Showing posts with label ফ্রম প্রস্পারিটি টু ডিক্লাইন. Show all posts
Showing posts with label ফ্রম প্রস্পারিটি টু ডিক্লাইন. Show all posts

Friday, April 19, 2019

পলাশীপূর্ব বাংলা নিয়ে ইওরোপমন্য মিথগুলিকে মিথ্যে প্রমান করেছেন সুশীল চৌধুরী

সুশীল চৌধুরী ফ্রম প্রসপারিটি টু ডিক্লাইন লিখে বাংলাকে নতুন চোখে দেখতে উতসাহ দেন, নানান মিথ ভাঙতে সাহায্য করেন। যে মিথগুলি ঐতিহাসিক তথ্যে পরিণত হয়েছে নানান প্রখ্যাত ইওরোপমন্য ঐতিহাসিকের উদ্যমে - বিশেষ করে কেম্ব্রিজ ঐতিহাসিকদের ভাবনায়, সেগুলি মিথ্যে প্রমান করেছেন।
পলাশীপূর্ব বাংলার মূলত ব্যবসা এবং কিছুটা রাজনীতি নিয়ে যত সব কুৎসিত প্রচার আছে তার অধিকাংশ একে একে বুক চিতিয়ে তথ্য দিয়ে মিথ্যে প্রমান করেছেন অসামান্য ঐতিহাসিক সুশীল চৌধুরী ফ্রম প্রসপারিটি টু ডিক্লাইন বইটিতে। কীর্তি নারায়ণ চৌধুরী, ওম প্রকাশ, পিটার মার্শাল, ক্রিস্টোফার বেইলি, রজত কান্ত রায়, ব্রিজেন গুপ্ত, তপন রায়চৌধুরীদের মত কেম্ব্রিজ ঘরাণার তাবড় ঐতিহাসিক বা যদুনাথ সরকার বাংলার নবাবি আমল নিয়ে যে সব নিন্দাসূচক মিথ তৈরি করে দিয়েছেন, যে মিথগুলি বাংলা ইতিহাস চর্চার ভিত হিসেবে আজও গণ্য হয়, যেমন
১/ নবাবেরা/সিরাজ তোলাবাজ ছিলেন, এবং নবাবি অত্যাচারে ইওরোপিয়রা বাংলা ব্যবসা এত কমিয়ে দেয় যে বাংলার অর্থনীতি ধ্বংস হয়,
২/ তারা ইওরোপ থেকে এত দামি ধাতু আনত যে বাংলার শ্রেষ্ঠ মহাজন জগতশেঠের কুঠি এবং জমিদার দরবারি অভিজাত ইওরোপিয়দের ওপর নির্ভরশীল হয়ে পড়ে এবং তারা দামি ধাতু আনা কমিয়ে দিলে জগতশেঠেরা অসহায় হয়ে যায় এবং নবাবের বিরুদ্ধে চক্রান্ত করে
৩/ যার ফল পলাশী - এতে ইংরেজদের কোন লেনাদেনা নেই, মুল কারবারী মহাজন/ব্যাঙ্কার, অভিজাত আর জমিদার, ইংরেজরা চতুর্থ পক্ষ ছিল, এটা তাদের কাছে চৌদ্দ আনা বিশেষ,
৪/ দাদনি ব্যবস্থা থেকে গোমস্তা ব্যবস্থায় চলে যাওয়া বাংলার অর্থনীতি পতনের লক্ষ্মণ - পলাশীর আগে ইওরোপিয়রা দামি ধাতু আনা কমিয়ে দেওয়ায়, বর্গীর হামলায় বাংলার অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ায়, বাজারে পণ্যের দাম লাগামছাড়া হয়ে যাওয়ায় বাংলার ব্যবসা ব্যবস্থাপনা ধংস হয় এবং দাদনি বণিকেরা দুর্দশাগ্রস্ত হওয়ায় ইওরোপিয়রা এই সামগ্রিক ধ্বংসের প্রভাব থেকে বাঁচতে দাদনি ব্যবস্থা থেকে গোমস্তা ব্যবস্থায় চলে যায়। এই মিথকে অসামান্য বাস্তব ঘটনা এবং তথ্য দিয়ে মিথ্যে প্রমান করেন তিনি।
৫/ পলাশীর জন্যে ব্রিটিশেরা সরাসরি দায়ি নয় এই মিথও মিথ্যে প্রমান করেছেন সুশীলবাবু।
৬/ ব্রিটশরা মিথ্যে ফরমান দস্তক দেখিয়ে ব্যবসা করত
৭/ পলাশীর আগের দু দুশক ইংরেজদের বেআইনি ব্যক্তিগত ব্যবসাকে নিয়ন্ত্রণ করতে থাকায় তাদের ব্যবসা কমতে থাকে আর ফরাসীদের বাড়তে থাকে,
৮/ বাংলার বণিকেরা সামগ্রিক ইওরোপিয়দের থেকে দেড়গুণ বেই ব্যবসা করত
৯/ ফলে বাংলার ব্যবসা জগতে পলাশীপূর্ব সময়ে ইওরোপিয়রা কোনও প্রভাব ফেলতে পারে নি
১০/ বাংলার কারিগরেরা বণিকেরা দাদন ফিরিয়ে দিতে পারত
এ ছাড়াও আরও নানান ইওরোপমন্য মিথকে মিথ্যেতে রূপান্তরিত করেছেন প্রণম্য সুশীল চৌধুরী মশাই।
এই বইএর অনুবাদের সঙ্গে জুড়ে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি কারণ বাংলা নিয়ে দৃষ্টিহীন আমি বাংলা মা'কে নতুন রূপে দেখতে পাচ্ছি।
জয় বাংলা!

Wednesday, January 9, 2019

ফ্রম প্রস্পারিটি টু ডিক্লাইন – এইটিনথ সেঞ্চুরি বেঙ্গল সুশীল চৌধুরী১১৪

আমরা যে সময়টি নিয়ে আলোচনা করছি, সেই মধ্য অষ্টাদশ শতাব্দেও বাংলা থেকে মুল পণ্য রেশম এবং সুতি বস্ত্রের এশিয় বণিকদের রপ্তানি ইওরোপিয়দের থেকে অনেক বেশি ছিল(H.T.Colebrooke, Remarks on the Husbandry, p.· 105)। অষ্টাদশ শতকের শেষার্ধে বাংলা সুবায় স্থানীয়ভাবে ব্যবহার্য বস্ত্রের মোট পরিমান ছিল ৬ কোটি টাকার। এই তথ্যের আলোকে আমরা বলতে পারি অষ্টাদশ শতকের প্রথমার্ধে এক ছিল, হয়তবা বেশিই ছিল (১৭৭০এর মন্বন্তর এবং তার পরের সময়ে উচ্চ মৃত্যু হারের কথা মাথায় রেখেই(এই মন্বন্তরে বাংলার এক তৃতীয়াংশ জনসংখ্যা বিলুপ্ত হয়ে যায়, BPP, XXIX, 37, quoted in D.B.Mitra, Cotton Weavers, p.212))। সম্ভবত এশিয়দের বস্ত্র রপ্তানির পরিমান ছিল ৯০ লক্ষ থেকে ১ কোটি টাকার মধ্যে এবং ইওরোপিয়দের ৫০-৬০ লক্ষ টাকা। আমরা দেখলাম ইওরোপিয় বস্ত্র রপ্তানি ছিল মোট উৎপাদনের মাত্র একটা ছোট অংশ, যে বৃদ্ধি উৎপাদন ব্যবস্থায় মৌল পরিবর্তন না ঘটিয়েই করা গিয়েছিল। যদি সুবার মোট উৎপাদনের তুলনায় ইওরোপিয় চাহিদা বেশি হত তাহলে বাংলার উৎপাদন ব্যবস্থার সরবরাহ দিকে ব্যাপক চাপ পড়ত, তাহলেই চাহিদার চাপে প্রযুক্তি বা উৎপাদন ব্যবস্থা পরিবর্তনের দাবি জোরদার হত। কিন্তু তারা যা চাহিদা সৃষ্টি করল তা মোট উৎপাদনের ক্ষুদ্র এক ভগ্নাংশ। ব্যাপক, প্রভূত ইওরোপিয় বস্ত্রের চাহিদার দাবি অযৌক্তিক এবং সেই ক্ষুদ্র চাহিদা মেটাতে ব্যবস্থা বা প্রযুক্তির পরিবর্তনের দাবি অনাবশ্যক।
কিন্তু যদি আমরা যৌথভাবে এশিয় এবং ইওরোপিয় রপ্তানির চাহিদা দেখি তাহলে আরেকটি দৃষ্টিভঙ্গী পাব এবং ব্যাপক সংখ্যার মুখোমুখি হতে হয়। বলাহয় ১৫৭৫ সালে মুঘলেরা বাংলা দখল করার পর থেকেই এবং মুঘল রাজত্বের স্থায়িত্ব এবং শান্তিশৃঙ্খলার জন্যে বহর্বিশ্ব বাংলায় এসেছে, বাংলা বহির্বিশ্বে গিয়েছে(J.N.Sarkar, ed., History of Bengal, vol.II, p. 188)। যদিও অত্যুক্তি মনে হবে তবুও বলি, অস্বীকার করার উপায় নেই ব্যবসা বাণিজ্য পরিবেশ বাড়ানোর জন্যে মুঘল আমলের শান্তির প্রয়োজন হয়েছিল। সপ্তদশ শতের প্রথমের দিকে উত্তরভারতের সঙ্গে বাংলার বাণিজ্য বিপুল আকার ধারণ করে। ১৬৮০র পর থেকে বাংলায় ইওরোপিয় বাণিজ্যে বিপুল গতি আসে। এই পরিবেশে যদি আমরা এশিয় বণিকদের রপ্তানির পরিমানটা ধরি, তাহলে রপ্তানির পরিমান মোট উৎপাদনের একটা বড় অংশ হয়। এই প্রেক্ষিতে প্রযুক্তির বদলের প্রশ্নটা উঠতেই পারে।

এই তথ্য সত্য যে প্রাযুক্তির বিকাশের পথ রুদ্ধ করার বেশ কিছু চলক বাংলায় সক্রিয় ছিল সেই সময়। এই শিল্পে প্রযুক্তির উদ্ভাবনের পথ কোন কোন চলক রুদ্ধ করে রেখেছিল, সেই বিষয়টা আমাকদের আলোচনায় আনা অতীব জরুরি। এখানে এটাও বলা দরকার, বস্ত্র শিল্পের উদ্ভাবনের দ্বার সপ্তদশ এবং অষ্টাদশ শতকে খুব বেশি রুদ্ধ ছিল না(এই বিতর্কটা বুঝতে Morris et al, Indian Economy বইটা পড়তে পারেন)। প্রযুক্তির পরিবর্তন তেমন না ঘটলেও, অতীত থেকে বিচ্যুত না হয়েও কিছুটা উতপাদকেদের সাঙ্গঠনিক স্বরূপের পরিবর্তন আসে। প্রযুক্তি খুব সাধারণ এবং পুঁজি বিনিয়োগের জায়গা প্রায় ছিলই না বলা চলে তবুও দাদনি বণিকদের সাহায্যে, স্থানিকতা বাড়িয়ে(increased localization), দক্ষতা এবং বিশেষজ্ঞতা বাড়িয়ে আর শ্রমের সূক্ষ্ম পরিবর্তন ঘটিয়ে অর্থনীতিতে গতি সঞ্চার করে তাঁতিরা বিপুল উৎপাদন বাড়াতে সক্ষম হয়। বর্ধিত চাহিদা পূরণে উৎপাদনের সঙ্গঠনগুলি অসামান্য দক্ষতা প্রদর্শন করে। এটি চলতি আঙ্গিকের গুণগত বিকাশ এবং এই উৎপাদন ব্যবস্থা কোনও ভাবেই পরম্পরা ব্যবস্থাপনা থেকে বিচ্যুত হয় না। কিন্তু প্রযুক্তির পরিবর্তনের তুলনায় সাঙ্গঠনিক পরিবর্তন অনেক বেশি মৌলিক।

Tuesday, January 8, 2019

ফ্রম প্রস্পারিটি টু ডিক্লাইন – এইটিনথ সেঞ্চুরি বেঙ্গল সুশীল চৌধুরী১১৩

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে উৎপাদন এবং অন্যান্য ব্যয় বহুগুণ বেড়ে গিয়েছিল ১৭৪৭ থেকে ১৮০০ সালের মধ্যে এবং এই সময়ের মধ্যে তাঁতিদের রোজগার খুব বেশি বাড়ে নি। খাদ্যশস্যের দাম বিপুলভাবে বাড়ায় আমরা আন্দাজ করতে পারি, তাঁত থেকে তাঁতিদের রোজগার দিয়ে তার পরিবারের নিত্যদিনের খরচ চালানো মুশকিল হয়ে পড়ে(Hatneeda Hossain, Company Weavers, p. 61)। ঢাকা কুঠির সমীক্ষায় তাঁতিদের জীবনের দুর্দশাগ্রস্ত অবস্থা উঠে এসেছে প্রভূতভাবে। ঢাকার একটি বিখ্যাত আড়ং তিতবাড়ির এক তাঁতি মারা যাওয়ার পরে দেখা গেল সে তার স্ত্রী আর তার সন্তানদের জন্যে রেখে গিয়েছে কিছু কাপড়, তার সামান্য কিছু যন্ত্রপাতি, ঢাকাওয়ালা একটা পাত্র, কাঁসার জলপানপাত্র, চরকা কাটনি আর চাকর(শিক্ষানবিশ?)এর কাছে ধার এবং মোট বাজারে ধার ১৩টাকা ৫০ পয়সা(Beng. Mss. 1.0. 4046, f 100 উল্লেখ্য এই নথিতে বলা হয়েছে সেখানে একটা রীতি ছিল প্রয়োজনে নফরকে বিক্রি করা যেত)। মসলিন উৎপাদনের আরেকটি আড়ং সোনারগাঁওএর এক তাঁতি তার স্ত্রী এবং তিন বছরের কন্যাকে রেখে যখন মারা গেল তারা বাজারে ধার ছিল ১৪১ টাকা ৫০ পয়সা(Beng. Mss. 1.0. 4045, ff. 146-47)। অষ্টাদশ শতকের শুরুতে তাঁতিদের এ ধরণের দারিদ্র্যর কোন উদাহরণ পাওয়া যায় না। মোটামুটিভাবে বলা যায় কারিগর আর তাঁতিরা অষ্টাদশ শতকের শুরুতে, অষ্টাদশ শপ্তকের শেষ সময়ের তুলনায় অনেক ঈর্ষনীয় অবস্থায় ছিলেন।
৬.৪ প্রযুক্তির সমস্যা
ঐতিহাসিকেরা তাঁত শিল্পে প্রযুক্তিগত উদ্ভাবনের অভাবের কারণের সমস্যার নানান ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। কেউ একে লো-লেবেল ইকুইলিব্রিয়াম ট্র্যাপ বলেছেন যেখানে প্রভূত পরিমানে উদ্বৃত্ত শ্রম থাকে যার ফলে যন্ত্রপিছু উৎপাদন ক্ষমতা না বাড়িয়েই উৎপাদন বৃদ্ধি করা যায় এবং একই সঙ্গে শিল্পে অতিরিক্ত বিশেষী করণের ফলে সেখানে very great incentiyes to introduce any change in technology। কেউ কেউ বলেছেন কোটি কোটি কারিগর খুব কম শ্রমের মূল্যে কাজ করতে ইচ্ছুক ছিল যার জন্যে শ্রম-প্রতিস্থাপনকারী যন্ত্রের উদ্ভাবনের প্রয়োজনীয়তা দেখা যায় নি। আরও কিছু মানুষ বলেছেন এর জন্যে জাতিবাদের রূঢ়তা এবং এককেন্দ্রিক একনায়কোচিত প্রশাসনিক অত্যাচার দায়ি যারা কোনও ধরণের উদ্ভাবনের পুরষ্কার দিতে ইচ্ছুক নয়(K.N. Chaudhuri, Trading World, pp. 274-275; T. Raychaudhuri, Cambridge Economic History of India, vol. I, 'p, 295; Irfan Habib, 'The Technology and Economy of Mughal lndia',JESHR, vol. XVII, no. 1, pp. 32-33)। মনেহয় এই সব তত্ত্ব মূলত তৈরি করা হয়েছে এই ধারণা থেকে যে মূলত সপ্তদশ এবং অষ্টাদশ শতকের শুরুর দিকে ইওরোপিয় বস্ত্রের চাহিদা আগের সময়ের তুলনায় আকাশ ছোঁয় এবং তার ফলে গবেষকেরা ধারনা করতে থাকেন বাংলার বস্ত্র উতপাদনে প্রাযুক্তিক পরিবর্তন জরুরি ছিল। তারা মনে করলেন, উৎপাদন ব্যবস্থার মৌলিক কোন পরিবর্তন না করেই বাংলা এই উৎপাদনের পরিমান বৃদ্ধির সমস্যা সামলালো, অর্থনীতিকে আরও সবল করে - অতিরিক্ত কর্মসংস্থান তৈরি করে, আংশিক সময়ের কর্মীদের আরও দক্ষ করে তুলে পূর্ণ সময়ের কর্মী বানিয়ে এবং কিছু ক্ষেত্রে তাঁতগুলির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে(S. Chaudhuri, Trade and Commercial Organization, p. 234; Om Prakash, Dutch 9ompany, p. 10 I)।

সত্যই আমাদের অস্বীকার করার উপায় নেই যে সপ্তদশ শতকের শেষ পাদে এবং অষ্টাদশ শতকের প্রথম পর্বে বাংলায় ইওরোপিয় বস্ত্র চাহিদা বেশ ভাল রকমের বৃদ্ধি পায়। এই প্রেক্ষিতে আমাদের প্রশ্ন হল দেশের মোট উৎপাদনের ত্তুলনায় বা এশিয় বণিকদের দেশিয় এবং এশিয় ব্যবসা হেতু বাংলায় কাপড় কেনার তুলনায় কতপরিমান বেশি ছিল। সাম্প্রতিককালে আমরা দেখিয়েছি এবং এখানেও সেই যুক্তি বিস্তার করে বলছি বাংলার ব্যবসার পরিমণ্ডলে ইওরোপিয় ব্যবসা খুব বড় ভূমিকা পালন করে নি এমন কি মধ্য অষ্টাদশ শতকেও(S. Chaudhury, 'Asian Merchants and Companies in Bengal's Export Trade, circa. mid-18th Century', revised version of the paper presented at the International Seminar oh 'Merchants, Companies and Trade', M.S.H., Paris, 30 May - 1 June 1990. Also see chapters 7 and 8)।   

ফ্রম প্রস্পারিটি টু ডিক্লাইন – এইটিনথ সেঞ্চুরি বেঙ্গল সুশীল চৌধুরী১১২

দ্বিতীয় শ্রেণীর তাঁতিরা, চাষী-তাঁতির মত চরম দরকারেও সহজে অন্য পেশায় চলে যেতেন না। হয়ত এই ধরণের তাঁতিদের গরীব দাগিয়ে দেওয়া হয়েছে। তাঁতির দারিদ্র আদতে বাস্তব কি না, তা জানা না গেলেও এটা হতে পারত এক শ্রেণীর তাঁতি দালাল এবং পাইকারদের থেকে অগ্রিম নেওয়ার সময় তাদের কাছে ঋণী হয়ে পড়তেন। তাদের অবস্থা ঘোরালো হয়ে যেত(Fact. Records, D~cca, vol. 3, Annex. to Consult., 17 'l':lov. 1754; 30 Nov. 1757)।
একই সময়ে বহু সময় তাঁতিদের লভ্যাংশ মধ্যশ্রেণী ব্যবসায়ী বা অন্যান্য দালাল চুরি করে নিত। বস্ত্র তৈরির সময় ব্যবসায়ীর পক্ষ থেকে দালাল মার্ফত তাঁতিদের সঙ্গে যে চুক্তি করা হত, সেই চুক্তি বহু সময় দালালেরা মান্য করত না। তাঁতি যেহেতু গ্রাম্যপরিবেশে থাকে তাকে দালালেরা অগ্রিম অথবা লভ্যাংশ দেওয়ার ব্যাপারে সহজেই বোকা বানাত। অনেক সময় আমলারাও তার লভ্যাংশ খেয়ে নিত। জন টেলর বলছেন সরকারি কারখানাতেও প্রশাসনিক আমলারা তাঁতির লভ্যাংশের ২৫% কেড়ে নিত, তাঁতি পেত চুক্তির মাত্র ৭৫% অর্থ (Home Misc., vol. 456F, f. i37)। তাঁতিদের দরকষাকষির শক্তিটা ততটা ছিল না, কারণ তাঁতিরা শোষকের বিরুদ্ধে গোষ্ঠীবদ্ধভাবে দরকষাকষি করত না। তবুও বলব অবস্থা সাধারণ বছরগুলোয় খুব খারাপ ছিল না। ওরমের বয়ানেই বলা যাক his natural indolence ... is satisfied in procuring by his labour, his daily bread' (Orme, Military Transactions, vol. II, Sect. I, p. 9)। তাঁতি খারাপ দিনের ভাবনা ভেবে কাজ করত এরকম কোন নিদর্শন পাওয়া যায় না। ডেনদের সূত্র থেকে কারিগরদের এই মনোভাব জানতে পারছি, In Bengal...the spinner and,the weaver require and expect no more than is necessary to pay for the material, procure enough to eat and to have a little leisure; when times are good they even flourish in this way(Ole Feldbaeck, 'Cloth Productiol). in Bengal', BPP, vol. XXXVI, p. 126)।  

তথ্য যাই হোক না কেন এই তথ্য পরিষ্কার, আমাদের আলচ্য সময়ে তাঁতিদের অবস্থা পলাশী পরবর্তী অবস্থা থেকে বেশ ভাল ছিল। স্বাধীনতার পূর্বে সে যতটুকু দরকষাকষি করার সুযোগ পেত অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে সে সেইটুকুও হারিয়ে ফেলে। অত্যাচারী এবং শোষক কোম্পানির আমলাদের এই কাজে সাহায্য করত গোমস্তারা। সাম্প্রতিক বেশ কিছু গবেষণায় প্রায় ছবির মত করে দেখানো হয়েছে অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে কিভাবে তাঁতিদের ওপর অমানবিক অত্যাচার অমিত শোষণ নামিয়ে আনা হত( N.K. Sinha, Economic History of Bengal, vol. I, pp. 157-181; D.B. Mitra, Cotton Weavers, pp. 49-87; Hameeda Hossain, Company Weavers, pp. 108-39)। উনবিংশ শতকের অনামা এক রাজনৈতিক চটিবইএর রচয়িতার থেকে আমরা এই চিত্রটি হুবহু পাচ্ছি The whole inland trade of the country and the provision of  the company's investment ... became one continued scene of oppression, the baneful effects of which was felt by every weaver and manufacturer in the country, every article produced being made a monopoly in which the English arbitrarily decided what quantities of goods each manufacturer should deliver, and the prices he should receive for them .... Generally a number of weavers are registered in .the books of the company's gomastahs, and not permitted to work for any other persons, being transferred from one gomastah to another as so many slaves, subject to the tyranny and roguery of every succeeding gomastah. The English with great strictness monopolized the weavers; their hardship is scarcely to be describe(Mss. Eur. D.'283. ff. 37-38. নজরটান সুশীলবাবুর)।

Tuesday, December 4, 2018

ফ্রম প্রস্পারিটি টু ডিক্লাইন – এইটিনথ সেঞ্চুরি বেঙ্গল - সুশীল চৌধুরী১১১

তাঁতিদের গরীবির অভিযোগ
তাঁতিদের রোজগার যাই হোক না কেন,  অষ্টাদশ শতকের প্রথমার্ধের আমাদের আলোচ্য সময় ধরে এবং সপ্তদশ শতকের দ্বিতীয়ার্ধেও তাঁতিদের আর্থিক অবস্থা শুধু খারাপই ছিল না, নিরবিচ্ছিন্নভাবে তথ্য বলছে তারা গরীবও ছিল এমন অভিযোগ রয়েছে(S. Chaudhuri, Trade and Commercial Organization, pp. 237-38 প্রবন্ধ দেখুন সেখানে আমি ভুলভাবে বলেছি 'the lot of the poor weavers' remained the same 'despite the increase in production and competition amongst buyers'.)। weavers· are too poor to be trusted with [advance] money' বা none of the weavers worth any money বা necessitous circumstances of the weavers বা the poverty of the weavers obliges the gomastah to be very careful in the advance of money' এইসব লব্জগুলি বিভিন্ন ইওরোপিয় তথ্যসূত্রে বলা হয়েছে (BPC, vol. 11, f. 289, 28 Aug. 1736; Fact. Records, Kasimbazar, vol. 6, 12 June 1743, 2 July 1743, 1 Marc,:h 1744; Fact. Records, Dacca, vol.~. ~ilnex to Cons1,dt., 17 Nov. 1754; FV(IHC, vol. I, pp. 811, 824, 919)। এই লব্জগুলি লেখা হত আদতে ব্যবসায়ি বা গোমস্তাদের বেশি কাপড়ের দাম দাবি করার প্রেক্ষিতে। তবে কোম্পানি আমলারা তাঁতিদের দারিদ্রের কথা কয়েকবার উল্লেখ করেছেন। কিন্তু বিপুল পরিমান তাঁত বস্ত্র উৎপাদন, তাঁতিদের দরকষাকষি করার ক্ষমতা আর দক্ষতার প্রেক্ষিতে তাঁতিদের চরম দারিদ্রের অভিযোগের বয়ানটা কিছুতেই খাপ খায় না। এই প্রেক্ষিতে ওর্মের ভাবনাটা গুরুত্বপূর্ণ, ... the dread of extortion or violence from the officers of the district to which he [the weaver] belongs, makes it prudence in him to appear; and to be poor; .s. o that the chapman who sets him to work, finds him destitute of every thing but his loom, and is therefore obliged to furnish him with money, ... in order to purchase materials, and to subsist him until his work is finished .... (Orme, Historical Fragments, p. 9)। এই দৃষ্টিভঙ্গীটা যদি সত্য হয়, তাহলে তাঁতিদের দারিদ্র্য কি সত্যি না ওপর ওপর দেখানোর?
আজকে যেখানে দাঁড়িয়ে আছি, সেখানে এই বিষয়ে বলা খুব সহজসাধ্য কাজ নয়। সাম্প্রতিক এক গবেষক বলেছেন, the poverty of the weavers remains an unidentified historical concept, আমার মনে হয় এই দৃষ্টিভঙ্গীটাই আপাতত ঠিক(K.N. Chaudhuri, Trading World, p. 270. Also see his general argument on the subject, pp. 268-71)। তাঁতিদের দারিদ্রের যে অভিযোগ তোলা হয়েছে, সেগুলির বিরুদ্ধাচরণ করে কোন কিছু নতুন সিদ্ধান্তে আসা খুবই সমস্যার, যদিও সেসময় বাংলার তাঁতিরা বিপুল বস্ত্র উৎপাদন করেছেন। কোম্পানির মহাফেজখানায় যে সব তথ্য রাখা আছে তার থেকে এটা প্রমান হয় যে তাঁতি আর কারিগরেরা বুঝতেন, জানতেন যে তাদের তৈরি বস্ত্রের একটা বিশ্ব এবং বিপুল বাজার আছে বা যখন দাম দস্তুর করা হচ্ছে তারা যুক্তি দিচ্ছেন, afford them a sustenance স্তরে পারবেন না বা নানান ধরণের সামগ্রীর দাম বাড়ার দরুণ তারা বলছেন যে পণ্যের দাম না বাড়ালে এই কাজ করা সম্ভব নয় ইত্যাদি(উদাহরণস্বরূপ দেখুন see BPC, vot 16, f. 371, 14 Dec: 1743; Fact. Records, Kasimbazar; vol. 6, 6 Dec. 1743; Fact. Records, Dacca; vol. 3, 17 Nov. 1754)। এমন কি এটাও আমরা পাচ্ছি যে কোন একটা বিশেষ কাপড়, সামগ্রীর দাম বাড়ার দরুণ উতপাদন করা যাচ্ছেনা তখন, অথবা আরও বেশি ভাল দাম পাওয়ার জন্যে তাঁরা পরিকল্পনা করে নতুন ধরণের কাপড় তৈরি করছেন ইত্যাদি(BPC, vol. 17, f.129, 11 June 1744; f. 151, 12 July 1744)। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল, তাঁতিকে যেহেতু শুধুই দাদন দেওয়া হত, ব্যবসায়ী বা কোম্পানি তাঁতিকে সুতো দিত না, তাই তার পক্ষে বাজার থেকে নানান ধরণের পরীক্ষা নিরীক্ষা করে সুতো দিয়ে কিছুটা নিজের রোজগারের হেরফের করা সম্ভব ছিল (এবং সেই জন্যে হয়ত, তাঁতি জানে সে কেমন করে তাঁত বুনবে লব্জটার উদ্ভব হয়েছে? - অনুবাদক), আগেই আমরা দেখিয়েছি জন টেলারের হিসেব অনুযায়ী দামি কাপড় তৈরিতে তাঁতির ৪১ টাকা থাকত, কিন্তু সে এমন সুতো ব্যবহার করত যে তার লভ্যাংশ আরও ৬টাকা বাড়িয়ে নিয়ে ৪৭টাকা করে নিতে পারত (Home Misc., vol. 456 F, 'ff. 145-49)। ১৬৮৯ স্যর জন চাইল্ড বলছেন, তাঁতিরা যদি এতই গরীব হয়, যে তারা দাদন ছাড়া পণ্য উৎপাদন করতে পারবে না, তারা আদতে সত্যই গরীব নয়, কারণ তারা নগদে খদ্দেরদের পণ্য বিক্রি করে(DB, vol. 92, f. 69, 11 Sept. 1689)। এটা বাস্তব যে পাইকারি খরদদারেরা, বিশেষ করে এশিয় বণিকেরা যেমন কোম্পানির হয়ে অগ্রিম দিয়ে কাপড়ের বরাত দিতেন, তেমনি নিজেদের ব্যবসার জন্যে কিন্তু নগদ দিয়েই কাপড় কিনতেন।

আমাদের আলোচ্য সময়ে এই বিষয়ে এত পরস্পর বিরোধী তথ্য আছে তাঁতিদের নিয়ে, তা দিয়ে কি করে আমরা তাঁতিদের দারিদ্র্য বিশ্লেষণ করি, যদিও সেটা সতিই হয়! আমাদের মনে রাখতে হবে চাষীদের মত তাঁতিরাও এক জাতি নয় – এবং এই সমাজে স্তরীভবন সম্ভব ছিল। বিভিন্ন তথ্য থেকে পরিষ্কার যে সে সময় নানান স্তরের তাঁতি ছিল, এক দিকে যেমন প্রধান তাঁতি ছিল তেমনি ছিল সাধারণ তাঁতি আর তার সহায়ক, ছিল গ্রামস্তরে পরিবার ভিত্তিক পুরো সময়ের তাঁতি।  

ফ্রম প্রস্পারিটি টু ডিক্লাইন – এইটিনথ সেঞ্চুরি বেঙ্গল - সুশীল চৌধুরী১১০

এ প্রসঙ্গে এও মনে রাখা দরকার তাঁতির রোজগারের শতাংশ নির্ভর করে কি ধরণের কাপড় এবং সেই কাপড় বানাতে কি ধরণের প্রযুক্তু ব্যবহার হচ্ছে তার ওপর। ১৭৫৬ সালে কাশিমবাজারে বিভিন্ন ধরণের তাফেতার উৎপাদন খরচ আমরা ৬.৬ তালিকায় লিখেছি।
এই তালিকা থেকে জানতে পারছি আরেকটি গুরুত্বপুর্ণ তথ্য, সেটি হল তাঁতির মোট ব্যায়ের শতাংশের তুলনায় রোজগারের পরিমান, কোনও ভাবেই প্রকৃত রোজগারের সঙ্গে তুলনীয় নয় – বিভিন্ন রঙের তাফেতা থেকে তার রোজগার ৯.৬ থেকে ১৩.৫ শতাংশ পর্যন্ত হতে পারত, যদিও প্রতি পিসে তার সাম্মানিক (remuneration) একই থাকত ১ টাকা ৪ আনা। এটা চিরসত্য নয় যে মধ্য অষ্টাদশ শতকের তুলনায় অষ্টাদশ শতকের শেষের দিকে কোন তাঁতি রেশমের তাফেতা বুনে কম রোজগার করবে আর একজন তাঁতি মোটা সুতোর গুরা বুনে তুলনামূলকভাবে বেশি রোজগার করবে। গুরুত্বপূর্ণ তথ্য হল, মাসে বা বছরে একজন তাঁতি কোন কাপড় কতগুলো বুনছে এটা জানলে আমরা তার মাসে/বছরের রোজগার কিছুটা হলেও আন্দাজ করতে পারি। অষ্টাদশ শতকে এই ধরণের কোন তথ্য আমাদেরে হাতে নেই। ফলে আমরা যে সময় নিয়ে আলোচনা করছি, সেই সময়ে একজন তাঁতির রোজগার কি ছিল এটা আন্দাজ করা খুবই কঠিন।
একইভাবে তাঁত শিল্পের সঙ্গে জুড়ে থাকা অন্যান্য কারিগর কত রোজগার করে, সে হিসেব আমরা শুধুই আন্দাজ করতে পারি মাত্র। এর আগে আমরা দেখেছি সমাজের প্রায় প্রত্যেক স্তর থেকে আসা সুতো কাটনি/কাটনারা যদিও পুরোসময়ে কাজ করতেন না, আংশিক সময়েই তুলো কেটে সুতো বানাতেন, তাঁত শিল্পে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন। আমরা দেখেছি পুর্ণ সময়ের সুতো কাটনি তাঁত শিল্পে এক্কেবারেই অজানা ছিল না, আমরা যে সময়ের কথা আলোচনা করছি, সেই সময়েও। তবুও বলা দরকার চাষী-কৃষক এবং তাঁতি পরিবারে কাটনা ছিল মোটামুটি আংশিক সময়ের মহিলা শ্রম, দক্ষতা নির্ভর কারিগরি। কিন্তু এটাও বলা যাক অষ্টাদশ শতকের শেষের দিকে ভালতম সুতো কাটনারা কিন্তু পূর্ণ সময়ের কারিগর ছিলেন এবং তারা তাদের বাড়ির কাজ সহায়ক (servants) দিয়ে করাতেন(N.K. Sinha, Economic History of Bengal, vol. I, p. 184)। জন টেলরের হিসেবে অষ্টাদশ শতকের শেষের দিকে ঢাকার দক্ষ কাটনারা দৈনিক তিন ঘন্টা কাজ করে মাসে ১২ থেকে ১৪ আনা পর্যন্ত রোজগার করতেন(টেলরের সমীক্ষা থেকে এই অঙ্কটা পাওয়া গিয়েছে, Home, Misc., vol. 456F., ff. 131)। ১৭৯০ সালের এক হিসেবে দেখা যাচ্ছে দক্ষতম এবং উদ্যমী মহিলারা মাসে ৩টাকাও রোজগার করছেন(Proceedings of the Board of Trade, 2 July to 31 Aug. 1790, quoted in N.K. Sinha, Economic History of Bengal, vol. I, p. 184)। যতদূর সম্ভব এই মহিলারা পূর্ণ সময় ধরে কাজ করতেন। অষ্টাদশ শতকের শেষের দিকে এই ধরণের দক্ষতম কাটনারা তাঁতিদের থেকে অগ্রিম বরাত পেতেন (Fact. Records, Kasimbazar, vol. 16, 23 April 1751; Home Misc., 456 F, f. 153)। এই তথ্য যদি সত্য হয় তাহলে এই ধরণের দক্ষ কাটনি অষ্টাদশ শতকের প্রথম পাদে প্রায় এই পরিমান বা হয়ত এর থেকে বেশি অর্থ রোজগার করতেন, যখন বাংলার মসলিন আর দামি ক্যালকোর মত মত সূক্ষ্ম বস্ত্রের চাহিদা আরও অনেক বেশি ছিল।
এখানে বলা দরকার কাটনার রোজগার তার দক্ষতা অনুসারী এবং কি ধরণের সুতো সে কাটছে তার ওপর নির্ভরশীল। আমরা অষ্টাদশ শতকের শেষের দিকে হিসেব করেছি যে, যে সব মহিলা মাঝারি এবং সূক্ষ্ম মসলিনের সুতো কাটতেন সারা সময়ের জন্যে তারা মাসে ২টাকা আর যারা মোটা কাপড়ের সুতো কাটতেন তারা ১২-১৪ আনা রোজগার করতেন(N.K. Sinha, Economic History of Bengal, vol. 'I, p. 184)। এই তথ্য থেকে আমরা অষ্টাদশ শতকের প্রথমের দিকের কাটনাদের রোজগারের অঙ্কটা কিছুটা আন্দাজ করতে পারি, অন্তত অষ্টাদশ শতকের শেষের দিকের রোজগারের তুলনায় বেশ বেশিই হওয়া উচিত। ড্যানিশ সূত্র থেকে ধোবির খরচের হিসেব পাচ্ছি ২০ পিস গুরা ধুয়ে সে ২টাকা রোজগার করত(Ole Felbaeck, 'Cloth Production in Bengal', BPP, vol. XXXVI, p. 132)। কশিদা কারিগর, রিফু কারিগর ইত্যাদিরা মূলত চুক্তি কারিগর হিসেবে কাজ করতেন ফলে এদের রোজগারের হিসেব করা অসাধ্যকর্ম।

ফ্রম প্রস্পারিটি টু ডিক্লাইন – এইটিনথ সেঞ্চুরি বেঙ্গল - সুশীল চৌধুরী১০৯

১৭৮৯এর ড্যানিশ সমীক্ষা – আমাদের আলোচ্য সময়ের পরে ঠিকই কিন্তু আমরা যে সময় নিয়ে আলোচনা করছি তার কাছাকাছি এবং সে জন্যে প্রাসঙ্গিক, বীরভূমের গুরা তাঁতিদের রোজগারের বিশদ বিবরণ দিয়েছে, সে বিবরণ একটু বড় হলেও তুলে দ্দেওয়া জরুরি বলে মনে করলাম The weaver's wages differ according to whetper the demand for clotlis in the aurungs is great or small; during the weaver's bad season-December, January, February-his pay for one piece of gurrah is generally no more than 10 annas; normally it is 11 to 12 annas and sometimes slightly more; if the weaver is an able worker he might finish his piece in five: and. a half to six days; but when his feast days are deducted he is able at most to produce four and a half to five pieces per month, by which he is generally estimated to earn three sicca rupees and-when times are best-three and a half rupees at most; if his family is able to help him, especially with cleaqing and spinning the cotton, this is estimated at one fourth of his earning, but no more. Three to four rupees per month are thus the best weaver's, highest earnings if. he is fully employed. (Ole Feldbaeck, 'Cloth Production in Bengal', BPP, vol. LXXXVI, July-Dec. 1967, p. 130)।
ওপরের বর্ণনা থেকে একটা বিষয় বোঝা যাচ্ছে তাঁতিদের রোজগার নানান চলকের বাড়াকমার ওপর নির্ভরশীল ছিল - বছরের কোন মরশুমে বিক্রি হচ্ছে, সে সময়ে বাজারে প্রতিযোগিতার চরিত্র কি ছিল, পরিবারের এবং নির্ভরশীলদের থেকে সাহায্য পাওয়ার চরিত্র এবং সব শেষে তার নিজের কর্মোদ্যম। যদিও গুরা তাঁতিরা খুব বেশি দক্ষ বলে বিবেচিত হত না, ১৭৮৭ সালে জন বেবের হিসেবে, গোলাঘরের গুরার থেকে ভাল গুণমানের সুত রুমালের কারিগরেরা গুরার থেকে বেশি রোজগার করতেন। এই হিসেবে ১) সাধারণ তাঁতির প্রতিমাস রোজগার ৩টাকা, ২) মাঝারি তাঁতির প্রতিমাস রোজগার ৫টাকা ৩) ভাল/দক্ষ তাঁতির রোজগার ৭.৫ টাকা প্রতিমাস(Proceedings of the Board of Trade, 24 Feb. 1787, quoted in N .K. Sinha, Ecortomic History of Be_ngal, vol. I, p. 176)।
এই হিসেবটায় একটু বাড়িয়ে ধরা আছে। টেলরের হিসেবে আগেই দেখেছি অষ্টাদশ শতকের শেষের দিকে সোনারগাঁওএর দক্ষতম তাঁতি মাসে ৩.৫ টাকা খুব বেশি হলে রোজগার করে। এখানে আরও একটা বিষয় ধরা দরকার, সুতোর দাম ওঠাপড়ার ওপর নির্ভর করত তাঁতির রোজগারের পরিমান। তাঁতি যেহেতু নিজেই সুতোর সরবরাহকারী তাই তুলোর খারাপ ফসল বা তুলো/সুতোর দাম বাড়লে তার রোজগারে কোপ পড়ে। ১৭৮৯এর সমীক্ষাসূত্রে আমরা সেটাই দেখেছি, ৬.৪ তালিকা দেখুন।
৬.৪ তালিকা সূত্রে দেখুন কোন সাধারণ বছরে কোন এক বিশেষ প্রকার কাপড়ের বুননের খরচের প্রেক্ষিতে তাঁতির রোজগার ছিল ৩১-৩৭%। তুলো/সুতোর দাম বাড়লে এই রোজগারের পরিমান ১০% পর্যন্ত কমে যেত। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য বলা দরকার কোম্পানির আমলা ওপরের হিসেব তৈরির সময় লিখেছে, the profit of weaver ... for last year (i.e. 1788) did not appear more than was actually necessary to afford an ordinary subsistence(৯৭)। ৬.৪ তালিকার তথ্যগুলি বিশ্লেষণের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল, কম দামের কাপড় যেমন বাফতা বোনা তাঁতির লাভের শতাংশ দামি কাপড়, খাসা তৈরি করার তাঁতির লাভের শতাংশের থেকে বেশি। এমন কি যদি সুতোর দামে চড়া বৃদ্ধি হয়, তাহলে খাসা তাঁতির রোজগার যতটা কমে, বাফতার তাঁতির রোজগার সেই তুলনায় খুব বেশি কমে না। ১৭৮০তে তাঁতির লাভের শতাংশ মোট উৎপাদন ব্যয়ের ৩০ থেকে ৪০ শতাংশের মধ্যে ঘোরাফেরা করত এই তথ্যটা ড্যানিশ সমীক্ষা থেকে ৬.৫ তালিকা থেকে পাচ্ছি।

ফ্রম প্রস্পারিটি টু ডিক্লাইন – এইটিনথ সেঞ্চুরি বেঙ্গল - সুশীল চৌধুরী১০৮

বাংলার বস্ত্র শিল্পের তাঁতি এবং অন্যান্য কারিগরের রোজগার কত ছিল সে নিয়ে আমাদের হাতে খুব বেশি তথ্য সূত্র নেই। একটাই ১৭৩৬ সালের তথ্য দেখানো যায় যেখানে ঢাকা কুঠিয়াল লিখছেন যে চরকা কাটনি এবং men that served weavers কাজ করে a pun [one pun of cauris] and their rice (BPC, vol. 11, f. 289, 28 Aug. 1736)।  সে সময় চাল পাওয়া যেত এক টাকায় ২ মন চাল এবং কারিগরেরা তাদের কাজের বিনিময়ে ২ সের চাল দৈনিক পেত তাহলে চাল বাবদ তার মাসিক মুদ্রায় রোজগার হত ৪৮ পণ কড়ি এবং মাসে সে যদি ৩০ পন কড়ি মুদ্রা শ্রমের বিনিময়ে পাতেন তাহলে তার মাসিক মুদ্রার রোজগার ৭৮ পণ কড়ি বা ১৯.৫ আনা বা ১টাকা সাড়ে তিন আনা(4 pun of cauris = 1 anna, 16 annas = 1 Rupee)। এই হিসেবে মোটামুটি জন টেলরের দেওয়া অঙ্ক সঙ্গে অনেকটাই মিলে যায় – মধ্য অষ্টাদশ শতকে একজন সাধারণ তাঁতির মাসিক রোজগার ছিল ১টাকা থেকে দেড় টাকা(ঢাকা কুঠিয়াল জানিয়েছিল ১৭৩৮ সালে চালের দাম এটাকায় ২ মন ২০ সের থেকে ৩ মন(Bengal and Madras Papers, vol. II, p. 34, Fort William Consultati6ns, 11 Dec. 1752; BPC, vol. 26, f..21,t, l 'l Dec. 1752; James Long, Unpublished Record, (ed\ M.P. Saha, p. 40,· doc. no. 103) ঢাকার কুঠিয়াল দাম বেশ বাড়িয়েই বলছিল কারণ তাকে যে বেশি দামে কাপড় দেওয়া হয়েছিল, সেই ব্যাপারটার ন্যায্যতা প্রতিপাদন করতে সে দাম বাড়ার বিষটা তুলেছিল। তাই মোটামুটি ধরে নিয়েছি টাকায় ২ মন চালের দাম)। ওপরের আলোচনা থেকে যে গুরুত্বপূর্ন তথ্যটা উঠে এল সেটা হল, পুরো সময়ের কাজ করা চরকা কাটনি একজন তাঁতির সহায়ক বা তাঁতির সমান রোজগার করত।

অষ্টাদশ শতকের শেষের দিকে তাঁতি, কাটুনি এবং ধোবির রোজগার নিয়ে বেশ কিছু অঙ্ক কষা হয়েছে। জন টেলরের হিসেবে মলবুস খাস – সম্রাটের পরার কাপড়, বাংলার সূক্ষ্ম বস্ত্রের মধ্যে অগ্রগণ্য – থেকে ঢাকার সোনারগাঁওতে ৬ মাস ধরে ৩ জন বোনার নেট লাভ – যেখানে প্রধান তাঁতি সুতো সরবরাহ করত, তাঁতি বুনত এবং তাঁতির সাহায্যকারী নানান কাজে সাহায্য করত – মোট ৪৭ টাকা(আসলে ৪১টাকা, কিন্তু তাঁতি সুতোর সূক্ষ্ম হেরফের করে আরও ৬টাকা বাঁচাতে পারত)। তাঁতিকে প্রধান তাঁতি মাসে ৩-৩.৫ টাকা আর  তার সাহায্যকারীকে ১.৫-১.৭৫টাকার বিনিময়ে কাজে লাগাত। টেলর সযত্নে বলছেন এই লাভ খুবই কম কারণ, less even than what the weavers are understood to make by several other high priced assortm.ents of this province(Ibid., f. 145-47)। ওপরে যে রোজগারের হিসেব দেওয়া গেল, সেটা কিন্তু দামিতম কাপড় তৈরির মজুরি, গড় তাঁতির মজুরি হিসেবে ধরে নেওয়া ঠিক নয়। টেলর নিজে এই বিষয়টা বিশ্লেষণ করে পরে বলছেন, তাঁতির মজুরি খুব দামি কাপড়ের জন্যে ২.৫ থেকে ৩.৫ টাকা এবং তার সহকারী পায় ১টাকা থেকে ২ টাকা(Ibid., f. 205)। যদিও ওপরে টেলরের দেওয়া সর্বোচ্চ হার প্রায় কাছাকাছি, কিন্তু ন্যুনতম হারে কিছু পার্থক্য রয়েছে। তার অর্থ ঢাকার সাধারণ তাঁতির রোজগার দক্ষ দামি শাড়ি তৈরির তাঁতির থেকে কম ছিল। 

ফ্রম প্রস্পারিটি টু ডিক্লাইন – এইটিনথ সেঞ্চুরি বেঙ্গল - সুশীল চৌধুরী১০৭

দরকষাকষি
বাংলার তাঁতিরা উদ্ভাবনী ক্ষমতায় কারোর থেকে পিছিয়ে ছিল না। ১৭২১ সালে লন্ডনের কর্তারা, কোর্ট অব ডিরেক্টর্সরা লিখলেন are ingenious enough to make very .near imi.tation' of apy kind of piece-goods(DB, vol. 100, f. 586, para. 29, 26 April 1721)। তাঁতিরা যে এই উদ্ভাবনের কাজটা শুধু আরও একটু বেশি অর্থনৈতিক রোজগারের উৎসাহে করছে এটা না মনে করাই ভাল। বস্ত্র সজ্জা আঙ্গিকের পরিবর্তন অথবা আকারের পরিবর্তনে দাম বাড়ত অবশ্যম্ভাবীভাবে। এই কাজগুলি তাঁতিদের দিয়ে করাতে না পারলে কোম্পানির কুঠিয়ালেরা লিখত the people cannot be persuaded to alter their method অথবা they are so inept (C & B. Abstr., vol. 4, f. 81,• para. 1• 38, 24Jan. 1735; f.241, para. 58, 31 Dec. 1737)। ১৭৩৯ সালে কোম্পানির ফোর্ট উইলিয়াম কাউন্সিল দেখল বালেশ্বর থেকে পাঠানো খুব খারাপ উপরন্তু বড্ড দামি, বালেশ্বরের কুঠিয়ালেরা লিখল the cloth being one covid and half increased in length occasions the dearness ওদিকে তাঁতিরা তাদের জানিয়েছিল they cannot make it cheaper,or better at the price and say they will not receive the dadney for this year's investment(BPC, vol. 13, f. 473vo, 6, Feb .. 1739)। ১৭৪৪ সালে কাশিমবাজার কাউন্সিল কলকাতাকে জানাল লুঙ্গি রুমালে তারা বিনিয়োগ করতে পারছে না তার কারণ, the weavers were formerly beat down in the price so much that they could not go on with them and had turned their hands to making other sort of Romalls that yielded more profit (Ibid., vol. 17, f. 129, 11 June 1744.)। সেই বছরেই কোম্পানি দোসুতি নিয়ে চুক্তি করতে প্রভূত ঝামেলায় পড়ল কারণ ব্যবসায়ীরা তাদের জানাল তাঁতিরা সেইগুলি তৈরি করতে ইচ্ছুক নয় কারণ সেগুলি গুরা তৈরি করার তুলনায় অনেক বেশি সময় লাগছে এবং yielded them less profit(Ibid., vol. 17, f. 151, 12 July.1744)।
এই যে উদাহরণগুলি দিলাম তাতে পরিষ্কার যে বাঙালি তাঁতিরা বাজারের গতিময়তা সম্বন্ধে এক্কেবারেই অজ্ঞ ছিলেন না এবং তারা দরকষাকষি করতে অভ্যস্ত ছিলেন; পলাশীপরবর্তী কালে এই দরসস্তুর করার ক্ষমতা তাদের শেষ হয়েছিল। এটা বাস্তব যে তাঁতি বহু ব্যবসায়ীর থেকে দাদন নিত না ঠিকই, কিন্তু তবুও তাঁতিকে এক্কেবারে বেঁধে রাখা যেত না, খোলা বাজারেও তার পণ্য বিক্রি করার স্বাধীনতা সে অর্জন করেছিল পলাশীপূর্ব সময়ে। যে বহুসময় কোম্পানি বা ব্যবসায়ীর সঙ্গে সম্পাদিত হওয়া চুক্তির বাইরের চরিত্রের বস্ত্র উৎপাদন করত, যখন ব্যবসায়ী বা কোম্পানি প্রতিনিধি সেই কাপড় খারজ করে দিত সে তখন সেই বাতিল হওয়া পণ্য অন্য বণিক বা খলা বাজারে বিক্রি করে দিত। ১৭২৭ সালে দাদনি বণিকেরা ফোর্ট উইলিয়াম কাউন্সিলকে জানাল তাদের গোমস্তা তাঁতিদের অগ্রিম দেওয়া সত্ত্বেও তাদের মনে হয়েছে প্রত্যেকটি আড়ংএ কাপড়ের চাহিদা এত বেশি যে, তাদের আশংকা the weavers would make it late before they could be able to give their goods [since] they had taken money of the Dutch, French and other people so lhat the prices were not only risen but the goods as soon as they were made were immediately divided, some to one nation arid some to another(Ibid., vol. 6, f. 348, 9 Jan. 1727)। তাঁতিদের যখন এমন দাম দেওয়া হত যা তাদের মনোমত নয়, তাঁতিরা সেই চুক্তি সম্পাদন করত না। ১৭৫৪ সালে চাঁদিপুরে পাঠানো টমাস হাইন্ডম্যানের সমীক্ষায় জানায় যে তাঁতিরা তাকে বলেছে যে কোম্পানি কাপড়ের বিনিময়ে যে দাম তাদের দিচ্ছে, তাই দিয়ে তাদের গ্রাসাচ্ছদন হয় না। তিনি খুব চেষ্টা করে হাতে গোণা পিস-গুড জোগার করে বুঝতে পেরেছেন তাঁতিদের বক্তব্যে অবশ্যই সারবত্তা আছে(Fact. Records, Dacca, vol. 3, Annex. to Consult., 17 Nov. 1574)। পলাশীপূর্ব ঢাকার অবস্থা কুঠিয়াল কমার্সিয়াল রেসিডেন্ট জন বব জানিয়েছিলেন ১৭৮৯এর সমীক্ষায়, The manufacturer in treating for the sale of his materiaf and labour could say 'you do not offer me the price sufficient therefore I will not sell this assortment to you' and the purchaser was in a position to say 'you demand too much therefore I will not buy of you unless you will be more reasonable(Quoted in N.K. Sinha, Economic History of Bengal, vol. I, p. 25)।

ঢাকারা জন্যে যে ১৭৫৭র পুর্ব অবস্থা সত্য, সেই সত্য সারা বাংলার জন্যে প্রযোজ্য। পলাশীপূর্ব সময়ে তাঁতিরা without oppression, restrictions, limitations and prohibition তাঁত বস্ত্র তৈরি করত, এই দৃষ্টিভঙ্গী অসম্ভব সত্য ছিল(Ibid., p. 159)। ১৭৫৭র আগে কোম্পানির গুরুত্বপূর্ণ আমলারা বাংলার তাঁতিদের বর্ণনা করেছেন diffusion of commerce, general opulence, readiness of sales, ইত্যাদি লব্জে(Verelst's letter to the Court of Directors, 5 April 1769, FWIHC, vol. V, pp. 19, 546-548)।

ফ্রম প্রস্পারিটি টু ডিক্লাইন – এইটিনথ সেঞ্চুরি বেঙ্গল - সুশীল চৌধুরী১০৬

গতিশীলতা
তাঁতিদের ভৌগোলিক গতিশীলতা বিষয়ে আমরা বলতে পারি যে সপ্তদশ শতকের দ্বিতীয়ার্ধের উদাহরণে আমরা দেখি যে তাঁতিরা তাদের বাসস্থান থেকে প্রায়শই নড়তে চাইতেন না, এমন কি বিপুল বিশাল অর্থনৈতিক দুর্যোগেও। তাঁতিদের না নড়ার সেই মানসিকতা যে পরে আমাদের আলোচ্য সময়ে পাল্টেছে এমন মনে করার কোন কারণ নেই (S. Chaudhuri, Trade and Commercial Organization, p. 151, বলা হয়েছে ১৬৬০ সালে কাশিমবাজার থেকে তাঁতিদের তুলে এনে হুগলীতে বসাতে বেশ ঝামেলা পোয়াতে হয়েছিল এবং একই সঙ্গে তাদের মাদ্রাজে নিয়ে যেতেও ব্যর্থ হয়েছিল, কারণ for their caste and lineage is such that they shall lose their birth right if they come upon salt water)। তবে এই সময়ে আমরা লক্ষ্য করি যে, বেআইনি আদায়, অত্যাচার বা ধারের চাপে বহু সময় তাঁতিরা তাদের গ্রাম থেকে পালিয়ে যেতেন। তবে তাঁতিদের কাজের ওপর অতিরিক্ত চাপ আর বাধ্যবাধকতা কোন প্রভাব ফেলত কি না তা নিয়ে বেশ বিতর্ক আছে। ওর্মে বলছেন If guards were placed upon the [weaving] village which is the only method of compulsion that can be used, the alarm would be taken; and half of the country, by the retreat of these people [presumably weavers], wouldl be depopulated in a day's time(Orme, Historical Fragments, p. 411)। গ্রাম থেকে পালিয়ে যাওয়ার তথ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির খাতায় খুব একটা দুর্লভ ছিল না (Beng. Letters Recd., vol. 22, f.298, para. 80, 18 Sept. 1752; FWIHC, vol. I, p. 606)। জুগদিয়ার ব্রিটিশ কুঠিয়াল ১৭৫১ সালে লিখছেন, dread of the nawab's extortions তাদের বেশ কিছু তাঁতি গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছে(Fact. Records, Dacca, vol. 3, Annex. to Consult., 17 Nov. 1754)। খাসা জোগাড় করতে চাঁদপুরে টমাস হিন্ডম্যানকে পাঠানো হলে তিনি ঢাকায় জানাচ্ছেন, দালাল আর পাইকারদের ধার শুধতে না পেরে তাদের তাঁতিরা পালিয়ে গিয়েছেন, have thrown more money into their hands than they were able to account for (N.K. Sinha, Economic History of Bengal, vol. I, p.157)।

গ্রাম ছাড়ার এই ধরণের প্রচুর উদাহরণ কোম্পানির তথ্যে সুপ্রচুর। মারাঠা হ্যাঙ্গামে, অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক বেশি প্রভাবিত পশ্চিম প্রান্তবাংলার বহু তাঁতি উত্তরবংগের নানান এলাকায় পালিয়ে গিয়েছিলেন। ১৭৪৫ সালে কলকাতার দাদনি বণিকেরা কাপড়ের দাম বারাবার দাবি করেছিলেন কারণ the late troubles in the country [the Maratha invasion] and the extortion of the government had ruined numbers of weavers and made them fly another parts(J3PC, yol. 17, f. 495, 21 March 1745.)। আবার যখন দাদনি বণিকদের ফোর্ট উইলিয়াম কাউন্সিল জানাল যে তারা কেন কাপড়ের জন্যে এত বেশি অর্থ দাবি জানাচ্ছে, uch extravagant prices and proposing to contract for so few goods', দাদনি বণিকেরা জানাল, on account of dearness of cotton, rice and oil and everything in general at the aurungs, and most of the weavers being obliged to fly from their place of residence on acoount of the government and troubles in the country (BPC, vol. 25, f. 125vo, 25 April 1752)। এছাড়াও আরও কিছু উদাহরণ আছে যদিও খুব বেশি নয়, কাজের অভাবে তাঁতিরা তাদের গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন। জুগদিয়ার ব্রিটিশ কুঠিয়াল ১৭৫০ সালে ঢাকাকে লিখছেন, তারা যদি প্রয়োজনীয় অর্থ না পাঠায়, এবং তাঁতিদের যদি কাজ না দেওয়া যায় তাহলে তারা leave the aurungs for want of work(Beng. Letters Recd., vol. 21, f. 25, para,: 59, 23 Aug. 1750)। ১৭৫১ সালে দাদনি বণিকেরা জানিয়েছিলেন তারা জামাওয়ার সরবরাহ করতে পারবেন না তার কারণ, the weavers who used to work inJamawars were gone-from thence হয়ত প্রয়োজনীয় কাজের অভাবে(NAI, Home Misc., vol. 16, ff. 183-84, para. 7l, Letter to Court, 4 Feb. 1751)। এই সব উদাহরণ কিন্তু অতি রোজগারের প্রভাবে এক এলাকা ছেড়ে অন্য এলাকা ছেড়ে চলে যাওয়ার উদ্যমের ভৌগোলিক গতিময়তার খুব বেশি উদাহরণ হতে পারে না। এর একটা বড় কারণ হয়ত বাংলার বস্ত্র শিল্প মূলত গ্রামীন পরিবারভিত্তিক উদ্যম এবং একটি জাতের থাকবন্দীর মধ্যে আটকে ছিল। একমাত্র ১৭৫০ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাঁতিদের ফোর্ট উইলিয়ামের চত্বরে আনতে সফল হয়েছিলেন, তবে এটা খুব সীমিত পরিসরে হয়েছিল(BPC, vol. 29, f. 157vo., 11 August 1757)। ওপরের আলোচনার সূত্র ধরে সহজভাবে বলতে পারি, সাম্প্রতিক উদাহরণে দেখা গিয়েছে বাংলার তাঁতিরা করমণ্ডলের তাঁতিদের তুলনায় অনেক কম গতিশীল ছিল(S, Arasaratnam, 'Weavers, 'Merchants and Cqmpany', IESHR, vol. XVII, no. 3, p.274)।