Showing posts with label নুরআলদিন শিরাজি. Show all posts
Showing posts with label নুরআলদিন শিরাজি. Show all posts

Saturday, February 24, 2018

চিকিৎসা শাস্ত্রের ইতিহাস৩ - ইলাজাতইদারাশিকো - নুরআলদিন শিরাজি

ইলাজাত...র সে যুগের জ্ঞানচর্চার অন্যতম সংশ্লেষী উদাহরণ। এটির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ছিল সে সময় ভারতীয় চিকিতসাশাস্ত্রলোকের যে ইন্দো-পারসি জ্ঞানভাণ্ডারগুলি (বর্তমান ও অতীতের) ছিল, সেইগুলি পুঁথিতে সঙ্কলিত হয়েছে। মুঘল শাহজাদা দারাশুকো ভারতীয় সুফি পরম্পরার অন্যতম কারিগর এবং উৎসাহী মানুষ ছিলেন, এবং তাঁর উদ্দেশ্যেই এই পুঁথিটি উতসর্গিত হয়েছে। দারাশুকো উপনিষদের পার্সি অনুবাদ, শীররইয়াকবর-এ উৎসাহ দিয়েছিলেন। এছাড়াও তিনি পার্সি ভাষায় লিখত সুফি সাধনার মুসলমান এবং হিন্দু তত্ত্ব পরম্পরার তুলনামূলক আলোচনার পুঁথি, মাজমঅল বাহারাঁ(১৬৫৫) লেখেন।
শিরাজির পরিবারও ভারতীয় জ্ঞানচর্চার অন্যতম ধারক-বাহক ছিলেন। তাঁর শ্বশুরবাড়ির আত্মীয় ফৈজী ১৫৮৭ সালে, ভাষ্করের লীলাবতী অনুবাদ করেন আকবরের উতসাহে। এছাড়াও বেদান্ত দর্শন বিষয়ে সারিকঅলমারিফাত লেখেন ইশরাকি ধর্মতত্ত্ব ভিত্তি করে। আকবরের নির্দেশে অথর্ববেদ অনুবাদের যে প্রকল্প নেওয়া হয় ফৈজী সেটির সঙ্গেও জড়িয়েছিলেন, কিন্তু সে কাজ যতদূর সম্ভব শেষ হয় নি। আকবরের নির্দেশে মহাভারতের ফারসি অনুবাদের ভূমিকা লেখেন আবুলফজল এবং আইনিআকবরিতে ভারতীয় নানান পরম্পরার পরিচয় দেন তিনি।
মুঘল ভারতে ভারতীয় চিকিৎসাশাস্ত্র নিয়ে বিপুল পারসি পুঁথি রচিত হয়। সুলতানি সময় থেকে এই কাজটি উর্দু ভাষায় শুরু হয় এবং ধারাবাহিকভাবে চলে ব্রিটিশ আমলের আগে পর্যন্ত। উর্দু আর ফারসি ভাষায় ইসলাম-পূর্ব সময়ের চিকিৎসা শাস্ত্র এবং বিজ্ঞান বিষয়ক শাস্ত্র অনুবাদ মুঘল আমলের অন্যতম গুরুত্বপূর্ণ কর্ম বলে আজও বিবেচিত হয়। বিশেষ করে চিকিৎসা শাস্ত্র/জ্ঞান অনুবাদের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল স্থানীয় ভাষায় বিদেশি ওষুধ, গাছগাছড়ার প্রতিস্থাপনের দেশিয় জ্ঞান অর্জন। ভারতীয় চিকিৎসাশাস্ত্র বিষয়ে পারসি পুঁথি লেখেন শিরাজীর সমসাময়িক চিকিৎসক আমন আল্লা হান। তিনি মদনবিনোদএর অনুবাদ করেন। কয়েকটিতে ঔরঙ্গজেবের নাম জোড়া হয়, যেমন দারউইস মহম্মদের চিকিতসাশাস্ত্র বিষয়ে কাজ টিবইআউরঙ্গশাহী।

ইলাজাত...এর আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্র ছিল ইসলামের ধার্মিক ও অধার্মিক পরম্পরার জ্ঞান ঐতিহ্যের পারস্পরিক সহাবস্থান। নুরয়ালদিন তার পুঁথিতে, নবি উল্লিখিত হাদিত(একটি শারীর বিজ্ঞান অন্যটি ধর্ম সম্বন্ধীয় বিজ্ঞান) এবং ইসলামপূর্ব ইমাম এবং ধর্মতাত্ত্বিকদের বক্তব্য উল্লেখ করেছেন। এই পুস্তকে তিনি অষ্টম শিয়াপন্থী ইমাম আলিঅলরিদার সময়ে লিখিত রিসালাঅলদাহাবিয়া থেকেও উদ্ধৃতি তুলেছেন। যোগীরা কিভাবে নিঃশ্বাসের কাজকর্ম করেন, সে উল্লেখও শিরাজী করেছেন তার পুঁথিতে। সুফির কোন পন্থে তিনি বিশ্বাসী ছিলেন তার উল্লেখ নেই যদিও, এটা পরিষ্কার তিনি দারার অনুগামী ছিলেন। 

চিকিৎসা শাস্ত্রের ইতিহাস২ - ইলাজাতইদারাশিকো - নুরআলদিন শিরাজি

শিরাজির কাজ ইওরোপিয়দের নজর এড়ায় নি, বিশেষ করে যখন ইওরোপিয় মেটিরিয়া মেডিকা তৈরি হচ্ছে, সেই সময়টিতে। শিরাজির কাজের বহু সংস্করণ ছাপা হয়। শিরাজির পুস্তক আলফাজ... প্রথম ইংরেজিতে অনুবাদ করেন ফ্রান্সিস গ্ল্যাডউইন ১৭৯৩ সনে কলকাতায়, বাজারে এটির প্রথম মূল পার্সি সংস্করণ ছাপা হয়ে আসার বহু আগে। তিনি মুখবন্ধে লেখেন, ফোর্ট উইলিয়াম কলেজের মেডিক্যাল বোর্ডের নির্দেশে, ‘কোম্পানির ব্যবহারের জন্যে’ এই কাজটি করেন।
১৮৩১ সালে মেজর ডেভিড প্রাইস ইলাজাতইদারাশুকো থেকে নাসিরই হুসরোর সম্পাদিত অংশ মানবদেহের সেন্স, সময় ও বস্তু নিয়ে কাজ অনুবাদ করেন। মুখবন্ধে তিনি লেখেন, a work of no common magnitude or importance […] and contains treatises, or discourses, not only on all the diseases […] but also on almost every subject within the compass of the human understanding. এই মুখবন্ধে বলা হয় সুরাটের ফরাসি কুঠিয়াল এম M. Bruys ফ্রান্সের রাজার গ্রন্থাগারের জন্যে জন্যেও এটি নকল করেন। যে পুঁথিটি কুঠিয়ালের ব্যক্তিগত সংগ্রহে ছিল, সেটি ১৮০২ সালে বিবলিওথেক ন্যাশিওনাল দা পারিতে নিয়ে নেওয়া হয়।
শিরাজির ইলায়াজা... মুঘল আমলের সব থেকে ব্যাপ্ত চিকিতসাশাস্ত্র বিষয়ক কাজ। পারস্যের চিকিৎসাবিদ্যার ইতিহাসে এলগুড লেখেন, a gigantic work which rivals in quantity, if not in quality, the Canon of Avicenna or the Thesaurus of al-Jurjani। তার আকারের তুলনায় এই কাজটি খুব কম সময়ে লেখেন সিরাজি। শিরাজি ইলায়াজা... লেখা শুরু করেন ১৬৪২-৪৩ সনে এবং এটি চার বছরের মধ্যে ১৬৪৬ সনে শেষ হয়। এই বইতে তার চিকিৎসা জীবভনের নানান অভিজ্ঞতাও লেখেন। সঙ্গে তার সময়ের আগের সময়ের জ্ঞানীদের কিছু জ্ঞানও তিনি লিপিবদ্ধ করেন। Fabrizio Spezialeর প্রবন্ধ The Encounter of Medical Traditions in Nūr al-Dīn Šīrāzī’s ’Ilājāt-i Dārā Šikōhī তে বলছেন, এই প্রবন্ধটি লেখার সময় তাঁর ইলায়াজা...র একটি সংস্করণ দেখেন তেহরানের মজলিস গ্রন্থাগারে। এই বইতে বেশ কিছু ছবি আঁকা আছে, বিশেষ করে representations of the human body indicating the spots for cupping, phlebotomy and cauterization। 

চিকিৎসা শাস্ত্রের ইতিহাস১ - ইলাজাতইদারাশিকো - নুরআলদিন শিরাজি

মুঘল শাহজাদা দারাশিকোর প্রতি উদ্দেশ্য করে চিকিতসাবিদ্যা বিষয়ক এই বইটি উতসর্গ করেন মুঘল আমলের প্রখ্যাত চিকিৎসক নুরআলদিন শিরাজি। বইটির অন্য দুটি নাম টিবইদারাশিকো, দাহরাই দারাশিকো। বইটিতে সে সময় মুঘল রাজত্বে ইস্লামি চিকিতসাশাস্ত্রীদের জ্ঞান সংকলন করা হয়েছে।
নুরআলদিন মহম্মদ আবদ আল্লা সিরাজি সপ্তদশ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসক। জন্ম ভারতেই। যতদূর সম্ভব তাঁর পিতা ছিলেন ইরাণী হাকিম আয়ন অল মুলক শিরাজি(মৃ ১৫৯৫)। মায়ের দিকটাও ছিল ইরাণের প্রখ্যাত দার্শনিক, ধর্মতাত্ত্বিক জালালঅলদিন(মৃ১৫০২)এর পরিবার। আয়ন অল মুলক শিরাজি ছিলেন আকবরের দরবারের হেকিম এবং চক্ষুবিশারদ (অপথ্যালমোলজিস্ট)। নুরআলদিন শিরাজির মা আয়ন অল মুলক শিরাজি'র স্ত্রী ছিলেন আকবরের দরবারের দুজন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক আবুলফজল আল্লামি এবং কবি ফৈজির বোন।
নুরয়ালদিন শাহজাহানের সময়ে দরবারে প্রবেশ করেন। সেখানে আবার তাঁর পিতার উপাধি আয়ানঅলমুলক আর্ষানো হয়। পরে আওরঙ্গজেবের সময় তিনি আগরার দেওয়ানইবুউতাত, রাজ প্রাসাদগুলির কর্মাধ্যক্ষ নির্বাচিত হন।
চিকিৎসা শাস্ত্রের নানান বই লেখা ছাড়াও তিনি রুকাওয়াতই আবুলফজল এবং ফৈজির চিঠিপত্রের সকলন প্রকাশ করেন। এছাড়াও একেশ্বরবাদের তত্ত্ব তৌহিদ বিষয়ে পুস্তক মীরাটিব অল উজুদ লেখেন।
ইলাজাতই দারাশিকো ছাড়াও তিনি ফারসিতে শাহজাহানকে উতসর্গ করে লেখেন আলফাজঅলাদওয়িয়া - সে সময়ের প্রচলিত ওষুধের বিশদ বিবরণ।বইটির হাতিমা অধ্যায়ে চা, কফি এবং চিনাশেকড়বাকড় নিয়ে যা জ্ঞান, সে সবও লিখিত হয়। উনবিংশ শতক পর্যন্ত এর অনেকগুলি সংকলন প্রকাশিত হয়। সিরাজির অন্য একটি বইএর নাম আনিসআলমুয়ালিজান চিকিৎস বিষয়ক বিষয়ক সকলন। এ ছাড়াও আরবি আর পারসি চিকিতসাবিষয়ক লব্জগুলি নিয়ে একটি সংকলন লেখেন কোয়াস্তাসঅল আটিব্বা, এটি তিনি আমন আল্লা হানকে উতসর্গ করেন।
পরের কিস্তিতে আমরা দেখব, ইওরোপিয়রা কিভাবে শিরাজির কাজগুলি অনুবাদ করছেন বারংবার।