Showing posts with label Report. Show all posts
Showing posts with label Report. Show all posts

Friday, July 11, 2014

দিনাজপুর মালদা ভ্রমণ৬, Organizational Activity At Dinajpur and Malda6

আকুলবালা আর তাঁর জামাই মাধব আর তাঁদের দলের সঙ্গে কথা বলে সেদিন রাতে আমরা মধুদার বাড়ি পৌছালাম।
পরের দিন সকালে গেলাম মালদায়। ক্ষেত্রীয় গান্ধী আশ্রমের দোকানে। আরও অনেক সোসাইটির দোকান বন্ধ হয়ে পড়ে আছে। এদের দুটো খোলা - একটা অতুল মার্কেটে অন্যটা বাজারের দোতলায় । এই মরা বাজারে দুটোই খুব খারাপ ব্যবসা করে না। ৩৫ লক্ষ আর ৫০ লক্ষ টাকার।
পরে গেলাম  পলাশদার দোকানে। শুনলাম আহবান এই সম্পাদক এসেছেন। এক কম বয়সী সুন্দরী, হাওড়ার কোনও কালেজের অধ্যাপিকা, পরম ছড়িয়ে ছিটিয়ে দেখছেন। অনেক কথা হল তাঁর সঙ্গে আর পলাশদার সঙ্গেও। আমরা জানালাম যে যদি মালদার প্রখ্যাতদের নিয়ে একটি মিলন মেলা করা যায় পুজোর পরে, তাহলে কেমন হয়। তিনি সাগ্রহে সমর্থন জানালেন। বললেন তাঁকে অনুষ্ঠানের সময় জানিয়ে দিলে তিনি পরিকল্পনা করে দেবেন।
পলাশদার মত এত ভাল বইএর দোকান আমি কোলকাতায় দেখিনি। তিনি বলছিলেন এই অপাঠ্য বই বিক্রি করে তো আর দোকান চলে না। দেখা যাক আমরা কিভাবে তাঁকে সমর্থন করতে পারি। তাঁর দোকান বাঁচিয়ে রাখা আমাদের সক্কলের কর্তব্য।
সেখান থেকে গেলাম সুজাপুর। আসলে যেটি কোতোয়ালি নামে পরিচিত। ডায়মন্ড সোসাইটির কেউ ছিলেন না সেই বর্ষণ মুখর দুপরে। তাঁদের সব রয়েছে। কিন্তু নেই কাজ। তাঁরা বাজার থেকে রেশমের কাপড় তুলে নিয়ে বিক্রি করেন।
গেলাম জালালপুরের ক্ষেত্রীয় গান্ধী আশ্রমে যারা মালদার আর রায়গঞ্জের মোত তিনটে দোকান সামলান।
বিপুল পরিকাঠামো। না দেখলে বিশ্বাস হয় না। তাঁদের সঙ্গেও কথা হল। তাঁরা জানালেন হস্ত শিল্প রাখতে তাঁদের কোনও অসুবিধে নেই। কিন্তু কেন্দ্রীয় আম,অলাদের সমর্থন ছাড়া এ কাজ করা যাবে না।
পরের দিন যাওয়ার কথা বহরমপুরের সমতিতে। জানাগেল তাঁরা কেউ থাকছেন না।
পরের দিন সোজা সকালে বেরিয়ে বাস ধরে রাতে পৌঁছলাম কলকাতা।
রাস্তায় ঠিক হল আমরা সাবান শ্যাম্পু বানাব।
মধুদা বললেন পয়সা জোগাড় হয়ে যাবে। 
আমার আরও প্রস্তাব ছিল গ্রামের পরম্পরার স্বাস্থ্য কর্মীদের তৈরি ব্যাথার তেল বাজার করা।
কলকাতায় এসে আমরা জগুবাজারে বিপ্লব্দের সঙ্গে বৈঠক করলাম। ওরা সাবান আর শ্যাম্পু তৈরির পদ্ধতি বলবে। 
কাল কথা হল সুদেবের সঙ্গে।
সে মোমবাতি করবে। আমরা সাবান। দুজনে মিলে তা খাদির দোকানে আর ওর চেনাশোনা বুটিকে বিক্রি করব।
আর একটা ওয়েব সাইট করব। ই কমার্স। একটি সংগঠন ২৫ হাজার টাকা বাজেত ডীয়েছে। ওরা ফোন করলে মিটিঙের সময় ঠিক হবে।

দিনাজপুর মালদা ভ্রমণ৫, Organizational Activity At Dinajpur and Malda5

তো তার পরে গেলাম আকুলবালাদের সোসাইটিতে। তাঁরা কেন চালাতে পারছেন না তা নিয়ে আলোচনা কাটা ছেঁড়া হল। অরূপদা বললেন তাদের হিসেব নিকেশ সব ঠিক করে রাখতে। ঘর ঝেড়ে ঝুড়ে রাখতে। তাঁতগুলো ঠিক ঠাক করে রাখতে। মিনিটস গুলোও সাফসুতরো করে রাখতে। ওরা বললেন যে আর ধারে কাজ করবেন না। কেউ যদি তাদের দিয়ে কাজ করিয়ে নিতে চান, পারেন। অদের ওখানে প্রচুর মুখোশ আর মাটির কাজ পড়ে আছে। সেগুলোও ঠিক ঠাক করে রাখতে বলা হল।







Sunday, September 16, 2012

UTTORRONGO A 12 Report, উত্তররঙ্গ ১২ সমীক্ষা


Uttorrongo 12: A dream come trueThis is the first time in the history of West Bengal, when in a statewide initiative of traditional artists, artisans, weavers & performing artists came together to form two different organizations, Bangiyo Paramparik Kaaru O Bastro Shilpi Sangho & Bangiyo Paramparik Abhikaar Shilpi Sangho. Kalaboti Mudra, a research & documentation pioneer of Bengal initiated and facilitated this initiative & some of its members associated themselves in this process.  
These two organization registered in the month of July, 2011. It has originated a new trend in the cultural landscape of Bengal to launch North Bengal in Southern counterpart without the help of Private or Government donor agencies, or any corporate help. To make this event successful large numbers of people came together to help, including the member artists, artisans & performing artists.
From January onwards, Kalaboti Mudra is planning to organize an exhibition of creative ritual sholapith products of Madhumangal Malakar of Dinajpur, who supposed to be the Joint Secretary of these two. He is one of the finest traditional creative artisans of Bengal who is practicing & preserving his forefather’s cultural icons like, Musk, Horse of Pir, marriage head gear of various communities and participated in various international forums. Later this plan grows and became UTTORONGO 12.  
It was decided that we will not approach any funding or donor agencies to meet its huge cost burden. We are just in the process of searching for friends. Who are willing to contribute not only in this social event, but will be with us. It is an inspiring fact that more and more people organization came together to meet the challenges.   
Then our members came together to make this happen. We have listed at least 100 artisans wanted to participate. But we could accommodate only 35, later came 50. Then came Banglar Bratachari Samity and Gurusaday Museum. Not only they lend their exhibition space, they give away their fair ground, their staying accommodation for more then 200 artists and artisans(for first 4 days), later 75+. They are kind enough to become co-organizers and promised us to lend their helping hand whenever we propose. With the help of these two organizations the date was set to 10th to 20th May, 2012. We have inaugurated UTTORONGO 12 on the birth day of Sri Gurusaday DuttJi.
The organizing committee had promised the members to provide food and tea, accommodation and a shop space. They are ready to participate with their creativity. And thus a new beginning, a new initiative was born out of nowhere. We deliberately choose  the courtyard of Gurusaday Museum because it is beyond the reach of Kolkata. The dwellers of Bratachari Gram patronized these artists and artisan. In these 11 day extravaganza at least artifacts of more than 12 to 15 lakh was sold. All the traditional participants are smiling happily.
UTTORONGO 12 created a space for togetherness to the artists & artisan in a new way so that it can instill an environment of exchange of ideas in between themselves. We had a plan to organize a Story Telling workshop every day, but we could not. We have handed over writing khata to the artisans to write their philosophy, ideas and life & livelihood. And we had a plan to publish these by their name.
We could not forget the participation of Mahasweta Devi how wrote not only in the daily Bartaman, but promised us to be with us. We are thankful to Joya Mitra, Aloka Mitra, Shaktiman Ghosh, Sukhobilas Barma aqnd all the media people who have published and aired out event very spcially.
On the last day Kalaboti Mudra have published DINAJPUR KATHA, an anthology of write ups of noted folk researcher, Sunil Chanda of Dinajpur. We have humbly present Sammanana to Smt Ruby Pal Choudhury and other friends of artists and artisans as a LOKBANDHU SOMMANONA. Artisans also gave sommanona to their fellow artists as LOKBANGA SOMMANONA. The whole event was inaugurated by sri Madhai Rai Mohanta, an octogenarian KHON THEATRE artist and playwright. On that occasion MLA Sukhobilas Barma, Ruby Pal Choudhury, Banrun Chakrabarty,  Madhumangal Malakar, Bireshji were present. 
On the last day with the participation of Joya Mitra, Ratan Basumajumder & Sunil Chanda, the event was declared to be closed to promised all to be present on the next year on the same place on the same time with more planning and vigor. 

Wednesday, September 12, 2012

Uttorongo 12 Repoer2, উত্তররঙ্গ ১২ সমীক্ষা


*        কর্মদ্যোম
এমনই এক পড়ন্ত সময়ে বাঙলার লৌকিক ও আদিবাসী সমাজ-সংস্কৃতি বিষয়ে কাজ করা কলাবতী মুদ্রা, গুরুসদয় সংগ্রহশালা, বাঙলার ব্রতচারী সমিতি, বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সংঘ এপ্রিল মাসের ১১ দিনের একটি উত্তরবঙ্গভিত্তিক লোক উতসব, প্রদর্শণী, এবং সম্মান প্রদর্শণ করল গুরুসদয় সংগ্রহশালায়, উত্তরবঙ্গের কয়েকটি প্রতিনিধিস্থানীয় লোকনাট্য আর শোলাশিল্পকে সামনে রেখে।

কলাবতী মুদ্রা ।। গুরুসদয় সংগ্রহশালা ।। বাঙলার ব্রতচারী সমিতি ।। বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সংঘ । উত্তরঙ্গ ১২।। ১১ ।

উত্তররঙ্গ ১২ সমীক্ষামধুমঙ্গল মালাকার বহুদিন ধরেই বিদেশে তাঁর শিল্প নিয়ে যাচ্ছেন। বিভিন্ন শিল্পের প্রদর্শণী করছেন, বিভিন্ন সংগ্রহশালায় তাঁর কাজ প্রদর্শিত হচ্ছে গভীর ভালবাসায়। অথচ বাঙলার সাংস্কৃতিক জগতে তাঁর স্থান আজও তরল, তথাকথিত লৌকিক জীবন নিয়ে কাজ করা গবেষকদের আজও চোখ পড়ে নি তাঁর কাজে। ছুটকেছাটকা সংবাদপত্রের প্রতিবেদনের কথা বাদ দিলে আজও দক্ষিণ দিনাজপুরের ইটাহারের গ্রাম মুস্কিপুরের শেলার কাজ ব্রাত্যই থেকে গিয়েছে লৌকিক গবেষণায়। কলাবতী মুদ্রা এবং বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সংঘ তাই গুরুসদয় সংগ্রহশালায় উপস্থাপন করলেন মধুমঙ্গলের একক শিল্পকৃতি প্রদর্শণী। তার সঙ্গে ছিল, যে সাংস্কৃতিক পরিমন্ডলে তাঁর কাজ ব্যবহৃত, সেই গমীরা নাচ(মুখা খেইল), ঘোড়া নাচের প্রদর্শণী ইত্যাদি নানান সাংস্কৃতিক কর্মকান্ড।
যে লোকনাট্য একদা প্রাণিত করেছিল পশ্চিমবঙ্গের নানান নাট্য পুরোধাকে, সেই নাট্যগুলির গায়ে কেন ধূসর মৃত্যুর ছোঁয়া। বিভাস চক্রবর্তীর নির্দেশনায় হালুয়া হালুয়ানির আঙ্গিক নিয়ে মাধব মালঞ্চী কইন্যার প্রয়োজনা ছাড়িয়ে যায় সমস্ত নাট্য রেকর্ড। কিন্ত গ্রামীণ নাট্য সেই প্রান্তে। কলাবতী মুদ্রা এবং তত্প্রণোদিত দুইটি সংস্থা, বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সংঘ এবং বঙ্গীয় পারম্পরিক অভিকর শিল্পী সংঘ প্রত্যেক বছরই মে মাসের ১০ থেকে ২০, এগার দিনের একটি উত্তরবঙ্গভিত্তিক উত্সব – উত্তররঙ্গ  আয়োজন করতে থাকবে। যে উত্সবে থাকবে উত্তরবঙ্গ সহ বাঙলার লোকনাট্য লোকনৃত্য, লোকসঙ্গীত উত্সব, পারম্পরিক শিল্প প্রদর্শণী, বাঙলার হস্তশিল্প মেলা, গল্পবলা এবং শিল্পী এবং শিল্পী বন্ধু সম্মাননা। থাকবে কর্মশালা এবং প্রত্যেক সন্ধ্যায় শিল্পী এবং শিল্পবন্ধুদের গল্পবলার আসর – যে আসরে নিজেদের উন্মুক্ত করে শিল্পীরা বলবেন তাঁদের জীবনের, কর্মের, নানান লড়াই, আনন্দের কাহিনী – আর শহুরে গবেষকদের ভাষ্যে নয়, পারম্পরিক শিল্পীরাই হবেন নতুন সময়ের ভাষ্যকার।
*        উদ্বোধন
প্রথম মেলাটি উদ্বোধন করলেন লোকনাট্য খনএর শিল্পী মাধাই রায় মহান্ত। গ্রাম শিল্পের অভিভাবক মহাশ্বেতা দেবী কথা দিয়েও আসতে পারেন নি। তিনি দুটি আশীর্বাণী দিয়েছেন। বর্তমানেও লিখেছেন। প্রধাণ অতিথির আসন অলংকৃত করতে অনুরোধ করা হয়েছিল ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের মন্ত্রী শ্রী ড. মানস ভুঁইয়ামহাশয়কে। তিন আসতে পারেন নি। জনপ্রতিনিধি ও ভাওয়াইয়া গায়ক ড. সুখবিলাস বর্মা এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। ছিলেন বাঙলার ব্রতচারী সমিতির কর্মকর্তারা।
*        লোক অভিকর শিল্প
২০১২র মে মাসের ১০ থেকে ২০,  এই এগার দিনই নানান সাংস্কৃতিক কর্মাকান্ড উদযাপিত হল।
*        সম্বর্ধণা
বাঙলার পারম্পরিক শিল্পীরাই তাঁদের বন্ধুদের সম্বর্ধনা দিলেন। সম্বর্ধনা পেলেন গ্রামজীবনের বাইরে থাকা নাগরিক জীবনের নানান মানুষ, যাঁদের প্রচেষ্টায় এই পারম্পরিক গ্রামীণ শিল্পীদের কিছুটা হলেও সুগম ও উদ্ভাসিত হয়ে ওঠে। সংগঠণ এই সম্মাননার নাম রাখছে শিল্পীদের জন্য লোকবঙ্গ সম্মাননা আর শিল্পীদের বন্ধুদের জন্য লোকবন্ধু সম্মাননা।  লোকশিল্পীরা এ বছর লোকশিল্পীদের প্রাণপ্রিয় অভিভাবক সুখবিলাস বর্মামহাশয়কে স্মরণ-বরণ-সম্মান প্রদর্শণ করলেন অনুষ্ঠানের উদ্বোধনের দিনে। 
*        দিনাজপুরের পারম্পরিক শোলা শিল্প প্রদর্শণী ও কর্মশাল
অন্ততঃ পাঁচ প্রজন্মের শোলাশিল্পী মধুমঙ্গল মালাকারের আচারভিত্তিক নানান সৃষ্টি নিয়ে একটি প্রদর্শণী আয়োজন করা হল। উল্লেখ্য মধুমঙ্গল নিজে বাঙলার শিল্পীদের নিয়ে তৈরি দুটি গণ সংগঠণের যুগ্ম-সম্পাদকও বটে। এই প্রদর্শণীতে প্রদর্শিত হল আদিবাসী, হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের বিয়ের মুকুট বা ফুল, দশ ধরণের মনসার এবং চন্ডীর মেল্লি(মঞ্জুষ), আকাশপ্রদীপ বা আকাশ বাতি, ফানুষ, অথায়-পাথায়, বেড়া ভাসান, মহরমের ঘোড়া , তাজিয়া, আদিবাসী ঘোড়া, গ্রাম পুজার নানান আচার সামগ্রী,  সরস্বতীসহ নানান দেবদেবীর গয়নার সেট, শোলার মুখোশ, শোলার ফুল, কদম, বাঁশের বোনা মুখোশসহ মোট ৪৫টি সৃষ্টি।
প্রত্যেকটি সৃষ্টির সঙ্গে একটি করে লেখনী ছিল, যার দ্বারা মধুমঙ্গলের পারম্পরিক কাজকর্মের নানান দিক উদ্ভাসিত হয়।
*        কর্মশালা এই প্রদর্শণী চলাকালীন মধুমঙ্গল মালাকার শোলা শিল্প, নেপাল সুত্রধর ছো মুখোশ, ধনঞ্জয় পাল, পোড়ামাটি, ভবানী বিশ্বাস কাঠেরকাজের কর্মশালা আয়োজন করলেন।
*        লৌকিক মেলা উত্তরবঙ্গসব বাঙলার নানান পারম্পরিক উত্পাদিত দ্রব্য সমন্বয়ে একটি মেলারও আয়োজন করা হল সেই এগারদিন। এই মেলাতে ঘুঘুমারির শীতলপাটি, দিনাজপুরের শোলা শিল্প, পোড়া মাটি শিল্প, বাঁশ শিল্প, কাঠ শিল্প, গালিচা শিল্প, কলাতন্তু শিল্প, ধোকড়া বুনন, গয়না জনরা, দার্জিলিংএর নকশালবাড়ির কাঠ ও চা গাছের গুঁড়ির শিল্প, জলপাইগুড়ির পোড়ামাটির শিল্প, মালদার বাঁশ শিল্পও উপস্থিত হতে পারে। এছাড়াও থাকবে দক্ষিণ বঙ্গের নানান কারু শিল্পও। প্রায় ৩৪ জন পারম্পরিক শিল্পী এই মেলায় অংশ নেন। এই অনুষ্ঠানে বিশেষগুরুত্বসহকারে প্রদর্শণ করা হল পুরুলিয়ার শবর শিল্প। পশ্চিম মেদিনীপুর থেকে রোজ মধু নায়েক মাঠে বসেছেন তাঁর পশরা নিয়ে।
*        হস্তশিল্প- শুধু উত্তরবঙ্গই নয়, উত্তররঙ্গকে সফল করতে এসেছেন সারা বাঙলা থেকে নানান সদস্য
১। শবরশিল্প – মধু নায়েক, পশ্চিম মেদিনীপুর ২। শোলাশিল্প – মধুমঙ্গল মালাকার, দিনাজপুর ২। বাঁশ শিল্প ও আসবাবপত্র – গৌরাঙ্গ বর্মন, কুচবিহার ৩। দার্জিলিংএর কাঠ শিল্প – ভবানী বিশ্বাস, দার্জিলিং ৪। শীতলপাটি ও শীতলপাটির নানান দ্রব্য- জোত্সনা দে, কুচবিহার ৫। উত্তরবঙ্গের কাঠের মুখোশ –সোমেশ সরকার, দিনাজপুর ৬। বাঁশের মুখোশ, আসবাব – শান্তি বৈশ্য, রতন বৈশ্য, দিনাজপুর ৭। ধোকড়া – মালনবালা সরকার, দিনাজপুর ৮। কলাগাছের আঁশের পাটি - মালনবালা সরকার, দিনাজপুর ৯। ছো মুখোশ – নেপাল সূত্রধর, চড়িদা ১০। চা গাছের আসবাবপত্র - ভবানী বিশ্বাস, দার্জিলিং ১১। পেতলের কাজ – রবীন্দ্রনাথ পাল, নবদ্বীপ, ১২। পাট – নারায়ণ পৈত, ২৪ পরগণা ১৩। পাথরের তৈজস – শ্যামল মিস্ত্রি, বেলপাহাড়ি  ১৪। ঝুড়ি, কুলো - শান্তি বৈশ্য, দিনাজপুর ১৫। পট - জামেলা চিত্রকর, বাহার চিত্রকর, মেদিনীপুর ১৬। ডোকরা – পারমার ১৭। কৃষ্ণনগরের পুতুল – ধর্মরাজ পাল, নদিয়া ১৮। তালপাতার সেপাই – সুনীল দাস, ২৪ পরগণা ১৯। মাটি – ধনঞ্জয় পাল, ২৪ পরগণা ২০। বীজের গয়না – খুশবু, বীরভূম ২১। গয়না – গড়বেতা, বীরভূম, বর্ধনাম, কলকাতা, নবদ্বীপ ২২। প্রাণনাথ দাস – বেত ২৩। হরিদাস নন্দী – শঙ্খ, বাঁকুড়া ২৪। পোড়া মাটির গয়না – শ্যামলী দত্ত, কলকাতা, ২৫। গয়না – পাখি, নবদ্বীপ, ২৫। গয়না – শেখ বাদল, বর্ধমান, ২৬। গয়না শেখ মনোজ। বীরভূম এবং আরও অনেকে...
*        অনুষ্ঠান নির্ঘন্ট
১। ১০ মে ২০১২ – উদ্বোধন – বিকেল ৪টেয় - মাধাই মোহান্ত। ৪.২০ সুখবিলাস রুবি পালচৌধুরী ও অন্যান্য সুধী বরণ, ৪.৩৫ - লোকবঙ্গ ও শিল্পীবন্ধু সম্মাননা, ৫.৩০ – ৮.০০ – খন লোকনাট্য, বন্ধুয়ালা গান, ব্রতচারী নৃত্য
২। ১১ মে, ৫ টা থেকে ৬টা কর্মশালা, ৬টা থেকে ৮টা – গমীরা, খন এবং তুখ্যাগান,
৩। ১২ মে, ২০মে, ১১-৭টা শোলা শিল্প প্রদর্শনী, ২-৯টা মেলা, ৫ টা থেকে ৬টা কর্মশালা, ৬টা থেকে ৭টা - বাঙলার লোকনৃত্য
*        পুস্তক প্রকাশ ও অনুষ্ঠান সমাপ্তি
২০ মে, ২০১২ এক বর্ষণমুখ সন্ধ্যায় জয়া মিত্র, রতন বসু মজুমদার এবং দিনাজপুর কথার লেখক সুনীল চন্দর উপস্থিতিতে উত্তররঙ্গ ১২র মধুর পরিসমাপ্তি ঘটে। পুস্তকটি উন্মোচন ঘটান জয়া মিত্র। পায়েসান্ন সেবনে এবং পরের বছর নতুন করে এই মেলা আয়োজনের করার প্রতিজ্ঞা নিয়ে শুরু হল উত্তররঙ্গ ১৩।

উত্তররঙ্গ ১২র সমীক্ষা


ধূসর মৃত্যুর ছায়া
উত্তররঙ্গ ১২ সমীক্ষাএই অত্যাশ্চর্য ধ্রুপদী লোকনাট্যরীতির জনপ্রিয়তা লোকসমাজে শ্রেষ্ঠতম। আবার বলছি, শ্রেষ্ঠতম। অবশ্য আরও লোক শিল্পেরমতই এর গায়েও মৃত্যুর ধূসর ছায়া পড়েছে – মায়ামৃদঙ্গ, সৈয়দ মুসতাফা সিরাজ
প্রায় তিনদশক আগে লেখা এক পথভাঙা উপন্যাসে সৈয়দ মুজতাফা সিরাজমশাই আলকাপ গান আর তার পরিবেশ পরিজন বর্ণনে পথপ্রদর্শকের ভূমিকায় পরম মমতায় তুলে ধরলেন। এর আগেও বহু মানুষ বিক্ষিপ্তভাবে আলকাপ নিয়ে ভেবেছেন, লিখেছেন অথবা তাকে নিয়ে শহরের প্রাঙ্গনে উপস্থাপন করেছেন, কিন্তু মায়ামৃদঙ্গ এমন একটি উপন্যাস, যার ব্যপ্তি শুধুই কাগজের পাতা ছাড়িয়ে ছড়িয়ে পড়ে বাস্তবের কঠিন মাটিতে পলিমাটিরমত সিরাজের নরম তুলতুলে কলমের ঘাতে। নিজের জীবনদিয়েই কিশোরী বেশী আলকাপ বালক আর আন্যান্য কুশিলবের দৈনন্দিন জীবনযন্ত্রণা, বাস্তব জীবন সংগ্রামের রক্তঝরা কাহিনী মরমীয়া কবিরমমতায় সৈয়দমশাই প্রথম তুলে এনেছিলেন শহরের বাবুসমাজের সামনে। আজথেকে প্রায় চার দশক আগেই মায়ামৃদঙ্গের রচনার সময়েই তিনি রচনা করেছিলেন, আলকাপের গায়ে ধূসর মৃত্যুর ছোঁয়া মন কেমন করা প্রতিবেদন। মুক্তগোলার্ধ রচনার নতুন সহস্রাব্দের প্রথম দশক শেষ, সেই ছায়া আরও দীর্ঘতর, আরও গাঢ়, আরও গভীর হয়ে চেপে বসেছে আলকাপের পরতে পরতে। বিশ্বজয়ী বৈদ্যুতিন মাধ্যমের বিকট মুখব্যদনে, কৃষি উত্পাদনের বিধ্বংসী কৌশলী কৃতকৌশলের পরিবর্তমে নিশ্চিহ্ন হতে বসেছে হাজার হজার বছরের মাটির সংস্কৃতি।
আলকাপই যে শুধু মৃত্যুর মুখেমুখি বললে অপলাপ হবে, মনসা-চন্ডীর মেল্লি আর ফুল, কালিকাচ নৃত্য, ডাং-সুতো-বেণী-ছায়া পুতুল নাচ, বন্ধুয়ালা, সং, বহুরূপী, লেটো, গাজন, মুখা খেইল, ডোমনি, মাছানি, খন, বোলান, বনবিবির পালা, চেরচুর্ণি, দেতরা, নাচনি, হাজারো ব্রতকথা, সত্পীর, বিষহরা, পীর-পীরীনি, মদনকাম নৃ্ত্য, বৈরাতি নৃত্য, ধেমাল, শিকনি ঢাল, ছো, রায়বেঁশে, নটুয়া, পাইক, ভাওয়াইয়া, চটকা, চা বাগানের গান, তিস্তাবুড়ির গান, তুখ্যা গান, বীরভূম আর নদিয়ার বাউল, সাধুগান, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গলহ অন্যান্য মঙ্গলগান মনসার ঝাঁপান, জারি, সারি, মুর্শিয়া, ফকিরি, সাধু, তেহট্টের মালপাহাড়িদের নাচ, নানান মুখোশ নৃত্য আর গান, পট, গাজির গান, ময়নামতির গান, গোপীচন্দ্রের গান, কবিগান, আখড়াই, হাফআখড়াই, জেলেপাড়ার গান, ধানভানার গান, পট গান, গাজিপট গান, পীরের গান, ফকিরিগান, মুর্শিদ্যা, পালা গান, লীলা গান, রামায়ণ গান, ঝুমুর, টুসু, ভাদু, সাঁওতালি নাচ-গান, মুণ্ডারি সাংস্কৃতিককর্ম, হো, লোধাদের দং, রাভা নৃত্য, মেচ নাটক, মালপাহাড়ি নাচ, রাজবংশী সংস্কৃতিসহ বাঙলার আরও হাজারও সংস্কৃতিক প্রকাশভঙ্গীকে হাজার হাজার বছর ধরে লালনপালন করা শিল্পীদের চোখে বায়না না পাওয়ার, নিশ্চিহ্ন হয়ে যাওয়ার বেদনা, অতলান্ত হাহাকার ক্রমাগত বর্ধমান। শিল্প-শিল্পী-জীবন যে জীবনযাত্রায় মিলেমিশে একাকার, সেই জীবনে শিল্পকে আলাদা ভাবে চিহ্নিত করার, শিল্পকে পেশ করার যন্ত্রণা প্রতিটি শিল্পীর জাবনে ফুটে উঠছে। একদিকে দূরদর্শনে প্রতি সন্ধ্যায় অপরিসীম চাহিদা তৈরির কারখানার বাড়বাড়ন্ত অন্যদিকে শহরের শেকড়ছেঁড়া চাহিদাভিত্তিক সংস্কৃতির চাপে গ্রামীণ সংস্কৃতির নাভিশ্বাস। শতাব্দের পর শতাব্দ গ্রামীণ জীবনের সঙ্গে অন্তর্লীন স্রোতেরমত লৌকিক-গ্রামীণ সংস্কৃতি আজ দিশাহারা। আপাত সহজিয়া দর্শনে জারিত কিন্তু বাস্তবে যথেষ্ট জটিল এই গ্রামীণ শিল্পের নানান প্রকাশভঙ্গী চলে যাচ্ছে বিস্মৃতির অন্তরালে। শহরের এই অনির্দেশ্য আচরণ ফুটে উঠেছে লৌকিক গবেষণা কর্মেও। মধুমঙ্গল মালাকার দিনাজপুরেরই মুস্কিপুর গ্রামে থেকে বহু প্রজন্মধরে স্থানীয় লৌকিক আচার আচরণের জন্য প্রয়োজনীয় শোলা শিল্পদ্রব্য তৈরি করেন। মুখোশ থেকে মেল্লি, টোপর থেকে শোলার ফুল, কল্কা থেকে পীরের ঘোড়া, সবই তৈরি করেন মধুমঙ্গল তাঁর পূর্বজদের দেখনো পথ ধরে, অননুকরণীয় দক্ষতায়। অথচ শহুরে গবেষণায় আজও উঠে আসেনি তাঁর কাজ। কোনো গবেষণায় উচ্চারিত হয়নি তাঁর শোলার মুখোশের বর্ণনা – অথচ বিশ্বের ২০টিরও বেশি দেশের সংগ্রহশালায় তাঁর শিল্প সাগ্রহে শোভাপায়। বাঙলার কোনও গবেষক জানেননা মেল্লি আদতে কী। স্বকীয়তায় উজ্জ্বল, লৌকিক জীবনে আজও অন্তরঙ্গ মধুমঙ্গলের শোলার কাজ কিন্তু অপেক্ষা করে নেই গবেষকদের কাজের জন্য। তিনি নিজ চেতনায় ভাস্বর।
*        প্রস্তাবনা
বিগত প্রায় দেড় দশক ধরে সরকারি-বেসরকারি আর্থিক সাহায্যহীন, কলাবতী মুদ্রা বাঙলার লৌকিক সংস্কৃতির প্রযুক্তির জ্ঞাণ নথিকরের কাজ করে চলেছে, প্রকাশ করে চলেছে ব্লগ lokfolk।blogspot।com, buybengalihandicrafts।blogspot।com, আর ওয়েবসাইট lokfolk।orgএ। ২০০৭ সালে সংস্থা আয়োজন করেছে অসম-বাংলা লোক ও আদিবাসী উত্সবের। ২০১০এ বাঙলা এবং অসমের সংস্কৃতি ভিত্তিকরে কলকাতায় দুর্গা পুজোয় দুটি পুজো মন্ডপও তৈরি করেছে, পুরস্কারও পেয়েছে। বাঙলার পারম্পরিক শিল্প বিপননে সারা বাঙলা জুড়ে গড়ে উঠতে যাচ্ছে একঝাঁক দোকানের শৃঙ্খলাবদ্ধ সারনী। শুরু কলকাতায়। বাঘাযতীন আর সম্প্রতি মানিকতলায়নিজস্ব পরম। ২০১০ থেকেই বাঙলার প্রত্যেকটি জেলার হস্ত, বস্ত্র এবং অভিকর শিল্পীদের নিয়ে জেলাভিত্তিক সংগঠণ গড়ে তুলছে। শিল্পীদের সংগঠণ গড়ে তোলার ক্ষেত্রে কলাবতী মুদ্রার কর্মীরা জোর দিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। উত্তরবঙ্গের নানান জেলায় গড়ে উঠছে পারম্পরিক শিল্পীদের সংগঠণ। নানান রাষ্ট্রীয়-সামাজিক-রাজনৈতিক যেমন পারম্পরিক সমাজের নানান গ্রন্থিজোড় ছিঁড়ে যাচ্ছে একটি একটি করে। তেমনি ঐতিহ্যবাহী শিল্পীদের সমন্বয়ে গড়ে উঠছে নতুন নতুন উদ্যম। বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সংঘ এবং বঙ্গীয় পারম্পরিক অভিকর শিল্পী সংঘ ধরণের উদ্যম। এই সংগঠণ দুটি বাঙলার শিল্পীদের সংগঠিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের কাজ শুরু হয়েছে উত্তরবঙ্গের ছটি জেলা থেকে। বাঙলার অবহেলিত পারম্পরিক শিল্পীদের উদ্যম এবং সংগঠণের নেতৃত্বদান আমাদের প্রাণিত করে। এ উদ্যমে কলাবতী মুদ্রা সঙ্গে পেয়েছেন প্রথিতযশা সংগঠনদ্বয় কলকাতার উপকণ্ঠেরই গুরুসদয় সংগ্রহশালা এবং বাংলার ব্রতচারী সমিতি। এ বছর অগ্রপথিক গুরুসদয় দত্তজীর জন্মদিনেই শুরু করা গিয়েছে উত্তবঙ্গের লোক উত্সব উত্তররঙ্গ। বলতে বাধানেই দক্ষিণবঙ্গে এ ধরণের উদ্যম খুব একটা দেখা যায়নি এ যাবত কাল।