Lokfolk লোকফোক forum of folk লোক tribal আদিবাসী culture সংস্কৃতি of West Bengal পশ্চিমবঙ্গ, বাংলা. LOKFOLK is Bengal বাংলা India's ভারতের traditional পারম্পরিক knowledge system জ্ঞানভাণ্ডার, history ইতিহাস, Indigenous technology প্রযুক্তি. We have two mass bodies গনসংগঠন Bongiyo Paromporik Kaaru O ও Bastro Shilpi Sangho; Bongiyo Paromporik Aavikaar Shilpi Sangho. Journal পত্রিকা, PARAM, পরম. Picture - KaaliKaach কালিকাচ, Dinajpur দিনাজপুর, Madhumangal মধুমঙ্গল Malakar মালাকার
Showing posts with label Param. Show all posts
Showing posts with label Param. Show all posts
Tuesday, June 2, 2015
Wednesday, December 17, 2014
ডমন মুর্মুর চদর বদরের আরও কিছু ছবি
লেবেলসমূহ:
Daman Murmu,
Nandita Palchoudhuri,
Param,
Param Store,
ডমন মুর্মু,
নন্দিতা পালচৌধুরী,
পরম,
পরম আপণ
লোকফোকের ১ লাখ দর্শনার্থীর মসেই ডোভার লেন-এ নতুন আপণের উদ্বোধন, Param Store Inaugaration
কাল বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সঙ্ঘ কলাবতী মুদ্রা এবং ভ্রমণ পত্রিকা রংরুটের যৌথ উদ্যোগে পরম আপণের উদ্বোধন হল ১৮/৭, ডোভার লেন-এ। এই মাসেই লোকফোকের ১ লাখ ভ্রমণার্থীও হল। এই আপণের উদ্বোধন করলেন দিনাজপুরের সাঁওতাল পতুল নাচের শিল্পী ডমন মুর্মু। ছিলেন নন্দিতা পালচৌধুরী, রত্নাবলী বসু, সঙ্ঘের সম্পাদক মধুমঙ্গল মালাকার, গ্রামস্বাস্থ্যনিধি নারায়ণ মাহাত, রাজ্য আকাদেমির সচিব ড হৈমন্তী চট্টোপাধ্যায়, চলচ্চিত্রকার সুশান্ত মুখোপাধ্যায়, গবেষক সোমা মুখোপাধ্যায়, কলাবতী মুদ্রার ড ললিতা ঘোষ, ভ্রমণবিদ স্বপন মিত্র, কৃষি বিশেষজ্ঞ সুকুমার সরকার, অরূপ রক্ষিত, ভুগোলবিদ ড সুজীব কর প্রমুখ।
নিচে উদ্বোধনের কিছু ছবি।
| সন্তোষ নিমাইদা দরজায় ধানের ছড়া লাগাচ্ছেন |
| ডমন মুর্মু আর নন্দিতা পালচৌধুরী |
লেবেলসমূহ:
Daman Murmu,
Nandita Palchoudhuri,
Param,
Param Store,
ডমন মুর্মু,
নন্দিতা পালচৌধুরী,
পরম,
পরম আপণ
Wednesday, December 10, 2014
সক্কলের আসা চাই। Pls Come At Gariahat
Saturday, October 25, 2014
Param-er 11th Issue 1st Page
লেবেলসমূহ:
Param,
Param 11th Issue Cover
Wednesday, March 12, 2014
3rd issue of PARAM has been in the market, পরমএর তৃতীয় সংখ্যা বেরুল
লেবেলসমূহ:
Param,
Param 3rd Issue Photo,
পরম,
পরম তৃতীয় সংখ্যা,
পরম পত্রিকা
Tuesday, March 4, 2014
আমরা কৃতজ্ঞ - এক দশকেরও বেশি সময় ধরে প্রকাশ পাওয়া বন্ধু পরমকে পাঠক মহলে পরিচিত করালেন।
লেবেলসমূহ:
ekak matra,
Param,
একক মাত্রা,
পরম
Wednesday, February 26, 2014
বলাগড় বই মেলায় পরমের সম্পাদক, Editor of PARAM at Balagarh Book Fair
লেবেলসমূহ:
Balagarh Book Fair,
biswendu nanda,
Param,
পরম,
বলাগড় বই মেলা,
বিশ্বেন্দু নন্দ
Sunday, February 9, 2014
পরমের দ্বিতীয় সংখ্যা প্রকাশ পেয়েছে, Second issue of Param
লেবেলসমূহ:
Param,
Param 2nd Issue,
পরম,
পরম দ্বিতীয় সংখ্যা
Wednesday, February 5, 2014
Mahasweta Devi and Zakir Hossain of Bangladesh, জাকিরদাদা আর মহাশ্বেতাদিদি
কলকাতায় এসে জাকিরদাদা ফোন করলেন বিশ্বেন্দুকে।তিনি বইমেলা দেখতে এসেছেন। দুর্ভাগ্য বশতঃ ঠিক এক মাস আগে তিনি ব্যক্তিগত কাজে কলকাতায় এলেও আমার সঙ্গে দেখা হয় নি। কিন্তু আমরা পরমের উপদেষ্টা মন্ডলীতে তাঁর নাম রাখতে পেরেছি।
কিন্তু পরেরদিন আমাদের মহাশ্বেতাদিদির বাড়ি যাওয়ার কথা। জয়াদি আমাদের নিয়ে যাবেন এমন কথা রয়েছে। এই কথা বলতে জাকিরদাও বললেন তিনিও যেতে চান। পরেরদিন আমি জাকিরদাকে তুলে নিয়ে গেলাম মহাশ্বেতাদির বাড়ি আর জয়াদিও এলেন ভবানীপুর থেকে। বাড়িতে ঢোকার আগেই দেখা। একসঙ্গে ঢোকা গেল।
তারপর জাকিরদার সঙ্গে দিদি অনেক্ষন কথা বললেন। অন্য নানান কথায় জাকিরদা সঙ্গীও হলেন।
সেই সাক্ষাতকারের একমুঠো ছবি তুলে দেওয়া গেল।
লেবেলসমূহ:
Joya Mitra,
Mahasweta Devi,
Param,
Zakir Hossain,
জয়া মিত্র,
জাকির হোসেন,
পরম,
মহাশ্বেতা দেবী
জয়াদিদি আর মহাশ্বেতাদিদির দুর্লভ যুগলবন্দী, Duets between Joya Mitra and Mahasweta Devi
লেবেলসমূহ:
Joya Mitra,
Mahasweta Devi,
Param,
জয়া মিত্র,
পরম,
মহাশ্বেতা দেবী
পরম নিয়ে মহাশ্বেতাদিদির বাড়ি, Mahasweta Devi receives Param
লেবেলসমূহ:
Mahasweta Devi,
Param,
জয়া মিত্র,
জাকির হোসেন,
পরম,
মহাশ্বেতা দেবী
পরমের প্রাথমিক কিছু ভাবনা৬, Various Other Ideas of Param6
পরমের বারোমাস্যা
মোটামুটি যে ১২টি পরম সংখ্যার পরিকল্পনা করা গিয়েছে-
প্রথম সংখ্যাটি প্রকাশিত হয়েছে। লোহা ইস্পাত শিল্প নিয়ে। ছিল ১) রস-রত্ন-সমুচ্চয়ে ধাতুর শ্রেণীবিভাগ।২) উনবিংশ শতকে ভারতের নানান অঞ্চলের লোহা-ইস্পাত শিল্পের বর্ননা। ৩) ঊজ় ইস্পাত। ৪) মাড়িয়াদের লোহা তৈরির প্রযুক্তি। ৫) খাসি পাহাড়ের লোহা তৈরি প্রযুক্তি। ৬) বাংলার লোহা তৈরির ইতিহাস এবং মুণ্ডাদের লোহা তৈরির প্রযুক্তি। ৭) সোনাধর বিশ্বকর্মাকে নিয়ে একটি লেখা। ৯) বাংলার কামারশালের ছবি প্রতিবেদন।
দ্বিতীয় সংখ্যাটি কাল প্রকাশিত হবে সুবার পাটনার সোরা শিল্প নিয়ে। সোরা শিল্পে সে সময় বাংলার সুবা ছিল বিশ্বের সেরাউৎপাদক। কয়েকটি আগের পোস্টে বিশদ সূচী দিয়েছি।

তৃতীয়টি হবে বাংলার নুন উৎপাদন, মেদিনীপুরের নুন শিল্প, কোম্পানির লবণ মহল লুঠ, ধনী বাঙ্গালীদের নুনেরব্যবসা, রয় মক্সহ্যামের একটি লেখা- নুন শরীরে না গেলে কি কি প্রতিক্রিয়া হতেপারে, আর সব শেষে বংলার নুনস্বাধীনতা সংগ্রাম নিয়ে একটি লেখা।
চতুর্থটি হবে চাষ নিয়ে কৃষি পরাশর নতুন আকারে, নতুন ভুমিকায় প্রকাশ পাবে। ১০০ বছরের পুরোনো কৃষি পরাশরের অনুবাদ থাকবে। ১০০ বছরের বেশি পুরনো কয়েকটি কৃষি পত্রিকার নানান বিষয়ে লেখার সঙ্গে কৃষি বিষয়ে পুরোনো কিছু রম্য রচনা। সঙ্গে আরও কিছু লেখা।।
পঞ্চম হবে ভারতের পাঠশালা, ওয়ার্ড ও অ্যাডামের সমীক্ষা, মাদ্রাজের পাঠশালে প্রযুক্তি পাঠ, বিশ্ববিদ্যালয়,বিদ্যাচর্চা, দেশিয় বিদ্যাচর্চার স্থান নিল ইয়োরোপীয় জ্ঞান চর্চা তার ক্রমবিবর্তন ইত্যাদি।
ষষ্ঠ সংখ্যাটি হবে বাংলার বুনন শিল্প, প্রযুক্তি, ইতিহাস, তাঁতিদের স্বাধীনতা সংগ্রাম, ভারত যেভাবে ইয়োরোপকেসুতোর পরিধেয় পরিয়ে সভ্য করল তার ইতিহাস এবং বাংলার মসলিন তৈরির প্রযুক্তি, ১৫০ বছরের প্রাচীন লেখা থেকে।
সপ্তমটি হবে বাংলার শাঁখ শিল্প। শাঁখারি, শাঁখ, শাঁখা নিয়ে মৌখিক সাহিত্য ইত্যাদি।
অষ্টমটি হবে শোলা। শোলার বিভিন্ন শিল্প আর শিল্পী।
নবমটি হবে হবে বাংলার মহিলা এবং তাঁদের শিক্ষার ঐতিহ্য নিয়ে।
দশমটি বাংলার ব্রিটিশ বিরোধী গ্রামীণ স্বাধীনতা সংগ্রাম, এতদিন যেগুলোকে বিদ্রোহ নামে দেগে দেওয়া হয়েছিল।
একাদশে বাংলার নৌকো, জলযান ইত্যাদি। জয়াদি লিখবেন বাঙ্গালীর জীবনে নৌকো। ১৮০০ সালে আঁকা নৌকোর প্রচুর ছবি থাকবে।
দ্বাদশ খন্ডটি বাংলার বাড়ি, ঘর, বাস ইত্যাদি নিয়ে।

এছাড়াও প্রত্যেক সংখ্যায় অন্য কিছু নিয়মিত বিষয় আর লেখা থাকবে। এক বর্নহিন্দু চা বাগানে কুলি হয়ে গিয়েছিল। তার স্মৃতিকথা ধারাবাহিক যাবে। ইচ্ছে আছে উইলিয়াম অ্যাডামের সমীক্ষাটি নিয়মিত প্রকাশ করা। আরও একটি উপন্যাস পাওয়া গিয়েছে কলকাতা থেকে উদ্বাস্তু হয়ে জঙ্গল মহলে বাস করা ও চাষ করার কথা। প্রত্যেক সংখ্যায় রান্না বিষয়ে অবশ্যই একটি করে লেখা যাবে। একটি খন নাটক যাবে। বাংলার প্রত্যেকটি সমাজে রান্না শুধু শরীর বাঁচানো ছাড়াও বৃহত্তর সংস্কৃতির অংশ। জেলা ধরে ধরে, রান্না ধরে ধরে, মশলা, শাক সবজি ধরে ধরে, উনুন, জ্বালানি ধরে ধরে, ব্রত, আচার আচরণ ধর্ম ধরে ধরে রান্নার লেখা তৈরি হবে।
লেবেলসমূহ:
Param,
Param Genesis পরম,
Various Other Ideas of Param,
পরমের বারোমাস্যা
পরমের প্রাথমিক কিছু ভাবনা৫, Various Other Ideas of Param5
ব্যবসা আর গ্রাহক ভাবনা
পত্রিকা বন্ধুদের দানে চলবে। ছোট ব্যবসার বিজ্ঞাপন নেব। সরকারি বিজ্ঞাপন? এখনও কিছু নীতি ঠিক করি নি।
একটা বিষয় ঠিক করেছি, বিজ্ঞাপনপাতা জোড়া নেবনা। ৫০০ টাকার বেশি বিজ্ঞাপন নেব না। কর্পোরেটদের বিজ্ঞাপন নেব না।
ইতিমধ্যে জেলার নাটকের দল গুলো বিজ্ঞাপন দিচ্ছে। কোনটাই ৫০০ টাকার বেশি নয়।
প্রথম সংখ্যায় পেয়েছি। দ্বিতীয় সংখ্যায় পেয়েছি। আর পেয়েছি অনেক বন্ধুর সাহায্য।
বাৎসরিক সদস্য করব। ১০০ টাকায়। আর থাকবে বন্ধুদের দান।
পরমের প্রাথমিক কিছু ভাবনা৪, Various Other Ideas of Param4
কোন ভাষা
এই পত্রিকাতে মুলতঃ বাংলায় লেখা প্রবন্ধ প্রকাশ পাবে। অন্য ভাষায়ও লেখা প্রকাশ পেতে পারে। আমরা একটাপত্রিকা করতে
চাইছি যেটি একটি পত্রিকা, একটা ভাষা, রাষ্ট্রের এই তৈরি করে দেওয়া গত ছাড়বে। বীরভূমের মহম্মদবাজারের কাছে আমাদের কিছু সাঁওতাল ভাষী বন্ধু সংগঠন এই ধরণের পত্রিকা করেন। তারা আমাদের অনুপ্রেরনা।
তবে এখানে কিছু কথা রয়েছে। সম্পাদকেরা অন্য ভাষায় লেখা পেতে ইচ্ছুক। সেই লেখাটি সম্পাদক মণ্ডলীর সকলকে বুঝতে হবে। একজন সম্পাদক বাংলা ছাড়া কিছুই বোঝেন না, তিনি মধুমঙ্গল মালাকার। শোলাশিল্পী। সেই
তবে এখানে কিছু কথা রয়েছে। সম্পাদকেরা অন্য ভাষায় লেখা পেতে ইচ্ছুক। সেই লেখাটি সম্পাদক মণ্ডলীর সকলকে বুঝতে হবে। একজন সম্পাদক বাংলা ছাড়া কিছুই বোঝেন না, তিনি মধুমঙ্গল মালাকার। শোলাশিল্পী। সেই
ভাষায় লেখা তাদেরকে কি করে বোঝাবেন, সেটি লেখকের দায়। পত্রিকায় কিভাবে বেরোবে সেটিওলেখকের দায়। কেননা বাস্তব হল, কলকাতায় কোনও তামিল বা সাদরি ভাষায় লেখা এলে সেটি কিভাবে পত্রিকায়ছাপব জানি না -বাংলা লিপিতে লেখা হয় এমন ভাষা ছাড়া। এই দায় লেখকেরই। যে ফন্টে লেখা হচ্ছে, সেটি পাঠালে এবং লেখাটি পেজমেকারে লিখলে কিছুটা হয়ত সমাধান করা যায়। বাংলায় পাঠকের বোঝার জন্য,লেখক যদি আমাদের বিষয়টি বুঝিয়ে দেন, তাহলে আমাদের উদ্যোগে সেটির বাংলা সারাংশ করে দেব।আমাদেরকাছে তামিল, সাদরি, ইংরেজি, সাঁওতালি, ফারসি, রাজবংশী, সোহেয়িলি সবের সমান গুরুত্ব। বাংলার গুরুত্ব একটুবেশি।
বাংলায় কোনও উপভাষা আছে বলে আমরা মনে করি না - বিখ্যাতরা যা বলুকনা। সবকটিই নিজের পায়ে দাঁড়ানোভাষা। হিন্দি,
বাংলায় কোনও উপভাষা আছে বলে আমরা মনে করি না - বিখ্যাতরা যা বলুকনা। সবকটিই নিজের পায়ে দাঁড়ানোভাষা। হিন্দি,
ইংরেজি ভাষা বাংলাকে আক্রমণ করলে নাকে কাঁদি, আর নিজেদের এলাকায় ইংরেজি হিন্দি ভাষার ক্ষমতা প্রয়োগের অনুকরণ করে বাংলার অন্য ভাষাকে বাংলার উপভাষা বলি! এ ক্ষমতা কেন্দ্রিকতা আর কদিন?
লেবেলসমূহ:
Param,
Param Genesis পরম,
Various Other Ideas of Param,
পরমের কোন ভাষা,
পরমের প্রাথমিক কিছু ভাবনা
Subscribe to:
Posts (Atom)