Showing posts with label এশিয় ব্যবসা. Show all posts
Showing posts with label এশিয় ব্যবসা. Show all posts

Thursday, December 21, 2017

ব্রিটিশপূর্ব বাংলায় ব্যবসা - বাংলার ব্যবসা সঙ্গঠন - এশিয় ব্যবসায়ী এবং বস্ত্র রপ্তানি৪

ভাগ্য সুপ্রসন্ন, আমরা বাংলার এশিয় ব্যবসায়ীদের বাংলার রেশম পণ্য রপ্তানির বিস্তৃত বিবরণ পেয়েছি। ১৭৬৯ সালের ডবলিউ অল্ডার্সলি কাশিমবাজারের রেশম পণ্য নিয়ে একটি সমীক্ষা করেন। এই সমীক্ষা অনুযায়ী, ১৭৪৯ থেকে ১৭৫৩এর পাঁচ বছরে, এশিয়দের রপ্তানি করা রেশম পণ্যের গড়ে বাৎসরিক মোট মূল্য ৬ লক্ষ ৩০ হাজার(০.৬৩ মিলিয়ন) থেকে ১৭৫৪ থেকে ১৭৫৮ পর্যন্ত ৪ লক্ষ ৩০ হাজার(০.৪৩ মিলিয়ন) টাকা। এ প্রসঙ্গে বলে রাখা দরকার বাংলায় সে সময় বিশ্বের সব থেকে ভাল রেশম উৎপাদন হত, এবং শুধু রেশম নয়, রেশম আর সুতিতে বোনা নানান ধরণের পণ্যের বিপুল চাহিদা এশিয় আর ইওরোপিয় ক্রেতাদের ছিল। রেশমের রপ্তানিতেও ইওরোপিয়দের তুলনায় এশিয়দের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল মধ্য অষ্টাদশ শতকে। এটি আমরা বুঝতে পারব ১৭৫০/৫১ থেকে ১৭৫৪/৫৫ এই পাঁচ বছরের এশিয় ইওরোপিয় মোট মূল্যের রপ্তানির পণ্যগুলির বিশদ বিশ্লেষণে(৭.২ তালিকায়)।
৭.২ তালিকায় যদিও ফরাসিদের কোন বিশদ বিবরণ নেই, তবুও নিশ্চিন্তে বলা যায় ব্রিটিশ আর ডাচ মোট রপ্তানির অর্ধেক পরিমানও হবে না, খুব বেশি হলে ১২০০০ থেকে ১৫০০০ পিস। ফলে গড়ে বাৎসরিক ইওরোপিয় রেশম রপ্তানি দাঁড়াচ্ছে ৬৭০০০ থেকে ৭০০০০ পিস(৭.২ তালকায় ডাচ আর ব্রিটিশ মোট রপ্তানি ৫৪৮৮৯টি ধরে), অন্যদিকে এশিয় রপ্তানি ৯১০০০টি। মনে রাখা দরকার রেশম এশিয়দের মূল রপ্তানি পণ্য ছিল না। মূলত তারা মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্যে রপ্তানি করত সুতির মোটা, মাঝারি আর আর দামি পণ্যগুলি। 
এই সব এলাকার সুতির পণ্যের চাহিদার একটা তথ্য পাচ্ছি পারস্যের উপসাগর এলাকার ডাচ রপ্তানি সূত্র বিশ্লেষণ করে। ১৭৪০ থেকে ১৭৫০এর প্রথম পাঁচ বছরের রপ্তানি তথ্য বলছে এই এলাকায় রেশমের একটাও পণ্য যায় নি। এর থেকে আমাদের আলোচ্য তত্ত্ব সুপ্রমান হয় যে মধ্য অষ্টাদশ শতকেও এশিয়দের রপ্তানি ইওরোপিয় কোম্পানিগুলির বস্ত্র রপ্তানির তুলনায় অনেক বেশি ছিল।

মালদা আর ঢাকার যে রপ্তানি তথ্য আমরা ইতোপূর্বে আলোচনা করেছি সেখানে দেখেছি এশিয়রা ৪৫ থেকে ৫০ লক্ষ টাকা দাদন দিচ্ছে তাঁতিদের, একই সঙ্গে তারা নগদেও চলতি বাজার থেকে প্রচুর পণ্য কিনছে। এই হিসেবে বলা যায় এশিয় ব্যবসায়িদের মোট রপ্তানি হয়ত ৯০ লক্ষ থেকে ১ কোটি টাকার কাছাকাছি ছিল। এটা বাড়াবাড়ির হিসেব যে নয়, সেটা আমরা অন্যন্য পরোক্ষ তথ্যে প্রমান করতে পারি। আমরা আগেই বলেছি ১৭৫০এর আশেপাশে ঢাকার বস্ত্র রপ্তানির ডাচ ও ব্রিটিশ কোম্পানির মোট অংশিদারি ছিল ৫ থেকে ১০ শতাংশ। ঢাকা বস্ত্রের এশিয় ব্যবসা ধরে নেওয়া যাক ১০শতাংশই ছিল ১৭৪৭ নাগাদ, যার মোট মূল্য ১০ লক্ষ ১৫ হাজার টাকা। ফলে বাংলা থেকে এশিয় বস্ত্র রপ্তানির মোট মূল্য ছিল ১কোটি ৫০ লক্ষ টাকা। যার মধ্যে ইওরোপিয়রা রপ্তানি করত কজুব বেশি হলে ৫০ থেকে ৬০ লক্ষ টাকার। এর সঙ্গে ধরে নেওয়া যাক যে ইওরোপিয় ব্যক্তিগত ব্যবসাও বিপুল পরিমানে ছিল, যদিও তার মোট মূল্য আমাদের অজ্ঞাত – শুধু ঢাকা থেকে ইওরোপিয় ব্যক্তিগত ব্যবসা মোট রপ্তানি মূল্যের ৫ শতাংশ ছিল। এর থেকে বলা যায় বাংলার মোট রপ্তানি ব্যবসায় ইওরোপিয় ব্যক্তিগত ব্যবসা বড় ভূমিকা পালন করে নি। এটা বলে রাখা দরকার এগুলি মোদ্দা তথ্য, যা তদন্ত সাপেক্ষ এবং বিপুল ভুল হওয়া স্বাভাবিক। তবুও এই তথ্যগুলি থেকে এশিয় ইওরোপিয়দ্দের মধ্যে রপ্তানি বাণিজ্যের তুলনামূলক অবস্থার একটা মোটামুটি ধারণা পেতে পারি। 

ব্রিটিশপূর্ব বাংলায় ব্যবসা - বাংলার ব্যবসা সঙ্গঠন - এশিয় ব্যবসায়ী এবং বস্ত্র রপ্তানি৩

ইওরোপিয় বাজারের ‘বিপুল’ চাহিদার দরুণ ১৬৮০র পর থেকে বাংলার বস্ত্র রপ্তানি বাজার থেকে বস্ত্র সরিয়ে নিয়ে গিয়ে শুধুই ইওরোপিয় বাজারের জন্য সেগুলোকে বরাদ্দ করা হয়েছি কি না, এবং তার দরুণ এশিয় বণিকদের রপ্তানি ব্যবসায় কোন প্রভাব পড়েছে কি না, সে তথ্য আমাদের কাছে স্পষ্ট নয়। ফলে আমরা ধরে নিতেই পারি যে সপ্তদশ শতের শেষের দিকে বা অষ্টাদশ শতের প্রথম পাদে, বাংলার পারম্পরিক এশিয় বাজারের রপ্তানির পাশাপাশি ইওরোপিয় বাজারের জন্য বস্ত্র সরবরাহ করে গিয়েছে। এটা হওয়া বাস্তব সম্মত যে বিভিন্ন দেশের এশিয় বণিকেরা বাংলার বিভিন্ন আড়ং থেকে এশিয় বাজারের জন্য পণ্য তৈরি করানোর পাশাপাশি ইওরোপিয় কোম্পানিগুলোর জন্য কাপড় জোগাড় করে গিয়েছে। বাংলা বস্ত্র বাজারে যে ইওরোপিয় কোম্পানিগুলি এশিয় বণিকদের থেকে খুব কড়া প্রতিযোগিতার সম্মুখিন হচ্ছে, সে তথ্য কোম্পানিগুলির খাতায় সুপ্রতুল। এশিয় বস্ত্র রপ্তানি বিষয়ে হাতে খুব বেশি তথ্য না থাকলেও, এটা পরিষ্কার যে ইওরোপিয় কোম্পানিগুলোর থেকে বেশ কয়েক কদম এগিয়েছিল এশিয় বণিকেরা। ১৭৪৭এ ঢাকার আরমেনিয়দের সঙ্গে নিয়ে মোট এশিয় রপ্তানি বাণিজ্য ছিল ইওরোপিয় মোট বাণিজ্যের, ইওরোপিয় ব্যক্তিগত ব্যবসা ধরে, এক তৃতীয়াংশ। ডাচেদের দাদন দেওয়ার সূত্র(এ সময়ে তাদের মোট বিনিয়োগের ৫০শতাংশ ছিল) যার থেকে জানতে পারি, ডাচ ছাড়া এশিয় এবং অন্যান্য ইওরোপিয়দের বিনিয়োগ পরিমান ছিল ৭৬ লক্ষ টাকা, যার মধ্যে ব্রিটিশ আর ফরাসী মিলিয়ে ৩০ লক্ষ টাকার বেশি বিনিয়োগ হতে পারে না। ফলে এশিয় অংশিদারি ৪৫ থেকে ৫০ লক্ষ টাকার কাছাকাছি। এটা হওয়া স্বাভাবিক, কেননা আমরা দেখলাম মালদা আর ঢাকা(কেননা দুটি এলাকার নির্দিষ্ট পরিমানগত তথ্য পাচ্ছি), দুটি গুরুত্বপূর্ণ উৎপাদন এলাকায় এশিয় বণিকদের বিনিয়োগ বেশ বড় ছিল। এছাড়াও ডাচ সূত্র জানাচ্ছে জুন মাসে দাদন দিয়ে ইওরোপিয় কোম্পানিগুলি তাদের ব্যবসায়ীদের সঙ্গে চুক্তি সেরে তাদের চাহিদা পূরণ করে ফেলেছে। যদিও এশিয়রা দাদন দিয়ে তাদের পণ্য কিনত, তা ছাড়াও এটা মনে করার কারণ আছে যে তারা খোলা বাজার থেকেও বিপুল পরিমান পণ্য কিনত, যেমন করে তারা অগ্রম(দাদন) না দিয়ে অধিকাংশ রেশমি বস্ত্র কিনত। যদিও এই প্রসঙ্গে ডাচেদের তথ্য ব্যবহার করেছি আমাদের তত্ত্ব প্রমানের জন্য, যদি তাদের দেওয়া তথ্য বাদও দিই তাহলেও আমাদের দেওয়া তথ্যের কোন পরিবর্তন হচ্ছে না।

আমরা যদি অষ্টাদশ শতকের শেষের দিকের বাংলার ড্যানিশ খাতায় ক্লথ প্রোডাকশন এন্ড সেলএর হিসেব দেখি, যখন বাংলার বণিকদের ব্যবসা বেশ কমে গিয়েছিল, এবং তার কারণও বিশদে বলা হয়েছে, তখন বাংলার রপ্তানি বাজারের অন্যতম গুরুত্বপূর্ণ পণ্য গারা বস্ত্র তৈরি হচ্ছে ৪ লক্ষটি যার মধ্যে ইওরোপের রপ্তানির বাৎসরিক বরাদ্দ ছিল ১ লক্ষ ৬০ হাজারটি। এটা উল্লেখযোগ্য যে হুগলি, কাশিমবাজার, মালদা বা পাটনা মূলত মাঝারিগোছের এবং সাধারণ মানের বুনন উৎপাদন(এবং যেটা বাংলার রপ্তানির সব থেকে উল্লেখযোগ্য অংশ ছিল) ছিল ঢাকার এশিয়া ও ইওরোপের তৈরি রপ্তানি যোগ্য পণ্যের তুলনায় অনেক বেশি পরিমানে। ডাচ কোম্পানি(একই কথা বলা যায় ব্রিটিশ কোম্পানির ক্ষেত্রেও) মধ্য অষ্টাদশ শতকে তার রপ্তানির মোট মূল্যমানের ৫০ শতাংশ পরিমান বুনন কিনত হুগলি অঞ্চল(সম্ভবত এর সঙ্গে ছিল মালদায় কলকাতা দাদনি বণিকদের মাধ্যমে কেনা), ২৫ থেকে ৩৮ শতাংশ কিনত কাশিমবাজার থেকে আর ৮ থেকে ১২ শতাংশ কিনত পাটনা থেকে ঢাকা থেকে কিনত ৫ থেকে ১০ শতাংশ।১৭৫৩/৫৪ এবং ১৭৫৪/৫৫ এই দু বছরে ডাচেদের রপ্তানি পরিমানের এলাকাভিত্তিক পণ্য কেনার হিসেব দেখলে আমরা এই তথ্যটিই পাব।  

ব্রিটিশপূর্ব বাংলায় ব্যবসা - বাংলার ব্যবসা সঙ্গঠন - এশিয় ব্যবসায়ী এবং বস্ত্র রপ্তানি২


১৬৭০ সালের কাছাকাছির সময়ের অর্থাৎ ইওরোপিয় কোম্পানিগুলি জাঁকিয়ে বসার আগের সময়ের বাংলা বস্ত্রের এশিয় ব্যবসা নিয়ে আলোচনা করা যাক। ইওরোপিয় ডাচ এবং ব্রিটিশ কোম্পানির মহাফেজখানার তথ্য থেকে পরিষ্কার যে সে সময় বাংলায় বিপুল পরিমান এশিয় ব্যবসায়ীদের বস্ত্র ব্যবসা চলত। মালদার বস্ত্র উৎপাদন বিষয়ে ১৬৭০ সালের ডাচ কোম্পানির সমীক্ষায় পাচ্ছি, জেলায় ৮ থেকে ১০ লক্ষ টাকার বস্ত্র পেগু, আগ্রা, পারস্য ইত্যাদি অঞ্চলে রপ্তানির জন্য বিক্রি হয়েছিল। ডাচ কোম্পানির আমলা Henry Cansiusএর তৈরি সমীক্ষাটিতে আড়ংগুলির উৎপাদনের প্রতিটি উপাদানের ব্যয় ভেঙ্গে লিখেছে। এবং জেলার প্রতিটি আড়ঙে উৎপাদিত রপ্তানিযোগ্য বুননের পরিমানটিও উল্লেখ করেছে। অতএব ডাচ মহাফেজখানা সূত্রে যে তথ্যটি আমরা পাচ্ছি, সেটি হল পরমানগত তথ্যের কাছাকাছি তথ্য, যা এশিয় ব্যবসায়ীরা রপ্তানি করত বিপুল পরিমানে বাংলার বস্ত্র ইওরোপিয় কোম্পানিগুলি রপ্তানি করার আগের সময়ের তথ্য।
১৬৭৬ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলা রিচার্ড এডওয়ার্ডস মালদায় কুঠি স্থাপনের আগে ঠিক এ ধরণের সমীক্ষা করে। এই সমীক্ষা বলছে, বস্ত্রই জেলার মূল ব্যবসা, জেলা থেকে ১৫ থেকে ২৫টা পাটেলা(চ্যাপ্টাতলা নৌকো) ভর্তি কষা, মলমল, মুণ্ডিল এবং এলাচির মত নানান ধরণের কাপড় আগ্রা, গুজরাট এবং বেনারসের দিকে রপ্তানি হয় প্রতি বছর। প্রতিটি পাটেলা ভর্তি পণ্যের মূল্য প্রায় এক লক্ষ টাকা এবং পণ্যের অর্ধাংশ কোরা রেশম এবং উল্লিখিত কাপড়। ফলে রাজ্যের নদী বাণিজ্যের পরিমাণ ১৫ লক্ষ থেকে ২৫ লক্ষ টাকা আর স্থলপথে ৭লক্ষ ৫০ হাজার থেকে ১২ লক্ষ ৫০ হাজার টাকার(রেশম নিয়ে)। এবং যদি ধরি রেশমের রপ্তানি মূল্য(যদিও মালদার মূল রপ্তানি পণ্য রেশম ছিল না) স্থলপথের মোট রপ্তানি মূল্যের অর্ধেক(৩ লক্ষ ৭৫ হাজার থেকে ৬ লক্ষ ২৫ হাজার)। স্থলপথ আর জলপথ মিলিয়ে মোট রপ্তানির পরিমান ১৯ লক্ষ থেকে ৩১ লক্ষ টাকা। ফলে এডওয়ার্ডের হিসেবে আমদা থেকে মোট বস্ত্র রপ্তানির মূল্য ছিল ২০ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকা, যা ডাচ সমীক্ষার থেকেও বেশি। যদিও দুটি সমীক্ষার বিশদ পার্থক্যমূলক উপাত্ত থেকে কোন পরিমান বিষয়ে সঠিক সিদ্ধান্তে আসা মুশকিল, তবুও ১৬৭০ সালে জেলা থেকে রপ্তানি হওয়া বস্ত্রের পরিমান ১০ লক্ষ টাকা থেকে ৩০ লক্ষ টাকার মাঝামাঝি কিছু একটা।

এখানে একটা বিষয় নজর দেওয়া জরুরি, মালদা বাংলার বস্ত্র বয়নের গুরুত্বপূর্ণ কেন্দ্র, কিন্তু প্রধানতমগুলির মধ্যে একটাও নয়। এই সম্মান পাওয়ার যোগ্য হুগলি ঢাকা আর কাশিমবাজার। ১৭৪৭ সালে ঢাকার বস্ত্ররপ্তানি হয়েছিল ২৮ লক্ষ ৫০ হাজার টাকার। যদিও ঢাকা রোমক সময় থেকেই মসলিনের জন্য বিখ্যাত, এখানে বিপুল পরিমানে সাধারণ ক্যালিকো উৎপাদন হত। কাশিমবাজারের বিশ্বখ্যাতি ছিল সিল্ক পণ্যের জন্যে, এছাড়াও মিশ্রিত সুতি পণ্য এবং মোটা কাপড় তৈরির জন্যও প্রসিদ্ধ ছিল। ১৭৪০ সালে র শেষ আর ১৭৫০এর শুরুর সময়ে বাংলা থেকে এশিয় বণিকেরা বছরে গড়ে ৬৩ লক্ষ টাকা কাপড়ট রপ্তানি কতত। এছাড়াও বীরভূম, হুগিলি, বালেশ্বর, শান্তিপুর, এবং মেদিনীপুরের রাধানগর। ১৬৭০এর দশকে শুধু মালদাই যদি ১০ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকার রপ্তানি করত, তাহলে গোটা বাংলার আড়ং  রপ্তানিযোগ্য পরিমানের কথা আন্দাজ করাই যায়। 

Wednesday, December 20, 2017

ব্রিটিশপূর্ব বাংলায় ব্যবসা - বাংলার ব্যবসা সঙ্গঠন - এশিয় ব্যবসায়ী এবং বস্ত্র রপ্তানি১

বহুকাল ধরে ঐতিহাসিকদের মধ্যে একটা ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে যে দীর্ঘকাল ধরে ইওরোপিয় দুটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ আর ডাচ, অষ্টাদশ শতকের প্রথমার্ধে বাংলা থেকে বিপুল পরিমান বুনন রপ্তানি করত। যেহেতু কোম্পানিদের হিসেবের খাতায় বাংলার বুনন ছিল সব থেকে বড় পরিমান, তাই মোটামুটি ধারণা করে নেওয়া হয়েছে যে ইওরোপিয় কোম্পানিদের বুনন রপ্তানি, সেই সময়ের বাংলার অর্থনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। ফলে এই উপপাদ্য হিসেবে ধারনা করে নেওয়া হয়েছিল যে বাংলা থেকে এশিয় ব্যবসায়ীদের সব ধরণের বুনন রপ্তানি, ইওরোপিয়দের তুলনায় প্রায় নগণ্য ছিল। সাম্প্রতিক দুটি কাজ থেকে আমি উদাহরণ তুলে এই তত্ত্বের মোদ্দা বক্তব্য বোঝাতে চেষ্টা করব, The development of European trade with Bengal in the late seventeenth century had the effect of shifting the balance radically in favour of the seaborne trade. During the first half of the eighteenth century Europe was unquestionably Bengal's chief trading partner and its textile industry had not only expanded at a rapid rate to keep pace with the increased demand but had also fully adjusted its output, to the special specifications required for selling in Europe.(সূত্র K.N. Chaudhuri, Trading World, p. 24 বাঁকা অক্ষর সুশীলবাবুর)।
আরেকজন বিশেষজ্ঞও দক্ষিণ ভারত বিষয়ে প্রায় কাছাকাছি মন্তব্য করেছেন Before the Europeans came into the textile market, trade in textiles was erratic, seasonal and highly unpredictable .... In such a demand situation,, the weaver could work at leisure and weaving could be carried out side-by-side with cultivating the fields. This in itself contributed to keeping down the price of textiles·. The increased and regular demand caused by the entry of Europeans into the market created more and steady work for weavers ....(সূত্র Arasaratnam, 'Weavers, Merchants and Company', IESHR, vol. XVII, no. 3, p. 262 বাঁকা অক্ষর সুশীলবাবুর)।
সাম্প্রতিককালে আরও একজন গবেষক এই ধরণের মন্তব্য করেছেন যে ইয়োরোপীয় কোম্পানিগুলি বাংলায় ব্যবসা করতে আসার বাংলার আয়, উৎপাদন এবং কর্মনিয়োগ বৃদ্ধি পায়; এবং সে জন্য প্রায় ১ লক্ষ নতুন কাজ সৃষ্টি হয় বাংলায়(সূত্র Om Prakash, Dutch ·Company, pp.242-48, 256। সুশীলবাবু বলছেন, ওম প্রকাশের সমালোচনা তিনি করেছেন European Companies and the Bengal Textile Industry in the Eighteenth Century : The Pitfalls of Applying Quantitative Techniques', MAS, May 1993, pp. 321-40 প্রবন্ধে, আর তার সমালোচনার জবাবে ওম প্রকাশের উত্তর দেখতে একই পত্রিকা দেখতে বলছেন MAS1 pp.34l-56.)। এর একটা বড় কারণ হল এশিয় বণিকদের বাংলার বুনন রপ্তানি বিষয়ে পরিমানগত তথ্যের অভাব এবং হয়ত সব থেকে বড় কথা যে সব গবেষক এই ক্ষেত্রে কাজ করেন, তাদের ইওরোপিয়কেন্দ্রিক দৃষ্টিভঙ্গী।

অবশ্যই যে সময়ের কথা আমরা আলোচনা করছি তাতে অবশ্যই বলা দরকার সে সময় বাংলায় ইওরপিয় কোম্পানিগুলি বেশ বড় পরিমানে বস্ত্র রপ্তানি করত, কিন্তু তার মানে এই নয় যে তারা এশিয় ব্যবসায়ীদের তুলনায় অনেক বেশি বস্ত্র রপ্তানি করত। ওপরের আলোচনায় আমরা শুধু সমুদ্র বাণিজ্যই দেখেছি, স্থলপথের বিপুল বাণিজ্য, যার পরিমান বেশ গুরুত্বপূর্ণ, সেটি নিয়ে আলোচনাই করি নি। সাধারণভাবে মোটামুটি ধারণা করা হয় যে মুঘল, অটোমান এবং পারসি সাম্রাজ্যের পতন এবং একই সঙ্গে সুরাট বন্দরের মত গুরুত্বপূর্ণ বন্দরের পতনে, ভারতজোড়া স্থল বাণিজ্য বিনষ্ট হয়ে যায়। এছাড়া আরও একটা বড় কারণ হল ইওরোপিয় কোম্পানিগুলির রপ্তানির পরিমানের বিপুল তথ্যের বিপরীতে এই স্থল বাণিজ্য উদ্যমগুলির ক্ষেত্র মাপনে যথেষ্ট পরিমান গুণগত তথ্যের অভাব। যে সব গুণগত এবং পরিমানগত তথ্য আমাদের হাতে আছে(এবং আরও ইওরোপিয় এবং দেশিয় তথ্য আগামী দিনে উদ্ধার হবে) সে সূত্রে বলতে পারি, এমনকি মধ্য অষ্টাদশ শতকেও ইওরোপিয়দের তুলনায় এশিয় বণিকদের রপ্তানি করা বুননের পরিমান যথেষ্ট বেশি ছিল।