Showing posts with label প্রীতিরাম মাড়. Show all posts
Showing posts with label প্রীতিরাম মাড়. Show all posts

Sunday, November 24, 2019

কলকাতার এক অজানা জমিদারি আর অন্যান্য কিছু আনসান লেখা


জমিদারেরা বলেন মাড়েদের বাড়ি - চৌধুরী বা জমিদার বাড়ি নয়। জমিদারেরা এদের আজও জমিদার বলে স্বীকার অথচ দ্বারকানাথ মাড়েদের থেকে ২ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। ধার শোধ না করতে পারায় তিনি একটি তালুক তাঁদের নামে লিখে দেন।
প্রীতরাম মাড়, যিনি বাঁশের ব্যবসা করে অর্থ সঞ্চয় করেন। জাতিতে মাহিষ্য ছিলেন - বংশগত উপাধি ছিল দাস। বাঁশের ব্যবসার রমরমার জন্য মাড়(নদীতে ভাসানো বাঁশের ঝাড়কে বলত মাড়) উপাধি তিনি ব্যবহার করতেন।
সেই সময় গঙ্গা থেকে যে খাঁড়ি বেরিয়ে মারহাট্টা ডিচ হয়ে বিদ্যাধরীতে পড়ত, সেই ক্রিক ধরে জেলেদের বাস, আজকের রমানাথ কবিরাজ লেন। তারা কিন্তু দাসপুর থেকে চলে আসা। তার পাশেই মলঙ্গা লেন, আর চুনাপুকুর লেন - সব জল সংলগ্ন কাজ। এই জেলেরা গঙ্গায় কিন্তু মাছ ধরতেন না, তারা খাঁড়ি হয়ে বিদ্যাধরীতে পড়ে সুন্দরবনে চলে যেতেন মাছ ধরতে। মাছ নিয়ে তারা ফিরে আসতেন হয় ক্রিক ধরে সুবোধ মল্লিক স্কোয়ারে - এখানে ছিল একটি বিশাল বিল, দেশি নৌকর আড্ডা। আর একটা জলপথ চলে যেত পিকনিক গার্ডেন হয়ে আজকের বালিগঞ্জ ফাঁড়িতে। যেখানে ধাবা নামক একটা রেস্তোঁরা আছে সেখানে ছিল একটি চায়ের দোকান, হয়ত ১০০ বছর আগে বালিগঞ্জ তৈরি হওয়ার আগেও ছিল। সেটা ছিল বিসাল বড় মাছের আড়ত। প্রচুর কবিগানে কৈবর্ত অক্রুর দত্তের উল্লেখ পেয়েছি, যিনি পয়সা দিয়ে কায়স্থ শিরোমণি হয়েছিলেন, উপনিবেশে জাতে উঠতে। যেমন উঠেছিলেন তিলিরা, হেস্টিংসের বেনিয়ান কান্তবাবু। ব্রিটিশ শাসন আর পুঁজি যে আসলে জাত নিরপেক্ষ নয়, রাসমণি বা অক্রুর দত্তদের জাতে ওঠার চেষ্টা তার বড় প্রমান।
জমিদারি উচ্ছেদ হওয়ার শর্ত থেকে পানিদারিটা বাদ পড়ে যায়। শারদীয় আনন্দবাজার পত্রিকায় সুপ্রিয় চৌধুরির ভাগলপুরের পাণিদারদের নিয়ে লিখেছিলেন ‘জলভৈরব’ উপন্যাস।
---
এবারে রাসমণির পাণিদারির গল্প
গঙ্গায় ধীবরদের ওপর কর বসাল কোম্পানি। তারা এসে কেঁদে পড়ল ধীবর রাণীর কাছে। তো রাসমণি ছিলেন নিজে পাণিদার। গঙ্গার ইজারা নিলেন । ঘুসুড়ি থেকে মেটেবুরুজ পর্যন্ত ১০ হাজার টাকা দিয়ে । ঘুসুড়ি থেকে মেটেবুরুজ পর্যন্ত গঙ্গা শিকল দিয়ে বেঁধে দিলেন। কোম্পানির জাহাজের গতায়াত বন্ধ হয়ে গেল।
কোম্পানি প্রমাদ গুণল। তারপর সমঝোতা হল।জেলেরা মাছ ধরার সুযোগ পেল।
---
পাণিদার হল জল, মূলত গঙ্গা বা যে কোন নদীর একটি অংশের ওপর লিজ। নদীমাতৃক দেশে পাণিদারি এক সময় খব বড় পেশা মনে করা হত - অনেকতা জমিদারির মত। বঙ্গভাগের পর নিয়ম করে যখন জমিদারি উঠেগেল, তখনও কিন্তু পাণিদারি প্রথা/পেশা নিওষিদ্ধ হয় নি।



Tuesday, November 21, 2017

প্রীতিরাম মাড়ের জীবন - কলকাতা সেকালের একালের - জানবাজারের মাড়বাবুগণ

পলাশী-যুদ্ধের চারি বৎসর পূৰ্ব্বে ১৭৫৩ খ্ৰীষ্টাব্দে, এক দরিদ্রের গৃহে প্রীতিরাম দাস জন্মগ্রহণ করেন। বাল্যে গুরুমহাশয়ের পাঠশালায় সামান্য বাঙ্গলা ভাষা ও গণিত শিক্ষা করিয়া ১৭৬৭ খ্ৰীষ্টাব্দে চতুর্দশ বৎসর বয়সে, মাতুপিতৃহীন প্রীতিরাম, রামতনু ও কালীপ্রসাদ নামক দুই কনিষ্ঠ সহোদর সহ কলিকাতায় জানবাজারের তদানীন্তন বিখ্যাত জমিদার মান্নাবাবুদিগের পুরস্ত্রী, তাঁহার পিতৃস্বসার আশ্রয় গ্রহণ করিয়াছিলেন এবং অল্প ইংরাজি ভাষা শিখিয়া দালালী ও ফোর্টউইলিয়ম দুর্গে ইংরাজসৈন্যের রসদ যোগাইবার কার্য্য করিতে লাগিলেন। এই সূত্রে ফোটের জনৈক পদস্থ ইংরাজ কৰ্ম্মচারীর সহিত বিশেষভাবে পরিচিত হইয়া প্রীতিরাম তাহার সহিত ঢাকায় গমন করেন ও তথায় উক্ত ইংরাজের সহায়তায়, নাটোর রাজসরকারে এক বিশিষ্ট কৰ্ম্মচারীর পদে নিযুক্ত হন। ১৭৭৭ খৃষ্টাব্দে চব্বিশ বৎসর বয়সে, প্রীতিরাম সঞ্চিত অর্থসহ নাটোর হইতে কলিকাতায় প্রত্যাগমন করিয়া, আশ্রয়দাতা মান্না-পরিবারের, যুগলমান্নার একাদশ বর্ষীয়া কন্যার পাণিগ্রহণ ফলে, জানবাজারের কয়েকখানি বাড়ী ও ষোল বিঘা জমি যৌতুক লাভ করেন। এই বিবাহের ফলস্বরূপ ১৭৭৯ খ্ৰীষ্টাব্দে তাহার প্রথম পুত্র হরচন্দ্র এবং ১৭৮৩ খ্ৰীষ্টাব্দে দ্বিতীয় পুত্র রাজচন্দ্র জন্মগ্রহণ করেন।
কলিকাতায় আসিয়া, প্রীতিরাম আমদানী ও রপ্তানীর কার্য্য করিতেন। পরে ১৭৮৭ খ্ৰীষ্টাব্দে বরণ কোম্পানী নামক তদানীন্তন ইংরাজ-বণিকদলের তদানীন্তন ইংরাজ-বণিকদলের মুৎসুদ্দি পদে নিযুক্ত হন । ১৮০০ খৃষ্টাব্দে, নাটোর রাজের অধিকারস্থ কয়েকটী পরগণা লাটে উঠিলে, দেওয়ান শিবরাম সান্ন্যালের সহায়তায়, প্রীতিরাম উনিশ হাজার টাকায়, মকিমপুর পরগণা খরিদ করিলেন। কনিষ্ঠ সহোদর কালীপ্রসাদ নবক্রীত পরগণার নায়েবী কাৰ্য্যভার গ্রহণ করিয়া এই জমীদারী হইতে কলিকাতার বাটতে বাশ, কাঠ, মৎস্য প্রভৃতি চালান দিতে লাগিলেন। প্রীতিরাম ঐ সকল পণ্য বিক্রয়ের জন্য, বেলেঘাটায় একটি আড়ত স্থাপন করিলেন । সেকালে অনেকগুলি বাঁশ একত্রে বাঁধিয়া নদীতে ভাসাইয়া আনা হইত। ইহাকে চলিত কথায় “বাঁশের মাড়" বলে, বংশ-ব্যবসায়ী প্রীতিরাম এইরূপে “মাড়” নামক ব্যবসায়গত উপাধি লাভ করেন। এই সময়েই বেলেঘাটায় একটি লবণের আড়ত স্থাপিত হয়।
প্রীতিরাম,, পুত্রদ্বয়কে তৎকালসুলভ শিক্ষা প্রদান করিয়া, তাহাদের বিবাহ দিয়াছিলেন। ১৮৯১ খৃষ্টাব্দে, কনিষ্ঠ রাজচন্দ্রের প্রথম বিবাহ ও সেই বৎসরেই স্ত্রীবিয়োগ হইলে, প্রীতিরাম পরবৎসর পুত্রের পুনৰ্ব্বার বিবাহ দেন। সে স্ত্রীও বিবাহবৎসরেই গতায়ু হন। ঐ বৎসরেই জ্যেষ্ঠপুত্র হরচন্দ্র একমাত্র বিধবা রাখিয়া নিঃসস্থান অবস্থায় পরলোক গমন করেন। ১৮০৩ খ্ৰীষ্টাৰে প্রীতিরাম,, কনিষ্ঠ পুত্র রাজচন্দ্রের তৃতীয়বার বিবাহ দেন। রাজকরে এই সহধৰ্ম্মিণী, উত্তরকালবিখ্যাত রাণী রাসমণি। প্রীতিরামের জীবদ্দশায় রাজচন্দ্র ও রাসমণির দুইটি কন্যা—পদ্মমণি ও কুমারী জন্মগ্রহণ করেন। ১৮০৩ খৃষ্টাব্দে প্রীতিরাম, জানবাজারের বর্তমান সুবৃহৎ পারিবারিক আবাস নিৰ্ম্মাণ আরম্ভ করেন। সাৰ্দ্ধ ছয়লক্ষ মুদ্রা মূল্যের স্থাবর ও অস্থাবর যম্পত্তি রাখিয়া ১৮১৭ খ্ৰীষ্টাব্দে চৌষটি বৎসর বয়সে, প্রীতিরাম দাস পরলোক গমন করেন।

উপনিবেশ বিরোধী চর্চা - ভদ্র সভ্য বাংলার ইতিহাসের আসল চেহারা - রানী রাসমণির শ্বশুরের নাম কি ছিল? কেউ শুনেছেন? - নেট সার্চ না করে জবাব দিন দয়া করে

বঙ্কিমচন্দ্র কৈবর্ত সফলরাম গুড়ের সন্তান মুচিরাম গুড়কে নিয়ে যে অশ্লীল বার্তা নামিয়েছেন, তা নিয়ে বাংলার ভদ্রসমাজ কোনদিন বিন্দুমাত্র বিব্রত হয়েছে এমন বার্তা পাওয়া যায় নি। ফলে তারা যে জমিদার হলেও প্রীতিরাম মাড়ের কথা শুনবেন না, তা বলাই বাহুল্য।
জানবাজারের কৈবর্ত জমিদারনী রাণী রাসমণির নাম জানি, কিন্তু তাঁর শ্বশুরের নাম কেউ জানি - প্রীতিরাম মাড় - জাতিতে কৈবর্ত? নাহ, আমি অন্তত জানতাম না।রানী রাসমণি ভদ্রদের সম্মান পেয়েছেন, কেননা তিনি রামকৃষ্ণের পালক, এবং রামকৃষ্ণ মিশন, মঠ তাঁর পৃষ্ঠপোষক হয়েছে। তাই কৈবর্ত কন্যার নামটি জলচল হয়েছে। Dipankarদা রাসমণির ইতিহাস ঘাঁটতে না বললে আর এই বইটা না কিনলে জানতে পারতাম না তাঁর শ্বশুরের নাম।
খুললাম কলকাতা হরিসাধন মুখোপাধ্যায়ের কলকাতার ইতিহাস - কলকাতা সেকালের একালের। হ্যাঁ সেখানে ৯৯৯ পাতায় জানবাজারের মাড়বাবুগণ (রানী রাসমণি) নিয়ে দুপাতার লেখা আছে। সেই লেখাটি আপনাদের জন্য তুলে দেব পরে - কি করে ব্রিটিশদের সহায়তায় অসহায় অবস্থা থেকে প্রীতিরাম জানবাজারে সে যুগে ৬ লক্ষ টাকা ব্যয় করে আজকের যেটি দ্যাখা যায়, সেই প্রাসাদটি বানালেন, তার গল্প - তিনি কলকাতার অন্যান্য জমিদারদের মত লবণ ব্যবসায়ও করেছেন।
কিন্তু আমরা যারা আম জনতা একটু আধটু কলকাতার জমিদারির ইতিহাস নানান কারণে জেনেছি, তারা জানি কলকাতার লবণ সাম্রাজ্যে লাহা, দত্ত, ঠাকুর, দে, মতিলাল, এমন কি রানাঘাটের পালচৌধুরীদের নাম লেখা আছে। কিন্তু আমরা কি কোনদিন জমিদার প্রীতিরাম মাড়ের কথা শুনেছি? তাঁর কাছে দ্বারকানাথ ২ লক্ষ টাকা ধার করেছিলেন - সে কথা? নাহ!
দাদারা আমি বলতে পারি আমি বেশ মন দিয়ে কলকাতার লবণ ব্যবসা, তার জাতি চরিত্র, সেই ব্যবসায় দল পাকানোর ইতিহাস নিয়ে জাপ গবেষক, নিম্নবর্ণের ইতিহাস কিছুটা বাংলায় লেখা ব্যতিক্রমী বিখ্যাত গবেষকের বয়ানে, এমন কি ছোটলোক বাইওয়ালা বিনয় ঘোষের লেখায় কলকাতার জমিদার আর লবণ ব্যবসা নিয়ে বেশ পড়াশোনা করেছি, শ্রীপান্থও পড়েছি, দ্বারকানাথ সম্বন্ধে বাংলা ইংরেজিভাষায় যতটুকু পড়ার আছে তাও পড়েছি - লিখেছি, ঔপনিবেশিক কলকাতা গড়ে ওঠার সময় জানবাজারের ইতিহাস কি ছিল তাও কিছুটা জানি, কিন্তু কোনদিন জানবাজারের জমিদার প্রীতিরাম মাড়ের কথা শুনিনি। যে ইতিহাস পড়ে আমরা আমাদের মন মানসিকতা তৈরি করি, সে ইতিহাস মাড়, মান্না("কলিকাতায় জানবাজারের তদানীন্তন বিখ্যাত জমিদার মান্নাবাবু"), গুড়বাবুদের সাফল্যের কথা আমাদের জানায় না।
হায়! দেখুন কিভাবে বাংলার ইতিহাস তৈরি হয়েছে! কিভাবে চিহ্নিত করে ছোটলোকেদের প্রান্ত বাংলার নয়, খোদ কলকাতার ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে! সে মুছে দেওয়ার কাজে আমাদের সক্কলের হাতে রক্ত লেগে আছে। সে ইতিহাস আমাদের নতুন করে লিখতে হবে।
অবশ্যই, যারা ইংরেজদের অবলম্বন করে জমিদার হয়েছেন তাদের সক্কলের প্রতি আমাদের ছোটলোকেদের ঘেন্না ছিল আছে থাকবেও। কিন্তু ইতিহাস কিভাবে পরিকল্পনা করে অবস্থাপন্ন ইংরেজপন্থী ছোটলোকেদেরও ক্ষমতার আলোচনার বাইরে বার করে দেয় সে ইতিহাস প্রীতিরাম মাড়কে দিয়ে আমরা অনুভব করছি।