Showing posts with label কলকাতা. Show all posts
Showing posts with label কলকাতা. Show all posts

Wednesday, April 4, 2018

উপনিবেশ বিরোধী চর্চা৩৫ ঔপনিবেশিকতাবাদ এবং তার জ্ঞানচর্চার আঙ্গিক সাম্রাজ্যের মন ও মান ।। বারনার্ড কোহন

অধ্যায়২

শিক্ষা এবং অতীত সংরক্ষণ
১৭৮০ সালের সেপ্টেম্বরে কিছু শিক্ষিত এবং সুনামী মুসলমান ওয়ারেন হেস্টিংসের সঙ্গে দেখা করে যুবাদের জন্যে মুসলমান আইন এবং অন্যান্য বিজ্ঞান শিক্ষার জন্য একটি মাদ্রাসা স্থাপনের আর্জি জানান। এই বৈঠকটা আয়োজিত হয়েছিল প্রখ্যাত জ্ঞানী মুইজউদ্দিনএর কলকাতা ভ্রমনের সম্মানে। সম্মানিত ব্যক্তিরা ধারণা করছিলেন হেস্টিংস জনাব মুইজউদ্দিনকে এই মাদ্রাসার নির্দেশকের পদ দেবেন। জ্ঞানীদের আর্জিতে মাদ্রাসা স্থাপন এবং তার খরচ বহনে রাজি হয়েও তিনি এই ধরণের শিক্ষা কেন্দ্রের দুর্গতিময় ভবিষ্যত নিয়ে বললেন, আমি এই ধরণের ক্ষয়িষ্ণু বিদ্যালয় হিন্দুস্থানের রাজধানী সহ বিভিন্ন শহরে দেখেছি। প্রখ্যাতদের সঙ্গে বৈঠকে হেস্টিংস আশা করলেন কোম্পানির তহবিলে চলা কলকাতা মদ্রাসা কোম্পানির জন্যে আইন আধিকারিক সরবরাহ করে কোম্পানির নাম উজ্জ্বল করবে এবং বাড়তে থাকা ব্রিটিশ ক্ষমতার বিরুদ্ধে মানুষের ক্ষোভকে প্রশমিত করবে।
মুইজউদ্দিনের নির্দেশনায় কলকাতা মাদ্রাসার যাত্রা খুব ভালভাবে শুরু হল নব্বই জন ছাত্র এবং অনেকগুলি বিভাগের সমন্বয়ে। কয়েক বছরের মধ্যেই মৌলভির বিরুদ্ধে সরকারি বরাদ্দকরা তহবিল তছরূপ, স্বজনপোষণ এবং ছাস্ত্রদের আস্থা হারানোর মত গুরুতর অভিযোগ উঠল। মৌলভিকে পদচ্যুত করে কলেজের প্রশাসন চালাবার জন্যে কিছু ব্রিটিশ আমলা নিযুক্ত হল। সব থেকে বড় ব্যাপারটা হল যদিও পাঠ্যকেন্দ্রের বিষয়গুলি ইসলামি জ্ঞানচর্চাই থাকল কিন্তু পড়াশোনার পদ্ধতিটি ইওরোপিয় পন্থায় ঢেলে সাজানো হল।
বেনারসের সংস্কৃত কলেজের ইতিহাসও প্রায় একই ধাঁচের। বেনারসের রেসিডেন্ট জোনাথন ডানকান প্রথম কলেজটি শুরু করেন। তার প্রস্তাব ছিল কোম্পানির চিরস্থায়ী বন্দোবস্তের ফলে উদ্বৃত্ত রাজস্বের একটি অংশ ব্যবহার করে হিন্দুদের বিশ্বাস মত হিন্দু আইন, সাহিত্য এবং ধর্মচর্চার জন্যে একটি হিন্দু কলেজ স্থাপন করা। ডানকানের মতে এই সংস্থাটি তৈরি হলে আমাদের সাম্রাজ্যের প্রতি দেশিয়দের আস্থা বাড়াবে। বহু কাল ধরেই বেনারসে প্রচুর এই ধরণের ব্যক্তিগত উদ্যোগে জ্ঞানচর্চার পীঠস্থান ছিল, যেখানে নানান ধরণের হিন্দু বিষয় পড়ানোও হত। কিন্তু তার প্রস্তাবিত এই শিক্ষাকেন্দ্রটি যে ব্যতিক্রমী হবে তা তিনি শুরুতেই বুঝিয়ে দিলেন। এটি হবে দেশের মধ্যে একমাত্র ব্যতিক্রমী সরকারি উদ্যম। যেটি এই কাজের জন্যে সম্পূর্ণভাবে নিবেদিত হবে, ফলে কোম্পানির সম্মানও বৃদ্ধি পাবে। যোগ্য শিক্ষকদের এই সঙ্গঠনে যুক্ত করা ছাড়াও ডানকান বলনেন হিন্দু স্মৃতি, শিল্প বিজ্ঞান ইত্যাদি বিষয়ে সঠিক এবং শুদ্ধ শাস্ত্রাদির গ্রন্থাগার খুব বেশি খরচ ব্যতীতই গড়ে তোলা যেতে পারে।
হয়ত কলকাতা মাদ্রাসার অভিজ্ঞতার নিরিখেই ডানকান কয়েকটি নির্দিষ্ট আইন প্রণয়ন করলেন, যেখানে গভর্নর জেনারেলের প্রতিনিধি হয়ে রেসিডেন্ট, সরকারি ব্যয়ে পঠন সম্পন্ন করা ছাত্রদের জলপানি হস্তান্তর করবেন, শিক্ষক নিযুক্ত এবং বরখাস্ত করার অধিকার থাকবে, ছাত্রদের বহিষ্কার করারও ক্ষমতা থাকবে। ত্রৈমাসিক পরীক্ষায় ডানকান উপস্থিত থাকতেন, বিশেষ করে সেই সব বিষয় যেগুলি পবিত্ররূপে গণ্য হত না; পবিত্র বিষয়গুলির পরীক্ষার জন্যে তিনি ব্রাহ্মণদের দল তৈরি করে দিতেন যারা এই বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে এই পরীক্ষাগুলি নিতেন। স্থাপনের দশ বছরের মধ্যেই আর্থ তছরূপ, স্বজনপোষণ ইত্যাদির অভিযোগে সংস্কৃত কলেজের মাদ্রাসার গতি হয়।

কলকাতায় মাদ্রাসা এবং বেনারসে সংস্কৃত কলেজ নিয়ে পরীক্ষানিরীক্ষায় বৃহত্তরভাবে ঔপনিবেশিক আমলে, উপনিবেশের দেখাশোনায় উপনিবেশের আর্থে চলা সঙ্গঠন ব্যবস্থাপনার একটা বিশেষ ইঙ্গিত বহন করে। ব্রিটিশদের ধারণা ছিল তারা এমন এক শিক্ষা ব্যবস্থার সূচনা করবে যেটি একটি কেন্দ্রে পঠিত হবে, অর্থাৎ কোন বিদ্যালয়ের কাঠামোয় একটি শ্রেণী থেকে অন্য শ্রেণীর মধ্যে দেওয়াল তুলে ছাত্রদের আলাদা করে আর শিক্ষকদের সঙ্গে ছাত্রদের মধ্যে বিভেদ আর বিভাগ তৈরি করে। এইসব বিদ্যালয়ে নির্দিষ্ট অধ্যক্ষ, শিক্ষক এবং সহকারির পদ তৈরি হল যারা ছাত্রদের নির্দিষ্ট বিষয়, নির্দিষ্ট ক্লাসে, নির্দিষ্ট সময়েই পড়াতেন। ছাত্রদের পঠনপাঠনের, জ্ঞানের অগ্রগতি সূচিত হত নির্দিষ্টভাবে নেওয়া পরীক্ষার মাধ্যমে। এই প্রক্রিয়াটি শেষ হত ছাত্রদের বিষয়ভিত্তিক জ্ঞানের একটি নির্দিষ্ট শংসাপত্র এবং উপহার দেওয়ায়। হেস্টিংস, ডানকান এবং অন্যান্যদের হাজারো উদ্যম ও সদিচ্ছা সত্ত্বেও ব্রিটিশ মেটালজিকে নিয়মনিষ্ঠা, সঙ্গতি, এবং সর্বোপরি আর্থিক দায়দায়িত্বও এই সঙ্গঠনগুলিকে দুর্নীতির কবল থেকে বাঁচাতে পারে নি, বরং দিনে দিনে ব্রিটিশ যা সংরক্ষণ করতে চেয়েছিল – হিন্দু আরে মুসলমান জ্ঞানচর্চা, সেটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে।

Tuesday, January 23, 2018

উপনিবেশ বিরোধী চর্চা - কৃষ্টিশীলতার আগ্রাসন - বাঙালি, বাংলা আর হিন্দি

লেখাটা একটুই বড় হবে। কিন্তু বাংলায় আসা বাঙালিদের কলকাতার হিন্দিভাষীদের লীলা ক্ষেত্রে পরিণত হচ্ছে, এই জাতীয় ব্যাঙ্গার্থক কথার উত্তর দেওয়া জরুরি। এটা যেহেতু দু দেশের মধ্যেকার আন্তর্জাতিক সম্পর্কের বিষয়, তাই কঠিন শব্দ ব্যবহার করার থেকে বিরত থাকলাম।
---
মূল কলকাতায় - কলকাতার প্রশাসনিক এলাকায় কলকাতার পৌর সংস্থার ১৪৩টা ওয়ার্ডের মধ্যে ১০০টি ওয়ার্ডে বাঙ্গালিরা সংখ্যালঘু।এটা ঐতিহাসিক সত্য - একদা বাঙালি সংখ্যালঘু মুর্শিদাবাদ শহরের পতনের পর ঔপনিবেশিক কলকাতার পত্তন হয়, তখন থেকেই - পুরনো কলকাতা সুতানুটি গোবিন্দপুর বাদ দিয়ে মূলত অবাংলা ভাষী। আদি কলকাতার শ্বেতাঙ্গ অশ্বেতাঙ্গ অহিন্দিভাষী এলাকায় ব্যাপারটা আলাদা - মনে রাখতে হবে এই অঞ্চলে অবস্থিত ফোর্ট উইলিয়াম কলেজেই কিন্তু হিন্দি ভাষার গোড়াপত্তন ঔপনিবেশিক প্রখ্যাত বাঙালি শিক্ষকদের হাত ধরে।
কলকাতার অবাঙ্গালি বাসিন্দাদের মধ্যে কোন আদি বাসিন্দারই মাতৃভাষা হিন্দি নয় - পাশের বাড়ি ভোজপুর, ওডিসা থেকে রাজস্থানী মাড়োয়াড় থেকে আগতদের প্রত্যেককেই টিভিতে চলা কৃত্রিম হিন্দি গিলে খেয়েছে - আজ প্রত্যেকে ভাষা শুমারিতে হিন্দিভাষী বলে পরিচিত।
গত এক হাজারের বেশি সময় ধরে চাকরিজীবি মধ্যবিত্ত বাঙালি মূলত কখোনো সংস্কৃত, কখোনো ফার্সি কখোনো ইংরেজি, আজ হিন্দির চাকরি করে।
কলকাতা খুঁজতে হবে বৃহত্তর কলকাতায়।
শপিং মল মূলত হিন্দিভাষীদের লীলাক্ষেত্র।
ট্যাক্সি চালকেরা মূলত পাশের ঝাড়খণ্ড বা বিহার থেকে আসা - এদের কারোর মাতৃভাষা হিন্দি নয়।
হ্যাঁ অবশ্যই নানান কারণে কলকাতা নিম্ন আয়ের মানুষের শহর, বহুকাল থেকেই। এটা শ্লাঘার বিষয়। আমরা মনে করি না কলকাতা দিল্লি বা মুম্বইএর মত মূলত ধনীদের শহর। কলকাতা মূলত অহন্দিভাষীদের শহর, যাদের মুখের ভাষা কেড়ে নিয়েছে হিন্দি আগ্রাসন। পূর্ব ভারতের উচ্ছেদ হওয়া, কাজ না পাওয়া, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া নিম্নবিত্ত গাঁইয়া কলকাতা আর তার আশেপাশের অঞ্চলে কাজ খুঁজতে আসে।
সারা বিশ্বেই কর্পোরেটদের দ্বারা লালিত পালিত সংখ্যাগুরুর মানুষের ভাষা সঙ্খ্যালঘুর ভাষিকদের ওপরে আক্রমণ চালিয়ে এসেছে। বাংলা ভাগের আগে অহমিয়া আর ওডিয়াকে বাঙ্গালিরা বাংলার উপভাষা বলে চালিয়ে এসেছে সে সময়কার শিক্ষিত ঔপনিবেশিক বাঙালি - এখন ক্ষমতা তাদের পক্ষে নয় বলে সেখানকার সঙ্খ্যাগুরুরা তাদের কৃষ্টি চাপিয়ে দিচ্ছে বাঙালিদের ওপরে। আজও এই দুদশক আগেও বাংলার রাজবংশীদের ভাষাকে বাহে ভাষা বলেছিলেন ভাষা সাহিত্যের ইতিহাসের নামী বাঙালি অধ্যাপক অসিতবাবু, এই সেদিনও একে বাংলার উপভাষা বলেছিলেন ভাষা বিজ্ঞানী নির্মল দাস। এগুলো চোখে দেখতে না পাওয়া আগ্রাসন।
গর্গের আন্দোলনে শ্রদ্ধা আছে অবশ্যই। কিন্তু সাধারণ বাঙালি ভাষা জাতীয়তাবাদী নয় বলেই সে কোন আগ্রাসনের বিরোধিতা করে। আমার জাতির আগ্রাসনেও চুপ করে বসে থাকি না।
ভারত একটা বহুভাষিক দেশ। এখানে নানান সময় সাংস্কৃতিক আগ্রাসনের শিকার হয়েছেন নানান কৃষ্টির মানুষ।
এ লড়াই আছে থাকবে।
---
টিভিতে কাজ করা প্রখ্যাত বন্ধু-দাদা বলেন বাংলাদেশে হিন্দি চ্যানেলগুলো রমরম করে চলে, ফলে টেলিভিশনে চলা আমার প্রিয় বাংলা নাট্যের অবস্থাও খুব সুখদ নয়।
আমার দুই প্রিয় নায়ক চঞ্চল আর মোশারফ করিমকে আরও বেশি বেশি করে দেখতে চাই।।

Thursday, August 8, 2013

ভারতে জর্জ মোয়েরলিনএর ভ্রমণ দল, George Moerlein and Party in India

ভারতে জর্জ মোয়েরলিনএর ভ্রমণ দল
১৮৮৪, ১৮৮৫ এই দুই বছর জর্জ মোয়েরলিন দুটি দল নিয়ে বিশ্বের নানান দেশে ঘুরতে বেরন। একটি যায় ইয়োরোপ এবং পূর্ব-ইয়োরোপ। ভারত, চিন, শ্রীলংকা এবং জাপানের ৮০০ ছবির মধ্যে কিছু বাছা ছবি নিয়ে একটি পুস্তক প্রকাশ করেন তিনি, যেখানে তার ভাবনা, ভ্রমণ কাহিনিও ছিল। সেই ছবির একাংশ এখানে তুলে ধরা হল। 

George Moerlein and Party in India”
Mr. George Moerlein traveled around the world for pleasure, between 1884 and 1885 with two companions of similar disposition. The gentlemen visited Europe and Eastern Europe, but it was the Far East that held a special fascination - particularly India, China, Japan and Ceylon where they witnessed “strange sights and scenes.” Upon Moerlein’s return to the States he published a travel volume of his observations, illustrated with brightly colored chromolithographed plates described as “…carefully chosen from a collection of more than 800 original pictures collected during the journey and colored true to nature.
আগ্রার দৃশ্য

বেনারসের চানের ঘাট

বম্বের চারটি ছবি

কলকাতার দৃশ্য, সম্ভবত ধর্মতলার

শ্রীলঙ্কার ছবি


Sunday, July 21, 2013

গ্রাম বাংলার ব্যবসা, শিক্ষা, শিল্প লুঠ আর ধ্বংসের ভিতের ওপর গড়ে উঠছে কলকাতা, A New Opulent Calcutta is Growing on the Loot and the Destruction of Bengal's Education, Industry & Intercontinental Trade

বাংলার শিল্প, আন্তর্জাতিক ব্যবসা আর শিক্ষা ব্যবস্থা ভেঙে, তার ওপরে গড়ে উঠছে কলকাতার কোম্পানি এবং নবজাগরিত বাঙ্গালীদের বিশাল বিশাল হর্ম্য। শুধু কলকাতা নয়, সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যের চালকশক্তি ছিল বাংলা লুঠের অর্থ আর সম্পদ। 
বাংলা লুঠের অর্থে ভারতের নানান শহরের ব্রিটিশ সরকার চলেছে, জগত জোড়া যুদ্ধ চলেছে, ব্রিটেন জোড়া শিল্প তৈরি হয়েছে এবং চলেছে, ভারত চালানোর বিশাল আমলাতন্ত্র চলেছে। 
লন্ডনের বাইরে যে শহর থেকে প্রথমে বাংলা এবং পরে ভারত এবং তার পরে বিশ্ব লুঠের পরিকল্পনা ছক হবে, ভারতের ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত  তৈরি হবে (আজও) ব্রিটিশদের(এখন আমেরিকা আর ইয়োরোপে) স্বার্থ রক্ষার জন্য দেশি শিক্ষা, শিল্প ব্যবসা ব্যবস্থা সবলে দুমড়ে মুচড়ে ভেঙে দিয়ে সে শহরটি হল কলকাতা এবং এই বিশাল বিশাল হর্ম্যগুলি। 
যে গ্রামীণদের স্বাধীনতা সংগ্রাম দমন করে এই কলকাতা গড়ে উঠেছে, সেই সব অদম্য গ্রামীণদের আভূমি প্রনাম জানালাম এইখনে।
জয় গুরু! জয় বাংলা!














Wednesday, November 7, 2012

Famine of 1942, বাঙালি কী ব্রিটিশদের ৪২এর গণহত্যা কী ভুলে গিয়েছে - লাইফের ছবি - প্রথম











Famine of 1942, বাঙালি কী ব্রিটিশদের ৪২এর গণহত্যা কী ভুলে গিয়েছে - লাইফের ছবি - দশম











Famine of 1942, বাঙালি কী ব্রিটিশদের ৪২এর গণহত্যা কী ভুলে গিয়েছে - লাইফের ছবি -











Famine of 1942, বাঙালি কী ব্রিটিশদের ৪২এর গণহত্যা কী ভুলে গিয়েছে - লাইফের ছবি - ত্রয়োদশ