Showing posts with label এশিয়াটিক সোসাইটি. Show all posts
Showing posts with label এশিয়াটিক সোসাইটি. Show all posts

Tuesday, March 6, 2018

বুদ্ধ ইথিওপিয়ার ১০০০ খ্রিপূর একজন জনপ্রতিনিধি - প্রাচ্যবিদ উইলিয়াম জোনস

অহো উপনিবেশিকদের কি জ্ঞান! কি দাপট!
জোনস এশিয়াটিক সোসাইটিতে বলেছিলেন বুদ্ধ ইথিওপিয়ার ১০০০ খ্রিপূর একজন জনপ্রতিনিধি।
ইনিই বিশ্বের ৩২টা ভাষা জানতেন! সব জ্ঞানের অধিকারী ছিলেন! ঠিক তাঁর ৭০ বছর পর মেকলে নামক এক মহাজ্ঞানী বলবেন এশিয় সমস্ত জ্ঞানচর্চা আমার এক তাকের বইএর সমান।
William Jones had argued in front of the Asiatic Society that the conquering fgure of ‘Boodh or Boddha’ was not even Indian, but an Ethiopian legislator of about 1000 BCE. In the previous century, slightly more reliably, the ganja-dealing East India Company captain Robert Knox had brought news from Sri Lanka that ‘there is another great God, whom they call Buddou, unto whom the salvation of souls belongs.
Simon Schaffer, Lissa Roberts, Kapil Raj, James Delbourgo-The Brokered World, ৯৫ পাতা থেকে

Monday, March 5, 2018

উপনিবেশ বিরোধী চর্চা৫ - তাফাজ্জুল হুসেইন খান - প্রিঙ্খিপিয়া ম্যাথমেটিকার শিয়া সংস্করণের প্রথম অনুবাদক

চিকিতসক এবং এক সময়ে এশিয়াটিক সোসাইটির প্রধান উইলিয়াম হান্টার এই অনুবাদের কাজটিকে বৈজ্ঞানিক উপনিবেশিকতাবাদের উপযোগিতা হিসেবেই দেখছেন। হান্টারের কাছে তাফাজ্জুলের কাজ আদতে মানবিক ইওরোপিয় উপনিবেশের স্নিগ্ধরূপ। তিনি এশিয়াটিক সোসাইটিতে ১৭৯৬ সালে বললেন - I have always thought that after having convinced the Eastern nations of our superiority in policy and arms, nothing can contribute more to the extension of our national glory than the diffusion among them of a taste for European science. And as the means of promoting so desirable an end, those among the natives who had penetration to see, and ingenuously to own, its superior accuracy and evidence, ought to be cherished. Among those of the Islamic faith, Tuffuzzul Hussein Khan, who, by translating the works of the immortal Newton, has conducted those imbued with Arabick literature to the fountain of all physical and astronomical knowledge, is above my praise।
সোসাইটির স্কটিশ জ্যোতির্বিদ জেমস ডিনুইডি নিজে হান্টারের বক্তব্য শুনেছেন। ১৭৯৩-৯৪ সালে ডিনুইডি চিনে গিয়ে সৌরমডেল(orreries) এবং newfangled telescopes নিয়ে কুইং সম্রাটকে ইওরোপিয় উচ্চমানের প্রযুক্তি বিষয়ে প্রভাবিত করতে ব্যর্থ হয়ে সবে কলকাতায় ফিরেছেন। কলকাতায় ব্যবসায়িক কিছু রাসায়নিক বিষয়ে দালালি, অঙ্কের শিক্ষকতা এবং জ্যোতির্বিদ্যা বিষয়ে বক্তৃতা দিয়ে ডিনুইডির দিন কাটে। ডিনুইডির জীবনীকার উইলিয়াম প্রাউডফুট লিখছেন, তারা কলকাতা থাকার সময় তিনি দেশি সব থেকে দক্ষ যে অঙ্কবিদের সঙ্গে দ্যাখা করেন তাঁর নাম তুলাজ্জুল হুসেইন। তাঁর পরেই আদত বিশেষণ প্রকাশিত হল, his knowledge was purely speculative, being unable to apply it to any practical purposes। ব্যাঙ্গাত্মক কুয়াশাচ্ছন্ন প্রাচ্যবাদের বিপ্রতীপে প্রগতিশীল ইওরোপিয় চাতুরি আবার নতুন করে মুখোমুখি হল।

নেটিভ তাফাজ্জুল ইওরোপিয় প্রভুত্বে বিশ্বাসী ছিলেন বলেই ১৭৯৭-৯৮ন সালে তাক লক্ষ্ণৌএর প্রধানমন্ত্রী করে পাঠানো হয়। শোরের সহায়ক, অনুবাদক নিল এডমন্ডস্টোন ১৯৯৭ সালে তাঁর সম্বন্ধে লিখছেন, আমি তাঁর মত দুটো মানুষ পাই নি, For general knowledge, acuteness of understanding,learning, deep penetration, politeness of manners, eloquence and dignity of conduct, I never met with his equal। আসফদৌল্লার মৃত্যুতে তাঁর বড় পুত্র, কোম্পানির স্বার্থ বিরোধী উজির আলি খানকে সিংহাসনে বসানো হয়। এক মাসের মধ্যে তাফাজ্জুল একটি রক্তাক্ত বিপ্লবে তাঁর ছাত্র সাদাত আলিকে সিংহাসনে বসান। তাফাজ্জুল শোরকে বেল, এটা হিন্দুস্তান, ইওরোপে যা করা যায় এখানে সেভাবে কাজ করা যায় না। একমাসেরে মধ্যে তিনি কলকাতায় এসে মৃত্যুমুখে পতিত হন। 

উপনিবেশ বিরোধী চর্চা৪ - তাফাজ্জুল হুসেইন খান - প্রিঙ্খিপিয়া ম্যাথমেটিকার শিয়া সংস্করণের প্রথম অনুবাদক

তাফাজ্জুলের কাজ সম্পর্কে বন্ধু আবু তালিব খান এবং পার্সি জ্ঞানী এবং রাজদূর আবদুললতিফ সুস্তারি বিস্তারে বলছেন। কলকাতার দরবারে হায়দ্রাবাদের উকিল হিসেবে কাজ করা আবদুল লতিফ সুস্তারি আত্মজীবনীমূলক তুহফাতুলঅলআলমএ বলছেন, তিনি তাফাজুলকে সে সময়ে ইওরোপিয় জ্ঞানচর্চা বিষয়ে মন দিয়ে মগ্ন হয়ে থাকতে দেখেছেন। তারমতে কোপার্নিকাসিয় এবং নিউটনিয় জোতির্বিদিদের কাজ ইসলামি সময়ের লিখিত জিজ-গুলির তুলনায় অনেক সূক্ষ্ম। তিনি তাফাজ্জুল সম্পর্কে লিখছেন, a pious Shi’ite, who also knew apart from Persian and Arabic, English and the Roman tongue that they call Latin, which is the learned tongue of the Europeans in which they write their scholarly books and which has the same position among them as Arabic among non-Arab Muslims।
তাফাজ্জুল, এডিনবরায় বাড়িতে চিঠি লিখে এন্ডারসনকে বলছেন, তিনি সব বই আরবিতে অনুবাদ করছেন এবং Besides several short treatises on logarithms, curve lines etc etc some of them I have already finished and some more of them will soon be brought to a conclsion। উল্টে এন্ডারসন তাফাজ্জুলকে সাহায্যের অনুরোধ পাঠাচ্ছেন এই বলে যে এডিনবরার শিক্ষিত বন্ধুরা আমার কাছে ভারতীয় জ্যোতির্বিদ্যা বিষয়ে কাজ চাইছেন। তিনি নদিয়া এবং বেনারসের নানান পণ্ডিতের সঙ্গে কথা বলে জানাচ্ছেন, পণ্ডিতদের মধ্যে আর এর জ্ঞান নেই - from the present ignorance of the pundits and the necessity of imploying an intelligent translator he apprehended the task would be very difficult and require a considerable time।
তাফাজ্জুলের আরও একটি বড় কাজ নিউটনের - আবদুল লতিফ যাকে আখ্যায়িত করেছেন মিস্টার হাকিম নিউটন হিসেবে, প্রিঙ্খিপিয়ার আরবি অনুবাদ। তাঁর মতে ইসলামি জ্যোতর্বিদ্যা স্বউদ্ভাসিত নয়, বরং হেলেনি আকেকজান্দ্রিয়ার জ্ঞানী ইউক্লিড, আপোলোনিয়াস এবং টলেমির কাছে ঋণী। সুন্নি খলিফাদের হাতে আলেকজান্দ্রিয়ার পুথি নষ্টেরও খেদোক্তি করেন তিনি। আবদুল লতিফ তাফাজ্জুলকে নতুন জ্ঞানচর্চার নতুন জ্ঞান উদ্যমে যুক্ত করার ভাবনা ভাবিয়েছিলেন।

তাফাজ্জুল যখন কলকাতায় আসেন, সে সময় ল্যাটিনে লেখা প্রিঙ্খিপিয়ার আন্দ্রে মুটির ইংরেজি অনুবাদ, এবং মারকুজ দ্য চ্যাটেলেটের ফরাসী অনুবাদ হাতের কাছে পান। অনুবাদটির কাজ শুরু হয় ১৭৮৯র কোন এক সময় এবং এর পিছনে রুবেন বারোর উৎসাহ ছিল। ১৭৮৯ সালে উইলিয়াম জোনস উইলিয়াম পামারকে বলেন সিন্ধিয়া শিবিরে যাওয়া ব্রিটিশ প্রতিনিধি, তাঁর বন্ধু তাফাজ্জুল প্রঙ্খিপিয়ার আরবি আনুবাদের উদ্যমী হয়েছেন। এই কাজের অগ্রগতি তাফাজ্জুল, এন্ডারসনকে এবং বারো, শোরকে পাঠাতে থাকেন। ১৭৯০র নভেম্বরে তিনি এশিয়াটিক সোসাইটিতে বলেন, the small time I had to spare … has been employed in writing a comment on the works of Newton, and explaining them to a very ingenious native [i.e. Tafazzul], who is translating them into Arabic।