Showing posts with label উপসাম্রাজ্যবাদিতা. Show all posts
Showing posts with label উপসাম্রাজ্যবাদিতা. Show all posts

Tuesday, December 26, 2017

ব্রিটিশপূর্ব বাংলা - পলাশীতে ইংরেজদের ভূমিকা - ব্যবসা, দামিধাতু এবং ক্ষমতায় আরোহণ৭ - সুশীল চৌধুরী - ফ্রম প্রসপারিটি টু ডিক্লাইন - দশম অধ্যায়

ফরাসী ব্যবসার বাড়বাড়ন্ত, কলকাতা ভিত্তিক ব্রিটিশ ব্যক্তিগত(বিশেষ করে কোম্পানি আমলাদের) ব্যবসা পতনের বড় কারণ। ১৭৫২ সালে কলকাতাবাসী ক্যাপ্টেন ফেনউইক লিখলেন, The French it is probable are now in their zenith of trade in Bengal। ডাচ মহাফেজখানায় জাহাজের তালিকা থেকে প্রমান হয় ১৭৫০এর মাঝামাঝি সময়ে বাংলা থেকে চরম শক্তিশালী ফরাসি ব্যবসায়িক জাহাজের বহর ব্রিটিশদের চরম প্রতিযোগিতায় ফেলে দেয় এবং ব্যবসায় ব্রিটিশ প্রাধান্য খর্ব হতে শুরু করে। ১১.২ তালিকায় ১৭৫০এর মাঝামাঝি সময়ের ব্রিটিশ-ফরাসি জাহাজের তালিকা আমার তত্ত্ব প্রমান করতে সাহায্য করবে, তবে তালিকায় কতগুলি শূন্যস্থান থাকায় পরিপূর্ণ সিদ্ধান্তে আসা গেল না।
আলোচ্য তালিকা আমাদের বলে ১৭৫০এর মাঝামাঝি সময়ে ফরাসী ব্যক্তিগত ব্যবসা ডুপ্লের স্বর্ণিল সময়কেও ছাড়িয়ে যাচ্ছিল। ১৭৫৪ সালে কলকাতায় আসা মোট ব্রিটিশ জাহাজের সংখ্যা ছিল ২০টি(১২টি কোম্পানির, মাত্র ৮টা ব্যক্তিগত ব্যবসায়ীদের)। উল্টোদিকে ফরাসী ২৭টি জাহাজের মধ্যে ব্যক্তিগত ব্যবসায়ীদেরই জাহাজ ছিল ২২টা। ১৭৫১ সালে ব্রিটিশ জাহাজের মোট টনেজ ছিল ৭৪২০ টন, সেখানে ১৭৫৪ সালে ফরাসিদের মোট ব্যবসা ছিল ১০৪৫০ টন আর ব্রিটিশ ব্যক্তিগত ব্যবসায়ীদের অর্ধেক ৫০২০ টন, আর ফরাসি ব্যক্তিগত ব্যবসায়ীদের টনেজ ছিল ৭৪৫০ টন। এর থেকেও প্রমান হয় ফরাসীদের ব্যবসা বিপুলভাবে বেড়েছে।

ব্রিটিশদের ব্যক্তিগত ব্যবসাকে খর্ব করছিল ফরাসীরা, এই তথ্য ফোর্ট উইলিয়াম কাউন্সিলকে ভীত করেছিল। ব্রিটিশ ব্যবসায় পতন রুখতে নানান ধরণের পদক্ষেপ নিয়েছিল। প্রথমটি হল ১৭৫০এর দস্তক সংস্কার, যাতে এশিয় আর ফরাসী ব্যক্তিগত ব্যবসায়ীরা সেটি ব্যবহার না করতে পারে। তাদের উদ্দদেশ্য ছিল পরিষ্কার ব্রিটিশ আমলা ব্যবসায়ী ছাড়া আর কেউ এই কর ছাড়ের সুবিধে না পায়। এছাড়াও ১৭৫৩ সালে কোম্পানির কর্মচারীদের ব্যবসা ছাড়পত্র, ট্রেডিং পাস দেওয়ারও প্রথা শুরু করে কোম্পানি কর্তৃপক্ষ যাতে বন্দরে ব্যক্তিগত ব্যবসায়ীদের কর দিতে না হয়। কলকাতার কোম্পানির ব্যবসায়ী কর্মচারীদের বাইরে থাকা ব্যবসায়ী জন উড এই প্রথাতে রেগে লেখেন, এর ফলে কোম্পানির কর্মচারীরাই শুধু একচেটিয়া সমুদ্রপথ ব্যবসা করতে পারবে। কোম্পানির দস্তক আর ট্রেডিং পাস সংস্কারের সঙ্গে সঙ্গে জুড়ল ১৭৫৩র বিনিয়োগে দাদনি প্রথা থেকে গোমস্তা প্রথায় সরে আসা। এই যে সংস্কারের ঝড় চলল ফোর্ট উইলিয়ম কান্সিলের পক্ষে, এটা অস্বীকার করার উপায় নেই যে এর কারণ হল কোম্পানির আমলাদের ব্যক্তিগত ব্যবসা অক্ষুণ্ণ রাখার প্রচেষ্টা। এতক্ষণ আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলা সেটি হল, এক দিকে বাংলা আর অন্য দিকে ফরাসী চন্দননগর দখল করার অন্যতম উদ্দেশ্য ছিল কোম্পানির বাংলা-আমলাদের ব্যক্তিগত ব্যবসার স্বার্থকে বজায় রাখা। 

ব্রিটিশপূর্ব বাংলা - পলাশীতে ইংরেজদের ভূমিকা - ব্যবসা, দামিধাতু এবং ক্ষমতায় আরোহণ৬ - সুশীল চৌধুরী - ফ্রম প্রসপারিটি টু ডিক্লাইন - দশম অধ্যায়

১৭৪০এর প্রথমের দিকে ব্রিটিশ ব্যক্তিগত ব্যবসা এতই কোণঠাসা হয়ে পড়ে যে ফোর্ট উইলিয়াম কাউন্সিল ফরাসিদের বিরুদ্ধে ব্রিটিশ ব্যক্তিগত ব্যবসা নষ্ট করে দেওয়ার অভিযোগ আনে। ব্রিটিশ ব্যক্তিগত ব্যবসা উদ্ধারে ফোর্ট উইলিয়াম কাউন্সিল, চন্দনগরের মূল ফরাসি বসতির সঙ্গে সমস্ত রকমের ব্যবসায়িক যোগাযোগ নিষিদ্ধ ঘোষণা করে। ১৭৪২ সালে কাউন্সিল এই প্রস্তাবনাটি গ্রহণ করে, The French having for· some time past been of great disservice to the private trade of this place by the assistance and· supply of money and goods that they have had from Calcutta ·and more particularly to the ports of Judda, Mocha and in the Gulph of Persia and as we have ships bound this year ,to those places. In order therefore to prevent any ill consequence in future such as we have formerly experienced thereby.
Resolved that no merchants of this place white or black either in the Company's service or otherwise under their protection be permitted to sell or furnish the French with any sortments of goods whatever o~ to freight goods on any of the French ships bound out of this river. ... ।(Virginia M. Thompson, Dupleix)
চন্দননগরের গভর্নর হিসেবে থাকাকালীন ডুপ্লে, I made the English tremble for they saw their commerce dwindling and their merchants forced to declare themselves bankrupt. I accomplished all this' in nine years যে লেখাটি লেখেন সেটিকে কি শুধুই বাগাড়ম্বর হিসেবে উড়িয়ে দেওয়া যায়?
১৭৫০এর প্রথমপাদ থেকে ব্রিটিশ কর্পোরেট কোম্পানি আর ব্যক্তিগত ব্যবসা দুরন্ত সঙ্কটের আবর্তে ঘুরপাক খেতে থাকে। ১৭৪৮ সালে ব্রিটিশ-ফরাসি যুদ্ধের শেষে এবং মারাঠা আর বাংলার নবাবের মধ্যে যে শান্তিচুক্তি হল, তাতে একটা জিনিস পরিষ্কার যে ফরাসী আর এশিয় ব্যবসায়ীরা বাংলার আন্তঃএশিয় ব্যবসায় নতুন করে জাঁকিয়ে বসার সুযোগ পেল। বাংলা ব্যবসাকে নতুন উদ্যমে ঢেলে সাজাতে শুরু করল ফরাসীরা হুগলী, কাশিমবাজার, ঢাকা এবং পাটনায় কুঠি খুলে। এর সঙ্গে জুড়ল আর্মেনিয় সহ অন্যান্য এশিয় ব্যবসায়ীদের কড়া প্রতিদ্বন্দ্বিতা। বাংলার মুদ্রা ব্যবস্থার সঙ্কুচনে কোম্পানির পক্ষে বিশেষ করে শেঠেদের মোকামের গদি থেকে ঋণ পাওয়া কঠিন হয়ে পড়ছিল, ৪০এর দশক থেকে কোম্পানি যে ধার নিয়েছে আগে সেগুলি শোধ করলে আগামী দিনে ঋণ পাওয়া যাবে, তারা এমনও শর্ত দিল ব্রিটিশদের।

ব্যক্তিগত ব্যবসা ক্ষেত্রটা খুবই প্রতিযোগিতামূলক হয়ে উঠছিল বাংলায়। consulageএর(বাণিজ্যে যেতে নির্দিষ্ট দেশের দূতাবাসকে দেওয়া শুল্ক) দ্রুত পতনের ফলে কলকাতায় ব্রিটিশ ব্যক্তিগত ব্যবসা ঢালুর দিকে যেতে থাকে। সে সময়ে কলকাতার দায়িত্বে থাকা রবার্ট ওরমে বন্ধু রবিনসকে লিখছে, The consulage in years of extensive trade used to be from 20 to 30 thousand rupees to the best of my memory, it is now scarce 5· or 6 clear। ফোর্ট উইলিয়াম কাউন্সিলের প্রধান সদস্য চার্লস ম্যানিঙ্গহ্যাম আর উইলিয়ম ফ্রাঙ্কল্যান্ড ক্লাইভকে লেখা চিঠিতে যতদূর সম্ভব ব্যক্তিগত ব্যবসার পতন সম্বন্ধে মন্তব্য করেছে, ... the situation of trade since you left us has continued so bad।

Monday, December 25, 2017

ব্রিটিশপূর্ব বাংলা পলাশীতে ইংরেজদের ভূমিকা ব্যবসা, দামিধাতু এবং ক্ষমতায় আরোহণ৫ সুশীল চৌধুরী - ফ্রম প্রসপারিটি টু ডিক্লাইন - দশম অধ্যায়

বাংলায় ১৭৫৬-৫৭য় চলা ব্রিটিশ-নবাব দ্বন্দ্বকে বুঝতে গেলে আমাদের দুর্গ তৈরি আর দস্তক ব্যবহারের দুর্নীতির বিষয় আলোচনার বাইরেও বেরোতে হবে। ব্রিটিশ-নবাব দ্বন্দ্ব সম্পর্কিত এই গোলযোগকে আরও ভালোভাবে বোঝা যায় যদি কোমপানির ব্যবসা আর ব্রিটিশ ব্যক্তিগত ব্যবসাকে আমরা নবাবি প্রশাসন এবং ফোর্ট উইলিয়াম কাউন্সিলের মধ্যের নাজুক সম্পর্কর ভিত্তিতে দেখার চেষ্টা করি। ব্রিটিশেরা কলকাতায় বাস শুরু করার পর কলকাতা কোম্পানি আর তার আমলাদের ব্যক্তিগত আন্তঃএশিয় ব্যবসার অন্যতম কেন্দ্র হয়ে উঠল। কলকাতা ১৭২০র মাঝামাঝি থেকে শুরু করে মধ্য ১৭৩০ পর্যন্ত ব্রিটিশ আমলাদের ব্যক্তিগত ব্যবসার স্বর্ণালী সময়। কিছু প্রাসঙ্গিক চলকের প্রভাব ব্রিটিশ ব্যবসার সহায়ক হয়ে ওঠে। যে বাজারে তারা ব্যবসা করত, সেটা তুলনামূলকভাবে স্থিতিশীল এবং তারা নির্ভর করত কলকাতা, বম্বে, মাদ্রাজের এক ঝাঁক ব্যক্তিগত ঋণদান ব্যঙ্কার আর এশিয় ব্যবসায়িক সংগঠনের ওপর। তিনটি প্রেসিডেন্সির কোম্পানি আমলাদের মধ্যে গভীর বোঝাপড়া ছিল, তাদের ব্যবসায়ীক সংগঠন এবং অংশিদারিত্ব আর অভিজ্ঞতা ব্যবসার পরিমান বাড়াতে সহায়ক হয়েছে। এছাড়াও ডাচ ও ফরাসী ব্যবসায়ীদের উচ্চ ৫০% লাভের বিপরীতে ব্রিটিশ ব্যক্তিগত ব্যবসায়িকরা প্রত্যেক সমুদ্রযাত্রায় মাত্র ২০% লাভ রেখে মালপত্র ছেড়ে দিতেন। এছাড়াও কোম্পানির কর্মচারীরা দস্তক আর ফরমানের আড়াল নিয়ে বিভিন্ন বন্দরে, এশিয় বণিকদের তুলনায় অনেক শস্তায় ব্যবসা করতে পারত। একটা উদাহরণ দেওয়া যাক, ১৭৪০ সালে হুগলির আরমেনিয় ব্যবসায়ি খ্বাজা ওয়াজিদ ফরাসী পতাকা তুলে বসরার উদ্দেশ্যে জাহাজ ছাড়েন তার একটাই কারণ সেখানে ফরাসীরা ৩ শতাংশ শুল্ক দিত আর এশিয়রা দিত ৬ শতাংশ শুল্ক।
কিন্তু কলকাতা থেকে ব্রিটিশ ব্যক্তিগত ব্যবসা ১৭৩০এর পরে দ্রুত কমতে শুরু করে। আর চন্দননগরের উৎসাহী ফরাসী নেতৃত্ব আর ব্যক্তিগত ব্যবসায়ীরা ডুপ্লের নেতৃত্বে বিপুল উদ্যমে ব্যবসা করতে শুরু করলে ১৭৪০এর পরে ব্রিটিশ ব্যক্তিগত ব্যবসা চরম দুর্দশাগ্রস্ত হয়ে পড়তে থাকে। মধ্য ১৭৩০ থেকে চন্দননগরের ফরাসী কর্তৃপক্ষ ১৭২০র পরের খাদে পড়া ব্যবসা টেনে তুলতে শুরু করে এবং তার ব্রিটিশ ব্যবসার কাছাকাছি পৌঁছে যায়। প্রাথমিকভাবে ফরাসী আমলাদের ব্যক্তিগত ব্যবসা নিষিদ্ধ থাকলেও ১৭২২এর পরে তাদের সেই সুযোগ করে দেওয়া হয়। ফলে ক্রমশঃ তারা ব্রিটিশ ব্যক্তিগত ব্যবসায়ীদের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে শুরু করে। ডুপ্লে নিজে সরাসরি আন্তঃএশিয় ব্যক্তিগত ব্যবসায় যোগ দেওয়ায় এবং ফরাসী ব্যক্তিগত ব্যবসায়ীদের উৎসাহ দেওয়ায় ফরাসী ব্যবসা উদ্যম বিপুল বেড়ে যায়। চন্দননগরে ডুপ্লের প্রাথমিক উদ্যম রাজনৈতিক ছিল না, ছিল ব্যবসায়িক। ১৭৩১ সাল থেকে ১৭৪২ পর্যন্ত ডুপ্লে অন্তত ৯০টা সমুদ্র যাত্রা আয়োজন করেছে। সে যে ধরণের জাহাজের চরিত্র বেছেছে, তা Holden Furber(John Company)এর তত্ত্ব অনুযায়ী সে সময়ের ভারতীয় এশিয় ব্যবসার ট্রন্ড অনুযায়ী মূলতঃ পূর্ব-পশ্চিম দিকমুখী।

বাংলার এশিয় ব্যবসায় ফরাসিরা ক্রমশ গুরুত্বপূর্ণ অংশিদার হয়ে উঠছে ব্রিটিশদের তুলনায়, সেটা মোটেই ব্রিটিশদের পছন্দের বিষয় ছিল না। ফলে ব্রিটিশ-ফরাসী ব্যবসায়িক দ্বন্দ্ব বাড়তে থাকল। ১৭৪০এর প্রথমের দিকে বাংলায় ব্রিটিশদের প্রধানতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে থাকে। এই দ্বন্দ্বটির মূল সূত্রটি আমি উল্লেখ করেছি ১১.১ তালিকায় যেখানে আমরা বাংলা থেকে ছাড়া ব্রিটিশ-ফরাসি জাহাজের তথ্য দেখব।

ব্রিটিশপূর্ব বাংলা - পলাশীতে ইংরেজদের ভূমিকা - ব্যবসা, দামিধাতু এবং ক্ষমতায় আরোহণ৬ - সুশীল চৌধুরী - ফ্রম প্রসপারিটি টু ডিক্লাইন - দশম অধ্যায়

১৭৪০এর প্রথমের দিকে ব্রিটিশ ব্যক্তিগত ব্যবসা এতই কোণঠাসা হয়ে পড়ে যে ফোর্ট উইলিয়াম কাউন্সিল ফরাসিদের বিরুদ্ধে ব্রিটিশ ব্যক্তিগত ব্যবসা নষ্ট করে দেওয়ার অভিযোগ আনে। ব্রিটিশ ব্যক্তিগত ব্যবসা উদ্ধারে ফোর্টউইলিয়াম কাউন্সিল, চন্দনগরের মূল ফরাসি বসতির সঙ্গে সমস্ত রকমের ব্যবসায়িক যোগাযোগ নিষিদ্ধ ঘোষণা করে। ১৭৪২ সালে কাউন্সিল এই প্রস্তাবনাটি গ্রহণ করে, The French having for· some time past been of great disservice to the private trade of this place by the assistance and· supply of money and goods that they have had from Calcutta ·and more particularly to the ports of Judda, Mocha and in the Gulph of Persia and as we have ships bound this year ,to those places. In order therefore to prevent any ill consequence in future such as we have formerly experienced thereby.
Resolved that no merchants of this place white or black either in the Company's service or otherwise under their protection be permitted to sell or furnish the French with any sortments of goods whatever o~ to freight goods on any of the French ships bound out of this river. ... ।(Virginia M. Thompson, Dupleix)
চন্দননগরের গভর্নর হিসেবে থাকাকালীন ডুপ্লে, I made the English tremble for they saw their commerce dwindling and their merchants forced to declare themselves bankrupt. I accomplished all this' in nine years যে লেখাটি লেখেন সেটিকে কি শুধুই বাগাড়ম্বর হিসেবে উড়িয়ে দেওয়া যায়?
১৭৫০এর প্রথমপাদ থেকে ব্রিটিশ কর্পোরেট কোম্পানি আর ব্যক্তিগত ব্যবসা দুরন্ত সঙ্কটের আবর্তে ঘুরপাক খেতে থাকে। ১৭৪৮ সালে ব্রিটিশ-ফরাসি যুদ্ধের শেষে এবং মারাঠা আর বাংলার নবাবের মধ্যে যে শান্তিচুক্তি হল, তাতে একটা জিনিস পরিষ্কার হল যে ফরাসী আর এশিয় ব্যবসায়ীরা বাংলার আন্তঃএশিয় ব্যবসায় নতুন করের জাঁকিয়ে বসার সুযোগ পেল। বাংলা ব্যবসাকে নতুন উদ্যমে ঢেলে সাজাতে শুরু করল ফরাসীরা হুগলী, কাশিমবাজার, ঢাকা এবং পাটনায় কুঠি খুলে। এর সঙ্গে জুড়ল আর্মেনিয় সহ অন্যান্য এশিয় ব্যবসায়ীদের প্রতিদ্বন্দ্বিতা। বাংলার মুদ্রা ব্যবস্থার সঙ্কুচনে কোম্পানির পক্ষে বিশেষ করে শেঠেদের মোকামের গদি থেকে ঋণ পাওয়া কঠিন হয়ে পড়ছিল, ৪০এর দশক থেকে কোম্পানি যে ধার নিয়েছে আগে সেগুলি শোধ করলে আগামী দিনে ঋণ পাওয়া যাবে, তারা এমনও শর্ত দিল ব্রিটিশদের।

ব্যক্তিগত ব্যবসা ক্ষেত্রটা খুবই প্রতিযোগিতামূলক হয়ে উঠছিল বাংলায়। consulageএর(মানে কি?) দ্রুত পতনের ফলে কলকাতায় ব্রিটিশ ব্যক্তিগত ব্যবসা ঢালুর দিকে যেতে থাকে। সে সময়ে কলকাতার দায়িত্বে থাকা রবার্ট ওরমে বন্ধু রবিনিসকে লিখছে, The consulage in years of extensive trade used to be from 20 to 30 thousand rupees to the best of my memory, it is now scarce 5· or 6 clear। ফোর্ট উইলিয়াম কাউন্সিলের প্রধান সদস্য চার্লস ম্যানিঙ্গহ্যাম আর উইলিয়ম ফ্রাঙ্কল্যান্ড ক্লাইভকে লেখা চিঠিতে যতদূর সম্ভব ব্যক্তিগত ব্যবসার পতন সম্বন্ধে মন্তব্য করেছে, ... the situation of trade since you left us has continued so bad।

ব্রিটিশপূর্ব বাংলা - পলাশীতে ইংরেজদের ভূমিকা - ব্যবসা, দামিধাতু এবং ক্ষমতায় আরোহণ৪ - সুশীল চৌধুরী - ফ্রম প্রসপারিটি টু ডিক্লাইন - দশম অধ্যায়

উপসাম্রাজ্যবাদিতার তত্বতে আমরা ফিরে যাই। ১৬৬৯ সালেই সুরাতের প্রেসিডেন্ট এবং বম্বের গভর্নর জেনারেল অঙ্গিয়ার শান্তিপূর্ণ ব্যবসাদার থেকে কোম্পানিকে শস্ত্র নির্ভর ব্যবসায়ীতে রূপান্তরের ডাক দিল যাতে ভারতবর্ষে কোম্পানির ব্যবসা স্থায়ী হতে পারে। ১৬৭৭ সালে তিনি কোর্ট অব ডায়রেক্টর্সকে লিখল, Justice 'and necessity of your estate now require that in violent distempers, violent cures are only successful that the times now require you to manage your general commerce with your sword in your hands। অঙ্গিয়ারের ডাকে লন্ডনে বসে থাকা কর্তাদের কানে জল গেল। আগ্রাসী গর্ভর্নর জশুয়া চাইল্ড ভারতে এগিয়ে যাওয়ার নীতি(forward policy) নেওয়ার ডাক দিলেন। একই সঙ্গে এজেন্ট হেজেস বাংলায় এবং স্যর জন চাইল্ড সুরাটে বহুকাল ধরেই কোম্পানির বসতি সুরক্ষা করেই(দুর্গ প্রতিষ্ঠা করে) ব্রিটিশ ব্যবসা বাড়াবার প্রস্তাব দিচ্ছিলেন।
১৬৮০ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুঘল ভারতে লক্ষ্যগুলির মধ্যে অন্যতমটি ছিল বাংলার বসতিকে দুর্গিকরণ। কোর্ট অব ডায়রেক্টর্স লিখল, We shall be exceeding glad to hear you have obtained a
fortified settlement in Bengal, which if it pleases God to grant us, we would have you cultivate with all the vigour and strength you can; that we may be well fixed and settled, in a good posture of defence before the Dutch can form any design to drive us out; which may. be a means to prevent any attempts from them as well as to secure our interest if they should attempt to disturb us under any colour or pretence ....।
আরও গুরুত্বপূর্ণ এবং আলোচ্য বিষয় হল, যুদ্ধটা তারা করতে চাইছিল ভারতে বাণিজ্য চালাবার জন্যে, এবং এই কথাবার্তা ১২ ডিসেম্বর ১৬৮৭ সালের ফোর্ট সেন্ট জর্জএর কাউন্সিলের প্রেসিডেন্ট লন্ডনের কর্তাদের লিখল That which we promise ourselves in a most especial manner from our new President and Council is that they will establish such a politie of Civil and Military power, and create and secure such a large revenue to maintain both at, that place, as may be the foundation of a.large, tvell grounded, sure English dominion in India for all time to come.।
ভারতে বিস্তৃত, সুরক্ষিত এবং শক্ত ভিত্তিভূমির ওপরে প্রতিষ্ঠিত ব্রিটিশ সাম্রাজ্য স্থাপনে মাদ্রাজ কাউন্সিল যে স্বপ্ন দেখছিল, সেটি সফল হল সত্তর বছর পর। ফলে ১৭৫৭র বিজয় কি করে অনভিপ্রেত এবং দুর্ঘটনাপ্রসূত বলা যায়?

মুঘলদের সঙ্গে ব্রিটিশদের যুদ্ধ অসম্ভব ব্যর্থতায় পর্যবসিত হল, ফলে বাংলা বা অন্য কোথাও তাদের বসতিতে দুর্গ স্থাপন করা সম্ভব হল না। কিন্তু সপ্তদশ শতকের শেষে, বাংলায় কিছু অপ্রত্যাশিত ঘটনায় দুর্গ তৈরির ব্রিটিশ স্বপ্ন সফল হওয়ার দিকে এগোল। ১৬৯৬ সালের শোভা সিঙ্গির উৎপাতের ফলে বাংলার সামরিক নেতৃত্ব, মুঘল সুবাদার খুব চিন্তিত হয়ে প্রত্যেক ইওরোপিয়কে দুর্গ তৈরির পরামর্শ দিলে ব্রিটিশেরা খুব তাড়াতাড়ি এই পরামর্শর পথ ধরে দুর্গ তৈরির পরিকল্পনা আঁচতে থাকে। এটা ব্রিটিশদের দুর্গ তৈরির প্রথম পদক্ষেপ এবং বহুসময় তারা নবাবের কর্তৃত্বকে অস্বীকার করে দুর্গ তৈরি এবং তাকে জোরদার করার কাজে এগিয়ে গিয়েছে। ১৭৫৬-৫৭ সালে নবাবা আর ব্রিটিশ দ্বন্দ্বের প্রধান কারণ ছিল দুর্গ কেন্দ্রিক।

ব্রিটিশপূর্ব বাংলা - পলাশীতে ইংরেজদের ভূমিকা - ব্যবসা, দামিধাতু এবং ক্ষমতায় আরোহণ৩ - সুশীল চৌধুরী -ফ্রম প্রসপারিটি টু ডিক্লাইন দশম অধ্যায়

যদি কেউ গভীরে গিয়ে নিরপেক্ষাভবে ব্রিটিশ বণিক আর দেশিয় প্রশাসনের মধ্যে সম্পর্কটা খুঁজতে যান, বিশেষ করে যে বাংলায় ১৭৫৭র ভিত্তিপ্রস্তির স্থাপিত হয়েছে, তাহলে তিনি অবশ্যই নবাবেরা ব্রিটিশদের দুধেলা গাই মনে করত, এমন চালু তত্ত্ব চালানো নির্থক হয়ে পড়বে। অবশ্যই ইওরোপিয়দের সঙ্গে সম্পর্ক স্থাপনে নবাবেরা যে ধোয়া তুলসিপাতা এটা মনে করারও কোন কারন দেখি না। ইওরোপিয় কোম্পানিগুলিকে এদেশে ব্যবসা করার জন্য বেশ কিছু রাষ্ট্রীয় ফরমান জারি করা হয়েছিল, কিন্তু বিপদের সময় নবাব যেমন দেশিয় ব্যবসায়ীর স্মরণাপন্ন হত তেমনি বিদেশিদেরও। সঙ্গে এটাও বলা যাবে না যে নবাবেরা দেশিয় ব্যবসায়ীদের লুঠত; ঠিক তেমনি বলা যাবে না নবাবেরা ইওরোপিয় কোম্পানিকে দুধেলা গাই ভাবত(ফরমান সম্বন্ধে জানতে সুশীলবাবুর বই Trade and Commercial Organization দেখতে পারেন)।
বাস্তব ঘটনা হল কোম্পানির আমলারা বিপুল ব্যক্তিগত ব্যবসায় আর কোম্পানিকে দেওয়া রাষ্ট্রের দস্তক, নির্দিষ্ট কিছু পণ্যের জন্যে পথ কর আর শুল্ক ছাড়ের জন্য এশিয় ব্যবসায়ীদের বিক্রি করার বেআইনি ব্যবসায় বিপুল সম্পত্তি মালিক হয়েছে। ঠিক এই জন্য নবাবের আধিকারিকেরা প্রায়শই ব্রিটিশ আমলাদের কুকীর্তি ধরে ফেলে তাদের থেকে অর্থ আদায় করত। কোম্পানির ব্যবসার সঙ্গে ব্যক্তিগত ব্যবসার ভেদ রেখা অনেক সময় মুছে যেত। নিজেদের স্বার্থ বিঘ্নিত হওয়ার আশংকায় এই বিষয়টা বাংলার প্রশাসনের কাছে তারা পরিষ্কার করত না। দস্তক কিভাবে দুর্নীতিপূর্ণভাবে ব্যবহার হত তার হাতে গরম বর্ণনা সমসাময়িক কালের এক অজ্ঞাতনামা লেখক লিখে গিয়েছে, shameful prostitution did this trade in Dustuks arrive। সে এমন কি লিখছে, দস্তকের দুর্ব্যবহার, যথাযোগ্য কারণের জন্য, ফলে এটা অস্বাভাবিক নয়। আদতে সিরাজ, declared.he would prove from vouchers in his possession that since the grant of the Firman by Ferroekseer [in I7l7], the English had defrauded the Shah in· his legal revenue of customs to the amount of a er.ore and half [15 million rupees] by covering the trade of the Natives ·with the Company's dustuck'.।
তবুও কোম্পানির আমলারা দেশিয় প্রশাসনের বিরুদ্ধে উচ্চৈঃস্বরে স্যর টোমাস রো’র প্রণোদনায় তৈরি শান্তিপূর্ণ ব্যবসায় তোলা আদায়ের অভিযোগ এনেছে। তারা যে সকলে কোম্পানির ব্যবসা সফল করাতে খুব বেশি উদ্বিগ্ন ছিল এমন মনে করার কোন কারণ নেই, তাদের লক্ষ্য ছিল শুধুই নিজেদের ব্যবসা বাড়ানো।

এটা যুক্তিসঙ্গতভাবে তর্ক করা যেতে পারে, কোম্পানির চাকুরেদের ব্যবক্তিগত ব্যবসার স্বার্থ বাঁচানো, আদতে ব্রিটিশদের বাংলা দখলের অন্যতম অন্যতম উদ্দেশ্য। ১৭৫৩ সালে কোম্পানির বিনিয়োগ চরিত্রের পরিবর্তন – দাদনি থেকে গোমস্তা পদ্ধতিতে যাওয়ায় ফোর্ট উইলিয়ম কাউন্সিল ব্যবসায়িক দুর্দশা রোধ করার চেষ্টা করতে লাগল – বিশেষ করে আরও বেশি ব্যক্তিগত ব্যবসায় ঝুঁকে পড়ার দিকে গেল আমলারা। দাদনি বণিকদের ছেঁটে দিয়ে গোমস্তা পদ্ধতিতে পণ্য কেনার চেষ্টা কোম্পানির আমলাদের ব্যক্তিগত ব্যবসাকে বাড়তে সাহায্য করল। ১৭৫৭র মার্চে চন্দননগরে কোম্পানির আক্রমণের উদ্দেশ্যই ছিল ব্যক্তিগত ব্যবসা বাঁচানো এবং পলাশীর দিকে এক কদম হাঁটা। এটা দেখানো যায় যে ব্রিটিশ ব্যক্তিগত ব্যবসা ১৭৪০এর দশক থেকে পড়তে থাকে এবং ১৭৫০এর শুরুতে এসে এক্কেবারে খাদে পৌঁছয়। বাংলার ফরাসী এবং হুগলির বণিকদের আন্তঃএশিয় ব্যবসা, হুগলী থেকে জোর কদমে চলছিল, এবং সর্বোচ্চ স্তরে পৌঁছে ছিল। ব্রিটিশদের হুগলীর দ্বৈত ব্যবসা(ফরাসী এবং দেশিয় বণিক) ধ্বংস করা ব্রিটিশ বানিজ্যের বাঁচার এবং তাকে অসীম উচ্চনায় নিয়ে যাওয়ার পক্ষে খুব জরুরি হয়ে পড়ছিল। সেটা সম্ভব ছিল যদি বাংলা দখল করা যায়। ফলে হুগলী আর চন্দননগরে আক্রমণ ব্রিটিশদের পক্ষে জরুরি ছিল। সাধারণভাবে ঐতিহাসিকেরা বলে থাকেন বঙ্গ-ফরাসী জোট ভাঙার জন্যে চন্দননগর আক্রমণ জরুরি ছিল অথবা বলা হয় যে ঈঙ্গ-ফরাসী যুদ্ধের জন্যই ব্রিটিশদের এই আক্রমণ। আদতে ব্রিটিশদের বড় কাজ ছিল বিপুলভাবে বাড়তে থাকা ফরাসী ব্যক্তিগত ব্যবসাকে ধ্বংস করা। এই ধ্বংসকাজ না করা গেলে ব্রিটিশ ব্যক্তিগত ব্যবসাকে টেনে তোলা খুব মুশকিল হয়ে পড়ছিল। 

Sunday, December 24, 2017

ব্রিটিশপূর্ব বাংলা - পলাশীতে ইংরেজদের ভূমিকা - ব্যবসা, দামিধাতু এবং ক্ষমতায় আরোহণ২ - সুশীল চৌধুরী -ফ্রম প্রসপারিটি টু ডিক্লাইন দশম অধ্যায়

ওপরের যে স্বতঃসিদ্ধ আলোচনা করা গেল, সেটা আবার নতুন করে উঠে এসেছে কয়েকজনের মনগড়া জোট তত্ত্ব প্রমানে বাংলায় বিপুল পরিমানে সোনা-রূপো আমদানি আর ইওরোপিয় ব্যবসা বিষয়ে গবেষণায়। আর, একবার যদি প্রমান করে দেওয়া যায় যে এই ক্ষমতা দখল আদতে ব্রিটিশ এবং বাংলার শাসন ক্ষমতায় থাকা অভিজাতদের(যুদ্ধব্যবসায়ী, সওদাগর এবং জমিদার) একটা জোটের উদ্যম মাত্র, তাহলে ব্রিটিশদের সাম্রাজ্যবাদী ভূমিকা পলাশী চাক্রান্তকারীদের সঙ্গে জোড়ে না। বলার হল, এই ধরণের পুরনো তত্ত্বের খুব সহজে মৃত্যু ঘটে না। সাম্প্রতিককালে বেশ কিছু কাজে, আরও সেজেগুজে তত্ত্বটার আমদানি ঘটছে, দীর্ঘকাল আগের হিল এবং সম্প্রতি ব্রিজেন কে গুপ্তর হাত ধরে(Brijen K. Gupta, Sirajuddaitllah, p.32. For rc,cent emphasis on the role of the European companies, and the influx of bullion, see  Marshall, Bengal, pp.65,67; C.A. Bayly, Indian Society, pp. 49, 50.)।
গুরুত্বপূর্ণ, প্রাপ্তব্য সূত্রগুলি নির্ভর করে আমি পুরোপুরি অন্য রাস্তায় হাঁটব। আলোচনার সুবিধের জন্য কতগুলি শীর্ষকে এইগুলিকে ভেঙ্গে নিচ্ছি ক) ব্যক্তিগত ব্যবসা এবং উপসাম্রাজ্যবাদীতা, খ) ব্যবসা, দামি ধাতুর আমদানি এবং পলাশী, গ) ফরাসী চন্দননগরে ব্রিটিশ আক্রমণ পলাশীর রাস্তা খুলে দেয়।

ক) ব্যক্তিগত ব্যবসা এবং উপসাম্রাজ্যবাদিতা
অস্বীকার করার উপায় নেই যে ১৭৫৬-৫৭র ব্রিটিশ-নবাব দ্বন্দ্ব বোঝা দরকার সে সময়ের অবস্থা বুঝতে, কিন্তু সঙ্কটকে বুঝতে গেলে ফোর্ট উইলিয়ম কাউন্সিল আর নবাবী প্রশাসনের নাজুক সম্বন্ধকে বুঝতে হবে। তা নির্ভর করছিল ব্রিটিশ কোম্পানি আর ব্যক্তিগত বাণিজ্যের বিকাশের স্বার্থের ওপরে দাঁড়িয়ে। তাত্ত্বিকভাবে কোম্পানির ব্যবসা সম্পাদন যদিও আমলাদের প্রাথমিক কর্তব্য ছিল, কিন্তু যারা বিপুল সমুদ্র বিশাল সময়, দুর্লঙ্ঘ বাধা পেরিয়ে, অজানা অচেনা দেশ বাংলায় চাকরি করতে আসত, বাস্তবিককভাবে তাদের প্রাথমিক লক্ষ্য ছিল নিজেদের ব্যক্তিগত ব্যবসার সমৃদ্ধি সাধন এবং খুব তাড়াতাড়ি বিপুল অর্থ নিয়ে ইওরোপে ফিরে স্বাচ্ছন্দ্যে বাকি জীবনটা কাটিয়ে দেওয়া। অতএব তাদের বাংলায় কাজ করার মৌল উদ্দেশ্য ছিল ব্যক্তিগত ব্যবসার সমৃদ্ধি। কোম্পানি চাকুরেদের চরিত্র এবং তাদের রণনীতি এবং হয়ত ব্রিটিশ জাতীয় স্বার্থকে আমি উপসাম্রাজ্যবাদিতা(subimperialism) নাম দেব যা আদতে কোম্পানির কার্যকারিতার মধ্যে একটা সরকারের ভেতরে সরকার(imperum in imperio) তৈরি করে। লন্ডনের থেকে ছয় মাসের জাহাজি দূরত্বে থেকে কোম্পানির আমলারা তাদের নিজেদের সিদ্ধান্তে তৈরি উপসাম্রাজ্যবাদিতা প্রয়োগ করার সম্পূর্ণ সুযোগ লাভ করেছিল। ফলে অধিকাংশ সিদ্ধান্তই স্থানিক স্তরে নেওয়া হত। যখন তাদের ব্যক্তিগত ব্যবসা খাদের কিনারায় এসে দাঁড়াত তখন তারা কোম্পানির সম্পদ, ব্যবস্থাপনাকে ব্যবহার করতে বিন্দুমাত্র দ্বিধা করত না, ১৭৫৬-৫৭য় তারা ঠিক সেই কাজটাই করেছিল। এ প্রসঙ্গে ভুলে যাওয়া যাবেনা যে তারা লন্ডনের কর্তাদের চাহিদাকে অস্বীকার করত, তারা জানত যদি কোম্পানির চাহিদা পূরণ করা যায় তা হলে তাদের সাত খুনের মত কাজকর্মও কোম্পানির কর্তারা মাফ করে দেবে।

তাত্বিকভাবে ভাবা যায় কোম্পানির কর্মচারীদের ভারতীয় ব্যবসার কারণেই উপসাম্রাজ্যবাদিতার সৃষ্টি। কিন্তু এই তত্ত্ব বাস্তবে দাঁড়ায় না যদি আমরা ভারতজুড়ে ব্রিটিশদের বাণিজ্যিক – কর্পোরেট এবং ব্যক্তিগত কাজকর্মের ছাঁচটা বিশ্লেষণ করি। এটা অস্বীকার করার কোন উপায় নেই যে কোম্পানির কর্মচারীরা ১৭১৭র ফরমানকে উদ্দেশ্যপূর্ণভাবে ভুল বিশ্লেষণ করেছিল এবং নিজেদের বাণিজ্যিক স্বার্থে আর স্থানীয় প্রশাসনকে শুল্ক না দেওয়ার জন্য সেই ফরমানকে কাজে লাগিয়ে ব্যক্তিগত দেশিয় এবং এশিয় বাণিজ্যকে শুল্কমুক্ত বাণিজ্যে রুপান্তরিত করেছিল। স্বাভাবিকভাবে দেশিয় আইন অনুযায়ী স্থানীয় প্রশাসন এ ধরণের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলে আমলারা দরকারে থোক টাকা দিয়ে সেই অচলাবস্থা কাটিয়ে নিত।