Showing posts with label ভাইরোলেশন. Show all posts
Showing posts with label ভাইরোলেশন. Show all posts

Tuesday, March 6, 2018

উপনিবেশ বিরোধী চর্চা৪ - উপনিবেশের জ্ঞান চুরি এবং প্রকৃতির ওপর প্রভুত্ব - ভারতের গুটি বসন্তর টিকার জ্ঞান হরণ

যতদূর সম্ভব মেডের উদ্যমের ভারত থেকে প্রথম ভাইরোলেশনের সংবাদ লন্ডনে পৌঁছল। ১৭৩১ সালের ১০ ফেব্রুয়ারি, ডক্তার রবার্ট কোল্ট, লন্ডনের অলিভার কোল্টকে চিঠিতে জানালেন, a short and generall account of the most common Distempers this Part of India is most Infested with, including monsoon fever and dysentery, and a description of the practice of inoculation for the smallpox (variolation), called by the Natives Tikah, [which]has been known in the Kingdom of Bengall as near as I can learn about 150 years।
অলিভার কোল্ট বহুকাল ভারতে ছিলেন। তিনি বাংলায় আসেন ১৭০৯ সালে। কোম্পানির চিকিৎসক হিসেবে কাজ শুরু করেন ১৭১৩য়। ১৭২৯ পর্যন্ত ছিলেন। তাঁর চিঠি প্রাপক রবার্ট কোল্টও একজন শল্য চিকিৎসক ছিলেন। তিনি শল্য চিকিৎসকের সাহায্যকারী হিসেবে ভারতে আসেন, ১৭৩৮ সালে শল্য চিকিৎসক হিসেবে চাকরি পাওয়ার আগের পাঁচ বছর তিনি শল্যবিদ হিসেবে কাজ করছেন। ১৭৪১এ পদত্যাগ। অলিভারের তিনটে চিঠি পাওয়া গিয়েছে। ফোর্ট উইলিয়াম থেকে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন কিভাবে সুমাত্রা, পেগু এবং সিয়ামের মানুষেরা জ্বরকে প্রশমন করে। ধারনা করা হয় যে দুই কোল্টের মাধ্যমে মেড তথ্য সংগ্রহ করতেন। চিঠিগুলো রয়াল সোসাইটির খুচরো কাগজের মধ্যে পাওয়া গিয়েছে এবং সেটি এখন ব্রিটিশ লাইব্রেরিতে আছে। তবে মেড এই তথ্য তাঁর কোন লেখায় ব্যবহার করেন নি, এমনকি ১৭৪৭এ প্রকাশিত হওয়া তাঁর বইতেও।(এই সূত্রটি ধরমপাল উল্লিখিত)
এতসব লেখা পড়ে মনে হতেই পারে যে ব্রিটিশ মুক্তবুদ্ধিরা সারা বিশ্বকে বাংলার টিকাকরণের বিষয়টা জানিয়েছিল। ঘটনাটা ঠিক নয়। প্রথম জানায় ১৭৫৪ সালে প্রোটেস্টান্ট পাদ্রি চার্লসদ চাইস(Rev Charles Chais) টিকাকরণ বিষয়টি সমর্থন করে Essai Apologetique নামে একটি প্রবন্ধ লেখেন। তিনি আমস্টার্ডামে থাকা, বাংলায় কাজ করে যাওয়া এক বন্ধু যার নাম পাওয়া গিয়েছে Mr d’Am..d হিসেবে ভারত সম্বন্ধে তাঁর থেকে জানতে নানান বিষয় চান। চাইসের বইটির ইংরেজি অনুবাদ প্রকাশ পায় নি। এই প্রথম এটি প্রকাশ করেন রাজেশ কোছার তাঁর প্রবন্ধে।
চাইসকে তথ্য দেওয়া বন্ধু জানান যে বাংলায় বহুকাল ধরেই টিকাকরণের কাজ হয় – The variolous matter was preserved in a twisted thread that was inserted into a needle, which in turn was passed between the flesh (chair) and skin (cuir).। তিনি চাইসকে আরও জানান যে ফোর্ট উইলিয়ামে সেক্রেটারির এক বিধবা তাঁর সন্তানদের টিকা দেওয়ান। টিকাকারী, মহিলাকে জানিয়েছেন variolousগুলি তাঁর পিতামহের পিতামহের সময় থেকে রাখা আছে। চাইসের বন্ধু আরও জানান যে খুব তাড়াতাড়ি তিনি হুগলী থেকে তথ্য নিয়ে জানাতে পারবেন, কিন্তু একাজটি যতদূর সম্ভব করে ওঠা যায় নি।
চাইসের বাংলার তথ্য আমেরিকিয় ডাক্তার জেমস কির্কপ্যাট্রিক তাঁর An Analysis of Inoculation বইএর দ্বিতীয় সংস্করণে অন্তর্ভূক্ত করেন। প্রকাশিত হয় ১৭৬১তে। টিকায় তিনি লেখেন বাংলার টিকাকরা সম্বন্ধে, এবং বলেন প্রজন্মের পর প্রজন্ম ধরে কিভাবে variolousগুলি কিভাবে সংরক্ষিত হয় তাও লেখেন। তিনি লেখেন, ‘tho’ we give entire Credit to the English Lady, an equal Credit to her Indian Doctor is not a necessary Consequence। স্বাভাবিকভাবে একজন ইওরোপিয় হয়ে কি করে দেশিয় জ্ঞানের মানুষকে স্বীকার করেন, ব্রিটিশ মহিলার কৃতিত্ব স্বীকার না করে।
ইতোমধ্যে লন্ডনে চিকিৎসা শিক্ষা নিতে পাঠানো যুবা ডাক্তার ডেভিড শুলজ ১৭৫৬ সালে সুইস ভাষায় ডাক্তারি বই লেখেন। শুলজের খ্যাতি ১৭৬৯ সালে রাজার চার সন্তানকে টিকা দেওয়ার। ১৭৫৮তে তাঁর বই অনুদিত হয় লন্ডনে। ব্রিটিশ সমালোচক লেখেন যে সুইডেনে টিকা দেওয়া তখনও শিশুকালে আছে, তাই সুইস বইতে হয়ত সেটির উল্লেখ জরুরি, কিন্তু লন্ডন সংস্করণে এটির উল্লেখ না হলেই হত। এটি ১৭৬৭তে নতুন করে ছাপা হয়। সেখানে তিনি এই তথ্যটি চারিসের বন্ধুর দেওয়া বলে উল্লেখ করেন। সেখানে তিনি কির্কপ্যাট্রিকের উক্তি তুলে দিয়েছেন। এ বিষয়ে শুলজের বক্তব্য ছিল, People will require a Confirmation before they believe that the people in Bengal, preserve the infected Thread, down from their Grandfathers and Great-grandfather। তবে এই তথ্য পাওয়ার যে আর কোন চেষ্টাই করা হয় নি তা বলাই বাহুল্য।



RAJESH KOCHHAR এর Smallpox in the modern scientific and colonial contexts 1721–1840
এবং
আশিস নন্দী সম্পাদিত SCIENCE, HEGEMONY & VIOLENCE  A REQUIEM FOR MODERNITY থেকে

উপনিবেশ বিরোধী চর্চা৩ - উপনিবেশের জ্ঞান চুরি এবং প্রকৃতির ওপর প্রভুত্ব - ভারতের গুটি বসন্তর টিকার জ্ঞান হরণ

লন্ডনের ভদ্রশিক্ষিত পেশাদার অভিজাত মহল তখনও নির্বিকার। ১৭২১এর বসন্তে লন্ডন দেখল বসন্তের মড়ক। ঐ বছরই পর্তুগিজ ইহুদি ডাক্তার জেকব দা ক্যাস্ত্রো সারমেন্তো ল্যাটিনে ভাইরোলেশন বিষয়ে প্রবন্ধ প্রকাশ করলেন। একটি জোড়াপাতা নিয়ে পরের বছর জার্মানে অনুদিত হল। সারমেন্তো একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব দিলেন। যে মানুষটার স্বাভাবিকভাবে গুটি বসন্ত হয়েছে, তাঁর থেকে না নিয়ে, বীজানুটা নেওয়া দরকার যার ভাইরলেশন করা হয়েছে, তাঁর দেহ থেকে।
মন্তেগু লন্ডনে ফিরে এসে, ১৭২১ সালের এপ্রিলে, চিকিৎসক মেইটল্যান্ডকে দিয়ে তিন বছরের কন্যাকে ভাইরোলেট করালেন। এই প্রথম লন্ডনের মাটিতে ভাইরোলেশনের কাজ হল। তাঁর মেয়েকে নিয়ে তিনি বিভিন্ন গুটি বসন্ত হওয়া মানুষের বাড়ি গিয়ে মেয়ের ইমিউনিটি প্রমান করতে লাগলেন। তবুও অভিজাতরা এগোতে চায় না। তারা আরও প্রমান চায়। নিজেরা মরতে চায় না। মরে তো মরুক গরীবেরা।
১৭২৭ সালে সিংহাসনে বসা দ্বিতীয় জর্জের প্রভাবশালী স্ত্রী, প্রিন্সেস অব ওয়েলস, ক্যারোলিন এগিয়ে এসে, ছয়জন নিউগেট জেলের মৃত্যুদণ্ডাজ্ঞা প্রাপ্ত ১৯ থেকে ৩৬ বছরের বন্দীকে বাছলেন, যার মধ্যে তিন জন মহিলা, তাদের ভাইরোলেশন দেওয়াবার ব্যবস্থা করেন। শর্ত ছিল, তারা যদি বেঁচে যায় তাহলে তারা মুক্তি পাবে। তারা মুক্তি পেল। রাজা-রানীর ডাক্তার রিচার্ড মিড সপ্তম একজন মহিলা বন্দীকে চিনা পদ্ধতিতে ভাইরোলেশন করান। তারও গুটি বসন্ত হল না। সেও মুক্তি পেল।
তবুও সাধারণের ওপরে পরীক্ষা নিরীক্ষা চলতেই থাকল। এবারে রাণী আবদার করলেন শিশুদের দেহে জীবানু প্রবেশ করানো হোক। ১৭২২এ ওয়েস্টমিনিস্টারের সেন্ট জেমস প্যারিসের ছটি অনাথ বাচ্চার ওপরে ভাইরোলেশন করা হল। বলা হল তারা সুস্থই আছে। প্রয়োজনে জনগনকে দেখে যাওয়ার অনুরোধ করা হল। ১৭২২এ রাজার দুটি নাতনিকে ভাইরোলেশন করানো হয়।
লন্ডনে আলোচনা চলতেই থাকে ভাইরোলেশন নিয়ে। একটা বিষয় পরিষ্কার যে মানুষ জানল যে এই ধরণের চিকিতসা দূর দেশে অশিক্ষিতদের মধ্যে হয় - amongst an Illiterate Sort of People। ভাওরোলেশনের কড়া বিরোধী ডাক্তার উইলিয়াম ওয়াগস্টাফে জানালেন Posterity perhaps will scarcely be brought to believe that a method practised only by a few Ignorant Women, amongst an illiterate and unthinking People should on a sudden, and upon a slender Experience, so far obtain in one of the Politest Nations in the World as to be received into the Royal Palace।
এশিয় ভাইরোলেশনের সুফল পেতে শুরু করল কিন্তু সমাজের এক্কেবারে ওপরে স্তরের হাতেগোণা আর এক্কেবারে নিচের স্তরের অনেক মানুষ, যাদের ওপর গবেষণা চলতে থাকল। মধ্যবিত্ত বরাবরের মতই একটু দূরে থেকেঘটনাবলী দেখতে লাগল। ১৭৪৬ সালে একটি দাতব্য গুটি বসন্ত এবং টিকার হাসপাতাল খুলল লন্ডনে। কিন্তু মানুষ খুবে বেশি কাছে ঘেঁসে নি For a long time, however, the prejudices against the hospital were so great, that the patients on leaving it were abused and insulted in the street; wherefore they were not suffered to depart until the darkness of the night enabled them to do it unobserved by the populace।
১৭৪৭এ প্রখ্যাত ডাক্তার মিড ল্যাটিনে গুটিবসন্ত আর হাম নিয়ে একটা প্রবন্ধ De Variolis et Morbillis Liber ছাপলেন। এতে তিনি ভাইরোলেশনের পক্ষে দাঁড়ালেন। ১৭৪৮এ এটি ইংরেজিতে অনুবাদ হয়। ১৭৫৫তে কলেজ অব ফিজিশিয়ান ভাইরোলেশন করা নিয়ে একমত হয়। গোটা ইওরোপ লন্ডনের দিকে চেয়ে থাকে।

RAJESH KOCHHAR এর Smallpox in the modern scientific and colonial contexts 1721–1840
এবং
আশিস নন্দী সম্পাদিত SCIENCE, HEGEMONY & VIOLENCE A REQUIEM FOR MODERNITY
থেকে