Showing posts with label রাষ্ট্র. Show all posts
Showing posts with label রাষ্ট্র. Show all posts

Monday, October 21, 2019

রাষ্ট্রটি উপনিবেশিক চরিত্রের - কী করে বুঝব?

১) চাষীরা আত্মহত্যা প্রবণ, রাষ্ট্রকে ন্যুনতম ক্রয়মূল্য নামক সোনার পাথরবাটি ঝুলিয়ে রাখতে হয়, কৃষিকে বাঁচাতে কর্পোরেট কৃষির নিদান দেওয়া হয়;
২) কারিগরদের অবস্থা চাষীদের মতই;
৩) শ্রমিকেরা চাষী কারিগরদের মত চরম অবহেলিত;
৪) উন্নয়নের জন্যে আদতে কর্পোরেট এবং মধ্যবিত্তের প্রয়োজনে কৃষক, গ্রামীন, কারিগর, ছোট অপরম্পরার ব্যবসায়ী উচ্ছেদ স্বাভাবিক ঘটনা বলে রাষ্ট্র মনে করে;
৫) কৃষক, কারিগর, শ্রমিকের তুলনায় মধ্যবিত্ত আনুপাতিকহারে ভাল থাকে এবং কৃষক, কারিগর, শ্রমিকের নামে বিপুল ভর্তুকি মধ্যবিত্তরা খেয়ে থাকে;
৬) যে রাষ্ট্র-বিকাশ-পরিকল্পনায় সংখ্যালঘু কর্পোরেটরা প্রয়োজনের তুলনায় অনেক বেশি প্রাধান্য পায়; দেশিয় জ্ঞান দক্ষতা প্রযুক্তির তুলনায় পশ্চিমি জ্ঞান দক্ষতা প্রযুক্তি অত্যধিক গুরুত্বপায়;
৭) যে রাষ্ট্র মনে করে পশ্চিমের মত করে জ্ঞানচর্চা, দক্ষতা চর্চা, দেশের কাঠামো বিকাশ, অর্থনৈতিক বিকাশ দরকার
সেই রাষ্ট্র অবশ্যম্ভাবীভাবে ঔপনিবেশিক, তার রাষ্ট্র কাঠামো ঔপনিবেশিক, তার গণতন্ত্র ঔপনিবেশিক।

Friday, May 25, 2018

রাষ্ট্র এবং অস্ত্রের কৃষ্টি আর সমাজ

এই ছবিটা আমার খুব প্রিয় লেগেছে। 
সমস্যা আধুনিককালের জাতি রাষ্ট্র। সেই একমাত্র খুনি। রাখলে রাখে, মারলে মারে। সমাজকে, ব্যক্তিকে অধিকারকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে নবাবি আমলের পর থেকে। 
আইনি খুনের অধিকার, ফাঁসি দিয়েই হোক, আন্দোলনে গুলি চালিয়েই হোক, বা অন্য যে কোন প্রকারেই হোক, রাষ্ট্র নিজের হাতে নিয়ে নিয়েছে গত আড়াইশ বছর। অস্ত্র রাখার একমাত্র অধিকার রাষ্ট্রের। তাকে সমাজের কাছে কোন অনুমতি নিতে হয় না। 
এই জন্যে আমি রাষ্ট্র যাদের দুষ্কৃতি বলে তাদের বেবাক পছন্দ করি - বুক ফুলিয়ে তারা অস্ত্র নিয়ে ক্যাদরানি দেখায় - রাষ্ট্রের বিরুদ্ধে।
এই ব্যবসার জেরে ইংরেজদের অসদউপায়ে ধন সংগ্রহ করা মানুষের চিবি মাথায় উঠেছিল।
এই দাবি করার বুকের পাটা তো আর আজকাল দেখি না। 
বাংলাদেশ যুগযুগ জিও।