Showing posts with label FolkTechnology. Show all posts
Showing posts with label FolkTechnology. Show all posts

Tuesday, August 14, 2012

দিনাজপুরের ধোকড়া


ঐতিহ্যের বুনন
বাঙলার বয়ন ঐতিহ্যের অন্যতম উত্তরবঙ্গের ধোকড়া শিল্প। ধোকড়া আদতে পাটের বোনা মোটা কাপড়, শতরঞ্চিরমত। পাটের লাছি থেকে সরুসরু করে সুতো কেটে ধোকড়া বোনা হয়। বাঙলার রাজবংশী সমাজের পাট থেকে সুতো তৈরি করে বয়ন পদ্ধতি সারা বিশ্বের তাঁত শিল্পের প্রাচীণতম বয়ণ পদ্ধতিগুলির মধ্যে অন্যতম। পাট থেকে যেহেতু তৈরি হয়, অন্যান্য সুতোর কাপড়ের তুলনায় ধোকড়া কাপড়টি মোটা। বেশ শক্ত। দুই দিনাজপুরের রাজবংশী ঘরে ধোকড়া বোনা খুবই সাধারণ ঘটনা।
ভারত সভ্যতায় কাপড়বোনা শিল্পপ্রযুক্তি বহু পুরোনো। ধোকড়া তার অন্যতম প্রাচীণ অংশিদার। প্রাচীনত্বের অন্যতম নির্দশণ সংস্কৃত প্রতিশব্দে। শব্দটি ধোতকট। এছাড়া ধোকড়া ব্যবহার হয়েছে সংস্কৃতে(সূত্র ধনঞ্জয় রায়, লোকশ্রুতি) সূত্র রচিতম ভান্ডম, ধোকড়া ইতি খ্যাতঃ। প্রয়োগ রয়েছে ধোকড়বে ধোকড়ি। দৈনন্দিন ভাষায় ধোকড়া। সংস্কৃত শব্দভান্ডারে উল্লেখের অর্থ, কৌলিন্য খোঁজা নয়। পরম্পরার শেকড় খুঁজে বার করা। শব্দটির হাত ধরে অন্ততঃ আমরা তিন হাজার বছর পেরিয়ে যেতে পারি। উত্সাহীদের, উষাহরণ, কুশমন্ডিরমত গাঁগঞ্জে ঘুরলে বিশ্বাস জন্মাবেই, শব্দটি সংস্কৃত থেকে রাজবংশী ভাষায় আসে নি। বরং প্রচলিত শব্দকে সংস্কার করে নিয়েছে শহুরে সমাজ।
মুকুন্দরাম কবিকঙ্কনের চন্ডীকাব্যেও রয়েছে ধোকড়া শব্দের ব্যবহার– সদাগর আচ্ছাদন না ছাড়ে ধোকড়ি। সাহেবরা যে সময়কে বাঙলার মধ্যযুগ রূপে দেগে দিয়েছেন, সে যুগেও ধোকড়া প্রবলরূপে প্রচলিত ছিল লৌকিক জীবনে। একটা বিষয় পরিস্কার। গ্রাম সমাজে ধোকড়ার পরম্পরার প্রবাহ ছিল। সেটি আজও রয়েছে।
ইংরেজ আমলে কলকাতার মেছুয়ার ঠাকুরবাড়ির মেয়েরা, মারাঠি শাড়ি পরার ঢং এদিক ওদিক করে নতুন ভাবে শাড়ি পরা শুরু করলেন। শাড়ি পরার সেই ভঙ্গী শহর, পরে বাংলার সমাজজীবনে ছড়িয়ে পড়তে শুরু করে। খুব বেশি হলে দেড়শ বছরের ইতিহাস। তার আগে পর্যন্ত বাংলার পুরুষ-নারী বিভেদ না করেই শরীরে দুফালি কাপড় পরত। এটি কিন্তু কয়েক হাজার বছরের ভারতীয় পরম্পরা। উত্তর-পূর্ব ভারতের বহু সমাজে এই আচার চালু রয়েছে আজও। সেই পারম্পরিক সামাজিক অনুশাসন মেনে দুফালি ধোকড়া গায়ের লোকাচারটি আজও পরম মমতায় ধরে রেখেছেন রাজবংশী সমাজ।  

রাজবংশী সমাজের পরিচয় ধোকড়ায়
উত্তরবঙ্গের রাজবংশী সমাজে ধোকড়া শব্দটি বিকল্প বস্তু হিসেবে পরিচিত। যেমন ধোকড় বাপ। অর্থ বিকল্প বাপ। আর দুই দিনাজপুরে খুবই প্রচলিত ছড়া চাল-চিঁড়ে-চট-গুড় এই নিয়ে দিনাজপুরর। চট অর্থে ধোকড়া। শুধু পরার কাপড়ই নয়, রাজবংশী সমাজের নানান কাজে অকাজে গৃহস্থের বাড়িতে ধোকড়ার ব্যবহার ব্যাপক। গৃহস্থ ধোকড়া বিছিয়েই অতিথিদের সসম্মানে বসতে দেন। উঠোনে পাতা ধোকড়ার ওপর, তোলা ফসল রোদে শুকোতে দেওয়াও রাজবংশী সমাজের প্রচলিত পদ্ধতি। বাঘ পালানো ঠকঠকে শীতে গায়ে ধোকড়া জড়ানোর আরাম স্বর্গীয়। যে মানুষ শীতে ধোকড়া গায়ে দেননি, তাকে সেই স্বাদ বোঝানো, লঙ্কার অথবা ইলিশের স্বাদ লিখে বা বলে বোঝানোরমতই জীবনের কঠিনতম কাজগুলোর মধ্যে একটি। রাজবংশী সমাদের বর্ণিল জীবনের নানানস্তর সাজিয়ে তুলেছে অসাধারণ শিল্পসুষমাময় হাতে বোনা ধোকড়া শিল্প।
উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অন্যতম সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় আজও রাজবংশী জনগোষ্ঠী। প্রায় দুশতক আগেওও জেলার ইতিহাসে দিনাজপুরের সুজানগর আর মাহীনগর পরগণায় পারম্পরিক তাঁত শিল্পীদের বসবাসের উল্লেখ রয়েছে। মথুরাপুর, দেলওয়ারপুর, বাজিতপুর, রাধাবল্লভপুর, কান্তনগর, রাজানগর পরগণার অধীনে বালুরঘাট, কুমারগঞ্জ, তপন, গঙ্গারামপুর, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, বংশীহারি, হেমতাবাদ, ইটাহার, কুশমন্ডি এলাকায়ও ধোকড়া তাঁতিরা শিল্পকর্ম বহন করে চলেছেন আজও। ব্রিটিশ আমলে বাংলার অন্য এলাকার তাঁতিদের সঙ্গে এই অঞ্চলের তাঁতিদের স্বাধীণতা সংগ্রাম ইতিহাসের অমর কাব্য তৈরি করেছে।
এ অঞ্চলে প্রচুর কার্পাসগাছ জন্মায়। নাম বাঙ্গার। যুগে যুগে বাঙ্গারের চাষ করতেন রাজবংশী সম্প্রদায়। পাটের সঙ্গে সুতো আর আজ পশম মিশিয়ে তৈরি হচ্ছে নতুন, আরও একটু নরম হালকা ধোকড়া। সেই কাপড় দিয়ে তৈরি হচ্ছে পরিধেয়ও।

মেয়েদের হাতেই ধোকড়া প্রযুক্তি
কোচবিহার, উত্তর এবং পশ্চিম দিনাজপুর, জলপাইগুড়ি, শিলিগুড়ির মালদহের গাজোল থানায় ধোকড়া শিল্পে যুক্ত রয়েছেন, রাজবংশী সমাজের বর্মণ, রায়, দেবশর্মা উপাধিধারী মহিলারা। আজও একটি লক্ষ্যনীয় প্রথা পালন করে চলেন রাজবংশী সমাজ। এই সমাজে পুরুষের তাঁত বোনা নিষিদ্ধ। ধোকড়া বোনেন রাজবংশী মহিলারা। প্রবাদ, পুরুষেরা তাঁত বুনলে পুরুষত্বে হানি হয়। আজও সমাজের পুরুষেরা এই নিষেধ মেনে চলেন। ঠিক যেমন গ্রামীণ নাটকগুলিতে মহিলাদের অংশগ্রহণ সেদিন পর্যন্ত নিষিদ্ধ ছিল।
ধোকড়া প্রযুক্তি সমাজে ধরে রেখেছেন রাজবংশী মেয়েরাই। সেখানে পুরুষের প্রবেশ নিষেধ। পারম্পরিক ভারতীয় সমাজের এই চলনটি বেশ আকর্ষণীয়। ভারতের নানান সমাজ তার সামাজিক আচার-আচরণ নিজেরমতকরে নিয়ে এগিয়ে চলেছে। বিগত দুশ বছরে ইওরোপ থেকে আমদানি হয়েছে এককেন্দ্রিক রাষ্ট্রীয় গণতন্ত্রের জাতিরাষ্ট্র দর্শণ। খুব চালু স্লোগান এক জাতি, এক ধর্ম, এক সমাজ, এক ভারত। নারীকে পণ্য হিসেবে ব্যবহার করে পুরুষ-নারীর ছদ্মসমানাধিকারের দর্শণ। ভারতীয় গ্রাম সমাজ এই দর্শণ চেনেনা। অথচ শহুরে মধ্যবিত্ত এগুলির ব্যাপক প্রয়োগও করে চলেছে ভারত জুড়়ে। তবু আজও এগুলোকে যতটা পারাযায় নিজের সমাজ থেকে দূরে রাখেন গ্রামীণেরা।
ভারতীয় সমবায়ী প্রত্যেক সমাজ তার নিজস্ব আচার আচরণ বয়ে নিয়ে চলেছে যুগের পর যুগ। পাশের সমাজের সঙ্গে তার বিন্দুমাত্রও সংঘাত হয় নি। যদি কিছু হয়েওবা থাকে, তাকে আপসে মিটিয়ে নেওয়ার নানান উপকরণ মজুত রাখা ছিল সব কটি সমাজেই। নির্দিষ্ট কোনও আচার মানবতা বিরোধী অথবা প্রাচীণ অথবা অগণতান্ত্রিক নিদেনপক্ষে কুসংস্কার হিসেবে দাগিয়ে দেওয়ার নব্য গণতান্ত্রিক প্রচেষ্টা ছিল না। পরিবর্তন প্রয়োজন হত না কী! আসত সমাজের ভেতর থেকেই। নিজস্বতা বজায় রেখে হাজার হাজার বছর পাশাপাশি সমবায়ী ভারতীয় সমাজ বেঁচে এসেছে, সভ্যতাকে বাঁচিয়ে এসেছে। একে বহুত্ববাদ বলে কীনা তা নিয়ে গ্রামভারত বিন্দুমাত্র মাথা ঘামায় নি।
ইওরোপ কথিত ভারতজোড়া হিন্দুসমাজ চাপিয়ে দেওয়া দর্শণ। প্রত্যেক সমাজের নিজস্ব আচার প্রথা আজও অনেকটা টিকে রয়েছে নিজস্বতার টানেই। মহিলা শাসিত রাজবংশী সমাজের সুপ্রাচীণ বিধিনিষেধ, সামাজ পরিবর্তনের সঙ্গে কিন্তু এক্কেবারে মিলিয়ে যায়নি। আজও অঞ্চলের প্রায় প্রত্যেক হাটে ধোকড়া বিক্রি করেন মেয়েরাই। সুন্দর মননশীল ধোকড়া বুননের দক্ষতার ওপর নির্ভর করে এই সমাজ-পরিবারে মেয়েদের বিয়ের পাকা কথা। যেমন এক সময়ে দক্ষিণবঙ্গের নানান জেলায় কাপড় বুনতে আর চাষ করতে না জানা মেয়েদের বিয়ে হওয়া অত্যন্ত কঠিন ছিল।

বাঙলার ঐতিহ্য
উত্তরবঙ্গে দুই দিনাজপুর জেলায় ধোকড়া তৈরির প্রবণতা এবং উতপাদন ক্ষমতা অন্যান্য জেলাগুলো থেকে অনেক বেশি। আজ এই অঞ্চলে ৩৩ হাজার শিল্পী সরকারি তালিকাভূক্ত। স্থানীয়রা বলেন এই ভৌগোলিক এলাকায় এক লক্ষ মানুষ ধোকড়া বয়নশিল্পকে কেন্দ্র করে জীবিকার ব্যবস্থা করেন।
ভারতীয় পরম্পরার শিল্পের সরলতম প্রযুক্তি এক আশ্চর্য উদ্যম বয়ান করে। মসলিনেও ছিল অসাধারণে সাধারণ বোনার পদ্ধতি। লক্ষাধিক শিল্পীর ধোকড়া বয়ন পদ্ধতিও বেশ সরল। যন্ত্রও সরল। খুব বেশি যায়গা দখল করে না। বিদ্যুতও লাগে না। নানান প্রয়োজনে অপ্রয়োজনে, সাধারণ কিন্তু বংশপরম্পরায় চূড়ান্ত দক্ষতায়, স্বর্গীয় সব দ্রব্য প্রস্তুত করতে পারা ভারতের গ্রামপ্রযুক্তির অন্যতম জোরের যায়গা।
চাপিয়ে দেওয়া, জটিল, মুনাফাখোর, এককেন্দ্রিক, বিশ্বধংসকারী, সামাজিক সম্পদ অপচয়ের চূড়ান্ত অপদার্থতা উন্নততর আধুনিক সর্বরোগহর প্রযুক্তি আখ্যা পেয়েছে। প্রচুর অর্থ খরচে সরকারি উদ্যমে, পশ্চিমি প্রযুক্তি ভারতে তৃণমূলস্তরে নিয়ে যাওয়ার বিরুদ্ধে আড় হয়েছে গ্রামসমাজ। পারম্পরিক প্রযুক্তির আজ পর্যন্ত বেঁচে থাকার অন্যতম শর্তই হল, যত সম্ভব কম সম্পদ ব্যবহার করে, নিজে বেঁচে থেকে বিশ্বকে বাঁচিয়ে রাখার পদ্ধতির বিকাশ। ধোকড়া শিল্প প্রযুক্তি বাঙলার নিজস্ব প্রযুক্তির চলতাফেরতা জীবন্ত নিদর্শণ। একে যাদুঘরে সাজিয়ে রাখার প্রয়োজন হয় নি। হাজার হাজার বছর ধরে সহজ সাধারণ কলে, সমাজে বসে, রোজকার আচার আচরণ পালন করে সুন্দরতম ডেকরা আজও টিকে রয়েছে নিজের জোরে।

রাজবংশী প্রযুক্তি
ধোকড়া বুনতে প্রাথমিক প্রয়োজন দুটিমাত্র খুঁটি। এই দুইকেই মূল দণ্ড হিসেবে ব্যবহৃত করে ধোকড়া বোনার কাজ হয়। রাজবংশী ভাষায় এই দণ্ডের নাম তাঁতপোই। জলে ভেজানো পাট থেকে ছাল ছাড়িয়ে আঁশ বা খোয়াগুলোকে চিরে লাছি তৈরি হয়। লাছি নাচো(টাকু)র সাহায্যে পাকিয়ে সুতো তৈরি হয়। পাটের গোড়ার অংশের নাম ফোতা আর মাথার অংশটি পাইন। ফোতা মোটা আর পাইন সরু। একটি তাঁতপোইতে দেড় হাত চওড়া আর পাঁচহাত লম্বা কাপড় তৈরি হয়। নাম ফাটি। তিনটি ফাটি জোড়া দিয়ে তৈরি হয় একটি পুরো ধোকড়া।
তাঁতপোইএর প্রত্যেক অংশ টুকরো টুকরো। তাঁতপোইএর জন্য দুটি বাঁশেক খুঁটি দুহাত দুরত্বে মাটিতে পোঁতা থাকে। দুটি খুঁটির সঙ্গে সমাম্তরাল বাঁধাথাকে দুটি বাঁশ - তাছলা। তাছলার ওপরে একটি কাঠি এবং নিচে একটি বাঁশের কাঠি বাঁধা। এটি নাম দণ্ডর। নিচের দিকে আরও যে কয়েকটি কাঠি পরপর সাজানো থাকে তাকে বলে জালো কাঠি, পিঁপড়ি কাঠি, কোপনি কাঠি। বোনার সময় প্রথম টান পড়বে কোপনি কাঠির। কোপনি কাঠিটি টানা থাকে দুটি ছোট খোঁটার সাহায্যে। টাকুর সঙ্গে সুতো যখন মাকুতে যায় তখন তাকে বলে কান্তা। এবারে তৈরি হয় এক একটি ফাটি।
চওড়া ফাটিকে বলে পেটোয়ান। তখনই ধোকড়ার ওপর নকশার কাজ শুরু হয়। মোটা সুতো গাঁথার জন্য অর্ধচন্দ্রকার মোটা ও চওড়া লাঠি বেওন দরকার। সরু সুতোর কাঠিকে বলে আলনি। রাজবংশী বয়নী মজবুত ও ঘন জালের একটি অংশ কোমরে পেছনে বেঁধে বোনার কাজ শুরু করেন। এর নাম নেত্তুরং। ফাটিগুলো জোড়া দিতে শিল্পীরা এমন ধরণের সুতো তৈরি আর ব্যবহার করেন যেন মনে হয় যন্ত্রে বোনা। জোড়া নয়। খালিচোখে ধরা মুশকিল।
ধনঞ্জয় রায় বলেছেন রাজবংশী সমাজ অশিক্ষিত বলেই ধোকড়ার নকশা আদ্যিকালের রীতিতে থেকে গিয়েছে। শহরের শেকড় ছেঁড়া মানুষ কী চায়, সে নিজেও জানে না। তাকে যা বোঝানো হয় সে তাই বোঝে। অথচ রাজবংশী সমাজ শেকড়ে নিজের জোরে দাঁড়িয়ে রয়েছে। তার নিজের প্রযুক্তি, নিজের হাতে বিকাশকরা প্রযুক্তি আর শিল্পের আনুগত্য, নিজের সংস্কৃতিকে ভালবাসাই চলমান সভ্যতা। টিকে থাকা পরম্পরা, নির্দিষ্ট সাংস্কৃতিক রীতির জন্ম দেয়। বাঙলা বাঙালি ভারত সভ্যতা ভাগ্যবান। আজও ভারতের গ্রামসমাজের নিয়ম মেনে রাজবংশী প্রাচীণেরা তাঁদের পুরোনো সভ্যতাকে আঁকড়ে রাখছেন। সাগরপারের বয়ে আনা আধুনিকতার মড়কের এই পাড়ভাঙা সময়েও। 

প্রকৃতির রং
পশ্চিমি যন্ত্র ছাড়াই আজও রাজবংশী সমাজ হাতে তৈরি ধোকড়া শিল্পের রংও পুরোপুরি ঐতিহ্যশালী পারম্পরিক পদ্ধতিতে করেন। এই কাজে ঝিমুল, জিগা, ভেরেণ্ডা, আমের কুষি, বসনবৈরএরমত নানান ধরণের গাছের পাতা, ফল, ছালের রস ব্যবহার হয়। এর সঙ্গে সোড়া আর নুন জলে মেশানো হয়। সেটি সিদ্ধ করে কালো, খয়েরি, লাল রং বের করেন শিল্পীরা। 

ধোকড়ার হাট
ধোকড়ার হাট বসে পশ্চিম দিনাজপুরের বংশীহারি থানার সরাই, ইটাহারের পাতিরাজ, কালিয়াগঞ্জ থানার ধনকৈল আর কুনোর, করণদিঘির রসখোয়া, দার্জিলিংএর নকশালবাড়ি, মাটিগড়া। কয়েক দশক আগেও প্রতি বছর ধোকড়ার বাজার ন্যুনতম ২ কোটি ৮৫ লক্ষ ১২ হাজার টাকা ছিল।

আপনাকে সে চায়
ধোকড়া শিল্প অন্ততঃ অন্যন্য বয়ন আথবা পারম্পরিক কারু শিল্পের মত চরম সংকটে নেই। শেকড়ে থাকা রাজবংশী সমাজ আজও মহা উত্সাহে টিকিয়ে রেখেছে এই শিল্পকর্ম। তবুও আপনার বাড়ানো হাত সে ধরতে চায়। দেশগ্রাম দেখতে বেরোনো বহু ভ্রমণবন্ধু বালুরঘাট অথবা রায়গঞ্জ অথবা তার আশেপাশে ঘুরতে যান। উত্তরবঙ্গের আরও ওপরে যেতে গিয়ে এক রাত্তির হয়ত ঐতিহাসিক রাইগঞ্জ, আজকের রায়গঞ্জে থমকে রাত কাটান। কুলিকেও যান। দয়া করে অবশ্যই একটি হলেও ধোকড়া সংগ্রহ করুন। পরিবারের নিজস্বতা এবং সমাজের প্রতি অনুরাগ প্রকাশের এর থেকে ভাল উপায় আর হয় না।
ধোকড়া শিল্পীরা আজ ধোকড়ার চাদর ব্যবহার করছেন দৈনন্দিনের নানান ব্যবহার্য তৈরিতে। পাপোষ থেকে কাঁধের থলে পরম্পরার কল্পনার রঙে রাঙানো। ধোকড়া থেকে তৈরি জিনিষপত্র খুবই আকর্ষণীয়। প্রিয় দৈনন্দিন কাঁধের শান্তিনিকেতনি থলেকে নামিয়ে না রেখেও, সপ্তাহে দুএকদিন ধোকড়ার ঝোলা ব্যবহার করাযায়। নজর কাড়ুক রায়গঞ্জের ধানসিড়ি, কলকাতার বাঘাযতীনএর সিজন ফোর, অথবা মানিকতলার পরমএরমত দোকান। মিলবে ধোকড়াসহ বাঙলার পারম্পরিক কারুশিল্পের নিদর্শণ। এঁরা হাত মিলিয়েছেন বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সংঘের সঙ্গে।
রাজবংশী সমাজে বেঁচে থাকারই নাম আসামান্য ধোকড়া শিল্প। সমাজের প্রাণ স্পন্দনের অনুভূতি সামান্যে অসামান্য এই শিল্পকর্মের ছোঁয়ায় আরও আবিল হোক। থোড়-বড়ি-খাড়া জীবনে যোগ করুক ব্যতিক্রমী রং। শিল্পবন্ধুর বাড়ানো হাতের ছোঁয়ায় বেঁচে থাকুক শেকড়ে দাঁড়িয়ে থাকা বাঙলার এক সমাজের শিল্পীত স্বাধীণ নিজস্বতা। গ্রামসমাজ এর বেশি আর কিছু চায় না।

Tuesday, March 29, 2011

বাংলার ধানের গোলা২


কড়ুই
বাখারির চাটাই দিয়ে মাটির মেঝে করে(বর্তমানে সিমেন্টের মেঝে) কড়ুই তৈরি হয়. সাধারণতঃ ঘরামিরাই এধরনের পরিকাঠামো তৈরি করেন. কাঠামো তৈরি পর জনে ভিজিয়ে রাখা হয়. তারপর শুকিয়ে আলকাতরা মাখানো হয় দীর্ঘ সময়ে বাঁচিয়ে রাখার জন্য.  উল্টো শঙ্কুআকৃতির হয় কড়ুই. ধান ঢালার জন্য ওপরে বড় দ্বার আর নিচে ধান বের করার জন্য ছোট দ্বার তৈরি হয়. কড়ুএএর ভিতরের দিকে মাটি, খড়েরকুচি, আর গোবর জলে গুলে প্রলেপ দেওয়া হয়. এই প্রলেপের জন্য কড়ুইতে অতিরিক্ত হাওয়া ঢুকতে পারে না. কড়ুইএর ছাদ মরাইএরমতই ছাওয়া হয়. ছোট থেকে বড় নানান আকৃতির কড়়ুই হয়. ৩০ থেকে ২৫০ মন পর্যন্ত ধান এই আধারে রাখা যায়. সাত থেকে ১০ হাত পর্যন্ত এইগুলি উঁচু হয়. মাঝেমধ্যে দেওয়ালে আলকাতরা লাগিয়ে আর মেঝেতে গোবরের প্রলেপ নিকিয়ে রক্ষণাবেক্ষণ করা হয়.
ডোল
অনেকগুলি চটের বস্তা পরপর সেলাই করে জুড়ে বড়সড় ব্যাগের আকার দেওয়া হয়. একেই ডোল বলে. এর মধ্যে ধান রাখা হয়. খড় মাটিতে বিছিয়ে তার ওপর সেলাইকরা ডোল রেখে তার ওপর দিয়ে ধান ঢালা হয় এবং এমন এক যায়গায় রাখা হয়, যাতে মাথার ওপর ছাউনি থাকে. বন্যাকবলিত এলাকায় প্রয়োজনে ধানের বস্তাগুলোকে সহজেই চালে ঝুলিয়ে রাখার ব্যবস্থা হল ডোল.
বাঁদি
নানান আদিবাসী অঞ্চলের ধান রাখার পাত্র বাঁদি. খড় দিয়ে কোকুনেরমত আধার তৈরি করা হয় তার নাম বাঁদি. আড়াই থেকে তিন ফিট আকারের এই বাঁদি হয়. বর দিয়েই জড়িয়ে এই বাঁদি তৈরি করা হয়. দু থেকে তিন মনেরমত ধান এই বাঁদিতে রাখা হয়. ঘরের উঁচু স্থানে বাঁদিগুলি মাচা বেঁধে রাখা হয়. কোড়া, সাঁওতাল সমাজ এই ধরনের আধারে ধান রাখেন. 
ধান্যগলি
হুগলির আরামবাগ অঞ্চলে মাটির বাড়ি তৈরির সময় দেওয়ালের মধ্যে কলাগাছের কান্ডেরমত পচনশীল সামগ্রী রেখে দেওয়াল তৈরি হয়ে গেলে দেওয়ালে ভেতরে খাঁকা অঞ্চল গলিরমত দেখতে হয়. তাই এই নাম গলি, আর ধান রাখা হয় বলে এর নাম ধান্যগলি. দুতিন তলা মাটির বাড়ি হলে এই এই গলিপথ বেশ বড় হয়. ওপর থেকে ধান ঢেলে নিচে ধান বের করানোর স্থানটি কপাট দিয়ে বন্ধ করে দেওয়া হয়. প্রয়োজনে কপাট খুলে ধান বের করা হয়.

বাংলার ধানের গোলা১

সারা পৃথিবীর ধান্যউত্পাদক অঞ্চলেই ধান রাখার আগারের কথা পাওয়া গিয়েছে. বাংলার নানান প্রান্তে নানান ধরনের ধান গোলা তৈরি হয়. গঠণের তারতম্যে এদের ভিন্ন ভিন্ন নামকরণ হয়. মরাই বা তলা, কড়ুই, বাঁদি, ডোল ইত্যাদি.
গোলা
প্রচুর পরিমান ধান রাখা যায়. অন্ততঃ ৫ থেকে ১০ মন পর্যন্ত. সেগুলির চেহারা অনেকটা আয়তকার বাড়িরমত. মেঝে সাধারণতঃ মাটিরই হয়, আবার পাকাও হতে পারে. এর স্থান মাটির কিছু ওপরেই. এর ভেতরে এক বা অনেক কুঠুরিও থাকতে  পারে. গোলার দেওয়ালে থাকে জানালা. মই বা সিঁড়িতে উঠে এই গোলাতে ঢুকতে হয়. গোলার দেওয়াল নিকোনো মাটিরও হতেপারে আবার আজকালের রীতি অনুযায়ী সিমেন্ট দিয়ে লেপাও হয়. গোলার নিচের ছোট দ্বার খুলে দিয়ে নানান সময়ে প্রয়োজনে ধান দেরকরা হয়.
মরাই
মরাই নানান কিছু দিয়েই হতে পারে. দক্ষিণ বঙ্গের নানান জেলায় হাওড়া, হুগলি, মেদিনীপুর পূ, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া প্রভৃতি জেলায় খড়ের দড়ি পাকিয়ে পাকিয়ে প্রায় শঙ্কু আকৃতির ২০ থেকে ৪০ হাত পর্যন্ত উঁচুও মরাই তৈরি হয়. এছাড়াও বাঁশের বাঁখারির বুকো বা বোনা চাটাই দিয়েও মরাই তৈরি হয়. মরাইতে সাধারণতঃ ১ থেকে ৪ মন পর্যন্ত ধান রাখা যায়. মরাই তৈরির পদ্ধতি দেশজ কারিগরি দক্ষতার একটি বড় শৃঙ্গ.
মরাইএর প্রধান উপকরণ পাকানো অথবা বিনুনি পাকানো খড়ের দড়ি, বীরভূমে যাকে বর বলে.  খড়গুলিকে আগি ভিজিয়ে রেখে শুকিয়ে নিয়ে নরমন করা হয়. এবার পাকানোর কাজ. একহাতে কাজ হলে বিনুনিটি বেশ চওড়া হয় আর দুই হাতে - একজন পাকানো আর এক জন খড়ের যোগান দিলে সেই বিনুনি অনেক সরু হয়. খড়ের পর খড় জুড়ে দীর্ঘ বিনুনি তৈরি করা হয়. সাধারণতঃ নিম্ন আয় সম্পন্ন বাড়িতে এক জন সাহায্যকারী থাকেন যিনি দক্ষ কারিগরকে হাতজুড়ে সাহায্য করেন.
মরাই তৈরির জন্য মাটির ওপর সমান্তরাল দুটি মাটির দেওয়াল তৈরি করা হয়. একে পায়া বলে. এক ওপর সমান্তরালভাবে বাঁশ সাজিয়ে মেঝেটা ঘন করা হয়. মেঝে হয় দুই হাত থেকে তিন হাত ব্যাসের. মাটি থেকে দেড় থেকে ৩ হাত উঁচু হতে পাকে এই মেঝে. মেঝেয় ঘনকরে সাজানো বাঁশের ওপর খড় বিছিয়ে দেওয়া হয়. যেমন আকৃতির মরাই গৃহস্থ চাইছেন সেই আকৃতির মেঝে করে সেটির ওপরে বরকে গোল করে ঘুরিয়ে রাখা হয়. এই বরগুলেকে ঠিকঠাক গোল করার জন্য বাঁশের বাতা দিয়ে টেনে রাখা হয়, যাতে এগুলি গুটিয়ে না যায়. নিচের থেকে ওপরের অংশ এনেকটা চওড়া হয়. বরের ভেতরের অংশে বরগুলিকে ঘণকরে দাঁড় করিয়ে রাখা হয়.
এবারে মরাইএর ওপরে ছাওয়ার পালা. আরএক প্রকার পাকানো দড়ি যাকে বুট বলে, তা নিচেরদিকে বেড় দেওয়া হয়. বেড়ের ভেতর খড়কে দাঁড় করিয়ে দেওয়া হয়. পুরো মরাই তৈরি হয়ে গেলে মাথা ছাওয়ার কাজ. খড়ের গোড়র দিকটা ছাউনির ভেতরে থাকে আর মাথার দিকটা বাইরে. প্রায় শপণেরমত খড় লাগে একটা মরাই ছাইতে. ছাওয়ার পর এবার মাথায় খড় দিয়ে মুকুট তৈরি হয়, যাতে ভেতরে জল না পড়ে. 
মরাইতে দুতিন বছর পর্যন্ত ধান রাখা যায়. ধান বের করা হয়েগেলে বরগুলি গুছিয়ে রাখতে হয়. ধান বের করার দরকার হলে নিচের দিকের দুচি বরের মাঝখানে শাবল দিয়ে ফাঁক করে এই ফাঁকে একটা বাতা গুঁজে ফাঁকটা রেখে দেওয়া হয়. এবার সামনে মেচলা বা যে কোনো পাত্র ধরলে সেই পাত্রে ধান পড়ে. তবে খুব বেশি ধান এই মরাই থেকে বের করা হয় না, ধসে পড়ার আশংকা থাকে.

Saturday, March 26, 2011

সেরপাই

বীরভূমের সিউড়ির কাছের এক গ্রাম, লোকপুর খ্যাত সেরপাই-এর জন্য. এই গ্রামেরই ভোলানাথ কর্মকার শুধু বাংলাই নয়, ভারতের নানান স্থানে বেশ নাম কুড়িয়েছেন সেরপাই তৈরির জন্য. ভোলানাথ এই শিল্পটি শিখেছেন তাঁর শ্বশুর মশাই কার্তিক কর্মকারের কাছ থেকে. আর যেহেতু লৌকিক শিল্পীদের পরিবারও সাধারণভাবে তাঁদের নানান কাজে হাত লাগান, সেরপাই তৈরিতে ভোলানাথের স্ত্রী রুমা আর কন্যা পুতুলও যথেষ্ট দক্ষ, কিন্তু তাঁরা ভোলানাথের সহকর্মীরূপেই বেশি কাজ করতে উতসাহী.

আগে আমকাঠ দিয়ে তৈরি হত সেরপাই, এখন হয় সেনাঝুরি দিয়ে. নির্দিষ্ট মাপ অনুযায়ী কেটে যে পাত্র বা খোনাটি তৈরি হয়, তার নাম ডোল. একে ঘসে মসৃণ করা হয়. ভুষো কালি, শিরিষ আঠা আর রজন দিয়ে কালো রং করা হয়. এর পর নকশা তৈরির পালা.
এর পর বাইরে তৈরি হয় পিতলের কারুকাজ, পিতলের পাত কেটে. পিতলের পাতের নকশার জন্য রয়েছে পুরোনো দিনের ফর্মা. নতুন সময়ে নতুন নতুন নকশারও প্রচলন হচ্ছে. তবে পুরোনোগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর. ফর্মা থেকে নকশা তুলে পাত কেটো ভ্রমর আর ফাইল দিয়ে সেই নকশা ফুটিয়ে তারপর এটি লাগানো হয় ডোল জুড়ে. এর পর পালিশ. তৈরি হল সেরপাই.

Friday, November 26, 2010

Ivory Carving in Bengal


Ivory carving is one of the oldest crafts in India. Finely carved Ivory pieces recovered from Lothal-Swaraswati Civilization testify to the high degree of perfection achieved by Indian artisans. There are numerous instances in history to show that ivory had been included amongst the legendary merchandise that had made fabulous in the eyes of the old world.

As far as Bengal is concerned the art of ivory carving thrived under the patronage of the  Nawabs of Murshidabad. Archeologycal finds in Pandu Rajar Dhipi includes ivory comb and in the Chandra Ketu Garh a host of ivory bangles, rods and sticks, discs, fragment of ivory cascades  was found. In the Pala period the art of ivory carving reached its peak. Sir George Watt in his "Indian Art at Delhi - 1903" records that Tippera had enjoyed the reputation of being one of the ancient seats of Bengal for the art of ivory carving at the Chittagong Hill Tracts. But the town of Murshidabad emerged as the principal seat of ivory carving in Bengal during the reign of Nawabs.
Khagra & Jiagunj in Murshidabad are the presets of ivory carving of Bengal. The tool used by the artisans are not much changed since the Saraswati Period. These includes files, chisels of various sizes & shapes, wooden mallets and hammers compasses etc. For each work a specific tool has been used and it is only through training and experience that a craftpersons learns to handle these tools with skill and dexterity for producing objects of superb beauty and intricate craftpersonship.
Models of Birds, Beasts, Mayurpankhi Boats, richly decorated mounted elephants(Ambari Elephants), mythological figures, beautiful rural scenes are only a few of wonderful variety of artistic products.
The Sutradhars and Bhaskars are the folk community who are now translated themselves into other carving like shola peath or wood to survive as the ivory trade is banned now.

Thursday, November 25, 2010

বিষ্ণুপুরের দশাবতার তাসের উদ্ভবএর ইতিহাস -অন্য নজরদারি

(এই লেখাটি তৈরি হয়েছে বিনয় ঘোষের পশ্চিমবঙ্গের সংস্কৃতি গ্রন্থের প্রথম খণ্ডের এক অংশের লেখা আর বর্তমানে দশাবতার শিল্পী পরিবার ফৌজদার পরিবারের শেষ প্রতিনিধি শীতল ফৌজদারের সঙ্গে আলোচনাক্রমে)
সাধারণ প্রচলিত ভারতীয় ইতিহাস বলছে পর্তুগিজদের হাত ধরে ভারতে তাস খেলার উদ্ভব কিন্তু বিষ্ণুপুরের ইতিহাস বলছে মল্লরাজাদের সমৃদ্ধিকালে দশাবতার তাস আর তাস খেলার প্রবর্তন হয়। হরপ্রসাদ শাস্ত্রী মশাই ১৮৯৫ সালের এসিয়াটিক সোসাইটির জার্নালের এক ছোট্ট নোটে বলছেন ...I fully believe that the game was invented about eleven or twelve hundred years before the present date. শাস্ত্রী মশাই-এর হিসেব অনুযায়ী এই খেলার উদ্ভব সপ্তম-অষ্টম শতক। প্রথম কারণ সাধারণতঃ প্রচলিত দশাবতার বিশ্বাসে জগন্নাথ বা বুদ্ধের স্থান নবম - কল্কীর(স্মরণ করুন কবি কোকিল জয়দেবের দশাবতার শ্লোকাবলী - প্রলয় প্রলয়ধি জলে-র বুদ্ধসংক্রান্ত শ্লোকটি) আগে। কিন্তু দশাবতার তাস অনুযায়ী জগন্নাথ বা বুদ্ধদেবের স্থান পঞ্চম। শাস্ত্রীমশাইএর যুক্তি ধরে বলাযায়, বাংলায় এমন এক সময়ে দশাবতার তাসের খেলার প্রবর্তণ হয়েছিল, যখন বুদ্ধদেব পঞ্চম অবতার রূপে গণ্য। তাসে বুদ্ধমুর্তি আদতে জগন্নাথ মূর্তি, - কেবল মাথা ও হাতসহ দেহকাণ্ডের মূর্তি। সুতরাং জীবের ক্রমবিকাশেরস্তরে নৃসিংহ(অর্ধ নর অর্ধ পশু) এবং বামনের (পূর্ণ নর) মধ্যবর্তী স্থান পেয়েছেন তিনি - অর্থাত্ নিম্নতম জীব মত্স্য থেকে পূর্ণ মানব পর্যন্ত বিকাশের ইতিহাসের একদম মাঝখানটি অধিকার করে আছেন তিনি - তাই বিনয় ঘোষবাবু এটিকে বলছেন ...খুব যুক্তিসংগত স্থান। আর ভারতীয় চিহ্ণতত্বের বিকাশের দৃয্টিভঙ্গী হিসেবে যদি দেখা যায়, দশাবতার তাসে বুদ্ধের প্রতীক পদ্ম। অর্থাত্ এই তাসটি এমন সময় প্রতিভাত হয় যখন বুদ্ধ পদ্মপাণিরূপে পরিচরত ছিলেন - অর্থাত্ পদ্মই ছিল তাঁর পুজোর প্রতীক - যে সময়ের বাংলার কথা আমরা আলোচনা করছি সেটি হল মহাযানী বাংলার কাল। ৮০০ থেকে ১০০০ খ্রীষ্টাব্দের সময় - পাল রাজত্বে বা তার কিছু আগেও হতে পারে। জয়দেব বা ক্ষেমেন্দ্রর কালে প্রচলিত ধারার উত্পত্তি হলেও পাল রাজাদের আগেও এই দশাবতার তাস খেলার প্রচলন ছিল।
হরপ্রসাদ শাস্ত্রী মশাইএর বোদ্ধিক কাজের প্রায় প্রতিটি অংশে বৌদ্ধবাইএর ছোঁয়া ছিল এ মিথ কিন্তু মিথ্যা নয় - বলেছেন অনেকভাবুকই - বিশেষ করে বিনয় ঘোষমশাই। পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশণ বিভাগ, পশ্চিম বঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ শাস্ত্রীমশাইএর যে রচনাবলী প্রকাশ করেছেন তার ছত্রেছত্রে এই তত্বের প্রকাশ এবং তাঁর এই অন্তর্দর্শণ অসম্ভব সত্য। দশাবতার তাস খেলা, অঙ্কণরীতি, মুদ্রা, রংকরার পদ্ধতি দেখলে পাল যগেরই কথা সর্বাগ্রে মনে আসে। এদের ঐতিহ্য আজ বহন করছেন শীতল ফৌজদার। 

Wednesday, November 24, 2010

টেরাকোটা মন্দির১

ইতালিয় শব্দ টেরাকোটা অর্থ পোড়ামাটি। এঁটেল মাটির সঙ্গে বালি, খড়কুটো, তুষ, ভূষিসহ নানান স্থানীয় দ্রব্য মিশিয়ে মাটি তৈরি করেন কারিগরেরা। ছাঁচে বা হাতের চাপে এই মাটিতে উপযুক্ত শিল্প গড়ার পর তা রোদের আঁচে বসিয়ে শক্ত হলে পোড়ান হয়। এর পর ভাটি। পোড়ানোর পর কখোনো রং করা হয়, কখোনো বা এগুলোকে পোড়ার মাটির স্বাভাবিক রংএও রাখা হয়। পোড়ানোর সময় ভাটির ধোঁয়া বেরোতে দিলে সামগ্রীগুলো স্বভাবিকভাবেই পোড়ামাটির রংএ রাঙানো হয় আর মুখ চাপা থাকলে সেগুলোর রং পুরো কালো হয়।
সারা পৃথিবীর সঙ্গে প্রায় দশ হাজার বছরের ঐতিহ্যবাহী লোথাল-সরস্বতী(সাধারণ লব্জে হরপ্পা-মহেঞ্জোদড়ো) সভ্যতায়ও এ ধরণের পোড়ামাটির নানান পুতুল পাওয়া গিয়েছে। তক্ষশিলা, মথুরা, ভিটা, বাক্সার, পাটনা বা বাংলার নানান উত্খননেও নানান ধরনের টেরাকোটা মুর্তির হদিশ মিলেছে। চন্দ্রকেতুগড়ে পোড়ামাটির নলবিশিষ্ট পয়ঃপ্রণালী, নাগদেবী, নানান তৈজসপত্র আবিষ্কৃত হয়েছে। পাল আমলেরও নানান পোড়ামাটির দ্রব্য, অলঙ্কৃত মন্দির, বৌদ্ধবিহার আবিষ্কার হয়েছে বাংলার নানান স্থানে। অলঙ্করণে রয়েছে বৌদ্ধ ও ব্রাহ্মণ্যসহ নানান ধর্মের দেবদেবী মূর্তি, বিদ্যাধর, গন্ধর্ব, নাগ, মানুষ, পশুপাখি, জলচর জীব, ফল, বৃক্ষ, শঙ্খ, চক্র, পুঁথি, জলপাত্র প্রভৃতি। এই লোকশিল্পের শিল্পীরা ছিলেন গ্রাম জীবনে সংপৃক্তথাকা লৌকিক মানুষজন, যাঁরা দেশজ শিল্প আর প্রযুক্তির আসল ধারক-বাহক। শহুরে এই কর্মকাণ্ডে সাধারণ লোক জীবনের নানান দৃশ্যাবলীর অলঙ্করণে প্রমাণিত হয়, বৃটিশ কথিত সামাজিক বিধিনিষেধ এবং খাড়াখাড়িভাবে সামাজিক বিভাজনের যে তত্ব চারিয়ে গিয়েছিল বাংলার শহুরে পাণ্ডিতি ধারার মধ্যে এবং বাংলার জ্ঞাণীগুনীরা যে ধারা আজও বহন করে নিয়ে চলেছেন, সেই ধারাকে নতুন করে প্রশ্নের সময় এসে গিয়েছে।
মনেআছে বাংলার পোড়ামাটির কাজ শয়ে শয়ে বছর ধরে রোদজলশীত সহ্যকরে টিকে রয়েছে আথচ এ যুগের সিমেন্টএর কাজ দুদশকেই মাটি ধরে এই প্রশ্নের উত্তরে বাঁকুড়ার ছাঁদারের(শহুরে লব্জে ছান্দার) পথভাঙা সংস্থা অভিব্যক্তি প্রধান উত্পল চক্রবর্তী কলাবতী মুদ্রার এক প্রতিনিধিদলকে জানিয়েছিলেন, পোড়ানোর আগে এগুলোকে প্রথমে মধু আর তার পর কোনো স্নেহদ্রব্যে(যতদৃর সম্ভব বলেছিলেন ঘি-তে) ডুবিয়ে রাখা হত।
খ্রীস্টিয় ষোড়শ শতকে শুরু হওয়া বাংলার মন্দির গাত্রে পোড়ামাটির ইটের ওপর বিষ্ময়কর টেরাকোটার কাজ দেখা যায়। এসব মন্দিরের গায়ে বিভিন্ন মাপের ছাঁচে গড়া টেরাকোটা টালি পলেস্তেরা দিয়ে ইটের গায়ে সেঁটে দেওয়া হত। মন্দিরের নানান অংশে টেরাকোটা কাজ দেখা যেত। কয়েকটি টালির সংযোগে ধারাবাহিক ভাবে দৃশ্যরচনার উত্কর্ষ দেখা যায়। নানান পৌরানিক কাহিনী ছাড়াও নৃত্যগীতরত নরনারী, নৌকা বিহার, জলকেলি, পালকি, বিবাহের শোভাযাত্রা, সমুদ্রগামী জাহাজসহ হাজারো শহুরে ভা লৌকিক জীবনের প্রতিচ্ছবি আজও দেখি।