Showing posts with label জগতশেঠ. Show all posts
Showing posts with label জগতশেঠ. Show all posts

Tuesday, December 26, 2017

ব্রিটিশপূর্ব বাংলা - পলাশীতে ইংরেজদের ভূমিকা - ব্যবসা, দামিধাতু এবং ক্ষমতায় আরোহণ৮ - সুশীল চৌধুরী - ফ্রম প্রসপারিটি টু ডিক্লাইন - দশম অধ্যায়

সাম্প্রতিক কালে বলা হচ্ছে পলাশী চক্রান্তকে(সুশীলবাবু যদিও রেভলুশন কথা টা ব্যবহার করেছেন) বোঝার জন্য অষ্টাদশ শতকের প্রথম দিকে বাংলায় হিন্দু/জৈন ব্যঙ্কিং আর সওদাগর শ্রেণীর সঙ্গে ব্রিটিশ ব্যবসার সঙ্গে সংযোগকে গভীরভাবে দেখতে হবে। কয়েক পাতা আগে আমি যাকে হিলের ভুত বলেছিলাম, সেই মানসিকতা যে গবেষকদের মাথা থেকে বিন্দুমাত্র নামেনি, এই তত্ত্বটা তার প্রকৃষ্ট প্রমান। সম্প্রতিককালে ব্রিজেন কে গুপ্ত (সুজাউদ্দৌলা বইতে - অনুবাদক) এই তত্ত্ব আমদানি করে বলছেন, ইন্দো-ইওরোপিয় সামুদ্রিক ব্যবসায় ‘a community of interest has developed between Hindu mercantile class and the European Companies' এই শ্রেণী স্বার্থই শেষ পর্যন্ত ব্রিটিশদের হাতে বাংলাকে তুলে দেয়। সাম্প্রতিককালে আরও বলা হচ্ছে(C.A. Bayly, Indian Society, pp. 49-50, P.J. Marshall, Bengal, pp. 65) বাংলার ব্যবসা বিশ্বে ইওরোপিয় ব্যবসার হাত ধরে বিপুল পরিমানে দামি ধাতু বাংলায় আসতে শুরু করে, যার ফলে বাংলায় ব্যঙ্কিং ব্যবস্থা আর ইওরোপিয় সওদাগরেরা পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে শুরু করে, ইওরোপিয় স্বার্থের সঙ্গে বাংলার ব্যঙ্কিং ব্যবসার স্বার্থ জড়িয়ে যায়। এই তাত্ত্বিকেরা আরও বলার চেষ্টা করেন, বাংলার(উনি লিখছেন ভারতের) ব্যবসায়ী এবং জমিদারদের স্বার্থ ইওরপিয় স্বার্থের সঙ্গে ঘনিষ্ঠভাবে বাঁধা হয়ে পড়ছিল, তাই কলকাতা থেকে ব্রিটিশদের বিতাড়ন ব্রিটিশ বন্ধু, বাংলার ব্যবসায়ী এবং জমিদারেরা মেনে নেয় নি, যার ফল পলাশী চক্রান্ত (লিখেছেন রেভলুশন) সফল হওয়া। ভারতীয়দের ঐতিহাসিকদের পক্ষ থেকে আসা এই জোট বন্ধন (কোলাবরেশন) তত্ত্ব আদতে পলাশী চক্রান্তে ব্রিটিশ অংশগ্রহণ অনেকটা লঘু করে ফেলে(সুশীলবাবু P.J. Marshall, Bengal, p.· 77  থেকে উদ্ধৃতি তুলে বলছেন 'By April it was clear to the British that there was a party pf malcontents in Bengal led by the Jagat Sei:hs who were prepared to. try to use British power to gain their ends.' এবং Rajat Kanta Ray ও 'Colonial Penetration and Initial Resistance', IHR, vol. XII, nos. 1-2, p.15. একই কথা বলেছেন)।
ওপরের সিদ্ধান্তে দুটি গুরুত্বপূর্ণ উপপাদ্য রয়েছে, যাদের বাস্তবতা সম্বন্ধে সাম্প্রতিক গবেষণা যথেষ্ট প্রশ্ন তুলে দিয়েছে। প্রথম উপপাদ্য হল পলাশীর আশেপাশের সময়ে অর্থাৎ ১৭৫৭র আগে আগে বাংলার ব্যবসা জগতে ইওরোপিয় বাণিজ্য গুরুত্বপূর্ণতম চলক ছিল। এ বিষয়ে সাম্প্রতিক কাজগুলি(আমার ক্ষুদ্র কাজ সমেত) আমাদের এই তত্ত্ব মানতে আমাদের বাধ্য করে(S. Chaudhuri, Trade and Commercial Organization; K.N. Chaudhuri,
Trading World; Om Prakash, Dutch Company)। কিন্তু সাম্প্রতিককালে শিরিন মুসভি এই তত্ত্বকে খারিজ করে জোর দিয়ে বলেছেন হয়ত বা অবস্থা সম্পূর্ণ আলাদা ছিল, ইওরোপিয়রাই শুধু দামি ধাতু বাংলায় আনত না, এবং তারাই একমাত্র সব থেকে বেশি দামি ধাতুও আনত না(Shireen Moosvi, 'The Silver Influx, Money Supply, Ptices and Revenue Extraction in MughaHndia',JESHO, vol. XX~, 1Q87, pp. 92- 94.)। যে কোন সূত্রই আমাদের যে কোন গুণগত তথ্য দিক না কেন, অষ্টাদশ শতকের চতুর্থ আর পঞ্চম দশকে বাংলায় অবস্থিত এশিয় ব্যাপারীদের ব্যবসার পরিমান মোট ইওরোপিয়দের এশিয় ব্যবসার তুলনায় অনেক বেশি ছিল। এটাও প্রমান করা যায়, দুটি মূল রপ্তানি পণ্য সুতিবস্ত্র আর রেশমে, বাংলার এশিয় ব্যবসায়ীদের অংশিদারি, ইওরোপিয়দের তুলনায় অনেক বেশি ছিল। ফলে আমাদের বলা দরকার ইওরোপিয়দের মতই এশিয়রাও বাংলায় প্রচুর দামি ধাতু নিয়ে আসত, এবং এই দামি ধাতু দিয়ে ব্যবসা করত, কারণ বাংলা বাজারে এছাড়া কোন পণ্য কেনা যেত না। ফলে ইওরোপিয়রা বাংলার সব থেকে বড় দামিধাতু আমদানি করত এই ভিত্তিহীন তত্ত্বের কোন মূল্য নেই এবং ইওরোপিয় বাণিজ্যের ওঠাপড়ার সঙ্গে পলাশী বিপ্লবের সম্বন্ধও প্রশ্নের মুখে।

দ্বিতীয় উপপাদ্যটাও একইভাবে অনিশ্চিত এবং প্রশ্নবোধক হয়ে রয়েছে, যেখানে বলা হয়েছে ইওরোপিয় কর্পোরেটদের সঙ্গে বাংলার বণিক আর জমিদারদের ভাগ্য ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছিল, এবং যেহেতু পলাশীর আগে ইওরোপিয়রা ছিল বাংলার মুখ্য রোজগার সূত্র, তাই ইওরোপিয়দের আনা সম্পদের সূত্রে, বা ইওরোপিয়দের সঙ্গে ব্যবসা সূত্রে বাংলার বাণিকদের ক্ষমতায় আরোহণ। অথচ এর আগে আমরা দেখিয়েছি, বাংলার ব্যবসা জগতে ইওরোপিয়রা মুখ্যভূমিকায় ছিল না বরং তাদের তুলনায় বাংলার এশিয় সওদাগরেরা বাংলা ব্যবসা ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে। ফলে এশিয় বণিকদের ভাগ্য ইওরোপিয় কর্পোরেট বা সামগ্রিক ইওরোপিয় ব্যবসার সঙ্গে এক সুতোয় ঝুলেছিল এমন কোন সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। আমার এই তত্ত্বকে প্রমাণিত করা যায় বাংলার তখন তিন সব থেকে বড় সওদাগর, জগতশেঠ, উমিচাঁদ এবং খ্বাজা ওয়াজিদ – এরা তিনজন পলাশী চক্রান্তের গুরুত্বপূর্ণতম খেলোয়াড়। ১৭৫৭য় লুক স্ক্র্যাফটন হিসেব দিয়ে বলছেন, জগতশেঠ পরিবারের বাৎসরিক আয় ছিল ৫০ লক্ষ টাকা, যার মধ্যে কোম্পানির বাংলায় আনা দামিধাতু থেকে মুদ্রা তৈরির বাটা এবং ইওরোপিয় কোম্পানিগুলোকে দেওয়া ধারের সুদ সূত্রে রোজগার হত খুব বেশি হল ১৫ লক্ষ টাকা। এর পরে কি করে আমরা সিদ্ধান্তে আসতে পারি জগতশেঠের গদির ভাগ্য নির্ভর করত একমাত্র ইওরোপিয়দের আনা দামি মুদ্রার বাটার ওপরে! একইভাবে উমিচাঁদ এবং খ্বাজা ওয়াজিদ যদিও ইওরোপিয় ব্যবসার সঙ্গে অনেক গভীরভাবে যুক্ত ছিল, কিন্তু তাদের মূল রোজগার ছিল বাংলার নুন আর সোরার একচেটিয়া ব্যবসা থেকে। এছাড়াও উমিচাঁদ আফিম এবং শস্য ব্যবসায় হাত দেন আর খ্বাজা জড়িয়ে ছিল সুরাট, লোহিত সাগর এবং পারস্য উপসাগরীয় ব্যবসায় তার নিজের বিপুল বাণিজ্য বহর নিয়ে। এইসব উদাহরণে আমাদের ধারণা হয় না যে বাংলার ব্যবসা সংগঠন কোনভাবে ইওরোপিয় ব্যবসার সংগঠনের ভাগ্যের সঙ্গে সমানুপাতিকহারে জড়িয়েছিল। 

Sunday, November 19, 2017

বেরা ভাসান উৎসব১১ - সমুদ্র যাত্রার পাঁচালি - রীলা মুখার্জী

যেহেতু শুক্রবার ভজনা আর বিশ্রামের বার, অন্যভাষায় ছুটির বার, ফলে বেরা উৎসবের দিন বুধ আর বৃহস্পতিবার ঠিক করা হল। বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ পূণ্যাহের অথবা বাজারের দিন আর পরের দিন শুক্রবার সারা ইসলামিক বিশ্বে দুপুরে নামাজ পড়া। বৃহস্পতিবার বাজার দিবস, নবাবেরা জনগণকে দর্শন দিতেন, তাদের দুঃখ দুর্দশা শুনতেন, এবং এ দিন তিনি নিজের আদালতে কাজি হয়ে বসাতেন।
Goiten বুধবার আর শুক্রবার, এই দুটি দিন বাছার একটা সামাজিক কারন দেখছেন(তিনি এটিকে ইসলামপূর্ব এবং জুডাপন্থীদের সমাজ থেকে ভাবছেন)একটি বিচারের অন্যটি প্রার্থনা দিয়ে শুরু হচ্ছে এবং আস্তে আস্তে সেটি ধার্মিক চরিত্র গ্রহণ করছে। আরবিতে যাকে বলা হচ্ছে, yawm al-jum’a বা জমায়েতের দিন, সেটি বেরা ভাসানের সময়ে এসে বুধবার থেকে এক দিন সরে গিয়েছে বৃহস্পতিবার – যে দিন বাংলার নবাবেরা জনগনকে দর্শন দিতেন, নজর গ্রহণ করতেন এবং আদালত বসাতেন এবং জনগণের ওপর তাঁদের সার্বভৌমত্ব আরোপ করতেন। বৃহস্পতিবারের রাত উৎসবের জন্য নিবেদিত। কেন এটা হল সেটাই আমি আমার গবেষণায় তুলে ধরব।
বাজার না উৎসব?
সেদিন উৎসবের শুরু, বুধবার, সেদিন সাধারণত পরম্পরার ইসলামিক সমাজে বাজার দিবস, সেদিন নবাবি সাড়া(procession) শুরু হত মাহিনগর থেকে, দ্বিতীয় দিন ভাগীরথীর অন্যপাশের মুর্শিবাবাদ থেকে। এই সাড়ায় আমলা এবং সভাসদেরদের বিপুল ভিড় হত। সাধারণেরা গোটা সাড়ার শেষের দিকে থাকতেন স্বাভাবিকভাবেই। নদীর ধারে পৌঁছে নবাব নদীতে একটি সোনার দীপের বেরা, জগতশেঠ রূপোর দীপের বেরা এবং অন্যান্য অভিজাত এবং অন্যান্যরা সাধারণ কাগজের নৌকো ভাসিয়ে নদীকে নজর দিতেন।
কারা কি ধরণের বেরা ভাসাবেন তার আকার পরিমাণ নির্দিষ্ট ছিল। প্রথমে ভাসত নবাবের সোনার বেরা তার পরে জগত শেঠের রূপোর বেরার। এবারে একে একে আসত সাধারণ মানুষের সাধারণ কিন্তু সুসজ্জিত বেরা। মূল বেরাটি হত ৩০ স্কোয়ার ফুট আকারে চৌকাকৃতি কলার মান্দাস করে তারোপরে বাঁশের কঞ্চির চারটি নৌকো বসানো হত। এই গোটা বেরাটিকে কালো কাগজে মুড়ে সামনে মকরের আর পিছনে হাতির মুখ বসানো হত। এটাই ছিল নবাবী বজরার পরম্পরার চেহারা(Anon.এর Voyage dans les Deltas du Gange et l’Irraouaddy;, 1521, উপস্থপনা এবং সম্পাদনা প্যারিসের Genevieve Bouchon and Luis Filipe Thomaz, Fondation Calouste Gulbenkian)। প্রত্যেক বড় বেরাতে ছোট মাটির গড় তৈরি করা হত। প্রত্যেক বেরাকে রঙিন কাগজের, পুঁতি, মালা, ফুল, পতাকা, নিশান, সোনার মোমবাতি এবং মিষ্টি ইত্যাদি দিয়ে সাজানো হত যাতে এটিকে মনে হয় মুর্শিদাবাদের ছলন প্রাসাদ। এই ছলন প্রাসাদের গায়ে নানান ধরণের বাজি লাগিয়ে দেওয়া হত। বেরা ভাসানের সঙ্গে সঙ্গে সেই বাজিগুলিতে আগুণ ধরানো হত। তারিখিমানিকুড়ি আর স্টুয়ার্ট সূত্রে পাচ্ছি সঙ্গে সঙ্গে চলত কামানের গর্জন এবং সানাইয়ের সুর।

প্রত্যক্ষ্যদর্শীরা বলছেন চার দিকে মোমবাতি লাগানো সুসজ্জিত বেরার দল সানাইয়ের সুরে যখন ভাগীরথীর ওপর দিয়ে ভেসে যেত বর্ষার গুমোট রাতে, তখন জনগনের মধ্যে অপূর্ব অচিন্ত্যনীয় ভাব উদায় হত। উৎসবের শেষে গোটা সাড়া আবার প্রাসদাদে ফিরে আসত এবং সেখানে বিপুল আকারে খাওয়াদাওয়ার সমারোহ চলত। এটাই হল রাজ্যের প্রাথগত ধন্যবাদ দেওয়ার দিন। এই উৎসবের রেশটি শুক্রবার, ছুটির দিনেও গড়িয়ে চলত। 

Sunday, May 1, 2016

উপনিবেশবাদ বিরোধী চর্চা - জগতশেঠ৫


(গত কয়েকদিন ধরে বাংলায় মারোয়াড়িদের ভোট দেওয়া ইত্যদি নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে। এর সঙ্গে জুটেছিল কুমারবাবুর সিরাজ সংক্রান্ত প্রকাশনা এবং আমাদের পলাশি বিষয়ক উত্তর। ফলে সেই সময় বুঝতে কিছু লেখা তৈরি করার ভাবনা মাথায় আসে। তার প্রথম বিষয় এই লেখাটি। এটি তৃতীয় খণ্ড। এই লেখাটির সঙ্গে বাংলা মায়ের সে সময়ের সমৃদ্ধির বিষয়টি জড়িয়ে রয়েছে আষ্টেপৃষ্ঠে। লেখাগুলো বড় হবে।

ভাল লাগলে পড়বেন, মন্তব্য করবেন, আতঙ্ক হলে ক্ষমাঘেন্না করে এড়িয়ে যাবেন। - উইভার্স, আর্টিজান, ট্রাডিশনাল পার্ফর্মিং আর্টিস্টস গিল্ডের পক্ষে বিশ্বেন্দু)
পুর্বপ্রকাশিতের পর...
জগতশেঠের কুঠির পতনের পরে আর ভারতীয়দের হাতে আর্থব্যবস্থা থাকে নি। ভারতের বাজারে এসেগিয়েছে ১৭৭০এ ব্যাঙ্ক অব হিন্দুস্তান, ১৭৮৪তে বেঙ্গল ব্যাঙ্ক, ১৭৮৬তে গেনারেল ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ১৮০৬এ ব্যাঙ্ক অব বেঙ্গল। ব্যাঙ্ক অব বেঙ্গল সরকারি সাহায্য পায় ১৮০৯ সালে এবং প্রধান প্রেসিডেন্সি ব্যাঙ্ক হিসেবে কাজ করতে শুরু করে। ১৮২৯এ ইউনিয়ন ব্যাঙ্ক ব্যবসায়িক ব্যাঙ্ক হিসেবে কাজ করতে শুরু করে। ব্যাঙ্ক অব বেঙ্গল ছাড়া সব ব্যাঙ্কই পতন ঘটে।

তবে দেশিয় ব্যাঙ্কিং ব্যবস্থা সাধারণত জনগণের থেকে অর্থ জমা রাখত না, বরং মহাজনী কারবার করত। জি টাইসন তার ওয়ান হান্ড্রেড ইয়ার্স অব ব্যাঙ্কিং ইন এশিয়া এন্ড আফ্রিকাড় লিখছেন, বড় শহরে স্রফেরা হুন্ডিতেই বিল কাটত। দেশিয় ব্যাঙ্কিং ব্যবস্থা মূলত হুন্ডি দেওয়া আর সেগুলি ভাঙ্গানোর কাজ করত। হুন্ডি ছিল ধার দেওয়ার মূল ব্যবস্থা। হুন্ডির মাধ্যমে কৃষিজ দ্রব্য সংরক্ষণ আর গতায়াতের কাজ করা হত। ১৮৫৮ সালের আইনে জয়েন্ট স্টক ব্যাঙ্কিং কোম্পানি তৈরির ছাড়পত্র দেওয়া হল।

জগতশেঠের কোঠির কি হাল হয়েছে তা বোঝা যাবে সুপ্রীম কোর্টের এক মামলায়। জগতশেঠ ইন্দ্রচাঁদ এবং বিষ্ণুচাঁদ জগতশেঠ হারাকুচাঁদের পুত্রদ্বয়। জয়কৃষ্ণ ব্যানার্জী তাঁদের ঢাকা কোঠির বিরুদ্ধে মামলা করেন ১৮১৪ সালে। মামলা চলে ১৮২১ পর্যন্ত। জয়কৃষ্ণ’র সঙ্গে জগত শেঠেদের ঢাকা কোঠির আর্থিক লেনদেন হত। তিনি ব্রিটিশ ব্যক্তিগত ব্যবসায়ীদের ধার দিতেন। নিজের অর্থে না কুলোলে জগতশেঠের কুঠি থেকে ধার করতেন। তার ফরিয়াদ ছিল, চুক্তির থেকে অনেক বেশি সুদ নিচ্ছে কোঠি এবং কলকাতার কোঠি যে সুদ নেয় তার থেকেও বেশি সুদ চাইছে তাঁদের ঢাকা কোঠি। তার আরও অভিযোগ তাকে কোঠিতে আটকে রেখে মুচলেকায় সই করিয়ে নিয়েছে। মামলাটি সুপ্রীম কোর্টে এলে শেঠেরা আদালতে সওয়াল করে, তা্র উত্তরে বাদীপক্ষ জানায় আপনাদের মুখের কথার দিন গিয়েছে, আইনে যা আছে হবে।

আরও একটা মামলার কথা বলা যাক – ১৮২২সালে রাজা হরনাথের বিরুদ্ধে। মামলাটি করেছেন মুর্শিদাবাদের জগতশেঠ ইন্দ্রচাঁদের পুত্র জগতশেঠ গোবিন্দ চাঁদ। খুব বিশদে এই মামলায় না ঢুকে বলা যাক, তাঁদের এমন অবস্থা হয় যে তাঁরা রাজা হরনাথকে ৪০,০০০ টাকাও শোধ করতে পারেন নি। এবং শেষমেশ এই মামলায় রাজা হরনাথ তার দাবি অনুযায়ী ১ লাখ টাকা পেয়ে যান।

জগত শেঠেদের কর্মচারী সাধারণত অসওয়াল জৈন সমাজের মানুষ। বংশ পরম্পরায় তাঁরা এই পরিবারে কাজ করেছেন। এটা তাঁদের জোরের জায়গা ছিল, রটাই তাঁদের পরে পতনের কারণ হয়ে দাঁড়ায়। এছাড়াও ধর্ম নীতি বোধও তাঁদের পথ রোধ করে দাঁড়িয়েছে। যখন এজেন্সি হাউসগুলো চিনের সঙ্গে বিপুল লাভের আফিম ব্যবসা করছে, তখন জগতশেঠেরা এই ব্যবসায় নামতে পারে নি।

উপনিবেশবাদ বিরোধী চর্চা - জগতশেঠ৪

(গত কয়েকদিন ধরে বাংলায় মারোয়াড়িদের ভোট দেওয়া ইত্যদি নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে। এর সঙ্গে জুটেছিল কুমারবাবুর সিরাজ সংক্রান্ত প্রকাশনা এবং আমাদের পলাশি বিষয়ক উত্তর। ফলে সেই সময় বুঝতে কিছু লেখা তৈরি করার ভাবনা মাথায় আসে। তার প্রথম বিষয় এই লেখাটি। এটি তৃতীয় খণ্ড। এই লেখাটির সঙ্গে বাংলা মায়ের সে সময়ের সমৃদ্ধির বিষয়টি জড়িয়ে রয়েছে আষ্টেপৃষ্ঠে। লেখাগুলো বড় হবে।
ভাল লাগলে পড়বেন, মন্তব্য করবেন, আতঙ্ক হলে ক্ষমাঘেন্না করে এড়িয়ে যাবেন। - উইভার্স, আর্টিজান, ট্রাডিশনাল পার্ফর্মিং আর্টিস্টস গিল্ডের পক্ষে বিশ্বেন্দু)
পুর্বপ্রকাশিতের পর...
পলাশির কিছু বছর পরে কলকাতায় ব্রিটিশেরা টাঁকশাল চালু করলেও জগতশেঠেদের মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু ছিল। সিক্কা রুপি নির্ভর ব্যবসা তাঁদের অসীম সম্পদের উৎস। সিক্কা রুপি এক বছর তার নিজস্ব মুদ্রা মানে চলত। পরের বছর তার দাম অবমূল্যায়ন হত ৩ শতাংশ হিরসানস সূত্রে। পরের বছরে আরও ২ শতাংশ কমত – তখন তার নাম হত সোনাউত। বাংলা সুবার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরণের - ফরাসি আর্কট, ডাচ আর্কট, মাদ্রাদ আর্কট, ওয়াজিরি, নারায়নী ইত্যাদি মুদ্রা চালু ছিল। সিক্কা রুপির দাম অনুসারে স্রফেরা সেগুলির মূল্যমান নির্ধারণ করত। এই জটিল ব্যবসাটা জগতশেঠের কোঠি থেকে পাঁচ দশক ধরে নিয়ন্ত্রিত হয়েছে। তাঁরা বাজারের সব থেকে বড় স্রফেদের নিয়ন্ত্রণ করতেন। পলাশির পর শেঠেদের দ’য়ে পড়তে দেখে স্রফেরা স্বাধীন হয়ে উঠল। সেই শতের ষাটের দশকে বাংলার মুদ্রা ব্যবস্থা জুড়ে অরাজকতা। জগতশেঠ কুশলচাঁদ এবং মহারাজা উদতচাঁদ এই অবস্থা সামাল দিতে পারলেন না। নয়ের দশক পর্যন্ত বাংলা জুড়ে এই অবস্থা চলেছিল। তার পর জগতশেঠেদের কোঠির মৃত্যু ঘটে।
১৭৬৫র দেওয়ানি পাওয়ার পর ব্রিটিশ ইন্সট ইন্ডিয়া কোম্পানি একটা সমতি তৈরি করে – সেখানে সদস্য ছিলেন নায়েব দেওয়ান মহম্মদ রেজা খাঁ, মহারাজা দুর্লভ রাম, জগতশেঠ কুশল চাঁদ এবং মহারাজা উদতচাঁদ। খাজাঞ্চিখানায় তিনটে আলাদা আলাদা তালা ও চাবি তৈরি হয়। এর একটি জগত শেঠেদের কাছে ছিল। তাঁরা এই ব্যবস্থাটি মেনে নিতে পারেন নি অবশ্যই। পলাশির পর প্রথমেই যে অধিকারটি তাঁদের থেকে কেড়ে নেওয়া হল সেটি হল, বিভিন্ন মুদ্রা পরীক্ষা, যাচাই, ওজন করা এনং সিক্কা রুপির প্রেক্ষিতে সেগুলির ওপর বাটা নির্ধারণ করার একচ্ছত্র ক্ষমতা। কাচা আমদানির ওপর এটি ছিল তাঁদের স্রফিয় রোজগার(স্রফেজ)। বোল্টস কন্সিডারেশন...এ বলছেন, শেঠেদের মানের অবস্থার অবনতি হলে পাটনার এক শেঠ জগতশেঠেদের অনুকরণে জমিদারদের থেকে রাজস্ব আদায় করতেন। তার ওপর ১০ শতাংশ কমিশন(পাটোয়ান) রেখে একটা পাট (হাতচিটা) জমিদারদের দিতে শুরু করেন। এইভাবে সুবার প্রত্যেকটি অঞ্চলের আর্থিক ব্যবস্থাপনা থেকে জগতশেঠেরা দ্রুত হারিয়ে যেতে শুরু করেন।
তাঁদের সম্মানের এত দ্রুত অবনতি ঘটতে থাকে যে, পলাশির মাত্র আট বছর পর ১৭৬৫ সালে জগতশেঠ কুশলচাঁদ আর মহারাজা উদতচাঁদ- তখনও ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শেঠ কোঠির মালিক – কলকাতা কাউন্সিলে জন্সটোন, সিনিয়র, লিসেস্টার এবং মিডল্টন তাদেরকে যেভাবে উপহাস করল তা অন্তত এক দশক আগেও অশ্রুতপূর্ব ছিল। কাউন্সিল তাঁদের অবাধে বাজারে কাজ করতে দেওয়ার ‘সুযোগ’এর বদলে ১,২৫,০০০ টাকা ঘুষ দাবি করল। ১৭৬৬ সালে জগত শেঠেরা মির্জাফরকে দেয় ৫১ লক্ষ টাকা দাবি করে। ক্লাইভ নবাবের হয়ে মাত্র ২১ লক্ষ টাকা শোধ করার প্রতিশ্রুতি দিল তাও দশ বছরের কিস্তিতে - যার অর্ধেক ব্রিটিশ দেবে আর অর্ধেক নবাব। ক্লাইভ তাঁদের অর্থগৃধ্নু বলে বসল। ক্লাইভ বলল জমিদারেরা সরকারের বাকেয়া পাঁচ বছরের টাকা মেটাচ্ছে না – এবং এই কাজে জমিদারদের সাহায্য করছেন জগতশেঠেরা। আর যে শেঠ পরিবারের সদস্যদের মির কাশেম বন্দী করে রেখেছে, তাঁদের ছাড়ানোর ব্যবস্থা করুক ধার করেই হোক বা তাঁদের পরিবারের গয়না বন্ধক দিয়েই হোক। যাইহোক ক্লাইভ কুশলচাঁদকে বছরে তিনলাখ টাকা পেনসন দিয়ে অবসর নেওয়ার প্রস্তাব দিলেন।
সেই সময়ে কুশলচাঁদের মাসের খরচ ছিল এক লক্ষ টাকা। মহতাব রাই আর স্বরূপচাঁদ ১৭৪৭ সালে বছরে দেড় লক্ষ টাকার ঢাকাই মসলিন কিনতেন। আব্দুল করিম, ঢাকা দ্য মুঘল ক্যাপিট্যাল বইতে বলছেন সে সময় নবাব পরিবার মসলিন কিনত ৩ লক্ষ টাকা্র। শেঠ পরিবার পলাশির পর যে দ’য়ে পড়েছিল, সে সময় তার পক্ষে বাপ ঠাকুদ্দার অমিব্যয়িতা ধরে রাখা আত্মহত্যার সামিল ছিল। হান্টার বলছেন ছিয়াত্তরের মন্বন্তরের সময় তিনি মাত্র ৫০০০ টাকা দান করেন, উল্টোদিকে বুকাননের দিনাজপুর রিপোর্টে জানা যাচ্ছে, দিনাজপুরের এক অনামা ব্যবসায়ী ৫০০০০ টাকা দান করে অন্নসত্রের জন্য। যতদিন ক্লাইভ ছিলেন ততদিন কিছু না কিছু ভাবে শেঠেদের সঙ্গে লুঠেরা ব্রিটিশ কোম্পানির একটা না একটা যোগাযোগ ছিল। তারপর যখন রাজধানী কলকাতায় স্থানান্তরিত হল, সে পলকা সুতোটুকুও ছিঁড়ে গেল - জগতশেঠেদের পতন সম্পূর্ণ হল।
বড় পুঁজি সাধারণত রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া দাঁড়াতে পারে না। ১৭১৭ থেকে ১৭৫৬ পর্যন্ত তাঁরা বাংলা-বিহারে তাঁদের সমস্ত প্রতিযোগীকে বাজার থেকে হঠিয়ে দেয়। প্রায় একচ্ছত্র আধিপত্য ছিল এই কোঠির। কিন্তু যারা তাঁদের রাজনৈতিক ক্ষমতার কাছে হেরে মাথা নিচু করে তাঁদের অপ্রতিহত দৌড় দেখছিলেন, তাঁরা এবার নতুন সময়ে উঠে দাঁড়ালেন। বোল্টস বলছেন ষাটের দশকের প্রথম দিকে পরিবারের পুঁজি ছিল ৭ কোটি টাকা। এটা দেশের মানুষের অঙ্ক – তিনি কন্সিডারেশন্স...এ লিখছেন। তাঁদের ক্ষমতা যখন অপ্রতিহত তখন হয়ত সে সংখ্যাটা দ্বিগুণ ছিল – ধরে নেওয়া গেল ১৪ কোটি। সাধারণত কোঠির বাতসরিক সুদ ছিল ৯ শতাংশ। ইওরোপে ওরিয়েন্টাল রেট অব ইন্টারেস্ট নিয়ে যে ধরণের প্রচার হয়েছে সে ধরণের কিছু জগতশেঠেরা দাবি করতেন না। সে সময় ব্যাঙ্ক অন ইংলন্ড ৮ শতাংশ সুদ নিত। তার সময় বাংলার ব্যঙ্কিং ব্যবস্থা উন্নতির চরম শিখরে ওঠে বলছেন নরেন্দ্র কৃষ্ণ। যে সামাজিক- রাজনৈতিক-সাংস্কৃতিক পরিবেশে তাঁদের বিকাশ ঘটেছে, পলাশির পর সেই অবস্থা আর তার ফিরে পেলেন না। মুতক্ষরিণে গুলাম হুসেইন লিখছেন, ...আজ বোঝা যাবে না আলিবর্দির সময়ে তাঁরা কি ধরণের সম্মান, ক্ষমতা অর্জন করেছেন বাংলায়... তাঁদের ক্ষমতা এত দূর পর্যন্ত ছিল যে ভারতে বা দাক্ষিণাত্যে কোন ব্যাঙ্কারের পক্ষে সেই ক্ষমতা ভোগ করা সম্ভব ছিল না... তাঁদের সম্পদ রূপকথার পর্যায়ে চলে গিয়েছিল... যে কোন সংখ্যাই কম বলে মনে হত... তাঁদের পুত্ররা ব্রিটিশদের ক্ষমতার কাছে হার মেনে গেল। বেটা ফ্রান্সিস এবং এলিজ কেয়ারি সম্পাদিত দ্য ফ্রান্সিস লেটার্সএ ফিলিপ ফ্রান্সিসের ব্রাদার ইন ল আলেক্সান্দার ম্যাকরাবিক আমেরিকায় তার বন্ধুকে লিখছেন ... এমন কি এই প্রজন্মে, ভারতের যে ব্যবসা আর (জগতশেঠেদের মত)ধনীরা ছিল, তার গুণমান তুলনা করতে হবে সলোমনের জাহাজ, ওফিরের সোনা বা তারসিসের জাহাজের সঙ্গে। ম্যাকরাবিক জগতশেঠেদের শেষ সময়ে এই এপিটাফটি লিখেছিলেন।
কুশলচাঁদ আর উদিতচাঁদ পরিবারের ব্যবসার পতন আটকাতে পারছেন না – সাধারণ ছোট ব্যাঙ্কারেরা যাদের এতদিন ধর্তব্যের মধ্যেই আনতেন না জগতশেঠের পরিবার – কোঠির মুখের গ্রাস ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছেন। একে একে নিভিছে দেউটি – একে একে খসে পড়ছে কোঠির সযত্নে গাঁথা এক একটা ইট চোখের সামনে অথচ দুই পুরষ সেই বার্ধক্যকে চোখে দেখে যেতে হচ্ছে। মির কাশিম বোলাকি দাসকে দিয়ে তাঁদের বিরুদ্ধে নতুন একটা কোঠি তৈরির চেষ্টা ফল ফলল না – কিন্তু প্রচেষ্টা প্রতিহত রইল। বেনারসে গোপাল দাস, ভবানী দাস বল্লম দাস নতুন কোঠি শুরু করার তোড়জোড় করলেন – এবং তা কাজ আরম্ভ করেও দিল। দেশিয় ভাষায় আট আনার(অর্ধেক) অংশিদার গোপাল দাস ১৭৮৭তে দেহত্যাগ করেন। বেনারসে যে সংস্থার নাম হবে ভয়রাম(ভাইরাম?) গোপাল দাস আর কলকাতা আর মুর্শিদাবাদে মনোহর দাস দ্বারকা দাস – তার শুরুর পুঁজি গিয়ে দাঁড়াল এক কোটি টাকায়। কোঠির শাখা খুলল নাগপুর, কটক, বম্বে, সুরাট, পুণা, কলকাতা আর মুর্শিদাবাদে। উত্তরভারতে জগতশেঠেদের কাজের তুলনায় দেশিয় ব্যবসায় এদের গুরুত্ব অনেক বেশি হতে শুরু করল। গোপালদাসের চার সন্তানের মধ্যে মনোহর দাস ১৮১৮ সালে মারা গেলেন। পুত্র মুকুন্দ ২০ লাখ টাকা উত্তরাধিকার সূত্রে অর্জন করলেন। এর পর থেকে জগতশেঠেদের ব্যবসার মত পূর্বভারতে কোন একটি কুঠি অসীম বিনিয়োগ জোগাড় দেওয়ার অবস্থায় রইল না। হাজারো বিনিয়োগকারী উঠে এল।
জগত শেঠেদের অস্তমিত হওয়ার পর নরেন্দ্র কৃষ্ণ বলছেন পূর্ব ভারতের ব্যঙ্কিং ব্যবস্থা হুন্ডি আর সুদে খাটানো ক্ষুদ্র শিল্পে পরিণত হল। (চলবে)...

উপনিবেশবাদ বিরোধী চর্চা - জগতশেঠ৩

(গত কয়েকদিন ধরে বাংলায় মারোয়াড়িদের ভোট দেওয়া ইত্যদি নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে। এর সঙ্গে জুটেছিল কুমারবাবুর সিরাজ সংক্রান্ত প্রকাশনা এবং আমাদের পলাশি বিষয়ক উত্তর। ফলে সেই সময় বুঝতে কিছু লেখা তৈরি করার ভাবনা মাথায় আসে। তার প্রথম বিষয় এই লেখাটি। এটি তৃতীয় খণ্ড। এই লেখাটির সঙ্গে বাংলা মায়ের সে সময়ের সমৃদ্ধির বিষয়টি জড়িয়ে রয়েছে আষ্টেপৃষ্ঠে। লেখাগুলো বড় হবে।
ভাল লাগলে পড়বেন, মন্তব্য করবেন, আতঙ্ক হলে ক্ষমাঘেন্না করে এড়িয়ে যাবেন। - উইভার্স, আর্টিজান, ট্রাডিশনাল পার্ফর্মিং আর্টিস্টস গিল্ডের পক্ষে বিশ্বেন্দু)
বাংলার রপ্তানি বাণিজ্য পলাশির পর জগতশেঠেদের ঋণ নিরপেক্ষ হয়ে গেল
পুর্বপ্রকাশিতের পর...
বড় পুঁজির অন্যতম সহায় রাজনৈতিক পৃষ্ঠপোষকতা। ১৭১৭ থেকে ১৭৬৭ পর্যন্ত দিল্লির মুঘল দরবারে জগত শেঠদের দবদবা বজায় ছিল। শোনা যায় ফতেচাঁদের সহায়তায়ই মুর্শিদকুলি সম্রাটের বিষ নজর এড়াতে পেরেছিলেন। তবে মুর্শিদকুলির নাতি সরফরাজের জন্য বা সুজাউদ্দিনের জন্য সরাসরি দিল্লির দরবারে খুব কিছু করেন নি শেঠেরা। কিন্তু ফতেচাঁদের সমর্থন সুজাউদ্দিনের পরোক্ষে কাজে লেগেছিল। ১৭৪০এর লড়াইতে একটু দূর থেকে আলিবর্দির কর্মকাণ্ড দেখেছেন, বাধ্য হয়ে সহায়তাও করেছেন। সরফরাজের হার এবং মৃত্যুর পরই ফতেচাঁদ আলিবর্দিকে ফরমান আনানোর ব্যবস্থা করেন। পলাশি কাণ্ডের আগে সিরাজের আশংকা ছিল শেঠেরা তার বিরুদ্ধে চক্রান্ত করছে। মহতাব রাই আর স্বরূপচাঁদের কর্মকাণ্ড বাংলাকে পলাশির চক্রান্তের দিকে ঠেলে দিয়েছিল।
ফতেচাঁদ ১৭৪০এর লড়াইএর পক্ষ নিয়েছিলেন অবশেষে। ১৭৫৭য় মহতাব রাই আর স্বরূপ চাঁদ পূর্বজর পথ ধরে পলাশি ঘটিয়ে ছাড়লেন। কিন্তু ইতিহাস পুনরাবর্তিত হল না – ক্ষমতার রাশ আর শেঠেদের হাতে রইল না। ১৭৪০এ আলিবর্দির নিজের সেনা বাহিনী ছিল আর ভরসা ছিল সরফরাজের বাহিনীর বিশ্বাসঘাতকতার ওপর। কিন্তু ১৭৫৭য় মির্জাফর ছিল ঠুঁটো জগন্নাথ। সে সরাসরি নির্ভর করেছিল ব্রিটিশদের যুদ্ধ ক্ষমতার ওপর। মির্জাফরের একমাত্র যোগ্যতা ছিল তার যুদ্ধে অযোগ্যতা আর চরম সময়ে বিশ্বাসঘাতকতা। মুর্শিদাবাদে তার ডাকনাম ছিল ক্লাইভের গাধা। ১৭৪০এর বিপ্লব ফতেচাঁদদের যেমন সম্পদের-খ্যাতির চূড়ায় উঠতে সাহায্য করেছিল, তেমনি ১৭৫৭র বিশ্বাসঘাতকতা তাঁদের মাটিতে নামিয়ে এনে সাধারণ নাগরিকে পরিণত করল।
তবে লিটল বলছেন, তাঁরা রাজসভায় ইংরেজদের নানাভাবে সাহায্য করার বিনিময়ে কিন্তু কিছু দাবি করেন নি। উমিচাঁদ বা অন্যান্যদের সম্পদ ক্ষুধার পাশে জগতশেঠেরা দাঁড়াননি – যদিও সিরাজ বা সরফরাজের বিরুদ্ধে চক্রান্তের অন্যতম অংশিদার ছিলেন শেঠেরা। পলাশি উত্তর মুর্শিদাবাদ লুঠে যেভাবে ক্লাইভ, ওয়াটস, স্ক্যাফ্রন, নবকৃষ্ণ, রামচাঁদ বা অন্যান্যরা যেভাবে খাজাঞ্চি লুঠতে ঝাঁপিয়ে পড়েছিলেন, সে কাজে তাঁরা সামিল হননি। কথিত যে সে সময়ে নবাবের খাজাঞ্চিতে ৪০ কোটি টাকা ছিল – নরেন্দ্র কৃষ্ণ বলছেন হয়ত একটু বেশিই ধারণা করা হয়েছিল – তবু এই পরিমান অর্থের আশেপাশে সম্পদ জমা ছিল খাজাঞ্চিখানায়। এই হিসেবে উমিচাঁদের ভাগ ছিল ৫ শতাংশ অর্থাৎ ২০ লক্ষ – আমরা জানি সে তা পায় নি। খাজাঞ্চির ভিতর আর বাইরের অংশ তন্নতন্ন করে লুঠ করা হয়। শেঠেরা এই লুঠের বিরোধিতা করেছিল – তাঁরা চান নি তাঁদের হাতের পুতুল নবাব শূন্য হাতে নবাবি শুরু করুক।
অবস্থা এমন হয় যে পলাশীর পরের দিনের হওয়া এই লুঠ আটকানোর ক্ষমতা তাঁদের ছিল না। নতুন নবাব মির্জাফর নিজেই ক্লাইভের ক্ষমতার ওপর নির্ভরশীল ছিল। সিয়েরুলমুতক্ষরিণের বক্তব্য শেঠেরা ব্রিটিশদের পলাশি চক্রান্ত সফল করার জন্য তিন কোটি টাকা প্রতিশ্রুতি দিয়েছিল। অঙ্কটা হয়ত একটু বাড়াবাড়ি (তবে কেন বাড়াবাড়ি নরেন্দ্র কৃষ্ণ বলছেন তা বোধগম্য হল না – সিরাজকে সরাতে আর নিজেদের নবাব বসাতে তিন কোটি টাকা ছিল শেঠেদের হাতের ময়লা – বর্গীরা যখন বাংলা লুঠতে এল, তখন শেঠেদের অনুপস্থিতিতে খাজাঞ্চি থেকে ২ কোটি আর্কট মুদ্রা লুঠ করে নিয়ে যায় – কবি বলছেন, এই লুঠ যেন শেঠেদের কাছে গৃহস্থের খড়ের গাদা থেকে দুই আঁটি খড়ের সমান চুরি মনে হল) কিন্তু মনে রাখতে হবে ১৭৪০ এবং ১৭৫৭৮য় শেঠেরা কিন্তু নবাব তৈরি করেছিল। কলকাতা কাউন্সিল ১৭৬০, ১৭৬৩ এবং ১৭৬৫তে নবাব তৈরি করেছিল অর্থ লুঠের জন্য ‘কত লাখ আমাদের দেবেন?’ এই ছিল ব্রিটিশ চিন্তা।
জগত শেঠ মহতাব রাই আর মহারাজা স্বরূপচাঁদ নিজেদের তৈরি বিপ্লবে নিজেরাই ডুবে মরলেন। ইতিহাসে এই ঘটনা আকছার ঘটেছে। পলাশির পর শেঠেদের পতন দ্রুত ঘনিয়ে আসতে থাকে। মির কাসিম, ‘এমন এক শয়তান যে সে সরাসরি শেঠেদের মুখে চপেটাঘাত করে’। মির কাশিম শেঠেদের গ্রেফতার করে মুংগের নিয়ে যায়, বিহারের বাড়ে তাঁদের হত্যা করে এবং তার পরিবারের থেকে আরও অর্থ দাবি করার জন্য কিছু সদস্যকে তার সগে বন্দী করে রাখে।
তবুও বলতে হবে ১৭৫৭র চক্রান্ত এমন এক অবস্থা তৈরি করল, যাতে এই ধরণের কোন হিংসাত্মক ঘটনা না ঘটলেও জগতশেঠেরা তলিয়ে যেতে বাধ্য হতেন। ঘটনাক্রমের ওপর তাঁদের নিয়ন্ত্রণ চলে গিয়েছিল। কোম্পানির আমলাদের ব্যক্তিগত ব্যবসা করার জন্য আর অর্থ ধার করতে হল না। শেঠেরা তাঁদের আর্থিক সামর্থে এবং রাজনৈতিক যোগাযোগে যেভাবে পলাশি পূর্ব সময়ে ব্রিটিশদের নানাভাবে সাহায্য করেছেন, তাতে বহু ব্যবসায়ী বাংলায় আসতে চাইতেন না – তাঁদের ধারণা ছিল বাংলায় জগতশেঠদের পালিত পুত্র ব্রিটিশ ব্যবসায়ীরাই শেষ কথা।
পলাশির চক্রান্তে উদ্ভুত ঘটনায় কোম্পানির ব্যবসা আর শেঠেদের কম সময়ের ঋণের ওপর নির্ভরশীল হয়ে রইল না। পলাশির পর কোম্পানি আর তার আমলাদের এত অর্থ উদ্বৃত্ত হল যে তাঁরা দেশে ব্যক্তিগত ব্যবসার লাভ নিয়ে যেতে ঘুরপথে ডেন, ডাচ আর ফরাসি কোম্পানির খাজাঞ্চিতে রাখতে শুরু করল, যারা তাঁদের লন্ডনে বিল অব এক্সচেঞ্জ করে টাকা শোধ দিত। ফলে ডেন, ডাচ আর ফরাসি কোম্পানিদেরও আর শেঠেদের কাছে হাত পাততে হল না। মার্ক্স বলছেন এই পুঁজির কোন জন্ম শংসাপত্র ছিল না।
পলাশির চক্রান্তের পর বাংলার রপ্তানি বাণিজ্য জগতশেঠেদের ঋণ নিরপেক্ষ হয়ে গেল।(চলবে)...

উপনিবেশবাদ বিরোধী চর্চা - জগতশেঠ২

(গত কয়েকদিন ধরে বাংলায় মারোয়াড়িদের ভোট দেওয়া ইত্যদি নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে। এর সঙ্গে জুটেছিল কুমারবাবুর সিরাজ সংক্রান্ত প্রকাশনা এবং আমাদের পলাশি বিষয়ক উত্তর। ফলে সেই সময় বুঝতে কিছু লেখা তৈরি করার ভাবনা মাথায় আসে। তার প্রথম বিষয় এই লেখাটি। এটি দ্বিতীয় খণ্ড। এই লেখাটির সঙ্গে বাংলা মায়ের সে সময়ের সমৃদ্ধির বিষয়টি জড়িয়ে রয়েছে আষ্টেপৃষ্ঠে। লেখাগুলো বড় হবে।
ভাল লাগলে পড়বেন, মন্তব্য করবেন, আতঙ্ক হলে ক্ষমাঘেন্না করে এড়িয়ে যাবেন। - উইভার্স, আর্টিজান, ট্রাডিশনাল পার্ফর্মিং আর্টিস্টস গিল্ডের পক্ষে বিশ্বেন্দু)
পুর্বপ্রকাশিতের পর...
টাঁকশালে দামি ধাতু ভাঙ্গিয়ে মুদ্রা তৈরি করতে জগতশেঠেরা বাটা নিত। যারা বাংলায় ব্যবসা করতেন তাঁদের প্রত্যেক বছর জগতশেঠেদের থেকে বাটা দিয়ে মুদ্রা ছাপ দিয়ে নিতে হত। শুধু এই কর্মেই জগতশেঠেদের বিপুল মুনাফা হতে থাকে। বাংলা সুবায় সে সময় নানান ধরনের মুদ্রা চলত। অথচ বাংলার মুদ্রা ব্যবস্থায় কোন মাতস্যন্যায় আসে নি(এ নিয়ে আমাদের যুক্তি অন্য - সে পরে কোন দিন - বিশ্বেন্দু)। সব মুদ্রার টিকি বাঁধা ছিল শেঠেদের কোঠিতে। তারা স্রফদের কাজকর্ম নিয়ন্ত্রণ করত। বাঙ্গালয় যত সোনা বা দামি ধাতু আসত তা প্রথমে জমা দিতে হত জগতশেঠ নিয়ন্ত্রিত টাঁকশালে।
জগতশেঠেদের অন্যতম কাজ ছিল বাংলার ভুমিরাজস্ব জমা নেওয়া আর সেগুলি দিল্লিতে চালান করা। নবাব বছরের প্রথম দিনে যে পুন্যাহ পালন করতেন, সারা সুবা থেকে সে দিন সমস্ত জমিদার তাঁদের দেয় ভুমিরাজস্ব জমা দিত শেঠেদের কোঠিতে। তার পর তাঁরা পদমর্যাদা অনুযায়ী খেলাত নিতেন নবাবের দরবার থেকে। শেঠেদের কোঠি থেকে নির্দিষ্ট পরিমান অর্থ দিল্লির রাজদরবারেতে হুন্ডি কাটা হত। ১৭২৮ থেকে ১৭৪০ পর্যন্ত বাংলার রাজস্বের এক বিপুল অংশ দিল্লির কোঠি কেন্দ্রিয় রাজস্বে জমা করেছে। অর্থাৎ জগতশেঠের কোঠি, বাংলা সুবার স্টেট ব্যাঙ্ক রূপে কাজ করত। নবাবের দরবারের আমিরদের বক্তব্য ছিল কোঠি (ফতেচাঁদের এস্টেট) নবাবের তোষাখানা রূপে ব্যবহৃত হচ্ছে।
বাংলায় ১৭০৬ সালে মানিকচাঁদ ইংরেজদের সঙ্গে প্রথম কাজ শুরু করেন। ১৭১৮ থেকে ১৭৩০ পর্যন্ত ব্রিটিশেরা কোঠি থেকে গড়ে বছরে চার লাখ টাকা ধার করত। হয়ত পাটনা, ঢাকা, কলকাতা কোঠিও প্রায় একই পরিমান অর্থ ধার করত। ধারের ব্যাপারটা জটিল হয়ে পড়ে কোম্পানির আমলাদের ব্যক্তিগত ব্যবসা জুড়ে যাওয়ায়। ব্রিটিশেরা এই দুটি আলাদা করলেও শেঠেরা ব্যবসাকে আলাদারূপে দেখত না – এ নিয়ে বচসা মতান্তর হয় – রাজসভা পর্যন্ত গড়ায়। ব্রিটিশদের জগতশেঠেদের নীতির সঙ্গে মানিয়ে চলতে হয়েছে, ফতেচাঁদকে সমঝে চলতে হয়েছে।
কেন জানানেই, ব্রিটিশদের বিরুদ্ধেই ছিল বাংলার নবাবদের সবথেকে বেশি দরকষাকষি – যদিও কিছু বিধিনিষেধ ছাড়া দিল্লি থেকে তারা টাকা ছাপাবার ফারুকশিয়রের ফর্মান হাসবুলহুকুম হাসিল করেছিল। ব্রিটিশ আর ডাচেদের বাংলার টাঁকশাল দখলের চেষ্টা বরাবরই বাংলার নবাবেরা বাধা দিয়ে এসেছে। যদিও দাক্ষিণাত্যে আর্কট টাকা ছাপাত ব্রিটিশেরাই। মুর্শিদকুলি, সুজাউদ্দিন, আলিবর্দি এবং সিরাজ পর্যন্ত প্রথমে জগতশেঠ ফতেচাঁদ এবং তাঁর পর জগতশেঠ মহতাব রাই নবাবের হয়ে মুদ্রা ছাপানোর কাজটি করে এসেছেন। ফারুকশিয়রের ফর্মানে ছিল যে মাদ্রাজের মুদ্রা যদি সুরাটের মত গুণমানে হয়, সেগুলি বাংলায় বাটা ছাড়া চালাতে দিতে হবে। বাস্তবে এটাও বাংলায় প্রয়োগ করা যায় নি।
জগতশেঠেরা পূর্বভারতের সবথেকে বড় ব্যাঙ্কার ছিল। তাঁরা মুদ্রা বিনিমিয়ের হার, দামি ধাতু নিশ্চিতভাবে হাত বদল করা এবং নির্দিষ্ট পরিমান ঋন নির্দিষ্ট সময়ে দেওয়ার ক্ষেত্রে মাহির ছিল। বড় হয়ে ওঠা পুঁজির যে সব ভাইসেস গুলি থাকে যেমন বর্তমান সময়ের লটারি/জুয়াড়ি অর্থনীতি (স্পেকুলেটিভ স্পিরিট), তাতে বিশ্বাস করতেন না জগত শেঠেরা। তাঁদের ওপর নির্ভর করা যেত, তাঁরা বুঝদার ছিলেন এবং বড় ব্যবসার অনুকূল পরিস্থিতি তৈরি করেছিলেন। যদিও তাঁদের ব্যবসা সরাসরি রাষ্টের সঙ্গে মিলেমিশে চলত, যা আদতে আধুনিক ব্যাঙ্ক ব্যবস্থার নীতির বিপরীত, কিন্তু পলাশির আগে পর্যন্ত তাঁরা মূল ব্যবসার নীতি মেনে চলতেন মন্তব্য করেছেন নরেন্দ্র কৃষ্ণ সিনহা।
লিটল অন্যান্য ব্রিটিশার ঐতিহাসিকদের মত জগতশেঠেদের সঙ্গে ব্রিটিশদের কি সম্পর্ক ছিল তা নিয়েই শুধু কলমপাত করেছেন। অথচ বাংলার স্বাধীন সিদ্ধান্তের (ব্যবসায়ীদের থেকে দাদন নিয়েও সেই অগ্রিম প্রত্যাখ্যান করতে পারতেন পলাশি পূর্ব বাংলার তাঁতি বা অন্য উতপাদক) তাঁতিদের সুতির এবং রেশমের কাপড়, বাংলা সুবার সোরাসহ হাজার পণ্যদ্রব্য কেনার তুমুল প্রতিযোগিতা ছিল ব্যবসায়ী মহলে, ফলে নির্দিষ্ট সময়ে ধারের পরিকাঠমো তৈরি হয়েছিল বাংলায়। জগত শেঠদের নীতিই ছিল কম সময়ে ধার দেওয়া। সেই সময়ের বাংলার আর্থ ব্যবস্থায় সেই নীতি খাপে খাপ খেয়ে গিয়েছিল। ১৭৫৭ সালে ডাচেরা তাদের থেকে বার্ষিক ৯ শতাংশ সুদে চার লাখ ধার নেয়। চন্দনগর দখল হওয়ার বছরে ফরাসিরা ধার করে পনের লক্ষ। ঢাকা বা কলকাতা, হুগলী, চন্দননগর বা অন্তর্দেশিয় বা আন্তর্জাতিক – যে কোন ব্যবসার সাফল্য নির্ভর করে সঠিক সময়ে সঠিক পরিমানে ঋন পাওয়ার পরিকাঠামো রয়েছে কিনা তার ওপর। প্রতিযোগিতামূলক বাজারে সহজ এবং নিরবিচ্ছিন্ন ঋনের সুযোগ যে কোন ব্যবসায়ীর অন্যতম প্রধান চাহিদা।
আগেই বলেছি পূর্ব ভারতের আর্থ ব্যবস্থায় জগতশেঠের কুঠি ছিল একমাত্র ব্যবস্থাপক। শুধু দেশে বা দিল্লিতেই নয় বিদেশেও হুণ্ডির জাল ছড়ানো ছিল। মধ্য এশিয়ার তুরানি ব্যবসায়ী, বসরা, মোকা, জেড্ডায় ব্যবসা করা আর্মেনিয় ব্যবসায়ীরা, উত্তর ভারতের ব্যবসায়ী, ব্রিটিশ, ফরাসি, ডাচ ইস্ট ইন্ডিজ কোম্পানি এমন কি কোম্পানির আমলাদের ব্যক্তিগত ব্যবসায়েও ধার দিতেন জগতশেঠেরা। সুতি বস্ত্র, কাঁচা রেশম, রেশম বস্ত্র এবং সোরা ব্যবসায় যে অমিত দক্ষতা তৈরি করেছিল পূর্ব ভারত, তার জাল ছড়িয়ে ছিল দক্ষিণ পূর্ব এশিয়া থেকে কিভা আর বোখারার খানাতে পর্যন্ত, ভূমধ্যসাগর থেকে অস্ত্রাখান ছাড়িয়ে মস্কো পর্যন্ত। সে ব্যবসা কত পরমান ছিল তা আজ আর জানা যায় না।
আন্তোনোভার গবেষনার সূত্র জানতে পারছি, রুশ সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে যে পাঞ্জাবি, সিন্ধ, মুসলমান, মারোয়াড়ি, শিখেরা ব্যবসা করতেন তাঁদের কোন না কোনভাবেই মুর্শিদাবাদের জগতশেঠেদের কোঠিতে টিকি বাঁধা থাকত। রুশ তথ্যপঞ্জিতে যে সব ব্যবসায়ির নাম পাওয়া যাচ্ছে – মাটু, বলরাম, সুখানন্দ, চান্তু, কাসিরাম, মগনদাস বা ভারতীয়-তিব্বতি ব্যবসায়ী সক্কলে জগতশেঠেদের কোঠির হুন্ডি ব্যবহার করত। ১৭৪৭এর নাদির শাহের হত্যাকাণ্ড এবং তার পরে যে ঘটনাবলীর সূত্রপাত হয় তাতে সাময়িকভাবে পারস্যের সঙ্গে ভারতের ব্যবসায়িক সূত্র কিছু সময়ের জন্য কেটে যায়। যদুনাথ সরকারের লাইফ অব নাজিবুদ্দৌলা প্রবন্ধ উল্লেখ করে নরেন্দ্র কৃষ্ণ লিখছেন, ১৭৫৭য় আফগানি লুঠেরা আহমদ শাহ দিল্লিতে প্রবেশ করেন, তার লুঠের ছাড়পত্র ছিল একমাত্র জগতশেঠ। আমির ওমরাহ’র লুঠের খাজানার আফগানিস্তানে পৌঁছে দেওয়ার দায় নিতে হত শেঠেদের – এমনই ছিল তাঁদের নাম-যশ। শুধু ব্যবসাই নয় বিভিন্ন রাজনৈতিক দুর্যোগেও শেঠেরা বিপুল পরিমান অর্থ ব্যবস্থা করতেন। অন্তত পঞ্চাশ বছর ধরে নিরবিচ্ছিন্ন ভাবে উত্তরভারতের ঋণের বাজারের অন্যতম ভরকেন্দ্র ছিল মুর্শিদাবাদ।(চলবে)...

উপনিবেশবাদ বিরোধী চর্চা - জগতশেঠ

(গত কয়েকদিন ধরে বাংলায় মারোয়াড়িদের ভোট দেওয়া ইত্যদি নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে। এর সঙ্গে জুটেছিল কুমারবাবুর সিরাজ সংক্রান্ত প্রকাশনা এবং আমাদের পলাশি বিষয়ক উত্তর। ফলে সেই সময় বুঝতে কিছু লেখা তৈরি করার ভাবনা মাথায় আসে। তার প্রথম বিষয় এই লেখাটি। এটি প্রথম খণ্ড- দুতিনটি খণ্ডে প্রকাশ পাবে। এই লেখাটির সঙ্গে বাংলা মায়ের সে সময়ের সমৃদ্ধির বিষয়টি জড়িয়ে রয়েছে আষ্টেপৃষ্ঠে। লেখাগুলো বড় হবে। ভাল লাগলে পড়বেন, মন্তব্য করবেন, আতঙ্ক হলে ক্ষমাঘেন্না করে এড়িয়ে যাবেন। - উইভার্স, আর্টিজান, ট্রাডিশনাল পার্ফর্মিং আর্টিস্টস গিল্ডের পক্ষে বিশ্বেন্দু) বেঙ্গল পাস্ট এন্ড প্রেজেন্ট পত্রিকায় জে এইচ লিটলএর দ্য হাউস অব জগতশেঠ ১৯২০-২১ সালে কয়েকটি কিস্তিতে প্রকাশ হয়েছিল, সেটি বই হয়ে বেরোবার সময় ভূমিকা লেখেন বাংলার অর্থনীতির প্রবাদপ্রতীম ঐতিহাসিক নরেন্দ্র কৃষ্ণ সিনহা। শেঠ পরিবারের ওপর এই লেখাটি মূলত তাঁ’র লেখার ওপর ভিত্তি করে তৈরি।
ভারতের বাণিজ্যর ইতিহাসে মারোয়াড়ি বানিয়া আর শেঠদের ভূমিকা ছিল অগ্রগণ্য। কে এ আন্তোনোভা ইন্দো-রুশিয়ান রিলেশন্স ইন দ্য সেভেন্টিন্থ অ্যান্ড এইটিন্থ চেঞ্চুরিজ প্রবন্ধে বলছেন ভারতীয় শেঠ আর বানিয়ারা(ব্যাঙ্কার এন্ড মার্চেন্টস)দের যে গুরুত্বপূর্ণ পূর্বভারতে ভূমিকা পালন করছিলেন, অস্ত্রাখানেও মারোয়াড়িরা একই ভূমিকা পালন করে এসেছেন। অষ্টাদশ শতকে, অস্ত্রাখান থেকে ঢাকা, এই বিস্তীর্ণ ভূখণ্ডে মারোয়াড়ি শেঠদের ভূমিকা এশিয় আর্থ ব্যবস্থায় খুব গুরুত্বপূর্ণ ছিল।
টড তার এনালস এন্ড এনটিকুইটি অব রাজস্থানের মারোয়াড় খণ্ডে বলছেন, মুঘল আমলে মারোয়াড় বৈদেশিক ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মারোয়াড়এর পালি বাজার পশ্চিম ভারতের সমুদ্র উপকূল এবং উত্তর ভারতের ব্যবসার সংযোগস্থল ছিল। পালিতে ভারত, কাশ্মীর এবং চিন(তিব্বত?)এর বিভিন্ন পণ্য ইওরোপ, আরব, পারস্য এবং আফ্রিকার পণ্যের সঙ্গে হাত বদল হত। কচ্ছের সমুদ্রবন্দর থেকে কাতার(ক্যারাভান) আমদানি করত হাতির দাঁত, তামা, খেজুর, গাম-আরবিক(?), বোরাক্স, নারকেল, ব্রড ক্লথ, রেশম বস্ত্র, চন্দন, ক্যাম্ফর, রঞ্জক দ্রব্য, বিভিন্ন ওষুধ, অক্সাইড, সালফেট অব আর্সেনিক, মশলা, কফি ইত্যাদি। এর বিনিময়ে বিদেশিরা পেত চিন্টজ, শুকনো ফল, মুলতানের জিরে, চিনি, আফিম(কোটা আর মালব থেকে), রেশম এবং দামি বস্ত্র, পটাশ, শাল, রাঙ্গানো চাদর, হাতিয়ার, নুন ইত্যাদি। ফলে মারোয়াড় বালকেরা ন্যাংটো বয়স থেকেই ব্যাবসার ঘাঁতঘোঁত জেনে যেত। তাছাড়া এই শুষ্ক অনুর্বর অঞ্চল তাঁদের বার বার ধাক্কা দিয়ে বার করে দিয়েছে তাঁদের জন্মভূমি থেকে।
বল্লাল সেনের সময় ১১৫৮-১১৭৯ থেকেই টাকা লেনদেন বা বিনিয়োগের কাজ থেকে কার্যত হাত ধুয়ে বসে ছিল বাঙ্গালিরা। বাঙ্গালিদের শেঠ ছিল স্বর্ণ বা সুবর্ণবনিকেরা। বল্লাল তাঁদের ছোটজাত ঘোষণা করে দেন। বণিক-রাজার লড়াইতে মাথা ঢোকানর সুযোগ পেয়ে যায় বিদেশি শেঠেরা।
মারোয়াড়ের নগর থেকে পাটনায় ১৬৫২ সালে হিরানন্দ সাহু এসে কোঠি তৈরি করে ব্রিটিশদের ব্যবসায় বিনিয়োগ করতে থাকেন – ছোট সময়ের জন্য ধার দিতে শুরু করেন। তাঁদের যখন ভারতে কেউ চেনে না, তখন থেকেই তাঁরা বাণিজ্য করতেন ব্রিটিশদের সঙ্গে। হিরানন্দের সাত পুত্রের প্রথমটি নামহীন মাণিকচাঁদ সপ্তদশ শতের শেষের দিকে ঢাকায় কোঠি স্থাপন করতে এলেন। ঢাকা তখন বাংলা সুবার রাজধানী। পূর্ব ভারতের নদী বাণিজ্য কেন্দ্রগুলির বাদশা। শুধু ঢাকায় বছরে নদী বাণিজ্যের পরিমান ছিল এক কোটি টাকারও বেশি। ব্রিটিশ কোম্পানি তখন ঢাকার উতকৃষ্ট বস্ত্রগুলির অন্যতম খরিদ্দার। ডাচেরাও সেই মহার্ঘ বস্ত্রগুলি দক্ষিণপূর্ব এশিয়া এবং ইওরোপে ব্যবসার জন্য কিনত। ডাচ এবং ব্রিটিশদের পাল্লা দিয়ে বস্ত্রদ্রব্য কিনত ফরাসি কোম্পানি। আর্মানি, গুজরাটি সহ ভারতের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরাও প্রচুর পণ্যদ্রব্য কিনত। এই প্রতিযোগিতার বাজারে সময় মত টাকা ধার পাওয়া ছিল ব্যবসায় টিকে থাকার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। মাণিকচাঁদের ঢাকা কোঠির ব্যবসা ভরে উঠল।
মুর্শিদকুলি খাঁ ঢাকা থেকে রাজধানী সরিয়ে নিয়ে এলেন মকসুদাবাদে। তার অন্যতম আস্থার দেওয়ান মাণিকচাঁদ তাঁর সঙ্গে এলেন নতুন রাজধানীতে। সুবাদারি পরিকাঠামোর অধস্তনটি চলে এল মকসুদাবাদে – কিন্তু নায়েব সুবাদারিটা থেকে গেল ঢাকায়। মুঘল সাম্রাজ্যে ঢাকা তখনও টাকা ছাপায়, তার কিছুদিন পরে তা উঠে যাবে মকসুদাবাদ - মুর্শিদাবাদে। মাণিকচাঁদের ঢাকার কোঠি তখনও ভাল ব্যবসা করছে। পাটনা ছাড়া পরিবারের ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ কোঠিটি ঢাকাতেই। এছাড়াও হুগলি, কলকাতা, বেনারস এবং উত্তরভারতে অন্যান্য ব্যবসার স্থানে পরিবারের নিত্যনুতন কোঠি গড়ে উঠতে শুরু করল। তবে কবে দিল্লিতে পরিবার কবে কোঠি খুলল তার ইতিহাস জানা যায় না। ১৭১৪য় মাণিকচাঁদের মৃত্যুর পর ১৭২২ সালে উত্তরসূরী ফতেচাঁদ দিল্লির সম্রাটের থেকে জগতশেঠ উপাধি পান। তাতে বোঝা যায় এই ঘটনার অনেক আগেই পরিবার দিল্লিতে তাঁদের কোঠি বানিয়ে ফেলেছে।
বাংলার দরবারে জগতশেঠেদের দবদবা তৈরি করা খুব সহজ হয় নি, ১৭১৭য় নবাবের মুর্শিদকুলির টাঁকশালের দারোগা রঘুনন্দনের মৃত্যর আগে পর্যন্ত। রঘুনন্দনের পর নবাবের টাঁকশালের চাবি এল জগতশেঠেদের সিন্দুকে। ডাচ তথ্যে তাকে হিন্দুস্তানের সব থেকে বড় শেঠ (মানিচেঞ্জার) হিসেবে বর্ণনা করা হচ্ছে। তাঁদের হিসেবের বা সমীক্ষার খাতায় এতবার তার নাম দেখা যেত যে হল্যান্ডের কর্তারা বুঝতেই পারতেন না, ইনি ব্যক্তি না কোন সংগঠন। ডাচ সূত্রে জানা যাচ্ছে জগতশেঠের চুঁচুড়ার কোঠির নাম ছিল ফতেচাঁদ আনন্দচাঁদজী। আনন্দচাঁদ ফতেচাঁদের পুত্র, পিতার আগেই মারা যান। ফতেচাঁদের অন্য পুত্র দয়াচাঁদও বাবার আগে মারাযান। মুর্শিদাবাদের বড় কোঠিটির নাম ছিল মাণিকচাঁদ আনন্দচাঁদজী। ঢাকা কোঠির নাম ছিল শেঠ মাণিকচাঁদ জগতশেঠ ফতেচাঁদজী। ডাচ সূত্রে জানা যাচ্ছে জগতশেঠেদের ব্যবসার সঙ্গে জুড়ে থাকত না যে সব শেঠেরা, তাঁদের ব্যবসা ঘটিবাটিচাঁটি হয়ে যায়। স্রফেরা যেসব ধরণের পয়সা বাংলা-বিহারের নানান এলাকায় চালাত, সেগুলির বাটা স্থির করত জগতশেঠের কোঠি।
নবাবকে তার চাহিদামত অর্থ জোগান দিয়ে তাকে খুশি করে, বাটার হার ঠিক করিয়ে নিত শেঠের কুঠি। ব্রিটিশদের কলকাতা কাউন্সিল লিখছে, ফতেচাঁদের সঙ্গে নবাবের এত ভাল সম্পর্ক যে তাকে ডিঙিয়ে নবাবের থেকে টাঁকশালের দখলের ফরমান জোগাড় করা প্রায় দুঃসাধ্য।(চলবে)...