Showing posts with label Bengali Opium Trader. Show all posts
Showing posts with label Bengali Opium Trader. Show all posts

Sunday, June 30, 2013

ব্রিটিশ সাম্রাজ্যের আফিম ব্যবসা - বেম্বাইএর আফিম বোম্বেটে, Opium Trade of Colonial British Government - The Parsi Opium Traders of Bombay

পার্সিদের আফিম ব্যবসা এবং এই ব্যবসার লাভের গুড়ে যে বম্বে শহর গড়ে উঠেছে, এই বিষয়ে একটি বই সম্প্রতি প্রকাশিত হয়েছে(ওপিয়াম সিটি - অমর ফারুকি)। আজকের বোম্বাই বা মুম্বই নামে যে শহরটিকে ভারতের আর্থিক সম্পদের রাজধানী, সেটি গড়ে উঠেছিল মালব(মালওয়া) অঞ্চলের উত্পাদিত আফিম, মুম্বই হয়ে চিনে পাঠাবার উদ্বৃত্তের গুড়ে। ১৮২০ নাগাদ কলকাতার বাঙালি ভদ্রলোকেদের আফিম ব্যবসার পথ ধরে, ভারতের পশ্চিমাঞ্চলের পার্সি, গুজরাটি বানিয়া, কোঙ্কনি মুসনমানেদের এক বিশাল গোষ্ঠী মালব আফিম ব্যবসার পরতে পরতে জুড়ে ছিলেন। ১৮৩০, এই দশকটিতে ৪২টি বিদেশি কোম্পানি চিনে আফিম সরবরাহের ব্যবসাটি চালাত, তার মধ্যে ২০টির সরাসরি নিয়ন্ত্রণ ছিল পার্সিদের হাতে। তত্কালীন ভারতের সমুদ্র পরিবহন আর আফিম ব্যবসা ছিল একই মুদ্রার এপিঠ ওপিঠমাত্র। 
আজকে যে বম্বের ইতিহাস-ভূগোল আমরা দেখি, তার সুচনা হয়েছিল ব্রিটিশদের অনুগত পার্সিদের আফিম ব্যাবসার লাভের এক অংশ বিনিয়োগের সূত্র ধরে। শহুরে ইংরেজি শিক্ষিত বাঙ্গালীদের মত পার্সিরাও ব্রিটিশ সাম্রাজ্যের খুব অনুগত ছিল, Industrialisation in India, 1850-1947: Three Variations in the Emergence of Indigenous Industrialists প্রবন্ধে Gijsbert Oonk বলছেন, the Parsees had a proven loyalty towards the British. They partly financed the military defense of the Bombay fort; they were loyal to the British during the Mutiny (1857), financing the British military apparatus.(http://repub.eur.nl/res/pub/1820/Industrialization%2520in%2520India%2520voor%2520Dare.pdf). ব্রিটিশরা পার্সিদের কোন দৃষ্টিতে দেখত, সে বিষয় বলতে গিয়ে তিনি তৎকালীন বম্বের গভর্নরের উদ্ধৃতি তুলে দিচ্ছেন, Throughout the Rebellion [1857] in the East, the Parsees have maintained an unshaken loyalty to the British whom they are proud to call their fellow sub-jects, and while preserving their own independence of religion and customs, their chief desire is that British rule in India should be consolidated upon a basis of strict justice and mutual interest(G. Aungier, Gouvernor of Bombay in a letter in 1673, printed in S. Playne, Bombay, The United Provinces, Punjab, Kashmir, Sindh, Rajputana and Central India. Their History, People, Commerce and Industrial Resources. Bombay 1917-1920, pp26-7). এই অদম্য নিবেদনের   বিনিময়ে ১৮০০ শতকের শুরুর আগে থেকেই উপনিবেশ সরকারের হাত ধরে মালব আফিমের ব্যবসা, বম্বে বন্দর দিয়ে শুরু করে পার্সিরা।


সব থেকে বড় জাল ছড়ানো ছিল জামসেদজী জিজিবয়ের(১৭৮৩-১৮৫৯)। তিনি ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের সব থেকে বড় এজেন্সি হাউস, জার্ডিন ম্যাথিসনের অন্যতম অংশিদার। ব্রিটিনের সর্বোচ্চ নাইট(১৮৪২), ব্যারণ (১৮৫৭) উপাধি পাওয়া প্রথম ভারতীয়। আফিম পরিবহনের জন্য তাঁর অনেকগুলি জাহাজও ছিল, আর তিনি ছিলেন ব্যাঙ্ক অব বোম্বের ছজন নির্দেশকের মধ্যে অন্যতম।
দশকের পর দশক জুড়ে অবৈধ আফিম ব্যবসার লাভ থেকেই আজকের দক্ষিণ বম্বের বিশাল বিশাল প্রাসাদোপম হর্ম্যগুলি গড়ে ওঠে। আজকের ধণতান্ত্রিক ভারতের অর্থনীতির প্রাণকেন্দ্র বম্বে শহরটির ভ্রুণ তৈরি হচ্ছিল ১৭৯০ থেকে ১৮৪০এর মধ্যে অবৈধ আফিম ব্যবসার অপরিমিত লাভের পাহাড়ের ওপর বসে। মনে রাখতে হবে ১৮২০ থেকে ১৮৪০ সালের মধ্যে, বম্বেতে অবৈধ আফিম ব্যবসা থেকে যে রূপো আসত তার পরিমান দ্বারকানাথেরমত কলকাতার ইংরেজ-বাঙালি ব্যবসায়ীদের লাভ্যাংশের থেকে অনেক অনেক বেশি। কলকাতা থেকে যে সরকারি আফিম চিনে অবৈধভাবে সরাসরি রপ্তানি হত, তার লাভের হকদার ছিল সাম্রাজ্যবাদী ব্রিটিশ কোম্পানি সরকার, ছিটেফোঁটা লাভের গুড়ের অংশিদার হতেন সেই ব্যবসা সাজনোগোজানের প্রক্তিয়াতে জুড়ে থাকা দালালেরা। এদের একাংশমাত্র ছিলেন বাঙালি, পার্সিরাও ছিলেন প্রথমের দিকে।
কিন্তু বম্বের বিষয়টা ঠিক উল্টো। সরাকারকে নির্দিষ্ট একটা অংশ কর দিয়ে এই লাভের গুড়ের পুরো অংশটাই যেত এই ব্যবসার সঙ্গে জড়িত পার্সি অংশিদারদের সিন্দুকে। বেচারা চিনেদের আফিমের মৌতাতে রেখে পার্সিদের সেই লাভের অর্থে গড়ে উঠেছে মালাবার হিল, কাম্বালা হিল, ব্রিচ ক্যান্ডি, আঙ্ক্লেশ্বরেরমত জনপদসমূহ। পরে সেই অঞ্চলের বিলাসবহুল পার্সি বাংলোগুলো লিজে দেওয়া হয়েছে ইওরোপিয়দের। ১৮৩০-১৮৪০এর মধ্যে এই পার্সিরাই গড়ে তুলেছিলেন বম্বের শহরতলী অঞ্চলগুলো। যেমন কার্সেটজী মানকজীর অধিকারে ছিল অনিকের, ঢাকজী দাদাজীর ভারাসাভি(আজকের ভারসোভা), ফারমজী কাওয়াসজীর পোয়াই লেন, জামসেদজী বোমানজীর ভিলে পার্লে, জুহু, কারসেটজী কাওয়াসজীর জর্জগাঁও, রতনজী এদুলজীর ঘাটকোপর, কৃষণরাও রঘুনাথের বোরবিদে এবং লক্ষ্ণণ হরিচাঁজদীর চিনচোলি।
সে যুগের আফিম চোরাচালানে সরাসরি যুক্ত ছিলেন বোম্বের প্রায় প্রত্যেক প্রখ্যাত পার্সি পরিবার। আফিম ব্যবসার এক প্রবাদপুরুষ, এক সময়ে কলকাতায় ব্যবসায়ী, জামশেদজী জিজিবয়(১৭৮৩-১৮৫৯) নিজে, জামশেদজী টাটাদের থেকে অনেক বেশিভাবে ডেভিড সাসুনের বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ ছিলেন। জিজিবয় শিশুকাল থেকেই অনাথ। কৈশোরের আগেই চিনের পথে পাড়ি দেন। নানান ঝড়ঝঞ্ঝা সয়ে তিনি এক ডেনিস ব্যবসায়ীর নজরে পড়েন এবং ১৮৩৬এই অমিতপরিমান সম্পদের উত্তরাধিকারী হন। অমিত অর্থের অধিকারী তাই, তাঁর জাবনীকারদের দাবি, তিনি কোম্ব্রিজে পাঠগ্রহণ করেছেন কিন্তু এর সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে(আমরা মনেকরিনা, কেম্ব্রিজে পাঠগ্রহণ মানেই উচ্চস্তরীয় কোন সম্মানিত ব্যক্তি। আমাদের উৎসাহ তাঁর আফিম ব্যবসায়)।  তিনি প্রথম নাইট উপাধি পাওয়া ভারতীয়। জামশেদজী জিজিবয় গুড সাকসেসএরমত অনেকগুলি জাহাজের মালিক ছিলেন। এই ব্যবসায় এত লাভ করেন যে বম্বে এবং পার্সি সমাজের উন্নতির জন্য ২,৩০,০০০ পাউন্ড(সে যুগে ২৩ লক্ষ টাকা) দান করেন। সে সময় দু লাখ তিরিশ হাজার পাউন্ড বেশ ভাল পরিমাণ অর্থ।
জামসেদজীর সঙ্গে মোতিচাঁদ আমিরচাঁদ, হরমুসজী দোরাবজীকে বম্বের আফিম ব্যবসার তিন বড় মাথা হিসেবে ধরা হয়। দাদাভাই রুস্তমজীর রুস্তমজী এন্ড কোম্পানি ১৮২০ থেকেই চিনে আফিম ব্যবসা করত। তিনি নিজে চিনে যান ১৮২৭এ। মারিওয়ানজী মানকজী এবং জোহাঙ্গী ফ্রেমজী ১৮২১ থেকেই চিনে আফিমের ব্যবসায় লেগে পড়েন। মানকজীর পুত্র করসেটজী মানকজী পরে বম্বের বিচারক হন। করসেটজী বম্বের গভর্ণর এন্ড্রু রামসের রাইটার হিসেবে জীবন শুরু করে বাঙলা আর আরবের সঙ্গে ব্যবসার সূত্রে বিশাল অর্ণব পোতের মালিক হন। দাদাভাই রুস্তমজী, জোহাঙ্গী ফ্রেমজীর আত্মীয়। ফ্রেমজীর বাবা রুস্তমজা কাওয়াসজী বানাজীর অনেকগুলি আফিম পরিবহনের জাহাজ ছিল। এরমধ্যে বিখ্যাততম হল দাদাভোই, বাঙলার দেশি নৌকো।
২৫০ টনের আফিম ক্লিপার মেরি গর্ডন মাজগাঁও ডকে তৈরি করান ফুরডনজী লিমজী, ১৭জুলাই, ১৮৩৯এ চিনের দিকে রওনা হয়। খিদিরপুর ডকে এর কিছুদিন আগে তৈরি হয় রুস্তমজী কাওয়াসজী ১২ জুলাই ১৮৩৯এ চিনে রওনা হয়। প্রথম আফিম যুদ্ধে স্যর রবার্ট সেপিংস এই জাহাজটি ভাড়া করেন। সিল্ফ জাহাজটি অনেকে বলেন বানাজী পরিবারের সম্পত্তি। তবে এই জাহাজটি জার্ডিন-ম্যাথিসন কোম্পানি তাদের চিনে আফিম ব্যবসায় ভাড়া খাটাত। অনেকে বলেন এটি নাকি জার্ডিন-ম্যাথিসনরই সম্পত্তি।

ব্রিটিশ সাম্রাজ্যের আফিম ব্যবসা - মুখ লুকেনো বাঙালি নেতারা, Opium Trade of Colonial British Government - Those Supporter Congressmen

ইংরেজ প্রণোদনায় কলকাতায় বাঙালি আর বম্বেতে পার্সিদের আফিম ব্যবসার পাশাপাশি চলছিল অমানবিক এই ব্যবসার বিরোধিতাও। ১৮৯৩তে গ্ল্যাডস্টোন সরকার একটি রাজকীয় আফিম কমিশন (রয়েল কমিশন অন ওপিয়াম) গঠন করে।  কমিশন তার সমীক্ষা প্রকাশ করে সরাসরি জানাল, As the result of a searching inquiry, and upon a deliberate review of the copious evidence submitted to us, we feel bound to express our conviction that the movement in England in favour of active in terference on the part of the Imperial Parliament for the suppression of the opium habit in India, has proceeded from an exaggerated impression as to the nature and extent of the evil to be controlled। The gloomy descriptions presented to British audiences of extensive moral and physical degradation by opium, have not been accepted by the witnesses representing the people of India, nor by those most responsible for the government of the country.(John F. Richards, Opium and the British Indian Empire: The Royal Commission of 1895, http://www.drugpolicy.org/docUploads/opium_india.pdf পরের  তথ্য গুলিও একই সূত্র থেকে নেওয়া।)
আফিমবাদীদের আতঙ্ক জাগিয়ে পার্লামেন্টারি কমিটিটির সমীক্ষা ধরে পার্লামেন্ট জনগণকে জানিয়ে দিল আফিম বেচতে সরকার আর বলপ্রয়োগের দ্বারস্থ হবে না। কিন্তু আফিম ব্যবসায় যাঁদের প্রত্যক্ষ্য বা পরোক্ষ স্বার্থ জড়িয়ে রয়েছে তারা কী ছেড়ে কথা বলবেন। আফিম থেকে তখন কোটি কোটি ডলার লুঠ করা ভারত সরকার, সেসময়ের আবসৃত উচ্চপদস্থ এক রাজকর্মচারী জেমস লায়ালকে ব্রিটেনে নিযুক্ত করল তাদের স্বার্থ দেখার জন্য। ভারতেও লড়াই করার জন্য সরকার মাদ্রাজের দ্য হিন্দু সংবাদপত্রকে নিয়েগ করল। ১৮৯৫তে দ্য হিন্দুতে লেখাহল, “Opium may be a great evil, but national bankruptcy is a greater evil”। তত্কালীন কংগ্রেস সদস্যদের সসোমিরা আবস্থা। তারা যেকোনও  আফিম ব্যবসা বিরেধী আন্দোলনের পক্ষে নন, এ কথা সরাসরি জানাতেও যেমন পারছেন না, তেমনি আবার জনগণের ইচ্ছেও অমান্য করতে পারছেন না। এ বড় আজব কুদরতি।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই কমিশনে সদস্যতা। মোট নয় সদস্যের মধ্যে ভারতীয় সদস্য থাকার কথা দুজনের। ভারত সচিবকে দুজন সদস্য মনোনীত করতে বলা হল। তত্কালীন বাঙলার লেফটেনেন্ট গভর্ণর ম্যাকডোনেল জানালেন, ভারতীয় নেতারা আফিম ব্যবসা বিরোধিতা পছন্দ করেন না, তবে তাঁরা পার্লামেন্টের রাডিক্যাল সদস্যদের ভারতবন্ধু বলে মান্য করেন। There is no Bengali whom I would recommend to your Excellency for nomination to the Opium Commission. There are several who are of the standing requisite, and whose views on the question are reasonable, such as Sir Jotendro Mohun Tagore and Sir Romesh Chunder Mitter.  But they will not themselves, or run the risk of putting themselves, into opposition to the anti-opiumists, who are at the same time, like Mr. Caine, M. P. Congress men.  They condemn the antiopium agitation, but will not oppose it at the risk of alienating their English supporters in “Congress” matters.
সে সময়ের আগে প্রায় এক শতক ধরে সত্যি সত্যিই কলকাতা এবং মুম্বাইএর শহরের কোনো না কোনও  উদ্যমী ধনী পরিবার হয় আফিম, নয় নীল অথবা নুনের ব্যবসা অথবা রপ্তানির কাজে সরাসরি জড়িয়ে ছিলেন। সমাজে তাঁদের মতামত এতই গুরুত্বপেত যে, সে সময় ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতাতে কোনও  বাঙালিই সেই লবির বিরুদ্ধাচরণ করতে রাজি হননি। এটাই বাস্তব যে, ভারতীয় সমাজ-রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা যতীন্দ্র মোহন ঠাকুর অথবা রমেশ মিত্ররমত গুরুত্বপূর্ণ সদস্যও আফিমপন্থীদের প্রতীকী বিরুদ্ধাচরণ করতে পারেন নি। তাঁদের কাছে প্রস্তাব গেলে তাঁরা সরাসরি না করে দিয়েছেন। রামমোহন, দ্বারকানাথের আগেও কলকাতার নামী পরিবারগুলি জমিদারি, গোমস্তাগিরি, দেওয়ানি, বেনিয়ানি আর মুতসুদ্দিগিরি করে, যে সনাতন ভারত মারার ব্যবসার মুখপাত করে গিয়েছেন, সেই ট্রাডিশন বজার রেখে ভারতের জমিদারদের একতা, ব্রিটিশ ইন্ডিয়ান এসোসিয়েশনের সদস্যরা নীলকরদের কৃতকর্মের সমালোচনা করলেও, আফিমবিরোধী কমিশনের সদস্য হতে পারেন নি। তাঁরা সরাসরি মুখ ফিরিয়ে নিয়েছেন।

এর সঙ্গে শুধু কয়েকটি শুকনো তথ্যের জন্য বলা যাক, দুর্জয় বাঙালিদের মুখলুকোনও  প্রত্যাখ্যানে ভারতের ভাইসরয় তখন দ্বারভাঙার মহারাজা লক্ষ্মীশ্বর সিংএর দ্বারস্থ হলেন। তবে দ্বারভাঙার মহারাজের কোনও  প্রজাই আফিম উত্পাদনে যুক্ত ছিলেন না। লক্ষ্মীশ্বর নিজে জমিদারদের সংঘ ব্রিটিশ ইন্ডিয়ান এসোসিয়েশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং বিদেশে যথেষ্ট পরিচিত মুখ। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম পৃষ্ঠপোষকও বটে। রয়েল কমিশনে সদস্য হওয়ার সময় তিনি ভাইসরয়কে এডাভাইসারি গ্রুপ সুপ্রিম লেজিসলেটিভ কাউন্সিলেরও সদস্য ছিলেন। ম্যকডোনেল তাঁর পক্ষ থেকে মহারাজার নাম গুরুত্বসহকারে সুপারিশ করলেন, The only man of sufficient standing and strength of character whom I know to be willing to take a nomination to the Opium Commission is the Maharajah of Durbhungah. His views are in favour of the maintenance of the opium revenue; and I think he would assert these views on the Commission, though I am not prepared to say that the anti-opiumists and pro-Congress people, such as Mr. Caine, may not influence him. But I should be disposed to run that risk, and I should be very glad to see Durbhungah get some mark of your Excellency’s confidence… [H]e is a man of wide influence here, and I think he can be, if he likes, of great help to us. He and I are personally good friends and I find him very reasonable,… সুপারিশপত্র থেকে পরিস্কার তত্কালীন রাজনীতিতে মহারাজার গুরুত্ব কতখানি। তবে সরকারিভাবে বলা হচ্ছে রয়েল কমিশন ভারতে ভ্রমণ কালে মহারাজার বুকের অসুখ বেড়ে যাওয়ায় তাদের সঙ্গে ঘুরতে পারেন নি। না কংগ্রেসিদের নানান চাপে তিনি তাদের সঙ্গে ভ্রমণ করতে চাননি তা আজ বলা মুশকিল। দ্বিতীয় মনোনীত সদস্য ছিলেন গুজরাটের জুনাগড় রাজত্বের প্রাক্তণ প্রধাণমন্ত্রী হরিদাস বিহারিদাস। ব্রিটিশ সরকার তাঁকে এই কমিশনে নিয়েছিল মালব আফিম এলাকার উত্পাদক-ব্যবসায়ীদের খুশি করতে, তবুও হরিদাসের রাজত্বও কিন্তু আফিম উত্পাদনে যুক্ত ছিল না।

ব্রিটিশ সাম্রাজ্যের আফিম ব্যবসা, Opium Trade of Colonial British Government

১৭৫৭র পর বাঙলা লুঠের পরবর্তী কালে ইংরেজদের লোভী দৃষ্টি পড়ল আফিম ব্যবসায়। পলাশির পর ইংরেজ ব্যবসায়ীরা বাঙলার সমাজের নানান বিধিনিষেধ ফুতকারে উড়িয়ে দিয়ে সরকারিভাবে নিয়ন্ত্রণ কায়েম করল বাঙলার নানান ব্যবসার সঙ্গে আফিম ব্যবসাতেও। ইংরেজদের হাতে পড়ে বাঙলা-বিহারের চিরাচরিত আফিম চাষী শোষণ-শাসনের শিকার হয়ে উঠল। ব্যবসা এতই লাভজনক ছিল যে বাঙলা ধংসের অন্যতম নায়ক ওয়ারেন হেস্টিংস তার বন্ধুদেরই বাঙলা-বিহারের আফিম একচেটিয়া ব্যবসার অধিকার দিয়ে সম্মানিত করতেন। সরকারের নানান অঙ্গের সাহায্যে শোষণের বেড়াজালে ব্যবসায়ীদের লাভের অঙ্ক আকাশ ছুঁত। দেশিয় দালাল মার্ফত চাষীদের কাছথেকে আফিম প্রায় বিনামূল্যে সংগ্রহ করে তা সরাকারের কাছে বিক্রি করত।
ইংরেজ ব্যবসায়ীদের দেশিয় দালালেরা চাষীদের কাছথেকে বলপ্রয়োগে নামমাত্র মূল্যে আফিম কিনে সেই আফিম উচ্চমূল্যে সরকারের কাছে বিক্রি করছে দেখে চাষীরা আফিম চাষ করতে অস্বীকার করলে তাদের ওপর নিপীড়ন নামিয়ে আনা হত। দালাল, গুন্ডা আর পুলিশদের সহায়তায় ইংরেদরা চাষীদের অন্যচাষের বদলে জোর করে আফিম চাষ করতে বাধ্য করত। আফিম চাষের জন্য দালালেরা চাষীর খেতের ফসল পুড়িয়ে দিয়েছিল, এমনও উদাহরণ বিরল নয়। আর অনিচ্ছুক চাষীদের আটক আর প্রহার ছিল সাধারণ ঘটনা। জোর করে চাষ করিয়েও রেহাই নেই আফিম ওজন করার সময় ওজন চুরি করেও চাষীকে কম দেওয়া হত। 
চাষীরা একসময় একযোগে প্রায় সংগ্রাম করায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুধেলা গরু আফিম ব্যবসা মার খেতে শুরু করে। এই আফিমের একটি বড় অংশ বিক্রি হত বেআইনিভাবে চিন দেশে। সপ্তদশ শতকের মাঝখান থেকে বানিয়া ইংরেজরা বুঝতেপারে, বাঙলাকে লুঠ করে ছিবড়ে করে দেওয়ার পর চিনে আফিম ব্যবসা তাদের বড় লাভের রোজগার হতে পারে। ক্রমশঃ তারা চিনে আফিম ব্যবসা বাড়াবার দিকে নজর দিল। ইতোমধ্যে চিনের অবৈধ কারবারিরা দেশের মানুষকে আফিমের মৌতাতে মাতিয়ে রেখে অযুত মুনাফা লাভ করার দিকে শনৈঃ শনৈঃ এগোতে থাকে। চিন সমাজের প্রায় প্রত্যেকটিস্তরে আফিমের নেশা দাবানলেরমত বাড়তে বাড়তে অষ্টাদশ শতকের প্রথমপাদে, এই নেশা দেশের মানুষকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলে। প্রত্যক ছজনের মধ্য একজন ছিলেন আফিম সেবী। কুইং সাম্রাজ্য আফিমের বিক্রি এবং দেশের মানুষের আফিম সেবন বন্ধ করে দেওয়ার ফরমান জারি করে।
ইতোমধ্যে বাঙলার তন্তুজাত দ্রব্য ইংলন্ডে রপ্তানিও ক্রমশঃ কমতে শুরু করেছে, কোম্পানির একচেটিয়া ব্যবসার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ব্রিটেন শুধু বস্ত্রজাত বস্তু নয়, রামমোহনের সনির্বন্ধ অনুরোধে ইংলন্ড বাঙলায় নুন পর্যন্ত রপ্তানি করতে শুরু করে দিয়েছে ব্রিটিশ সাম্রাজ্য। সব থেকে বড় কথা নানান দ্রব্য কিনতে ইংলন্ডকে ইওরোপ থেকে বাঙলায় সোনা-রূপা আনতে হত। পলাশির চক্রান্তে, বাঙলার শাসন ক্ষমতায় আসার পর, ব্রিটিশ সাম্রাজ্যের অন্যতম শক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাঙলাকে এত পরিমান লুঠ করে উদ্বৃত্ত তৈরি করে যে, পলাশির বছর থেকে আর তাকে বাঙলার দ্রব্য কিনতে আর ইওরোপ থেকে দামি ধাতু আর আনতে হয় নি।
এখন লুঠ কর্ম শেষে, ভারতের শিল্প আর শিল্প পরিকাঠামো ধংস করে কোম্পানি নতুন লুঠের বাজারের দিকে নজর ফেরায়। শিল্পবিপ্লবের প্রাক্কালে, আরও আরও কাঁচামালের জন্য, ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রধাণ রোজগেরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিনের দিকে নজর ফেরাতে থাকে। ততদিনে ইংলন্ডে চা, পোর্সেলিন আর চিনা রেশমদ্রব্যের বাজার জাঁকিয়ে বসতে শুরু করেছে। ইংলন্ডকে চিন থেকে এই বস্তুগুলি কিনতে প্রচুর সেনাদানা নিয়ে যেতে হচ্ছে। চিনের সঙ্গে ইংলন্ডের বাণিজ্য ঘাটতি চূড়ান্ত সীমায় পৌঁছে যায়। এরপর শুরু হয় ইংরেজদের চিন লুঠের নতুন পরিকল্পনা। যে সোনাদানা নিয়ে ইংরেজ কোম্পানি চিনের চা, পোর্সেলিন আর রেশম কিনত সেই সোনাদানা যাতে আর আগামী দিনে চিনে আনতে না হয়, তার সুচারু পরিকল্পনা তৈরি হয়ে যায় ব্রিটিশ সরকারের মদতে কোম্পানির সম্মেলন ঘরে, সাথী হলেন বাঙালি আর পার্সি উদ্যোগীরা।
জ্ঞাণবিজ্ঞাণের সঙ্গে সঙ্গে পণ্য-পরিবহনে জাহাজ, মশলা, নীল, রেশম, লৌহপিন্ড, নুন, সোরা, তাঁত-রেশম বস্ত্র, হাতি, কাঠ, গালা অথবা পান-সুপুরিরমত বাঙলা-বিহারের আফিমও ছিল বিশ্বের সেরাতম রপ্তানি দ্রব্য। বিশ্ববাজারে তার দাম অত্যন্ত চড়া। সমগ্র উনবিংশ শতক ধরে ব্রিটিশ সাম্রাজ্য চিনে বাঙলা-বিহারে উত্পন্ন দামি অবৈধ আফিম সরবরাহ করত – অবৈধ কেননা চিন সম্রাট এই ব্যবসা স্বীকার করতেন না, ব্রিটিশেরা বলপ্রয়োগে এই বাণিজ্য সাধণ করত। এই অবৈধ বাণিজ্যই ছিল তত্কালীন ব্রিটিশ শাসিত ভারত সরকারের সবথেকে দামি বৈদেশিক বাণিজ্য। ১৭৯৭তে ভারতের জনগণমনঅধিনায়ক হয়ে এলেন কর্নওয়ালিস। হেস্টিংসএর সময় থেকে চলে আসা বেসরকারি উদ্যোগে আফিম চাষ আর আফিম তৈরির নীতি থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে ঠিক হল, ভারতে আগামীদিন থেকে আফিম তৈরি করবে ভারত সরকার অর্থাত ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্বয়ং। অর্থাত ব্রিটিশ ভারতে নুনের সঙ্গে রাষ্ট্রীয়করণ করে নেওয়া হল আফিম উত্পাদন এবং ব্যবসা। ভারতের বাঙলা, বিহার এবং পূর্ব-উত্তরপ্রদেশের নির্দিষ্ট কয়েকজন চাষীর সঙ্গে সরকারি লেখাপড়ায় বন্দোবস্ত করে বছরে নির্দিষ্ট পরিমান আফিম তৈরি হতে শুরু করল। গাঙ্গেয় সমভূমিতে চুক্তিবদ্ধ আফিম চাষীর থেকে সরকার নির্দিষ্ট দামে চাষ করা আফিম কেনার চুক্তি হল। চিনের সঙ্গে অবৈধ এই ব্যবসায়ে ঘোরতর লিপ্ত কেম্পানি ফতেয়া দিল সরকারি ফরমানের বাইরে যে চাষী আফিম চাষ করবে তার চাষ অবৈধ ধরে নেওয়া হবে এবং সেই চাষীকে সরকার সাজা দেবে।
চাষের সময় দাদন দেওয়া চাষীর কাছ থেকে শুকনো আফিম রস কোম্পানি কিনে নিয়ে, সরকার নিয়ন্ত্রিত কারখানায় এক কেজির এক একটি গোলা তৈরি করা হত। চল্লিশটা গোলা নিয়ে তৈরি হত একটি চেস্ট। প্রত্যেকটি চেস্ট এবার চলে যেত কলকাতায় আফিম বাজারে নিলামের জন্য। পূর্ব ভারতে আফিম তৈরির পরিকাঠামো ছাড়াও সরাসরি ব্রিটিশ শাসিত ভারতের বাইরে ব্রিটিশ অভয়হস্তের নিচে থাকা রাজন্য শাসিত উত্তর-পশ্চিম রাজ্যগুলো থেকে আফিম তৈরির পরিকাঠামো তৈরি হল, যাকে তত্কালীন কোম্পানি কাগজপত্রে মালওয়া অথবা মালব আফিম বলা হচ্ছে। বাজারের আফিমের সরবরাহ আর চাহিদার তুল্যমূল্য অঙ্ক কষে ব্যক্তিগত উদ্যমীরা চাষীদের দাদন দিয়ে চাষ করাতেন। এদের দুটিস্থানে বড় ধরণের কর দিতে হত, প্রথমটি যে রাজ্যে তৈরি হচ্ছে, আর দ্বিতীয়টি রাজ্যটি ছেড়ে বেরোবার পর ব্রিটিশ সাম্রাজ্যে প্রবেশ পথে আরও একবার। এই পাশ ফি ছিল ব্যবসায়ীটির বম্বের বন্দর থেকে আফিমটি চিনের উদ্দেশ্যে রওনা করানোর ছাড়পত্র। সেই আফিম চিনে বিক্রি করে চিন বাণিজ্যের উদ্বৃত্ত তৈরি করতে হবে। এই পরিকল্পনা অনুসারে ভারতের আফিম চাষীদের সঙ্গে সমঝোতা করে যথেষ্ট বেশি আফিম তৈরির পরিকল্পনা হল। ভারতীয় দালালদেরমত চিনেও এই আফিম ব্যবসার ইংরেজদের সহযোগী ছিল হং ব্যবসায়ীরা।
ভারতে আফিম স্বাধীণতা সংগ্রামের পরে সরাসরি সরকারি পরিকাঠামো সম্বল করে, জনগণের দেয় খাজনার অর্থে যে কোম্পানি সরকারের আফিম উত্পাদন পরিকাঠামো গড়ে উঠল বাঙলা-বিহার-উত্তরপ্রদেশ জুড়ে, সেই কাঠামোকে ভিত্তি করেই প্রাথমিকভাবে কিন্তু গড়ে উঠেছে ব্রিটিশ সাম্রাজ্যের চিনে অবৈধ আফিম সরবরাহ করার অতি লাভের পারানি। বিহারের পাটনা অঞ্চলে সরকারি নজরদারিতে ব্রিটিশদের চিনের ব্যবসা বছরের পর বছর বাড়তে থাকে। চিন থেকে ইংলন্ডে চা রপ্তানি ১৭০০তে ৯২,০০০ পাউন্ড থেকে বেড়ে ১৭৫১তে ২৭ লক্ষ পাউন্ডে দাঁড়াল। ১৮০০তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিন থেকে ২কেটি ৩০ লক্ষ পাউন্ড চা কিনতে খরচ করতে হত ৩৬ লক্ষ পাউন্ড রূপো।
বাঙলার রূপো আনা বন্ধ হয়েছে এবং চিনেও যেনতেনপ্রকারেণ চা ব্যবসা বন্ধ না করে রূপো নিয়ে যাওয়া বন্ধ করতে চাইল ব্রিটিশ সরকারের বকলমে কোম্পানি। ১৭৯৩তে ব্রিটেন চিনে জর্জ ম্যাকার্টনিকে দূত হিসেবে পাঠাল। ম্যাকার্টনি পশ্চিমি প্রযুক্তির তৈরি সর্বশ্রষ্ঠ জিনিষপত্র দিয়ে সম্রাটকে প্রভাবিত করতে চাইলেন এবং ইংলন্ড-চিনের ব্যবসাকে নতুন ভাবে দেখতে আর্জি জানালেন। তখনও শিল্প, শিল্পিয় প্রযুক্তি আর শিল্প সৌকর্যে শিশু রাষ্ট্র ব্রিটেন তার সেই উপহারে সম্রাটকে প্রভাবিত করতে পারল না এবং ম্যাকার্টনির সমস্ত দাবি খারিজ হয়ে গেল। এর পরেও আরও একবার ব্রিটেন চেষ্টা করেছিল আফিম ব্যবসা নিয়ে সমঝোতা করার কিন্তু চিনের সম্রাট সেই দৌত্য খারিজ করে দেন।
ইতোমধ্যে ভারতীয় কয়েক হাজার বছরের ভারতের পরীক্ষিত সমুদ্রপোত প্রযুক্তি এবং ভারতীয় হাল্কা কাঠ দিয়ে লন্ডনে তৈরি হল ক্লিপার জাহাজ। সহজে বাতাস কেটে বেরোবার জন্য সরু ডেক, বড় হাল এবং বহু মাস্তুল ওয়ালা ক্লিপারগুলি সহজে তাড়াতাড়ি এবং অনেকবেশি বহন করে নিয়ে যেতে পারত বহু পণ্য দ্রব্য, এবং আফিমও। নতুন করে জমে উঠল ইংরেজদের চিনে আফিম পাঠানোর অবৈধ ব্যবসা। এবার একটি ওপিয়াম ক্লিপার জাহাজ, বছরে দুটি বাণিজ্য(যদি একে বাণিজ্য আখ্যা দেওয়া যায়) যাত্রা করতে পারত, ফলে আরও বেশি লাভ, আরও বেশি অবৈধ বাণিজ্য।
দিনে দিনে শশীকলাপ্রায় বেড়েছে চিনে ইংরেজ শাসনের অবৈধ আফিম সাম্রাজ্য, চিন সম্রাটের নাকের ডগা গিয়েই। কর্নওয়ালিশ ভারতে আসার আগে আগেই ১৭৯০ সালে চিনে ব্রিটিশ সাম্রাজ্যের অবৈধ আফিম রপ্তানি ছিল চার হাজার চেস্ট। ১৮২০তে কর্নওয়ালিশের সরকারি নীতির ফলে এই পরিমান বেড়ে দাঁড়াল প্রায় দুগুণের কাছাকাছি। ত্রিশের দশকে সেই রপ্তানি আরও বাড়তে শুরু করল এবং ১৮৩৪এ কোম্পানির ভারত বাণিজ্যের একচ্ছত্র আধিপত্য শেষ হয়ে যাওয়ার পর, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আরও বেশি করে আফিম অবৈধ আফিম ব্যবসার ওপর নির্ভরশীল হয়ে পড়তে শুরু করল। তবুও চিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যক্তিগত উদ্যোগে আফিম ব্যবসা শেষ হল না। চিন সম্রাটও এই বাণিজ্য রুখতে কড়া পদক্ষেপ নিতে শুরু করায় প্রথম আফিম যুদ্ধ বাধাল ইংরেজ সাম্রাজ্যশক্তি। প্রথম আফিম যুদ্ধের আগে প্রায় ইংরেজ রাজশক্তি বছরে ভারত থেকে প্রায় ৪০,০০০ চেস্ট রপ্তানি করত। ব্রিটিশদের হিসেবে সেসময় চিনে কম করে এক কোটি আফিম সেবী রয়েছে যার মধ্যে ২০ লক্ষ আফিম মৌতাতে পুরোপুরি আসক্ত।

এ প্রসঙ্গে আর একটি উত্তেজকর তথ্য দেওয়া যাক, ১৮০০ থেকে ১৮৩৯ সালের মধ্যে আমেরিকার ব্যবসায়ীরা চিনে সরবরাহ করেছিল দশ হাজার চেস্ট আফিম। এবার ভারত থেকে অবৈধ আফিম রপ্তানির লেখাজোখা ১৭৭৩এ ১০০০ চেস্ট, ১৭৯০তে ৪০০০ চেস্ট, ১৮২০র দশকের আগে ১০,০০০ চেস্ট, ১৮২৮এ ১৮,০০০ চেস্ট, ১৮৩৯এ ৪০,০০০ চেস্ট, ১৮৬৫তে ৭৬,০০০ চেস্ট, ১৮৮৪তে ৮১,০০০ চেস্ট। ১৮৮১তে এই রপ্তানি সর্বোচ্চ মাত্রায় পৌঁছয়(সূত্র চাইনিজ রাউন্ডএবাউট, জনাথন স্পেন্স)। তবে প্রথম আফিম যুদ্ধ করেও ব্রিটিশরা চিনে আফিম ব্যবসাকে চিনে বৈধতা দিতে পারেনি। তাদের অপেক্ষা করতে হয়েছিল ১৮৫৬-১৮৬০এর ব্রিটেন-ফ্রান্সএর যৌথ দ্বিতীয় আফিম যুদ্ধে বেজিং দখল করা পর্যন্ত। ১৮৮০ পর্যন্ত ব্রিটিশ ভারতের সবথেকে দামি রপ্তানি ছিল আফিম। সে সময় চিনে, প্রায় দেড় কোটি আফিমখোরদের চাহিদা মেটাতে রপ্তানির পরিমান ছিল চুয়ান্ন হাজার মেট্রিক টন। প্রথমে অবৈধ পরে গায়ের জোরে যুদ্ধ করে বৈধতা দেওয়া আফিম ব্যবসায় প্রত্যক বছর নয় কোটি তিরানব্বই লক্ষ রূপো টাকা আসত ভারত সরকারের সিন্দুকে, বৈদেশিক মোট রপ্তানির ১৬শতাংশ।