Showing posts with label নিউটন. Show all posts
Showing posts with label নিউটন. Show all posts

Monday, August 27, 2018

উপনিবেশ বিরোধী চর্চা নৌবিদ্যা - অঙ্ক এবং জ্যোতির্বিদ্যা – একটি পাগান(জনজ্ঞান – লৌকিক) জ্ঞান৮

ডি পি আগরওয়াল, লোকবিজ্ঞান কেন্দ্র, আলমোড়া
সময় পার্থক্য দিয়ে দ্রাঘিমার মান নির্নয়ের তত্ত্ব ভাষ্কর জানতেন। কিন্তু আপনি যে তত্ত্বে দিক নির্নয় করলেন, সেটি সপ্তদশ শতকে মরুভূমিতে হারিয়ে যাওয়া কোন মুসাফিরের পক্ষে কষা সম্ভবপর ছিল না কারণ যান্ত্রিক ঘড়ি সপ্তদশ শতকে ইওরপে তৈরিই হয় নি, এবং অতীত এশিয়া যে জ্ঞান তৈরি করেছে সে জ্ঞান তখন ইওরোপের ছিল না।
যদি ধরেই নেওয়া যায় যে সেই সময়ের প্রাথমিকভাবে যান্ত্রিক ঘড়ি তৈরি হয়েছিল, সেটি এত বড়, ভারি আর সঠিক মাপের থেকে এত দূরেছিল যে এটি দিয়ে সমুদ্রযাত্রা সম্ভব ছিল না। ফলে তখনও পর্যন্ত ইওরোপের হাতে সমুদ্রযাত্রার কোন নির্ভরযোগ্য প্রযুক্তি ছিল না যা দিয়ে সমুদ্রে তারা দ্রাঘিমা মাপবে – যদিও ততদিনে সারা পৃথিবী চক্কর দিচ্ছে ইওরোপিয় জাহাজগুলি।
১৭০৭ সালে আওরঙ্গেজেবের মৃত্যুর বছরে পার্লামেন্টারি কমিটির সামনে নিউটন বললেন, That for determining the Longitude at Sea, there have been several Projects, true in theory, but difficult to execute. One is a Watch to keep Time exactly, but.. .such a Watch has not yet been made।
কিন্তু নিউটন কথিত ঘড়ি তৈরি করাই ঝামেলাদার। একাধারে তাকে হতে হবে ক্ষুদ্রাতিক্ষুদ্র, যা সহজে জাহাজে বহন করা যায়। একে জাহাজের গতি নিরপেক্ষ হতে হবে, ঝড়ের মুখে পড়া জাহাজের দুলুনি নিরপেক্ষ হতে হবে, এছাড়াও একে shock proof হতে হবে, একে তাপমাত্রা এবং হিউমিডিটি নিরপেক্ষ হতে হবে, সব থেকে বড় কথা জল নিরপেক্ষ হতে হবে।
সমস্যা নিরসনে একটা বোর্ড অব লঙ্গিচিউড তৈরি হল এবং তাকে ২০০০০ পাউন্ড(যখন ৫০০ পাউন্ডে মহার্ঘ লন্ডনে রাজার হালে এক বছর কাটানো যেত) অনুদান দেওয়া হল। ১৭৩৬এর পর জন হ্যারিসনের নেতৃত্বে প্রয়োজনীয় যান্ত্রিক ঘড়ি তৈরি হল এবং পলাশীর বছর ১৭৫৭ সালে জামাইকা দিকে যাওয়া জাহাজে সেটিকে বসিয়ে বসিয়ে সব শর্তপূরণ করানো হল।
মধ্যসপ্তদশ শতকে ঘড়িটি ব্যপক ব্যবহার্য হয়ে বিপুল উৎপাদন হতে শুরু করল ইওরোপে। পশ্চিম পূর্বের প্রযুক্তির থেকে কয়েক কদম এগিয়ে গ্যাল। এই যান্ত্রিক ঘড়িটিকে আস্তে আস্তে প্রমিতিকরণ করে ফেলার পরে নামকরণ করা হল ক্রোনোমিটার।

Thursday, July 19, 2018

উপনিবেশ বিরোধী চর্চা১৩ - উইলিয়াম জোনস ভদ্রলোক চরিত্রের জন্ম - অমেট্রোপলিয় তথ্যসংগ্রহঃ একটি সামাজিক ইতিহাস

হিন্দুদের সত্য সাক্ষ্য নেওয়া বিষয়ে এতই আবিষ্ট হয়ে পড়েন যে তিনি রামলোচনের কাছে সংস্কৃত শেখা সম্বন্ধে বলেন, few Europeans will ever learn [Sanskrit or Arabic], because neither of them leads to any advantage in worldly pursuits language of the Gods’ through ‘a pleasant old man [Ramlochan] of the medical cast, who teaches me all he knows of the Grammar; and I hope to read the Hit Upadès, or some other story-book with him. My great object is the Dharme Sastra, to which I shall arrive by degrees। ১৭৮৬ সালের অক্টোবরে ওরমেকে লেখা চিঠি, your favorite Virgil would make an indifferent appearance in a verbal translation [into Sanskrit and Arabic]; and the art of his composition can only be known to those, who, like you, feel the charm of his original versification. But the discussion would lead me too far from the Sanscrit and Arabick law, which I find necessary to study; literature being only an amusement।

এই পৃষ্ঠভূমিতে তাঁর সংস্কৃত শেখার চার মাসের মধ্যে অন দ্য হিন্দুজ নামক লেখা বিশেষ বার্তা এবং গুরুত্ব বহন করে। এটা সত্যি যে এই লেখায় জোনস এক ঢিলে বহু পাখি মারার চেষ্টা করেছেন, বিশেষ করে বাইবেল কথিত জাতিতত্ত্বকে প্রশ্ন করা, ভাষার ভিত্তিতে রাষ্ট্রের উদ্ভব আর ফরাসি তাত্ত্বিক ভলতেয়ার আর বেইলির বিরুদ্ধে বাইবেলিয় তত্ত্ব উপস্থাপন করা ইত্যাদি। এছাড়াও তিনি ভারতের সভ্যতার প্রত্নাতাত্ত্বিক প্রাচীনত্ব প্রমান করতে চাইলেন; এবং সব কটা বিষয় তিনি তার এশিয়াটিক সোসাইটির Promethean কার্যক্রমে এনে ফেললেন।

এখানে বলা দরকার এই কার্যক্রমের অন্যতম প্রভাব, একসময় ইওরোপের ভদ্রলোক সমাজে চলা ভাবনা, তুলনামূলক ভাষাতত্ত্ব হলেও, অন্যভাবে বিষয়টা দেখছি। তিনি একসময় সংস্কৃত বলিয়ে দক্ষিণ এশিয়দের সঙ্গে গ্রিক আর রোমিয়(যারা ইংরেজির পূর্বজ)দের সঙ্গে মিলমিশ করাবার যে চেষ্টা করলেন, সেটা আদতে কিন্তু যে উপমহাদেশিয় মধ্যস্থদের সঙ্গে তিনি কাজ করছেন, তাদের ব্যক্তিগতভাবে না দেখে জাতিতাত্ত্বিক বৈধতা দেওয়ার চেষ্টা করা। Thomas Trautmann যুক্তিদিয়ে বলার চেষ্টা করেছেন, জোনসের প্রকল্পটি শব্দতাত্ত্বিক লব্জে ভর্তি হলেও আদতে এটি ভাষাতাত্ত্বিক নয়, একটি জাতিবাদী উদ্যম। জোনস তার জীবনের শেষ দিন পর্যন্ত ভাষার instrumentalist দৃষ্টিভঙ্গীই উপস্থাপন করে যান। তবে ট্রাউটম্যান জোনসের তত্ত্ব কিভাবে জাত(রেস)তত্ত্বের উদ্ভব ও বিকাশে কাজে লেগেছে সে বিষয়ে গবেষণা করলেও আমি শুধু বদ্ধ থাকব এই ভাবনাতে, কিভাবে জোনস এবং তার সমসাময়িকেরা একটি স্তরীভূত বহুকৃষ্টির সভ্যতায় বাস্তবজনোচিত যুক্তিবোধবিশিষ্ট প্রশাসনিক ব্যবস্থা তৈরির কাজে ব্যস্ত ছিলেন সেটি দেখানোর।

আসুন আমরা পৌঁছে যাই এশিয়াটিক সোসাইটির তৃতীয় বাৎসরিক প্রবন্ধে যেখানে বলা হচ্ছে, solve the great roblem, whether the [principal nations of Asia] had any common origin, and whether that origin was the same, which we generally ascribe to them। জোনস এখানে সে সময়ের বহু চর্চিত নোয়ার তিন পুত্র হ্যাম, শেম(যেখান থেকে সেমিটিক শব্দটির উতপত্তি) এবং জ্যাফেটএর বিশ্বে ছড়িয়ে পড়ার বাইবেল ভিত্তিক বৃহত্তর সমস্যাময় জাতিতত্ত্ব বিষয়ে আলোচনা করছিলেন। জোনস ১৭৭৪-৭৬এ প্রকাশিত হওয়া Jacob Bryantএর Analysis of Antient Mythologyএর তাত্ত্বিক বিরোধিতা করেন। যেকবের বইটি আদতে নিউটনের করে যাওয়া কালপঞ্জির সন্দেহজনক ব্যুৎপত্তিগত যুক্তি গ্রিক, রোমিয়, ইজিপ্সিয়, এবং ভারতীয়রা আসলে হ্যামের প্রজাতি ভাবনার উত্তরসূরী। জোনসের ভাবনায় ব্রায়ান্ট ঠিক কিন্তু ভুলভাবে যুক্তি সাজাচ্ছেন, তার উদ্দেশ্য ব্রায়ান্টের যুকতিকে শব্দতাত্ত্বিকভাবে সঠিক পথে নিয়ে আসা। এই কাজে তিনি ভারতকে বাছলেন কারণ তাঁর যুক্তি, the sources of wealth are still abundant even after so many revolutions and conquests; in their manufactures of cotton they still surpass all the world . . . nor can we reasonably doubt, how degenerate and abased so ever the Hindus may now appear, that in some early age they were splendid in arts and arms, happy in government, wise in legislation, and eminent in various knowledge . . .।

এই প্রেক্ষিতেই তিনি তার বিষ্ময়কর তত্ব সংস্কৃত, ল্যাটিন, গ্রিক, গথিক, কেল্টিক এবং পুরানো ফারসির মধ্যে গভীর গঠনগত সৌসাদৃশ্য রয়েছে উপস্থাপন করেন। শব্দতাত্ত্বিক এবং সাহিত্যিক মিলগুলি বিশ্লেষণ করে জোনস ভারতকে বিশ্লেষণ করলেন তার জনগনকে উপস্থাপন করার তিনটে চরিত্র দর্শন এবং রেলিঝিয়ন, ভাষ্কর্য এবং স্থাপত্য এবং বিজ্ঞান আর কলা আলোচনা করা। তার দাবি - That the Hindus were in early ages a commercial people, we have many reasons to believe; and in the first of their sacred law-tracts, which they suppose to have been revealed by MENU many millions of years ago, we find a curious passage on the legal interest of money, and the limited rate of it in different cases, with an exception in regard to adventures at sea; an exception, which the sense of mankind approves, and which commerce absolutely requires, though it was not before the reign of CHARLES I. that our own jurisprudence fully admitted it in respect of maritime contracts।

কপিল রাজের রিলোকেটিং মডার্ন সায়েন্স থেকে, ১৩০ পাতা

Monday, March 5, 2018

উপনিবেশ বিরোধী চর্চা৫ - তাফাজ্জুল হুসেইন খান - প্রিঙ্খিপিয়া ম্যাথমেটিকার শিয়া সংস্করণের প্রথম অনুবাদক

চিকিতসক এবং এক সময়ে এশিয়াটিক সোসাইটির প্রধান উইলিয়াম হান্টার এই অনুবাদের কাজটিকে বৈজ্ঞানিক উপনিবেশিকতাবাদের উপযোগিতা হিসেবেই দেখছেন। হান্টারের কাছে তাফাজ্জুলের কাজ আদতে মানবিক ইওরোপিয় উপনিবেশের স্নিগ্ধরূপ। তিনি এশিয়াটিক সোসাইটিতে ১৭৯৬ সালে বললেন - I have always thought that after having convinced the Eastern nations of our superiority in policy and arms, nothing can contribute more to the extension of our national glory than the diffusion among them of a taste for European science. And as the means of promoting so desirable an end, those among the natives who had penetration to see, and ingenuously to own, its superior accuracy and evidence, ought to be cherished. Among those of the Islamic faith, Tuffuzzul Hussein Khan, who, by translating the works of the immortal Newton, has conducted those imbued with Arabick literature to the fountain of all physical and astronomical knowledge, is above my praise।
সোসাইটির স্কটিশ জ্যোতির্বিদ জেমস ডিনুইডি নিজে হান্টারের বক্তব্য শুনেছেন। ১৭৯৩-৯৪ সালে ডিনুইডি চিনে গিয়ে সৌরমডেল(orreries) এবং newfangled telescopes নিয়ে কুইং সম্রাটকে ইওরোপিয় উচ্চমানের প্রযুক্তি বিষয়ে প্রভাবিত করতে ব্যর্থ হয়ে সবে কলকাতায় ফিরেছেন। কলকাতায় ব্যবসায়িক কিছু রাসায়নিক বিষয়ে দালালি, অঙ্কের শিক্ষকতা এবং জ্যোতির্বিদ্যা বিষয়ে বক্তৃতা দিয়ে ডিনুইডির দিন কাটে। ডিনুইডির জীবনীকার উইলিয়াম প্রাউডফুট লিখছেন, তারা কলকাতা থাকার সময় তিনি দেশি সব থেকে দক্ষ যে অঙ্কবিদের সঙ্গে দ্যাখা করেন তাঁর নাম তুলাজ্জুল হুসেইন। তাঁর পরেই আদত বিশেষণ প্রকাশিত হল, his knowledge was purely speculative, being unable to apply it to any practical purposes। ব্যাঙ্গাত্মক কুয়াশাচ্ছন্ন প্রাচ্যবাদের বিপ্রতীপে প্রগতিশীল ইওরোপিয় চাতুরি আবার নতুন করে মুখোমুখি হল।

নেটিভ তাফাজ্জুল ইওরোপিয় প্রভুত্বে বিশ্বাসী ছিলেন বলেই ১৭৯৭-৯৮ন সালে তাক লক্ষ্ণৌএর প্রধানমন্ত্রী করে পাঠানো হয়। শোরের সহায়ক, অনুবাদক নিল এডমন্ডস্টোন ১৯৯৭ সালে তাঁর সম্বন্ধে লিখছেন, আমি তাঁর মত দুটো মানুষ পাই নি, For general knowledge, acuteness of understanding,learning, deep penetration, politeness of manners, eloquence and dignity of conduct, I never met with his equal। আসফদৌল্লার মৃত্যুতে তাঁর বড় পুত্র, কোম্পানির স্বার্থ বিরোধী উজির আলি খানকে সিংহাসনে বসানো হয়। এক মাসের মধ্যে তাফাজ্জুল একটি রক্তাক্ত বিপ্লবে তাঁর ছাত্র সাদাত আলিকে সিংহাসনে বসান। তাফাজ্জুল শোরকে বেল, এটা হিন্দুস্তান, ইওরোপে যা করা যায় এখানে সেভাবে কাজ করা যায় না। একমাসেরে মধ্যে তিনি কলকাতায় এসে মৃত্যুমুখে পতিত হন। 

উপনিবেশ বিরোধী চর্চা৪ - তাফাজ্জুল হুসেইন খান - প্রিঙ্খিপিয়া ম্যাথমেটিকার শিয়া সংস্করণের প্রথম অনুবাদক

তাফাজ্জুলের কাজ সম্পর্কে বন্ধু আবু তালিব খান এবং পার্সি জ্ঞানী এবং রাজদূর আবদুললতিফ সুস্তারি বিস্তারে বলছেন। কলকাতার দরবারে হায়দ্রাবাদের উকিল হিসেবে কাজ করা আবদুল লতিফ সুস্তারি আত্মজীবনীমূলক তুহফাতুলঅলআলমএ বলছেন, তিনি তাফাজুলকে সে সময়ে ইওরোপিয় জ্ঞানচর্চা বিষয়ে মন দিয়ে মগ্ন হয়ে থাকতে দেখেছেন। তারমতে কোপার্নিকাসিয় এবং নিউটনিয় জোতির্বিদিদের কাজ ইসলামি সময়ের লিখিত জিজ-গুলির তুলনায় অনেক সূক্ষ্ম। তিনি তাফাজ্জুল সম্পর্কে লিখছেন, a pious Shi’ite, who also knew apart from Persian and Arabic, English and the Roman tongue that they call Latin, which is the learned tongue of the Europeans in which they write their scholarly books and which has the same position among them as Arabic among non-Arab Muslims।
তাফাজ্জুল, এডিনবরায় বাড়িতে চিঠি লিখে এন্ডারসনকে বলছেন, তিনি সব বই আরবিতে অনুবাদ করছেন এবং Besides several short treatises on logarithms, curve lines etc etc some of them I have already finished and some more of them will soon be brought to a conclsion। উল্টে এন্ডারসন তাফাজ্জুলকে সাহায্যের অনুরোধ পাঠাচ্ছেন এই বলে যে এডিনবরার শিক্ষিত বন্ধুরা আমার কাছে ভারতীয় জ্যোতির্বিদ্যা বিষয়ে কাজ চাইছেন। তিনি নদিয়া এবং বেনারসের নানান পণ্ডিতের সঙ্গে কথা বলে জানাচ্ছেন, পণ্ডিতদের মধ্যে আর এর জ্ঞান নেই - from the present ignorance of the pundits and the necessity of imploying an intelligent translator he apprehended the task would be very difficult and require a considerable time।
তাফাজ্জুলের আরও একটি বড় কাজ নিউটনের - আবদুল লতিফ যাকে আখ্যায়িত করেছেন মিস্টার হাকিম নিউটন হিসেবে, প্রিঙ্খিপিয়ার আরবি অনুবাদ। তাঁর মতে ইসলামি জ্যোতর্বিদ্যা স্বউদ্ভাসিত নয়, বরং হেলেনি আকেকজান্দ্রিয়ার জ্ঞানী ইউক্লিড, আপোলোনিয়াস এবং টলেমির কাছে ঋণী। সুন্নি খলিফাদের হাতে আলেকজান্দ্রিয়ার পুথি নষ্টেরও খেদোক্তি করেন তিনি। আবদুল লতিফ তাফাজ্জুলকে নতুন জ্ঞানচর্চার নতুন জ্ঞান উদ্যমে যুক্ত করার ভাবনা ভাবিয়েছিলেন।

তাফাজ্জুল যখন কলকাতায় আসেন, সে সময় ল্যাটিনে লেখা প্রিঙ্খিপিয়ার আন্দ্রে মুটির ইংরেজি অনুবাদ, এবং মারকুজ দ্য চ্যাটেলেটের ফরাসী অনুবাদ হাতের কাছে পান। অনুবাদটির কাজ শুরু হয় ১৭৮৯র কোন এক সময় এবং এর পিছনে রুবেন বারোর উৎসাহ ছিল। ১৭৮৯ সালে উইলিয়াম জোনস উইলিয়াম পামারকে বলেন সিন্ধিয়া শিবিরে যাওয়া ব্রিটিশ প্রতিনিধি, তাঁর বন্ধু তাফাজ্জুল প্রঙ্খিপিয়ার আরবি আনুবাদের উদ্যমী হয়েছেন। এই কাজের অগ্রগতি তাফাজ্জুল, এন্ডারসনকে এবং বারো, শোরকে পাঠাতে থাকেন। ১৭৯০র নভেম্বরে তিনি এশিয়াটিক সোসাইটিতে বলেন, the small time I had to spare … has been employed in writing a comment on the works of Newton, and explaining them to a very ingenious native [i.e. Tafazzul], who is translating them into Arabic।

উপনিবেশ বিরোধী চর্চা৩ - তাফাজ্জুল হুসেইন খান - প্রিঙ্খিপিয়া ম্যাথমেটিকার শিয়া সংস্করণের প্রথম অনুবাদক

লক্ষ্ণৌতে নবাব আসাফুদ্দৌল্লার সঙ্গে মিটমাট হয়ে যায় তাফাজ্জুলের। ১৭৮৮তে তাঁকে কলকাতায় ভকিল/উকিল হিসেবে অযোধ্যার স্বার্থ দেখার কাজে পাঠানো হয়। কপিল রাজ লিখেছেন কিভাবে দক্ষিণপূর্ব এশিয়ার ইতিহাসে স্বে সময় বিপুল দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে তাফাজ্জুল এই জটিল কর্মটি সমাধান করেছিলেন। ততদিনে সিন্ধিয়ার সঙ্গে শালবাই চুক্তির প্রেক্ষিত পাল্টে গিয়েছে। ওয়েস্টমনিস্টারে এডমন্ড বার্কের বিষবাক্য সামলাতে কোম্পানি হেস্টিংসের সঙ্গে ব্রুম আর এন্ডারসনের মত বেশ কিছু তাফাজ্জুলের বন্ধুস্থানীয় মানুষ চলে গিয়েছেন লন্ডনে। হেস্টিংসের দেশ ছাড়ার এক বছর আগে জ্ঞান লুঠকে সাংগঠনিক রূপ আর ঔপনিবেশিকতার নিগড় প্রাচ্যবাদেরর মধ্যে মিলিয়ে মিশিয়ে দিতে তৈরি হয়ে গিয়েছে এশিয়াটিক সোসাইটি – যার ঘোষিত উদ্দেশ্য history and antiquities, natural productions, arts, sciences and literature of Asia বিষয়ে বিতর্ক, আদতে জ্ঞানলুঠ।
ক্ষমতার কাছাকাছি থাকার অভ্যেস করা তাফাজ্জুল ব্যস্তসমস্ত কলকাতার ইন্দো-পার্সি ব্রিটিশ দালালদের সঙ্গে নতুন করে বন্ধুত্ব পাতালেন। তবে সে সময়ে তাঁর মূল কাজ ছিল রাজসভায় অযোধ্যা রাজ্যের হয়ে দালালি করা, এবং কোম্পানি আর অযোধ্যার প্রশাসনের মধ্যে নাজুক সম্পর্ককে চারিয়ে নিয়ে যাওয়া। তিনি গঙ্গা বাহনে অযোধ্যার উদ্দেশ্যে কামান এবং অস্ত্রশস্ত্র পাঠালেন আর কলকাতার খবর কাগজে লক্ষ্ণৌএর শাসন সম্বন্ধে কুরুচিকর মন্ত্রব্যের প্রতিবাদ করতে থাকেন। এশিয়াটিক সোসাইটির প্রধান উইলিয়াম জোনস এবং জোনসের উত্তরাধিকারী গভর্নর জেনারেল জন শোর তাকে গোপনে সাম্রাজ্যের নানান খবরাখবর দিতেন। এছাড়াও উকিল হিসেবে তিনি দক্ষিণের রসাপাগলা আর অন্যান্য অভিজাত সমাজের প্রখ্যাতদের, বিশেষ করে প্রাক্তন লক্ষ্ণৌএর রেসিডেন্ট রিচার্ড জনসন এবং আঙ্কিক, শিক্ষক এবং জ্যোতির্বিদ রুবেন বারোর মত মানুষের সঙ্গেও ওঠাবসা করতেন।
তাফাজ্জুল, সকালে উঠে নানান ইসলামি রীতিনীতি পালন করে ইসলামি ঐতিহ্য, দর্শন এবং অঙ্ক শিক্ষা দিতেন, দুপুরে ব্রিটিশারদের সঙ্গে আহার সারতেন, রাতে ইসলামি আইন নিয়ে গল্পগুজব করতেন এবং মাঝেমধ্যে ভাষণ দিতেন। ইংরেজিতে সড়গড় হতে তিনি হিস্ট্রি অব ইংলন্ড পড়া সুরু করেন, কিন্তু অনতিবিলম্বে সে আশা ছেড়ে দেন। ব্লেন, এন্ডারসনকে বলছেন তাফাজ্জুল, ‘generally spends an hour or two with me every other day in reading English books … those on Astronomy he is most fond of … you may send him a few books in that science or in the higher branches of Mathematics’।

তিনি বারোর মাধ্যমে পাওয়া ১৭৬৯ সালে লেখা উইয়ারসাইডের আঙ্কিক উইলিয়াম এমারসনের অঙ্ক বই মেকানিক্স নিজে কাজ শুরু করেন। টমাস সিম্পসনের ট্রিটি অব এলজেব্রা নিয়েও পড়াশোনা করেন। এছাড়াও ১৭০৭এর ফরাসী অঙ্কবিদ গুলিয়াম দি ল’হস্পিটালের শঙ্কু ব্যবচ্ছেদ নিয়েও গবেষণা করেন। সিম্পসন আর ল’হস্পিটালের তত্ত্ব তাকে এডমন্ড হ্যালি অনুবাদে আজেকজান্দ্রিয়ার এপলোনিয়াসের দি সেকডন রেটিওনিসে প্রবেশ করতে সাহায্য করে, যা আদতে দুটি তলে একটি নির্দিষ্ট অনুপাতে দুটি স্থির রেখা কাটার পদ্ধতি বর্ণনা। এই আরবি পুঁথিটি সপ্তদশ শতে অক্সফোর্ডে পাওয়া যায়। হ্যালির পৃষ্ঠপোষক ছিলেন নিউটন নিজে। হ্যালির আরবি বিষয়ে দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল এবং অনেকেই এই অনুবাদের পিছনে জোন্সের দক্ষতা দেখেছেন। সে সময় লন্ডন এবং কলকাতায় একসঙ্গে এই কাজ হচ্ছিল। তাফাজ্জুল এটির অনুবাদ করেন, যেহেতু তাঁর বাল্যাবস্থায় লক্ষ্ণৌতে পড়ার সময় নাসিরআলদিনতুসির লেখা আলেকজান্দ্রিয়া অঙ্ক বিষয়ে বীজগনিত, জ্যামিতি এবং এপোলনিয়াসের শঙ্কু বিষয়ে পাঠ নেওয়া ছিল। এই অনুবাদ ভবিষ্যতের ইওরোপিয় অঙ্কবিদ্যায় বিপুল প্রভাব ফেলবে। বারো, জন শোরকে তাফাজ্জুলের কাজ নিয়ে বলবেন, তাফাজ্জুল এপোলোনিয়াসের কাজটি নিয়ে এখন ব্যস্ত। এর উদ্দেশ্য স্পষ্ট - প্রথমে এটি গ্রিক থেকে আরবিতে আনুদিত হয়, তারপরে মূল গ্রিকটির কোন খোজ পাওয়া যায় নি। এটি আরবি থেকে ল্যাটিকে অনুদিত হয়, পাওয়া যায় বদলিয়ান লাইব্রেরিতে। এশিয়াতেও আরবি অনুবাদটা এখন আর নেই। আমি ল্যাটিন থেকে ইংরেজিতে অনুবাদ করে। তাফাজ্জুল এটিকে ইংরেজিতে অনুবাদ করছে --  He is now employed in translating Apollonius De sectione rationis: the fate of this work is singular, it was translated from Greek into Arabic, and the Greek original is lost; it was afterwards translated from Arabic into Latin, from an old manuscript in the Bodleian library. The Arabic of it is now lost in Asia. I translated the Latin version into English, and from the English Toffuzel Hussein is now rendering it into Arabic again।  

উপনিবেশ বিরোধী চর্চা২ - তাফাজ্জুল হুসেইন খান - প্রিঙ্খিপিয়া ম্যাথমেটিকার শিয়া সংস্করণের প্রথম অনুবাদক

সময়টা অযোধ্যা রাজ্যের ঔপনিবেশিকতায় প্রবেশের মুহূর্ত। ১৭৬৪তে বক্সারে ব্রিটিশেরা অযোধ্যার নবাবকে হারিয়ে দেয়। ১৭৭২ সালে সেনাপতি রবার্ট বার্কার জানান, কোম্পানি পাশের শক্তিশালী মারাঠাদের থেকে অযোধ্যা আর পাঠান রোহিলখণ্ডের মধ্যে এটি চুক্তি সম্পাদিত করে নবাবকে নিরাপত্তা দেবে। হেস্টিংস এসে বার্কারকে পদচ্যুত করেন, সেনাবাহিনীকে অযোধ্যাহ বাহিনীর সঙ্গে মিলে পাঠান রোহিলাদের বিরুদ্ধে আক্রমণের আদেশ দেন। উত্তরভারতের বিপুল অংশ ব্রিটিশ সাম্রাজ্যের কবলে চলে আসে। ১৭৭৫ সালে নবাবের এন্তেকাল ঘটলে তাফাজ্জুলের অলস পরিশ্রমবিমুখ কৃষ্টিবান ছাত্র আসফাদ্দৌলা সিংহাসনে বসে রাজধানী লক্ষ্ণৌতে তুলে নিয়ে যান এবং কোম্পানির লুঠেরা চাহিদায় আত্মসমর্পন করেন। রাজস্বের দিক দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ব্রিটিশদের হাতে তুলে দিয়ে বিপুল কোম্পানি সেনা ভর্তুকি দিয়ে পুষতে শুরু করেন। পরে হেস্টিংসের বিচারের সময় এই ঘটনাগুলি উদাহরণ হিসেবে উঠে আসে। আবু তালিব অযোধ্যার বিশ্বাসঘাতকতা এবং রাজনৈতিক পতন বিষয়ে অসাধারণ তিক্ত সাহিত্য তাফজিউল গাফিলাম(Tafzīhu’l Ghāfilīn, অবহেলার অমঙ্গল) লেখেন। তাঁর বন্ধু তাফাজ্জুলের ভাগ্যও ঢালের দিকে গড়াতে থাকে। চরমতম দুর্নীতিগ্রস্ত নবাবের বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে নবাবের শিক্ষক তাফাজ্জুলকে লক্ষ্ণৌ থেকে পালিয়ে যেতে হয় এবং তাফিজ্জুলের ভাগ্য কোম্পানির সাম্রাজ্যের উত্থানের সঙ্গে জড়িয়ে পড়ে।
তাফাজ্জুল খুব তাড়াতাড়ি ওয়ারেন হেস্টিংসের মূল দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি, লক্ষ্ণৌএর রেসিডেন্ট উইলিয়াম পামার, এডিনবরোর আর্থিক বিশেষজ্ঞ চতুর রাজদূত ডেভিড এন্ডারসনের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব পাতিয়ে নেন। মধ্যপ্রদেশের বর্তমান ভিন্দ জেলার গোহাদের রাজার সঙ্গে পামারের দরকষাকষিতে তাফাজ্জুলকে নিয়োগ করেন হেস্টিংস। গোয়ালিয়রের মারাঠা শাসক মাধোজী সিন্ধিয়াকে শক্তিশালী করতে তাঁর শত্রুদের বিরুদ্ধে পথ ভাবার জন্যে এন্ডারসনের কথা চালাবার কাজেও তাকে নিযুক্ত করা হয়। ১৭৮২ সালে সিন্ধিয়ার সঙ্গে কোম্পানির সফল চুক্তি, কলকাতায় এন্ডারসন, তাফাজ্জুল দলের সম্মান বাড়িয়ে দেয়। গুরুত্বপূর্ণ হল সিন্ধিয়া শিবিরের সঙ্গে ব্রিটিশদের আলোচনায় নানান কৃষ্টিগত পার্থক্য উঠে আসে, সেই পার্থক্য নিরসনে ব্রিটিশদের সহায়তা করেন তিনি। এন্ডারসন তাফাজ্জুলের বিভিন্ন বিষয়ের জ্ঞানের প্রশংসা করে বলেন - the different laws, customs and manners of Europe and of Asia, on Persic, Arabic and Hindu literature, and above all on the sciences of mathematics and astronomy, in which [Tafazzul] had made a considerable proficiency।
ব্রিটিশ শিবিরে তাফাজ্জুলের সঙ্গে কোম্পানি শল্যচিকিতসক উইলিয়াম ব্লেন, এবং সমীক্ষাবিদ, জ্যোতির্বিদ এবং রাজনৈতিক আমলা ক্যাপ্টেন র‍্যালফ ব্রুমের নানান বৈজ্ঞানিক বিষয়ে আলোচনা হয়। তাফাজ্জুল নানান গুরুত্বপূর্ণ পুথি বুঝতে, জোগাড় করতে হেস্টিংসকে সাহায্য করেন। হেস্টিংস তাকে গ্রিক লেখকদের আরবি অনুবাদের বিশেষ করে যুদ্ধবিদ্যা এবং অস্ত্রবিদ্যা বিষয়ে পুথি জোগাড় করতে নির্দেশ দেন। হেস্টিংস আইনিআকবরি অনুবাদে সহায়তা দেন। সেই পুথিতে উল্লিখিত ছিল শাহেনশা আকবর বহু সংস্কৃত ধ্রুপদী জ্ঞান পার্সি ভাষায় অনুবাদে বরাত দেন। হেস্টিংস তাফাজ্জুলকে সেগুলিও লখণৌ থেকে জোগাড়ের নির্দেশ দেন। জ্ঞানী-রাজদূত তাফাজ্জুল এশিয় জ্ঞান ইওরোপিয়দের শেখানোর একটা বড় সূত্র হয়ে ওঠেন।

উপনিবেশ বিরোধী চর্চা১ - তাফাজ্জুল হুসেইন খান - প্রিঙ্খিপিয়া ম্যাথমেটিকার শিয়া সংস্করণের প্রথম অনুবাদক

… Through all the groves of science, silent now,
Devious I wander, and alone, not cheer’d
With Nature’s secret lore, celestial song.
Alas! He’s fled; who the heaven’s expanse
With truer ken than the Pelusian Sage
Survey’d …
All bath’d in tears of dew the stars look down
With mournful eyes, in lamentation deep:
For he, their sage belov’d, is dead; who first
To Islam’s followers explain’d their laws,
Their distances, their orbits, and their times,
As great Copernicus once half divin’d
And greater Newton prov’d: but useless now,
Their works we turn with idle hand, and scan
With vacant eye, our own first master gone …

গোটা নবজাগরণের তাত্ত্বিক ভূমিকাটা ছিল দেশিয় জ্ঞানচর্চাকে ইওরোপিয় জ্ঞানচর্চা দিয়ে প্রতিস্থাপন প্রকল্প। বিপুল সংখ্যায় ইওরোপিয় ওরিয়েন্টালিস্ট, দেশিয় নবজাগরিত শিক্ষিতদের বক্তব্য ছিল গোটা উপমহাদেশ তাঁর অতীতের জ্ঞানচর্চার ধারা থেকে সরে এসেছে। এশিয়াটিক সোসাইটি স্থাপনের একটা উদ্দেশ্য ছিল এশিয়ার অতীতের এই মহান ‘লুপ্ত’ জ্ঞান উদ্ধার। ধীরে ধীরে ব্রিটিশ সাম্রাজ্যে পতিত বাংলাতথা ভারতের অভিজ্ঞানিক তত্ত্বটি জাঁকিয়ে বসে। এছাড়াও বলা হতে থাকে, উপমহাদেশ ইসলামি কবলে চলে যাওয়ায়, সে সারা বিশ্বের (বিশ্ব বলতেতো অশিক্ষিত ইওরোপ) জ্ঞানচর্চা থেকে বিচ্যুত হয়ে অজ্ঞানের ঘোলাজলে ডুবেছিল। মোঘল আমলের শেষে আর ব্রিটিশ আমলের শুরুতে একজন শিক্ষিত(ইংরেজি ভাষায় নয়) শিয়ার জীবনী আলোচনায় আমরা দেখব আদতে এই অভিযোগ কতটা সত্য। মনে রাখা দরকার, যে সময়ে আমরা আলোচ্য ব্যক্তির জ্ঞানচর্চাময় জীবন আলোচনা করছি, সেই সময় অযোধ্যার কিছু দূরে জ্যোতির্বিদ জয় সিং কিন্তু ইওরোপিয় প্রযুক্তি ব্যতিরেকেই একটি অসাধারণ মানমন্দির বানাচ্ছেন। এই প্রক্ষিত আলোচনা করবে আমাদের এই লেখাটি।

ওপরের ইংরেজি এলিজিটি লিখেছেন তাফাজ্জুল হুসেইন খান, ভারতে, শিয়া তত্ত্বনির্ভর করে নিউটনের প্রিঙ্খিপিয়ার প্রথম অনুবাক। ডুবে যেতে বসা মুঘল অভিজাত শিয়া পরিবারের রত্ন তাফাজ্জুলএর জন্ম শিয়ালকোটে, নিউটনের মৃত্যুর বছর ১৭২৭ সালে। শাহী দিল্লীতে তিনি দর্শন, যুক্তিবিদ্যা এবং অঙ্ক শেখেন এবং ১৭৪৫ সালে তিনি অবধ(অযোধ্যা)এ যান । নবাব সুজাউদ্দৌলার পৃষ্ঠপোষকতায় লক্ষ্ণৌতে তাঁর দ্রুত উত্থান ঘটতে থাকে। শহরের ফিরঙ্গি মহল নামক উচ্চবিদ্যালয়ে পাঠে প্রবেশ করেন। মহাবিদ্যালয়টি ১৬৯৩ সালে একটি পরিত্যক্ত ডাচ কুঠিতে শাহেনশাহ ঔরঙ্গজেবের নামে তৈরি করেছিলেন প্রখ্যাত জ্ঞানী নিজামুদ্দিন দলভি, সেই সময়ের বিশ্বজ্ঞান শিক্ষা ছিল এই মহাবিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য। নিজামুদ্দিন সারা বিশ্বের বিশেষ করে গ্রিকো-রোমিয় যুক্তিবাদী জ্ঞান ঘেঁটে নতুন ধরণের একটি পাঠ্যক্রম তৈরি করেন। এর উদ্দেশ্য ছিল পড়ুয়াদের সরকারি প্রশাসনিক আমলা হিসেবে তৈরি করা। এই পাঠ্যক্রমে নিজামুদ্দিন দলভি, এশিয় জ্ঞানচর্চার সঙ্গে ইওরোপিয় জ্ঞানচর্চাকে মেশান – এই পাঠ্যক্রমে ইউক্লিড আর টলেমির কাজের ইসলামি টিকাগুলির সঙ্গে প্রশাসনিক ও দেওয়ানি আইনও পড়ানো হত। মুঘল এবং তাঁর পরে ব্রিটিশ সাম্রাজ্য এই মহাবিদ্যালয়ের পাঠ্যক্রমে তৈরি তুফুজ্জুলের মত ছাত্রদের বুদ্ধিবৃত্তি ব্যবহার করেছে। তাফাজ্জুলের মত শহুরে শিক্ষতরা এই পাঠ্যক্রম রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন। তিনি ক্রমে নবাবের দ্বিতীয় পুত্র সাদাত আলি খানের শিক্ষক নিযুক্ত হন।