Showing posts with label Purba Medinipur. Show all posts
Showing posts with label Purba Medinipur. Show all posts

Sunday, August 18, 2013

Contai(Kanthi), Pichabani & Salt Satyagraha, কাঁথি, পিছাবনী, এবং লবণ সত্যাগ্রহ

গুগল বুক্স থেকে যত টুকু পাওয়া গিয়েছে-

Another area on Midnapur active in the civil disobedience movement was Contai. About 30 subcentres were at Contai subdivision on 26th april 1930 under the direction pf Prafulla Chandra Sen. The centre at Contai was directly under the control of civil disobedience committee. By the end of the season about 60 centres were opted in the subdivision where thousands of people gathered to manufacture and export salt. The civil disobedience committee of the provincial Congress committee promised to help such centres opened by the district Congress Committees. The movement in Contai was strengthened by volunteers from other provinces. For example Satyagrahis from landlocked regions like Ram Nagore in Bihar’s Jallesore thana participated in the salt satyagraha in Contai. A remarkable feature of the salt satyagraha of Contai was that here the people participated of their own violation, even when there was no effort by the leaders to involve them. A committee comprising of J N Bose, P Mukherjee, Member of the Legisletive Council, P R Sen, Professor of Calcutta University, Khitish Neogy and B N Sasmal visited Contai in the midst of the campaign. As the committee arrived, crowed of villagers gathered to make salt. The committee also received registered letter from Behuna, Subarnadighi and Pichaboni carrying the message of the people that they wished to break the salt law.
Narendia Khal in Ramnagore had been centre of illicit salt making for a long time. On 21 May, some volunteers arrived at Ramnagore and gave a call to make salt openly. On 6 June,  1930, between 800 and 1,000men gathered on bath the sides of the Narendia Khal to make salt. The sub-inspector who crossed the canal where salt was being made, broke the salt chulas and handis and asked the crowed to disperse. When the crowed refused to obey, he arrested a local volunteer who was leading the protesters. The crowed immediately flew into action trying to rescue him. They attacked the police with brickbats, stones, clods of earth and lathis which they kept hidden in the canal. The Pratapdighi, Contai subdivision, on 31 May some volunteers arrives at the Pratapdighi hat to manufacture salt. The volunteers erected tin shed with the help of the villagers. The daroga who appeared in the sceneexplein to the villagers the illegality of this action and asked them to leave. Some relented but most refused. As the sub-inspector was leading the volunteers away one villager, Laksmi Narayan Das of Mazna, shouted ‘I have all along hid my opinions. I now come out in the open to do…

From

Congress Politics in Bengal 1919-1939  By Srilata Chatterjee

Saturday, August 17, 2013

শহীদ স্মরনে আপন মরণে রক্ত ঋণ শোধ কর, This is how we could remember our martyrs of Laban Satyagraha of Rammagar, Kanthi & Pichaboni?

তোমার বুকের খুনের চিহ্ন খুজি ঘোর আন্ধারের রাতে

সম্প্রতি লোকফোকের সম্পাদক, বিশ্বেন্দু গিয়েছিল তার মামাবাড়িতে, ১৫ আগস্ট সকালে। সেটি পূর্ব-মেদিনীপুরের রামনগর ব্লকের ঘোল গ্রামে, দক্ষিণ শীতলা মৌজায়। সঙ্গে কলাবতী মুদ্রার প্রধান ডঃ ললিতা ঘোষ। ললিতার প্রস্তাব অনুযায়ী আমরা গেলাম তাজপুরের সমুদ্র সৈকতে। সঙ্গে ছিলেন মামা দেবীদাস পঞ্চাধ্যায়ী(আমি জানিনা কজন এই পদবিটি শুনেছেন!) এবং বিশ্বেন্দুর মাতা ঠাকুরানী বিশ্বেশ্বরী নন্দ, একদা পঞ্চাধ্যায়ী। 

একদা তাজপুর ছিল জলধা খটি। মেদিনীপুরের ভাষায় খটি মানে ছোট মতস্য বন্দর যেখান থেকে জেলেরা সমুদ্রে মাছ শিকারে যান। মনে আছে মামা কালিপদ মিশ্রের সঙ্গে প্রায় তিন দশকেরও আগে গিয়েছিলাম শীতলামঙ্গল পালা দলের এক জন হয়ে। আজ জলধা খটির নাম হয়েছে তাজপুর। প্রচুর থাকার যায়গা হয়েছে। কিন্তু স্থানীয় প্রশাসন মাদারমনির(শহুরে ভাষায় মান্দারমনি) অভিজ্ঞতা সম্বল করে তটের কাছে থাকার বাড়ি করতে দেয় নি। 

এখানে আমরা তাজপুরের গল্প করতে বসিনি। বহু কাল আগে যখন এই মামাবাড়ির গ্রামে দিদার সঙ্গে থাকতাম। এবং আব্দার-টাব্দার করলে দিদা আমাকে দিঘা নিয়ে যেতেন, রাস্তায় বাঁকশালের কাছে একটি চার মুখ ওয়ালা সিংহের স্তম্ভ দেখতাম। তখন খুব একটা পাত্তা দিই নি। কয়েক মাস আগে যখন দিঘা গেলাম, কি একটা কারনে, সেদিনও সেই স্তম্ভকে এড়িয়ে গিয়েছি শহুরে তাচ্ছিল্যে। যেতে যেতে কথা হচ্ছিল কয়েক বছর আগের জয়া মিত্র দিদির পত্রিকা ভুমধ্যসাগরে লেখা মেদিনীপুরের নুন বিষয়ে বিশ্বেন্দু একটি প্রবন্ধ বিষয়ে। তক্ষনি আমরা সেই স্তম্ভটি পার হচ্ছিলাম। মামা বললেন, এটি লবণ আইন সত্যাগ্রহের স্মৃতি স্তম্ভ। ততক্ষনে আমরা বাঁকশাল পেরিয়ে ঢুকে গিয়েছি জলধার দিকে দিঘার বাঁধ ধরে, স্থানিয় শিক্ষিতেরা যাকে আজও সি ডাইক বলে ডাকেন, আর আম জনতা দিঘার বাঁধ বলেন।

ফেরার সময় সেখানে দাঁড়ালাম। এবং এই দুটো ছবি তুল্লাম। এবং সঙ্গে সঙ্গে অবাক হওয়ার পালা। এই গ্রামেই লবণ সত্যাগ্রহ চলার সময় পুলিসের সঙ্গে লড়াইতে ১৯৩০এ তালকাঁটালিয়া গ্রামের বিপ্রপ্রসাদ বেরা মশায় শহীদ হয়েছেন। এবং দেশ স্বাধীন হওয়ার দু বছরের মধ্যেই ১২ ফেব্রুয়ারি, ১৯৪৯, তৎকালীন রাজ্যপাল কৈলাসনাথ কাটজুকে দিয়ে স্থানীয় মানুষ এই স্মৃতি স্তম্ভটি উদ্বোধন করেন। সে সময়ের মানুষ সেই জরুরি কাজটি করে গিয়েছিলেন, ঘটনাটা ঘটার ২০ বছরের মধ্যে। 

কিন্তু আমরা যারা আজকের বা একটু আগের প্রজন্ম তারা কি করলাম! বছরে একবার কি দুবার এই স্মৃতি স্তম্ভয় মালা দিয়ে কাজ সারলাম। তলকাঁটালয়ার এই শহীদকে বাইরের মানুষ কে মনে রেখেছেন! সে সময়ের গ্রামের অগ্রণী মানুষেরা এই আন্দোলনে জীবনদাতাদের স্মৃতিস্তম্ভ তৈরি করে তাদের কাজ করে গিয়েছেন বহু বছর আগে। এই বা আগের প্রজন্মের মানুষেরা কি সেই দায়িত্ব পালন করেছি! বছরে কয়েকটা দিন শুধু সেই স্মৃতিস্তম্ভে মালা দিয়ে দায় সারি। আমাদেরই দোষে আজ পূর্ব- মেদিনীপুরের ইতিহাস তমলুকেই শেষ হয়ে যায়। তার পরে যেন মহা শূন্য। 

তমলুকের মানুষেরা আজও মহা গৌরবে তাদের শহরকে বুক দিয়ে আগলে রেখেছেন। সে শহরের কথা বলতে চোখে জল আসে, ছাতি আরও বড় হয়ে যায়।

ঠিক এই ধরনের একটি স্মৃতি স্তম্ভ রয়েছে পিছাবনী হাটে। তারও ছবি দিলাম। তবে উইকি ম্যাপিয়া থেকে। পরের বাড়ে এটির কাছের ছবি দেব, যাতে উৎকীর্ণ লেখাটি পড়া যায়। এক্কেবারে নিচের ছবিটি পিছাবনীর।

এ বিষয়ে আরও কিছু তথ্য পেয়েছি। পরের পোস্টে দেব।

চোখের জলে, বুকে পাথর রেখে অজানা সব শহীদের, আমরা যাদের নাম জানি না, তাদের আভুমি প্রনাম জানালাম। 

আমরা যেন মনে রাখি এদের ছোট ছোট  লড়াই ছাড়া নেতারা বড় নেতা হতে পারতেন না।  এই শহিদেরা বিন্দুমাত্র ভাবেননি কিভাবে বারবার সংবাদের শিরোনামে থাকা যাবে, বা ক্ষমতায় এসে কোন পদ নেওয়া যাবে। 

ঠিক সেই জন্যই আজকের টালমাটাল সময়ে এদের আরও বেশি মনে করা প্রয়োজন, যারা বিখ্যাত তাদের থেকে। এদের পথ বেয়ে এগিয়ে চলা অতি প্রয়োজন। 







Wednesday, December 1, 2010

Horn Crafts of Bengal

The use of animal horn for various ornamental and decorative purpose is perhaps as old as civilization itself. In a survey published by cottage industries of Bengal, 1927, J N Majumder, the then SI, Burdwan Division mentioned town of Dacca, Bhola, Patuakhali, Galachipa, Amtoli, of Barishal District as chief centres of horn comb industry in undivided Bengal. Though the present seat of industry in Medinipur district escaped his attention, though evidences show that the industry has established itself in the part of the State well ahead of period. In fact by and by the two main centres of horn productions Baisnabchak and Joteghanashyam of Purba Medinipur did flourished as a major horn crafts producing area. It may be mentioned that horn artisans of Bangladesh are from mainly Muslim Communities and the artisans of West Bengal are the Sutradhars. Later to develop the industry further Government of West Bengal employed some master craftspersons from Orissa to train the Medinipur ctaftspersons in making toys and fancy crafts.
Later Jeweleries, dolls and toys, walking sticks, pen holders, napkin rings, fork & spoons, fascinating birds and animals are produced as a part of interior decoration or everyday utilities.
Buffalo horn available in the market is hollow at the base and solid at tip. Only the hollow portion is used for comb making.
For making comb horizontal sections are required width are cut from the hollow portion of the horn with long saws called pancha karat. Then the pieces are soaked in water and outer coating is removed with a bias, an axe. The inner part is chisel to get uniform thickness. The round ring thus obtained is cut at one point and heated on charcoal fire. Horn become soft and pliable.
The traditional tools used to make horn products are -
OPancha Karat a type of saw fitted on wooden frame and worked by two persons pulling and pushing by the ends, Bais - sharp axe with short handle used to cutting and chipping the horn. Wooden press used for flattering of horn sheets pressure being exerted by hammering a wedge between two logs of wood fixed at the ends by metal rods, Sans - flat and round file with horizontal teeth, special chisels, teeth cutting saw sets, turning chisels etc.

Wednesday, November 10, 2010

খড়ুইএর গালার পুতুল

অতীতে বাংলার বেশ কয়েকটি এলাকায় গালার নানান পুতুল তৈরি হলেও এখন এগরার কাছে পটাশপুরের পশ্চিমসাঁই আর প্রতাপদিঘি আর এগরার পাঁচরোলে টিমটিম করে টিকে আছে গালার পুতুল। আজ এই প্রবন্ধে শুধু খড়ুইএর গালার পুতুল নিয়েই আলোচনা করব। 
গ্রামে ২৮টি শঙ্খবণিক পরিবার শাঁখার কাজে নিযুক্ত থাকলেও মাত্র চারটি পরিবার গালার পুতুলের কাজে যুক্ত। এর আগে আরও বেশি সংখ্যায় কারিগর যুক্ত থাকলেও লৌকিক শিল্পের ভাঁটার টানে অনেকেই বৃত্তিচ্যুত হয়েছেন। আজকের আলোচ্য খড়ুইএর শ্রীবাস চন্দ, গদাধর চন্দ, বৃন্দাবন চন্দ আর কানাই নন্দী এই কাজে যুক্ত। আজ শ্রীবাস প্রায় দৃষ্টিহীন। কাজ আর করতে পারেন না বললেই চলে। এদের অনেকেই শাঁখা শিল্পের সঙ্গে এক সময় যুক্ত ছিলেন।
প্রাথমিকভবে এই কাজ করতে উইএর ঢিবি থেকে মাটি সংগ্রহ করতে হয়। এই মাটিতে কোনো কাঁকর থাকে না। আর মাটি মসৃণ আর আঠালো হয় - চিট ধরে। তাই মাটির পুতুল তৈরি করে পোড়ানোর পর মসৃণতার ধর্মের জন্য যদৃচ্ছভাবে গালা লাগানো চলে। প্রায় সারা বছর এই মাটি সংগ্রহ করা গেলেও বছরের বর্ষার সময় এই মাটি অধিক পরিমানে সংগ্রহ করা যায়। বড় পাত্রে এই মাটি নিয়ে জল মিশিয়ে দু-তিনদিন মাটিকে রেখে তা তৈরি করতে হয়। একপর কাঠের পাটাতনে রেখে মাটিকে ডলে ডলে মিহি করা হয়। এর পর হাত দিয়ে টিপে গণেশ, লক্ষ্মী, ত্রিনাথ, নানান ধরনের পশু, কচ্ছপ, ডাইনোসর, পাখি, গলার হারের লকেটসহ নানান ধরনের পুতুল তৈরি করা হয়। নানান পুতুলের বর্ধিত অংশে সরু লোহার তার ঢোকানো হয় আর দিন-তিনেক ছায়ায় রেখে দেওয়ার পর আরও দুতিন দিন রোদ খাওয়ানো চলে -এই কাজ চলে মোট সাতদিন। এরপর পুতুলের ভাটিতে দেওয়ার কাজ। ভাটি হয় আড়াই ফুট থেকে তিন ফুট উঁচু। ভাটির নিচের থেকে কিছু ওপরে লোহার রড দিয়ে ঘুঁটে সাজানোর পর আনুভূমিকস্তরে কিছু পুতুল রেখে আবার ঘুঁটে সাজানো হয়, এপর স্তরে স্তরে ১৫০টি পুতুল-ঘুঁটে সজ্জার পর আগুণ দেওয়া হয়। যতক্ষননা ওপরের স্তরের ঘুঁটে পুড়ে না যাচ্ছে, ততক্ষণ পোড়ানো চলে। সাধারণতঃ সকালে আগুণ লাগালে বিকেলে  পুতুল বার করা হয়।
শিরিষ আর কুসুম গাছের বর্জ থেকে গালা পাওয়া যায় – কিন্তু আজকাল শিল্পীরা বাজার থেকেই গালা কেনেন। পুতুল তৈরির মতই গালার সুতো আর খড়ি তৈরির পদ্ধতিও বেশ সময়সাধ্য প্রক্রিয়া। বাঁশের দুটো কঞ্চির দণ্ড নিয়ে সেটিকে গরম করে দুটি দণ্ডের মুণ্ড দিয়ে চটকে চটকে সুতো তৈরি হয় অলঙ্করণের জন্য আর খড়ি তারি হয় সাধারণ রং করার জন্য। এই রংএ হলুদ হরিতাল সর্বঘাটে কাঁঠালি কলা।
পুতুলে রং করার জন্য প্রথমে একটি পাত্রে(আমি দেখেছিলাম আর্ধেক কলসি কেটে তার মুখ মাটিতে আটকে মুখটি মেঝের দিকে করে রাখা) কাঠকয়লা ধিকিধিকি করে জ্বেলে দুটি একটি পুতুল গরম করে রাখা হয়, এরপর পুতুলের নিচের দিকে লোহার দণ্ড আটকে সেটিকে ধরে ধরে প্রয়োজনীয় রং করা হয়

Saturday, September 4, 2010

Panch Pir

Panch Pir an important development in the concept of Pirism in Bengal. With the spread of Islam to distant lands Muslims came in contact with people of other religions. As a result Islam influenced other religions and likewise others also influenced Islam and the Muslims. The influence was mainly through the Pirs or saintly persons.
The adoration of Panch-Pir (five Pirs) was prevalent in some parts of Bengal, particularly in West Bengal in the districts of Burdwan and Midnapore. Panch-Pir, as family deities, represented by a small mound on a clay plinth erected in the northwest corner of one of the rooms of the house, was worshipped both by Muslims and Hindus, particularly of the lower strata of the society. On the mound was fixed a piece of iron, resembling a human head and five fingers resembling the five pirs.
It is difficult to trace the origin of the reverence to the Panch-Pir. The date of the Panch-Pir dargah of Sonargaon is not known. By the side of the dargah, there is a mosque, with no inscription attached to the mosque and it has been completely renovated so that the date of the construction of the mosque cannot be ascertained. Though the name of Parch-Pir is associated with Pir Badar in the ballads, Pir Badar also cannot be identified. There are several places where Pir Badar is remembered. But if Pir Badar of the ballads is identified with Pir Badar or Badar Shah associated with the Muslim conquest of Chittagong, it may be assumed that the Panch-Pir concept originated in the 14th century. Of course, the Panch-Pir could have been associated with the name of Pir Badar at a later date as well.
It is difficult to ascertain who the five pirs were. Lists of Panch-Pir found at different places differ, they include some local pirs, though one Ghazi Miyan is common, but who is this Ghazi Miyan is not known. Those who are killed in jihad (religious war) are called Shahid (martyr) and those who come out successful are called Ghazi. Ghazi stands for valour and heroism. The poor and lower class village folk, therefore, adored Panch-Pir as symbol of power and they sought asylum under their protection.

Friday, August 6, 2010

Dandabhukti

Dandabhukti a territorial unit of ancient Bengal, located in the southwestern part of West Bengal (India). Dandabhukti or Dandabhuktimandala emerged into prominence in the first half of the seventh century AD when it was ruled by Mahapratihara Shubhakirti, who was a subordinate ruler under SHASHANKA, the King of GAUDA. Samanta-maharaja Somadatta, who served under Shashanka, was entrusted with the administration of Dandabhuktimandala and Utkala. Dandabhukti is mentioned as a distinct geopolitical unit in several epigraphic records: the two Midnapur copper plates of Shashanka, Irda copper plate of the Kamboja rulers of Bengal, and the Tirumulai inscription of Rajendra Chola. SANDHYAKAR NANDI also mentions it in his RAMACHARITAM. On the basis of the available evidence Dandabhukti may be taken to have comprised the southwest of Bengal, particularly southern and southwestern regions of the modern district of Midnapur in West Bengal and a part of the district of Balasore in Orissa. The memory of Dandabhukti survives in the name of the modern locality of Dantan/Datan in the district of Midnapur.
Two copperplate grants of a Bhaumakara queen refer to Dandabhukti mandala as being attached to the Uttara-Toshali and having contained Tamala-Khanda and Daksina-Khanda districts. These two districts have been identified with Tamluk and Dakinmal respectively, which are also mentioned as parganas in the Mughal revenue accounts of Midnapur district. The Irda copper plate (10th century AD) records the inclusion of the Dandabhukti mandala within the Vardhamana bhukti, ruled by the Kamboja Kings. The Tamil Tirumulai inscription (11th century AD) records the name of Dandabhukti, distinct from southern and northern Radha, and its location is placed between Orissa and southern Radha.
The well-known archaeological sites like Tamluk, Bahiri and Dantan/Datan in Midnapur district, West Bengal produced numerous antiquities throwing light on the trade, commerce and culture of the coastal region of the Bay of Bengal. TAMRALIPTI may have been included within the Dandabhukti settlement.

Wednesday, March 10, 2010

তাম্রলিপ্ত

(উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে)
তাম্রলিপ্তি বা তাম্রলিপ্ত প্রাচীন ভারতীয় সাহিত্য, সিংহলি গ্রন্থ এবং গি্রক ভৌগোলিক ও চৈনিক তীর্থযাত্রীদের বিবরণে উল্লিখিত প্রাচীন মানব বসতিস্থল। এ সকল গ্রন্থ ও বিবরণ থেকে জানা যায় যে, পূর্ব উপকূলবর্তী তাম্রলিপ্তি গঙ্গা নদী যেখানে বঙ্গোপসাগরে পড়েছে তার কাছে অবস্থিত ছিল। বিবরণসমূহে আরও উল্লেখ পাওয়া যায় যে, তাম্রলিপ্তি তৎকালীন বাণিজ্যপথের সঙ্গে যুক্ত ছিল এবং এখানে ব্যবসায়ী, পর্যটক ও তীর্থযাত্রীদের নিয়মিত যাতায়াত ছিল। এ সকল লিখিত উৎসের ভিত্তিতে তাম্রলিপ্তিতে মানববসতির কালসীমা মোটামুটিভাবে চতুর্থ/তৃতীয় খ্রিষ্টপূর্বাব্দ থেকে অষ্টম খ্রিষ্টাব্দ পর্যন্ত বলে নির্ধারণ করা হয়ে থাকে। দক্ষিণ এশিয়ার প্রাচীন বন্দর হিসেবে তাম্রলিপ্তির সর্বশেষ প্রমাণ বহন করছে অষ্টম শতাব্দীর উদয়মনের দুধপানি প্রস্তরলিপি। গি্রক ভৌগোলিক টলেমীর মানচিত্রে ‘তমলিটিস্‌’ রূপে তাম্রলিপ্তির উল্লেখ রয়েছে। চৈনিক তীর্থযাত্রী হিউয়েন-সাং তাম্রলিপ্তি শহরকে ‘তান-মো-লি-তি’ হিসেবে উল্লেখ করেছেন।
এসকল লিখিত উৎসগুলির ভিত্তিতে পণ্ডিতগণ তাম্রলিপ্তিকে আদি ঐতিহাসিক ভারতের ব্যবসায়-বাণিজ্যের একটি অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে শনাক্ত করেন। উৎসগুলি সূত্রে আরও বিশ্বাস করা হয় যে, তৎকালে একটি সমৃদ্ধিশালী নগরকেন্দ্র হিসেবেও তাম্রলিপ্তির উত্থান ঘটে এবং এর সাথে জল ও স্থলপথে দক্ষিণ এশিয়ার বেশ কিছু অঞ্চলের সংযোগ ছিল।

যদিও এ বন্দর নগরীর সঠিক শনাক্তকরণ সম্পর্কে পণ্ডিতদের মধ্যে মতবিভেদ রয়েছে তথাপি তাঁরা মোটামুটি একমত যে, বর্তমান পশ্চিমবঙ্গের মেদিনীপুর (প্রাচীন যুগে মিধুনাপুর নামে পরিচিত) জেলার তমলুক শহরই ছিল প্রাচীন তাম্রলিপ্তি নগরস্থল। বর্তমান শহরটি বঙ্গোপসাগরের কাছে রূপনারায়ণের তীরে অবস্থিত।

স্থানটিতে কমপক্ষে দুবার প্রত্নতাত্ত্বিক খনন কাজ চালানো এবং বেশ কয়েকবার প্রত্নসম্পদের সন্ধান করা হয়েছে। বিখ্যাত বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্ত এর বন্ধু আই.সি.এস গৌড়দাস বসাক হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি অষ্টাদশ শতাব্দীর শেষপাদে তমলুকের ধ্বংসাবশেষ সম্পর্কে বিবরণ লিপিবদ্ধ করেন। ‘প্রসিডিংস অব দি এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল’-এর ১৮৮৮ সালের জানুয়ারি-ডিসেম্বর সংখ্যায় (কলকাতা, ১৮৮৯) তিনি তাঁর আবিষ্পারের কথা সংক্ষেপে প্রকাশ করেন। প্রায় একই সময়ে তমলুকের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব উমাচরণ অধিকারী একটি গ্রন্থে আলোচ্য নগরের প্রাচীন নির্দশন সম্পর্কে বর্ণনা করেন।

১৯২০-২১ সালে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এ.এস.আই) তমলুকের ওপর একটি সংক্ষিপ্ত রিপোর্ট তৈরি করে। ১৯৪০ সালে প্রথম প্রত্নতাত্ত্বিক খনন কাজ সম্পাদন করেন স্যার গুরুসদয় দত্ত , টি.এন রামচন্দ্রন এবং কে.এন দীক্ষিত। এ উৎখনন থেকে যে সকল প্রত্ননিদর্শন পাওয়া যায় তার মধ্যে ছিল পোড়ামাটির সামগ্রী, মৃৎপাত্র এবং মুদ্রা। প্রাপ্ত নিদর্শনাবলির কয়েকটি ছিল খ্রিষ্টপূর্ব তৃতীয় শতাব্দীর। এ.এস.আই ১৯৫৪-৫৫ সালে এম.এন দেশপাণ্ডের তত্ত্বাবধানে পরবর্তী প্রত্ন-উৎখননের উদ্যোগ গ্রহণ করে। ফলে চার স্তরের সাংস্কৃতিক পর্যায় পরিলক্ষিত হয়। অবশ্য এ উৎখনন থেকে কোন ধরনের কাঠামোগত অস্তিত্ব পাওয়া যায় নি। কেবল পেটানো মেঝে এবং পাতকুয়া দেখা গেছে।

১৯৭৩-৭৪ সালে এ.এস.আই-এর পক্ষ থেকে প্রত্নস্থলটিতে এস.কে মুখার্জীর তত্ত্বাবধানে আরেক দফা উৎখননের উদ্যোগ চলে। এ উৎখনন থেকে চারটি পৃথক সাংস্কৃতিক পর্বের সন্ধান পাওয়া গেছে। এগুলির মধ্যে প্রথম পর্বে নব্যপ্রস্তর যুগীয় সংস্কৃতির অসম্পূর্ণভাবে পোড়ানো মৃৎপাত্র , বিপুল পরিমাণ মধ্যপ্রস্তর যুগীয় হাতিয়ার, হাড় দিয়ে প্রস্তুতকৃত সূঁচ বিশেষ এবং অল্প কিছুসংখ্যক তাম্রসামগ্রী পাওয়া গেছে। খ্রিষ্টপূর্ব তৃতীয়-দ্বিতীয় শতাব্দী হচ্ছে দ্বিতীয় পর্বের কালসীমা। এ স্তরে ‘উত্তর ভারতীয় কালো মসৃণ মৃৎপাত্র’ এর কিছু টুকরা, উল্লেখযোগ্য সংখ্যক স্বল্পমূল্য পাথরের গুটিকা , এবং বিপুল সংখ্যক ছাপাঙ্কিত ও ছঁাচে ঢালা তাম্রমুদ্রা পাওয়া গেছে। কেউ কেউ এ স্তরকে তথাকথিত মৌর্য-শুঙ্গ যুগের বলে অনুমান করেন। এখানে ইটনির্মিত একটি জলাধার এবং পোড়ামাটির কিছু পাতকুয়ার নিদর্শনও পাওয়া গেছে। তৃতীয় স্তরটি কুষাণ-শুঙ্গ যুগের সমসাময়িক এবং সর্বাপেক্ষা সমৃদ্ধ বলে মনে হয়। এখানে মৃৎশিল্প, এবং প্রচুর পরিমাণে পোড়ামাটির মূর্তি (যার কোন কোনটির সাথে হেলেনীয় রীতির সুস্পষ্ট মিল বিদ্যমান) পাওয়া যায়। এ সকল সামগ্রী একটি আধুনিক নাগরিক জীবনের ইঙ্গিত দেয় যেখানে নাগরিকগণ শিল্পকর্মে লিপ্ত থাকতো। চতুর্থ স্তরটি গুপ্তযুগের সমসাময়িক বলে ধারণা করা হয়। এ পর্যায় থেকে প্রাপ্ত প্রত্ন নিদর্শনাবলি তেমন একটা আকর্ষণীয় নয়, চৈনিক তীর্থযাত্রীদের প্রদত্ত বর্ণনার সঙ্গেও এর মিল নেই।

১৯৫৪-৫৫ এবং ১৯৭৩-৭৪ সালের মধ্যে কয়েকজন গবেষকের ব্যক্তিগত পর্যায়ের উৎখননে তমলুকের আশে-পাশের বিভিন্ন অঞ্চল হতে গুরুত্বপূর্ণ নিদর্শনাদি প্রকাশিত হয়। প্রয়াত প্রফেসর পি.সি দাশগুপ্ত ছিলেন গবেষণার এ অঙ্গনে পথিকৃৎ। এ প্রত্নস্থল থেকে তিনি অন্যান্য গুরুত্বপূর্ণ প্রত্ন-নিদর্শনাদির সাথে পোড়ামাটির আকর্ষণীয় মূর্তি আবিষ্পার করেন। ১৯৭৩-৭৪ সালের পর তাম্রলিপ্ত গবেষণা ও জাদুঘর কেন্দ্র এই অঞ্চলে স্বাধীন গবেষণা সম্পাদন করে। জাদুঘরের বর্তমান (২০০১) কিউরেটর তমলুকের প্রত্নতত্ত্বের উপর দুটি গুরুত্বপূর্ণ মনোগ্রাফ প্রকাশ করেন। প্রত্নতাত্ত্বিক উৎখননের ফলে উক্ত অঞ্চলে আরও কয়েকটি প্রত্নস্থল আবিষ্কৃত হয়েছে।

তমলুকের আদি ঐতিহাসিক যুগ নানা ধরনের মৃৎপাত্র, যেমন ‘রুলেটেড’ (নক্‌শা করা) পাত্র, ধূসর মৃৎপাত্র, লোহিত মৃন্ময় পাত্র, কালো মসৃণ মৃৎপাত্র ও উত্তর ভারতীয় কালো মসৃণ মৃৎপাত্র দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত। মৃৎপাত্রের পাশাপাশি বিরল সৌন্দর্যের কিছু পোড়ামাটির সামগ্রীও এ প্রত্নস্থল থেকে পাওয়া গেছে। তমলুক জাদুঘরের সংগ্রহে রয়েছে পোড়ামাটির তৈরি যক্ষী ও জীবজন্তুর মূর্তি এবং সাধারণ পুরুষ ও মহিলাদের জীবন সম্পর্কিত পোড়ামাটির ফলক। অক্সফোর্ডের Ashmolean Museum (অ্যাশমোলিয়ন জাদুঘর)-এ রক্ষিত যক্ষীর বিখ্যাত মূর্তিটি তমলুক থেকেই সংগৃহীত। যদিও তাম্রলিপ্তির উদ্ভব তাম্র-প্রস্তুর যুগে হয়েছিল কি না সে সম্পর্কিত সমস্যা সম্যকভাবে নিরসন করা যায় নি, তথাপি কালো ও লোহিত মৃন্ময় পাত্র এবং তার সাথে বড়শির মতো অসংখ্য হাড়ের তৈরি দ্রব্যাদির প্রাপ্তি বিষয়টিকে সংশয়িত করে তুলেছে।