Showing posts with label সঈদ. Show all posts
Showing posts with label সঈদ. Show all posts

Wednesday, November 1, 2017

গরীব কাহারে কয়১০- উন্নয়নের বিশ্ব রাজনীতি তত্ত্ব

গরীব কাহারে কয়১০
উন্নয়নের বিশ্ব রাজনীতি তত্ত্ব
এনকাউন্টারিং ডেভেলাপমেন্টঃ দ্য মেকিং এন্ড আন্মেকিং অব দ্য থার্ড ওয়ার্লডঃ আর্তুরো এসকোবারএর বই থেকে
দ্বিতীয় অধ্যায়
দারিদ্র বিষয়ে উদ্যম সমাজ(social)কে নতুন খাসমহল দখল করাতে সাহায্য করল। পুঁজির বাল্যকালে শিল্প বিপ্লব, বৈদ্যুতিক প্রযুক্তি যৌথভাবে যতটা না আঘাত ফেলেছে, তার থেকে বেশি প্রভাব ফেলেছে আধুনিকতা - গাঁইয়াদের বড় পুঁজির উৎপাদনের ভোক্তা এবং তাদের পশ্চিমি জ্ঞান আর ব্যবস্থাপনার গ্রাহক তৈরি করে। এই কর্মদ্যোম আসলে, ‘“a techno-discursive instrument that made possible the conquest of pauperism and the invention of a politics of poverty” (Procacci 1991, 157).।’ জিওভানা প্রোক্রাসি বলছেন, কাঙ্গালপনার সঙ্গে ভাল হোক মন্দ হোক, গতায়াত, ভবঘুরেমি, আত্মনির্ভরতা, পরিশ্রম, বিমূঢতা, অজ্ঞতা এবং সামাজিক দায়িত্বগুলি পালন করার অস্বীকৃতির মত বিষয়গুলি জুড়ে, শুধুই ‘চাহিদা’র দর্শনে পরিণত হয়েছে। একইভাবে দারিদ্রের ব্যবস্থাপনা শিক্ষা, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, নৈতিকতা, চাকরির ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করে সামাজিক যোগাযোগ, সঞ্চয়, বাচ্চাকে বড় করার মত অভ্যেসগুলিকে কেড়ে নিতে শুরু করে। বহু গবেষক বলছেন, এই হস্তক্ষেপগুলি ‘সামাজিক’ নামে তথাকথিত গরীবদের গায়ে বর্মের মত সেঁটে বসে(Donzelot 1979, 1988, 1991; Burchell, Gordon, and Miller 1991)।
জ্ঞান এবং হস্তক্ষেপের ক্ষেত্রে সামাজিকতা নামক ব্যাপারটি উনবিংশ শতকে জায়মান হয়ে উঠতে শুরু করে, এবং বিংশ শতাব্দে জনকল্যানমূলক রাষ্ট্রের আবির্ভাবে সেটি পাকাপোক্ত হয়ে সামাজিক কর্মের নানান কীর্তিকলাপের মাধ্যমে সংঘবদ্ধ হয়। শুধু দারিদ্র নয়, শহরগুলোর স্বাস্থ্য, শিক্ষা, পরিচ্ছন্নতা, চাকরিবাকরি, খারাপ জীবন যাপনও সামাজিক সমস্যা হিসেবে দেখা হতে শুরু হল, যার জন্য এই জনসংখ্যার বিশদ তথ্য এবং জ্ঞান আহরণ করে বহুধা সামাজিক পরিকল্পনার সূচনা ঘটল(Escobar 1992a)। ‘সমাজের সরকার’এর কটাই দায়িত্ব হল, এই অর্থনীতিটিকে বাস্তবে গৃহীত করাবার কাজ করেগিয়েছে সুচারুভাবে। গরীব নামে একটি আলাদা শ্রেণী তৈরি হল(Williams 1973)। এতদসত্ত্বেও এই ঘটনাক্রমের গুরুত্বপূর্ণ বিষয়টি হল, একটি নতুন জ্ঞানভাণ্ডারের হাতিয়ার আর ক্ষমতাকেন্দ্র তৈরি করা, যা জীবনকে দেখতে এবং উপভোগ শেখায় আধুনিক এবং তথাকথিত ‘বৈজ্ঞানিক’ পরিবেশে। আধুনিকতার ইতিহাস যে শুধু একদেশদর্শী জ্ঞানচর্চা আর অর্থনীতির বিষয় নয়, আরও খোলাখুলিভাবে বললে এটা নব্য সামাজিকতার(social)এর ইতিহাস১।
এতক্ষণ আমরা যে অবস্থা বুঝলাম, তার মানে দাঁড়াচ্ছে উন্নয়নের ইতিহাস অর্থ হল, অন্য অঞ্চলে নব্যসামাজিকতা (social)র ইতিহাস নির্ভরতা তৈরি করা। রহনিমা যে দারিদ্রের প্রত্নতত্ত্বের কথা বলছিলেন এটা তার দ্বিতীয় পথবিচ্যুতি – দারিদ্রের বিশ্বায়নে। ১৯৪৫এর পরে বিশ্বের দুই তৃতীয়াংশ মানুষকে দারিদ্র ঘোষণা করে দেওয়া হল। বাজার নির্ভর সমাজে গরীবদের সংজ্ঞায়িত বলা হল ধনীদের সম্পদ আর আর্থিক স্বচ্ছলতার বিপরীতে যারা অবস্থান করেন। একইভাবে দরিদ্র দেশগুলিকে বলা হল, যে দেশগুলি আর্থিক স্তরে সুবিধেপ্রাপ্ত, উন্নত এবং ধনী, আর তাদের মত সম্পদ নিয়ন্ত্রণ করে না। এই উন্নয়ন মাপার গজকাঠি হল বাৎসরিক মাথা পিছু আয় মাপার তরিকা। দারিদ্রের ধারণাটি বিশ্বজনীনভাবে ফেরি করা হল যা ‘১৯৪০র দশকে শুরু হওয়া তুলনামূলক সংখ্যাতত্ত্বের হাতসাফাইয়ের কারসাজি’মাত্র(Sachs 1990)। এই ক্ষমতার কারসাজিতেই ১৯৪৮ সালে, বিশ্বব্যাঙ্কের হিসেবে যে সব দেশের মানুষের রোজগার বছরে ১০০ পাউন্ডের নীচে তাদেরই গরীব বলে দাগিয়ে দেওয়া হল, অর্থাৎ বিশ্বের দুইতৃতীয়াংশ মানুষ গরীবিরেখার নীচে চলে গেল। আর যদি সমস্যাটা দাঁড় করানো যায় রোজগারের অভাব, তার নিদান দেওয়া হল অর্থনৈতিক উন্নতি।

এইভাবে দারিদ্র হয়ে উঠল ক্ষমতার ধারণা এবং নব্য সমস্যাবাদের হাতিয়ার। যে কোন সমস্যাবাদের(Foucault 1986) মতই, সমস্যা হিসেবে দারিদ্র নতুন প্রতর্ক এবং চর্চা-অনুশীলনের নতুন যুগের আরম্ভ করল। ফলে তৃতীয় বিশ্বের একমাত্র চিহ্ন হল তার দারিদ্র এবং তার নিদান হল অর্থনৈতিক উন্নতি এবং উন্নয়নের চাহিদা হল স্বতঃসিদ্ধ, প্রয়োজনীয় এবং বিশ্বজনীন সত্য। এই অধ্যায়ে আমরা আলোচনা করব ঐতিহাসিক ঘটনাটির ব্যবস্থাপনা বাস্তবায়িত করতে কি কি পথ পেরোতে হয়েছে। এটি স্থির করে দিল তৃতীয়বিশ্বের একমাত্র চাহিদাই হল উন্নয়নশীলতা এবং এর মত প্রগতিশীল ব্যবস্থা প্রায় নেইই বলা চলে, এবং রাষ্ট্রগুলির একমাত্র কেন্দ্রিয় দায় হল দারিদ্র দূরীকরণ, এবং সে কার্যক্রম কিছু নির্দিষ্ট পথ, কার্যক্রম বেয়ে চালিত হবে। এই অধ্যায়ে আমরা আলোচনা করব তিনটি বিশ্ব বিষয়ে, এবং বিশেষ করে তৃতীয়টির উন্নয়ন ধারনাটি কি তা নিয়ে। এই তিনিটি বিশ্বের যে গল্প শুরু করে দেওয়া হয়েছিল চারের দশকে, যেতে যেতে দেখা গেল দ্বিতীয় বিশ্বটি বাস্তবিক এবং রাজনৈতিক ধারনার বিশ্ব থেকেই লোপ পেয়ে গিয়েছে কেন that works by the negotiation of boundaries achieved through ordering differences(Haraway 1989a, 10) – কিন্তু তৃতীয় বিশ্বের ধারনাটি তখনও পর্যন্ত অটুট এবং আরও বলশালী হয়ে চলেছে। তৃতীয় বিশ্ব এমন একটা ক্ষমতার তৈরি করা ধারণা যেখানে কৃষ্টি, লিঙ্গ, জাতি, এবং শ্রেণী গভীরভাবে এবং পরস্পরের সঙ্গে জড়িয়েমড়িয়ে বেড়ে উঠেছে। ক্ষমতা, রাজনৈতিক এবং আর্থিক মাণদণ্ডে যে তিনটি বিশ্বের এবং উন্নয়নের ধারনা তৈরি করল, যা নতুন জ্ঞানচর্চার অঙ্গ হিসেবে বিকশিত হয়েছে বিগত তিন দশক, সেই জ্ঞানচর্চাকে ক্রমান্বয়ে প্রশ্ন এবং স্থানচ্যুত করতে চেষ্টা করছে তৃতীয় বিশ্বের মানুষ জন।

Tuesday, October 31, 2017

গরীব কাহারে কয়৯ - উন্নয়নের বিশ্ব রাজনীতি তত্ত্ব

এনকাউন্টারিং ডেভেলাপমেন্টঃ দ্য মেকিং এন্ড আন্মেকিং অব দ্য থার্ড ওয়ার্লডঃ আর্তুরো এসকোবারএর বই থেকে

দ্বিতীয় অধ্যায়
THE PROBLEMATIZATION OF POVERTY – তিন বিশ্বের কথা এবং উন্নয়ন
আমাদের সময়ে দারিদ্র একটা গুরুত্বপূর্ণ শব্দ। প্রত্যেকেই এই শব্দটিকে নিয়ে বিপুলভাবে ধর্ষণও করেছেন আবার ব্যবহারও করেছেন। দরিদ্রের নামে বিপুল পরিমান অর্থ খরচ হয়। গরীবদের সমস্যার সমাধান করতে হাজারে হাজারে বই ছাপা হয়, বিশেষজ্ঞরা তাঁদের বহুমূল্য রায় দিয়েই থাকেন নিয়মিত। মজার হল যাদের জন্য এই সব আয়োজন, সেই গরীব এবং তাদের সঙ্গে জুড়ে থাকা দারিদ্র দূরকরার মানুষজনও জানেন না আসলে দারিদ্র কাকে বলে। দারিদ্র বিষয়ে বিশ্বজোড়া যে সব সংজ্ঞা আজ চলছে সেগুলি অধিকাংশ ‘উনতা’ বা ‘অনটন’ – এই দুই বিষয়কে ঘিরেই আবর্তিত হয়ে চলছে। এটা আসলে দারিদ্র বিষয়ে ভাবনার দারিদ্র। প্রয়োজনটা আদতে কি এবং কার জন্যে? এবং কে এই বিষয়টি সংজ্ঞায়িত করার কাজে উপযুক্ত – এটা ভাবা দরকার?(Majid Rahnema, Global Poverty: A Pauperizing Myth, 1991)

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের সব থেকে বড় যে পরিবর্তনটা ঘটে সেটা হল, প্রথম বিশ্ব এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকায় দারিদ্র্য খুঁজে পেল। তুলনামূলকভাবে অস্পষ্ট এবং বাস্তবিকতায় যুক্তিসম্মত এই আবিষ্কারে বিশ্বজোড়া সংস্কৃতি আর রাজনৈতিক অর্থনীতিতে ঘটে গেল বিপুল পরিবর্তন। যুদ্ধ নতুন সামাজিক বাস্তবতায় প্রবেশ করল এবং যুদ্ধ শুরু হল নতুন ভৌগোলিক এলাকায় – তৃতীয় বিশ্বে। পিছনে পড়ে রইল ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই। বিশ্বায়িত আমেরিকার ক্ষমতায়ন নতুন সময়ে ঢুকে পড়ে, শুরু হল সারা বিশ্বজুড়ে নতুন এক লড়াই। তৃতীয় বিশ্বে দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধ এক্কেবারে বিশ্ব রঙ্গমঞ্চের সামনের সারিতে এসে বসল। নতুন যুদ্ধের সমর্থনে নানান ধরনের মনোলোভা তথ্য অস্ত্রশস্ত্ররূপে পরিবেশিত হতে থাকল, ‘১৫০০০০০ মিলিয়ন মানুষ, মোটামুটি বিশ্ব জনসংখ্যার দুইতৃতীয়াংশ, শনাক্তযোগ্য অপুষ্টির কবল আর অবর্ননীয় দারিদ্রের কবলে পড়ে আছে। এই ক্ষুধা হল দারিদ্র্য, ক্ষুধা আর দুঃখের কারণ ও প্রভাব(উইলসন, ১৯৫৩)’ ইত্যাদি।

গোটা চল্লিশ আর পঞ্চাশের দশক জুড়ে এই ধরণের এজাহারি চলতে লাগল(Orr 1953; Shonfield 1950; United Nations 1951)। নতুন জিগিরে বোঝা বোঝা যেতে শুরু করল যেন, বিভিন্ন দরিদ্র দেশে বাড়তে থাকা পৌনপুনিক দারিদ্র এবং তার ফলে উদ্ভুত সামাজিক হিংসা আদতে প্রথম বিশ্বের কাছে হুঁশিয়ারি স্বরূপ। এর ফলে গরীব এলাকার সমস্যাগুলি ক্রমশঃ আন্তর্জাতিক রঙ্গমঞ্চে ঠাঁই পেতে শুরু করল। রাষ্ট্রসংঘ ১৯৪৯ সালে আবিষ্কার করল আমেরিকার মাথাপিছু আয় ১৪৫৩ পাউন্ড আর ইন্দোনেশিয়ার ২৫ পাউন্ডও নয়। ভাবা হতে শুরু করল বিশ্বে স্থিতিশীলতা আর অসহনীয় হয়ে ওঠার আগেই নতুন কিছু উদ্যম নেওয়া দরকার। প্রথম বিশ্ব হাত বাড়িয়ে বলল, ধনী আর গরীব দেশগুলোর নিয়তি একসঙ্গে জুড়ে রয়েছে। ১৯৪৮ সালে বিশ্বের এক বিশেষজ্ঞ দলের মন্তব্য, ‘বিশ্বের সত্যিকারের সমৃদ্ধি অবিভাজ্য’। ‘বিশ্বের এক প্রান্ত যদি দারিদ্র আর অস্বাস্থ্যের মধ্যে ডুবে থাকে তাহলে সমৃদ্ধি অন্যপ্রান্তে বেশি দিন সমৃদ্ধ থাকতে পারে না(Milbank Memorial Fund 1948, 7; see also Lasswell 1945)’।

বিশ্বজোড়া দারিদ্র আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধত্তোর সময়ের আবিষ্কার। স্যাক্স আর রাহেনমা সুত্রে আমরা জানতে পারছি, দারিদ্রের ধারণা আর তার নির্মূলীকরণের নিদান ১৯৪০এর আগে আলাদা রকমের ছিল। উপনিবেশ ভাবত নেটিভদের অর্থনৈতিক বিকাশের কোন লক্ষ্য নেই, এবং যতদিননা নেটিভেরা উপনিবেশের দ্বারা আলোকিত হচ্ছে, ততদিন তাদের অর্থনৈতিক দারিদ্র থেকে মুক্তি নেই। নেটিভদের বিজ্ঞানপ্রযুক্তির বিকাশ শূন্য ভাবা হত(Adas 1989)।

আদাস তাঁর Machines as the Measure of Men বইতে বলছেন, এশিয়, আফ্রিকিয় এবং লাতিন আমেরিকিয়ূ এমন কি অধিকাংশ ইওরোপিয় ইতিহাসে, পরম্পরার সমাজ দারিদ্রকে রুখত, সংযম, সামাজিকতা আর স্বনির্ভরতার সূত্রে। তাদের পরম্পরাকে আদর্শ হিসেবে নাও দেখে, বলা যায়, আধুনিক অর্থে বিপুল দারিদ্র বলতে যা বোঝায় সেটির উদ্ভব হয়েছিল বাজার অর্থনীতির বিস্তার, কোটি কোটি মানুষকে জীবন, জীবিকা, ভূমি, জল আর অন্যন্য সম্পদ থেকে বিচ্যুত করার পরেই। পুঁজিবাদের শেকড় চারিয়ে যাবার পর থেকেই মানুষের কাঙ্গালিকরণের সময়ের শুরু।

দারিদ্রের প্রত্নতত্ত্বে প্রবেশ না করে, রাহেনমা বলছেন, দারিদ্রের ধারনা আর ব্যবস্থাপনাকে ভেঙ্গে বেরিয়ে আসতে গেলে বুঝতে হবে, এটি প্রথমে শুরু হয়েছিল উনবিংশ শতকে ইওরোপে পুঁজিবাদের বিকাশের সঙ্গে সঙ্গে এবং তৃত্রীয় বিশ্বের ধারনাটির বিকাশের মাধ্যমে। রাহেনমা বলছেন উনবিংশ শতকে বিভিন্ন নৈর্বক্তিক সঙ্গঠনগুলি দারিদ্রের ধারনাটির ব্যবস্থাপনার মধ্যে দিয়ে। এই রূপান্তরের সময়ে লোকহিতৈষণা(Philanthropy) একটা বড় ভূমিকা পালন করেছে(Donzelot 1979)।

গরীবকে গ্রাহক হিসেবে তৈরি করার মাধ্যমে বিশ্ব রাজনীতি আর অর্থনীতিতে বিপুল পরিবর্তন ঘটল। দারিদ্রের ‘আধুনিকতা’য় দেশিয় সম্পর্কগুলো শুধু ভেঙ্গে গেল তাই নয়, নতুন ধরণের নিয়ন্ত্রণের ব্যবস্থাপনার সময় শুরু হল। ক্রমশ গরীবদের সামাজিক অসুবিধে হিসেবে দেখা হতে শুরু করল, এবং এটাও ভাবা হল যে সমাজে এর জন্য নতুন ধরণের হস্তক্ষেপ প্রয়োজন। দারিদ্র আদতে জীবন, অর্থনীতি, অধিকার এবং সামাজিক ব্যবস্থাপনাকে নতুন করে সংজ্ঞায়িত করা শুরু করল। ‘কাঙ্গালপনা, রাজনৈতিক অর্থনীতি আর সমাজের আবিষ্কার পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত(Polanyi 1957)।’

Sunday, October 29, 2017

গরীব কাহারে কয়৮ - উন্নয়নের বিশ্ব রাজনীতি তত্ত্ব

এনকাউন্টারিং ডেভেলাপমেন্টঃ দ্য মেকিং এন্ড আন্মেকিং অব দ্য থার্ড ওয়ার্লডঃ আর্তুরো এসকোবারএর বই থেকে

নৃতত্ত্ব এবং উন্নয়ন বিতর্ক
উপনিবেশ সম্পর্কিত তার প্রবন্ধগুচ্ছ নিয়ে রচিত বই, Anthropology and the Colonial Encounter (1973), তালাত আসাদ বলছেন আজও পেশাদার নৃতাত্ত্বিকেরা তাঁদের অধীতবিদ্যার মধ্যে যে ক্ষমতার কাঠামোটা রয়েছে, সেটা স্বীকার করতে গড়মসি করেন, বিশেষ করে খুবই ঝামেলার দুটি বিষয় উপনিবেশবাদ এবং নব্যউপনিবেশবাদ, এবং তাদের রাজনৈতিক অর্থনীতি এবং সঙ্গঠনগুলো বিষয়কে তারা উপেক্ষা করতে থাকেন। উপনিবেশবাদ একসময়ে একটি নৈকট্যমূলক ভূমিকা পালন করেছিল - যার দ্বারা মনে হয় তারা উপনিবেশের মানুষের একটা এক ধরণের মানবিক নৈকট্য তৈরি করছে। আদতে সে নৈকট্যের ভিত্তি নৃতত্ত্বের মাঠকর্ম নির্ভরশীল, এবং সেটা নিশ্চিত করে যে সেই নির্ভরতা এক রৈখিক এবং শর্তাধীন। এরই সঙ্গে বলা যায়, যদি ঔপনিবেশিক আমলে নৃতত্ত্বের লক্ষ্যচ্যুতি উপনিবেশের বৈষম্যমূলক বিশ্ব তৈরিতে হুঁশিয়ারি না হয়ে ওঠা বোঝায়, তাহলে কি একই অবস্থা আজকের উন্নয়নের অবস্থায় ঘটছে বলা যাবে না? মোটামুটি একই প্রাসঙ্গিকতায় আমরা বলতে পারি না নৃতত্ত্বের সঙ্গে উন্নয়নের বিতর্ক হোক।

এটা ঠিক যে উন্নয়ণের বিতর্কে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে মধ্যে যে প্রতর্কে গরীব ধনী এই বর্গে রাষ্ট্রগুলি বিভাজিত হল, সেই বিতর্কে সে সরাসরি অংশ নেয় নি বা সেটায় বড় ভূমিকা তার ছিল না এটা সত্য। যদিও অধিকাংশ নৃতাত্ত্বিক উন্নয়নের মূল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন, বিশেষ করে পরম্পরার মানুষদের পক্ষে দাঁড়িয়ে১২, কিন্তু বিপুল সংখ্যক নৃতাত্ত্বিক উন্নয়নের মূল কয়েকটি আন্তর্জাতিক সংগঠন বিশ্বব্যাঙ্ক, ইউএসএইডএর মত সংস্থার সঙ্গে উন্নয়নের কাজে জুড়ে থেকেছেন। ১৯৭৫-১৯৮৫ পর্যন্ত এই সময়ে তাঁদের উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহন বিষয়ে আমি বিশদে অন্য নানান যায়গায় আলোচনা করেছি। Stacy Leigh Pigg (1992) স্পষ্টভাবে বলছেন প্রায়োগিক নৃতাত্ত্বিক হিসেবে নৃতাত্ত্বিকেরা সরাসরি উন্নয়নকর্মের সঙ্গে জড়িয়েছিলেন, বা তারা উন্নয়ন প্রক্রিয়ার বাইরে দাঁড়িয়ে দেশজ মানুষের দৃষ্টিভঙ্গী এবং তাঁদের কৃতি বর্ণনা করে গিয়েছেন। উন্নয়নকর্মের ভিতরে দাঁড়িয়ে অথবা বাইরে থেকে তাকে সমালোচনা করে উন্নয়নের কর্মকে কৃষ্টির রূপ দেওয়ার চেষ্টাকে প্রশ্ন করেছেন। হাতে গোনা কিছু নৃতত্ত্ববিদ((Taussig 1980; Fals Borda 1984; Scott 1985; Ong 1987; see also Comaroff 1985 and Comaroff and Comaroff 1991 for resistance in the colonial context)) সরাসরি উন্নয়নের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়ায়ের প্রচেষ্টার ব্যখ্যাকার হয়েছেন।

উন্নয়ন একটি প্রশাসনিক বিষয়, নৃতত্ত্ববিদদের এই প্রতর্কে না ঢোকাটা একটা দুঃখজনক বিষয়। যদি সত্য হয় যে তৃতীয় বিশ্বের ধারণা তৈরির প্রচেষ্টা থেকে উপনিবেশবাদ অনেকটা সহনশীল, কিন্তু মনে রাখতে হবে সাম্রাজ্যবাদীদের থেকে উন্নয়নবাদীরা কম অনুপ্রবেশকারী(pervasive) এবং কার্যকর ছিলেন না। হয়ত এই দুটি বিষয় অনেক কাছাকাছিরও বটে। সঈদ দুঃখ করে বলছেন, সাম্প্রতিক আমেরিকিয় তাত্ত্বিকেরা আলোচনায় আমেরিকার সাম্রাজ্যবাদী তাত্ত্বিকতা কিভাবে আমেরিকার সাম্রাজ্যবাদী দখলদারি চরিত্রকে তৈরি করল, সে বিষয়ে প্রতর্কেযুক্ত থাকেন না বলা চলে। এই সাম্রাজ্যবাদী দখলদারির নানান স্তর রয়েছে অর্থনৈতিক, সামরিক, রাজনৈতিক, এবং কৃষ্টিগত – যেগুলিকে উন্নয়নের কারবারিরা একসঙ্গে জুড়ে নিয়ে সারাবিশ্বে ছড়িয়ে দেওয়ার কাজ করেন। সঈদ আরও বলছেন, যেভাবে পশ্চিমি তাত্ত্বিকেরা তৃতীয় বিশ্বের জ্ঞানচর্চকদের সমালোচনামূলক উপনিবেশ, ইতিহাস, পরম্পরা এবং কর্তৃত্ব – এবং এখানে আমি জুড়তে পারি উন্নয়ন বিষয়ক – আলোচনা নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামান এমন কোন নিদর্শন দেখতে পাওয়া যায় না। তৃতীয় বিশ্ব থেকে উন্নয়নের প্রতর্ককে এক্কেবারে রদ করার গলা চড়ছে নৃতাত্ত্বিকদের এটা সুখবর।

১৯৭০র দিকে নৃতত্ত্বের বিপুল গভীর পরিবর্তন আসে, সে বলার চেষ্টা করে শুধু পশ্চিমী জীবনযাত্রাই একমাত্র পথ নয় বরং সারা বিশ্বজুড়ে নানান ধরণের পথ আছে এবং সেটা তৃতীয় বিশ্বের মানুষের পক্ষে উপযোগী (Strathern (1988, 4))। এই আত্মসমালোচনামূলক মন্থন থেকে একটা বিষয় উঠে আসে, সেটা হল, অন্যদের নিয়ে লেখালিখি, বিতর্ক নিয়ে কোন ঝামেলা নেই, কিন্তু সেটা করতে গিয়ে প্রান্তিক দাগিয়ে দেওয়ার অধিকার কারোর নেই। এই প্রতর্কে নিগুঢ এবং গঠনমূলক ধারণা ক্রমশ উঠে এল যে, কৃষ্টি আদতে মিথস্ক্রিয় এবং ঐতিহাসিক(Clifford 1986,)। নৃতাত্ত্বিক লেখালিখিতে এই বিষয়ে যে পরিবর্তন ঘটল ‘তারা অভূতপূর্ব রাজনৈতিক এবং ঐতিহাসিক চেতনা নিয়ে কৃষ্টিগত বৈচিত্রকে উপস্থাপন করতে লাগলেন।(Marcus and Fischer 1986)’।

গরীব কাহারে কয়৭ - উন্নয়নের বিশ্ব রাজনীতি তত্ত্ব

এনকাউন্টারিং ডেভেলাপমেন্টঃ দ্য মেকিং এন্ড আন্মেকিং অব দ্য থার্ড ওয়ার্লডঃ আর্তুরো এসকোবারএর বই থেকে
আরেকটি বিনির্মানিক প্রচেষ্টা হল স্যাক্সের The Development Dictionary: A Guide to Knowledge as Power। উন্নয়নের প্রতর্কে বাজার, পরিকল্পনা, জনসংখ্যা, পরিবেশ, উৎপাদন, সাম্য, অংশগ্রহণ, চাহিদা, দারিদ্র এবং এই ধরণের নানান শব্দ ব্যবহার করে বিশ্লেষণ করা হয়। ইওরোপিয় (অ)সভ্যতায় এই শব্দ(বা ধারণা)গুলোর বিবর্তন লক্ষ্য করে প্রত্যেক অধ্যায়ে বিশ্লেষণ করা হয়েছে ১৯৫০এর পর আজ পর্যন্ত এই ধারনাগুলো কিভাবে ব্যবহার করা হয়েছে।
এই বইএর উদ্দেশ্য হল এই ধারনাগুলির যদৃচ্ছ ব্যবহারের বিরুদ্ধে কলম ধরা, সেগুলির কৃষ্টিমূলক ও ঐতিহাসিক কুড় খুঁজে বার করা এবং কিভাবে এই ধারণাগুলি ব্যবহার করা হয়েচক্সহে তৃতীয়বিশ্ব নামক একটি বিমূর্ত ধারণা তৈরি করতে৮। এই ধরণের আরেকটি দল কাজ করছেন ‘জ্ঞানের ব্যবস্থা’ নামক বিকাশশীল একটি জ্ঞানচর্চায়। এই দলটি বিশ্বাস করে কৃষ্টি, শুধু প্রথা বা নৈতিকতা ভিত্তি করে গড়ে ওঠে না, বরং কিভাবে জ্ঞান অর্জিত হচ্ছে সেটার ওপরেও নির্ভর করে। উন্নয়ন শুধু একটা জ্ঞানচর্চা অর্থাৎ আধুনিক পশ্চিমি জ্ঞানচর্চার ওপর নির্ভর করে গড়ে উঠেছে। এই জ্ঞানচর্চার একাধিপত্য অপশ্চিমি জ্ঞানচর্চাকে প্রান্তিক বা অযোগ্য প্রমান করে ছেড়েছে। এই পরবর্তি জ্ঞানচর্চাগুলিতে এই লেখক সমেত, আগ্রহী এবং গবেষকেরা আর্থিক বা খণ্ডিতকরণের বাইরে বেরিয়ে এসে সামাজিক কাজকর্মগুলিকে অন্যরকমভাবে বোঝার চেষ্টা করছেন।
১৯৭০এর দশকে হঠাৎ আবিষ্কার করা গেল মহিলাদের এড়িয়ে উন্নয়ন কর্মীরা কাজ করে চলেছেন। এই ‘আবিষ্কার’ ঘটায় ১৯৭০ এবং ১৯৮০র দশকগুলোয় নতুন এক ধারনার বিকাশ ঘটল উন্নয়নে নারীরা(উইমেন ইন ডেভেলাপমেন্ট)। এই ধারণাটাকে পরের দিকে চন্দ্রা মোহান্তি এবং এডিলে মুলার(Adele Mueller)এর মত গবেষক বিশ্লেষণ করবেন। এরা বলছে কিভাবে নামী উন্নয়নের সঙ্গঠনগুলো তাদের গ্রহীতা তৈরি ব্যবস্থাপনা করে। এ ধরণের আরও দুটি বিষয়, অর্থনীতি এবং পরিবেশ, কিভাবে উন্নয়নের বিষয়গুলিকে প্রভাবিত করে সেটি আমরা আগামী অধ্যায়গুলিতে আলোচনা করব১০।
একদল সুইস নৃতাত্ত্বিক তাদের কাজ হিসেবে বেছে নিয়েছেন, কিভাবে উন্নয়ণ এবং আধুনিকতাকে ব্যবহার, প্রশ্ন, এবং তাকে বাঁকিয়েচুরিয়ে বিভিন্ন সামাজিক কন্টেক্সটে বিশ্বের বিভিন্ন এলাকায় ব্যবহার করা হয়েছে। সামগ্রিক ব্যবহারের, কর্মপদ্ধতির, এইসব লব্জ ব্যবহারের প্রভাব, যা আদতে খুবই স্থানিক, এই সব ধারনাপুঞ্জ তারা আবিষ্কার করার চেষ্টা করেছেন এবং তা ক্রমশ বাইরে আসছে। পাপুয়া নিউগিনির কোন গ্রাম, বা কেনিয়া বা ইথিয়োপিয়ার ছোট শহরে জটিল এক প্রক্রিয়ায় স্থানীয়দের মধ্যে পরম্পরার রীতিনীতি, উপনিবেশের ইতিহাস, এবং সেই সময়ের বিশ্বের অর্থনীতিতে নানান পণ্য এবং প্রতীককে অনুযায়ী আধুনিকতা আর উন্নয়নের ধারনাকে (Dahl and Rabo 1992) স্থানিক করার চেষ্টা করা হয়েছে। ঠিক এই ভাবে পিগ কাজ করেছেন নেপালের স্বাস্থ্যব্যবস্থা বিষয়ে। পরের অধ্যায়গুলিতে আমরা এই সব নিয়ে আলোচনা করব।
বিভিন্ন উন্নয়ন প্রতর্কে কিভাবে নানান পরম্পরার জ্ঞানচর্চা প্রভাব ফেলে তা নিয়ে কিছু কাজের বর্ননা দেব। ১৮৮৫ সালে Irene Gendzier লিখলেন Managing Political Change: Social Scientists and the Third World। এতে তিনি বললেন কিভাবে ১৯৫০এর দশকে রাষ্ট্র বিজ্ঞান জাতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক উপদেশাবলী নিয়ে আধুনিকতার ওপর প্রভাব ফেলে। এ ছাড়াও Kathryn Sikkink (1991) ব্রাজিল এবং আর্জেন্টিনায় ১৯৫০এর দশকে উন্নয়নবাদের যে সব মডেল ছেয়ে গেল তার উদাহরণ নিয়ে আলোচনা করেছেন বিশদে১১। চিলির Pedro Morande (1984) গবেষণা করেছেন, ১৯৫০ এবং ১৯৬০এর দশকে ল্যাটিন আমেরিকা জুড়ে উত্তর আমেরিকার পরম্পরাকে আধুনিকীকরণের তত্ত্ব গৃহীত এবং প্রযুক্ত হল তার ইতিহাস। Kate Manzo (1991) বললেন, উন্নয়নের সঙ্গে জুড়ে থাকা আধুনিকতার ধারণা সংক্রান্ত ভুলত্রুটিগুলি বিশেষ করে উন্নয়নের জন্য নির্ভরতার তত্ত্ব, এবং তিনি একই সঙ্গে বললেন উন্নয়ন-বিরোধী তত্ত্ব, যা তৃতীয় বিশ্বের দেশগুলির শেকড়ে লুকিয়ে রয়েছে, তাকে তুলে আনতে হবে। উন্নয়নের মূলে কৃষ্টির ধারণাকে ফিরিয়ে আনতে তিনি তার বইতে বারবার বলেছেন।
এই আলোচনায় আমরা দেখলাম ছোটকরে, কিন্তু সঠিক দিশায় উন্নয়ন বিরোধী আলোচনা শুরু হয়েছে। আমার এই বই এ বিষটে খুবই সাধারণ আলোচনা বিশেষ।

Sunday, October 22, 2017

গরীব কাহারে কয়৬ - উন্নয়নের বিশ্ব রাজনীতি তত্ত্ব

এনকাউন্টারিং ডেভেলাপমেন্টঃ দ্য মেকিং এন্ড আন্মেকিং অব দ্য থার্ড ওয়ার্লডঃ আর্তুরো এসকোবারএর বই থেকে
এই বইটির প্রাথমিক উদ্দেশ্য দ্বিতীয়বিশ্বযুদ্ধত্তোর সময় থেকে বর্তমান সময় পর্যন্ত উন্নয়নকে যেভাবে একটা জ্ঞানচর্চার অংশ করা হয়েছে, সেটিকে এবং এই কাজে তার ব্যবহৃত হাতিয়ার সমূহ নিয়ে বিশদে আলোচনা করা। দ্বিতোয় বিশ্বযুদ্ধত্তোর সময়ে অনুন্নয়ন কিভাবে অর্থনৈতিক উন্নয়নের তত্ত্বকে প্রতিষ্ঠিত করল সেটি নিয়েও আলোচনা করা দরকার। এবং এই বিশেষ ক্ষেত্রে জ্ঞান উতসারণ আর ক্ষমতা সংহত হওয়ার যেসব হাতিয়ারগুলি ব্যবহৃত হয়েছিল - যেমন গ্রামোন্নয়ন, সাস্টেনেবল ডেভেলাপমেন্ট এবং মহিলা এবং উন্নয়ন ইত্যাদি সেগুলি নিয়েও আলোচনা জরুরি। শেষমেশ উন্নয়ন-পরবর্তী সময়কে কিভাবে আমরা ভাবার চেষ্টা করব এবং আজকের তৃতীয় বিশ্বের সামাজিক আন্দোলনকে বুঝে, সেই উন্নয়ন ধারণার বিপরীতে প্রতিষেধক হিসেবে কোন তত্ত্ব আমরা উপস্থাপন করব।
অনেকেই বলতে পারেন এটা উন্নয়নবাদের প্রতর্ক। সইদের প্রাচ্যবাদের তাত্তিকতার উলটোপথে দাঁড়িয়ে আমি উন্নয়নবাদের জ্ঞানচর্চাকে প্রায়োগিক রূপে দেখার চেষ্টা করব। আমি দেখাবার চেষ্টা করব তৃতীয় বিশ্বজনিত তাত্ত্বিক জ্ঞানচর্চার ফলে একটি প্রয়োগবাদী নির্দিষ্ট কর্মপদ্ধতি উৎসারিত হয়েছে। যে উদাহরণ আমি দেওয়ার চেষ্টা করব সেটি হল সাত এবং আটের দশকের লাতিন আমেরিকার গ্রামোন্নয়ন, স্বাস্থ্য এবং পুষ্টি প্রকল্পগুলির নানান দিক। হোমি ভাবা প্রাচ্যবাদ বিয়ে যে হুঁশিয়ারি দিয়েছেন, সেটা মাথায় রেখেই সঈদের ওয়েয়েন্টালিজমএর কয়েকটা তাত্ত্বিক অবস্থান থেকে আমি এক পা দূরে দাঁড়িয়ে দেখার চেষ্টা করব, তৃতীয় বিশ্বের তাত্ত্বিকতা সেই অঞ্চলের গ্রহীতাকে পুরোপুরি পেড়ে ফেলে না। এই সতর্কতা আমার মাথায় থাকবে এবং দেখব কিভাবে তৃতীয় বিশ্বের মানুষেরা এই তত্ত্বের সমান্তরাল উদ্যম ভাবতে এবং তৈরি করতে চেষ্টা করছেন।
আফ্রিকিয়বাদ বিষয়ে মুদাম্বের গবেষণার মত করে আমিও তৃতীয় বিশ্ব মানেই অনুন্নত, এই জ্ঞানচর্চা আর তার প্রতর্কের ভিত্তিটার ঘোটা উন্মোচব করতে চাই। উন্নয়ন শব্দটা কিভাবে জন্ম নিল তার মানচিত্রটা খোঁজা এখন জরুরি কাজ। নৃতত্ত্ব বা দর্শনের ওপর ভর না করে আমি চেষ্টা করছি উন্নয়নের যুগটাকে আমি আদুনিকতার সঙ্গে জুড়ে বুঝতে চাইছি, বিশেষ করে আধুনিক অর্থনীতি চর্চার ভিত্তিতে। এই দৃষ্টিভঙ্গীতে উন্নয়নকে দেখা যায় আধুনিকতার নৃতত্ত্ব রূপে। অর্থাৎ ঐতিহাসিক এবং কৃষ্টির ভিত্তিতে পশ্চিমি আধুনিকতার ওপর গবেষণা হলেই উন্নয়ন শব্দের শেকড় খুঁজে পাওয়া যাবে। যদি এটা সত্যি হয় তাহলে আধুনিক তন্ত্র (মডার্ন অর্ডার) এবং তার মানবিক বিজ্ঞানের কোন একটি নৃতাত্ত্বিক কাঠামো(এন্থ্রোপলজিক্যাল স্ট্রাকচার>ফুকো) থাকবে। এটিকে গবেষনার ক্ষেত্রে নিয়ে এসে বুঝতে হবে কিভাবে, আধুনিকতার বিশেষ অভিযোজন বলে এই কাঠামো উন্নয়ন প্রানলীর(রেজিম) বিকাশ ঘটাতে পারল। এই আধুনিকতার নৃতত্ত্বর দিকচিহ্ন ইতোমধ্যে আমাদের বুঝিয়েছে পশ্চিমের কৃষ্টিজ পণ্যগুলি অদ্ভুত(এক্সটিক)ঃ ...আমাদের পশ্চিমকে নৃতত্ত্বায়িত করতে হবে, দেখাতে হবে এর বস্তিবিক বিধান(কন্সটিটিশন অব রিয়ালিটি) কতই আলাদা অদ্ভুত(এক্সটিক); সেই কার্যক্ষেত্রগুলিকে(ডোমেইন)অবশ্যম্ভাবী পালনীয়(টেকন ফর গ্রান্টেড এজ ইউনিভার্সাল) হিসেবে ধরতে হবে(এর মধ্যে রয়েছে জ্ঞানচর্চা এবং অর্থনীতি); একে ঐতিহাসিকভাবে যতটা সম্ভব বিশেষ হিসেবে দেখাও; দেখাও তাদের দাবি কতটা সামাজিক প্রথার(সোসাল প্রাক্টিশ) সঙ্গে জড়িয়ে রয়েছে, ফলে এটি সামাজিক বিশ্বের জন্য অত্যন্ত কার্যকর হবে(রাবিনাউ, ১৯৮৬)। আধুনিকতার নৃতত্ত্ব নির্ভর করবে সরাসরি জাতিতাত্ত্বিক দৃষ্টিভঙ্গীতে যা জ্ঞান এবং ক্ষমতার ঐতিহাসিক উপজাত হিসেবে সামাজিক বিন্যাসগুলিকে দেখে। এটি(আধুনিকতার নৃতত্ত্ব) গবেষণা আমাদের সূচিত করে কিভাবে নানান প্রতীক এবং প্রথা সত্যতার দাবি ভিত্তি করে সামাজিক জীবনকে প্রভাব ফেলে।
উন্নয়নকে কাটাছেঁড়া
উন্নয়নের সমালোচনামূলক লেখাপত্তর শুরু হয়েছিল ১৯৮০র শেষের দিকে, চলেছিল ১৯৯০ পর্যন্ত, একই সঙ্গে সমান্তরাল মত তৈরির ভাবনারও কাজকর্মও চলছিল। কিন্তু উন্নয়নকে নিয়ে কাটাছেঁড়ার কাজ খুব বেশি ঘটে নি। জেমস ফারগুসনের লেসোথোর উন্নয়ন বিষয়ে বই(The Anti-Politics Machine. “Development” and Bureaucratic Power in Lesotho) আমাদের সামনে উন্নয়নের কাটাছেঁড়ার একটি বাস্তবধর্মী প্রতিবেদন পেশ করে। বিশ্বব্যাঙ্কের আর্থিক অনুদানে যেসব গ্রামীন উন্নয়নের কাজ চলছে সেগুলি গভীরে গিয়ে আলোচনা করেন। প্রকল্পের মৌল উদ্দেশ্যগুলি পূরণ না হলেও, প্রাথমিকভাবে রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধি, গ্রামীন সামাজিক সম্পর্ককে নতুন করে বিন্যাসের চেষ্টা করা, পশ্চিমি আধুনিকীকরণের বিপুল প্রভাব এবং সমস্যাগুলির বিরাজনীতিকরণ ছিল লেসোথোর গ্রাম উন্নয়নের সব থেকে গুরুত্বপূর্ণ দিক। ফারগুসন তার গবেষণার সূত্রে দাবি করেন এই ধরণের প্রকল্পগুলির প্রোডাক্টিভিটি/কার্যকারিতা আরও বাড়াতে হবে।

গরীব কাহারে কয়৫ - উন্নয়নের বিশ্ব রাজনীতি তত্ত্ব

এনকাউন্টারিং ডেভেলাপমেন্টঃ দ্য মেকিং এন্ড আন্মেকিং অব দ্য থার্ড ওয়ার্লডঃ আর্তুরো এসকোবারএর বই থেকে
যদিও ভাবা যে সব লব্জ ব্যবহার করেছেন তার অধিকাংশই উপনিবেশিক প্রতর্কে বিশেষভাবে প্রযোজ্য, কিন্তু উপনিবেশ নিয়ন্ত্রণ করার পাশাপাশি উন্নয়নের পরিসর একই ধরণের মানুষেরাই নিয়ন্ত্রণ করে থাকেন, যারা এমন এক গুরুত্বপূর্ন প্রয়োগযোগ্য ব্যবস্থা(এপারেটাস) তৈরি করেছেন, যা নির্দিষ্ট তাত্ত্বিক জ্ঞান তৈরি করে, তার তৃতীয় বিশ্বের জ্ঞান-গ্রহীতার ওপরে কর্তৃত্ব করতে সাহায্য করে। এই ব্যবস্থা মোটামুটি ১৯৪৫ থেকে ১৯৫৫এর ব্যপ্তিতে বিকশিত হয়েছিল, এবং তখন থেকেই পর্যায়ক্রমে তৃতীয় বিশ্বেকে শাসন করতে নতুন ধরণের জ্ঞান, ক্ষমতা, নতুন প্রথা (প্রাক্টিসেস) বিকাশে দুর্মর প্রয়াস করে চলেছে। এককথায় বলতে গেলে পশ্চিম তৃতীয় বিশ্বের ওপরে নতুন ধরণের সরকার চাপিয়ে দিয়েছে; যাতে মানুষকে নির্দিষ্টভাবে নিয়ন্ত্রণের পরিসর(স্পেস) তৈরি করা যায়।
এই ব্যবস্থা একটি ভূরাজনৈতিক ব্যবস্থা বিষয়ক ধারণা, সঈদের ভাষায় আ সিরিজ অব ইমাজিনেটিভ জিওগ্রাফিজ। উন্নয়নের প্রতর্কতে অবশ্যই একটা আবশ্যিক অলীক ভৌগোলিক কল্পনা তৈরি করা হয়, যা উন্নয়নের ধারনাকে গত চার দশক(এসকোবার বইটা লিখছেন নয়ের দশকের মাঝে - অনুবাদক) গঠন করেছে। কেউ কেউ(স্ল্যাটার) বলছেন স্থানিক ক্ষমতার (স্পেশিয়াল পাওয়ার) বিকাশ আসলে উন্নয়নের একটি আবশ্যিক শর্ত। এবং প্রথম এবং তৃতীয় বিশ্ব, উত্তর দক্ষিণ, কেন্দ্র এবং প্রান্ত এই লব্জগুলোতেই তাদের ভাবনার চরিত্রায়ণের চিত্র পরিষ্কার হয়ে যায়। উৎপাদনের সামাজিকতার বহর এই লব্জগুলির উৎপাদন ব্যবস্থার পার্থক্য, সামাজিক ব্যবস্থা থেকে পরিষ্কার হয়ে যায়। এই ভূরাজনৈতিক ব্যবস্থায় নানান সব সংশোধনী ব্যবস্থা নেওয়া হল - যেমন বিশ্বের কেন্দ্রিভবন, দ্বিতীয় বিশ্বের অবলুপ্তি, বিশ্বআয়নের শহরগুলির মধ্যে আন্তঃযোগাযোগ বাড়া, কৃষ্টিগত উৎপাদনে বিশ্বায়নের প্রভাব ইত্যাদিকে ব্যবহার করা হল চূড়ান্ত সৃষ্টিশীল ক্ষমতা কেন্দ্রিকতার মাধ্যমে।
এক কথায় বলতে গেলে আমি উন্নয়নের ধারনাকে অদ্বিতিয় অভিজ্ঞতার ভাবনা হিসেবে তার সৃষ্টি, তার ভাবনা এবং কর্মপদ্ধতির সমালোচনা যেতে চাইছি, তার চরিত্র এবং যে তিনটি অক্ষ এটিকে সংজ্ঞায়িত করে তাদের আন্তঃসম্পর্কের বিশ্লেষণ আলোচনায় আনার চেষ্টা করছি – ক) উন্নয়ন সম্পর্কিত জ্ঞানের স্বরূপ, এবং যে জ্ঞান ভিত্তি করে এটি বাস্তবে প্রতিভাত হয় এবং গ্রহীতাদের বিশ্লেষণ, ধারনা, তত্ত্ব ইত্যাদি রূপায়িত করে; খ) ক্ষমতার ব্যবস্থা যা এর নীতিগুলি নিয়ন্ত্রণ করে; গ) উন্নয়ন আলোচনায় বস্তুতান্ত্রিকতার স্বরূপ চাপিয়ে দেওয়া হয়, যার বলে জনগণ নিজেদের চিহ্নিত করে আদতে তারা উন্নত না অনুন্নত। এই অক্ষগুলির চারদিকে যে সব বিন্যাস খেলা করে, তারাই উন্নয়নকে একটি জ্ঞানচর্চামূলক প্রতর্কে পরিণত করেছে এবং বেশ কিছু কার্যকর ব্যবস্থা বিকাশ করেছে, যা নির্দিষ্ট পদ্ধতি অনুসারে কিছু জ্ঞানের বিন্যাসের সঙ্গে এবং ক্ষমতার কারিগরিকে জুড়েছে।
এই বিশ্লেষণটি জ্ঞানচর্চার প্রণালী(রেজিমস অব ডিসকোর্স) বর্ণনা আর তার প্রতিনিধিত্ব আলোচনা করবে। প্রতিনিধিত্বের প্রণালী(রেজিমস অব রিপ্রেজেন্টেশন) আলোচনা করা যাবে মোকাবিলার পথে যেখানে পরিচিতি তৈরি হয় এবং যেখানে হিংসার উদ্ভব এবং প্রতীকিকরণ ঘটে এবং সেটি ব্যবস্থাপিত হয়। এই কার্যকর হাইপথিসিসটি বিকাশ করেছেন এক কলম্বিয়ার গবেষক, উনবিংশ শতে তার দেশে ব্যাপক হিংসা কর্মের বর্ণনায়। সে কাজে তিনি সাহায্য নিয়েছেন বাখতিন, ফুকো এবং জিরার্ডের। তিনি অতীতের ভাষার মোকাবিলার বাইরে দাঁড়িয়ে(যেমন সভ্যদের ভাষা এবংত বর্বরদের ভাষা) তিনি প্রতিনিধিত্বের প্রণালীর ধারণাটি, ভেতরের বাইরের ভাষা, আত্ম এবং অন্যান্যদের ভাষার ধারণাটি বর্ণনা করলেন(রোজাস ডি ফেরো, ১৯৯৪)। এই একই ধরণের মোকাবিলা বিংশ শতের চল্লিশের দশকের শেষের দিকে ঘটেছিল উন্নয়নের ধারণা আসার পরে যার সঙ্গে জুড়েছিল আধুনিক কিছু হিংসাত্মকতা৬।

রেজিমস অব রিপ্রেজেন্টেশনের তাত্ত্বিক ধারণাটি দিয়ে আমরা তৃতীয় বিশ্ব তৈরির ধারণাটার প্রক্রিয়া এবং তার ফলাফল আলোচনা করতে পারি। উন্নয়নের প্রতর্কের উদ্বৃত্ত হিসেবে তৃতীয় বিশ্বের রেজিমস অব রিপ্রেজেন্টেশনের তালিকা তৈরি করে আমরা জ্ঞান এবং ক্ষমতার মানচিত্র তৈরি করতে পারি যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কে বর্ণনা/সংজ্ঞায়িত করতে পারে। চন্দ্রা মোহান্ত বলছেন এটা আসলে লড়ায়ের মানচিত্রনির্মানবিদ্যা। যদিও সেই মানচিত্রগুলি তৃতীয় বিশ্বের মানুষের অভিজ্ঞতা বোঝার জন্য তৈরি হয়েছিল কিন্তু পরোক্ষে আমরা মানুষের লড়ায়ের শ্রেণীবিভাগগুলি আন্দাজ করতে পারি।  

Friday, October 20, 2017

গরীব কাহারে কয়৪ - উন্নয়নের বিশ্ব রাজনীতি তত্ত্ব

এনকাউন্টারিং ডেভেলাপমেন্টঃ দ্য মেকিং এন্ড আন্মেকিং অব দ্য থার্ড ওয়ার্লডঃ আর্তুরো এসকোবারএর বই থেকে

এই ধরণের সমালোচনামূলক জ্ঞানচর্চাগুলি ‘ঐতিহাসিকভাবে যে ইতিহাসকে বুঝতে, পড়তে বাধা দেওয়া হয়েছে, সেটিকে নতুনকরে জানতে(রিফাউন্ডিং) এবং নতুন করে শুরু করতে(রিএজিউমিং)’ সাহায্য করবে। অন্যভাবে বলতে গেলে এই পদ্ধতিটি আফ্রিকাকে নিজের মত করে জানা বোঝার, তাদের ইতিহাস, সমাজ, তাদের কৃষ্টিগত ঐতিহ্যকে বোঝার তত্ত্বকে ইওরোপমন্যতার ইতিহাস এবং জ্ঞানচর্চার বাইরে বেরিয়ে - যদিও বহুজাতিক দৃষ্টিকোণে(কন্টেক্সট) নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে। এই তত্ত্বকে আমরা তৃতীয় বিশ্ব তত্ত্ববিরোধী ধারণা বিকাশেও প্রয়োগ করতে পারি, এতদিন ধরে আধুনিক পশ্চিমের ইতিহাস, অইওরোপিয় ভৌগোলিক অঞ্চলের ধারনাকে ইওরোপমন্য তত্ত্বের ছাঁচে ঢেলে ফেলেছে। এশিয়া, আফ্রিকা লাতিন আমেরিকাকে তৃতীয় বিশ্ব এবং অনুন্নত হিসেবে দাগিয়ে দেওয়ার তত্ত্ব আদতে এই সব দেশের বহুবর্ণিল ইওরোপিয় উত্তরাধিকার।

অন্য সমাজগুলি(আদার সোসাইটি)কে বর্ণনার আরেকটি চতুর ইওরোপিয় তাত্ত্বিকতার উল্লেখ করছেন টিমোথি মিচেল(যতদূর সম্ভব ১৯৮৮ সালে প্রকাশিত কলোনাইজিং ইজিপ্ট বইতে - অনুবাদক)। মুদিম্বের মত টিমোথিরই উদ্দেশ্য হল ‘আধুনিক পশ্চিমের বিশেষ এই কাজের কর্মপদ্ধতি, সত্য এবং চরিত্র’ এবং উনবিংশ শতকের মিশরের ওপর তার প্রভাব বিশ্লেষণ। গত(উনবিংশ) শতকে ইওরোপ, বিশ্বের জনসমষ্টির কাছে পশ্চিমের তাত্ত্বিকতায় সৃষ্ট বিশ্বকে, পশ্চিম তার রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী জাদুঘরের প্রদর্শনীর মত করে উপস্থাপন করে। আধুনিক ইওরোপের গ্রাহীতার(সাবজেক্টস) কাছে এই তাত্ত্বিকতা যেন একটি প্রদর্শনীর মত, যেখানে দর্শক তার আশেপাশের অভিজ্ঞতাঋদ্ধ বাস্তবতা বাদ দিয়ে তৈরি করা প্রদর্শনীকেই বাস্তব ভেবে মনঃসন্তুষ্টিতে ভোগে। এই তাত্ত্বিকতায় প্রবেশ করা গ্রহীতা ইওরোপমন্যতার তৈরি পথ আর চরিত্র বিশ্লেষণ ধরেই তার চারপাশের বিশ্বকে তার মত করে সাজিয়ে নেয়(এনফ্রেমড)। বিষয়মুখীনতার এই তাত্ত্বিকতায়(রেজিম অব অব্জেক্টিভিজম) ইওরোপ তার গ্রহীতাকে দুভাবে শাঁড়াশি আক্রমনে প্রভাবিত করে – তার পারিকার্শ্বিকতা থেকে বিচ্যুত হওয়া এবং একই সঙ্গে বিষয়মুখীন হওয়া এবং সেই দৃষ্টিভঙ্গী নিয়েই তাকে স্থানীয় জীবনে যোগ দিতে উৎসাহ দেয়(যাতে তারা স্থানীয় জীবনে প্রভাব ফেলতে পারে - অনুবাদক)।

আধুনিকতার এই উপযোগ বিশ্বের ওপর প্রভূত চাপ হয়ে দেখা দিয়েছে। উদাহরণস্বরূপ চন্দ্রা (তলপাডে) মোহান্তি জানাচ্ছেন নারীবাদের আধুনিকতার ধারনার চরিত্রটি। পশ্চিমের নারীবাদ তৃতীয় বিশ্বের নারীদের সমস্ত তথ্যের উৎস। তিনি দেখলেন অধিকাংশ নারীবাদী সাহিত্যে তৃতীয় বিশ্বের নারী যেন শুধুই চাহিদা এবং সমস্যার জালে জড়িয়ে রয়েছে, অথচ তাদের কোন ইচ্ছে(চয়েস) নেই তেমনি স্বাধীনতাও নেই। নারীবাদের এই গুরুত্বপূর্ন আলোচনায় আমরা পশ্চিমের তৈরি সংখ্যাতত্ত্ব এবং চতুর শ্রেণীবিভাগ ভিত্তি করে গোটা তৃতীয় বিশ্বের মহিলাচিত্রণ দেখতে পাই – দিস এভারেজ থার্ড ওয়ার্ল্ড উইমেন লিডস এন ট্রাঙ্কেটেড লাইফ বেসড অন হার ফেমিনিন জেন্ডার(রিডঃ সেক্সুয়ালি কন্সট্রেইনড) অ্যান্ড হার বিইং ‘থার্ড ওয়ার্ল্ড’(রিডঃ ইগনোরেন্ট, পুয়োর, আনেডুকেটেড, ট্রাডিশন বাউন্ড, ডোমেস্টিক, ফ্যামিলিওরিয়েন্টেড, ভিক্টিমাইজড ইটিসি)। দিস, আই সাজেস্ট, ইজ ইন কন্ট্রাস্ট টু দ্য (ইমপ্লিসিট) সেলফ-রিপ্রেজেন্টেশন অব ওয়েস্টার্ন উইমেন এজ এজুকেটেড, এজ মডার্ন, এস হ্যাভিং কন্ট্রোলড ওভার দেয়ার ওন বডিজ এন্ড সেক্সুয়ালিটিজ, এন্ড দ্য ফ্রিডম টু মেক দেয়ার ওন ডিসিসানস(১৯৯১)।

এইভাবে পশ্চিম তার তৃতীয় বিশ্বের মহিলাদের চরিত্রায়ন করায়। তৃতীয় বিশ্বের নারীদের নিয়ে পশ্চিমের নারীবাদীরা যে চরিত্রায়ণ করেন, সেই কাজে চন্দ্রা যেন পিতৃতন্ত্রের মুখছবি দেখতে পান, আরও গভীরে গিয়ে বলতে গেলে আদতে এটা যেন সেই অতীতের চিরস্থায়ী পশ্চিমি আধিপত্যবাদের আরেকটি ঘোমটা পরা মুখ। তিনি তার প্রবন্ধের শেষে বলছেন, ...ইট ইন দিস প্রসেস অব ডিস্কার্সিভ হোমোজেনাইজেশন এন্ড সিস্টেমেটাইজেশন অব দ্য অপ্রেশন অব উইমেন ইন দ্য থার্ড ওয়ার্ল্ড, দ্যাট পাওয়ার ইজ এক্সারসাইজড ইন মাচ অব রিসেন্ট ওয়েস্টার্ন ফেমিনিস্ট ডিসকোর্স, এন্ড দিস পাওয়ার নিডস টু বি ডিফাইনড এন্ড নেমড।

বলা নিশ্চই দরকার হয় না চন্দ্রার সমালোচনা সাধারণভাবে বৃহত্তর মেইন্সট্রিম উন্নয়ন তত্ত্বের বিষয়েও প্রযোজ্য, যেখানে দেখানো হয় মানুষ শক্তিহীন, অকর্মক, দারিদ্রপীড়িত, অজ্ঞ এবং ঐতিহাসিকভাবে ইতিহাস অসচেতন – যেন তারা পশ্চিমিদের ছোঁয়া পেয়ে উৎসাহী, জ্ঞানী/শিক্ষিত, চাহিদাসম্পন্ন, নিজের ঐতিহ্য থেকে বিচ্যুত হয়ে আন্তর্জাতিক, আদতে ইওরপিয় হয়ে উঠবে। এই চরিত্রায়ণ সার্বিকভাবে এবং কর্তৃত্বপূর্নভাবে তৃতীয় বিশ্বের কৃষ্টির ওপর আভিজাত্যিক মহিমায় চাপিয়ে দেওয়া হয়েছে। এটা মনে রাখা দরকার, এই যে চাপিয়ে দেওয়া বিশ্ব বিতর্কে, পশ্চিম তৃতীয় বিশ্বের ওপর একটা অসামঞ্জস্যপূর্ণ কর্তৃত্ব বজায় রাখে; এবং এটি একটি গভীর রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৃষ্টিগত প্রভাব আছে যা আমাদের বিচার করা জরুরি। চন্দ্রা মহান্তি বা অন্যান্যরা এই ক্ষমতার অসাম্য জনিত প্রতর্ককে বলছেন ‘দ্য কলোনিয়ালিস্ট মুভ’। এই উদ্দেশ্যপূর্ণ প্রতর্কের উদ্দেশ্য হল, উপনিবেশ/তৃতীয় বিশ্বের মানুষের ওপরে ক্ষমতার রশির চাপ বজায় রাখা।

হোমি ভাবা বলছেন ঔপনিবেশিক তাত্ত্বিকতা সব থেকে অনুন্নত, অবিকশিত একটি চর্চা, যা বিভিন্ন ধরণের রাজনৈতিক মতবাদের বৈষম্যমূলক আচারণকে একসুত্রে বেঁধে রাখে। ঔপনিবেশিক তত্ত্বচর্চায় হোমি ভাবার তত্ত্বায়ন বেশ জটিল, কিন্তু উদ্দীপক - ...(কলোনিয়াল ডিসকোর্স) ইজ এন এপারেটাস দ্যাট টার্নস অন রেকগনিশন এন্ড ডিসআভাওয়েল অব রেসিয়াল/কালচারাল/হিস্টোরিক্যাল ডিফারেন্সেস। ইটস প্রিডমিন্যান্স স্ট্রাটেজিক ফাংশান ইজ দ্য ক্রিয়েশন অব স্পেস ফর আ ‘সাবজেক্ট পিপলস’ থ্রু প্রোডাকশন অব নলেজেস ইন টার্মস অব হুইচ সারভিলেন্স ইজ এক্সসারসাইজড এন্ড আ কমপ্লেক্স ফর্ম অব প্লেজার/আনপ্লেজার ইনসাইটেড... দ্য অবভজেক্টিভ অব কলোনিয়াল ডিসকোর্স ইজ টু কনসট্রু দ্য কলোনাইজড এজ আ পপুলেশন অব ডিজেনারেট টাইপস অন দ্য বেসিস অব রেসিয়াল অরিজিন, ইন অর্ডার টু জাস্টিফাই কনকুয়েস্ট এন্ড টু এস্টাবলিশ সিস্টেমস অব এডমিনিস্ট্রেশন এন্ড ইন্সট্রাকশন... আই এম রেফারিং টু আ ফর্ম অব গভর্মেন্টালিটি দ্যাট ইন মারকিং আউট আ ‘সাবজেক্ট নেশন’, এপ্রোপ্রিয়েটস, ডায়রেক্টস এন্ড ডমিনেটস ইটস ভেরিয়াস স্পিয়ার্স অব একটিভিটি(১৯৯০)।

গরীব কাহারে কয়৩ - উন্নয়নের বিশ্ব রাজনীতি তত্ত্ব

(এনকাউন্টারিং ডেভেলাপমেন্টঃ দ্য মেকিং এন্ড আন্মেকিং অব দ্য থার্ড ওয়ার্লডঃ আর্তুরো এসকোবারএর বই থেকে)

সাম্প্রতিককালে ষাটের দশকের পর থেকে নতুন বিশ্লেষণের চর্চায় ভাটা এসেছে ঠিকই, কিন্তু তৃতীয় বিশ্বের তাত্ত্বিকতা প্রয়োগে নিরন্তর থেকেছে ক্ষমতা। বিশেষ করে আশির দশকে ‘বাস্তবের উপনিবেশে’ রূপান্তরের অনপনেয় ছাপ পড়ে বাস্তব কি এবং সেটি কিভাবে কল্পিত হয়, সেটি অন্যভাবে চর্চিত হতে লাগল, বিশেষ করে ফুকো বর্তমান অবস্থাতেই নতুন পথ দেখালেন। ফুকোর অন্তর্দৃষ্টি অবলম্বন করে ভ য় মুদিম্বে, এডোয়ার্ড সঈদ, চন্দ্র মোহান্তি এবং হোমি ভাবা(যার লেখাপত্র, কর্মকাণ্ড নিয়ে আমাদের যথেষ্ট প্রশ্ন আছে) তৃতীয় বিশ্ব বিষয়ে নতুন করে চিন্তাভাবনার দ্বার উন্মুক্ত করলেন। আশির দশকে নৃতত্ত্বের ভিতর থেকে আত্মসমালোচনা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

অতীতে যেমনভাবে মার্ক্সীর বিশ্লেষণ সময়ের সমালোচক হিসেবে উঠে এসেছিল, উন্নয়নকে প্রকরণ (ডিসকোর্স) বিশ্লেষণ হিসেবে গণ্য করে উন্নয়নের কর্মকাণ্ডের নানান বিষয়ের ব্যপ্তি বিষয়ে আলোচনা হতে শুরু করল। ফুকোকে ধরে প্রকরণ বিশ্লেষণ সূত্রে বলতে পারলাম, ‘স্ট্যান্ড ডিটাচড ফ্রম(দ্য ডেভেলাপমেন্ট ডিসকোর্স), ব্র্যাকেটিং ইটস ফ্যামিলিয়ারিটি, ইন অর্ডার টু এনালাইজ দ্য থিওরেটিক্যাল এন্ড প্রাক্টিক্যাল কন্টেক্সট উইথ হুইচ ইট হ্যাজ বিন এসোসিয়েটেড(ফুকো ১৯৮৩)’। উন্নয়নকে সর্বব্যপ্ত এবং একমাত্র কৃষ্টিশীল আলোচনা হিসেবে গণ্য করাকে প্রশ্ন করা এবং নিজেদেরকে এই অবস্থা থেকে বিচ্যুত করে নতুনতর একটি বিন্যাস(ফর্ম) তৈরির চেষ্টা চলল। আমার এই বই এই বিষয়টি আলোচনা করেছে বিশদে।

উন্নয়নকে ঐতিহাসিক প্রকরণের চর্চা হিসেবে দেখেই আমরা প্রশ্ন তুলছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কেন বহুদেশ নিজেদের অনুন্নত হিসেবে ভাবতে শুরু করল, কিভাবে তারা উন্নত হবে সেটাই তাদের কাছে মৌলিক প্রশ্ন হয়ে উঠল, এবং শেষ পর্যন্ত ‘বিঅনুন্নয়ন’(আন-আন্ডারডেভলাপিং) অর্থাৎ অনুন্নয়নকে উন্নয়নের পথে চালনা করতে, তারা তাদের সমাজকে প্রণালীবদ্ধ, বিশদ এবং সুসংহত কিছু কর্মপ্রণালী তৈরি করল ইওরোপ আমেরিকার তত্ত্বে। আমেরিকার বিশেষজ্ঞ, রাজনীতক এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার কিছু কিছু চরিত্রকে সমস্যা হিসেবে দেখা শুরু করায় দারিদ্র আর অনুন্নয়ন বিতর্ক সম্বল করে ‘উন্নয়ন’ নামক নতুন জ্ঞানচর্চার দ্বার উন্মুক্ত হল, এবং কিভাবে এই সমস্যাগুলির সমাধান করা যায়, সে বিষয়ে নতুন করে রণনীতি আর রণসাজ তৈরির কাজ শুরু হয়। পশ্চিম ইওরোপ আর আমেরিকায় শুরু হয়ে তৃতীয় বিশ্বের ধারনাটি বেশ কয়েক দশক ধরে নতুন শক্তি নিয়ে কাজ শুরু করল পশ্চিমি জ্ঞানচর্চায়।

সঈদ তাঁর প্রাচ্যবাদ তত্ত্বের সমালোচনার সঙ্গে এই উন্নয়ন তত্ত্বের সমালোচনার একটা অসম্ভব মিল দেখতে পাচ্ছি। সঈদ লিখছেন, প্রাচ্য, ...ক্যান বি ডিসকাসড এন্ড এনালাইজড আজ দ্য কর্পোরেট ইন্সটিটিউশন উইথ দ্য ওরিয়েন্ট – ডিলিং উইথ ইট বাই মেকিং স্টেটমেন্টস এবাউট ইট, অথরাইজিং ভিউজ অব ইট, ডেস্ক্রাইবিং ইট, বাই টিচিং ইট, সেটলিং ইট, রুলিং ওভার ইটঃ ইন শর্ট, ওরিয়েন্টালিজম এজ আ ওয়েস্টার্ন স্টাইল ফর ডমিনেটিং, রিস্ট্রাকচারিং এন্ড হ্যাভিং অথরিটি ওভার দ্য ওরিয়েন্ট ...মাই কনন্টেনশন ইজ দ্যাট উইদাউট একজামিনিং ওরিয়েন্টালিজম এজ আ ডিসকোর্স, উই ক্যাননট পসিবলি আন্ডারস্ট্যান্ড এনোরোমাসলি সিস্ট্যামেটিক ডিসিপ্লিন বাই হুচ ইওরোপিয়ান কালচার ওয়াজ এবল টু ম্যানেজ – এন্ড ইভন প্রোডিউস – দ্য ওরিয়েন্ট পলিটিক্যালি, সোসিওলজিক্যালি, আইডিওলজিক্যালি, সায়েন্টিফিক্যালি এন্ড ইমাজিনেটিভলি ডিউরিং দ্য পোস্ট-এনলাইটমেন্ট পিরিয়ড(১৯৭৩)।


তত্ত্ব হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই প্রাচ্যবাদকে ভিত্তি করে তৃতীয়বিশ্ব বিষয়ে বহু নতুন ধরণের, পথের গবেষণা এবং আত্মানুসন্ধানের পর্ব শুরু হল, যদিও সেই প্রতর্কে উন্নয়ন আলাদাভাবে সবসময় মূল আলোচ্য হিসেবে উঠে আসে নি। তবুও এই কর্মকাণ্ডগুলো থেকে যে প্রশ্নাবলী উঠে এল, সেগুলিকে ভিত্তি করে উন্নয়নের সাম্রাজ্যসুলভ তত্ত্বকে বিশ্লেষণের ভিত্তি তৈরি করে দিল। আফ্রিকিয় দার্শনিক ভ য় মুদিম্বে দ্য ইনভেনশন অব আফ্রিকায় তাঁর উদ্দেশ্য হিসেবে বললেন কিভাবে পশ্চিমি জ্ঞানচর্চায়, ‘...টু স্টাডি দ্য থিম অব দ্য ফাউন্ডেশন্স অব ডিসকোর্স এবাউট আফ্রিকা ... (হাউ) আফ্রিকান ওয়ার্লডস হ্যাভ বিন এস্টাবলিশড এজ রিয়ালিটিজ ফর নলেজ(১৯৮৮)’ উঠে এল। তিনি আফ্রিকাবাদকে নিয়ে ইওরোপের যে বৈজ্ঞানিক জ্ঞানচর্চার স্বরূপ তৈরি হয়েছিল, তার বাইরে বেরিয়ে এলেন। তিনি চেষ্টা করলেন বিশেষ করে ফুকো বা লেভিস্ত্রসের মত বিতর্কিত ইওরোপিয় বুদ্ধিজীবিদের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে আফ্রিকিয় জ্ঞানচর্চকেরা আফ্রিকাবাদকে অতিক্রম করে, সেই চর্চাকে নৃতত্ত্বে এবং দর্শনরূপে বিস্তারের দায় নিলেন। 

যদিও মুদিম্বে তাঁর আলোচনায় দেখিয়েছেন, বহু আফ্রিকাকেন্দ্রিক জ্ঞানচর্চায় ইওরোপমন্যতা পূর্বাপরভাবে (কন্টেক্সট) এবং আরোপিতিতভাবে(রেফারেন্ট) উল্লিখিত হয়েছে, তবুও তিনি এ বিষয়ে কিছু ইওরোপিয় সমালোচনাকে(ইনসাইট) বিস্তৃতকরে, তার আলোচনায় স্থান দিলেন এবং এগিয়ে নিয়ে গেলেন। মুদাম্বে তার পরবর্তী আলোচনাগুলিতে বলছেন, যেভাবে আফ্রিকিয়তার  (ঐতিহাসিক জ্ঞানচর্চা এবং ভৌগোলিকতা বিষয়ে) ইতিহাসের বাইরে দাঁড়ালেই(এক্সটিরিওরিটি) আফ্রিকার ধারনাটি ভঙ্গুর হয়ে পড়ে। তিনি এইভাবেই এত দিনকার আফ্রিকিয় নৃতত্ত্ব, ইতিহাস এবং তাত্ত্বিকতার বাইরে বেরিয়ে আসেন।