Showing posts with label বর্ধমান. Show all posts
Showing posts with label বর্ধমান. Show all posts

Thursday, February 2, 2012

হাপু গান, Hapu Gaan


বাঁকুড়া-বর্ধমান-বীরভূম জেলার হাপুগান একসময় গাইতেন বাজিকর, মাল, বাইতি, কাকমারা, বেদে, পটুয়া সম্প্রদায়। এ ধরনের প্রায় প্রত্যক সমাজ মূলতঃ ভ্রাম্যমান জীবনযাপন করতেন। দেশিয় রোগএর নানান দেশজ ওষুধের –স্থানীয় ভাষায় টোটকা(আজকের নিন্দিত অর্থে নয়) – খনি ছিলেন এঁরাই। এরাই রোগ থেকে বাঁচবার নানান টোটকাও বলতেন নিজেদের গানে।
এ দেশের স্বাস্থ্য ব্যবস্থায় যখন এ্যালোপাথি জাঁকিয়ে বসেনি, যখন দৈত্যসম ওষুধ সংস্থাগুলোর স্বার্থই রোগীর স্বার্থের ওপরে ওঠেনি, ডাক্তারেরা লক্ষ লক্ষ কাঞ্চনমুদ্রা ব্যয় করে ডাক্তারি পড়ে রুগিমার ডক্তার হয়ে বহুজাতিক ওষুধ সংস্থার অদৃশ্য ক্যানভাসারের কাজে দামি গাড়ি বাড়ি হাঁকিয়ে বড়লোক হবার দায় নিজের কাঁধে তুলে নেননি, যখন পূর্ব ভারতের গ্রামে গ্রামে নাথ কবিরাজেরাই চার-পাঁচ হাজার বছর ধরে দেশের মানুষের রোগ সারাবার মহত দায় নিজেদের কাঁধে তুলে নিয়ে ছিলেন, সে সময়ই সেই কবিরাজকুলের সাহায্যে এগিয়ো আসতেন এই বাজিগরেরা – বিশেষ করে এই কাজে সেই সমাজের মেয়েদের ভূমিকা ছিল অগ্রণীর। হাপু গানের সঙ্গে নাচ দেখিয়ে তারা ঢুকে যেত অন্তরপুরে তাঁদের ওষুধের সামগ্রী নিয়ে। ওষুধের সঙ্গে থাকত নানান ধরনের বিক্রির জিনিসপত্র। যে নৌকো করে এঁরা দেশে দেশান্তরে ঘুরতেন তাকে বলাহত বেদে নৌকো।
বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশের সঙ প্রসঙ্গে নামক পুস্তকে বেদে গানের নানান উদাহরণ পাওয়া যাবে। এই গানে তাল রাখতে ঘুঙুর, খঞ্জনি আর ডাবকি ব্যবহৃত হত। দ্রুত উচ্চারনের জন্য গানের আগে মুখে এক ধরনের শ্বাস নেওয়ার ধরণটাই হাপু গানের নিজস্ব ধারা। স্ত্রী আর ছোটছোট ছেলেমেয়েরা বগল বাজিয়ে হাত দিয়ে শরীরের নানান অঙ্গে আঘাত করে বিচিত্র শব্দ তুলে, নানান অঙ্গভঙ্গীকরে গান পরিবেশন করতেন । চিরকালেরমতই যদিও বিশেষজ্ঞরা হাপুকে মোটাদাগের, অশ্লীল বা অশ্রাব্যসব অভিধা দিয়েছেন, তবুও বলা যায় হাপুর তুলনা হাপুই – অশিক্ষিত-অমার্জিত জনগণই দেশের সংস্কৃতির হকদার, রক্ষাকর্তা। যে সব মানুষ এধরনের সংস্কৃতিকে মোটাদাগের, অশ্লীল বা অশ্রাব্যবলে গালি পাড়ছেন, তারাই নিজের দেশের সম্পদের প্রতি অশ্রদ্ধাজ্ঞাপণ করছেন – এ কথা বলার আজ সময় হয়ে এসছে, একথা আজ কম্বুকণ্ঠে বলতে হবে। সঙ্গীত প্রেমীদের জন্য আরও কিছু সংবাদ – হাপু গান শুনলে মনে হবে যেন পশ্চিমি দ্রুত উচ্চারণে গান গাওয়া।
কয়েকটা হাপুগানের নমুনা
হাপু আতা পাতা লো,
হাপু সর্ষে পাতা লো,
হাপু আম খাবি জাম খাবি,
তেঁতুল খাবি লো,
তেঁতুল খেলে প্যাট গুলোবে ছেলে হবে না,
হাপু কাকে খেলে লো,
হাপু ক্যা ঝাড়ুনি লো,
হাপু বেদের মাকে লো
ই ডাঙাড়ে ঐ ডাঙাড়ে শালিক বস্যেছেঁ
বেদের মাকে বিয়া করতে পাল্কী আস্যেছেঁ
হা ফুঃ কদম ফুঃ
বুঢ়াতে বুঢ়ীতে লড়াই লাগ্যেঁছে
বুড়া কপালে বুঢ়ী পাদ্যেঁ দিয়েঁছে
হা ফুঃ কদম ফুঃ – ইত্যাদি

অথবা
হাই লো বামুন দিদি
বাগদি ঠাকুরঝি
আমি কেলে গয়লার বেটার
ঠিয়ে কখন হাঁস্যেছি-
হাঁস্যেছি বেশ করেছি
তর বাপের কী
যখন ছিলাম ছ বছরের
তখন উঠে নাই গা
এখন আমি বছর তেরো
হব ছেলের মা
মাছ ধরতে গিলাম আমি
কুঁয়ে লুদির কুলে
দেখি এ্যাক মিনসে
রসির লাগর
ডাঁড়া ফেলছে চারে
জলে নেমে জাল ছাঁকি
আর মিনসে থাকে চেঁয়ে
ভাল্ কেনা তুই ঢ্যামনা মিনসে
থানা কেনা চেয়ে
তাকে দেখে উচএ যাব
নইক তেমন মেয়ে
মাছ ধরছি চিংড়ি চাঁদা
গচি মাগুর গাগর
কার্তিক মাসে মাছের রসে
বলবো কি বুন্ বলবো কিলো
আমার প্যাট হয়েঁছে ডাগর
খোসার দুম খোলাক দুম
কাঁথা চাপা দিঁয়ে মারব ঘুম – ইত্যাদি

বছর পনের আগে বীরভূমের নলহাটিতে শুনেছিলাম এঁদের গান আর চমত্কৃতও হই।

Sunday, January 8, 2012

বর্ধমান জেলার ধর্মঠাকুরের পুজে উত্সব ও মেলা


ভাগীরথী, ময়ূরাক্ষী, অজয়, দামোদর ভল্লুকা বিধৌত বর্ধমান, বাঁকুড়া, বীরভূম আর মুর্শিদাবাদ জেলায় ধর্মঠাকুরের প্রভাব অতুলনীয় । এর মধ্যে বর্ধমানের দাবি বোধ হয় সমধিক । জেলাটির শতাধিক গ্রামেই ধর্মঠাকুরের আবস্থান যেমন লক্ষ্যনীয়  তেমনি তার বৈচিত্রও সমধিক। এগুলি কোথাও বারোয়ারি কোথাওবা পারিবারিক দেবতারূপে পুজিত । এই শতাধিক ধর্মঠাকুরের সঙ্গে জড়িয়ে রয়েছে পঞ্চাশটারও বেশি বাত্সরিক মোলা বা গাজন উত্সব । পণ্ডিতদের দ্বারস্থ না হয়েও বলা যায়, রাঢ় বাংলায় যে ধর্মরাজের বিবর্তন ঘটেছে, সে দিবতা আদতে এক মিশ্র দেবতা – ব্রাহ্ণণ্য-অব্রাহ্ণণ্য-আর্য-অনার্য-বৌদ্ধ-লৌকিক দেবতা-তান্ত্রিকতার প্রভাব স্পষ্ট । রাঢ়ের পরিবর্তিত সংস্কৃতির সঙ্গে খাপখাইয়ে তিনি সদাই জনগণেশের সঙ্গে থাকতে পেরেছেন । পণ্ডিতদের কারোর মতে তিনি বৌদ্ধ দেবতা - শূণ্যমূর্তি, কারোর মতে বৈদিক যম, সূর্য ও বরুণ দেবতা, কারোর মতে বিষ্ণুর শালগ্রামশিলার আর্য প্রাধাণ্য বর্তমান । ঘনরাম বলছেন ধর্ম হলেন কৃষ্ণ । অনাবৃষ্টির দেবতা রূপেও তিনি কোনো কোনো গ্রামে পূজিত ।
ধর্মের পুজোয় সাধারণতঃ সেবাইত, পণ্ডিত, দেয়াসি, পুজারি হন ডোম পণ্ডিত, বাগদী, জেলে, তন্তুবায় ইত্যাদি সমাজের মানুষেরা  - তবে সময়কালে ব্রাহ্ণণেরাও কোথাও কোথাও পুজারি হিসেবেও নিয়োজিত রয়েছেন।
ধর্মরাজের বাত্সরিক পুজো বা গাজন সাধারণতঃ বৈশাখী পূর্ণিমা, জৈষ্ঠ পূর্ণিমা, আষাঢ় মাসের পূর্ণিমা পৌষ সংক্রান্তি অথবা যে কোনও নির্দিষ্ট দিনে যা আপালার বা হুজুকে গাজন মানে পরিচিত । বর্ধমানে কিন্তু বৈশাখী পূর্ণিমা, জৈষ্ঠ পূর্ণিমায় বেশি ধর্মরাজের গাজন বা বাত্সরিক উত্সব মেলা অনুষ্ঠিত হয়ে থাকে । উত্তর বর্ধমানে তিনি শৈবদেবতা রূপে পুজিত। কোথাও মনসা বা অন্যান্য দেবীর শক্তি কল্পনা করে পুজো হয়ে থাকে – বলিদানেরও পরিকল্পনা হয় । শিবের গাজনের অনুসরনে বাণফোঁড়া, কাঁটা ঝাঁপ, ধূনোপোড়া, বঁটি ঝাঁপ, কুড়মুনে বা পলাশীতে চৈত্রমাসে কালকে পাতারি নাচ, আগুণ সন্ন্যাসও অনুষ্ঠিত হয় । রামচন্দ্রপুরে একসঙ্গে নয়টি ছাগ বলিও হয় । বাঁকুড়া বা হুগলিতে কামিন্যার সঙ্গে যুক্ত ধর্মরাজ ।
কিংবদন্তী হিসেবে শিবলিঙ্গের বা ধর্মরাজের মাথায় গোয়ালার গাভীর বাঁট থেকে দুধ ঝরে পড়ার কাহিনী, পুকুর সংস্কার করতে গিয়ে ধর্মঠাকুরের অস্তিত্ব, কোথাও স্বপ্নে পাওয়া, কোথাও গ্রাম দেবতা বা বা বাস্তু দেবতারূপে ঠাঁই বয়েছে ধর্মরাজের ।
মূর্তির বৈচিত্রও লক্ষ্যনীয় । কোথাও গোলাকার, কোথাও চ্যাপটা, কোথাও কুর্ম মূর্তি, কোথাও চৌকো, কোথাওবা কাঁকড়াকৃতি, কোথাও তিনমাথা বিশিষ্ট পাথর, কোথাও কচ্ছপ, কোথাও সাপের ফণাযুক্ত, কোথাও শুধু একটি কৌটো বিদ্যমান যা খুলে দেখা নিষিদ্ধ ।
বর্ধমামের জমালপুরের বুড়োরাজের মূর্তিটি অনাদিলিঙ্গ শিবমূর্তি । বুড়োশিবের বুড়ো আর ধর্মরাজের রাজ এই নিয়েই বুড়োরাজ । পুজো উত্সব বৈশাখী পূর্ণিমায়  অথচ সাধারণতঃ সবস্থানেই গাজন হয় চৈত্র সংক্রান্তিতে। এখানে একসময় কোনো মন্দির ছিলনা । দেবতা প্রতিষ্ঠায় গাভীর দুধ দেওনের গল্প প্রচারিত । প্রদেয় নৈবেদ্য অর্ধেক শিবের অর্ধেক ধর্মরাজের। শিবের কাছে পাঁছা বলি হয় না কিন্তু ধর্মের নামে কিন্তু পাঁঠা উত্সর্গ হয়  - মুসলমান ধর্মাবলম্বীরাও এই মানত করেন। হাড়িরা শুকর বলি দেন । বুদ্ধপূর্ণিমার দিন ৮ হাজারেরও বেশি পাঁঠা বলি হয় । হয় পাঁঠা কাড়াকাড়ি খেলা । বহু গবেষক প্রায় ১০০টির অনেক বেশি নামের উল্লেখ করেছেন  - কালুরায়, বনরায়, সুন্দর রায় বা সুন্দরনারায়ণ, কাটারায়, কালাচাঁদ, মামদোরাজ, বুড়োরাজ, ময়নারায়, মেঘরায়, অনাদিনাথ ইত্যাদি।
বর্ধমানের ধর্মরাজের উত্সব হয় এমন কয়েকটি থানার স্থাননামের উল্লেখ করা গেল
*      বর্ধমান সদর – সুজারি, বড়শুল, শুকুর
*      ভাতার – এরুয়ার, আড়রা, বেলডাঙা, ডামরা, দেবপুর
*      মঙ্গলকোট – মাঝিগ্রাম, ঝিলু, পালিগ্রাম, শ্যামবাজার
*      কাটোয়া – গোয়ালপাড়া, কসিগ্রাম, পনশোনা, শ্রীখণ্ড, চুরপুনি, দেকুণ্ড
*      কালনা – খেদগাছি, রাণীবন্দ, মাণিকহার
*      মেমারি – বড়োঁয়া, দাদপুর, বোহার, জারকা, মল্লিকাপুর,
*      মন্তেশ্বর – ইচুভাগরা
*      পূর্বস্থলী – জামালপুর
*      কেতুগ্রাম – বেলুটি, গঙ্গাটিকুরি, কুমোরপুর, ফাঁদরা, পাণ্ডুগ্রাম, শ্রীপুর
*      জামালপুর – পাঁচড়া, জারগ্রাম, আঙ্গটপাড়া
*      আউসগ্রাম – বনকুল, বেলুটি, দিগনগর, ধারাপাড়া
*      খণ্ডঘোষ – গোপীনাথপুর, তেরকোণা, নাসিকা, সড়গাই, গোপালবেড়া
*      রায়না – তিরাণ্ডুল, সাঁকটিয়া
*      আসানসোল – নিত্যানন্দপুর
*      অণ্ডাল – দক্ষিণখণ্ড
*      জামুরিয়া – হিজলগড়া, জামুরিয়া, কালুডাঙা, সাঁকতোরিয়া, সত্তোর
*      ফরিদপুর – ফরিদপুর, মেজেদি
*      রাণীগঞ্জ – নারায়ণকুড়ি, ডামরা

Tuesday, March 29, 2011

বাংলার ধানের গোলা১

সারা পৃথিবীর ধান্যউত্পাদক অঞ্চলেই ধান রাখার আগারের কথা পাওয়া গিয়েছে. বাংলার নানান প্রান্তে নানান ধরনের ধান গোলা তৈরি হয়. গঠণের তারতম্যে এদের ভিন্ন ভিন্ন নামকরণ হয়. মরাই বা তলা, কড়ুই, বাঁদি, ডোল ইত্যাদি.
গোলা
প্রচুর পরিমান ধান রাখা যায়. অন্ততঃ ৫ থেকে ১০ মন পর্যন্ত. সেগুলির চেহারা অনেকটা আয়তকার বাড়িরমত. মেঝে সাধারণতঃ মাটিরই হয়, আবার পাকাও হতে পারে. এর স্থান মাটির কিছু ওপরেই. এর ভেতরে এক বা অনেক কুঠুরিও থাকতে  পারে. গোলার দেওয়ালে থাকে জানালা. মই বা সিঁড়িতে উঠে এই গোলাতে ঢুকতে হয়. গোলার দেওয়াল নিকোনো মাটিরও হতেপারে আবার আজকালের রীতি অনুযায়ী সিমেন্ট দিয়ে লেপাও হয়. গোলার নিচের ছোট দ্বার খুলে দিয়ে নানান সময়ে প্রয়োজনে ধান দেরকরা হয়.
মরাই
মরাই নানান কিছু দিয়েই হতে পারে. দক্ষিণ বঙ্গের নানান জেলায় হাওড়া, হুগলি, মেদিনীপুর পূ, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া প্রভৃতি জেলায় খড়ের দড়ি পাকিয়ে পাকিয়ে প্রায় শঙ্কু আকৃতির ২০ থেকে ৪০ হাত পর্যন্ত উঁচুও মরাই তৈরি হয়. এছাড়াও বাঁশের বাঁখারির বুকো বা বোনা চাটাই দিয়েও মরাই তৈরি হয়. মরাইতে সাধারণতঃ ১ থেকে ৪ মন পর্যন্ত ধান রাখা যায়. মরাই তৈরির পদ্ধতি দেশজ কারিগরি দক্ষতার একটি বড় শৃঙ্গ.
মরাইএর প্রধান উপকরণ পাকানো অথবা বিনুনি পাকানো খড়ের দড়ি, বীরভূমে যাকে বর বলে.  খড়গুলিকে আগি ভিজিয়ে রেখে শুকিয়ে নিয়ে নরমন করা হয়. এবার পাকানোর কাজ. একহাতে কাজ হলে বিনুনিটি বেশ চওড়া হয় আর দুই হাতে - একজন পাকানো আর এক জন খড়ের যোগান দিলে সেই বিনুনি অনেক সরু হয়. খড়ের পর খড় জুড়ে দীর্ঘ বিনুনি তৈরি করা হয়. সাধারণতঃ নিম্ন আয় সম্পন্ন বাড়িতে এক জন সাহায্যকারী থাকেন যিনি দক্ষ কারিগরকে হাতজুড়ে সাহায্য করেন.
মরাই তৈরির জন্য মাটির ওপর সমান্তরাল দুটি মাটির দেওয়াল তৈরি করা হয়. একে পায়া বলে. এক ওপর সমান্তরালভাবে বাঁশ সাজিয়ে মেঝেটা ঘন করা হয়. মেঝে হয় দুই হাত থেকে তিন হাত ব্যাসের. মাটি থেকে দেড় থেকে ৩ হাত উঁচু হতে পাকে এই মেঝে. মেঝেয় ঘনকরে সাজানো বাঁশের ওপর খড় বিছিয়ে দেওয়া হয়. যেমন আকৃতির মরাই গৃহস্থ চাইছেন সেই আকৃতির মেঝে করে সেটির ওপরে বরকে গোল করে ঘুরিয়ে রাখা হয়. এই বরগুলেকে ঠিকঠাক গোল করার জন্য বাঁশের বাতা দিয়ে টেনে রাখা হয়, যাতে এগুলি গুটিয়ে না যায়. নিচের থেকে ওপরের অংশ এনেকটা চওড়া হয়. বরের ভেতরের অংশে বরগুলিকে ঘণকরে দাঁড় করিয়ে রাখা হয়.
এবারে মরাইএর ওপরে ছাওয়ার পালা. আরএক প্রকার পাকানো দড়ি যাকে বুট বলে, তা নিচেরদিকে বেড় দেওয়া হয়. বেড়ের ভেতর খড়কে দাঁড় করিয়ে দেওয়া হয়. পুরো মরাই তৈরি হয়ে গেলে মাথা ছাওয়ার কাজ. খড়ের গোড়র দিকটা ছাউনির ভেতরে থাকে আর মাথার দিকটা বাইরে. প্রায় শপণেরমত খড় লাগে একটা মরাই ছাইতে. ছাওয়ার পর এবার মাথায় খড় দিয়ে মুকুট তৈরি হয়, যাতে ভেতরে জল না পড়ে. 
মরাইতে দুতিন বছর পর্যন্ত ধান রাখা যায়. ধান বের করা হয়েগেলে বরগুলি গুছিয়ে রাখতে হয়. ধান বের করার দরকার হলে নিচের দিকের দুচি বরের মাঝখানে শাবল দিয়ে ফাঁক করে এই ফাঁকে একটা বাতা গুঁজে ফাঁকটা রেখে দেওয়া হয়. এবার সামনে মেচলা বা যে কোনো পাত্র ধরলে সেই পাত্রে ধান পড়ে. তবে খুব বেশি ধান এই মরাই থেকে বের করা হয় না, ধসে পড়ার আশংকা থাকে.

Friday, November 5, 2010

হাপুগান

বাঁকুড়া-বর্ধমান-বীরভূম জেলার হাপুগান একসময় গাইতেন বাজিকর, মাল, বাইতি, কাকমারা, বেদে, পটুয়া সম্প্রদায়। এ ধরনের প্রায় প্রত্যক সমাজ মূলতঃ ভ্রাম্যমান জীবনযাপন করতেন। দেশিয় রোগএর নানান দেশজ ওষুধের –স্থানীয় ভাষায় টোটকা(আজকের নিন্দিত অর্থে নয়) – খনি ছিলেন এঁরাই। এরাই গৃহস্থকে রোগ থেকে বাঁচবার নানান টোটকাও বলতেন নিজেদের গানে, উঠে আসত নানান সামাজিক রীতিনীতিও।
এ দেশের স্বাস্থ্য ব্যবস্থায় যখন এ্যালোপাথি জাঁকিয়ে বসেনি, যখন দৈত্যসম ওষুধ সংস্থাগুলোর স্বার্থই রোগীর স্বার্থের ওপরে ওঠেনি, ডাক্তারেরা লক্ষ লক্ষ কাঞ্চনমুদ্রা ব্যয় করে ডাক্তারি পড়ে রুগিমার ডক্তার হয়ে বহুজাতিক ওষুধ সংস্থার অদৃশ্য ক্যানভাসারের কাজে দামি গাড়ি বাড়ি হাঁকিয়ে বড়লোক হবার দায় নিজের কাঁধে তুলে নেননি, যখন পূর্ব ভারতের গ্রামে গ্রামে নাথ কবিরাজেরাই চার-পাঁচ হাজার বছর ধরে দেশের মানুষের রোগ সারাবার মহত দায় নিজেদের কাঁধে তুলে নিয়ে ছিলেন, সে সময়ই সেই কবিরাজকুলের সাহায্যে এগিয়ো আসতেন এই বাজিগরেরা – বিশেষ করে এই কাজে সেই সমাজের মেয়েদের ভূমিকা ছিল অগ্রণীর। হাপু গানের সঙ্গে নাচ দেখিয়ে তারা ঢুকে যেত অন্তরপুরে তাঁদের ওষুধের সামগ্রী নিয়ে। ওষুধের সঙ্গে থাকত নানান ধরনের বিক্রির জিনিসপত্র। যে নৌকো করে এঁরা দেশে দেশান্তরে ঘুরতেন তাকে বলাহত বেদে নৌকো।
বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশের সঙ প্রসঙ্গে নামক পুস্তকে বেদে গানের নানান উদাহরণ পাওয়া যাবে। এই গানে তাল রাখতে ঘুঙুর, খঞ্জনি আর ডাবকি ব্যবহৃত হত। দ্রুত উচ্চারনের জন্য গানের আগে মুখে এক ধরনের শ্বাস নেওয়ার ধরণটাই হাপু গানের নিজস্ব ধারা। স্ত্রী আর ছোটছোট ছেলেমেয়েরা বগল বাজিয়ে হাত দিয়ে শরীরের নানান অঙ্গে আঘাত করে বিচিত্র শব্দ তুলে, নানান অঙ্গভঙ্গীকরে গান পরিবেশন করতেন। চিরকালেরমতই যদিও পশ্চিমি ঢংএ লোকসাহিত্যের বিশেষজ্ঞরা হাপুকে মোটাদাগের, অশ্লীল বা অশ্রাব্যসব অভিধা দিয়েছেন, তবুও বলা যায় হাপুর তুলনা হাপুই – অশিক্ষিত-অমার্জিত জনগণই দেশের সংস্কৃতির হকদার, রক্ষাকর্তা। যে সব মানুষ এধরনের সংস্কৃতিকে মোটাদাগের, অশ্লীল বা অশ্রাব্য রূপে গালি পাড়ছেন পেড়েছেন, তারাই নিজের দেশের সম্পদের প্রতি অশ্রদ্ধাজ্ঞাপণ করছেন – এ কথা বলার আজ সময় হয়ে এসছে, একথা আজ কম্বুকণ্ঠে বলতে হবে - নিজের সমাজ বাঁচাবার জন্য, নামং কেনার জন্য, সরকারি-বেসরকারি অর্থ রোজগারের জন্য জ্ঞানে অজ্ঞানে যে ক্ষতি মধ্যবিত্ত লৌকিক সমাজের করেছেন, আজও করছেন - সে ক্ষতি প্রায় অপূরণীয়। 
সঙ্গীত প্রেমীদের জন্য আরও কিছু সংবাদ – হাপু গান শুনলে মনে হবে যেন পশ্চিমি দ্রুত উচ্চারণে গান গাওয়া হচ্ছে।
কয়েকটা হাপুগানের নমুনা
হাপু আতা পাতা লো,
হাপু সর্ষে পাতা লো,
হাপু আম খাবি জাম খাবি,
তেঁতুল খাবি লো,
তেঁতুল খেলে প্যাট গুলোবে ছেলে হবে না,
হাপু কাকে খেলে লো,
হাপু ক্যা ঝাড়ুনি লো,
হাপু বেদের মাকে লো
ই ডাঙাড়ে ঐ ডাঙাড়ে শালিক বস্যেছেঁ
বেদের মাকে বিয়া করতে পাল্কী আস্যেছেঁ
হা ফুঃ কদম ফুঃ
বুঢ়াতে বুঢ়ীতে লড়াই লাগ্যেঁছে
বুড়া কপালে বুঢ়ী পাদ্যেঁ দিয়েঁছে
হা ফুঃ কদম ফুঃ – ইত্যাদি

অথবা
হাই লো বামুন দিদি
বাগদি ঠাকুরঝি
আমি কেলে গয়লার বেটার
ঠিয়ে কখন হাঁস্যেছি-
হাঁস্যেছি বেশ করেছি
তর বাপের কী
যখন ছিলাম ছ বছরের
তখন উঠে নাই গা
এখন আমি বছর তেরো
হব ছেলের মা
মাছ ধরতে গিলাম আমি
কুঁয়ে লুদির কুলে
দেখি এ্যাক মিনসে
রসির লাগর
ডাঁড়া ফেলছে চারে
জলে নেমে জাল ছাঁকি
আর মিনসে থাকে চেঁয়ে
ভাল্ কেনা তুই ঢ্যামনা মিনসে
থানা কেনা চেয়ে
তাকে দেখে উচএ যাব
নইক তেমন মেয়ে
মাছ ধরছি চিংড়ি চাঁদা
গচি মাগুর গাগর
কার্তিক মাসে মাছের রসে
বলবো কি বুন্ বলবো কিলো
আমার প্যাট হয়েঁছে ডাগর
খোসার দুম খোসাক দুম
কাঁথা চাপা দিঁয়ে মারব ঘুম – ইত্যাদি

বছর পনের আগে বীরভূমের নলহাটিতে শুনেছিলাম এঁদের গান আর চমত্কৃতও হই ।

Wednesday, November 3, 2010

বর্ধমান জেলার ধর্মঠাকুরের পুজো উত্সব ও মেলা

ভাগীরথী, ময়ূরাক্ষী, অজয়, দামোদর ভল্লুকা বিধৌত বর্ধমান, বাঁকুড়া, বীরভূম আর মুর্শিদাবাদ জেলায় ধর্মঠাকুরের প্রভাব অতুলনীয় । এর মধ্যে বর্ধমানের দাবি বোধ হয় সমধিক । জেলাটির শতাধিক গ্রামেই ধর্মঠাকুরের অবস্থান যেমন লক্ষ্যনীয়  তেমনি তার বৈচিত্রও সমধিক। এগুলি কোথাও বারোয়ারি কোথাওবা পারিবারিক দেবতারূপে পুজিত । এই শতাধিক ধর্মঠাকুরের সঙ্গে জড়িয়ে রয়েছে পঞ্চাশটারও বেশি বাত্সরিক মোলা বা গাজন উত্সব । 
বলা যায়, রাঢ় বাংলায় যে ধর্মরাজের বিবর্তন ঘটেছে, সে দেবতা আদতে এক মিশ্র দেবতা – ব্রাহ্ণণ্য-অব্রাহ্ণণ্য-আর্য-অনার্য-বৌদ্ধ-লৌকিক দেবতা-তান্ত্রিকতার প্রভাব স্পষ্ট ধর্মরাজের শরীরে, পুজোয়, উত্সবে । রাঢ়ের পরিবর্তিত সংস্কৃতির সঙ্গে খাপখাইয়ে তিনি সদাই জনগণেশের সঙ্গে থাকতে পেরেছেন । পণ্ডিতদের কারোর মতে তিনি বৌদ্ধ দেবতা - শূণ্যমূর্তি, কারোর মতে বৈদিক যম, সূর্য ও বরুণ দেবতা, কারোর মতে বিষ্ণুর শালগ্রামশিলার আর্য প্রাধাণ্য বর্তমান । ঘনরাম বলছেন ধর্ম হলেন কৃষ্ণ । অনাবৃষ্টির দেবতা রূপেও তিনি কোনো কোনো গ্রামে পূজিত ।
ধর্মের পুজোয় নানান আচারে জড়িত থাকেন সাধারণতঃ সেবাইত, পণ্ডিত, দেয়াসি, পুজারি হন ডোম পণ্ডিত, বাগদী, জেলে, তন্তুবায় ইত্যাদি সমাজের মানুষেরা  - তবে সময়কালে ব্রাহ্ণণেরাও কোথাও কোথাও পুজারি হিসেবেও নিয়োজিত রয়েছেন।
ধর্মরাজের বাত্সরিক পুজো বা গাজন সাধারণতঃ বৈশাখী পূর্ণিমা, জৈষ্ঠ পূর্ণিমা, আষাঢ় মাসের পূর্ণিমা পৌষ সংক্রান্তি অথবা যে কোনও নির্দিষ্ট দিনে যা আপালার বা হুজুকে গাজন মানে পরিচিত । বর্ধমানে কিন্তু বৈশাখী পূর্ণিমা, জৈষ্ঠ পূর্ণিমায় বেশি ধর্মরাজের গাজন বা বাত্সরিক উত্সব মেলা অনুষ্ঠিত হয়ে থাকে । উত্তর বর্ধমানে তিনি শৈবদেবতা রূপে পুজিত। কোথাও মনসা বা অন্যান্য দেবীর শক্তি কল্পনা করে পুজো হয়ে থাকে – বলিদানেরও পরিকল্পনা হয় । শিবের গাজনের অনুসরনে বাণফোঁড়া, কাঁটা ঝাঁপ, ধূনোপোড়া, বঁটি ঝাঁপ, কুড়মুনে বা পলাশীতে চৈত্রমাসে কালকে পাতারি নাচ, আগুণ সন্ন্যাসও অনুষ্ঠিত হয় । রামচন্দ্রপুরে একসঙ্গে নয়টি ছাগ বলিও হয় । বাঁকুড়া বা হুগলিতে কামিন্যার সঙ্গে যুক্ত ধর্মরাজ ।
কিংবদন্তী হিসেবে শিবলিঙ্গের বা ধর্মরাজের মাথায় গোয়ালার গাভীর বাঁট থেকে দুধ ঝরে পড়ার কাহিনী, পুকুর সংস্কার করতে গিয়ে ধর্মঠাকুরের অস্তিত্ব, কোথাও স্বপ্নে পাওয়া, কোথাও গ্রাম দেবতা বা বা বাস্তু দেবতারূপে ঠাঁই বয়েছে ধর্মরাজের ।
মূর্তির বৈচিত্রও লক্ষ্যনীয় । কোথাও গোলাকার, কোথাও চ্যাপটা, কোথাও কুর্ম মূর্তি, কোথাও চৌকো, কোথাওবা কাঁকড়াকৃতি, কোথাও তিনমাথা বিশিষ্ট পাথর, কোথাও কচ্ছপ, কোথাও সাপের ফণাযুক্ত, কোথাও শুধু একটি কৌটো বিদ্যমান যা খুলে দেখা নিষিদ্ধ ।
একটি উদাহরণ দিলেই স্পষ্ট হবে - বর্ধমানের জমালপুরের বুড়োরাজের মূর্তিটি অনাদিলিঙ্গ শিবমূর্তি । বুড়োশিবের বুড়ো আর ধর্মরাজের রাজ এই নিয়েই বুড়োরাজ । পুজো উত্সব বৈশাখী পূর্ণিমায়  অথচ সাধারণতঃ সবস্থানেই গাজন হয় চৈত্র সংক্রান্তিতে। এখানে একসময় কোনো মন্দির ছিলনা । দেবতা প্রতিষ্ঠায় গাভীর দুধ দেওনের গল্প প্রচারিত । প্রদেয় নৈবেদ্য অর্ধেক শিবের অর্ধেক ধর্মরাজের। শিবের কাছে পাঁছা বলি হয় না কিন্তু ধর্মের নামে কিন্তু পাঁঠা উত্সর্গ হয়  - মুসলমান ধর্মাবলম্বীরাও এই মানত করেন। হাড়িরা শুকর বলি দেন । বুদ্ধপূর্ণিমার দিন ৮ হাজারেরও বেশি পাঁঠা বলি হয় । হয় পাঁঠা কাড়াকাড়ি খেলা । বহু গবেষক প্রায় ১০০টির অনেক বেশি নামের উল্লেখ করেছেন  - কালুরায়, বনরায়, সুন্দর রায় বা সুন্দরনারায়ণ, কাটারায়, কালাচাঁদ, মামদোরাজ, বুড়োরাজ, ময়নারায়, মেঘরায়, অনাদিনাথ ইত্যাদি।
বর্ধমানের ধর্মরাজের উত্সব হয় এমন কয়েকটি থানার স্থাননামের উল্লেখ করা গেল
*      বর্ধমান সদর – সুজারি, বড়শুল, শুকুর
*      ভাতার – এরুয়ার, আড়রা, বেলডাঙা, ডামরা, দেবপুর
*      মঙ্গলকোট – মাঝিগ্রাম, ঝিলু, পালিগ্রাম, শ্যামবাজার
*      কাটোয়া – গোয়ালপাড়া, কসিগ্রাম, পনশোনা, শ্রীখণ্ড, চুরপুনি, দেকুণ্ড
*      কালনা – খেদগাছি, রাণীবন্দ, মাণিকহার
*      মেমারি – বড়োঁয়া, দাদপুর, বোহার, জারকা, মল্লিকাপুর,
*      মন্তেশ্বর – ইচুভাগরা
*      পূর্বস্থলী – জামালপুর
*      কেতুগ্রাম – বেলুটি, গঙ্গাটিকুরি, কুমোরপুর, ফাঁদরা, পাণ্ডুগ্রাম, শ্রীপুর
*      জামালপুর – পাঁচড়া, জারগ্রাম, আঙ্গটপাড়া
*      আউসগ্রাম – বনকুল, বেলুটি, দিগনগর, ধারাপাড়া
*      খণ্ডঘোষ – গোপীনাথপুর, তেরকোণা, নাসিকা, সড়গাই, গোপালবেড়া
*      রায়না – তিরাণ্ডুল, সাঁকটিয়া
*      আসানসোল – নিত্যানন্দপুর
*      অণ্ডাল – দক্ষিণখণ্ড
*      জামুরিয়া – হিজলগড়া, জামুরিয়া, কালুডাঙা, সাঁকতোরিয়া, সত্তোর
*      ফরিদপুর – ফরিদপুর, মেজেদি
*      রাণীগঞ্জ – নারায়ণকুড়ি, ডামরা