Showing posts with label ধান. Show all posts
Showing posts with label ধান. Show all posts

Tuesday, January 23, 2018

বাংলার মাটি, বাংলার জল বাংলার চাষী, বাংলার ফল২

(দ্বিতীয় কিস্তি)

বাংলার কয়েক হাজারের মধ্যে ৩০টি উল্লেখযোগ্য সুগন্ধী ধান।
শেষ ১৫টা।

নিচের তালিকার বর্ননা।
ধান ওঠার সময়। প্রতি বিঘায়(৩৩ শতক) ফলন। ফলন এলাকা।

১৬। কালতুরা - ১৪০ দিন। ৭ মন। শুঁয়া কালো ধান। ছোট লম্বাটে চাল। দার্জিলিনং জেলা।
১৭। কাটারিভোগ - ১৪২ দিন। ৭ মন। লম্বাটে চাল। রোজকার ভাতের জন্য। দিনাজপুর।
১৮। রামচন্দ্রভোগ - ১৪০ দিন। ১০ মন। গোল চাল। সামান্য লবন আর জমা জল সহ্য করতে পারে।
১৯। রাঁধুনিপাগল - ১৪২ দিন। ১০ মন। হলুদাভ ধান। লালমাটির উপযোগী।
২০। মুগজাই - ১০০ দিন। ৭ মন। ছোট লালচে ধান। আউস, আমন, বোরো। ওডিসার ধান।
২১। তুলসা - ১১০ দিন। ৭ মন। মোটা গোল, শুঁয়া যুক্ত ধান। মহারাষ্ট্রের।
২২। হাতিধান - ১২৫ দিন। ৭ মন। গুচ্ছ ধান। লাল সুগন্ধী, চ্যাপ্টা চাল। ওডিসার চাল।
২৩। আদানশিল্পা - ১৪২ দিন। ১৪ মন। পাটনাই ২৩এর মত লম্বাটে। লাল সুগন্ধী চাল। ভাল ফলন।রপ্তানি।
২৪। কালাভাত - ১৪০ দিন। ১৩ মন। কালোচাল। পুষ্টিকর। ক্যান্সার বিরোধীও। লোহা আর দস্তা সমৃদ্ধ। রপ্তানিযোগ্য।
২৫। তুলসিভোগ - ১৪৫ দিন। ৭ মন। কালোনুনিয়ার মত ছোট শুঁয়াযুক্ত ধান। কোচবিহারের চাল। ভোগধান বলা হয়।
২৬। জেসমিন - ১২০ দিন। ১৩ মন। মাঝারি লম্বা দানা। সাদা চাল।
২৭। ভালুডুবরাজ - ১৪৫ দিন। ১২ মন। কালো শুঁয়া যুক্ত ধান। গোল মোটা। ওডিসা।
২৮। কালালাহি - ১৪২ দিন। ৯ মন। কালো শুঁয়া যুক্ত লম্বা ধান। অসম।
২৯। জে পি ১১০ - ১১০ দিন। ১৩ মন। মাঝারি লম্বা সরু চাল। বেনারসের জয়প্রকাশ সিংএর ধান।
৩০। গোবিন্দভোগ - ১৩৮ দিন। ১০ মন। বহুলপ্রচারিত বর্ধমানের চাল।

তথ্য ও গবেষণা - অনুপম পাল।

পশ্চিমবঙ্গের কৃশই দপ্তরের সৌজন্যে।

বাংলার মাটি, বাংলার জল - বাংলার চাষী, বাংলার ফল

বাংলার কয়েক হাজারের মধ্যে ৩০টি উল্লেখযোগ্য সুগন্ধী ধান।
এই কিস্তিতে ১৫টা।
পরেরটিতে আরও ১৫টা।

নিচের তালিকার বর্ননা।
ধান ওঠার সময়। প্রতি বিঘায়(৩৩ শতক) ফলন। ফলন এলাকা।

১। রাধাতিলক - ১৩৮ দিন। ১২মন/বিঘা। ভাল ফলন ও সুগন্ধ। সারা বাংলার জন্য উপযোগী
২। তুলসীমুকুল - ১৪০ দিন। ১০ মন। কালোধান, সাদাচাল। গন্ধ চাল। বীরভূম, বাঁকুড়া ও হুগলী জেলায় চাষের উপযোগী
৩। তুলসিমঞ্জরী - ১৪০ দিন। ৯ মন। ছোট সাদা চাল। ভাল ফলন ও গন্ধ। ঐ এলাকা।
৪। দানাগুড়ি - ১৪৫ দিন। ১১ মন। হালকা গন্ধ। বীরভূম, বাঁকুড়া।
৫। লাল বাশাভোগ - ১৩৬ দন। ৯ মন। পুরুল্যা, বাঁকুড়া।
৬। বাশাভোগ - ১৩৬ দিন। ১০ মন। সারা বাংলায়। গোবিন্দভোগের মত সব জমিতে।
৭। মোহনভোগ - ১৪২ দিন। ৯ মন। ছোট গোল চাল। হুগলী, বাঁকুড়া, বীরভূম।
৮। ভীমশাল - ১৪০ দিন। ১০ মন। গোল মোটা চাল।
৯। কামিনীভোগ - ১৪৫ দিন। ১২ মন। গোল মোটা চাল। সামান্য লবণ ও জমা জল সহ্য করতে পারে। সুগন্ধি খই আর সিদ্ধ চাল।
১০। চিনা কামিনী - ১৪৪ দিন। ৮ মন। ছোট ধান। দঃ ২৪ পরগণা।
১১। কনকচূড় - ১৪৫ দিন। ৮ মন। গোল শুঁয়া ধান। সুগন্ধ খই। জয় নগরের মোয়ারইয় জন্য ব্যবহৃত হয়।
১২। দাদশাল - ১৪৫ দিন। ১০ মন। গোল মোটা চাল। সামান্য লবণ ও জমা জল সহ্য করতে পারে। সুগন্ধি খই আর সিদ্ধ চাল।
১৩। লীলাবতী - ১৪৫ দিন। ১২ মন। সামান্য লবণ ও জমা জল সহ্য করতে পারে। সুগন্ধি খই আর সিদ্ধ চাল।
১৪। কালোনুনিয়া - ১৪২ দিন। ৮ মন। কালোধান। ছোট লম্বা, লালচে চাল। উত্তর-দক্ষিণ দুই অঞ্চলেই হয়।
১৫। তূলাইপাঞ্জি - ১৪২ দিন। ৭ মন। শুঁয়ো ধান। লম্বা, গন্ধ চাল। উত্তর দিনাজপুরের মোহিনীগঞ্জ ব্লক।
(বাকিটা পরের কিস্তিতে)