের সঙ্গে সম্পৃক্ত, ততটা অন্যে এলাকায় দ্যাখা যায় না। চতুর্থত, দিল্লি আর বাংলার চোখে নিজেদের ইসলামি শাসক হিসেবে রাজনৈতিক অবস্থানটা নিশ্ছিদ্র করতে, এই দেখনদারি উতসবটায় নিজেদের জুড়ে নিয়েছিলেন নবাবেরা। অযোধ্যা বা হায়দারাবাদের ইসলামি উৎসবের মত বাংলায় অন্যান্য ইস্লামি উৎসব ছিল না। পূর্ব বাংলার সঙ্গে জুড়ে থাকা দেশগুলো যেমন বার্মা থেকে মালয় এবং দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলি পর্যন্ত নদী সমারোহের সঙ্গে দরকারি ক্ষমতার মিলনকে দেখানোর দরকার ছিল। এবং মুর্শিদলিকুলি খাঁ দক্ষিণ এশিয় অঞ্চলে নিজের সার্বভৌমত্ব দেখাতে এই উৎসব ব্যবহার করতেন। এ নিয়ে আরও গবেষণা করা দরকার।

বছরের পর বছর ধরে বেরা ভাসানের ধারাবাহিকতার নানান আচারের যে পরিবর্তন হয়েছে তার গুরুত্ব আলোচনা করা যাক। আসুন আমরা তার কয়েকটা খুঁজে বার করিঃ ১) আধুনিকপূর্ব বিশ্বে এটি তিনটি বিশ্ব এবং তিনটি কর্মকে জুড়ত - সমুদ্রযাত্রা, নদীজাল আর কৃষি যা আদতে সওদাগরি, মাছধরা নৌকোচালানো এবং ফসলাদি(harvest); ২) সপ্তদশ শতে এই কাজকর্মগুলি বিপুল বিস্তারলাভ করায় এই প্রথাগুলি সাধারণ লৌকিক আচারের চেহারা ঝেড়ে ফেলে সামাজিক উৎসব হয়ে ওঠে; ৩) অষ্টাদশ শতে নবাবী বাংলা এটিকে আত্মীকরণ করে নেয়। এটি ধুমধাম করে পালনের সমারোহ হয়ে ওঠায়, পৌষ সঙ্ক্রান্তির উৎসব থেকে ভাদ্রের বৃহস্পতিবারে আনার জন্য, একটি আস্ত নতুন পঞ্জিকার প্রবর্তন করতে হল। এই পরিবর্তনগুলি থেকে পরিষ্কার, বাংলার নতুন নবাব মুর্শিদকুলি খাঁ সচেতনভাবে কৃষির সঙ্গে সমুদ্রবাণিজ্যযাত্রাকে মেশাতে আর হিন্দু মুসমলানের মধ্যে সদ্ভাব তৈরি করতে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে বেরা ভাসানের আগের দিন রাষ্ট্রের ক্ষমতা বোঝাবার জন্য এবং সেই কাজে সব ধরণের মানুষজকে জুড়ে নিতে একটা সমারোহমূলক জুলুসের আয়োজন করেন। আমরা এর আগেই বলেছি বেরা ভাসানের আগের দিন নবাব তার দরবার উন্মুক্ত করতেন দেশি বিদেশি(এশিয় ইওরোপিয়) সকলের জন্য এবং তাদের সক্কলকে নজর দান করতেন(ব্রিটিশ লাইব্রেরির Kasimbazar Factory Records, G/23 Series,দেখুন)। বাংলার সব কটা ইওরোপিয় কুঠির আমলাকে সেই দিন অত্যাবশ্যকীয়ভাবে দরবারে উপস্থিত থাকতে হত। উনবিংশ শতকে যখন মুর্শিদাবাদের নিজামতের রোজগার মাটিতে মিশেছেপ্রায়, নবাব সে সময় সারা বছর জুড়ে ১৮টা উৎসব আয়োজন করতেন, বেরা তাদের মধ্যে অন্যতম ছিল। ফলে বেরা ভাসান শুধু আর নবাবি উৎসব ছিল না, এটা নবাবি পরিচিতি প্রদান, ধর্মীয় উৎসব হয়ে দাঁড়াল। সে সময় বেগম রুইসুন্নিসা, রোগেভোগা সন্তানের সুস্থতা কামনায় আলাদা করে তাঁর নিজস্ব বেরা উৎসব শুরু করেন (Das, S. and Pal, R., 1998, Hazarduarir Nabab: Sube Banglar Shesh Nazim)। এটা আর শুধুই সমুদ্রযাত্রার উৎসব রইল না, ধর্মীয় উতসবে পরিগণিত হল। ৪) এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেও চালিয়ে যেতে হয়েছেঃ স্টুয়ার্ট ঢাকায় দেখেছেন এবং ৫) বর্তমানে বাংলায় পশ্চিমবঙ্গ সরকার এটিকে আয়োজনের মাধ্যমে দুই সম্প্রদায়ের মিলন উৎসব হিসেবে দেখছেন।

সপ্তদশ শতক থেকে বেরা উৎসব একটি লৌকিক আচার থেকে যাত্রা শুরু করে একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের পরিচয়ের উতসবে পরিবর্তিত হল। মুর্শিদাবাদ নয়, মুঘল বাংলার রাজধানী ঢাকায় এটির প্রথম উল্লেখ পাওয়া যায়। এবং পরে যখন মুর্শিদকুলিখাঁ এটিকে সাড়ম্বরে মুর্শিদাবাদের নিয়ে এলেন এটি তখন তার মণ্ডল, ক্ষমতা প্রদর্শনের ক্ষেত্র হয়ে দাঁড়াল। তবে আজ বেরার জোর হল বাংলার ইসলামের সংশ্লেষী ভূমিকার প্রায় প্রতিনিধিত্ব করার। এবং ১৯০৫ সালের বঙ্গভঙ্গের পর দুই বাংলার দুই সম্প্রদায়ের কাছে যে সব যৌথ প্রথা হারিয়ে গিয়েছিল, বেরা আয়োজনের মাধ্যমে সেগুলিকে ফিরিয়ে আনে জাত রাষ্ট্র বিকাশের একটা চেষ্টা বলা যেতে পারে। তবে এটা শুধু যৌথ বাংলার মানচিত্রের মধ্যে আটকে নেই তার আত্মার মধ্যে বিলীন হয়ে গয়েছে।
(পরেরটায় পুস্তক তালিকা দিয়ে শেষ হবে)