Showing posts with label খাগড়া. Show all posts
Showing posts with label খাগড়া. Show all posts

Thursday, January 18, 2018

বাংলার কংসবণিক - মেটাল ক্রাফটসম্যান অব ইন্ডিয়া৪ - মীরা মুখোপাধ্যায়

বাংলার দেশজ প্রযুক্তি চর্চা
কংসবণিক৪
মনে হয় ধাতু পণ্য তৈরির কেন্দ্র দুটি ভাবে গড়ে উঠেছিল। বিষ্ণুপুরের মত কিছু এলাকায় শাসকেরা বিভিন্ন এলাকার শ্রেষ্ঠ কারিগরদের নিয়ে এসে একটি বিপুল বড় উৎপাদন কেন্দ্র বানিয়েছিল। ফলে এই সব এলাকায় বিভিন্ন ধরণের বিভিন্ন আঙ্গিকের কারিগরের সমাগম হয়। অন্যান্য ধাতু উৎপাদন এলাকা তৈরি করে সওদাগরেরা, যারা কারিগরি আর বাজার উভয়ই জানে, খুব কমসময়ের মধ্যে কারিগরদের জড়ো করে একটি বসতি স্থাপন করে ফেলতে পারে। বিভিন্ন শহরে, যেখানে আগামী দিনের বাজার খুব ভাল হবে বলে তাদের ধারণা হয়, সেই সব এলাকায় তাদের উদ্যোগে কারিগরদের বসতি গড়ে ওঠে।
এ ধরণের একটা কারিগরি এলাকা হল বালি, প্রখ্যাত দেওয়ানগঞ্জ বাজার থেকে এক কিমি দূরত্বে অবস্থিত। এক সময় এই এলাকা সূক্ষ্ম রেশম এবং সুতি বস্ত্রের খুব প্রখ্যাত উৎপাদন কেন্দ্র ছিল, এবং তাদের লুঠের সম্পদে বর্মি আর পর্তুগিজ বণিকেরা এই কেন্দ্র থেকে কাপড় কিনত। এর একটা উদাহরণ হল এই সব এলাকায় প্রায় ধ্বংস হতে বসা সূক্ষ্মকাজ বিশিষ্ট প্রাচীন পোড়ামাটির মন্দিরসমূহ।
এই অঞ্চলের ধাতু উৎপাদন কর্ম বেশ প্রাচীনতার ঐতিহ্যবাহী। এক সময় বালি-দেওয়ানগঞ্জ তামার পিণ্ড পিটিয়ে তৈজস বানাত। এই অঞ্চলের ধাতু উৎপাদনের বিশেষত্ব হল, সুন্দরতম আকার আর আঙ্গিকের কাঁসার ঘটি। কারিগরদের দাবি এই ঘটিটির আঙ্গিকটির উদ্ভাবন তাদেরই।
এখানকার কারিগরেরা নিজেদের কর্মকার হিসেবে দাবি করেন আর এদের উপাধি রাউথ। রাউথ হল নিচু শ্রেণীর রাজপুত। তাদের মতে তারা প্রখ্যাত রাজপুত রাজা রাণাপ্রতাপের সময়কার কারিগর। এক সময় তারা কারিগর ছিল তাদের একাংশ আবার ব্যবসাদার হয়েছে।
বালি-দেওয়ানগঞ্জ যতদিন বন্দর হিসেবে কাজ করেছে ততদিন এই অঞ্চলের কারিগরদের সুখ্যাতি এবং স্বনির্ভরতা গড়ে উঠেছিল। নদী শুকিয়ে যাওয়ার জন্যে তাদের একাংশ বিষ্ণুপুর বা বাঁকুড়ার মত অঞ্চলে বাস করতে শুরু করে।
ধাতু কারিগরদের মধ্যে কর্মকার আর কংসবণিক ছাড়া কলকাতায় আরও একটি বংশপরম্পরায় ধাতু উৎপাদনের জাতির সন্ধান পাওয়া যায়, তাদের উপাধি মন্ডল। তারা হিন্দু সমাজ পিরামিডের নিচু জাতি রাজবংশীদের থেকে উদ্ভুত। বর্তমানে তারা বর্মন উপাধি নিয়েছে যেটি ক্ষত্রিয়দের মধ্যে দ্যাখা যায়। তারা বাংলার এজটি গুরুত্বপূর্ণ ধাতু তৈজস এবং পণ্য উৎপাদন অঞ্চল নবদ্বীপের অধিবাসী এবং সেখান থেকে তারা কলকাতায় এসেছে, এছাড়া তারা তাদের অতীত সম্বন্ধে তারা কিছুই বলতে চায় না। রাজবংশীরা উত্তরের জাতি।

বাংলার অন্যান্য এলাকায় জুগি, কৈবর্ত, রজক ইত্যাদিরাও কোথাও কোথাও ধাতুর কাজ করে থাকে।

বাংলার কংসবণিক - মেটাল ক্রাফটসম্যান অব ইন্ডিয়া৩ - মীরা মুখোপাধ্যায়

একই গল্প শুনতে পাওয়া যায় নতুনবাজারের কংসবণিকদের সমাজে – যেটি কাঁসা উৎপাদনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এখানে অত্যাচারী পরশুরাম নয়, মুর্শিদাবাদের শাসক। শাসক তাকে বলে ধাতুর আয়না বানিয়ে দেওয়ার জন্যে। কিন্তু কারিগর ধাতুর আয়না বানাবার পদ্ধতি জানত না। অত্যাচারের ভয়ে তারা পালিয়ে যায়। কয়েকজন কলকাতার আশেপাশে বসতি করে। কেউ কেউ পালিয়ে গিয়ে মাঠের উঁচু ঘাসের আড়ালে আশ্রয় নেয়। তারা শক্তির দেবী কালির উপাসনা শুরু করে। কালী আবির্ভূত হয়ে কারিগরদের ধাতুর আয়না তৈরির কারিগরি শিখিয়ে দেয়। এই ঘটনাটি ৫০০ বছর আগে ঘটেছিল বলে জানায়।
বাংলায় তামা নিয়ে কাজ করা আরেকটি গুরুত্বপূর্ণ জাতি কর্মকার।
কর্মকারদের বসতির খুব গুরুত্বপূর্ণ এলাকা হল বিষ্ণুপুর। তামা এবং কাঁসা উভয় ধাতুতেই তাদের কারিগরি দক্ষতা। আশ্চর্যের বিষয়, কোন এক সময়ে এখানে ৪ হাজার পরিবার ছিল, কিন্তু তাদের ওপর কংসবণিকদের প্রভাব দেখা যায় না। বিষ্ণুপুরের কর্মকারেরা একটি অঞ্চলেই বাস করে এবং তারা মনে করে তারা সেই অঞ্চলের আদি বাসিন্দা।
বিষ্ণুপুরের মল্ল রাজাদের সূত্রে জানতে পারছি তামা আর কাংস কারিগরদের এই শহরে নিয়ে আসা হয় নয়শ বছর আগে।
তবে কর্মকার হল বাংলার কামারের সংস্কৃত সংস্করণমাত্র, যারা আদতে লোহার কারিগর। বাংলার মহিষাদলে কর্মকারেরা লোহা আর কাংস উভয় ধাতুতেই কাজ করে।
বিষ্ণুপুরের কর্মকারেরা চারটি জাতিতে বিভক্ত। কিন্তু একটিমাত্র জাতির সঙ্গে মামুদপুর স্থান নাম যুক্ত। আমরা আগে দেখেছি এই জাতভাগটা কংসবণিকদের মধ্যেও আছে।
বিষ্ণুপুর কর্মকারদের অন্য তিনটি জাতির নাম শুনে মনে হয় তারা আলাদা ধরণের কারিগর ছিল, পরে তারা কর্মকারদের সঙ্গে মিশে গিয়েছে। যেমন অষ্টলেই অধিজাতি শুধু তামার কাজেই দক্ষ নয়, তারা কাঁসা, সোনা আর রূপোরও কাজ করে। মাথায় রাখা দরকার প্রতিমা তৈরির জন্য বাংলায় প্রচীন কাল থেকে যে ধাতু ব্যবহার হত তাঁর নাম অষ্টলৌহ(বা অষ্টধাতু - অনুবাদক) আটটি ধাতু। অষ্ট লৌহ হল সোনা, রূপো, তামা, টিন, দস্তা, পারদ, লোহা এবং কিছু কিছু সময় সীসাও। এটাও হতে পারে, অষ্টলৌহ কর্মকারেরা এমন কিছু কর্মকারের উত্তরাধিকার বহন করছে, যারা একসময় সব ধরণের ধাতুর কাজের অভিজ্ঞতা ও জ্ঞান সম্পন্ন ছিল।
আরেকটি জাতি হল বীরালেই। এরা সরাসরি রাজার পৃষ্ঠপোষকতা লাভ করে জানিয়েছে। তাদের বক্তব্য মল্লরাজারা তাদের সমাজে গুরুত্বপূর্ণ স্থান দিয়েছে। তারা ব্রাহ্মণদের মত আচার আচরণ পালন করে। রাজা তাদের উপাধি পণ্ডিত দিয়েছে, সাধারণত পণ্ডিত উপাধি ব্রাহ্মণেদের হয়।

পাত্রসায়রের কর্মকারদের বক্তব্য সেখানকার জমিদারেরা তাদের পৃষ্ঠপোষকতা করেছে। তাদের মতে করমকার জাতি সম্প্রতির সৃষ্টি।

বাংলার কংসবণিক - মেটাল ক্রাফটসম্যান অব ইন্ডিয়া২ - মীরা মুখোপাধ্যায়

জাতিভাগ
কংসবণিক জাতির মধ্যে জাতিভাগ রয়েছে। বহরমপুরের একজন কংসবণিক কারিগর আমাকে তাদের জাতি ভাগগুলি বললেন, ১) সপ্তগ্রামী, ২) মামুদপুরিয়া, ৩) মাহিতা, ৪) আন্দুরি। খাগড়ার এক কংসবণিক তাদের চারটি ভাগের নাম বললেন, ১) সপ্তগ্রামী, ২)বরানগর, ৩) কালিগঞ্জ, ৪) মাহিতা। নবদ্বীপের কারিগর বলেছিলেন কংসবণিকের উতপত্তি আদি সপ্তগ্রাম থেকে। পরে তারা পর্তুগিজ বোম্বেটের তাড়ায় এদিক ওদিক ছড়িয়ে পড়ে - কেউ বিহার, কেউ ওডিসায় পালিয়ে যায়, কেউ আবার কলকাতায় বাসা বাঁধে।
হুগলির তীরে আদি-সপ্তগ্রাম একটি গুরুত্বপূর্ণ নদী বন্দর ছিল। এখান থেকে সমুদ্রগামী জাহাজে পণ্য ভরা হত। কংসবণিক যেহেতু বণিক, তাদের পক্ষে আদি-সপ্তগ্রামে বাস করাই স্বাভাবিক ছিল। এই বন্দরে দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে বিভিন্ন ধাতুই আসত, হয়ত চিনারাই সেই ধাতু প্রেরণ করত(আজ জানা গিয়েছে এটা আসত মূলত বার্মা থেকে – অনুবাদক)।
নবদ্বীপের এক কারিগির আমায় বলেছেন কংসবণিকেরা বাংলায় এসেছে হাজার বছর আগে।
বাংলায় বণিকেরা ভ্রাতৃসংঘ(confraternity)। কিছু কিছু উৎসব বণিকেরা একসঙ্গে পালন করে পাঁচটি প্রতিমা বেদিতে রেখে। এই বণিকেরা হল স্বর্নবণিক, তাম্রবণিক, গন্ধবণিক, শংখবণিক, এবং মণিবণিক। কিন্তু এদের কয়েকটি জাতির মধ্যে যেমন কংসবণিক আর স্বররণবণিক, আন্তর্জাতি বিবাহ হয় না।
কংসবণিকেরা বাঙালিদের থেকে আলাদা। বিয়েতে তারা ভেলভেটের পাঢাকা পাজামা পরে, গায়ে ভেস্ট থাকে একটি দীর্ঘ আংরাখা(কোট) হাঁটু পর্যন্ত ঝোলে। কংসবণিকদের বিয়েতে একটা অদ্ভুত প্রথা আছে, ইহুদি মেয়েদের চামর দোলানি।
কংসবণিকেরা কালির উপাসক। কিন্তু তারা যেটিকে পুজা করে সেটি হল ঘট, কখোনো সেটিতে নরসিংহ রূপে আকারে বিষ্ণুর মূর্তি আঁকা ছিল।
আগেই বলেছি যদিও তাদের নাম কংসবণিক এবং নামের পরিষ্কার যে তাদের পৈতৃক কাজ ব্যবসা করা, কিন্তু কোথাও কোথাও তারা উৎপাদক হয়ে গিয়েছে। ক্যাওড়াতলার কংসবণিকদের বয়ান কারিগরেরা পূর্ববঙ্গ থেকে কারিগর হিসেবে কলকাতায় এসে বণিক হয়ে গিয়েছে।
খাগড়ার কংসবণিকেরা নিজেদের উত্তরভারতীয় ব্যবসায়ীদের মত সূর্য উপাসক বলে দাবি করে। কিন্তু পূর্ববঙ্গের লোহাজঙ্গের কারিগরেরা নিজেদের নিচু জাতি বলে। এই বৈচিত্রের কারণ বিশ্লেষণ করা কঠিন। কোন কোন এলাকায় কারিগরেরা শুদ্ধ কারিগর জাতিরই নয়, তারা কেউ রজক, ভুইমালি সম্প্রদায় থেকে আসা। এটা কলকাতার মত বড় শহরের বৈশিষ্ট্য।
উত্তরভারতের ধাতু কারিগরদের মত কংসবণিকদের নিজেদের গল্প আর ঐতিহ্য আছে। পরশুরামের গল্প খাগড়ার কংসবণিক জাতিতে শোনা যায়। কিন্তু এখানে গল্পটা শেষ হয় বন্ধুত্বপূর্ণ আবহাওয়ায়। তাদের বক্তব্য হিল পরশুরাম তাদের শেশাহ পর্যন্ত মারে না – পরশুরাম যদি আমাদের হত্যা করত, তাহলে আমরা কোথা থেকে এলাম। কারিগরেরা কালির উপাসনা করে পরশুরামের তীব্র ক্ষাত্র প্রতিমা গড়ে।
---
মীরা মুখোপাধ্যায়ের মেটাল ক্রাফটসম্যান অব ইন্ডিয়া থেকে
(১৯৭৮)
(চলবে)

Wednesday, January 17, 2018

বাংলার কংসবণিক - মেটাল ক্রাফটসম্যান অব ইন্ডিয়া১ - মীরা মুখোপাধ্যায়

বাংলার ধাতু শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ জাতি কংসবণিক। কংস মানে কাঁসা(বেল মেটাল) একটি সংকর ধাতু যেটিতে ৭ ভাগ তামা, ২ ভাগ টিন। বণিকের অর্থ ব্যাপারী। কংসবণিকদের কাজ হল কাঁসার পণ্য কেনা বেচা।
বাংলার যে সব ধাতু কেন্দ্র গিয়েছি তাঁর ছটিতে কংসবণিকেরা শুধু পণ্যগুলিই বিক্রি করে না, উতপাদনও করে থাকে। এই এলাকাগুলি হল খাগড়া, নবদ্বীপ, কলকাতার নতুন বাজার, সিমলা স্ট্রিট, গোয়াবাগান এবং ক্যাওড়াতলা।
এটা ভাবা ঠিক হবে না বৃহত্তর কলকাতার নানান কাঁসার পণ্য উৎপাদন কেন্দ্রগুলি পরস্পরের সঙ্গে যুক্ত। কারিগরেরা তাদের বসতি এলাকা থেকে কলকাতায় পরিযায়ী হয়ে এসে সঙ্গে নিয়ে আসা জ্ঞান আর দক্ষতা প্রয়োগ করে প্রত্যেকটি আঙ্গিকের এক একটা চলন্ত জাদুঘর তৈরি করেছে। যেমন ক্যাওড়াতলার কারিগরেরা পূর্ব পাকিস্তানের উদ্বাস্তু, তারা তাদের ছেড়ে আসা গ্রাম লোহাজানের আঙ্গিকের মত করে তৈজসপত্রাদি নির্মান করেন আজও।
এই কেন্দ্রগুলির কঙ্গবণিকেরা সাংঠনিকভাবে সুসংহত। তারা তাদের সমাজ আর উৎপাদন নিয়ে গর্বিত।
অন্যন্য উৎপাদন কেন্দ্রে গুরুত্বপূর্ণ জাতি কিন্তু কংসবণিক নয়, যদিও তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করি। তাদের প্রভাব নগণ্য। এই অঞ্চলগুলি হল বিষ্ণুপুর, পাত্রসায়র, বাঁকুড়া, কলকাতার কাঁসারিপাড়া, ঘাটাল।
অন্য এলাকায় কংসবণিকেরা কাঁসা নয় পিতলের ব্যবসা করে যা তামা আর দস্তার সঙ্কর ধাতু – এই এলাকাগুলি হল নতুনবাজার, ক্যাওড়াতলা, বাঁশবেড়িয়া শান্তিপুর।
কোথাও কোথাও দ্যাখা যায় কংসবণিকেরা তামা, পিতল আর কাংস সবধরণের ধাতু নিয়েই ব্যবসা করে।

এই বৈচিত্র্য সত্ত্বেও আমরা বিশ্বাস করি কংসবণিকেরা তাদের প্রাথমিক ব্যবসা কাঁসার উৎপাদন নিয়েই ব্যবসা করা জাত। খাগড়ার কংস কারিগর এবং কংসবণিক উভয়েই পরম্পরার পণ্য উৎপাদন এবং বিক্রি করে থাকে। তাদের কাঁসা সত্যকারের কাঁসা। তারা ধাতুর মণ্ড অবস্থাতেই কঠোরভাবে ৭/২ অনুপাতে তামার সঙ্গে টিন মিশিয়ে কাঁসা তৈরি করে। তারা এর সঙ্গে অন্য কোন ধাতু মেশায় না। খাগড়ার কাঁসা ধাতুর মণ্ড শুধুই হাতুড়ি দিয়ে পেটাই করে পণ্য তৈরি হয়। তাদের পণ্যের শক্তি, তাদের ফিনিশ, তাদের পরম্পরা আদতে খাগড়ার কারিগর আর বণিকদের গর্বের বস্তু। তারা মনে করে তারা নিজেদের জাতিতে বংশপরম্পরায় যে কাজ করে চলেছে সেই দীর্ঘ দিনের দক্ষতা আর জ্ঞান তাদের জাতি থেকে সব থেকে ভাল কারিগর তৈরি করে এসেছে।