Showing posts with label এনেকডোটস অফ আওরঙ্গজেব. Show all posts
Showing posts with label এনেকডোটস অফ আওরঙ্গজেব. Show all posts

Thursday, November 14, 2019

আওরঙ্গজেবের উপাখ্যান - হামিদুদ্দিন খান বাহাদুর, অনু যদুনাথ সরকার

কলাবতী মুদ্রা
ভারত ইতিহাসের খলনায়ক আওরঙ্গজেব এবং তার পরিবার আর আমলাদের জীবনের ৬০টির বেশি কাহিনী লিখেছেন হামিদুদ্দিন খান বাহাদুর, অনুবাদ করেছেন যদুনাথ সরকার।
অসামান্য ব্যতিক্রমী গ্রন্থটির প্রকাশক কলাবতী মুদ্রা।

Friday, September 7, 2018

আহকমইআলমগিরি১১ - হামিদুদ্দিন খাঁ বাহাদুর

যদুনাথ সরকারের অনুবাদ
(ছবি - আওরঙ্গজেবএর খুব সাধারণ কবর)
তাঁর শেষ বয়সের বাড়তে থাকা রোগএর প্রকোপ ফেব্রুয়ারিতে তাকে আহমদনগরে আরও পেড়ে ফেলে, তিনি ৫-৬ দিন আরও যাত্রা করেন, পুত্রদের তাদের দায়িত্ব সামলাতে সুবায় পাঠিয়ে দেন। এর সঙ্গে প্রতিদিনের নামাজ এবং সাম্রাজ্যের নির্দেশ দেওয়ার কাজ চলছিল। কিন্তু ৯১ বছরের ভারাক্রান্ত জীবন অনেক ভার বয়েছে। এক দিন তাকে বিপুল জ্বর কাবু করে ফেলল। ২০ ফেব্রুয়ারি ১৭০৭ সালে কোরান পাঠ করতে করতে হাতে মালা ঘোরাতে ঘোরাতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তার মৃতদেহ দৌলতাবাদ থেকে ছয় মাইল দূরে খুলদাবাদে পীর শেখ জইনুদ্দিনের সমাধির পাশে কবর দেওয়া হয়। খুব সাধারণ সমাধির ইচ্ছে তার ছিল। তাই হয়। ঔরঙ্গজেবের স্ত্রীর মৃত্যু ঘটে ৮ অক্টোবর ১৬৫৭ সাল জেবুন্নেসা, আজম এবং আকবরের সন্তান ধারণ করার পর। তার দ্বিতীয় স্ত্রী, মহল, নবাব বাঈ, সুলতান আর মুয়াজ্জমের মা, কোনদিন আওরঙ্গজেবের স্নেহ পান নি, সিংহাসনে আরোহণ করে তিনি কোন দিন তাঁকে নিয়ে পাশে বসান নি। তাঁর তিন স্ত্রীর(পরস্তার) মধ্যে হীরাবাঈ, যিনি তার যৌবনেই মারা যান, তাঁকে পাগলের মত ভালবেসেছিলেন। মেহেরুন্নিসার মা আওরঙ্গাবাদী ১৬৮৮এ প্লেগে মারা যান। কাম বক্সের মা এবং সম্রাটের শেষ বয়সের সাথী উদয়পুরী তার সিংহাসনে আরোহন করার পরে তার হারেমে ঢোকেন। শোনা যায় তিনি ককেসাসিয় দাস কন্যা – দারার উপপত্নী ছিলেন। দারার বিরুদ্ধে গিয়ে যুদ্ধর অবশেষ হিসেবে আওরঙ্গজেব তাঁকে পান। অন্য সূত্রে জানা যায় তিনি কাশ্মীরি ছিলেন। সেটাই হয়ত সত্য। কারণ মাশিরইআলমগিরিতে তাকে বাঈ রূপে সম্বোধন করা হয়েছে, যা হিন্দু মহিলার ক্ষেত্রে করা হয়ে থাকে। তাঁকে আধুনিক লেখকেরা মেওয়ারের কন্যা হিসেবে কষ্ট কল্পনা করেছেন, যা সত্যি নয়।
সিংহাসনের লড়াই চলতে চলতে আওরঙ্গজেবের জৈষ্ঠপুত্র সুলতান, তার পিতার প্রিয় আমলাদের অধীনে থাকতে থাকতে বিরক্ত হয়ে সুজার কাছে পালিয়ে গিয়ে তার কন্যাকে বিয়ে করেন। কিন্তু কয়েক মাস পরে বাবার কাছে ফিরে আসেন। সে ভাগ্যহীন সেই সময় ২০ বছর বয়সী। বাবা তাকে সারাজীবন কায়েদ করেই রাখেন(মৃ ৩ ডিসে ১৬৭৫)।
দ্বিতীয় পুত্র মুয়াজ্জম/শাহ আলম, তার মৃত্যুর পর প্রথম বাহাদুর শাহ নাম নিয়ে সিংহাসনে আরোহন করেন ১৭০৭ সালে, বিজাপুর গোলকুণ্ডা অবরোধের সময় পিতাকে কুপিত করে নজরবন্দী হয়ে থাকে, ২১ ফেব্রুয়ারি ১৬৮৭তে। তার উৎসাহ লক্ষ্যণীয়ভাবে কমে গেলে, তাকে বন্দীত্ব থেকে আস্তে আস্তে মুক্ত করা হতে থাকে মজাদারভাবে, এবং তাকে ১৬৯৫ সালের ৯ মে মুক্তি দেওয়া হয়। প্রথমে পাঞ্জাবেরে সুবাদার পরে আফগানিস্তানেরও সুবাদার হন।
তৃতীয় শাহজাদা আজম মুয়াজ্জমের আসম্মানের সময় নিজেকে উত্তরাধিকারী(শাহইআলিজা) হিসেবে নিজেকে উপস্থিত করান, কিছুট পিতার সম্মতিও পান। কিন্তু তিনি ছিলেন রগচটা, বেদম রাগী, নিজেকে সামলাতে পারতেন না।
চতুর্থ আকবর ১৬৮১তে বাবার বিরুদ্ধে বিদ্রোহ করেন। পারস্যে পালিয়ে গিয়ে ১৭০৪ সালে মারা যান। ভারতের খোরাসান সীমান্তে তার অবস্থান বহুকাল প্রসাসনের অশান্তির কারণ হয়ে দাঁড়ায়।
শেষতমটি কাম বক্স, বাবার শেষ বয়সের উন্মার্গগামী, কাপুরুষ, বুদ্ধিহীন, সন্তান। জিঞ্জিতে খারাপ ব্যবহারের জন্যে তাকে আন্তরীণ করে রাখা হয়। তার সতভায়ের সঙ্গে দহরম মহরম করতে গিয়ে এবং এক নিবেদিত সেনানায়ককে হত্যা করতে গিয়ে আবার বন্দী হন। আওরঙ্গজেবের মৃত্যুর পর তৃতীয় এবং চতুর্থ সন্তান পরস্পরের মারপিট করতে করতে মৃত্যুমুখে পতিত হন।

Thursday, September 6, 2018

আহকমইআলমগিরি১১ - হামিদুদ্দিন খাঁ বাহাদুর

যদুনাথ সরকারের অনুবাদ
(ছবি - আওরঙ্গজেব শেষ বয়সে, ডুলিতে চড়ে)
শেষ এই অবরোধে, দেবপুরে তাকে বিষম রোগে কাবু করে ফেলল। রোগ এতই বেড়ে গেল যে তিনি বিছানা ছেড়ে উঠতেই পারছিলেন না। গোটা শিবির মুহ্যমান এবং কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ল – কিন্তু তার নির্দেশের অভাব ঘটল না। সকলেই ভাবছে কে তার নির্দেশগুলি পালন করবে। আর যদি সম্রাট মারা যান তাহলে কি হবে? সম্রাট হয়ত তার মৃত্যুর সময়টা ঘনিয়ে আসছে বুঝতে পেরেছিলেন তিনি সব্বাইকে বাহাদুরপুরে তাঁবু ফেলার নির্দেশ দিলেন(৬ ডিসে ১৭০৫)। সেখান থেকে তিনি আহমদনগরে যাবেন ২০ জানু ১৭০৬ এবং তার এক বছর পর মৃত্যু বরণ করবেন।
আওরঙ্গজেবের শেষ বছরটি অবর্ণনীয়ভাবে অসহ্য রকমের দুঃখজনক। জনগণ বুঝছেন তার পঞ্চাশ বছরের গণবজীবন ব্যর্থতার কাহিনী। পঞ্চদশ লুইএর সেই অমর বাণী আমার পরে সব ধ্বংস আওরঙ্গজেবের কথাতেও প্রতিফলিত হয় আজ - ম-স্ত হামা ফাসাদইবাকি। তার ব্যক্তিগত জীবনও প্রেমহীন এবং বিষণ্ণতায় ভরপুর শেষ বয়সে শান্তির খোঁজ এবং আশাহীনতা তার চারপাশে শূন্যতা সৃষ্টি করেছে। অব্যক্ত নিঃসঙ্গতা শেষ জীবনে তার হৃদয়কে কুরে কুরে খেয়েছে। এক কন্যা জিনাতউন্নিসা শেষ বয়সে তার পিতার পাশে পাশে থেকেছেন। তার ছোটরানী উদয়পুরীও তাঁকে সঙ্গ দিয়েছেন। তিনি একজন পুত্র ছাড়া প্রত্যেককে কারাগারে অন্তরীন করেছেন কোন না কোন সময়ে। তার নিজের যৌবনের কাজের ফলে তার জীবিতকালেই প্রশ্ন উঠে গিয়েছিল, তিনি যেমন সিংহাসন দখল করতে শাহজাহানের প্রতি আচরণ করেছিলেন, তাঁর পুত্ররাও কি তাঁর প্রতি সেই আচরণ করবে? শেষ বয়সে সর্বশক্তিমানের মারের ভয়ে তিনি সারা জীবন পুত্রদের তাঁর কাছ থেকে দূরে রেখেছেন, পুত্রদের কাছে রেখে তিনি মনে শান্তি পেতেন না। যখন তিনি আঁখি মুদবেন তখন রক্তের বন্যা বইবে, এবং তার পুত্ররা বিভিন্ন সুবার সম্পদ আর সেনা বাহিনী অবলম্বন করে পরস্পরের বিরুদ্ধে তিক্ত যুদ্ধে অবতীর্ণ হবে। মৃত্যুর পদধ্বনি শুনতে পেয়েই তাঁর পুত্রদের পর পর দুটি চিঠিতে তিনি তার মানসিক কাঠিন্য ভেঙ্গে পড়ার ইঙ্গিত, উদয়পুরীর ভালবাসা, তার জীবনের ব্যর্থতা, এবং মুসলমানেদের মধ্যে যুদ্ধ লাগিয়ে তাদের জীবন নষ্ট না করার কথা বলে গিয়েছেন। শোনা যায় তাঁর মৃতুর পর তার বালিশের তলা থেকে একটি কাগজ পাওয়া যায় যেখানে তার তিন সন্তানের মধ্যে সাম্রাজ্য শান্তিপুর্ণভাবে ভাগ করে দেওয়ার ইচ্ছে লেখা ছিল। ইতোমধ্যে মৃত্যু তার পরিবারে আঘাত করছিল। আওরঙ্গজেবের শেষ জীবিত ভাই বোনের মধ্যে গৌহররা(মার্চ ১৭০৬) মারা যান। তার মৃত্যুও এগিয়ে আসছে বুঝতে পারছিলেন। তার কয়েকজন নাতি, ভাইপো এবং কন্যাকেও তার কাছ থেকে মৃত্যু ছিনিয়ে নেয় শেষ বছরটিতে। মৃত্যুর পদধ্বনি শুনতে শুনতে তিনি এই হৃদরস্পর্শী কবিতাটা লেখেন
তুমি যখন ৮০ কি ৯০ বছরে পৌঁছবে
তখন সময়ের আঘাত তোমার জীবনে দেখতে পাবে
যখন তুমি একশ বছরে পৌঁছবে, তখন মৃত্যুর সঙ্গে জীবন মিলে যাবে
তিনি আরও লিখলেন –
এক মুহূর্তে, এক মিনিটে বা এক নিশ্বাসে
বিশ্বের অবস্থা বদলে যায়।

আহকমইআলমগিরি৯ - হামিদুদ্দিন খাঁ বাহাদুর

যদুনাথ সরকারের অনুবাদ
এতক্ষণ মনে হচ্ছিল যে যুদ্ধে আওরঙ্গজেবের জিত হচ্ছে, আদতে তার হারই লেখা শুরু চলেছে। এটা তার শেষের শুরু। এরপরেই আশাহীন এবং হতাশাজনক সময় শুরু হবে। মুঘল সাম্রাজ্য এতই বড় হয়ে গিয়েছে যে এটি কোন একজনের পক্ষে এক জায়গায় বসে থেকে শাসন করা অসম্ভব। আওরঙ্গজেব তার ক্ষমতার থেকে অনেক বেশি খাদ্য গলার্ধকরণ করে ফেলেছেন। তার পূর্বপুরুষদের অর্জিত সব কটি সুবা, নতুন বিজিত রাজ্যগুলি এবং একই সঙ্গে মারাঠাদের সঙ্গে যুদ্ধ চালানো অবাস্তব কাজ হয়ে উঠল। তার চারপাশে শত্রুদের ব্যুহ তৈরি হয়ে গেল, তিনি শত্রুদের হারাতে পারেন ঠিকই, তাদের ধ্বংস করতে পারেন না। তার বাহিনী এক জায়গা থেকে অন্য যায়গায় সরে গেলে সেই শূন্যস্থান স্থানীয় রাজার বাহিনী দখল করে নেয় এবং আওরঙ্গজেবের আরব্ধ কাজ আবার শূন্যে পর্যবসিত হয়।
রাজধানী থেকে বহুদূরে সম্রাট যুদ্ধে ব্যস্ত থাকায় হিন্দুস্থানের ওপর তার নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ছিল। স্থানীয় রাজা, জমিদারেরা আস্তে আস্তে নিজেদের নামিয়ে রাখা মাথা তুলতে থাকে। আমলারা দুর্নীতিপরায়ণ হতে থাকে, প্রশাসন স্লথগতি হয়। আগ্রা সুবায় নিয়মিত বিশৃঙ্খলা দেখা দিতে শুরু করল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষণা কমে যাওয়ায় শিল্পকলা আর জ্ঞানচর্চা ব্যহত হতে লাগল। আওরঙ্গজেবের আমলে তার সময়কে বিবৃত করে কোন একটি মহৎ প্রাসাদ, সুন্দর লিখিত পাণ্ডুলিপি বা ছবি পাওয়া যায় না। দক্ষিণে শেষহীন যুদ্ধ মুঘল সিন্দুকে টান ধরায়। সরকার দেউলিয়া হতে চল্ল। সেনাবাহিনীর বেতন বহু কাল বাকি থেকেই যায়। বিদ্রোহ অবস্থা তৈরি হয়। তার রাজত্বের শেষ বছরগুলিতে তার বিশ্বস্ত দেওয়ান মুর্শিদ কুলি খানের পাঠানো রাজস্বে সম্রাটের পরিবার এবং সেনাবাহিনীর বেতন হত। সম্রাট তার পাঠানোর রাজস্বের দিকে পথ চেয়ে বসে থাকতেন। প্রথম নেপোলিয়ান বলতেন স্পেনের ক্ষত আমায় ধ্বংস করল, তেমনি দাক্ষিনাত্য ক্ষত আওরঙ্গজেবকে শেষ করল।
আবার ফিরে আসি নির্ঘন্টে। প্রথমে কানাড়ার আদিবাসী, যাদের কথা কর্নেল মিডো টেলর লিখেছেন মনকাড়া স্টোরি অব মাই লাইফ গ্রন্থে, সেই বেরাদদের বিরুদ্ধে যুদ্ধে স্থানীয় সেনানায়কদের পাঠানো হল। বিজাপুর আর গোলকুণ্ডার মধ্যে এদের রাজধানী সাগর দখল করল মুঘল বাহিনী(২৮ নভেম্বর ১৬৮৭)। আদিবাসী প্রধান ঘন কালো পশুর মত দেখতে পিদ নায়েককে দরবারে আনা হল। ততক্ষণে সেই সমাজের অন্য আদিবাসী বিদ্রোহ শুরু করে দিয়েছে। মুঘলদের তাদের বিরুদ্ধে আরও দুটো বাহিনী পাঠাতে হল।

আহকমইআলমগিরি১০ - হামিদুদ্দিন খাঁ বাহাদুর

যদুনাথ সরকারের অনুবাদ
(ছবি - শিবিরে ঝরোখায় আওরঙ্গজেব)
১৬৮৮র নভেম্বরে বিউবনিক প্লেগ দেখা দিল বীজাপুরে। রাজ পরিবার থেকে সাধারণ চাষী কেউই ছাড়া পেল না। সম্রাটের স্ত্রী আওরঙ্গাবাদী মহল, সদর ফয়জল খাঁ এবং যশোবন্ত সিংহের মিথ্যা ছেলেটিও মারল। কম করে হলেও এক লক্ষ মানুষের মৃত্যু ঘটে।
শম্ভুর গ্রেফতারের পর তার ভাই রাজারাম শ্বাসরোধকারী ঘটনায় জিঞ্জি (মাদ্রাজের দক্ষিণে আর্কটএ) দুর্গ থেকে পালায়। জিঞ্জি দুর্গ অবরোধ করে রেখেছিলেন সেনাপতি জুলফিকার খান নসরত জং এবং শাহজাদা কম বক্স (সেপ্ট ১৬৯০)। এটির পতন হয় ৭ জানু ১৬৯৮। দুবছর পরে মারাঠা শেষ রাজা রাজারাম মারা যায়। কিন্তু মারাঠা সেনাপতিরা মুঘলদের সঙ্গে চোরাগোপ্তা লড়াই চালিয়ে তাদের ব্যতিব্যস্ত এবং সম্ভাব্য প্রচুর ক্ষতি করতে লাগল। এই সময়ের দুজন প্রখ্যাত সেনা নায়ক দানা সিং জাধব এরবং শান্ত ঘোড়পাড়ে (পরে নানা সিন্ধিয়া) মুঘলদের প্রচুর ক্ষতি করতে থাকেন।
শেষ সময়
দক্ষিণে বিজাপুর এবং উত্তরে মঞ্জিরা নদী পর্যন্ত প্রায় প্রত্যেক বছর সেনাবাহিনী নিয়ে অভিযান করতে করতে ভীমা নদীর পূর্বে পান্ধারপূরের পাশে ব্রহ্মপুরীতে নিজের থাকা গাড়েন, এটির নাম দেন ইসলামপুরী ২১ মে ১৬৯৫। তাঁবু খাটানোর পর আস্তে আস্তে একটি দেওয়াল ঘেরা শহর গড়ে উঠল। যখন তিনি অভিযানে যেতেন, তখন তার পরিবার এখানে থাকত।
১৬৯৯ সালে তখন তিনি ৮১ বছরের, ইসলামপুরীতে চার বছর থেকেছেন, তিনি ব্যক্তিগতভাবে চললেন মারাঠা দুর্গ অবরোধে। এরপরে তার জীবনে পৌনপুণিকভাবে একই ঘটনা ঘটতে থাকে, তিনি প্রচুর অর্থ ব্যয় করে সৈন্যক্ষয় করে, সময় নষ্ট করে একটির পর একটি দুর্গ জয় করতে থাকেন আর তিনি চলে যাওয়ার কয়েক মাস পরে অরক্ষিত দুর্বল মুঘল সেনা থেকে সেই দুর্গটা কেড়ে নেয় মারাঠারা। আবার এক বছর দুবছর পর একই দুর্গ সম্রাট দখল করতে যান! তার শিবিরের সেনা আর সেনাকর্তারা অস্বাভবিক এই কাজে কাদা পথ বেয়ে, ভর্তি নদী পেরিয়ে, ভাঙ্গা পাহাড়ি পথে উঠে যে মানসিক এবং শারীরিক কষ্ট করেছেন তা অবর্ণনীয়, পথে মালবাহক পালিয়ে গ্যাছে, পশু খিদেয় যন্ত্রনায় এবং অতিরিক্ত বোঝায় মরে গ্যাছে, এবং তার শিবিরে খাদ্যের বার বার অভাব দেখা দিয়েছে। কিন্তু আওরঙ্গজেব সিসিফাসের মত অটল এবং তাকে যদি কোন পরামর্শদাতা হিন্দুস্থানে ফিরে আসার কথা সাহস করে বলত তিনি তাকে ব্যঙ্গে ব্যঙ্গে ভরিয়ে দিয়ে বলতেন ডরপোক। আর সেনানায়ক নুসরত জং আর ফিরুজ জং, সুজাত খান আর মুহম্মদ মুরাদ খান, তারবিয়ত খান এবং ফাতুল্লা খানের পরস্পরের মধ্যে ঈর্ষা নেপলিয়নের সেনানায়কদের পেনিনসুলার যুদ্ধে ঈর্ষার কতাহ স্মরণ করিয়ে দ্যায়। ফলে সম্রাট যদি নিজে কোন অভিযান করে তাহলে কিছু হলেও হতে পারে, নাহলে সব শূন্য।
এই অবরোধগুলির ধারাবাহিক কাহিনী
বসন্তগড় ২২-২৫ নভ ১৬৯৯
সাতারা ৮ ডিসে ১৬৯৯ – ২১ এপ্রিল ১৭০০
পারলিগড়(সাতারার কাছে) ৩০ এপ্রিল – ৯ জুন
১৭০০ সালে খাওয়াসপুরে বর্ষার জন্যে শিবির পাতা ৩০ আগস্ট – ১৬ ডিসে
পানহালা ৯ মার্চ – ২৮ মে, ১৭০১, পানহালা দখল
১৭০১এ বর্ষার জন্য খাতানএ শিবির ফেলা ২৯ মে – ৭ নভে
ওয়ার্ধনগড় দখল (১৬ জুন ১৭০১), নন্দগির, চন্দন, এবং ওয়ান্ধন(৬ অক্টো) দখল করেন ফাতুল্লা খান
খেলনা ২৬ ডেসে ১৭০১ – ৪ জুন ১৭০২
১৭০২এর বর্ষার সময় কুচ করেন(১০ জুন – ১৩ নভ) খেলনা থেকে বাহাদুরগড়, মাঝে আগস্টে ভাদাগাঁওতে এক মাসের বিশ্রাম
কোণদানা ২৭ ডিসে ১৭০২-৮ এপ্রিল ১৭০৩
১৭০৩এ পুনায় বর্ষার জন্যে বিশ্রাম ১ মে – ১০ নভ
রাজগড় ২ ডিসে ১৭০৩ – ১৬ ফেব ১৭০৪
তোর্না ২৩ ফেব – ১০ মার্চ ১৭০৪
১৭০৪এর বর্ষার জন্যে খেডএ বিশ্রাম ১৭ এপ্রিল – ২১ অক্টো
ওয়াগিনগেরা ৮ ফেব্রু – ২৭ এপ্রিল ১৭০৫
বর্ষার জন্যে ওয়াগিনগেরার থেকে আট মাইল দূরে দেবপুরে ১৭০৫এ বিশ্রাম ১ মে ২৩ অক্টোবর

আহকমইআলমগিরি৮ - হামিদুদ্দিন খাঁ বাহাদুর

যদুনাথ সরকারের অনুবাদ
(ছবিতে গোলকুণ্ডা দুর্গ অবরোধে আওরঙ্গজেব)
আওরঙ্গজেব হিন্দুদের যতটা ঘৃনা করতেন(যদিও তাঁর অধিকাংশ প্রজা হিন্দুই ছিল) ততটাই তিনি শিয়াদের বিরুদ্ধাচরণ করেছেন – যদিও তার বেশ কয়েকজন গুরুত্বপুর্ণ উচ্চপদস্থ সেনানায়ক এবং আমলা শিয়া ছিলেন; তার দৃষ্টিতে শিয়ারা মুলত পাষণ্ড(রাফিজি)। তার এক চিঠিতে ইসপাহানে এক শিয়াকে খুন করে এক সুন্নির পালিয়ে যাওয়াকে উল্লেখ করে লিখছেন, যে সত্যের কাছাকাছি, যে সত্যবাদী, সে সর্বশক্তিমানের আশ্রয় পায়। আরেকটি চিঠিতে তিনি লিখছেন শিয়া-ঘাতক(রাফিজি-কুশ) নামে একটি খুকরি কত পছন্দ করতেন এবং একই নামে আরও কিছু খুকরি তার জন্যে বানিয়ে রাখার নির্দেশ দিচ্ছেন। তার চিঠিতে তিনি কখোনো অবমাননাকর বিশেষণ না বসিয়ে শিয়াদের নাম লিখতেন না, নরমাংসখেকো রাক্ষস (ঘুলইবায়াবানি), কাফের(বাতিল মাযাবান) ইত্যাদি তার খুব প্রিয় লব্জ ছিল। তার দরবারে উচ্চপদস্থ শিয়া আমলারা এমনই খারাপ সময় কাটাত যে তাদের সব সময় মুখমিষ্টি করে রাখতে হত। বিজাপুর আর গোলকুণ্ডার দখল করতে গিয়ে শিয়া শাসকদের ওপরে তিনি তার গোঁড়া সুন্নি মত চাপিয়ে দিয়েছিলেন। প্রধান কাজি সে সময়ের অন্যতম সত্যের সঙ্গে চলা মানুষ, শেখউলইসলাম পাদসাহের মুসলমানেদের মধ্যে যুদ্ধ লাগাবার কৌশলকে ইসলাম বিরোধী বলে নিবৃত্ত করতে চেয়েছিলেন। কিন্তু সৎ কাজির এই প্রস্তাবে আওরঙ্গজেব নাখুশ হন এবং কাজি পদত্যাগ করেন। ভবিষ্যতে সম্রাটের বার বার আহ্বান সত্ত্বেও তিনি আর কাজে ফিরে যান নি।
১৬৮৫ সালে ১ এপ্রিল বিজাপুরের অবরোধ শুরু করলেন শাহজাদা আজম এবং খানইজাহান বাহাদুর। সম্রাট যুদ্ধের কাছে শোলাপুরে(২৪ মে) থানাগাড়লেন। হঠাতই তীব্র দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, নতুন বাহিনী এবং খাবারদাবার এব সময়েই এসে পৌঁছল, যদিও মুঘল বাহিনীকে অভাব কখোনো পিছন ছাড়ে নি। নতুনভাবে উজ্জীবিত সেনা নিয়ে বেরাদ আর মারাঠাদের হারিয়ে দেওয়া গেল এবং অবরোধ আরও জোরদার হল। সেনাবাহিনী অসমবীরত্বে লড়াই করল। আওরঙ্গজেব শহরের বাইরে উপস্থিত হয়ে অবরোধের পরিবেশ নিরীক্ষণ করলেন(৩ জুলাই ১৬৮৬)। ১২ সেপ্টেম্বর শেষ আদিলশাহী রাজা সিকন্দর মুঘল বশ্যতা স্বীকার করলেন। রাজ্য দখল হল।
ইতিমধ্যে আরেকটা বাহিনী শাহজাদা মুয়াজ্জম বা সাহ আলম(২৮ জুন ১৬৮৫) গোলকুণ্ডায় পাঠানো হল, সম্ভাব্য বিজাপুরী হামলা রুখতে। এটি অক্টোবরে ধনীতম শহরগুলির অন্যতম হাদ্রাবাদ দখল এবং লুঠ করে। অযোধ্যার রাজা ওয়াজিদ আলি শাহের মত চরমতম ইন্দ্রিয়পরায়ণ সুলতান আবুল হাসান নিজেকে গোলকুণ্ডা দুর্গে বন্দী করে রাখেন। কিন্তু তার ব্রাহ্মণ মন্ত্রী মদন্না পন্থের ক্ষমতাবৃদ্ধিতে ক্ষুব্ধ সেনানায়কেরা মুঘলদের দ্বারা প্ররোচিত হচ্ছিল একটু একটু করে। ২৮ জানুয়ারি ১৬৮৭তে আওরঙ্গজেব স্বয়ং গোলকুণ্ডায় পদার্পণ করলেন এবং দুর্গ অবরোধ করলেন। প্রায় অপরাজেয় এই দুর্গেও মুঘল বাহিনী বিপুল অসুবিধেয় পড়ে। হায়দ্রাবাদে মন্বন্তর আঘাত হানে। ব্যপক বর্ষা আর ফুলেফেঁপে ওঠা নদী বয়ে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আসতে পারছিল না। এবং এই আকস্মিক প্রাকৃতিক আঘাতে মুঘলদের ব্যাপক ক্ষতিও হচ্ছিল। তা সত্ত্বেও মুঘল বাহিনী দুর্গের বাইরে থানাগেড়ে বসে রইল একটা বিশাল পাঁচিল তুলে, যাতে কেউ ঢুকতে বা বেরোতে না পারে। এতদ সত্ত্বেও গোলকুণ্ডা বাহিনীকে টলানো যায় নি। দুর্ভাগ্যবশতঃ কিছু সেনানায়কের বিশ্বাসঘাতকতায় ২১ সেপ্টেম্বর ১৬৮৭ সালে দুর্গের পতন ঘটে। রাজাকে টেনে হিঁচড়ে বার করে বিজাপুরে তার কারাগারে থাকা ভায়ের সঙ্গে থাকতে পাঠিয়ে দেওয়া হয়। এই রাজত্বকেও মুঘল সাম্রাজ্যের সঙ্গে জুড়ে নেওয়া হয়। দুবছর পরে সাহসী কিন্তু অসচ্চরিত্র শম্ভুজীর ওপর এক দক্ষিণী সেনানায়ক মুকররব খান আক্রমন করে গ্রেফতার করে তাকে সাম্রাজ্যের তাঁবুতে পশুর মত হাঁটিয়ে নিয়ে দীর্ঘ সময় ধরে অত্যাচার করিয়ে মারে(১১মার্চ ১৬৮৯)। রাজধানী রায়গড় দখল করে(১৯ অক্টো) মা বোন, স্ত্রী, ভাই সক্কলকে বন্দী বানানো হয়। জৈষ্ঠপুত্র সাহুজীকে সোনার শিকলি দিয়ে বেঁধে রাজসভায় আনা হয়।

আহকমইআলমগিরি৭ - হামিদুদ্দিন খাঁ বাহাদুর

যদুনাথ সরকারের অনুবাদ
(ছবিতে অজিত সিংহ)
কিন্তু আওরঙ্গজেব ছেড়ে দেওয়ার পাত্র নন। তিনি অজিত সিংহকে জাল রাজা ঘোষণা করলেন, এবং পথের অনাথ শিশু, যার নামটা খুব গুরুত্বপুর্ণ মহম্মদি রাজকে যশোবন্তের পুত্র বলে ঘোষণা করলেন। চির অনুগত জয়পুর ছাড়া সারা রাজপুতানা রাঠোর সিংহাসনে এই অজ্ঞান্তকুলশীলকে বসাবার প্রতিবাদে ফেটে পড়ল। মহারাজা রাজ সিংহ অনাথের পক্ষে লড়লেন। যুদ্ধে উভরপক্ষের ক্ষয় ক্ষতি হতে লাগল। মহারানা অগম্য পাহাড়ে আশ্রয় নিলেন। শেষ পর্যন্ত আওরঙ্গজেবের চতুর্থ পুত্র আকবর বিদ্রোহ করে(১৬৮১ জানুয়ারি) রাজপুতদের সঙ্গে যোগ দ্যায়। কিছু দিন আওরঙ্গজেব হতবুদ্ধি হয়ে পড়েন; কিন্তু তার সুচতুর তীক্ষ্ণবুদ্ধি তাকে বাঁচিয়ে দ্যায় – তিনি আকবরের একটি মিথ্যা চিঠি রাজপুতদের দেখান, যার ফলে আকবরের বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে, আকবর তার পরিবার, সম্পত্তি ইত্যাদি রেখে পালিয়ে যান, মারাঠা দরবারে, ভরসাপ্রদ দুর্গাদাসের সাহায্যে(মে ১৬৮১)। এর পরে রাজপুতেরা মুঘল বাহিনী ত্যাগ করে। এরপরে আর কোন প্রধান রাজপুত সেনাকে মুঘল সেনাবাহিনীতে দেখি না। তাকে বুন্দেলাদের ওপর নির্ভর করতে হয়। আওরঙ্গজেবের জীবনের শেষ সময় পর্যন্ত রাঠোরেরা লড়াই চালিয়ে যায়। এই পর্যন্ত আওরঙ্গজেবের স্থিতিশীল উত্তরভারতের জীবন শেষ হল।
দাক্ষিণাত্যে আওরঙ্গজেবের শাসন
এরপরে ফলহীন ২৬ বছরের দাক্ষিনাত্য অভিযান ঘটল, মারাঠাদের সঙ্গে তিক্তযুদ্ধ করে স্বাস্থ্য নষ্ট করলেন, সেনাবাহিনীর মনোবল নষ্ট হল, রাষ্ট্রের সম্পদ ধ্বংস হল। এই অভিযানে অংশনেওয়া প্রত্যেকেই আওরঙ্গজেবের ব্যর্থতা দেখলেন, মানসিকভাবে শ্রান্ত হয়ে পড়েও তাঁর সঙ্গে থাকা প্রত্যেকেই তাঁকে শেষ পর্যন্ত সুরক্ষা দিয়েছেন, এবং এই সুরক্ষা পেয়ে তিনি আরও একবগগা হয়েছেন এবং শেষ পর্যন্ত ৯০ বছরের বৃদ্ধ মানসিক বিপর্যন্ত হয়ে, অন্ধকারে তলিয়ে গিয়ে নিজের পরিবার আর সাম্রাজ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে কবরের চির নিদ্রায় আশ্রয় নিলেন।
শিবাজীর পুত্র শম্ভু তার পিতার থেকেও অকুতোভয় ঘোড়সওয়ার এবং ফলাফলের দিকে লক্ষ্য না রেখেই কাজ করতেন। দাক্ষিণাত্যে যত সেনা বাহিনী পাঠানো হয়েছে বা শাহজাদা এসেছেন তারা তো বিজয় পানই নি, বরং দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন এবং দক্ষিণের রাজাদের থেকে ঘুষ নিয়েছেন যুদ্ধ না করা জন্যে। ফলে ব্যক্তিগতভাবে যুদ্ধ ঘোষনা করা ছাড়া আওরঙ্গজেবের আর কোন উপায় ছিল না। ৮ সেপ্টেম্বর ১৬৮১তে তিনি আজমেড় থেকে দাক্ষিনাত্যের উদ্দেশ্যে রওনা হলেন – এর পরে তিনি জীবিত বা মৃত কোন অবস্থাতেই উত্তরভারতে ফিরে আসেন নি। আওরঙ্গাবাদে পৌঁছলেন ১৬৮২ সালের ২২ মার্চ। ১৬৮৩র ১৩ নভেম্বর তিনি আহমদনগরে পৌঁছলেন, যে শহরে তিনি তেইশ বছর পরে ফিরে আসবেন মরার অপেক্ষায় থাকতে থাকতে। তার দুই পুত্র এবং কিছু অভিজাতকে বিজাপুর আর মারাঠাদের বিরুদ্ধে পাঠানো হল। বড় সংখ্যায় শম্ভুর দুর্গ আধিকৃত হলেও লাভের লাভ কিছু হল না। রামঘাট গিরিখাতে সাহজাদা মুয়াজ্জমের বাহিনী(সেপ্ট ১৬৮৩-মে ১৬৮৪) বিসাল ক্ষয়ক্ষতি করে ফিরে আসে।

Wednesday, September 5, 2018

আহকমইআলমগিরি২ - হামিদুদ্দিন খাঁ বাহাদুর

যদুনাথ সরকারের অনুবাদ
(ছবিতে যুবা আওরঙ্গজেব)
মধ্য এশিয়ায় এই বিফল যুদ্ধের সময় একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যার ফলে আররঙ্গজেবের নাম সমগ্র ইসলাম বিশ্বে ছড়িয়ে প’ড়ে তাকে রাতারাতি বিখ্যাত করে তোলে। বুখারা রাজা আবদুল আজিজ খানের নেতৃত্বে মধ্য এশিয়ার বিশ্বজয়ী আদিবাসী ঘোড়সওয়ার বাহিনীর বিরুদ্ধে মুঘল বাহিনী যখন রক্ষক্ষয়ী লড়াইতে রত, এক সন্ধ্যায় সন্ধ্যের প্রার্থনা জহরের(zuhar) সময় ক্রমশ আসছে দেখে আওরঙ্গজেব বাহিনীর সেনানায়কদের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে নিজের সৈন্যের সামনে থাকা অবস্থায় ঘোড়া থেকে নেমে পড়ে, উল্টোদিকে সশস্ত্র সেনাবাহিনীকে দাঁড় করিয়ে রেখে ঠাণ্ডা মাথায় প্রথা মেনে নামাজ আদায় করেন। এই দেখে আবদুল আজিজ চিতকার করে বলে ওঠেন টু ফাইট উইথ সাচ আ ম্যান ইজ টু কোর্ট ওয়ান’স ওন রুইন এবং যুদ্ধ থামিয়ে দেন।
২৭ অক্টোবর ১৬৪৭এ আওরঙ্গজেব বলখ থেকে কাবুলে ফিরে এলে মুলতানের সুবাদার নিযুক্ত হন ১৫ মার্চ ১৬৪৮। ১৬৫২র জুলাই পর্যন্ত এই পদটিতে থাকবেন। তবে ইতিমধ্যে তাঁকে দু’দফায় কান্দাহার অবরোধে (১৬ মে – ৫ সেপ্ট ১৬৪০, ২ মে-৯জুলাই ১৬৫২) অংশ নিতে হয়েছে। এই দুটি শাহজাহানের কবল থেকে পার্সিরা কেড়ে নিয়েছিল। তৃতীয় অবরোধটি(২৮ এপ্রিল -২৭ সেপ্ট ১৬৫৩) আরও অতিরিক্ত ব্যয় করে দারাকে দিয়ে করানো হয় কিন্তু ব্যর্থ হয়।
দ্বিতীয়বার তিনি দাক্ষিনাত্যের সুবাদারি করতে যান ১৭ আগস্ট ১৬৫২য়। এটি আওরঙ্গজেবের জীবনে গুরুত্বপুর্ণতম সময়। জুলিয়াস সিজার গল দেশে গিয়ে যে শিক্ষা অর্জন করেছিলেন, আওরঙ্গজেব সেই শিক্ষা পেলেন দাক্ষিনাত্যে গিয়ে। আদাবইআলমগিরিতে তাঁর লেখা যে কয়েকশ চিঠিতে আগামী ছ বছরে অনুষ্ঠিতব্য বহুবর্ণিল নানান ঘটনার উল্লেখ পাই – কিভাবে তিনি পৌনপুণিক আর্থিক সঙ্কট থেকে উদ্ধার পেলেন, কিভাবে তিনি কড়া হাতে দাক্ষিনাত্য শাসন করে মানুষকে আনন্দ দিতে পারলেন, কিভাবে তিনি বেছে বেছে তার চারপাশের আমলাদের তার ওপর নির্ভরশীল করলেন ইত্যাদি। নজরদারি আর নিয়মিত কুচের মধ্যে রেখে সামরিক বাহিনীকে চাঙ্গা করে রাখতেন। তিনি এক চিঠিতে লিখছেন, যেহেতু তাঁকে দাক্ষিনাত্যে সব সময়ই সেনাবাহিনী নিয়ে অভিযানে যেতে হত, তিনি নিয়মিত খেলাধুলা পছন্দ করতেন, ঘোড়সওয়ারি করতেন এবং সারাক্ষণ নিজেকে চাঙ্গা রাখতেন।
তাই তাকে আমরা ১৬৫৮ সালে আবিষ্কার করি শাহজাহানের সিংহাসনে আরোহন করার একমাত্র সুযোগ্য পুত্র হিসেবে।

আহকমইআলমগিরি১ - হামিদুদ্দিন খান বাহাদুর

যদুনাথ সরকারের অনুবাদ
(ছবিতে পুত্র আজমশাহের সঙ্গে বাজপাখি হাতে সিংহাসনে আওরঙ্গজেব)
<বছর দুয়েক আগে আহকমইআলমগিরি অনুবাদ করি আওরঙ্গজেবের জীবনী আর চরিত্র এই দুই অধ্যায় বাদ দিয়ে। আজ সেই অধ্যায় দুটো ধরলাম>
আওরঙ্গজেবের জীবন
প্রথম জীবন
মুহিউদ্দিন মহম্মদ আওরঙ্গজেব, শাহজাহান এবং প্রখ্যাত রাজ্ঞী মুমতাজ মহলের তৃতীয় সন্তান, ২৪ অক্টোবর ১৬১৮ সালে আজকের(যদুনাথের সময়ে) বম্বে প্রেসিডেন্সির(আজকের গুজরাট) পাঁচ মহল তালুক, গোদরা-রতলম রেলস্টেশন শহরে, দোহাদএ জন্মান। তার প্রথম জীবনের অসম সাহসিকতার পরিচয় পাই ২৮ মে ১৬৩৩ সালে আগরা দুর্গে তার পিতার চোখের সামনে। (সকালে যমুনা তীরে হাতির সঙ্গে কুচের সময়) তীব্র বেগে ছুটে আসা একটি হাতির মুখোমুখি হন তিনি। পশুটি তার দিকে ছুটে এলেও তিনি তার ঘোড়াকে স্থিরভাবে দাঁড় করিয়ে রাখতে সক্ষম হন এবং হাতির কপাল লক্ষ্য করে হাতে ধরা বল্লমটি ছুঁড়ে মারেন। হাতির দাঁতের আঘাতে ঘোাটি মাটিতে পড়ে গেলেও আওরঙ্গজেব, ঘোড়ার জিন ছেড়ে মাটিতে ঠিক সময়ে লাফিয়ে নামেন এবং আবারও হাতিটির মুখোমুখি হন। সেই সময়ে সহায়কেরা ছুটে এসে হাতিটিকে সরিয়ে নিয়ে যায় এবং শাহজাহাপুত্র বিপদমুক্ত হন। পাদশা অকুতোভয় সন্তানকে সোনা ওজন করে উপহার দেন।
১৬৩৪ সালের ১৩ ডিসেম্বর, ১৬ বছর বয়সে আওরঙ্গজেব সেনাবাহিনীর ন্যুনতম আমলাদারি, একহাজারি মনসবদার হন। সেপ্টেম্বরে তাকে রণাঙ্গনের অবস্থা হাতেকলমে বুঝতে উরছার বুন্দেলা প্রধানের(যিনি ঐ বছরই মারা যান) বিরুদ্ধে যুদ্ধের দায়িত্বপ্রাপ্ত ঝুঝার সিং এবং তার পুত্র বিক্রমজিতের সঙ্গী করে দেওয়া হয়। ১৬৩৬এর ১৪ জুলাই থেকে ২৮ মে ১৬৪৪ আওরঙ্গজেব দাক্ষিণাত্যের সুবাদার নিযুক্ত হন এবং সম্রাটকে দেখতে বহুবার উত্তরভারত আসেন। তিনি বগলানা জয় করেন এবং তাঁর হাতে আহমদনগরের নিজামশাহীর পতন ঘটে। ৮ মে ১৬৩৭ সালে শাহ নাওয়াজ খান সাফাভির কন্যা দিলরাস বানুকে প্রথম বিবাহ করেন, পরে নবাব বাঈকেও বিবাহ করেন। তার জৈষ্ঠা কন্যা জেবুন্নিসা(জ ১৫ ফেব্রুয়ারি ১৬৩৮) প্রথম শ্রেণীর কবি হিসেবে আজও পরিগণিত।
আওরঙ্গজেবের উন্নতিতে ঈর্ষান্বিত হয়ে সম্রাটের প্রশ্রয়ে জৈষ্ঠপুত্র দারা শুকো বার বার তাঁর কাজে হস্তক্ষেপ করছেন এই অভিযোগে তিনি রাজকীয় দায়িত্ব ছেড়ে দেন। তীব্র অসন্তুষ্ট পাদশা তার সমস্ত দায়িত্ব ও সুযোগসুবিধে কেড়ে নেন। অপমানিত শাহজাদা কয়েকমাস আগ্রায় কাটান। শাহজাহানের জৈষ্ঠা এবং ঘনিষ্ঠ কন্যা জাহানারার পোড়াদেহ সেরে ওঠার খুশিতে আবার তার কেড়ে নেওয়া পদ ফিরিয়ে দেন। ১৬৪৫ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি গুজরাটের সুবাদার নিযুক্ত হন এবং তার সুশাসন সম্রাটের নজর কাড়ের এবং তাঁকে তিনি উপহারও দেন।
তৈমুরদের কব্জা থেকে বলখ এবং বাদাখশন উদ্ধার করতে তাকে মধ্য এশিয়ায় পাঠানো হয়। ৭ এপ্রিল ১৬৪৭ সালে কাবুল ছেড়ে তিনি ২৫ মে বলখ পৌঁছন এবং অপ্রতিহত যোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করেন। রাজপুতেরা মুঘল সৈন্যবাহিনীর হয়ে বিপুল রক্ত ক্ষরণ করে; প্রচুর সম্পত্তির ক্ষয় ক্ষতি হয়; কিন্তু ভারতীয় সেনা যুদ্ধক্ষেত্র থেকে হঠে না। কোন পক্ষেরই জয় হয় না। উভয়পক্ষেরই বিপুল ক্ষয় ক্ষতি হচ্ছে দেখে দুপক্ষই শান্তিচুক্তি করতে মরিয়া হয়ে ওঠে, ঠিক যেমনভাবে স্যর লেপেল গ্রিফিন আমীর আবদুর রহমান সঙ্গে যে ব্যবহার করেছিলেন, বলখের প্রাক্তন রাজা নজর মুহম্মদ খানও মুঘলদের সঙ্গে চুক্তি করতে উদগ্রীব হয়ে ওঠেন। শীতের ঠিক আগে আগেই আরও ভায়াবহ ক্ষতি এড়াতে ভারতীয় সেনা পিছিয়ে আসে। ভারতীয় রাজস্বের বহু কোটি টাকা ব্যয় হল কোন উপযোগিতা ছাড়াই। যে গুদামটি ছেড়ে আসে তাতে সে যুগের সাত লক্ষ টাকার সামগ্রী ছিল। বহু কোটি টাকার যঞ্জত্রপাতি বয়ে আনতে না পেরে যুদ্ধক্ষেত্রেই ফেলে দিয়ে আসে বাহিনী।

Tuesday, September 4, 2018

আহকমইআলমগিরি - হামিদুদ্দিন খান বাহাদুর

ইংরেজি অনুবাদ যদুনাথ সরকার
(ছবিতে আওরঙ্গজেব সুধাকরের মুখোমুখি)
যুবা আওরঙ্গজেবের হাতির সঙ্গে লড়াই
তখন সম্রাট শাহজাহান লাহোরে ছিলেন। শালিমার বাগানে তিনি প্রায়ই হাতির যুদ্ধ দেখতেন। বাংলা সুবার দেওয়ান তাকে একদা ৪০টা যুদ্ধের জন্য প্রস্তুত হাতি পাঠিয়েছিল। সম্রাট ঝুল বারান্দায় বসে – তাঁর চার পুত্র ঘোড়ায় চড়ে। উল্টো দিকে দাঁড়ানো যুথের মধ্য থেকে একটি হাতি শাহজাহাদের দিকে ছুটে এগিয়ে আসতে থাকে। সম্রাটের পুত্রদের মধ্যে তিনজন সেই মূহুর্তে ডানদিকে ঘুরে পালিয়ে গেল। একটুও ভয় না পেয়ে দাঁড়িয়ে থাকলেন শুধু চৌদ্দ বছরের মহম্মদ আকবর। দৌড়ে আসা হাতিটি আকবরের পাশ দিয়ে চলে যায়। অন্য শাহজাদারা পালিয়ে যাওয়ায় সেটি আকবরের দিকে ঘুরে দাঁড়ায়। আকবরের হাতে তখন শুধু একটি বল্লম। তিনি অস্বাভাবিক দ্রুততায় হাতিটিকে আক্রমন করলেন। হাতির শুঁড়ের আঘাতে শাহজাদার ঘোড়াটি পড়ে গেল। পড়ে গিয়েও আওরঙ্গজেব বল্লমটি ছাড়েন নি। তিনি বল্লমটি হাতির মাথা তাক করে ছুঁড়বেন বলে ঘুরে দাঁড়ালেন। ঝুল বারান্দায় সম্রাট উত্তেজিত হয়ে উঠেছেন নেমে আসছেন, এমত সময়ে প্রহরীরা ছুটে গিয়ে অবস্থা সামাল দেন। আওরঙ্গজেব আস্তে আস্তে মহামহিমের দিকে হেঁটে আসছেন। সম্রাটের মামা(বাড়ি)র দিকের ভৃত্য নাজির ইতিবাদ খাঁ, বৃদ্ধাবস্থায় যতটা পারা যায় দ্রুত এসে চেঁচিয়ে চেঁচিয়ে কান্না জড়ানো গলায় বলতে থাকেন – ‘আপনি সম্রাটের দিকে ধীর পদে এগোচ্ছেন, মহামহিম বিপদাশঙ্কায় অধীর হয়ে পড়েছেন’। শাহজাদা অনুচ্চস্বরে বললেন, ‘হতিটি যদি সেখানেই থাকত আমি হয়ত দ্রুত হাঁটতাম। কিন্তু এখন তো আর উত্তেজিত হওয়ার কোন কারণ নেই’। আওরঙ্গজেবের তাঁর পিতার কাছে পৌঁছবার মাত্র সম্রাট তাকে এক লাখ টাকা ইনাম দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বললেন, ‘পুত্র, খোদাকে ধন্যবাদ, সব কিছু ঠিকঠাক হয়ে শেষ হল। খোদা না করুন ঘটনাটা যদি অন্যদিকে মোড় নিত তাহলে কি যে অসম্মানের ব্যাপার হত বলা যায় না’। সেলাম জানিয়ে আওরঙ্গজেব উত্তর দিলেন, ‘এটা যদি অন্য ভাবে শেষ হত, তাতে কোন অসম্মান ছিলা না। আমার ভাইয়েরা যা করল, সেটাই চরম অসম্মানের’।
কবিতা – মৃত্যু সম্রাটের ওপরেও তাঁর ঘোমটা ছেয়ে দেয়। তাতে কোন অসম্মান নেই।
মন্তব্য – ঘটনাটার সত্যি। বিশদ বর্ণনা পাওয়া যায় আবদুল হামিদের পাদশানামায় – শাহ জাহান আগ্রা দূর্গের ঝুল বারান্দা থেকে হাতির লড়াই দেখতেন(২৮ মে ১৬৩৩)। লড়াই ময়দানে তাঁর তিন পুত্র ঘোড়ার পিঠে দাঁড়িয়ে ছিলেন। সামনে দাঁড়ান দুটো হাতি। একটি দাঁতালের নাম সুধাকর, দাঁতবিহীন অন্যটির নাম সুরতসুন্দর। তারা যুদ্ধের জন্য প্রস্তুত। প্রতিদ্বন্দ্বীরা(শাহজাদা) পালিয়ে যাচ্ছে দেখে সুধাকর আওরঙ্গজেবের দিকে তাক করে ছুটে এল। আওরঙ্গজেব কিন্তু তাঁর ঘোড়াকে সোজা দাঁড় করিয়ে রেখে(পালাতে দেন নি) দৌড়ে আসা হাতিটির কপালে বল্লম ছুঁড়ে মারলেন। হাতিটিকে নিবৃত্ত করতে না পেরে ভৃত্যরা বিভিন্ন ধরণের আতসবাজি(হাউই, চরকি ইত্যাদি) ছুঁড়তে শুরু করে। কিন্তু সেগুলি অগ্রাহ্য করেই হাতিটি তার দাঁতে(শুঁড়ে নয়) করে ঘোড়া সহ আওরঙ্গজেবকে মাটিতে ফেলে দেয়। চরম মুহূর্তে আওরঙ্গজেব জিন ছেড়ে লাফ দিয়ে মাটিতে দাঁড়িয়ে পড়েন। সুজা হাতের চাবুক দিয়ে হাতিটিকে আঘাত করার জন্য ভাইকে সাহায্য করতে আসতে চাইলেও বাজি ফাটানোর বিপুল আওয়াজ, যুদ্ধস্থান ঘিরে থাকা ধোঁয়া, উত্তেজিত মানুষের চিৎকার, গোলোযোগের দেওয়ালে ব্যহত হয়ে, তিনি ভাইয়ের কাছে আসতে পারেন না। সেই সঙ্গে একটা চরকি সুজার ঘোড়ার কপালে আঘাত করলে ঘোড়াটি চিৎকার করে দাঁড়িয়ে পড়তে চায়, সুজা ঘোড়া থেকে পড়ে যান। জয় সিংএর ঘোড়াও স্থানুবত দাঁড়িয়ে থাকে। এই সময়ে সুরতসুন্দর, সুধাকরকে আক্রমন করে। সুধাকর পালিয়ে যায়। আওরঙ্গজেব তখন ১৪ বছরের বালক। সম্রাট তাঁকে ৫০০০ স্বর্ণ মুদ্রা, সুধাকর এবং অন্যান্য উপহার দেন, মোট উপহারের পরিমান ছিল ২ লক্ষ টাকা।
ইতিমদ খাঁকে, শাহ জাহানকে সেবা করতে দেন তাঁর শ্বশুর ইয়ামিনউদ্দৌলা আসফ খাঁ(সূত্রঃ আবদুল হামিদ, পাদশাহ)।

Friday, July 22, 2016

Anecdotes of Aurangzeb – আহকমইআলমগিরি - আওরঙ্গজেবের উপাখ্যান

চতুর্থ খণ্ড

৭২। নির্দয়ভাবে জাজিয়া মাথট প্রয়োগ করা হত

বুরহানপুর থেকে সম্রাট যেখানে থাকেন, সেই পথ ও ইসলামপুরির মূল শিবির দেখাশোনার কাজের দায়িত্বপ্রাপ্ত ফিরুজ জং খাঁয় সম্রাটকে চিঠি লিখে জানিয়েছেন যে, ‘প্রাবীন দাস-কন্যা আদতে এই বংশানুক্রমিক সেবক(ফিরুজ জং)এর মাতার সমাধি ভীম নদীর ওপর পাড়ে অবস্থিত। সেই এলাকার শষ্য বাজারের বিক্রেতার সংখ্যা বাড়ানো খুব প্রয়োজন, যাতে সম্রাটের শিবির পর্যন্ত পর্যাপ্ত খাবারদাবার পৌঁছতে পারে নির্বিঘ্নে। কিন্তু এটা(বিক্রেতার সংখ্যা বাড়াবার কাজ) করা সম্ভব হবে না, যদি না আমরা জিজিয়া নামক মাথট করটি হিন্দু জনগনের ওপর থেকে প্রত্যাহার করে না নিই। প্রয়োজনে আপনি ইনায়েতুল্লা খাঁকে সনদ জারি করে জিজিয়া মাথটটি তুলে দেওয়ার কাজ শুরু করার নির্দেশ দিন’।

সম্রাট লিখলেন, ‘অবিশ্বাসীদের থেকে কোন সাহায্যকারী চাই না। সমাধির কাছে শস্য বাজার দখল করতে গিয়ে পুণ্য কোরাণে উদ্ধৃত জিজিয়া সংক্রান্ত বাণী(যতক্ষণনা তারা জিজিয়া দিতে রাজি হচ্ছে ততক্ষণ তাদের ওপর অত্যাচার কর) উল্লঙ্ঘন করে তাদের ক্ষমা করার কথা বলছ – এই বাণীগুলি আমাদের পুণ্য ধর্মীয় আইনের সত্যিকারের জ্ঞান এবং বশ্যতার কথা যা এই সেবক ধারণ করে রয়েছে, সেটা তোমার জানা উচিত। বোঝা যাচ্ছে, কিছু মানুষ যারা ঝাড়ুদারের থেকেও নোংরা, তারা তোমার মনে সংশয় উতপাদন করেছে, এবং তোমায় অন্ধ করে তোমার মনে এই ধরণের ঘৃণিত ধারণা প্রবেশ করিয়েছে। এতি দিনের অভিজ্ঞতা সমৃদ্ধ এই বৃদ্ধ, কি করে এই ছলনায় ভোলে! (কবিতা)
চলে যাও! এই ফাঁদটা অন্য কোন পাখির জন্য ছড়য়ে দাও/ জেনে রাখ ফিনিক্সের নীড় অনেক ওপরে থাকে!

মন্তব্য – ফিরুজ জং ১৭০১ সালের অক্টোবরে ভীম নদীর তীরে ইসলামপুরী শহরে সম্রাটের মূল শিবির পাহারা দেওয়ার কাজে নিযুক্ত হয়। জাজিয়া বিষয়ে আওরঙ্গজেবের কঠোরতার বর্ণনা কাফি খাঁএর লেখায় পাওয়া যায়।
(শেষ)

Anecdotes of Aurangzeb – আহকমইআলমগিরি - আওরঙ্গজেবের উপাখ্যান

চতুর্থ খণ্ড

৭১। হিন্দু যুদ্ধবন্দীদের প্রাণদণ্ড দেওয়া হল

রামজান মাসে সাতারা দুর্গ অবরোধের সময় দুর্গের চার জন মুসলমান এবং তিনজন হিন্দু সেনাকে গ্রেফতার করা হয়। সম্রাট, প্রধান কাজি, কাজি মহম্মদ আক্রমকে নির্দেশ দিলেন মুফতির সাহায্য নিয়ে এই বন্দীদের সঙ্গে কি ধরণের ব্যবহার করা যায় তা ঠিক করতে। (ধর্মীয় গ্রন্থ পড়ে)ঠিক হল, অবিশ্বাসীরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তাদের ছেড়ে দেওয়া হবে আর মুসলমান বন্দীদের তিন বছর কারাদণ্ড দেওয়া হবে।

আইনি পরামর্শ দেওয়ার পত্রে সম্রাট লিখলেন, ‘হানাফি তত্ত্ব অনুসারে সিদ্ধান্ত নাও; অন্য তত্ত্ব অনুসারেও সেই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, যাতে এই রাজ্যের ওপরে আমাদের নিয়ন্ত্রণ না ঢিলে হয়। আমরা খুব গোঁড়া শিয়া গোষ্ঠী নই, যারা মনে করে গ্রামে শুধু একটাই গাছ থাকা দরকার। সর্বশক্তিমানের নামগান কর! সত্য অনুসারে (সুন্নি ধর্মতত্ত্বে) চারটে পথ আছে, প্রত্যেকটা বিশেষ বিশেষ যুগ আর সময় ধরে(লিপিবদ্ধ)’।

তিনি এটা লেখার পরে কাজি আর মুফতি তাদের নির্দেশ দান করলেন, ‘ফাতোয়াইআলমগিরি সূত্র ধরে আমরা ফতোয়া দিচ্ছি যে হিন্দু আর মুসলমান যুদ্ধ বন্দীদের প্রতিবন্ধকরূপে গণ্য করে তাদের হত্যা করা হোক’। সম্রাট লিখলেন, ‘আমি এতে সম্মতি প্রদান করছি। সূর্যাস্তে আমার উপবাস ভঙ্গ হওয়ার আগেই তাদের বধ করতে হবে। আর যতক্ষণ না তাদের দেহ থেকে চ্যুত মুণ্ড আমার সামনে নীত হচ্ছে, ততক্ষণ আমি উপবাস ভঙ্গ করব না’। কোতোয়াল সরবরা খাঁয়ের সাহায্যে মুহরম খাঁ, তাদের বধ করে তাদের মুণ্ড সম্রাটের বিচার সভায় পেশ করলেন।

মন্তব্য – ৮ ডিসেম্বর ১৬৯৯ থেকে শুরু হয় সাতারা অবরোধ, চলতে থাকে ২১ এপ্রিল ১৭০০ পর্যন্ত। ১৬৯৮ সালে মুহম্মদ আক্রম রাজসভার কাজি নিয়োজিত হন। ১৭০৫ সালের অক্টোবরের প্রথমদিকে মারা যান। সুন্নি গোষ্ঠীরা চারটি পথ(স্কুল) মান্য করে, হানাফি, শাফি, হামবালি, এবং মালিকি। মুফতির কাজ হল আইনের সঠিক ব্যখ্যা করা এবং কাজিকে তার ফতোয়া দেওয়ার কাজে সাহায্য করা। ফতোয়াইআলমগিরি হল, আওরঙ্গজেবের নির্দেশে, শেখ নিজামের নেতৃত্বে এক দল ধর্মতাত্ত্বিক নানান ইসলামি রীতি নীতি আওরঙ্গজেবের সময়ের উপযোগী, সমন্বয়পূর্ণ করে এই নামে লিপিবদ্ধ করেন।

১৭০০ সালে ঠাণ্ডা মাথায় হিন্দু যুদ্ধ বন্দীদের হত্যা করার বিশদ বিবরণ সে সময়ের সংবাদ সমীক্ষায় দেখা যায়ঃ-

২৪ জানুয়ারি, ১৩তম শাবান – সক্কালে খ্বোয়াজা মুহরম খাঁকে ডেকে সম্রাট নির্দেশ দিলেন, যে ১৪ মারাঠা যুদ্ধবন্দীকে মাভলিসেরা বন্দী করেছে, তারা আগে দূর্গে বন্দী ছিল, বর্তমানে সহ কোতোয়াল মুহম্মদ আমিনের জিম্মায় রয়েছে; তাদের কৃষ্ণা নদীর তীরে নিয়ে বধ করা হোক। তাঁকে বলা হল, সেনাদের মধ্যে একটি বালকও রয়েছে। তার কি দশা হবে? সম্রাট কাজি আক্রমকে ডেকে তার মত জানতে চাইলেন, ‘তাদের সেখানে বধ করে নামাজ পড়া কি আইন সম্মত?’ কাজি উত্তর দিলেন, ‘তাদের মৃত্যু দণ্ড দেওয়া হোক’। সম্রাটের নির্দেশে খ্বোয়াজা তাদের নদীর তীরে নিয়ে গিয়ে মুণ্ডচ্ছেদ করলেন।

১৯ মে ১৭০০ – সম্রাট কোতোয়ালকে নির্দেশ দিলেন মৃত রাজারামের পরিবারের সঙ্গে বিজাপুরের দূর্গে বন্দী(জানুয়ারির প্রথম থেকে) ৩৩ জন অনুগামীকে হত্যা করার নির্দেশ দিলেন(সূত্রঃ আখবরাতইদরবার)।
(চলবে)

Anecdotes of Aurangzeb – আহকমইআলমগিরি - আওরঙ্গজেবের উপাখ্যান

চতুর্থ খণ্ড

শিয়া আর হিন্দুদের প্রতি তাঁর নীতি

৬৯। সুন্নি পাত্র, সিয়া গোষ্ঠীর কন্যাকে বিয়ে করতে অস্বীকার করল
রুহুল্লা খাঁ তার মৃত্যু শয্যায় কাজি আবদাল্লার উপস্থিতিতে একটি ইচ্ছাপত্র করে গিয়েছিলেন। তার একটি ধারা হল, ‘আমি একজন সুন্নি, আমি আমার পূর্বপুরুষের (শিয়া)ধর্মাচরণ থেকে নিজেকে বিচ্যুত করে নিয়েছি। দয়া করে আমার দুই কন্যাকে সুন্নি(পাত্র)র হাতে তুলে দেবেন’। কাজি এই বিষয়টি সম্রাটকে জানালেন। তিনি লিখলেন, ‘তাকিয়া(সুচারুরূপে ধর্ম-বিশ্বাস লুকানো) সারা জীবন ধরে মেনে চলার বিষয়, কিন্তু নিজের মৃত্যু শয্যায় এই ধরণের ধর্মীয় ভণ্ডামি একটি অভনব উদ্যম! আমার ধারণা (সে এই কাজটি করেছে) তাঁর সন্তান আর আত্মীয়দের বাঁচাবার জন্য। তার ভণ্ডামির মুখোশ খুলবে যদি তার সন্তানেরা এই(তার বর্ণিত) পথ অবলম্বন করে। তার শেষ ইচ্ছে অনুযায়ী তুমি কাজ করবে। তার বড় মেয়েকে শাহজাদা মুহম্মদ আজিম আর ছোটটিকে সিয়াদত খাঁকে অর্পন কর’। পরের দিন সিয়াদত খাঁ বললেন, ‘এই বংশানুক্রমিক সেবক (রুহুল্লা খাঁএর কন্যাকে) বিয়ে করতে অনিচ্ছুক। কি করে জানব সে সুন্নি হয়েছে কি না। সে যদি নিদের (ধর্ম)বিশ্বাসে অটল থাকে তাহলে কি হবে?’

মন্তব্য – প্রথম রুহুল্লা খাঁ, খালিউল্লা খাঁ আর হামিদা বানুর পুত্র। ১৬৮০ থেকে মৃত্যু(যতদূর সম্ভব ১৬৯২) পর্যন্ত বক্সী(খাজাঞ্চি)র পদ অলঙ্কৃত করছেন। ১৬৮৬র সেপ্টেম্বরে বক্সির কাজের সঙ্গেই অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিজাপুরের সুবাদার নিযুক্ত হন। তার এক কন্যা বাহাদুর শাহের কন্যা শাহজাদা আজিমকে বিবাহ করেন ২৬ জুন ১৬৯২ সালে। যুবা সিয়াদত খাঁ উপাধি দেওয়া হয় সিয়াদত খাঁ সঈদ উগজলানের পুত্রকে ১৬৯৮ সালে। খ্বাজা আবদুল্লা(মহম্মদ শরিফের পুত্র) রাজসভার কাজি নিযুক্ত হন মে ১৬৮৫ সালে।

৭০। রুহুল্লা খাঁএর মৃত্যু এবং শেষকৃত্য

রুহুল্লা খাঁ যখন মৃত্যু শয্যায়, সম্রাট তাঁকে দেখতে গেলেন। তখন তার জ্ঞান নেই। জ্ঞান ফিরে এলে সালাম জানিয়ে নিচের কবিতাটি আবৃত্তি করেনঃ

কোন গর্বে এই প্রার্থনাকারী এই বিশ্ব ছেড়ে যাচ্ছে/ আপনি তার মৃত্যুর সময়ে এই সেবকের মাথার কাছে দাঁড়িয়ে রয়েছেন।

সম্রাটের চোখ ভেঙ্গে জল বয়ে গেল, বল্ললেন, ‘সর্বশক্তিমানের ইচ্ছের বিরুদ্ধে কিছুই করা যায় না। ভাল হয়ে ওঠা আর আশা তারই দয়ার(বা ক্ষমতার) বাইরে নয়। কিন্তু মৃত্যু প্রত্যেক মানুষের জীবনে নেমে আসে, তোমার হৃদয়ের ইচ্ছের কথা বল, আমি নিশ্চিতভাবে তা পূরণ করব’। রুহুল্লা খাঁ তার হাত বাড়িয়ে সম্রাটের পায়ে বুলিয়ে বললেন, ‘এই পায়ের শরণ আমি সারাজীবন পেয়েছি। আমি এখন শুধু প্রার্থনা করব যাতে আমার পুত্ররা মহামহিমের শিক্ষার স্নেহচ্ছায়া থেকে বঞ্চিত না হয়, যদি যোগ্য মনে হয়, তাহলে তাদের কোন দপ্তরে নিযুক্ত করতে পারেন, আর তারা যদি আয়োগ্য হয়, তাহলে তাদের পূর্বজদের সেবার কথা স্মরণে রাখবেন’।

সম্রাট উত্তর দিলেন, ‘আমার জীবন এবং হৃদয় দিয়ে আমি এইগুলি সমর্থন করি’। তখন রুহুল্লা খাঁ আবার বললেন, ‘আমার দুই কন্যার বিবাহের বিষয়ে আমি নাজিরের মাধ্যমে আপনাকে একটা আবেদনপত্র পাঠিয়েছি, আমি ধার্মিকভাবে সুন্নি মতাবলম্বী, আমার পূর্বজদের (সিয়া)মত আমি পরিত্যাগ করেছি; আমার আবেদন দুজনকেই আপনি দয়া করে উচ্চবংশের কোন সুন্নি গোষ্ঠী জাত পাত্রের হাতে দান করবেন। আর আমি শেষ বারের জন্য আবেদন করছি, আপনি মহামহিম, কাজি মুহম্মদ আক্রমকে নির্দেশ দেবেন, তিনি যেন আমার কবরে শেষ চাদরটি চড়াতে পারেন’। সম্রাট মাথা নামিয়ে মৃদু হাস্য করে জানালেন, ‘সত্য, সন্তানদের প্রতি তোমার এই প্রেম আমায় নিঃসহায় করেছে। তোমার জ্ঞান আর ফন্দির কাছে আমি কোনদিন আত্মসমর্পণ করিনি। মনে হয় তুমি পরিকল্পনা করেছিলে, সুন্নী হৃদয়ের প্রতি ভালবাসায় আমি তোমার সন্তানদের প্রতি সদর্থক মনোভাব পোষণ করব। কিন্তু এই পরিকল্পনাটা তখনই খাটবে যদি সক্কলে একই (সুন্নি)মনোভাব পোষণা করে। কিন্তু তারা হয়ত তা করবে না। তবে আমি তোমার শেষ ইচ্ছেটি পূরণ করব কোরানি আইন অনুযায়ী’। তারপর তিনি কোরাণ(ফাতিহা) আবৃত্তি করে চলে গেলেন।

রুহুল্লা খাঁএর মৃত্যুর পর কাজি এলেন তার শেষ ইচ্ছে অনুযায়ী। জনৈক ব্যক্তিগত ভৃত্য আকা বেগ তাঁকে রুহুল্লা খাঁএর লেখা এবং সিলমোহর করা একটা চিঠি দিলেন, যাতে বলা হয়েছে, ‘আমায় কবর দেওয়ার সময় এই বিনীত মানুষটির শেষ ইচ্ছে অনুযায়ী এবং সম্রাটের নির্দেশক্রমে যদি কাজি আসেন, তাহলে তার কাজ সম্পন্ন করার কাজে সহায়তা করবে আকা বেগ। মহামহিম পুণ্যবান কাজিকে এই গরীব মানুষটি তার শেকৃত্য করার বোঝা বইতে দিতে চায় না। আর কাজি আমার বাড়ীতে এসেছেন, এতেই আমার মত পাপীর পুণ্যলাভ হয়ে গিয়েছে’।

এই আকা বেগ, আকা এবং বেগ, এই দুই উপাধি ধারণ করে ভৃত্যের মত থাকলেও সে কিন্তু আদতে একজন শিয়া ধর্মতত্ত্ববিদ। আকা বেগের জ্ঞান, ভয়শূন্যভাবে তত্ত্ব আলোচনা করার রীতি এবং পড়াশোনার ব্যপ্তি তার সঙ্গে কথা বলেই বুঝতে পেরে গিয়েছিলেন কাজি। কাজি চিঠিটি পড়েই রুহুল্লা খাঁএর পরিকল্পনা বুঝেছিলেন – অর্থাৎ তাঁকে ডেকে তাঁকে স্তোক দিয়ে(শাকিইখুশতবাই) এনে তার সামনে পারলৌকিক (ধোয়ার) কাজটি আকা বেগকে দিয়ে করিয়ে নেওয়া। অখুশি হয়ে কাজি তারর সভার সংবাদ লেখক মুহম্মদ ঘাউসকে বললেন, এক্ষুনি একটা সংবাদ লিখে ফেল এবং তৎক্ষণাৎ সেটি কোন দাসের হাত দিয়ে সম্রাটের উদ্দেশ্যে পাঠিয়ে দাও যাতে অতিশীঘ্রই তিনি তার মন্তব্য জানতে পারেন।

যখন সেই লেখাটি সম্রাটের হাতে পৌঁছল, তিনি লিখলেন, ‘তার মৃত্যু শয্যায় (সে যা বলেছে তাতে) তার আগের কৃতকর্মের ওপর গভীর কালো ঘৃণার পর্দা ফেলে দিয়েছে। কাজির আর ওখানে থাকার প্রয়োজন নেই। তার জীবনে তার ভাবনা, বিশ্বাস লুকিয়ে দ্বৈত জীবন যাপন করেগিয়েছে। তার মৃত্যুতেও সেই অভ্যাসের চরিত্র বদলায় নি। অন্য কারোর বিশ্বাসের ওপর আমার কি হাত থাকতে পারে? যিশু আর মোজেস তার নিজের ধর্ম (নির্বিবাদে)পালন করুণ। তার কন্যার হাত সুন্নী পাত্রের হাতে দেওয়ার প্রস্তাব একটা সুচতুর পরিকল্পনার অঙ্গ, যাতে সেই ভাগ্যহীন অভিজাত তার পরিকল্পনায় সামিল হয়ে(তার কন্যাকে বিবাহ করে) নিজের সর্বনাশ করে, যাতে সে তার পত্নীর প্রতি প্রেমে তার দীর্ঘদিনের বিশ্বাস থেকে সরে গিয়ে নব্য শিয়াত্বে দীক্ষা লাভ করতে পারে। সর্বশক্তিমান আমাদের হৃদয়ের নষ্টামি আর আমাদের কাজের পাপ থেকে রক্ষা করুণ’।

মন্তব্য - ফাতিহা হল কোরাণের খুব প্রচলিত মাত্র সাতটি কবিতার অধ্যায়।
(চলবে)

Thursday, July 21, 2016

Anecdotes of Aurangzeb – আহকমইআলমগিরি - আওরঙ্গজেবের উপাখ্যান

তৃতীয় খণ্ড

৬৬। আবিসিনিয়(আমাদের চলতি ভাষায় হাবসি) নৌসেনাধ্যক্ষের উচ্চাকাঙ্ক্ষা

মছলি-বন্দরের সংবাদ লেখকের প্রেরণ করা সমীক্ষাপত্র থেকে সম্রাট জানতে পারলেন যে, ডান্ডা-রাজপুরির থানেদার সিদ্দি য়াকুত খাঁর পাঠানো সেই সংবাদপত্রে নিজের সিলমোহর দিয়ে জানিয়েছেন যে, তাঁকে যদি ডান্ডা-রাজপুরির মুতসুদ্দিগিরি(খাজনাদার)র অধিকার দেওয়া হয় তার সময়ের আগের পদাধিকারীর তুলনায় অনেক ভাল কাজ করতে পারবেন, তাতে এলাকার সমৃদ্ধি হবে এবং কেন্দ্রে আরও বেশি অর্থ পাঠাতে পারবেন।

সেই সমীক্ষা পত্রের ওপরে সম্রাট লখলেন যে, ‘আমি বহুকাল ধরে এই আত্মঅহঙ্কারী, আগ্রাসী চরিত্রের সিদ্দি য়াকুত খাঁকে চিনি(এখানেই পাণ্ডুলিপিটি হঠাতই শেষ হয়ে গিয়েছে)’।

মন্তব্য – ১৬৭০ সালের পরে ডান্ডা-রাজপুরিতে যে সব সিদ্দি মুঘল সকারের কাজ করতেন, তাঁদের সক্কলের উপাধি ছিল য়াকুত খাঁ। এরা বম্বে উপকূলের নৌসেনার দায়িত্বে ছিলেন। কাফি খাঁ এদের ইতিহাস লিখে গিয়েছেন। ডান্ডা-রাজপুরি বম্বে উপকূলের মহাবালেশ্বরের উত্তর-পশ্চিম দিকের একটি যমজ শহর, এটি জাঞ্জিরা দ্বীপের মুখোমুখি। এই দ্বীপটি আবিসিনিয়দের অধিকারে বহুকাল ধরে ছিল। মছলি-বন্দর আজকের পূর্ব উপকূলের কৃষ্ণা নদীর তীরের মছলিপত্তনম। ১৭০২ সালে জনৈক সিদ্দি য়াকুত ডান্ডা-রাজপুরীর রাজস্বঅধিকারী ছিলেন।

৬৭। একটি খণ্ড

একটি আবেদনের উত্তরে সম্রাট লিখলেন, ‘যদিও সে একটি শিশু, আমি জানি সে জ্ঞানী। হয়ত সে এই আবেদনটি করেছে সুকর(=মাতালাবস্থা) অবস্থায় কেন না এই স লেখা হয়েছে শুধু ‘স’ ব্যবহার করে যাতে কোন বিন্দু নেই, কিন্তু শুকর(=কৃতজ্ঞতা) লেখা হয় বিন্দুযুক্ত শিন অক্ষর দ্বারা। ফলে তার কৃতজ্ঞতার প্রতি সম্মান দেখানো গেল না।

মন্তব্য – আরবি স কে শ-তে রূপান্তরিত করা যায় তার ওপরে তিনটি বিন্দু যোগ করে। এই খণ্ডটি ৬৯ নম্বরের সঙ্গে জোড়া ছিল। কিন্তু(আমরা দেখব) এর ভাবের সঙ্গে ৬৯ নম্বরের ভাবের কোন মিল নেই – কেননা রুহুল্লা খাঁয়ের চিঠিতে শুকর শব্দটা ব্যবহারই হয় নি। বা ৬৬এর গল্পে এই শব্দটা ব্যবহার করা হয়েছে। তবে এটা পড়ে বোঝা যায় যে এটি কোন একটা গল্পের হারানো প্রাপ্তি।

৬৮। তোমার তন্নিষ্ঠ সেবার জন্য খুব বেশি গর্বিত হোয়ো না

‘ফাতাউল্লা খাঁকে লেখ, (এলাকা থেকে পাঠানো)বিভিন্ন সমীক্ষার বিশদ বিবরণ থেকে তার কীর্তিকলাপের গুরুত্ব বোঝা যাচ্ছে, এবং রাজসভায়(মুজরা) সেগুলির আবশ্যকতা আছে; কিন্তু নিজের জীবনকে বাজি ধরে(হয় পুরষ্কারের বিনিময়ে) যেন আমার সেবা না করে, বা সে আমার সেনাপতিদের রুষ্ট করে যেন আমাকে রুষ্ট না করে’।

মন্তব্য - মীর মহম্মদ সাদিক, ওরফে ফাতাউল্লা খাঁ বাহাদুর আলমগীরশাহি, পানহালা আর খেলনা দখল করায় সবার নজরে আসেন, ফলে সম্রাটের সেনাপতিরা তার ওপর রুষ্ট হয়ে পড়ছিলেন। আমার হিস্ট্রি অব আওরঙ্গজেবে উল্লেখ যোগ্য বিশদ বিবরণ আছে।
{তৃতীয় খণ্ড সমাপ্ত}
(চলবে)

Anecdotes of Aurangzeb – আহকমইআলমগিরি - আওরঙ্গজেবের উপাখ্যান

তৃতীয় খণ্ড

৬৩। প্রত্যেকটি প্রথা কঠোরভাবে মেনে চলতে হবে

দ্বিতীয় রুহুল্লা খাঁ যার নাম মীর হাসান, সম্রাটের অন্যতম ঘনিষ্ঠ সহচর এবং বিশ্বাসী ছিলেন, তিনি তনখার খাজাঞ্চি এবং খাঁইসামান পদ পর্যন্তও আরোহন করেছিলেন। তিনি ছিলেন তিন হাজারি মনসবদার; নিজেকে খাওয়াস হিসেবে দেখার ইচ্ছে প্রকাশ করেছিলেন। প্রধানমন্ত্রী আসাদ খাঁএর মাধ্যমে একটি আবেদনপত্র পেশ করলেন, ‘আমি তিন হাজারি মনসবদার। কিন্তু মাত্র সাতশ ঘোড়ার মনসবদার ফয়িউজুল্লা খাঁ সরবরি এবং ডেপুটি রেজিস্টার। আমাকে যদি দয়া করে সরবরি এবং ডেপুটি রেজিস্টার পদে বৃত করেন, তাহলে আমি আরও বেশি করে আপনাকে সেবা করতে পারব এবং তাতে মহামহিমের মর্যাদা বৃদ্ধি পাবে’।

সম্রাট নির্দেশ দিলেন, ‘তোমায় সরবরি করার আমার কোন অনিচ্ছে নেই, তাতে যেটা হবে তোমাকে বর্তমানে পাওয়া নিজের পদ হারাতে হবে এবং মাত্র সাতশ ঘোড়ার মনসবদার হসেবে কাজ করতে হবে’। তখন আসাদ খাঁ বললেন, ‘তাহলে কোথায় সে দাঁড়াবে?’ সম্রাট উত্তর দিলেন, ‘আমার মাথার ওপরে ছাড়া আর তো কোন স্থান দেখি না’। তখন তিনি আরও বললেন, ‘যদি একটি রীতি ভাঙ্গা পড়ে, তাহলে সব রীতিনীতিগুলিকেই ভেঙ্গে ফেলতে হয়। আমি রাজসভার কোন রীতি ভাঙ্গার পক্ষে নই, মানুষ এতই প্রভাবশালী হওয়ার বাসনা নিয়ে এগিয়ে গিয়েছে যে, তারা আমায় রীতি ভাঙ্গার পরামর্শ দিচ্ছে! যখন এই রীতি ভাঙ্গার ঘটনাটা বেড়ে যাবে, তখন বিষয়টা আর নিয়ন্ত্রণে থাকবে না’।

মন্তব্য – প্রথম রুহুল্লা খাঁ বক্সীর দ্বিতীয় পুত্র মীর হাসান খানাজাত খাঁ উপাধি লাভ করেন এবং ১৬৯৭ সালে খাঁইসামান পদে এবং তার পিতার উপাধিতে অভষিক্ত হন। কর্মচারীদের দারোগা পদে অভিষিক্ত হন ১৬৯৯ সনে। দ্বিতীয় বক্সী হন ১৭০১ সনে। ৯ মার্চ, ১৭০৪ সনে, মধ্য যৌবনেই মারা যান।

৬৪। সরকারি রীতিনীতি মানা কঠোর করা হল

বাংলা সুবা থেকে পাঠানো সমীক্ষায় সম্রাট জানতে পারলেন যে, সুবার সুবাদার ইব্রাইম খাঁ নিদারুণ আত্মম্ভরিতা এবং গর্ব দেখিয়ে এইনি সভায় কেদারায় শুয়ে সভা পরিচালনা করছেন এবং কাজি এবং অন্যান্য ধর্মাধিকারীরা মাটিতে বসে থাকেন। সেই সমীক্ষাপত্রের ওপর তিনি লিখলেন, ‘ঐ সুবাদারকে প্রধানমন্ত্রী সম্রাটের নির্দেশক্রমে থেকে একটা আদেশনামা লিখে দেবেন, যে তিনি যদি অসুস্থতার জন্য যদি তিনি মাটিতে বসতে না পারেন, যতক্ষণনা তার অসুখ সারছে, ততদিন তিনি ছুটি নিন, এবং ভিষগদের গিয়ে তাঁকে তাড়াতাড়ি সুস্থ করে তুলতে বলুক। সংবাদ লেখক(সাওয়ানিধনিগার)কে উচ্চ পদ মনসবে আসীন করানো হয়েছে, ফলে সে ব্যক্তিটি কোনভাবেই সংবাদ লেখকের কাজ করতে পারবে না। তাঁকে ১০০ ঘোড়ার মনসব দেওয়া হোক। ইব্রাহিম খাঁকে লেখ যাতে সে তার সুবায় সরাসরি ফৌজদারি(জেলা প্রশাসক) পায়, যাতে সে নিজের নির্দেশের বিরুদ্ধে অন্য লেখকদের সংবাদ চাখার স্বাদ অর্জন করে। য়ার আলি বেগ এই বিষয়ে চিন্তাভাবনা করুক এবং যাদের আত্মসম্মান আছে তেমন এক সংবাদ লেখক খুঁজে বার করুক।

মন্তব্য – ইব্রাহিম খাঁ বাংলার সুবাদার ছিলেন ১৬৮৯ থেকে ১৬৯৮ পর্যন্ত।
(চলবে)

Anecdotes of Aurangzeb – আহকমইআলমগিরি - আওরঙ্গজেবের উপাখ্যান

তৃতীয় খণ্ড

৬১। ক্রুদ্ধ সুবাদার তার নিন্দুককে শাস্তি দিলেন

গুজরাট সুবার সম্রাটের অন্যতম ব্যক্তিগত(ওয়ালাশাহি) সংবাদলেখক মুহম্মদ আজমের পাঠানো সংবাদ থেকে তিনি জানতে পারলেন, গুজরাটের সুবাদার মুহম্মদ আমিন খাঁ মদে মাতাল হয়ে সভা পরিচালনা করেন। সম্রাট লিখলেন, ‘সর্বশক্তিমান পুণ্যময়! এটা অসম্ভব কলঙ্কময় কর্ম!’ মুহম্মদ আমিন খাঁয়ের সভাপরিচালক (কোর্ট এজেন্ট) তার প্রভুকে এই বিষয়টা জানালেন। ক্রুদ্ধ সুবাদার চালু থাকা সভায় আদেশ দিলেন, সংবাদ লেখকের প্রত্যেকটা দাড়ি গোঁফ উপড়ে ফেলতে হবে। এই কাজটিও সম্রাটের নজরে এল। মহামহিম লিখলেন, ‘পূণ্যপ্রাণ আলি লিখেছেন, ‘রাগ হল পাগলামির নামান্তর, এবং পাগলামি সারানোর কোন আইন নেই’। আমিন খাঁ খুব হিংসক চরিত্রের মানুষ। কিন্তু এই ক্ষেত্রে সংবাদ লেখক তাঁকে মিথ্যা নিন্দা করেছিল।সংবাদ লেখকের কি ক্ষমতা ছিল যে তার নাসারন্ধ্র অনেক দূর থেকে সুবাদারের মুখের মদের গন্ধ পেল। কিন্তু সেই শাস্তি দেওয়ার কাজ আমার। সুবাদার তাঁকে শাস্তি দিয়ে ঠিক কাজ করে নি। সংবাদ লেখককে পদচ্যুত করা হচ্ছে, এবং আগামী সাম্মানিক অনুষ্ঠানে সুবাদারকে কোন খেলাত দেওয়া হবে না’।

মন্তব্য – মহম্মদ আমিন খাঁ হাফিজ, মীর জুমলার পুত্র, ২৫ সেপ্টেম্বর ১৬৭২ থেকে ১৮ জুন ১৬৮২ তার মৃত্যুকাল পর্যন্ত গুজরাটের সুবাদার এবং তিনি খুব আত্মম্ভরী গোঁড়া শিয়াপন্থী অভিজাত ছিলেন। তার কাজ এবং দক্ষতা সম্বন্ধে আওরঙ্গজেবের খুব উচ্চ ধারণা ছিল।

৬২। সরকারি নিয়মানুবর্তিতা – দুপক্ষকেই শাস্তি দেওয়া হল

য়ার আলি বেগ, খবর প্রধান(সাওয়ানি) সম্রাটকে লিখলেন, ‘বুজুর্গ উম্মিদ খাঁ, বিহার প্রদেশের সংবাদ লেখক প্রকাশ্যে আবদুর রহমানকে অপমান করেছেন। আর যদি এই ধরণের অসম্মানকে শাস্তি না দেওয়া যায়, তাহলে আগামী দিনে সংবাদ লেখকদের কোন স্বাধীনভাবে সত্য সংবাদ লেখার অস্তিত্বই থাকবে না, তারা সক্কলে সুবাদারের অধীন হয়ে পড়বে। মহামহিম যদি সেই প্রবাদটির মত কাজ করেন, ‘ব্যঙ্গ সবসময় দুর্বল প্রত্যঙ্গকের আঘাত করে’ তাহলে আপনার এই নিঃসহায় দাস আপনার নির্দেশ পালনে অক্ষম হবে’। সম্রাট লিখলেন, ‘এই অক্ষম মানুষটি(আওরঙ্গজেব) নিজে অশক্ত, সে উঁচু নিচু সব্বাইকে অশক্ত মনে করে। ‘শক্তশালী’ এই শব্দটি একমাত্র সর্বশক্তমানের জন্য ব্যবহৃত হয়। কিন্তু নিচু মানুষেরা কখোনোই উঁচু মানুষদের নির্দেশ দেবে না। আমি তাকে পদচ্যুত করলাম আর সুবাদারকে তার মনসব থেকে ৫০০ কমালাম এবং তার সংশ্লিষ্ট জাগিরেরও পরিবর্তন ঘটবে।

মন্তব্য – বুজুর্গ উম্মিদ খাঁ, শায়েস্তা খাঁয়ের পুত্র, চট্টগ্রাম দখল করেন এবং ১৬৮২ থেকে ১৬৯২ পর্যন্ত বিহারের সুবাদার ছিলেন। এবং তার মৃত্যুর সময়েও ১২ ফেব্রুয়ারি ১৬৯৫ তেও সেই পদে ছিলেন।
(চলবে)

Anecdotes of Aurangzeb – আহকমইআলমগিরি - আওরঙ্গজেবের উপাখ্যান

তৃতীয় খণ্ড

জাফর খাঁএর পুত্র কামগার খাঁ সম্রাটকে নিবেদন করলেন, ‘ব্যঙ্গরসে ভরপুর বিষপূর্ণ চরিত্র মির্জা মুহম্মদ নিয়ামত খাঁ, আমার বিবাহ সম্পর্কে লিখেছেন, ‘বিবাহের উদ্দেশ্য হল এটি একটি আইনি ক্রিয়া, যেখানে দুটি নিশ্চল/যৌনঅক্ষম (যদুনাথ ইংরেজিতে লিখেছেন, quiescent) ব্যক্তি মিলিত হয়’। এছাড়াও তিনি আমার সম্বন্ধে অনেক বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছেন, যাতে জনগণের মাঝে আমার মাথা হেঁট হয়ে যায়। আমার আশা, মহামহিম, সেই ব্যক্তিটিকে উচিত শাস্তি দেবেন, যাতে ভবিষ্যতে সে আর এ ধরণের ঘৃণিত কাজে না অগ্রসর হওয়ার ভাবনা ভাবতে পারে। এই উপযোগী বিষয়টি আমি মহামহিমের সামনে উপস্থিত করলাম’।

ওপরের আবেদনের ‘উপযোগী’ শব্দের ওপরে আওরঙ্গজেব লিখলেন, ‘এটা অনুপোযোগী(হারাম)’, এবং আবেদনপত্রের ওপরের দিকে তিনি লিখলেন, ‘তাঁকে(তোমার সামনে) শাস্তি দেওয়া আরো বড় মুর্খমি হবে। উত্তরাধিকারিসূত্রে আমার এই সাধারণ মনের আমলাটি আমায় তার শব্দের অংশিদারি করেছে; নিয়ামত খাঁ আমার বিরুদ্ধে তার ইচ্ছেমত যা খুশি লিখতে পারে; আমায় সাধারণের চোখে দুর্বৃত্ত প্রমান করতে পারে। অতীতে সে আমার বিরুদ্ধে ব্যঙ্গ কলম শাণিত করেছে; তার প্রতিদানে আমি তার মাইনে বাড়িয়েছি যাতে সে আর আমার বিরুদ্ধে তার কলম কাজে লাগাতে না পারে; এই (প্রলোভন)কর্ম সত্ত্বেও সে কিন্তু তার (ব্যঙ্গ)কলমের গরল কমায় নি। তার জিহ্বা উতপাটন বা গর্দান নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমাদের সকলের ভাবনাকে লাগাম পরানো উচিত এবং মিলেজুলে বসবাস করা প্রয়োজন। সে এমন এক বান্দা যে কাউকে তো বটেই নিজেকেও ব্যঙ্গ করতে ছাড়ে না’।

মন্তব্য – আওরঙ্গজেবের পূর্বতন উজির জাফর খাঁ এবং ফরজানা বেগমের পুত্র কামগার খাঁ, ১৬৮৭ সালে খাঁইসামান নিযুক্ত হন, সেপ্টেম্বর ১৬৮৮তে সৈয়দ মুজফফর হায়দারাবাদির কন্যাকে বিবাহ করেন। মির্জার ব্যঙ্গ রস প্রাণঘাতী। তিনি তার বয়েতে শুধু কামগারকেই বেঁধেন নি, নিয়ামত খাঁ সে সময়ের প্রত্যেক মাজাকতেই এই নববিবাহিতকে তাক করেছিলেন।

মির্জা নুরুদ্দিন মুহম্মদ হাজি নিয়ামত খাঁ, কাব্য নাম আলি, পার্সি ভিষগ হাকিম ফাতাউদ্দিন শিরাজির পুত্র। বাহাদুর শাহের অধীনে তিনি দানেশমন্দ খাঁ উপাধি লাভ করেন। তিনি বাহাদুরশাহনামা, জগনামা, ওয়াকায়ি এবং মুশাকাত লেখেন; তিনি তার সময়ে বিখ্যাততম ব্যঙ্গ কবি।

৬০। নিন্দুক শাস্তি পেল

আমেদাবাদে থাকা শাহজাদা মুহম্মদ আমন খাঁএর সেনাবাহিনী থেকে পাওয়া খবরে জানলেন মুহম্মদ বেগ,, শাহজাদার সব থেকে কাছের সেনাভিনী আহদির প্রধান, এবং অপ্রকাশ্যে অন্যান্য কর্মীদের কাজের নিন্দা করে তার খুব কাছের মানুষ হয়ে উঠেছে।

মহামহিম লিখলেন, ‘সিয়াদত খাঁ একজন কঠোর দণ্ডধারীকে পাঠাও, যে এই নিন্দুককে ধরে আনতে পারবে – এই মানুষটি আমার বর্তমানে রাষ্ট্রের ক্ষতি করছে, এবং এখনও সে নিজের পায়ে হেঁটে বেড়াচ্ছে, কেননা সমস্ত খারাপ কাজের থেকেও খারাপ কাজ হল পিছনে নিন্দা করা এবং অপবাদ জ্ঞানপনকরা। খুনের থেকেও ঘৃণিত কর্ম এই কাজগুলি। প্রবাদ বলে ‘সাপের চামড়া বহুরঙা, কিন্তু জিহ্বা বিষময়’, ঠিক সে রকমই নিন্দুকেরা – যাদের চরিত্র আপাত মধুর, দেখতে মাধুর্যময়, কিন্তু তার হৃদয়ে বিষে ভরা। তাদের এড়িয়ে চল! এড়িয়ে চল!’

মন্তুব্য – শাহজাদা আজমকে গুজরাটে সুবাদার করে পাঠানো হয়েছিল ১৪ নভেম্বর ১৭০১এ; ছিলেন ২৫ নভেম্বর ১৭০৫ পর্যন্ত। তার পর তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হন। আহদি হল সৌন্দর্যময় সেনানীদল, অবিবাহিত, শুধু সম্রাটকে সেবা করার জন্য নিযুক্ত হত, কোন অভিজাতর সঙ্গে যুক্ত ছিল না(আরভিনএর আর্মি অব দ্য ইন্ডিয়ান মুঘলস)। চতুর্থ সিয়াদত খাঁ, তৃতীয় সিয়াদত খাঁ, সৈয়দ উঘলানের পুত্র, তার পদের নাম ছিল সুপারিন্টেন্ডেন্ট অব দ্য কনফার্মেশন অব পোস্টিংস, সেই পদ পান ১৬৯৯ সালে।
(চলবে)