Showing posts with label ইউনানি. Show all posts
Showing posts with label ইউনানি. Show all posts

Wednesday, July 11, 2018

কেন এলোপ্যাথি এই বিনিয়োগ, রাষ্ট্রীয় মদত সত্ত্বেও পরম্পরার চিকিৎসার সাথে পেরে উঠছে না?

বহুকাল এবং আজও কেন ঔপনিবেশিক চিকিৎসা এবং ওষুধ উপমহাদেশিয়দের মনে দাগ কাটতে পারে নি তার একটা যুক্তিঙ্গত বর্ণনা দিচ্ছেন ডেভিড আর্নলড, কলোনাইজিং দ্য বডিতে।
কেন এলোপ্যাথি এই বিনিয়োগ, রাষ্ট্রীয় মদত সত্ত্বেও পেরে উঠছে না? গোটা ধারণাটা উপনিবেশিক রাজনীতির সঙ্গে যুক্ত। তাই সাধারণ মানুষের আস্থা সে অর্জন করতে পারে নি। তাই ঔপনিবেশিক সময়ে বৈদ্য, হাকিম, কবিরাজ এমন কি ইওরোপ থেকে আসা হোমিওপ্যাথির সঙ্গে লড়ায়ে পেরে উঠছিল না, তাই তারা চিকিতসায়, চিকিতসকেদের, চিকিৎসা শিক্ষায় বৈধতা অবৈধতা, চিকিতসকেদের পঞ্জীকরণ ইত্যাদির ধারণা তৈরি করতে থাকলেও লড়ায়ে হারতে থাকে। বঙ্গভাগের পরও মূলতঃ এটি টিকেছিল সেনা ব্যারাকে, ইওরোপিয়দের বসতিতে। রাষ্ট্রীয় পুঁজির মদতে (বর্তমানে কবিরাজীও অনেকটা বড় পুঁজির অনুসারীভাবে বেড়ে উঠতে চাইছে) সে ঠিক করে কে চিকিতসক আর কে চিকিতসক নয়। সম্প্রতি ভুয়ো ডাক্তার ধরা পড়া সেই উদ্যমের একটি নমুনা।
আমরা কারিগরের সঙ্গঠনের পক্ষ থেকে যে দেশিয় চিকিৎসা এবং ওষুধের প্রচার প্রসারের কাজ করছি গত আধ দশক ধরে তাতেও এটা পরিষ্কার আজও কিছু হাতে গোনা ভদ্রবিত্ত বাদ দিলে অভদ্রবিত্ত সমাজ এখনও নির্ভর বিশ্বাস করে এই ব্যবস্থার ওপর।
The vexing question of medical registration brought to the fore many of the underlying contradictions and dilemmas in the checkered career of Western medicine in nineteenth-century India. After one hundred and fifty years of British rule, Western medicine was still struggling to establish itself among the people of India. Medicine had been far less successful in this regard than the legal profession which, with a minimum of state sponsorship and regulation, had flourished like a hothouse plant in the steamily litigious atmosphere of colonial India. Why had Western medicine, comparatively speaking, been left out in the cold? One explanation was that it had remained too closely identified with the requirements of the colonial state and so was remote from the needs of the people. It had failed to make the transition from state medicine to public health. Another explanation was that the mass of the population remained content with the innumerable and readily accessible practitioners of indigenous medicinethe kavirajas, the vaidyas, and the hakimsand either saw no reason to seek out the few Western-trained practitioners who were available or could not afford their fees. In 1900 even Calcutta, second city of the British Empire and a colonial metropolis of a million people, could support barely a hundred practitioners of Western medicine Despite the influential patronage of the colonial state, despite its own scientific claims and monopolistic aspirations, Western medicine had singularly failed to displace its indigenous rivals. Indeed, by 1914 the cohorts of a reformed and revitalized Ayurvedic and Yunani medicine were mounting a fresh assault on the privileged status of Western medicine in India, and even homeopathy, despite its European origins, seemed to be winning more adherents, especially in Bengal, than orthodox allopathic medicine. It is not surprising, then, that Western medicine is often seen as having had only a superficial impact on India, confined to the small "enclaves" of the army and the European community in India and, even as late as the 1940s and 1950s, as having made little impression upon the beliefs and practices of the great majority of the Indian population.
David Arnoldএর .Colonizing the Body : State Medicine and Epidemic Disease in Nineteenth-century India

Thursday, July 5, 2018

সীমা আলাভি'র ইসলাম এন্ড হিলিং, লস এন্ড রিকভারি অব ইন্দো-মুসলিম মেডিক্যাল ট্রাডিশন, ১৬০০-১৯০০

অসাধারণ একটা বই। দৃষ্টিনন্দন প্রচ্ছদ এবং তার সূচীপত্রটি এবং মুখবন্ধ হিসেবে তার কৃতজ্ঞতা প্রকাশের প্রথম স্তবকটি তুলে দেওয়া গেল তুলে দেওয়া গেল, বইটায় লিখিত বিষয় সম্বন্ধে একটা সাধারণ ধারণা করার জন্যে।
My maternal grandmother Begum Ejaz Jahan (1915–2000) introduced me to the world of Tibb-i-Unani. She was the granddaughter of Hakim Abd al Aziz, the founder of the Azizi family of Lucknow hakims. She made me realize that Unani was not just a system of medicine but a form of healing—a way of life. The stories of intimate friendships that her family shared with the British civil surgeons of Lucknow encouraged me to think afresh about our colonial experience and its impact on our everyday lives. My grandmother’s maternal home, the Takmil-ut-Tibb College in Lucknow, epitomized for me the entanglement of the local medical culture with the global contours of medical science. At the same time her pride in her family’s exclusive status as the scholarly hakims of the city, different from neem hakims (spurious hakims), urged me to also explore the story of Tibb-i-Unani from within a very stratified tradition. This book is the result of my endeavours to understand the social history of North India via a documentation and analysis of the history and transformation of the Unani healing tradition. It studies Unani texts and its practitioners from the seventeenth to the twentieth centuries so as to unravel the complex social history of the period.
এটা নিয়ে একটু সময় পেলে দীর্ঘ আলোচনা করা যাবে

Saturday, February 24, 2018

উপনিবেশ বিরোধী চর্চা - ১৮৯০এর ভারতজোড়া প্লেগ মহামারী২ - কলকাতা চিকিৎসাবিদ্যার ঔপনিবেশিক বাধ্যবাধকতা - যেপথের প্রভাব পড়বে উপনিবেশপরবর্তী প্রশাসনে

কলকাতার পশ্চিম প্রদত্ত যুক্তিবুদ্ধি সম্পন্ন ভদ্রলোকেরা সমস্যা হল, তারা পুণের প্রতিবাদীদের মত সরাসরি প্লেগ বিরোধী সরকারি উদ্যমের কোন বিরোধিতা করতে পারছে না। কারণ উপনিবেশ তাদের ক্ষমতার কেন্দ্রে টেনে নিয়েছে – বহুকাল ধরে তারা ক্ষমতার অংশিদার। যদিও পলাশীর পরে গোলাম হুসেন তবাতবাই বলছেন বাংলার অভিজাতরা মুন্সির বেশি ব্রিটিশ সাম্রাজ্যে চাকরি পেত না, এখন কিন্তু তারা বেশ কিছু উচ্চপদে আরোহন করছেন – সত্যেন ঠাকুর আইসিএস হয়েছেন, বঙ্কিমচন্দ্র ডেপুটি হয়েছেন। কলকাতায় সরকারি মদতে এলোপ্যাথিক চিকিতসা শিক্ষণ কেন্দ্র তৈরি হয়েছে। এখান থেকে পড়াশোনা করে বহু বাঙালি সারা ভারতে চিকিৎসক হিসেবে ছড়িয়ে গিয়েছে। তামিজ খান নিজে লাহোরে চিকিৎসকের চাকরি করেছেন।
অন্যদিকে বম্বে বা দিল্লি বা লাহোরে বহু পরে ঔপনিবেশিক প্রশাসন প্রকল্প হয়ে ঢুকছে। বহু এলাকা তখনও ঔপনিবেশিক নিগড়ের বাইরে দাঁড়িয়ে আছে। মানুষ অন্যরকমকরে ভাবতে পারছে। দিল্লীতে অনেক পরে উপনিবেশ পৌঁছবে। তখনও কিন্তু দিল্লির পুরাতনি মহল্লার ইউনানি চিকিৎসক পরিবার, তাদের জ্ঞান নিশ্চিহ্ন হয়ে যান নি।
কিন্তু কলকাতার শিক্ষিত চিকিৎসকেরা এলোপ্যাথিক ওষুধকে রাষ্ট্রীয় চিকিতসা হিসেবে দেখতে অভ্যস্ত হয়ে পড়েছেন, তাদের রাষ্ট্রীয় নিদানের বাইরে যাওয়ার ক্ষমতা নেই। ফলে ভদ্রলোক বাঙালি ডাক্তারদের প্রয়োজন হল দুটি রাস্তা বের করা, প্রথমটি আধুনিক পশ্চিমি চিকিৎসাবিদ্যা বিজ্ঞানের আওতার মধ্যে দাঁড়িয়ে কিভাবে প্লেগের সমস্যাকে সমাধান করা যায় সে পথ বার করা, এবং দ্বিতীয়টি ক্ষমতাকে না চটিয়ে প্লেগ নিয়ে সরকারি আয়োজনের যতটা পারা যায় অন্যপথ নির্ণিয় করা। তারপরে কি ভাবে কলকাতার বাঙালি এলোপ্যাথি চিকিৎসকেরা এই অবস্থাটা সামাল দিলেন সেটা এই লেখার অংশ নয়, কিন্তু সে সময়ের ঔপনিবেশিকতায় পশ্চিমি মুক্তবুদ্ধিতে প্রভাবিত শিক্ষিত বাঙালির রাজনৈতিক অবস্থাটা বুঝে ওঠা জরুরি।
ঠিক এই জন্যেই ১৯৪৭এর বাংলা ভাগের পরে যে সব ঔপনিবেশিক, আধা ঔপনিবেশিক ক্ষমতাচর্চা কেন্দ্র তৈরি হল নেহরুর জামানায় নানান বাঙালি প্রশাসক যেমন মেঘনাদ সাহা, প্রশান্ত চন্দ্র মহলানবিশ, অশোক মিত্র(আইসিএস) নেতৃত্ব, তারা ঔপনিবেশিক ইওরোপিয় বিজ্ঞানকেই নিজেদের পথ ধরলেন এবং রাষ্ট্রীয় পথ তাইই নির্দিষ্ট হল।
(প্রবন্ধের সিদ্ধান্ত আমাদের, কারিগরদের সংগঠনের, প্রজিতবিহারীর নয়)

উপনিবেশ বিরোধী চর্চা - ১৮৯০এর ভারতজোড়া প্লেগ মহামারী১ - কলকাতা চিকিৎসাবিদ্যার ঔপনিবেশিক বাধ্যবাধকতা - যেপথের প্রভাব পড়বে উপনিবেশপরবর্তী প্রশাসনে

গোটা ১৮৯০এর দশক জুড়ে বম্বেতে শুরু হয়ে পুণে, কলকাতা, করাচি, দিল্লীতে বিপুলাকারে প্লেগ মহামারীর মত ছড়িয়ে পড়ে। প্রজিতবিহারী মুখার্জী, ন্যাশনালাইজিং দ্য বডি, দ্য মেডিক্যাল মার্কেট, প্রিন্ট এন্ড ডাক্তারি মেডিসিন বইতে খুব গুরুত্বপূর্ন কিছু দৃষ্টভঙ্গী তুলে ধরছেন, কিভাবে বিভিন্ন শহর প্লেগ মহামারী প্রতিরোধ করতে কোমর বাঁধছে। কিভাবে উপনিবেশ ‘বৈজ্ঞানিক’ভাবে মানুষের দেহকে আধিকার করে প্লেগ মহামারীকে মোকাবিলার চেষ্টা করে সেই বর্ণনা দিয়েছেন প্রজিত তাঁর বইতে। পুণের জনগণের একটি অংশ, চাপেকর ভায়েরা প্লেগ বিরোধী সরকারি টিকা করণের বিরুদ্ধে দাঁড়িয়ে, ঔপনিবেশিক হস্তক্ষেপের বিরুদ্ধে স্যানিটারি কমিশনার ওয়াল্টার চার্লস র্যা ন্ডকে হত্যা করে, সাম্রাজ্য বাল গঙ্গাধর তিলককে ঔপনিবেশিকতার বিরুদ্ধে লেখার জন্যে ১৮ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। স্থানীয়দের একাংশ মনে করতে শুরু করে প্লেগ মহামারী নিরাময়ের নাম করে ঔপনিবেশিক সরকার তাদের ওপরে ঔপনিবেশিক নিগড় চাপিয়ে দিচ্ছে। যদিও এর বাইরেও ভাবার মানুষ ছিল। কিন্তু উপনিবেশি বিরোধিতার একটা সচেতন সূত্র কিন্তু পাওয়া যাচ্ছে বম্বে আর পুণায়।
অন্যদিকে গাই এটিওয়েল জানাচ্ছেন ইউনানি টিবেরা দিল্লি এবং পাঞ্জাবে মহামারী রুখতে ঔপনিবেশিক এলোপ্যাথিক চিকিৎসার বিকল্প হিসেবে পারম্পরিক জ্ঞানচর্চার মাধ্যমে কিকরে এই মহামারী থেকে উদ্ধার পাওয়া যায়, সে বিষয়ে গবেষণা করতে শুরু করেন। এবং তার ফলও ফলতে শুরু করে।
উল্টো দিকে ক্ষমতা কেন্দ্র কলকাতা, দিল্লি না বম্বে বা পুণের থেকে আলাদাভাবে দাঁড়িয়ে প্লেগ রোখার চেষ্টা করে। তারা দিল্লির ইউনানি চিকিতসকেদের মত প্লেগের আলাদা নিদান খোঁজে নি, চাপেকরদের বা তিলকের মত ঔপনিবেশিক হস্তক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়ায় নি। কারণ ততদিনে বাংলায় নবজাগরণের মত একটি সাম্রাজ্যবাদী প্রকল্প সফল হয়ে গিয়েছে। পশ্চিমি যুক্তিবাদ মোটামুটি বাংলার, বলাভাল কলকাতার ইংরেজি শিক্ষিত ভদ্রলোকেদের মধ্যে থানা গেড়ে বসেছে। আমরা মৌলভি তামিজ খানের উদাহরণে দেখেছি, কিভাবে তিনি নানান ঔপনিবেশিক প্রকল্পে আগ্রহভরে যুক্ত হয়েছেন তাঁর মত করে। মেয়েদেরে বিয়ের বয়স নির্দিষ্ট করে দেওয়ার পক্ষে দাঁড়িয়েছেন পশ্চিমি ঔপনিবেশিক বৈজ্ঞানিক, যুক্তিবাদীতার সূত্র ধরে। ইওরোপের চোখে সামাজিক প্রগতি বলতে যা বোঝায় সেই আন্দোলন সফল করতে ন্যাশনাল এসোসিয়েশন ফর সোসাল প্রোগ্রেস ইন ইন্ডিয়া মত দলের সক্রিয় কর্মী হয়ে যুক্ত থেকেছেন।