Showing posts with label অজিত সরকার. Show all posts
Showing posts with label অজিত সরকার. Show all posts

Thursday, April 12, 2018

পুঁজি কর্পোরেট নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম এবং গ্রামীন অভিকর শিল্পী

শোনেন ভাই, আপনার হতবাক হওয়ার ওপরে বাংলা বড় পুঁজি কর্পোরেট নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম জগতের বাস্তবতা নির্ভর করে না। বলরাম হাজরা নিজ গুণের বাংলার পরম্পরার শিল্পী। রোজ বাংলা বড় পুঁজির সংবাদপত্রে আর মাধ্যমে কতটা গ্রামীন উতপাদক আর অভিকর শিল্পীদের খবর হয়? আমরা গ্রামের কারিগর অভিকর শিল্পীদের সংগঠন - আমরা জানি কি করে সংবাদমাধ্যমে খবর করাতে হয়। তাও তো মমতা সরকার লোক প্রসার প্রকল্প করেছেন বলে এরা কিছুটা বাধ্য হচ্ছে খবর করতে।
ভাই, উত্তর দিন, কেন বাদল ঢুলি, কেন যুদ্ধ কর্মকার, কেন অজিত সরকার মরে হেজে গেলেও বড় পুঁজির কাগজে খবর হয় না? কেন খন পালা লিখে জেল খাটা মাধাই দাস মোহান্তর নাম উত্তরবঙ্গ ছাড়া এই ফেসবুকের কেউ কেউ ছাড়া বাইরের মানুষ জানেন না, কেন সাঞ্জুলাল সরকারের নাম কেউ জানে না, কেন বৈষ্ণব বাংলায় লীলা কীর্তন করা প্রফুল্ল ব্যাধ আর নিরঞ্জন ব্যাধের নাম কেউ জানেন না? এরা সক্কলে বেঁচে থাকা অবস্থায় ফেসবুকের বাইরে কবার খবরে আসেন?
কিন্তু শহুরে মিডিয়ায় আসতে গেলে অনেক অন্যান্য যোগ্যতা লাগে। সে যোগ্যতা কোন কোন শহুরে মানুষকে তৈরি করে দিতে হয় যে অঙ্কটা ওনারা জানেন - বলরাম হাজরার ক্ষেত্র তৈরি করে দিয়েছেন কালিকা আর তার দল। কর্পোরেট কৃষ্টি বিরোধী বলরাম হাজরাদের যদি সংবাদপত্রে যোগ্যতাটা থাকত, তাহলে লক্ষ লক্ষ অভিকর শিল্পীর নাম সংবাদপত্রে নিয়মিত আসত। কিন্তু যতবার জিত, শাহারুখ সংবাদপত্রে আসেন তার এক ভগ্নাংশ বারও তাঁরা আসে না কেন নিজেকে প্রশ্ন করেছেন?
বাংলার তাঁত শিল্প আতান্তরে - ফুলিয়ায় তাঁতে মড়ক লেগেছে। একটা প্রখ্যাত মিডিয়া খবর করেছে?

Tuesday, November 2, 2010

অজিত সরকার আর নেই

গত পরশু রাতে দিনাজপুর থেকে বন্ধুবর শোলা শিল্পী মধুমঙ্গল দূরাভাষে তার বাড়ির কাতিপুজোয় আমন্ত্রণ জানানোর পর খুব কুণ্ঠিত কণ্ঠে জানালেন মুখা শিল্পী অজিত সরকার আর নেই। দিন চারেক আগেই তিনি গত হয়েছেন। এবারের তাঁর বাড়ির কাতিপুজোও আর সেই ধুমধাম করে হবে না। আরও দুঃসংবাদ, এক মাস বাদে তাঁর মেয়ের বিয়ে ঠিক করেছিনলেন। সেটিও যে কী হবে কে জানে। 
অজিত সরকার প্রায় অজাত শত্রু মানুষ ছিলেন। নানান মেলায় তাঁর সঙ্গে দেখা হওয়া যেন এক অবধারিত কাজ ছিল। তিনিই আমাদের বিশদে বুঝিয়েছিলেন দিনাজপুরের নানান লৌকিক কর্মমাণ্ড। তাঁর মুখোশ এক নাজানি কী এক শৈল্পিক কাণ্ড। 
আগামীদিনে আমরা, কলাবতী মুদ্রার বন্ধুরা আর তাঁর সাহচর্য পাবনা, তাঁর সস্নেহ পথ নির্দেশও পাব না ভেবেই মন খারাপ হয়ে যাচ্ছে।
যদি সম্ভব হয় আগামীদিনে তাঁর কিছু কাজ যদি লোকফোকএর বন্ধুদের দেখাতে পারি তা হলে তাঁর প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ হবে।