Showing posts with label যদুনাথ সরকার. Show all posts
Showing posts with label যদুনাথ সরকার. Show all posts

Tuesday, December 10, 2019

আজ যদুনাথ সরকারের জন্ম দিন

বাংলায় সার্বজনীকভাবে মুঘল যুগ বলতে, আওরঙ্গজেব বলতে যতটুকু বুঝি, সেই বোঝার ভিত তৈরি করে দিয়েছেন আচার্য যদুনাথ সরকার। প্রচুর ভুল ছিল, তাত্ত্বিক সমস্যা ছিল, তা সত্ত্বেও যে চর্চা তিনি শুরু করান, সেটা পরে মহীরুহ হয়ে দাঁড়ায়। মুঘল সময়ের প্রশাসনিক কাঠামো বুঝতে বা আওরঙ্গজেবের নানান বিষয় জানতে যে অসামান্য পথভাঙ্গা কাজ করেন সেগুলির কয়েকটির অনুবাদ কলাবতী মুদ্রা প্রকাশ করেছে।
যারা একদা কাজ শুরু করেছেন, তাদের পথ অনুসরণ করে নতুন ইতিহাস লেখার কাজ আমাদেরই করতে হবে।
কলাবতী মুদ্রার প্রকাশনায় দুটি অসামান্য বই প্রকাশিত হয়েছে
দ্য মুঘল এডমিনিস্ট্রেশন
আওরঙ্গজেবের উপাখ্যান
পাওয়া যাচ্ছে অফবিট কলকাতা ৯৮৭৪৯৯৩১৫৬, আর Baatighar/ বাতিঘর ঢাকায়।অথবা Susobhan ৮৯১০৪১৮২৬৫কে বললে সে কলকাতার আশেপাশে পৌঁছে দিতে পারবে।

Thursday, November 14, 2019

আওরঙ্গজেবের উপাখ্যান - হামিদুদ্দিন খান বাহাদুর, অনু যদুনাথ সরকার

কলাবতী মুদ্রা
ভারত ইতিহাসের খলনায়ক আওরঙ্গজেব এবং তার পরিবার আর আমলাদের জীবনের ৬০টির বেশি কাহিনী লিখেছেন হামিদুদ্দিন খান বাহাদুর, অনুবাদ করেছেন যদুনাথ সরকার।
অসামান্য ব্যতিক্রমী গ্রন্থটির প্রকাশক কলাবতী মুদ্রা।

দ্য মুঘল এডমিনিস্ট্রেশন - যদুনাথ সরকার

কলাবতী মুদ্রা
বিপুল বিস্তৃত উপনিবেশপূর্ব আমলাতান্ত্রিক কিন্তু চাষী কারিগরদের পৃষ্ঠপোষক মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা বুঝতে অবশ্যই সংগ্রহ করতে হবে যদুনাথ সরকারের বিস্তৃত মন্তব্যসহ ব্যতিক্রমী মুঘল এডমিনিস্ট্রেশন।

Thursday, August 23, 2018

লাইব্রেরিজ এন্ড লাইব্রেরিয়ানশিপ ইন এনসিয়েন্ট এন্ড মেডিভ্যাল ইন্ডিয়া - বিমল কুমার দত্ত - মুঘলযুগে গ্রন্থাগার৯

(ছবি - ১৭০২ সালে আওরঙ্গজেবের তৃতীয় উইলিয়ামকে লেখা চিঠি)
এই যুগে আগরা আর দিল্লিতে জেস্বুঈটরা গ্রন্থাগার তৈরি করেছিলেন। বিভিন্ন ফাদারের লেখা বই এবং ধর্মতত্ত্ব বিষয়ে প্রাচ্য ভাষার বই ছিল এই গ্রন্থাগারে। শাহজাহানের নির্দেশে প্রথমবার লুণ্ঠিত হয় আগরার গ্রন্থাগটি, দ্বিতীয়বার লুণ্ঠিত হয় আহমদ সাহ আবদালির সময় ১৭৫৯ সালে, বই ছাড়া সব কিছুই।
১৬৫০ সালে ফাদার হেনরি বুসি প্রথমবার দিল্লি যান। তার উদ্দেশ্য ছিল দরবারে খ্রিষ্ট মিশন নিয়ে দরবার করা। তার কাজ সম্পাদনের জন্যে তিনি যুবরাজ দারা এবং আরও কিছু অভিজাতর সঙ্গে যোগাযোগ করেন। সে সময় বেশ কিছু মুসলমান অভিজাত ইওরোপিয় ধর্মতত্ত্বের বই তাদের গ্রন্থাগারে রাখতেন। এক বড় গ্রন্থাগারওয়ালা শিক্ষিত মুসলমানের সঙ্গে ফাদার বুসি আলোচনা করেন। তিনি তার বাড়িতে দেখেন, সেই ব্যক্তি, কোন আরবি জ্ঞানীর মত খ্রিষ্ট ধর্ম বিষয়ে প্রচুর বই সংগ্রহ করেছিলেন।
১৬৫৬ সালে আওরঙ্গজেব রাষ্ট্রের ভার নেন। তিনি অসাধারণ বিদ্বান বুদ্ধিমান ছিলেন, অসাধারণ লেখক ছিলেন, দক্ষ প্রশাসক ছিলেন অসাধারণ সেনানী ছিলেন আর ধর্মীয় রাজা ছিলেন। তিনি ইসলামি শিক্ষার পৃষ্ঠপোষণা করেন। বিভিন্ন বিদ্যালয় ও উচ্চশিক্ষা কেন্দ্র খোলেন, পুরোনো মাদ্রাসা সারান। তার প্রশাসকদের হিন্দু মন্দির এবং হিন্দু বিদ্যালয় ধ্বংস করতে আর হিন্দুদের ধর্ম পালনে বাধা দিতে প্ররোচিত করে নির্দেশ দ্যান(যদিও লেখকের এই তথ্যটি সম্বন্ধে উল্টো মত পোষণ করি, এখন অনেক ধারনাই পাল্টে যাচ্ছে। যদুনাথ সরকারের মত ঔরঙ্গজেব বিরোধী ঐতিহাসিকদের কাজে এই সম্পূর্ণ ভুল ধারণাটি জন্মেছে। লেখকের বই যখন প্রকাশ পাচ্ছে ১৯৬০ সালে, এই ধারনাটা তখন প্রবল ছিল - অনুবাদক)।
আওরঙ্গজেব গোঁড়া ধর্মান্ধ ছিলেন। রাত দুটোয় প্রার্থনার পর তিনি কোরাণ অনুবাদ করতেন, তার পর আরবি বিচারব্যস্থার বই বা নানান ধরণের প্রচারপত্র থেকে ইসলামি ধর্ম বিষয়ে পড়াশোনা করতেন। তার শেষ ইচ্ছাপত্র থেকে পরিষ্কার এই কোরাণ নকলের কাজ বিক্রি করে তিনি ৩০৫ টাকা রেখে যান।
নিজে যেহেতু ধর্মান্ধ মুসলমান ছিলেন, তাই তিনি মুল্লা নিজামকে দিয়ে ফতাওয়াইআলমিগিরি সঙ্কলন করান। এছাড়াও হাদিস, ফিক ইত্যাদির তফসির বইও সংগ্রহ করেতেন। বিদরের মুহম্মদ গাওয়ানের গ্রন্থাগারটি রাষ্ট্রীয় গ্রন্থাগারে জুড়ে দিয়ে গ্রন্থাগারের আয়তন বাড়ান।
তার পূর্বজদের মতই আওরঙ্গজেব হস্তলেখাবিদদের রাজসভায় সাদরে পৃষ্ঠপোষকতা করেছেন। যুবরাজ দারাশুকো বা পাদশাপুত্রী জেবউন্নিসাকে হস্তলেখায় বিশেষভাবে পারদর্শী করে তোলা হয় প্রখ্যাত রেখাবিদ আকা আবদুর রশিদ এবং স্বয়ং সম্রাট নিজে তালিম নেন রাষ্ট্রীয় গ্রন্থাগারের প্রধান গ্রন্থাগারিক সৈয়দ আলি তবরেজির অধীনে।
রাষ্ট্রীয় গ্রন্থাগারের নিজাম ছিলেন মুহম্মদ সালেহ এবং মহম্মদ মনসুর এবং সঈদ আলিঅলহুসেইনি তার মুহতমিম ছিলেন। মহম্মদ মনসুরকে মকরমাত উপাধি দিয়ে সম্মানিত করা হয়।
সম্রাটের কন্যা জেবউন্নিসা বিদুষি কৃষ্টিশীল ছিলেন। তিনি নিজে কবি ছিলেন। তাঁর অনুরোধে ইমাম রাজির কবিতা তফসিরেকবীর ফারসিতে অনুবাদ করে নাম দেন জেবুততফসিরে। তিনি পাগলের মত বই সংগ্রহ করতেন। তাঁর নিজস্ব বিপুল বিশাল গ্রন্থাগারের নাম ছিল মাসিরিআলমগিরি এবং সেটি বিদ্বানেরা হামেশাই ব্যবহার করতেন।
আওরঙ্গজেবের মৃত্যুর পর কিছুটা চেষ্টা হয় কিন্তু তার সত্তর বছরের মধ্যে বিশ্বে ধনীতম উপমহাদেশটি লুন্ঠনের ক্ষেত্র এবং অজ্ঞান আর মৃত্যুর উপত্যকা হয়ে ওঠে।
।।আপাতত শেষ।।

Saturday, July 22, 2017

ব্রিটিশ-পূর্ব সময় বোঝার ৬টি জরুরি প্রচেষ্টা ও গবেষণা

পার্থ পঞ্চাধ্যায়ী, বিশ্বেন্দু নন্দ, এবং কলাবতী মুদ্রার নথিকরণ দল

*** মুঘল আডমিনিস্ট্রেশন
*** এনেকডোটস অফ আওরঙ্গজেব
*** লাইফ অব মীর জুমলা
*** উনবিংশ এবং বিংশ শতে রাষ্ট্র এবং দেশজ চিকিৎসা ব্যবস্থা ১৮০০-১৯৪৭
*** ইন্ডিয়ান টিচার্স অব বুদ্ধিস্ট ইউনিভার্সিটি
*** দ্বিতীয় ইতিহাসঃ লুঠেরা ইংরেজ, সাথী মধ্যবিত্ত, সাংস্কৃতিক গণহত্যা আর গ্রামীন স্বাধীণতা সংগ্রাম

বহুদিনের চেষ্টায় কয়েকটি বই অনুবাদ করলাম
মুঘল আমল বোঝার ক্ষেত্রে তিনটি বই -

যদুনাথ সরকারের
১) মুঘল আডমিনিস্ট্রেশন - যেখানে আচার্য মুঘলদের অনুসৃত প্রশাসনিক ব্যবস্থা স্পষ্ট ভাবে বিবৃত করেছেন - মুঘলদের সম্বন্ধে নানান ধরণের ভুল ধারণা এই বইটি দূর করতে সাহায্য করবে। এ ছাড়াও ব্রিটিশ আমলে দুর্বিসহ অবস্থায় পড়ার আগে, সব থেকে বেশি লালন পালন পেত দুটি পেশা কৃষক আর কারিগর - কারণ তারা জানতেন এরা মুঘল সাম্রাজ্যকে খাওয়ায় পরায়।

২) আনেকডোটস অফ আওরঙ্গজেব – আওরঙ্গজেবের উপাখ্যান - হামিদুদ্দিন খাঁ বাহাদুরের রচনা। আচার্য যদুনাথ সরকারের আহকমইআলমগিরির ইংরেজি অনুবাদের বাংলা অনুবাদ - এতে বাদশা আলমগিরের পারিবারিক, বৈদেশিক যোগাযোগ, তার কঠোরতা-কোমলতা, তার অনন্যতা, তিন ভায়ের মধ্যে তার বীরত্ব কাহিনী এবং মুঘল রাজত্বের নানান সুস্বাদু অজানা কাহিনী - যা মানুষটাকে নতুন করে, নতুন ভাবে চিনতে সাহায্য করবে।

৩) জগদীশ নারায়ণ সরকারের, লাইফ অব মীর জুমলায় আওরঙ্গজেবের সেনাপতি মীর জুমলার দাক্ষিনাত্যের প্রশাসন, তার বিপুল হীরের খনি, ইওরোপিয়দের সঙ্গে তাঁর সম্পর্ক, সুজার বিরুদ্ধে আক্রমনে বাংলায় নৌকোর রণনীতি সজ্জা - যে খান থেকে ব্রিটিশদের পন্টুন ব্রিজের ধারণা চুরি এবং সব শেষে অসম আক্রমণ ও মৃত্যু। ঔরঙ্গজেবের সময় দাক্ষিনাত্য এবং বাংলা-অসমের উদ্বৃত্ত অর্থনীতির ঝলক পাওয়া যায় এই বইটিতে।

ওপরের এই তিনিটি বই আমদের দেখায় ব্রিটিশ সময়ের আগে বাংলার নানান এলাকার অবস্থা। আমাদের কাজ যেহেতু বাংলার লুঠ এবং পলাশীর আগের বৈশ্য-শূদ্র-মুসলমান এবং অন্যান্য পরম্পরার পরম্পরার সমাজ যে উদ্বৃত্ত বাংলা তৈরি করেছিল, তাকে জানা, সেহেতু আওরঙ্গজেবের আশেপাশের সময় জানা এবং জানানো খুব প্রয়োজন ছিল। অব্যবহিত ব্রিটিশপূর্ব সময় জানা বোঝা না গেলে এই কর্পোরেট ব্যবস্থার বদলে কোন উৎপাদন ব্যবস্থা কেন চাইছি, কেন আমরা বারবার বলছি ১১৬৫/১৭৫৭র আগে আমরা ফিরে যেতে চাইছি সে তত্ত্বটা বোঝানো সম্ভব নয়।

এ ছাড়াও মুঘল আমল শেষে ব্রিটিশ আমলের শুরু থেকে ভারত ভাগ পর্যন্ত
৪) পুনম বালার উনবিংশ এবং বিংশ শতে রাষ্ট্র এবং দেশজ চিকিৎসা ব্যবস্থা ১৮০০-১৯৪৭
পুণম বালা গবেষণার কাজটা করেছিলেন ব্রিটিশ বাংলার চিকিৎসা ব্যবস্থা বিষয়য়ে সেটা জানা প্রয়োজন ছিল, কারণ সে সময় আয়ুর্বেদ চিকিৎসা ব্যবস্থার কি হালত ছিল। করে, কখন রাষ্ট্রীয় কাঠামোয় পশ্চিমি চিকিৎসা ব্যবস্থা থানা গেড়ে বসল, তা জানাটাও জরুরি ছিল যেহেতু আমরা দেশজ চিকিতসা ব্যবস্থা প্রসারে উৎসাহী।

আর ইসলামি আমলের আগে ভারতে আর তিব্বতে বাংলা তথা ভারতীয় শিক্ষাবিদ আর বিশ্ববিদ্যালয়
৫) ফণীন্দ্র নাথ বোসের ইন্ডিয়ান টিচার্স অব বুদ্ধিস্ট ইউনিভার্সিটি
প্রায় অর্ধেক অনুদিত হয়ে রয়েছে
ফনিন্দ্রনাথ বোসের বইটা খুব জরুরি এই কারণে ১৮৩৬ সালের উইলিয়াম এডাম শিক্ষা সমীক্ষায় আমরা দেখতে পাচ্ছি গ্রামে অনুচ্চবর্ণই প্রধাণত এই শিক্ষা ব্যবস্থার ধারক-বাহক ছিলেন। ফলে তার আগের প্রাতিষ্ঠনিক বৌদ্ধ শিক্ষা ব্যবস্থাটা কেমন ছিল সেটা জানাও জরুরি। এছাড়াও এডাম সমীক্ষায় জনগণের সমীক্ষা ছিল বিকেন্দ্রিভূত - অথচ রাষ্ট্র দ্বারা পোষিত বৈদ্ধ শিক্ষা ব্যবস্থা যে চরম কেন্দ্রিভূত ও রাজানুগ্রাহি ছিল সেটাও আমাদের চোখের সামনে ভেসে ওঠে।
---

এছাড়াও
দ্বিতীয় ইতিহাসঃ লুঠেরা ইংরেজ, সাথী মধ্যবিত্ত, সাংস্কৃতিক গণহত্যা আর গ্রামীন স্বাধীণতা সংগ্রাম
এখানে বাংলার লুঠ, পলাশীর পর স্বাধীনতার লড়াই, নবজাগরণকে নতুন করে দেখা, সাংস্কৃতিক দাসত্ব ইত্যাদির চেষ্টা করা হয়েছে।

---

অনুবাদের সময় ফেসবুকে যারা এই নালায়ককে প্রতিনিয়ত সঙ্গ দিয়েছেন, যারা এই পল্লবগ্রাহীকে টেনে শেকড়ে গুঁজে রাখতে পেরেছেন তাদের অসম অধ্যাবসায়ে, তাদের সক্কলকে আমার শ্রদ্ধাভরা প্রণাম, ভালবাসা। যারা এগুলি পড়ে মন্তব্য করেছেন, যারা পড়েন নি, যারা অযাচিতভাবে আমার ভুল শুধরে দিয়েছেন, তাদের সক্কলকেই আমার প্রণাম সালাম।

সক্কলে সুস্থ থাকুন। আর মাঝে মাঝে আমাদের মাথায় হাত রাখুন।
অলমিতি।

Saturday, June 25, 2016

দ্য মুঘল এডমিনিস্ট্রেশন - যদুনাথ সরকার - শেষ কিস্তি

চতুর্দশ অধ্যায়

৪। অন্যান্য সূত্র
মুঘল সাম্রাজ্যের রাজসভার বিভিন্ন বাৎসরিক ইতিবৃত্ত ষোড়শ শতের আকবরনামা দিয়ে শুরু শেষ হয় ১৭০৯ সালের বাহাদুর শাহনামা দিয়ে, যেখানে রাজসভার পরিবর্তন, নতুন রীতিনীতির বিকাশ এবং প্রশাসনিক রীতিনীতি আর পদ্ধিতিগুলি বিশদে বর্ণিত হয়েছে।

নিগারনামাইমুন্সী বা ইসসাইহরকরন নিয়ে আগে(চিঠিপত্র বিভাগে) বর্ণনা করেছি। এছাড়া আকবরের রাজসভায় ফাদার মসেরাতে এবং দি লায়েতের খুব কম সময়ের জন্য উপস্থিত হওয়ার খুব কম তথ্য আর ওপর ওপর বর্ণনা পাই। মানুচির স্তোরিয়া দি মোগোরএ মোটামুটি ওপর ওপর রাজসভা এবং সামাজিক খুব অপর্যাপ্ত তথ্য পাওয়া যায়, কিন্তু গুরুত্বপূর্ণ তাঁর সমালোচনা আর ব্যক্তিগত অভিজ্ঞতার জন্য। আওরঙ্গজেব এবং তাঁর উত্তরাধিকারীদের সভার খবরকাগজ আখবারতইদরবারিমুয়ালা-য় আমরা পাই প্রশাসনিক পরিবর্তনের উদ্ভাবনের এবং তাঁর ফলে কি ধরণের প্রভাব পড়ছে নানান কথা। মারাঠি নথিগুলি(মূলত বিভিন্ন ব্যক্তির আইনি সিদ্ধন্ত এবং রায়) ছেপেছেন রাজওয়াদে বহু খণ্ডে, সপ্তদশ শতের শেষের দিকের সময়ের বর্ণনা করে।

আবু ইয়ুসুফ য়াকুর(হারুণ অল রশিদের সময়ে বাগদাদের কাজি)এর কিতাবউলখরাজএ আমরা পাই ইসলামি গোঁড়া হানিফি প্রথার ইসলামি নানান কাঠামোর বর্ণনা।
(শেষ হল)

দ্য মুঘল এডমিনিস্ট্রেশন - যদুনাথ সরকার

চতুর্দশ অধ্যায়

৩। আধিকারিকদের কাজের নীতি(ম্যানুয়্যাল)
একটি পার্সি পাণ্ডুলিপি থেকে গুরুত্বপূর্ণ মুঘল প্রশাসনের বিশদ বর্ণনা পাই, এটি কোনভাবেই অষ্টাদশ শতের পরের রচনা বলাযাবে না। এটি আমি পাই পাটনা জেলার পুরোনো কায়স্থ পরিবার থেকে। ১৪৮ পাতার ছোট বই, প্রত্যেক পাতায় ১১ পংক্তি রয়েছে, কোন কোন পাতায় আবার ১২ বা ১৩ পংক্তিও আছে। প্রথম এবং ষষ্ঠ পাতা এবং শেষের একটি/দুটি পাতা অদৃশ্য। আমি একে ম্যানুয়্যাল অব অফিসার্স ডিউটি বলব।

আরব সাম্রাজ্যের অধীনে মিশর বেশ কিছু প্রশাসনিক পুস্তক তৈরি করেছিল, এবং প্রশাসনের ইতিহাসের ছাত্রদের কাছে এই পাণ্ডুলিপিগুলির গুরুত্ব অপরিসীম। এনসাইক্লোপিডিয়া অব ইসলাম বলছে, ‘মুসাব্বিহি আমাদের প্রচুর নথির সঙ্গে পরিচয় ঘটায় ... ইবন তুয়ারের ফাতিমি রাজসভায় কি ধরণের আদব কায়দা মেনে চলা হত, তাঁর নথি পাওয়া যাবে রাজসভার আদবকায়দা সংক্রান্ত বইতে। ইবন মাম্মাতি দেওয়ান হসেবে কাজ করার তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতায় এবং পরের দিকে আল-ওমরি, একটি দেওয়ানি নীতিপুস্তকে বিশদে প্রশাসনের কাজ বলছেন, তবে দেওয়ানি নীতির সব থেকে ভাল কাজ হল কালকাষান্দিরটা... ইবন দুকমাক এবং ইবন দিজান সরকারি সমীক্ষার নানান নথি প্রকাশ করেছেন’।

ম্যানুয়্যাল অব অফিসার্স ডিউটিতে বিশেদে বর্ণনা দিচ্ছে, কিভাবে মুঘল সরকারির বিভিন্ন আধিকারিক নিজেদের পরিচালনা করতেন, তাদের কি কি কাজ করতে হত, তাদের কি সতর্কতা অবলম্বন করতে হত, তারা কোন কোন নথি নকল করাতেন ইত্যাদি। এটি কথোপকথনের আঙ্গিকে লেখা। প্রত্যেক অধ্যায়ের শুরু হয়েছে কোন এক দপ্তরে(ধরা যাক ফৌজদারি) কাজ চাইতে আসা একজন নবাগত যুবকের সঙ্গে সেই দপ্তরের একজন অভিজ্ঞ করণিকের, ‘আমি কি করে আমার মালিক, দপ্তরে কাজ নিয়ে আসা মানুষকে সন্তুষ্ট করব, একই সঙ্গে নাম কামাব এবং আমার জীবন সুখের করার চেষ্টা করব’। উত্তরে সেই অভিজ্ঞ করণিকটি তাকে একে একে বর্ণনা করে জানায় নতুন একজন কাজ পাওয়া কর্মীর কি কি করা উচিত, তার প্রলোভন কি কি এবং তার বিপদগুলিও কি কি। এই উত্তরের একাংশ খুব আদর্শবাদিতার প্রজ্ঞার উপদেশ রয়েছে যেমন, কিন্তু তার সঙ্গেও রয়েছে কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতার অমূল্য কথা, এবং দীর্ঘ দিন ধরে মুঘল প্রশাসনকে দেখার অভিজ্ঞতার কথা। এবারে আপনাদের সামনে উপস্থিত করব সেই বইএর অংশ যা কোন নীতিমালা শেখাতে পারে না।

ম্যানুয়্যাল অব অফিসার্স ডিউটির সূচীপত্র- সর্বশক্তিমানের উদ্দেশ্যে অর্জি(দুটি পাতা অদৃশ্য) – সূচিপত্র পাঁচটি বাবএ এবং ৪৯টি ফাসালাতে বিভক্ত, ১। আদর্শ মানব(ইনসানইকামিল)এর বর্ণনা, দরবেশ, সুলতান(দুটো পাতা নেই), উকিল আর উজির, খানইসামান, বক্সী, গোসলখানা আর দিওয়ানখানার দারোগা, সুবাদার, ফৌজদার, অস্ত্রখানার দারোগা, মিংবাসী(বন্দুকধারী সৈনিকদের প্রধান), ২। সদর, কাজি, মুফতি, মুহতসিব এবং বাজার দরের নিয়ন্ত্রক, খবরলেখক, বক্সীদের পেশকার, বিভিন্ন ভৃত্য, আমিন এবং ক্রোড়ি, কোতোয়াল, মীরইইমারত(বাড়ি পরিদর্শক), মুশরিফ, ৩। কাছারির এগারো রকম দারোগা, ৪। সঙ্গী(মোসাহেব), মালিক তাঁর ভৃত্য আর পিতামাতারা তাঁর সন্তানদের সঙ্গে কিভাবে আচরণ করবেন, অন্যদের সঙ্গে কি আচার আচরণ করা উচিত, আদালতে হাজিরা দেওয়া ইত্যাদি, জীবনধারণের রীতি এবং খরচ, পরিধেয়, ৫। ভ্রমণ, জমাদার, নাজির, দপ্তরের করণিক, মুস্তাফি, কানুনগো, জমিদার, বিভিন্ন প্রদর্শনীর দর্শক, শেষ দুটি বিষয় নাই।
(চলবে)

দ্য মুঘল এডমিনিস্ট্রেশন - যদুনাথ সরকার

ত্রয়োদশ অধ্যায়
মুঘল সাম্রাজ্য – এর অর্জন এবং ব্যর্থতা
পুরো অধ্যায়টি বাদ দিয়ে গেলাম। এর সঙ্গে বইটির শিরোনামের কোন যোগ নেই।

দ্য মুঘল এডমিনিস্ট্রেশন
যদুনাথ সরকার

চতুর্দশ অধ্যায়

সূত্রের আকর

১। আইনিআকবরি, সমালোচনা

মুঘল সাম্রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ সূত্রট হল আবুলফজলের আইনিআকবরি। ইতিহাস রচনায়, আঙ্গিকে, পরবর্তীকালের আধিকারিকদের লেখার আঙ্গিকে এর গুরুত্ব থাকলেও, কিন্তু এর কিছু অপূর্ণতাও রয়ে গিয়েছে। ভারতে এটি এ ধরণের প্রথম রচনা, এবং যখন মুঘল সাম্রাজ্য ধুঁকছে, নতুন করে মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে, তখন এধরণের রচনা প্রশাসনক দিশা দেখানোর জন্য প্রয়োজনীয় ছিল। তাই আবুলফজল বলেছেন, একজন আধিকারিকের কি করা দরকার, তিনি বলতে পারেন নি দীর্ঘকাল ধরে চলা এক শাসনতন্ত্রে থাকা একজন আধিকারিকের কি করা আবশ্যিক। আর তিনি তাত্বিক হিসেবে অসহ্যরকমের, যখন কোন তথ্য উপস্থাপন করতে হয়, তিনি আড়াল নেন একবোঝা সংখ্যাতত্ত্বের আড়ালে এবং সেটাও হয়, সেটাও হয় এমন অনুভূতি উপস্থাপন করেন। ফলে তাঁর কাজ আমাদের সে সময়ের প্রশাসনিক পরিকাঠামোর সঠিক চরিত্র উপস্থাপন করে না, যদিও সংখ্যাতত্ত্বে তিনি বিশদ এবং যথাযথ। আইনিআকবরির বিভিন্ন বর্ণনাত্মক অধ্যায়ে নানান ধরণের অস্পষ্টতার এবং অবাস্তবতার চিত্র দেখার অনুভূতি হয়।

ডব্লিউ ক্রক লিখছেন, ‘মুঘল আমলের এই সর্ববিদ্যাবিষয়ক বইটিত যেই পড়তে যাবেন, তিনি অনুভব করবেন প্রেক্ষিতের অভাব। আকবর বিশদ বর্ণনার গুরু ছিলেন, সেই বিশদে যাওয়ার প্রবণতাটি আইনে শেষপ্রান্ত পর্যন্ত ধাক্কা দিতে দিতে নিয়ে ফেলা হয়েছে। বিভিন্ন শিবির এবং প্রাসাদের বিশদ বর্ণনা রয়েছে, আস্তাবল থেকে পোষাকের আলমারি, অস্ত্রাগার থেকে শিকারের অস্ত্রশস্ত্র পর্যন্ত...কিন্তু আজকে আমরা যাকে প্রশাসন বলতে বুঝি, আরক্ষা, বিচার সেবা, প্রাকৃতিক সম্পদের বিকাশ, মন্বন্তর-ত্রাণ, বা শিক্ষা বা চিকিৎসা ব ব্যবস্থা, তা পাইনা’। ‘আইনিআকবরির তথ্যগুলিতে কতটা বিশ্বাস করা যায় তা বলা দুষ্কর...রাজস্ব তথ্য বিষয়ে এই প্রশ্নটা করা যায়, সেটা হল, যেটা বলা হয়েছে সেটা কি, কতটা আদায় করা যাবে তার আদর্শগত হিসেব, না কতটা আদায় করা হয়েছে তার বাস্তব হিসেব’।

২। দস্তুরউলআমল
অবাস্তব, বাস্তবিক আকামের বই, এবং তার বিষয়বস্তুটি এতই বেহুদা যে আইনিআকবরির পরে আকবরের উত্তরাধিকারীরা এই ধরণের বই লেখার খুব বেশি উৎসাহ বোধ করান নি। তাদের দপ্তর বোঝার কাজে যে নীতিবইটি কাজে দেয়, তার নাম দস্তুরউলআমল, ঠিক যেন আবুল ফজলের লেখার আঙ্গিকের তাত্ত্বিক বিরোধে বইটি তৈরি হয়েছে। উল্লেখযোগ্য সারাংশ, তথ্যে ভাণ্ডার, তথ্য এবং তালিকা, বর্ণনাহীন তথ্য এবং বহু স্থানে বাক্য শেষই হয় নি। এই ধরণের ছোট্ট কার্যকর পুস্তক প্রায় প্রতিটি সম্রাটের রাজত্বকালে সম্পাদনা করা হয়েছে। প্রত্যেক সম্পাদনা কালে বইটির প্রতেক পরিচ্ছদে নতুন তথ্য যোগ হয়েছে যাতে তথ্যগুলি সময় সাপক্ষ থাকে।

এই পুস্তকটি শাহজাহান এবং আওরঙ্গজেবের সময় লিখিত হয়, এবং সে সময়ে বহু পাণ্ডুলিপি আজও পাওয়া যায়। টমাস এগুলির পাঁচটি ব্যবহার করেছেন, আমি ইন্ডিয়া অব আওরঙ্গজেবঃ স্ট্যাটিস্টিক্স, টপোগ্রাফি এন্ড রোড গ্রন্থ লিখতে অন্যান্য সূত্র ছাড়াও এই পাঁচটির মধ্যে একটি(এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গলের) পাণ্ডুলিপি ব্যবহার করেছি। 

তবে ভালটি আমি নিজে নকল এবং পড়াশোনা করেছি। তার মধ্যে একটি রয়েছে লন্ডনের ইন্ডিয়া অফিসে ৩৭০ নম্বর, যার সামনে পিছনের পাতা নেই। আরেকটি রয়েছে ব্রিটিশ মিউজিয়ামে, ওরিয়েন্টাল নম্বর ১৬৪১, পুরোটা রয়েছে, কিন্তু চিহ্নিত হয়েছে যাওয়াবিতইআলমগিরি বা আওরঙ্গজেবেত সময়ের নীতি নামে। নাম আলাদা হলেও দুটি একই পাণ্ডুলিপি, সেগুলি ভিন্ন পাণ্ডুলিপি থেকে অনুদিত হয়েছে। দুটিই সম্রাটের ৩৩ তম রাজত্ব বছর – যখন বিজাপুর, গোলকুণ্ডা এবং মারাঠা রাজধানী রায়গড় দখল করে দিল্লির অধীন করে মুঘল সাম্রাজ্য এবং সেই সময় পর্যন্ত বিভিন্ন তথ্য দেয়। অষ্টাদশ শতের মধ্য পর্যন্ত বিভিন্ন তথ্য ভাণ্ডার পাওয়া যাবে জগজীবন দাস এবং রায় চন্তরমল্লের কাজে, যেগুলির অনুবাদ আমি করেছি ইন্ডিয়া অব আওরঙ্গজেবএ।

এই দস্তরউলআমল বা সরকারি নীতিমালা(হ্যাণ্ডবুক) পুস্তকে খুব কম কথায় বলে বিভিন্ন সুবার রাজস্ব, বিভিন্ন বিভাগের সংখ্যা, রাজত্বের বিভিন্ন শহরের দূরত্ব, রাজসভায় সরকারি নথিপত্র পাঠাবার প্রক্রিয়া, যে সব নথি বিভিন্ন দেওয়ানের দপ্তরে আসা দরকার, রাষ্ট্রের মোট খরচ, মনসবদারদের সংখ্যা এবং অন্যান্য সেনাবাহিনী, মুসলমান এবং হিন্দু অভিজাতদের সাধারণ উপাধি, সঙ্গীতকার এবং লিপিকারদের নাম, বক্সী আর দেওয়ানদের কাজের বিভাগ, খানইসামান, বুয়ুতাত, মীর আতীশ, বরকন্দাজদের মুশরিফ সহ অন্যন্য বিশেষ বাহিনীর কাজ এবং দায়-দায়িত্ব, আহদির বক্সীরদের কাজ এবং দায়িত্ব, প্রধান দেওয়ানের দপ্তরের বিশদ বিবরণ এবং তাঁকে কোন কোন দপ্তর কি কি নথি পাঠাবে, কিভাবে সংগ্রহ করবে, কোন নথি উত্তর দেবে, তৈরি এবং স্বাক্ষর করে সম্রাটের কাছে জমা দেবে তার বর্ণনা, শাহজাদা এবং মনসবদারদের নগদ বেতন দেওয়ার নিয়ম, অশ্বারোহী বাহিনীর ঘোড়া নাল পরানো এবং ঘোড়ার গায়ে ছাপমারার নীতি, ছুটি পাওয়া আর ছুটি বাড়ানোর নীতি, অস্ত্র অনুযায়ী আধিকারিকদের শ্রেণী বিভাগ, আধিকারিক শ্রেণীর কাউকে জাগিরপদ দেওয়ার বিশদঅনুপুঙ্খ তথ্য রাখা(মিনিট), অনুচরদের বেতন, বিভিন্ন মনসবদারের যানবাহনের পশুখাদ্য বিষয়ক ইত্যাদি।

তারপরও আছে ওজনের তালকা(বর্তমান সময়ের বিভিন্ন এলাকার), ভারতের বাইরের দেশগুলির মুদ্রার বিনিময় মূল্য, সাম্রাজ্যের দুর্গ, বিভিন্ন শ্রেণীর মনসবদার, পদোন্নতির নীতি, পদচ্যুতি এবং রোগের ছুটি – অরায় সব ধরণের বেতন বিষয়ক নীতি, ইওরোপিয় বন্দুকবাজ, গোলান্দাজ এবং স্যাপার্স(খনি শ্রমিক?)দের বিশেষ বেতন, বন্দুকের বারুদ সরবরাহ, বিভিন্ন অস্ত্রের শ্রেণীবিভাগ, জাজিয়ার হার, সমুদ্রে যাওয়ার উচিত মরশুম, বিভিন্ন শাহজাদা, অভিজাতদের দখলি সম্পত্তি, পারস্য থেকে প্রাপ্ত উপহার, সাম্রাজ্যের বিভিন্ন ধনাগার, কারখানাগুলির তালিকা, যে সব আবওয়াব আওরঙ্গজেব নিষিদ্ধ এবং বেআইনি ঘোষণা করেছেন, বিজাপুর, গোলকুণ্ডা ইত্যায়াদি দখল করার জন্য শস্ত্রাদি, দাক্ষিণাত্যের কিছু দুর্গের বর্ণনা, এবং সম্রাটের দাক্ষিণাত্য বিজয়, রাজ্য সম্পর্কে নানান তথ্য।

ওপরের বর্ণনা থেকে আমরা বুঝতে পারি, কি বিশাল পরিমান উপযোগী তথ্য ঠুসে দেওয়া হয়েছে দস্তুরউলআমলএ। কিন্তু দুটো যে পাণ্ডুলিপি বললাম সেগুলি খুব খারাপভাবে লেখা হয়েছে। 

আনন্দের কথা হল, পরবর্তী কাজে আমরা দস্তুরের অনুলিপি এবং সঠিক তথ্য পাই ইন্দো-পার্সি সাহিত্যে যা খুব ব্যতিক্রমী বলা যায়। সুবার দেওয়ান আলি মুহম্মদ খাঁয়ের লেখা মিরাটিইআহমদি বা গুজরাটের ইতিহাস লেখা শেষ হয় ১৭৬১ সালে। লেখক তার দপ্তরে রাখা প্রায় প্রত্যেক আধিকারিককে লেখা সরকারি ফরমানের বিশদ নকল দিয়েছেন সেই পাণ্ডুলিপিতে। এই প্রথম মুঘল সাম্রাজ্যের প্রশাসনের সঠিক বিশদ বর্ণনা পাওয়া গেল কোন ইতিহাস বইতে।
(চলবে)

দ্য মুঘল এডমিনিস্ট্রেশন - যদুনাথ সরকার

দ্বাদশ অধ্যায়

৬। শাহজাদা বা অভিজাতদের সচিবদের চিঠির বই

শাহজাদা বা অভিজাতদের মুন্সির চিঠির বই এইভাবে সাজানো থাকত –
তার মালিক থেকে সম্রাটের উদ্দেশ্যে লেখা চিঠি(কখোনো কখনো তাঁর পাঠানো উত্তর সহ)(কিছু কিছু চিঠি গোপনীয় লব্জে – পার্সিতে যার নাম মুর্মুজ আর হিন্দিতে অঙ্কপল্লবী – লেখা হত, এর কিছু পাঠোদ্ধারকৃত উদাহরণ পাওয়া যাবে আদাবইআলমগিরি আর হাফত আনজুমএ) লেখা হত,
তাঁর মালিক থেকে শাহজাদার উদ্দেশ্যে লিখিত চিঠি
তাঁর মালিক থেকে বিভিন্ন মন্ত্রী, অন্যান্য উচ্চপদের আমলা, মালিকের নিজের উচ্চ আমলা এবং সাধারণ কর্মচারীদের কাছে পাঠানো চিঠি
মালিকের বন্ধুদের, আত্মীয়দের এবং দালাল-উকিলদের কাছে পাঠানো চিঠি
মুন্সীদের থেকে, তাঁর মালিকদের হয়ে, ক। ওপরে উল্লিখিতদের কাছে পাঠানো চিঠি, যেমন হাসবউলহুকুম জাতীয়(কিন্তু আঙ্গিক নয়) চিঠি খ। মুন্সির পক্ষ থেকে পাঠানো চিঠি
মুন্সিদের থেকে তাঁর আত্মীয়দের পাঠানো চিঠি
মুন্সিদের থেকে অন্য মুন্সি বা কবির কাছে ফুলেল ভাষায়, পদ্যে, খুব কম ভাবনার, কিন্তু বিস্তৃতভাবে লেখা – যার অর্থ, নিজের কাজের মুন্সিয়ানা দেখানোর চিঠি
অধঃপতিত অষ্টাদশ শতে বিভিন্ন চিঠির সংগ্রহর শেষের দিকে সম্রাট, নবাবকে ধন্যবাদ জানিয়ে, তাঁর সিংহাসনে ওঠার জন্য ধন্যবাদ জানিয়ে, জয়ের জন্য ধন্যবাদ জানিয়ে, বা কাউকে তাঁর পদে নিযুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে, পুত্র হওয়ার বা পুত্রের বিয়ে বা পুত্রের সাহসিকতার জন্য(এখানে যুক্ত হত বিখ্যাত বিখ্যাত কিছু কবিতার উদ্ধৃতি বা চিঠির বিভিন্ন ফাঁকা জায়গায় নানান নামের স্থান ফাঁকা রেখে) ধন্যবাদ জানিয়ে বা ঈদের উতসবের উপলক্ষ্যে, ধন্যবাদ জানানোর জন্য লেখা নানান চিঠির খসড়া জোড়া থাকত। বিভিন্ন খসড়া নিয়োগ পত্রও উল্লিখিত হত, এবং তাতে সেই কর্মচারীর দায়-দায়িত্ব ইত্যাদি উল্লিখিত থাকত। নিগারনামাইমুন্সি এবং ইনসাইহরকরন এধরনের দুটি উদাহরণ। বিভিন্ন উপাধি, বিভিন্ন ঠিকানার সঠিকতা, বিভিন্ন পদের মানুষদের নাম ও দপ্তর ইত্যাদি উল্লিখিত থাকত।
(দ্বাদশ অধ্যায় শেষ)
(চলবে

দ্য মুঘল এডমিনিস্ট্রেশন - যদুনাথ সরকার

দ্বাদশ অধ্যায়

৫। সরকারিভাবে ফরমান লেখা আর স্বাক্ষরের আঙ্গিক

শাহজাহানের সময়ের সরকারি বিশ্লেষক, আব্দুল হামিদ লাহোরি এ বিষয়ে লিখছেন, ‘দেওয়ানি খাসে সম্রাট তাঁর নিজের হাতে কিছু কিছু গুরুত্বপূর্ণ চিঠি লেখেন, সভায় থাকা অভিজাতদের বিভিন্ন আধিকারিক, উকিল যে সব চিঠি তাঁর সামনে জমা দেন সেসবের জবাবও তিনি নিজের হাতে লেখেন; বা বহু সময় সুবাদারদের সম্রাটকে লেখা ডেসপ্যাচ(আরিজা-খোয়াঁ) পড়ার জন্য নির্দিষ্ট আধিকারিকেরা সেই সমস্ত চিঠি পড়লে মৌখিকভাবে সম্রাট তাঁর আনন্দ প্রকাশ করেন এবং তাঁর নির্দেশ অনুযায়ী সচিব ফরমানটি লেখেন। তাঁর খসড়া তাঁকে দেখানো হয়, তিনি কিছু কিছু যায়গা ঠিক করে দেন বা ভাব, ভাষা বদলে দেন।
‘যে সব শাহজাদাকে রিসালার(মধ্যস্থতার) ক্ষমতা দেওয়া হয়েছে, তারা তাঁর বক্তব্য বা রাসালাতুন, ফরমানের পিছনের পিঠে লিখতেন, এবং নিজের সিলমোহর লাগাতেন। তাঁর তলায় দেয়ান ফরমানটি তাঁর হাতে এসে পড়েছে, লিখে সিলমোহর করতেন(এই মন্তব্য ছাড়া যে কোন ফরমানের কোন ব্যবহারিক মূল্য থাকত না, আওরঙ্গজেবের রাজত্বের শেষের দিকে এটা সুরাটে ব্যবসা করা ব্রিটিশ ব্যবসায়ীরা হাড়ে হাড়ে বুঝেছিলেন)। এর পরে ফারমান হারেমে পাঠানো হত যাতে সাম্রাজ্ঞী তাঁর আউজাক সিলমোহর লাগাতে পারেন’।

আওরঙ্গজেবের পদ্ধতিটিও প্রায় একই ছিল, এটা আমরা পাচ্ছি তার সময়ে লেখা ইত্যহাস আলমগিরনামায়, ‘বিখ্যাত অভিজাতদের জন্য লেখা কিছু চিঠির মুখড়ায় সম্রাট, তাঁরপ্রতি সম্রাটের দয়া আর আশির্বাদ আছে বোঝাতে, অথবা সেই ফরমানে লিখিত বিষয়টির সমধিক গুরুত্ব বোঝাতে নিজের সিলমোহর সহ প্রাপকের নাম ও ঠিকানা নিজের হাতে লিখতেন, ...আর এটা তিনি করতেন চিঠি মৌলিকত্ব সম্বন্ধীয় যে কোন সন্দেহ নিরসনের জন্যও’।

খসড়ার পরে মূল বয়ানটি, সোনার ধুলো ছড়ানো কাগজে বড় এবং সুন্দর ছাঁদের অক্ষরে লেখা হত, সিলমোহর করা হত, তাকে গোটানো হত, সোনার সুতোর বয়ন করা সরু কাপড়ে তা মোড়া হত, সেই থলেটার মুখটি রঙ্গিন সুতো দিয়ে তাঁর ওপর গলানো মোমের ওপর উজিরের সিলমোহর মেরে সেটি বাঁধা হত। এই থলেটির নাম হত খারিতাস। এ ধরণের বহু ফরমান জয়পুরের প্রাসাদে সংরক্ষিত আছে।

এবারে সিলমোহর। সম্রাটের নামাঙ্কিত গোল ছোট সিলমোহরের নাম আউজাক, শুধু ব্যবহৃত হত সরমানইসিবতি অর্থাৎ উচ্চশ্রেণীর আমলাদের নিয়োগের, বা জায়গিরের দৈনন্দিন হাত খরচের পরিমান লিখতে। মাঝে গোল করা সম্রাটের নাম লেখা বড় সিলের কাজ ছিল বিভিন্ন বৈদেশিক সম্রাটকে চিঠি লেখার জন্য, পরে তা ব্যবহৃত হত যে কোন ফরমানে। গুরুত্বপূর্ণ এবং গোপনীয় নির্দেশ লিখতে ব্যবহার করা হত ফরমানইবায়জি নামক একটি সিল। অন্য সব পরওয়ানা, ফরমান এবং বারাতএ প্রথমে উজির এবং পরে বিভিন্ন নিম্নস্তরের আধিকারিকদের বহু সিলমোহর লাগানো হত।
(চলবে)