| গড়িয়াহাটের মেলার এই সংবাদটি প্রকাশ হয়েছে আনন্দবাজার পত্রিকার কলকাতার কড়চায়, ২৯ অক্টোবর, ২০১৩ সালে লোকশিল্প |
| দুর্গাপুজোয় লোকশিল্পীদের কাজ দেখতে কলকাতা এখন অভ্যস্ত। এ বার শ্যামাপুজোয় অন্য ভাবে দেখা যাবে বাংলার লোকশিল্পীদের। থিমের মণ্ডপ সাজাতে নয়, শিল্পীরা আসছেন পুজো প্রাঙ্গণে তাঁদের শিল্পশৈলীর নমুনা নিয়ে প্রদর্শনীতে। আদি বালিগঞ্জ শ্রীশ্রীশ্যামা পূজা পরিষদ গড়িয়াহাটের মেঘমল্লার ভবনের পাশের রাস্তায় এই ব্যতিক্রমী পুজোর উদ্যোগে সঙ্গে পেয়েছেন কলাবতী মুদ্রা, বঙ্গীয় এবং পারম্পরিক কারু ও বস্ত্রশিল্পী সদস্যদের। দুই বাংলার শিল্পীরা আনছেন পূর্ব মেদিনীপুরের গালাপুতুল, চড়িদার মুখোশ, বীরভূমের কাঁথা, নয়া-র পট, বিকনা-র ডোকরা, গমিরা মুখোশ, বিষ্ণুপুরের তাস, নতুনগ্রামের কাঠের পুতুল, আরও অনেক কিছুর সঙ্গে ঢাকা আর টাঙ্গাইলের কাপড়। প্রদর্শনী ৩১ অক্টোবর-৩ নভেম্বর। |
Lokfolk লোকফোক forum of folk লোক tribal আদিবাসী culture সংস্কৃতি of West Bengal পশ্চিমবঙ্গ, বাংলা. LOKFOLK is Bengal বাংলা India's ভারতের traditional পারম্পরিক knowledge system জ্ঞানভাণ্ডার, history ইতিহাস, Indigenous technology প্রযুক্তি. We have two mass bodies গনসংগঠন Bongiyo Paromporik Kaaru O ও Bastro Shilpi Sangho; Bongiyo Paromporik Aavikaar Shilpi Sangho. Journal পত্রিকা, PARAM, পরম. Picture - KaaliKaach কালিকাচ, Dinajpur দিনাজপুর, Madhumangal মধুমঙ্গল Malakar মালাকার
Showing posts with label গড়িয়াহাটের মেলা. Show all posts
Showing posts with label গড়িয়াহাটের মেলা. Show all posts
Tuesday, October 29, 2013
গড়িয়াহাটের মেলা, Gariahat Mela
লেবেলসমূহ:
ABP,
ananda bazar potrika,
Gariahat Mela,
Kalaboti Mudra,
কলাবতী মুদ্রা,
গড়িয়াহাটের মেলা,
লোকশিল্প
Friday, October 25, 2013
গড়িয়াহাটের মেলা, Crafts Exhibition at Gariahat
ওরা এই শ্যামা পুজায় এক্কেবারে একটি ব্যতিক্রমী উদ্যোগ
গ্রহণ করছেন। না লৌকিক আঙ্গিকের তথাকথিত কোনও থিমের মন্ডপের চমক নয়, একেবারে
বাংলার গ্রাম-শহরের যে মানুষগুলো বাংলারই নিজস্ব অতি প্রাচীন কারু শিল্পকে বুকেধরে
আগলে রেখেছেন, তাদের শিল্পীকে নিয়ে আসছেন পুজো প্রাঙ্গনে, কলকাতার শিল্পী মানুষদের
সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, এবং অতি মমতায় তাদের পাশে দাঁড়াবার জন্য। ওঁরা আদি
বালিগঞ্জ শ্রীশ্রীশ্যামা পূজা পরিষদ। অক্টোবরের ৩১
থেকে নভেম্বরের ৩ পর্যন্ত, কলাবতী মুদ্রা, বঙ্গীয় এবং পারম্পরিক কারু ও বস্ত্র
শিল্পী সঙ্ঘের কারু ও বস্ত্র শিল্পী সদস্যদের সঙ্গে মিলে শেকড়ের সন্ধানে যেতে
গিয়ে, এই ব্যতিক্রমী পুজোর আয়োজন করতে চলেছেন, গড়িয়াহাটার মেঘমল্লার বাড়ির পাশের
রাস্তায়। নাম দিয়েছেন লোককলা মেলা। আসছেন এ
বাংলার ২১ জন জন এবং ও বাংলার ৫ জন শেকড়ে থাকা কারু ও বস্ত্র শিল্পী। ওপার বাংলা
থেকে মুলতঃ আসছেন টাঙ্গাইল, ঢাকাই, মণিপুরি এবং অন্যান্য বস্ত্র ও পরিধেয়
শিল্পীরা। এ বাংলা থেকে থাকছেন পুর্ব মেদিনীপুরের খড়ুইএর গালার পুতুল এবং
কোলাঘাটের মোষের সিংএর দ্রব্য, বিষ্ণুপুর থেকে শাঁখ, নারকেল মালা, তালকাঠের তৈজস,
পুরুলিয়া চড়িদা থেকে মুখোশ আর তসরের থান আর পরিধেয়, বীরভুম থেকে কাঁথাসেলাই,
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের শবর কলা, শিলদার পাথরের তৈজস আর নয়াগ্রামের পট, বাঁকুড়ার
বিকনার ডোকরা, মালদার গাজোল, দিনাজপুরের ঊষাহরণ আর কুচবিহারের কালচিনির বাঁশের
কাজ, দিনাজপুরের মহিষবাথানের কাঠের ও বাঁশের গমীরা মুখোশ, দিনাজপুরের ফতেপুরের
পাটের ঢোকড়া, বর্ধমানের নতুন গ্রামের কাঠের পুতুল আর আসবাব, কলকাতার চামড়ার থলে, কলকাতা
নতুন ধরনের ঘরসাজানোর মোমবাতি, জামাকাপড়, দক্ষিণ ২৪পরগনার পাটের বিনুনির থলে আর
চটি, দার্জিলিংএর নক্সালবাড়ির কাঠের কাজ, বিষ্ণুপুরের দশাবতার তাস, মাটির বীজের ধাতুর
গয়না এবং আরও অনেক কিছু। ব্যতিক্রমী এই উদ্যোগে কলকাতার শেকড়ের খোঁজে থাকা
শিল্পমোদী মানুষেরা অবশ্যই সামিল হবেন এই আশা করছেন উদ্যোক্তারা।
সংখ্যা
|
নাম
|
কারু শিল্প
|
জেলা
|
১।
|
শিবাশিস হাজরা
|
ঘর সাজানোর জিনিস
|
কলকাতা
|
২।
|
মানোজ রায়
|
তসর
|
পুরুলিয়া
|
৩।
|
নিতাই নন্দী
|
শাঁখ, নারকেল মালা, তাল কাঠ
|
বিষ্ণুপুর
|
৪।
|
পুতুল কর্মকার
|
ডোকরা
|
বাঁকুড়া
|
৫।
|
ববিতা ব্যানার্জি
|
চামড়ার থলে
|
কলকাতা
|
৬।
|
সাঞ্চিতা ঘোষ
|
সফট টয়েজ়
|
ঐ
|
৭।
|
শিবানী দত্ত
|
টেরাকোটা
|
দক্ষিণ ২৪ পরগণা
|
৮।
|
মধু নায়েক
|
খেজুর পাতা
|
পশ্চিম মেদিনীপুর
|
৯।
|
শ্যামল মিস্ত্রী
|
পাথর
|
ঐ
|
১০।
|
রেজিনা বিবি
|
কাথাফোঁড়
|
বীরভূম
|
১১।
|
নূর সেলিমা বিবি
|
ঐ
|
ঐ
|
১২।
|
ক্ষীরোদা বালা সারকার
|
ঢোকরা
|
দক্ষিণ দিনাজপুর
|
১৩।
|
নমল রায়
|
বাঁশ
|
কোচবিহার
|
১৪।
|
শ্রীনাথ টুডু
|
ঐ
|
মালদা
|
১৫।
|
দিলীপ ভাস্কর
|
কাঠের পুতুল
|
বর্ধমান
|
১৬।
|
বৃন্দাবন চন্দ
|
গালার পুতুল
|
পুর্ব মেদিনীপুর
|
১৭।
|
গুরুপদ চিত্রকর
|
পট
|
পশ্চিম মেদিনীপুর
|
১৮।
|
ষষ্ঠী জয়সোয়াল
|
পাট
|
উত্তর দিনাজপুর
|
১৯।
|
সঞ্জুলাল সরকার
|
কাঠের মুখোশ
|
দক্ষিণ দিনাজপুর
|
২০।
|
সংগঠন
|
||
২১।
|
নারায়ণ চন্দ্র পইত
|
পাটের থলে, চটি
|
দক্ষিন ২৪ পরগণা
|
লেবেলসমূহ:
Crafts Exhibition at Gariahat,
গড়িয়াহাটের মেলা
Subscribe to:
Posts (Atom)