Showing posts with label কাবাব. Show all posts
Showing posts with label কাবাব. Show all posts

Tuesday, July 18, 2017

শুরু হয়েছে ছোটলোক পালা

ভদ্র কাবাবদের উদ্ধত "ভাবুন, ভাবুন, ভাবা প্র্যাকটিশ করুন" মার্কা লুঠেরা দর্শনে ভাবিয়ে তোলার দিন শেষ
ছোটলোকি তেলেভাজা শিল্পের বাংলায় দাঁড়িয়ে এক কাবাব নেতা নিদান দিচ্ছেন, ..."লর্ড ক্লাইভ , সেক্সপীয়র , কর্ণওয়ালিশ , নিউটন, ক্যানিং , আইনস্টাইন, ইংরেজি , ফেসবুক, রাধাকান্তদেব , ডিরোজিও, মাইকেল , ডেভিড হেয়ার, বিদ্যেসাগর তালিকা করে ফেলুন কি কি ছাড়বেন আর কি কি রাখবেন ? ধর্মসভার সতীদাহটা রাখবেন না বেন্টিঙ্ক ঘেঁষা রামমোহনীয় সতীদাহ রদ করা আইনটা রাখবেন ? মঙ্গলকাব্য যখন আছে বিলিতিয়ানায় ভরপুর মেঘনাদবধ কি হবে ? ভাবুন, ভাবুন, ভাবা প্র্যাকটিশ করুন"
ছোটলোকেদের, আমাদের উত্তর
...এতদিন কাবাবেরা ভেবেছেন ভাবা প্রাক্টিশ করিয়েছেন ছোটলোকেদের মাথায় পা রেখে, তাদের তৈরি হাজার হাজার বছরের কর্পোরেট বিরোধী উৎপাদন দর্শন ধ্বংস করে। সেই লুঠের ছিটেফোঁটা সম্পদের বিনিময়ে ব্রিটিশ ঔপনিবেশিকেরা লুঠের পিঁজিরা খুলে কাবাবদের সম্পদশালী ক্ষমতাশালী করিয়েছেন। পলাশীর পরে ছোটলোক শূদ্র-বৈশ্য-মুসলমান উৎপাদক বিক্রেতাদের তৈরি উদ্বৃত্ত বাংলার অর্থনীতি, কৃষ্টি ধ্বংস করে, লুঠে ছিবড়ে বাংলাকে ব্রিটিশ কর্পোরেট লুঠেরাদের হাতে তুলে দিয়েছেন রাজনৈতিক ক্ষমতার দাসত্বের বিনিময়ে।
লুঠেরা খুনি ইওরোপিয় ব্রিটিশ ঔপনিবেশিকপন্থী কর্পোরেট লুঠেরা দর্শন ধারকরে ধারের দাসত্বের বাংলা তৈরি কাবাবদের ভাবনোর দিন শেষ।
এবারে গত ছবছর ধরে শুরু হয়েছে ছোটলোকেদের পালা।
১১৬৪/১৭৫৭এর পরের ২৫০ বছর বিশ্বের ইতিহাসে ব্যতিক্রমী অনাচারের দিন শেষ। ইওরোপিয় লুঠেরা ভাবনায় ভাবিয়ে তোলার ঘটক মুখার্জী ভটচাজ্জিদের ছোটলোকেদের মাথায় হাত বুলোনোর দিন শেষ।