Showing posts with label আর্যভট. Show all posts
Showing posts with label আর্যভট. Show all posts

Thursday, March 29, 2018

উপনিবেশবাদ বিরোধীচর্চা - আর্যভট থেকে নীলকান্ত

অন্তত বর্ণবাদী মেকলিয় বাঙালির ইয়োরোপীয় দাসত্ব মোছার একটা চেষ্টা করা যাক

কয়েক বছর আগেই পড়ছিলাম সঞ্জয় পাসোয়ানের কালচারাল ন্যাশনালিজম এন্ড দলিত বইটি। আমরা, বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সংঘ এবং উইভার, আরটিজান ট্রাডিশনাল আর্টিস্টস গিল্ডের(ওয়াটাগ) সদস্য, যারা গ্রামজ উতপাদন ব্যবস্থা, প্রযুক্তি আর সংগঠন বিষয়ে অল্পস্বল্প নজর দিয়েছি। আমাদের পথচলা দর্শনের সঙ্গে, এই বইটির ভাষ্য কিছুটা হলেও মিলে যায়। তাঁর বক্তব্য ব্রিটিশ উপনিবেশপূর্ব সময়ে ভারতে দলিতদের অবস্থান খুব খারাপ ছিল না – এই ভাষ্যে কিন্তু তিনি জাত ব্যবস্থায় কোনভাবেই উচবর্ণের অবস্থান সমর্থন করছেন না - আমরাও। তিনি বাল্মিকী, বেদব্যাস, কবীর থেকে রবিদাসের জীবনী আলোচনা করেছেন। দক্ষিণের এজাভা পরিবারের নারায়ণ গুরুর কথা এ প্রসঙ্গে বলা যায়। আমরা এখানে বাংলার নানান সম্প্রদায়ের কথা বলতে পারি। সঞ্জয় জোর দিচ্ছেন এডাম সমীক্ষার বাংলা-বিহারের শিক্ষা ব্যবস্থার তথ্যে, যেখানে তথাকথিত বর্ণাশ্রমের উপরের দিককার মানুষদের থেকে সংখ্যাগরিষ্ঠ শিক্ষক-ছাত্র ছিলেন দলিত মানুষেরা।
আজ ভারতে দলিত আন্দোলন নতুন উচ্চতায় পৌঁছচ্ছে। অনাচারের বিরুদ্ধে লড়াইটা তো রয়েইছে - আগে প্রয়োজন আমার কি ছিল, সে বিষয়ে নিরন্তর আলোচনা। যার একটি ঝাঁকি আমরা সঞ্জয় পাসোয়ানের বইটিতে পেয়েছি, নিজেরা নিরন্তর আলোচনা করছি পরম নামক একটি মাসিক পত্রিকায়। কি হারিয়েছি, হাহুতাশ তো আছেই। কিন্তু যে কেন্দ্রিভূত দর্শনের জাতিবিদ্যা তৈরি হয়েছে ভারতে বিগত কয়েক শতক ধরে মেকলিয় ঔপনিবেশিক জ্ঞানচর্চায়, তাকে সবার আগে প্রশ্ন করা দরকার। হাজার হাজার বছর ধরে বিকেন্দ্রীভূত, বৈচিত্র্যময়, আসাধারণ এক সভ্যতার ভিত্তিভূমি গড়ে তুলেছেন মূলত শূদ্ররা – তাই ভারত সভ্যতা শুদ্র সভ্যতা – এটা বলতে হবে। তাঁরাই পারেন কেন্দ্রীভূত ক্ষমতাকে নিজেদের দর্শন দিয়েই প্রশ্ন করতে। বড় পুঁজির দর্শনের ভেতরে দাঁড়িয়ে তা হয়ত হবে না। নতুনভাবে দেখতে হবে বড় পুঁজিভিত্তিক লুঠেরা পশ্চিমি গণতন্ত্র, বিজ্ঞান, প্রযুক্তি আর সমাজতত্ত্বের ভিত্তিকে – নিজেদের তৈরি পঞ্চায়েতি গণতন্ত্র, নিজেদের বিকশিত জ্ঞানচর্চার মহিমা দিয়ে। ভারতে তৃণমূল স্তরে আজও সেই দর্শনে টিকে থাকার উদ্যম রয়েছে কর্পোরেট পালিত উন্নততর বিজ্ঞান আর প্রযুক্তির মহিমা কীর্তন আর তাদের হাতে আঞ্চলিক জ্ঞানচর্চার ধ্বংস ক্রিয়ার মধ্যে দাঁড়িয়েও।
নিজের সভ্যতার প্রতি দৃষ্টি দেওয়ার উদ্যমের অভাব রয়েছে ইংরেজি শিক্ষিতদ দলিত নেতৃত্বের মধ্যে। তাঁদের অধিকাংশই বড় পুঁজির তৈরি করা আঞ্চলিক জ্ঞান ধ্বংস করা আধুনিক কর্পোরেট বিজ্ঞনের অংশ হতে চান, হতে চান এই উৎপাদন ব্যবস্থার হাতিয়ার। বিনীতভাবে বলার চেষ্টা করব শিক্ষিত দলিত নেতাদের এই তাত্ত্বিক অবস্থানে বড় পুঁজিরই লাভ – যখন তাঁরা বলেন ‘একবিংশ শতাব্দীর জ্ঞান-বিজ্ঞানের এই চরম উৎকর্ষের যুগে সমাজ ও সভ্যতায় অভূতপূর্ব বিপ্লব ঘটেছে। সমাজের সাধারণ মানুষের চিন্তা-চেতনার ক্ষেত্রও প্রসারিত হয়েছে বহুল্যাংশে। আজ প্রত্যন্ত-অজপাড়াগাঁয়ে বসবাসকারী নিতান্ত আখ্যাত, হত-দরিদ্র মানুষও আগামী দিনে উন্নত সভ্যতার সংস্পর্শে এসে নিজের জীবন গড়ার স্বপ্ন দেখে... ইত্যাদি ইত্যাদি ইত্যাদি (সমাজ বিপ্লবে মতুয়াধর্ম, কপিলকৃষ্ণ ঠাকুর, সঙ্ঘাধিপতি, মতুয়া মহা সংঘ, শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর স্বর্ণ-সংকলন, পাতা ১৭)’। এ নিয়ে এখন তর্কে প্রবেশ করব না। আগামী দিনের জন্য তোলা রইল।
ভারতকে শূদ্র সভ্যতা বলতে গেলে নিজেদের জোরের জায়গা, কেন আমরা আলাদা, আমরা কি গড়ে তুলেছিলাম, সেটা জানাতে হবেই। ‘উন্নত সভ্যতা’বিশিষ্ট ‘একবিংশ শতাব্দীর জ্ঞান-বিজ্ঞানের এই চরম উৎকর্ষের’ কেন্দ্র বড় শরিকের দর্শনের অনুবর্তী হয়ে হাতেগোণা মানুষ হয়ত স্বচ্ছল থাকতে পারবেন, পিঠ চাপড়ানি পাবেন, কিন্তু নিজস্ব সভ্যতার যে পরিচয় গড়ে উঠেছিল কয়েক সহস্র বছর ধরে, সেই পরিচয় তৈরি হবে না।
ভারতের অঙ্ক দর্শন এবং ইতিহাসকার চন্দ্র কান্ত রাজুর দারুণ একটা দুপাতার হিন্দি প্রবন্ধ দলিত ঔর বিজ্ঞান। যদিও আমরা পশ্চিমি মতে ভারতীয় ইতিহাসে যুগ বিভাজনে বিশ্বাস করি না, বলতে পারি, প্রাচীন থেকে মধ্যযুগে বাংলার শুদ্ররা মূলত তান্ত্রিক, বৌদ্ধ, এবং পরে ইসলামি রাজত্বের অংশ হয়ে ঈর্ষনীয় বৌদ্ধিক, কৃষ্টিগত এবং অকেন্দ্রিভূত উৎপাদনভিত্তিক বিশ্বজোড়া বাণিজ্য বিকাশের স্তরে পৌছে ছিল। রাজু তাঁর কালচারাল ফাউন্ডেশন অব ম্যাথেমেটিক্স শুরুই করছেন আর্যভট(এই নামের বুৎপত্তি নিয়ে কয়েকদিন আগেই একটা প্রকাশনা দিয়েছিলাম। আশাকরি সেটি মাথায় রয়েছে – শুধু বলি, ক্ষমতায় থাকা মানুষজন যখন আর্যভটকে সুচতুর ভাবে আর্যভট্ট বলতে শুরু করে, সেই উচ্চারণকে পাঠ্যপুস্তকের অংশ করে দেন তখনই ইতিহাসকে নতুন করে দেখতে হয়)এর জ্ঞানচর্চার অবদান দিয়ে। তিনি বিলছেন, আর্যভট used a numerical technique of solving differential equations to compute precise sine values। আজও মঙ্গলে চন্দ্রযান পাঠাতে সেই পদ্ধতিতেই গণনা করতে হয়। এবং আর্যভট প্রথম গোল পৃথিবীকে তুলনা করেছেন কদম্বের সঙ্গে তাঁর গোলধ্যায়এ।
গত কয়েক দশকে ঔপনিবেশিক পশ্চমি লুঠেরা বড় পুঁজি নির্ভর কেন্দ্রিভূত প্রযুক্তি/বিজ্ঞানকে উচ্চতর বিশ্বজ্ঞনের শ্রেণীতে ফেলে ভারতীয় জ্ঞান-বিজ্ঞানকে দেশজ জ্ঞান হিসেবে দাগিয়ে দিয়েছে এবং এটি আমরা সোনা মুখে মেনে নিয়েছি, ঠিক যেমনভাবে ভুলে ভরা পশ্চিমে কলণবিদ্যাকে উচতর জ্ঞানার্জন বলা হয়েছে। এই যুক্তিতে বলা হচ্ছে নিম্নবর্ণের ভাগ্যভাল তাঁরা এই উচ্চজ্ঞানচর্চার বেদীতে আরোহন করছেন। অর্থাৎ কেউ কেউ সফল হচ্ছেন মাত্র, সেটি নিয়ম নয়। কিন্তু ভারতে আর্যভট একমাত্র অউচ্চবর্ণ ছিলেন না। বলা যাবে না তিনি দলিত হিসেবে ভারতীয় জ্ঞানচর্চায় ব্যতিক্রম ছিলেন। ঠিক তাঁর পাঁচ দশক পরে আবির্ভূত হয়েছিলেন দ্বিতীয় আর্যভট। কৌসাম্বী বা আম্বেদকরের মতে এই সময়ে কিন্তু মনুস্মৃতি সঙ্কলিত হচ্ছিল। তবুও কিন্তু দ্বিতীয় আর্যভট তৈরি হয়েছিলেন। আর পঞ্চম শতের পাটনার আর্যভটের অনুগামী হিসেবে ১৫শ শতে এলেন দক্ষিণ ভারতের উচ্চতম জাতের নাম্বুদ্রি ব্রাহ্মণ, যিনি আর্যভট পদ্ধতির অঙ্কবিদ্যাকে চারিয়ে নিয়ে গেলেন নতুন উচ্চতায়। নীলকান্তের পুঁথি শীর্ষক সোমস্তুভমএ তিনি আর্যভট সম্বন্ধে ভাষ্য লিখছেন। আমাদের নতুন করে ঔপনিবেশিক সময়ের তৈরি করা বিভাগকে নতুন করে ভাঙ্গার চিন্তা করতে হবে যেখানে বলা হয়েছে ভারতের জ্ঞানচর্চায় দলিতদের স্থান ছিল না, এবং দুস্তর ভৌগোলিক ব্যবধান ছিল বিন্ধ্যর দুপাশে।
ভারতে জাতিভেদ একটা বাস্তব কাঠামো। সেটা যেমন বাস্তব, তেমনি ভারতীয় জ্ঞানচর্চায়, উতপাদন-বিতরণ ব্যবস্থায় অউচ্চবর্ণের, দলিতদের অবদান উচ্চবর্ণদের থেকে অনেক বেশি। সেটা আরও ঘোর বাস্তব। গত প্রকাশনায় বাংলার উৎপাদন-বিতরণ, জ্ঞানচর্চার পরিবেশ বর্ণনাতে তা কিছুটা চুম্বকে বলা গিয়েছে। ব্রিটিশ ঔপনিবেশিকতা এবং তার ধ্বজাধারীদের জ্ঞানচর্চায় নব্য পশ্চিমি জ্ঞানচর্চকদের সূত্রে ভারতে এক্কেবারে অন্য ধরণের জাতিবাদী আখ্যান তৈরি হল। যে ভিত্তিভূমি গড়ে গিয়েছিলেন পূর্বের অব্রাহ্মণ জ্ঞানতাত্ত্বিকেরা, সেই ভিত্তিভূমিকে অস্বীকার করার প্রবণতা শুরু হল ব্রিটিশ ঔপনিবেশিকতার ছাতায়।
তাঁর জ্বলন্ত উদাহরণ হয়ে উঠলেন আর্যভট। তাঁর জাতি চরিত্র পালটে ফেলার উদ্যম গ্রহণ করা হল। নামের বানান উদ্দেশ্যপূর্ণভাবে পাল্টে দিয়ে তাঁকে দেখানো হল ব্রাহ্মণ রূপে। ব্রহ্মগুপ্ত কিন্তু তাঁর গুরুর নাম আর্যভট লিখেছেন অন্তত একশ বার তাঁর রচনায়। যে মানুষটি পাইএর মান নির্ণয় করলেন, দশমিক ব্যবস্থাকে জোর ভিত্তি দিলেন, আর্ভটিয়া লিখলেন, আল খোয়ারজমি যার নাম উল্লেখ করেছেন তাঁর রচনায়, যিনি সাইন(জ্যা), কোসাইন(কোজ্যা), ভারসাইন(উতক্রমজ্যা), ইনভার্সসাইন(অতক্রম জ্যা), সাইন নামতা(টেবল) নয়, দশমিকের পরে, শুন্য থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত ৩.৭৫ ডিগ্রি অন্তরে ভার্সসাইন (1 − cos x) তালিকা সঠিক চার সংখ্যা পর্যন্ত গণনা করেছিলেন, আজও মঙ্গলগ্রহে উপগ্রহ পাঠানো হয় আর্যভটের অঙ্ক কষার পদ্ধতিতে, সেই মানুষটার জাতি চরিত্র পাল্টে দিলেন ইয়োরোপীয় ইন্ডিয়ার জাতিরাষ্ট্রের জ্ঞানচর্চকেরা।
কোন গবেষক যদি ‘সঠিক’তার দাবি করা উইকিপিডিয়ায় আর্যভট বিষয়ে দেখতে যান তাহলে কিন্তু কোথাও তাঁর জাত সম্বন্ধে একটা কথাও বলা নেই - বরং তিনি যে উপবীতধারী ব্রাহ্মণ, তাঁর চিহ্নওয়ালা একটা মূর্তির ছবি ছাপা হয়েছে সেখানে। পরোক্ষে বলে দেওয়া হয়েছে তাঁর জাত কি, যেভাবে পাঠ্য অঙ্কপুস্তকে কালো গ্রিসের অঙ্কচর্চকদের ককেসাসিয় চেহারার দেখানো হয়। Inter University Centre for Astronomy and Astrophysics (IUCAA), Puneতে এই অনৈতিহাসিক মূর্তিটি রাখা হয়েছে। রাজু বলছেন, IUCAAর জনসংযোগ আধিকারিক তাঁর সঙ্গে যোগাযোগ করে প্রশ্ন করেন আর্যভট পৃথিবীকে কোথায় কদম্বাকার বলেছেন তাঁর উল্লেখ জানতে। তিনি তাঁর যথাবিহিত উত্তর দিয়ে বললেন যে তাঁর নামের বানানটা যেন ঠিক করে নেওয়া হয়। সেই আধিকারিক তাঁকে জানালেন সংস্থার প্রতিষ্ঠাকার জয়ন্ত বিষ্ণু নার্লিকর তাঁকে ঠিক বানানটি জানিয়েছেন। তার উত্তর যখন রাজু তাঁকে প্রশ্ন করলেন, তাহলে কেন নার্লিকর সম্পাদিত পাঠ্য পুস্তকে আর্যভটের নাম বিকৃত ছাপা হয়েছে, তিনি সেই প্রশ্ন এড়িয়ে যান।
IUCAAসূত্রে উইকিপিডিয়ায় যে ছবিটি ব্যবহার করা হল তাতে একটাই বার্তা গেল ভারতীয় বিজ্ঞানচর্চায় দলিতদের/অব্রাহ্মণদের কোন স্থান ছিল না। ব্রিটিশ মেকলের অনুগামীরা নতুন ধরণের জাত ব্যবস্থা ভারতে পত্তন করলেন। মেকলে এবং মার্ক্স-এঙ্গেলসদের হাত ধরে প্রতিষ্ঠিত হল জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে ব্রিটিশ মেট্রোপলিটন উন্নত ছিল – তাই তারা ভারত জয় করতে পেরেছে – যার তাত্ত্বিক প্রতিধ্বনি বিদ্যাসাগর এবং রামমোহন রায়ের কাজে ছড়িয়ে পড়েছে নব্য জ্ঞানচর্চায় এবং তাঁরা দেশজ পড়াশোনা ছেড়ে ঔপনিবেশিক বিজ্ঞান পড়ানোর দাবি করছেন বুক বাজিয়ে। জেসুইট পাদ্রিরা কনণবিদ্যার অক্ষহৃদয় না বুঝেই নকল করে আর্যভটের হাতে শুরু হওয়া বিদ্যাটিকে ইওরোপে নিয়ে গেলেন। তখনকার শ্রেষ্ঠ ইওরোপিয় মাথা, দেকার্ত আর নিউটন সেটাকে বুঝতেই পারলেন না। এ প্রসঙ্গে রাজুর অসাধারণ স্তবকটি তুলে দেওয়ার লোভ সামলাতে পারছি না - In the spirit of Kant, a reverse racist might say white-skinned people lacked the brains. However, the inferior Western misunderstanding of the calculus, coated with a redundant Western metaphysics, is what is taught in our universities today. Academics (mostly Western dominated) are unwilling to discuss publicly the claim why Western calculus is superior. The claim of superiority will fall to pieces if discussed publicly।
আবেদন নতুন করে ভাবি। নতুন করে আমাদের পূর্বজরা যে সভ্যতা তৈরি করে গিয়েছেন তার জোরের জায়গা আলোচনা করি। তবেই তৈরি হবে আন্দোলনের ভিত। নয়ত ফক্কা।


অন্তত বর্ণবাদী বাঙালি ইয়োরোপীয় দাসত্ব কাটার একটা চেষ্টা করা যাক।

Wednesday, January 17, 2018

উপনিবেশ বিরোধী চর্চা - বিশেষজ্ঞরা কতটা পশ্চিমের দালাল

আমাদের দেশের বিশেষজ্ঞ বা বিভিন্ন কমিটির সদস্যদের প্রখ্যাতি তাদের জ্ঞানচর্চায় নয় রাজনেতাদের কাছাকাছি থাকার সুবাদে। ঠিক সেই জন্যই কেন একজন অবসরপ্রাপ্ত খগোলবিদ(astrophysicist যতদূর সম্ভব জয়ন্ত বিষ্ণু নারলিকর) মাধ্যমিক স্তরের অঙ্কের বই সম্পাদনার দায়িত্ব পাবেন সে প্রশ্ন আজও কেউ সুশীল 'বৈজ্ঞানিক' সমাজের মানুষেরা তোলে নি। বিনা প্রশ্নে সব কিছুই মেনে নেওয়ার 'অশিক্ষার পরিবেশ illiterate attitude' আমাদের সমাজকে অদক্ষতার দিকে ঠেলে দিচ্ছে ক্রমশঃ। সমাজে ঐতিহাসিকদের বাড়বাড়ন্ত থাকলেও একজনও বিজ্ঞানের দর্শন আর বিজ্ঞানের ইতিহাসের ঐতিহাসিকের দ্যাখা মেলে না।

দ্বিতীয়ত, আমাদের দেশের বিশেষজ্ঞরা মূলত পশ্চিমি জ্ঞানের দালাল।ফলে ক্ষমতার কাছাকাছি থাকা যে কোন পশ্চিমি সূত্র উল্লেখ করে যে কেউ বিশেষজ্ঞর মর্যাদা অর্জন করে ফেলে। আমাদের দেশ তাই পশ্চিম-জ্ঞান কৃষ্টির(soft power) লীলাক্ষেত্র হয়ে উঠছে। এই জ্ঞান-দালালদের ধারণাই থাকে না যে পশ্চিমও নিজেদে্র গৌরব প্রচারে চরম মিথ্যা ও জাতিবাদী ইতিহাস প্রচার করে।

এর একটা বড় উদাহরণ এনসিআরটির নবম শ্রেণীর অঙ্কের বই। সেখানে গ্রিক অঙ্কবিদ, পিথাগোরাস, ইওক্লিডদের ছবি ছাপা হয়েছে। কিন্তু সব গ্রিক অঙ্কবিদ কেন এক চেহারার হবে? রাস্তার ধারে আমরা যেমন দেবদেবীর ছবি দেখি এই ছবিগুলোও তাই - শিল্পীর কল্পনা।অঙ্ক বইএর ক্ষেত্রে ঐতিহাসিক সূত্র নয় শিল্পীর জাতিবাদী কল্পনাই স্থান করে নিয়েছে। ইউক্লিড আলেকজান্দ্রিয়া, আফ্রিকার অধিবাসী তারা কি করে ককেসাসিয় চেহারার হয়? আমরা আরবি কিফতি(Qifti) সূত্রে জানতে পারছে ইওক্লিডের গ্রিসিয় জাতিয়তা এবং তিনি টায়রেতে জন্মান, সেখানে অধিবাসীদের আলেকজান্ডার দাস করে রেখেছিলেন।

যেমন ভারতে আর্যভটকে পৈতে পড়া ব্রাহ্মণ বলে দেওয়া হয়েছিল তেমনি ইউক্লিডকেও ককেসাসিয় বলে দেওয়া হল। লক্ষ লক্ষ মাধ্যমিকস্তরের ছাত্রছাত্রীরা জানলেন পড়াশোনা মানেই ব্রাহ্মণ আর সাদা ইওরোপিয়।

জ্ঞানের ইতিহাসকে ইওরোপিয়রা সাদা গ্রিসের ইতিহাস হিসেবে দেখিয়ে আসছে ১১২৫এর ধর্মযুদ্ধের পর থেকে। সে সময় বিপুল আরবি টোলেডোর গ্রন্থাগারের জ্ঞানচর্চার বই ল্যাটিনে অনুদিত হল। চার্চ স্বীকার করতে চায় না যে তারা ইসলাম সূত্রে জ্ঞানার্জন করছে। তারা তাই গ্রিসের দিকে মুখ ফেরাল। সেটা হল আরবি সূত্র ধরে, যেটা আরব বহুকাল ধরে সংরক্ষিত করেছিল। শুধু গ্রিসিয় জ্ঞানচর্চা নয় বাগদাদ বা আলেকজান্দ্রিয়ার গ্রন্থাগারসমূহে জ্ঞান আর্জিত হয়েছিল সারা বিশ্ব থেকেই।

কিন্তু ইওরোপ গ্রিসের নামই রাখল আর সব ছেঁটে ফেলে। পরের দিকে চার্চ বিরোধী থেরন, হাইপাশিয়া বা প্রোক্লাসের জ্ঞানচর্চার ধারা উড়িয়ে দিয়ে তাদের শুধু জ্ঞানের ধারক দাগিয়ে দেওয়া হল।

পশ্চিমি জ্ঞানচর্চা শিক্ষিত বিশেষজ্ঞদের তৈরি জ্ঞানচর্চায় প্রবেশের আগে একবার ঝালিয়ে নেবেন আপনি জাতিবাদী জ্ঞানচর্চা করছেন না তো!
(চন্দ্রকান্ত রাজুর Teaching racist history অবলম্বনে)

Friday, September 29, 2017

শূদ্র ভারতীয় জ্ঞানচর্চার ইতিহাস এবং কতগুলো সমস্যা - যে শূদ্র ইতিহাসের সামনে সব উচ্চবর্ণ মূক

১। সমস্যা হল সেই আর্যভটের(ভট্ট = বামুন আর ভট = শূদ্র, আমরা উচ্চবর্ণ আজও উচ্চারণ করি আর্যভট্ট, যা মিথ্যা। এবং ইতিহাস পাল্টাতে তার গলায় পৈতে পরিয়ে দিয়েছে ভারত সরকারের এক মহাকাশ বিদ্যা সংগঠন, ঠিক যেমন করে কালো গ্রিসকে দেখায় না ইওরোপ,আফ্রিকার আলেকজান্ড্রিয়ার অঙ্কবিদেরা সক্কলে ত কালো হওয়ার কথা, অঙ্ক বইতে কেন তাদের চেহারা ককেসাসিয়?) সময় বা তারও আগে থেকে জ্ঞানচর্চা শূদ্রদের পকড় ছিল। যে পকড়ের জোরে বিদ্যা আর জ্ঞানচর্চায় এবং তার ফল উৎপাদন ব্যবস্থায় শূদ্র-বৈশ্য(বাংলায় বৈশ্যরা সেদিন পর্যন্ত শূদ্র ছিল)এবং মুসলমান এবং অন্যান্য পরম্পরার সমাজের দখল। তারই ফল কিছুটা পাই এডামের সমীক্ষায় যেখানে দেখা যায় বাংলা বিহারের ১ লক্ষ গাঁইয়া পাঠশালায় শূদ্র সন্তানের সংখ্যা ৮৫%।
২। এটা দীর্ঘকালে লেগ্যাসি - এবং মোগল এবং নবাবী আমল এতে হাত দিতে চায় নি - আপনি যদি মুঘল বিরোধী আচার্য যদুনাথের এডমিনিস্ট্রেশন পড়েন দেখবেন চাষী আর কারিগর(যারা মূলত শূদ্র)দের রক্ষা করা রাষ্ট্রের ঘোষিত নীতি - নবাবি আমল নিয়ে কয়েক দিন আগে লিখেছি কিভাবে কারিগর আর চাষীদের রক্ষা করতেন নবাবেরা।
৩। এক হাজার বছর ধরে আরব-পারস্য-ভারত-চিনের মিলিত জ্ঞানচর্চায় ইওরোপ নস্যি। সেই শূদ্রভিত্তিক জ্ঞানচর্চায় জেরে বাণিজ্যে আর উৎপাদনে বাংলা ছিল উদ্বৃত্ত অর্থনীতির দেশ। ইওরোপের পঞ্জিকা ছিল এক্কেবারে ভুলে ভরা, পৃথিবীর ব্যাসার্ধের মাপ তখনও দাঁড় করাতে পারে নি, ফলে সমুদ্রে নামলে সে এক যাওয়ার যায়গায় অন্য যায়গায় পৌঁছে যেত - আমেরিকা বা ওয়েস্ট ইন্ডিজ তো আবিষ্কার করতে চায় নি, ওরা আসতে চেয়েছিল ভারতে। মালামো কানা নামক এক গুজরাটি মুসলমান নাবিক হাতে রূপলাগি নামক খেলনা দিগদর্শক যন্ত্র নিয়ে আফ্রিকার মেলিন্দের উপকূলে পথ ভোলা ভাস্কোকে পথ দেখিয়ে না আনলে ইওরোপের ভারতে আসা যে আরও কত দিন পিছত কে জানে, হয়ত ভারতের ইতিহাসটাই পাল্টে যেত চিরতরে। বাংলা-তথা ওডিসা বা গুজরাট বা কোঙ্কণের নাবিকেরা যেখানে যেতে চেয়েছেন সেখানেই গেছেন দিক না ভুলে। এটা শূদ্র জ্ঞানচর্চার জন্যেই।
৪। তো তারা প্রথমে ধর্মযুদ্ধে বুঝল ইওরোপ আরবের থেকে জ্ঞানচর্চায় কতটা পিছিয়ে, ভারতে এসে পর্তুগিজেরা সেটা হাড়ে হাড়ে সেটা টের পেল। ফলে ইওরোপ গোটা এশিয়ায় জ্ঞানচুরির কাজটা করতে হয়েছে দীর্ঘসময় ধরে, যে কাজটা নথিকরণ করেছেন গীতা ধরমপাল পর্তুগাল, ফ্রান্স, ইটালি এবং অন্যান্য পুরোনো গ্রন্থাগারে ভারতীয় পুঁথির টাল দেখে, যেখানে জেসুইট পাদ্রিদের নথিকরা পুঁথি প্রচুর।
৫। এদেশে ইওরোপকে তার জ্ঞানচর্চার অনুপস্থিত হেজিমনিটা তৈরি করার চেষ্টা করতে হল। তার জন্য তৈরি হল ক্ষমতার কাছাকাছি যাওয়া উচ্চবর্ণ, যারা দীর্ঘকাল ধরে প্রথমত শূদ্র এবং মুসলমান বিদ্বেষী। নবাবেরা তাদের পাশে থাকায় তারা কিছু একটা করে উঠতে পারে নি। ব্রিটিশেরা উচ্চবর্ণের মাথায় হাত রাখল। প্রথমে জ্ঞানচর্চার ফলিত বিদ্যা উৎপাদন ব্যবস্থা ধ্বংস করা হল, দখল করা হল, বিশ্ব বাজার থেকে বাংলার কারিগরদের উচ্ছেদ করা হল। একে একে বাংলার বেশ কিছু প্রযুক্তি ধ্বংসের কাজ শুরু হল। বাংলার শূদ্র-জ্ঞানচর্চা ধ্বংস করা হল ইওরোপিয় জ্ঞানচর্চার হেজিমনির প্রতীক হিসেবে - সঠিকভাবেই কোপ ফেলা হল বাংলার পাঠশালায় আর নবাবী আমলের মক্তবে। প্রথমে মেকলে ট্রেভলিয়ান পরে ম্যাক্সমুলারকে দিয়ে বলানো হল ভারত এখন অজ্ঞতার অন্ধকারে ডুবে আছে, তার বর্ণিল অতীত(উচ্চবর্ণ সঞ্জাত, যা অর্ধসত্য)এর জ্ঞানচর্চা ধ্বংস হয়ে গেছে।
সমস্যা হল যে সময় মেকলে যখন পাইকারি হারে আরবি ভারতীয় জ্ঞানচর্চাকে তুমুল খিস্তি করছেন, সমস্যা হল সেই বছরেই চার্লস উইশ কলনবিদ্যা খুঁজে পেলেন দক্ষিণ ভারতে। তারপর ছাপা হল এশিয়াটিক সোসাইটির পত্রিকায়। চাইলেও সে তথ্যকে আজ আর অস্বীকার করা যাবে না। আজ সে সব লিখিত ইওরোপের ইতিহাসে। বলা যাবে না এটা তোমরা কালোরা তৈরি করেছ নিজেদের উদ্দেশ্য পূরণে, ইওরোপকে হেয় করতে।
৬। সে ইতিহাস আজও মুখ গুঁজে আছে। এই ইতিহাসের সামনে সব উচ্চবর্ণ পশ্চিমবিদ্যরা মূক।
৭। শূদ্র-বৈশ্য-মুসলমান ছোটলোকেরা জ্ঞানচর্চা, অঙ্ক, কলনবিদ্যা শিখত এবং প্রয়োগ করত, এটা ভদ্রলোকের কাছে দারুণ জ্বালা। এই তত্ত্বে আমাদের ভদ্রদের মাথায় চিনিচিনে ব্যথা, রাগে গা জ্বলে ওঠে মশাই। আমরা ভদ্রশ্রেণীর ছাত্রছাত্রীরা কি কষ্ট করে, পয়সা খরচ করে, মেধা প্র্যোগ করে হায়ারসেকেন্ডারি আর কলেজে উচ্চঅঙ্কর ক্যালকুলাস শিখি। সেটা ছোটলোকেরা কিভাবে সেই আদ্যিকালে কোথায় কোথায় শিখত আর প্রয়োগ করত। শালারা আমাদের শ্রমের খ্যাতিতে, মেধায় ভাগ বসাচ্ছে ভাবলেই রাগে শরীর থরথর করে কাঁপতে থাকে।
৮। তাঁরা কিভাবে শিখতেন এটা আমরা জানি না - চন্দ্রকান্ত রাজুর লেখায় পেয়েছি। চন্দ্রকান্ত রাজু ভারতীয় মতে সাতদিনে কলনবিদ্যা শেখাচ্ছেন বুদ্ধ বিশ্ববিদ্যালয়ে - নাম ক্যালকুলাস উইদাউট লিমিটস - যোগাযোগ করতে পারছি না। খুব শেখার ইচ্ছে।
৯। কেউ সাহায্য করতে পারেন?
লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন
মন্তব্য করুন
মন্তব্যগুলি
লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন
প্রত্যুত্তর
1
16 ঘণ্টা
পরিচালনা করুন
Dinēśa-Ratna Prabhākara এতে ১০০% সহমত।
লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন
প্রত্যুত্তর13 ঘণ্টা
পরিচালনা করুন
Taher Almahdi কলনবিদ্যা কী?
লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন
প্রত্যুত্তর9 ঘণ্টা
পরিচালনা করুন
লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন
প্রত্যুত্তর8 ঘণ্টা
পরিচালনা করুন
Sadhan Ghosh · 5 জন পারস্পরিক বন্ধু
ভারতীয় মতে সাতদিনে কলনবিদ্যা যেটা ক্যালকুলাস উইদাউট লিমিটস বলা হচ্ছে, বিষয়টা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে |
লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন
প্রত্যুত্তর47 মিনিট
পরিচালনা করুন
Biswendu Nanda দেখা যাক। আমরা শিখতে চেষ্টা করছি। চন্দ্রকান্ত রাজুর এই নিয়ে ছোট একটা লেখা আছে নেটে দেখতে পারেন।
লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন
প্রত্যুত্তর36 মিনিট

দলিত এবং ভারতীয় জ্ঞানচর্চা - চন্দ্রকান্ত রাজু

(বেশ বড় লেখা হবে; শূদ্রদের জ্ঞানচর্চা নিয়ে ছোট প্রবন্ধ; ভদ্ররা এড়িয়ে যাবেন। মিছিমিছি মনের ক্ষতে রক্তক্ষরণ বাড়িয়ে লাভ কি।)
জাতীয় দলিত সংবাদ মানেই অস্পৃশ্যতা, সংরক্ষণ, এবং তাঁদের ওপর অত্যাচারের কাহিনী। এর মাঝে কখোনো কখনও কেউ বলে থাকেন ব্রিটিশ পূর্ব সময়ে দলিতদের অবস্থা অতটা হয়ত খারাপ ছিল না। বাল্মীকি থেকে শবরী থেকে জ্ঞানেশ্বর, নামদেব, তুকারাম, রবিদাস বা কবীর সকলেই দলিত ছিলেন। ধরমপাল আমাদের মনে করিয়ে দিয়েছেন, ব্রিটিশ সূত্রেই আমরা পাচ্ছি গ্রামগুলির পাঠশালায় দলিত শিক্ষক আর দলিত ছাত্রদের সংখ্যাধিক্য ছিল। কখোনো কোন আলোচনাতেই আমরা শুনতে পাই না ভারতীয় জ্ঞান বিজ্ঞানে দলিতদের কোন অবদান আদৌ ছিল কি না।
কিন্তু ভারতীয় জ্ঞানবিজ্ঞান চর্চায় দলিতদের অবদান প্রচুর। আধুনিক বিজ্ঞান টিকে আছে ক্যালকুলাস বা কলনবিদ্যার ভিত্তির ওপর, আমি 'কালচারল ফাউন্ডেশন অব ম্যাথমেটিক্স'এ প্রমান করেছি, পঞ্চম শতকে আর্যভটের জ্ঞানে কলনবিদ্যার ভিত্তিস্থাপিত হয়েছিল। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের বহু সঠিক ত্রিকোনোমিতিক মান তিনি নির্ণয় করেন।
সে সময় ভারত চাষ এবং বৈদেশি বাণিজ্য থেকে বিপুল সম্পদ আহরণ করত। বিদেশে যাওয়ার জন্য সমুদ্রশাস্ত্র এবং সঠিক চাষের জন্য নির্ভুল পঞ্জিকা তৈরি আবশ্যক ছিল। দুটি জ্ঞানের জন্যই জ্যোতর্বিজ্ঞান এবং ভূগোলে পারদর্শিতা আর তার জন্য জরুরি ছিল ত্রিকোণমিতিতে সঠিক মান পর্যন্ত অঙ্ক কষা। এই ভাবে কলনবিদ্যার ভিত্তি স্থাপিত হওয়ার এক হাজার বছর পর পঞ্চদশ শতে জেসুইট পাদ্রিরা কোচিন থেকে এই জ্ঞান অনুবাদ করে নকল করে নিয়ে গেলেন, কেননা তখনও ইওরোপে সমুদ্রবিজ্ঞান(এবং ত্রিকোণমিতির সঠিক মান) ততটা বিকশিত হয় নি, যা নির্ভর করে তারা বিদেশে গিয়ে বণিজ্য করতে পারে। ইয়োরোপে ক্যালকুলাস আবিষ্কারের শিরোপা নিউটনকে দেওয়া হয় যা সর্বৈব মিথ্যা। বাস্তব হল শুধু নিউটনই নন, তার সঙ্গে অন্যান্য গনিতজ্ঞও কলনবিদ্যার মর্ম ঠিকমত আবিষ্কার এবং বুঝতে পারেন নি।
আর্যভটের নাম থেকেই আমরা বুঝতে পারি তিনি দলিত ছিলেন। ভটের অর্থ দাস, চাকর বোঝাত। ভট আর ভট্ট এই দুই শব্দে ফারাকটানাটা আজ খুব জরুরি – যা ভুল হবার হয়ে গেছে। তবুও আমরা কেউ কেউ অনিচ্ছাকৃতভাবেই আর্যভট্ট লিখে থাকি, যার ফলে তাঁর জাতি বদলে যায়। অতীত থেকেই এই নাম প্রত্যেকটা পাণ্ডুলিপিতে পাচ্ছি। ফলে আর্যভটই সঠিক নাম। সপ্তমশতের ব্রহ্মগুপ্ত আর্যভটের সিদ্ধান্তগুলির বিরোধিতা করে ছিলেন এবং তিনি তার পাণ্ডুলিপিতে তাঁকে শুধু তার জাতি, ভট নামে সম্বোধন করে গিয়েছেন যা যথেষ্ট নিন্দনীয়।
আর্যভটের হাজার বছর বাদে আর্যভটিয়া এতই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল যে কেরলের গণিতজ্ঞ নীলকণ্ঠ এর ওপর ভাষ্য লেখেন। নীলকণ্ঠ সোমসুব্বন (চলিতি ভাষায় সোমাইয়া) ছিলেন সব থেকে উঁচু জাতের নাম্বুদ্রি ব্রাহ্মণ, আশ্চর্য, তাঁরও হাজার বছর আগের পাটনার এক দলিতের তত্ত্বের অনুসারী হতে বিন্দুমাত্র বাধে নি।
আর্যভট ক্যালকুসাসের শুধু আবিষ্কর্তা ছিলেন তাই নয়, বিশ্ব যে গোল, সে ধারনাটি তিনি বোঝাবার চেষ্টা করেছেন কদম ফুলের সঙ্গে তুলনা করে এবং সঠিক ত্রিকোণমিতির মান দিয়ে তিনি পৃথিবীর সঠিক মানের ব্যাসও মাপেন। এ মাপনটি তাঁর বহু পরে ইওরোপে সপ্তদশ শতে হয়েছিল। তিনি সে সময়ে বলে যান পৃথিবী বিলোম দিশায়(মানে কি? নিজের অক্ষের চারদিকে?) ঘোরে যা বরাহমিহির এবং আর্যভটের কিছু অনুগামী মানতে রাজি ছিলেন না।
কলনবিদ্যা আলোচনা করতে গিয়ে আমি আর্যভটের বিষয়ে বিশদে বহু জায়গায় লিখেছি। একটি কাগজ আমার প্রবন্ধের সঙ্গে তাঁর একটা ছবি ছেপে দিল। আজ হামেশাই যেমন হয়, ইন্টারনেট থেকে একটা ছবি নকল করে প্রবন্ধের সঙ্গে লাগিয়ে দেওয়া। অথচ ইন্টারনেটের আর্যভটের যে কোন ছবি থেকে কোনভাবেই বোঝা যাবে না তিনি শূদ্র/দলিত ছিলেন। সেই খবরের কাগজ উইকিপিডিয়া থেকে নেওয়া ছবি ছেপে দিল, সেই মূর্তিটি পুণের আইইউসিএএতে বসানো হয়েছে। এটি একটি অনৈতিহাসিক মূর্তি। সেটায় দেখানো হয়েছে যে তিনি পৈতে পরে আছেন। যেটা থেকে স্পষ্ট যে মূর্তিকার বা যারা মূর্তিকারকে সেটি তৈরি করতে বরাত দিয়েছিল তারা তাকে ব্রাহ্মণ ধরে নিয়েছেন।
যখন এই মূর্তিটি স্থাপন করা হল, তখন আমি সংস্থার জনসংযোগ আধিকারিককে ই-মেল করে জিজ্ঞাসা করলাম আর্যভট, যে আর্যায় পৃথিবীকে কদম্ব ফুলের সঙ্গে তুলনা করেছিলেন, সেটি তারা জানেন কি না। সেই মেলের সঙ্গে আমি আর্যাটা লিখে পাঠিয়ে আর্যভট শব্দটা ব্যবহার করে বলেছিলাম, এই মেলটা তিনি বস জয়ন্তবিষ্ণু নারলিকরকে কি জানিয়েছেন? জবাব পেলাম এই তথ্যটা নারলিকর জানেন। তারপরে আবার একটা মেলে আমি জিজ্ঞাসা করলাম জয়ন্ত যদি এটা জানেন তাহলে সরকারি বিদ্যালয়গুলির অঙ্ক বইতে কেন তিনি আর্যভটকে, আর্যভট্টরূপে লিখেছেন? এর কোন উত্তর এল না, কিন্তু কিছু দিন পরে বইগুলিতে নামটা ঠিক করে দেওয়া হল। কিন্তু পৈতে পরানো মূর্তি পাথরের তৈরি। এই ছবিটি উইকিপিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছে। জ্ঞানচর্চা মানেই উচ্চবর্ণ, এই অন্ধবিশ্বাসে ভর করা মানুষেরা আজও জানেন আর্যভট্ট ব্রাহ্মণ ছিলেন। এই মিথ্য জানা রোগ সারানোর কোন সঠিক নিদান আমার হাতে নেই।
আর্যভট আশ্চর্য প্রতিভা ছিলেন তো বটেই কিন্তু তিনি একা দলিত অঙ্কবিদ ছিলেন না। পাঁচশ বছর পরে দ্বিতীয় আর্যভট এলেন। মনে হয় তখন বৌদ্ধ আর তার পরের সময়ের মুসলমান শাসন এর জন্য দায়ি। তখন হয়ত দলিতদের অবস্থা এতটা খারাপ ছিল না।

Monday, February 29, 2016

উপনিবেশবাদ বিরোধীচর্চা - আর্যভট থেকে আম্বেদকর৩



কোন গবেষক যদি ‘সঠিক’তার দাবি করা উইকিপিডিয়ায় আর্যভট বিষয়ে দেখতে যান তাহলে কিন্তু কোথাও তাঁর জাত সম্বন্ধে একটা কথাও বলা নেই - বরং তিনি যে উপবীতধারী ব্রাহ্মণ, তাঁর চিহ্নওয়ালা একটা মূর্তির ছবি ছাপা হয়েছে সেখানে। পরোক্ষে বলে দেওয়া হয়েছে তাঁর জাত কি, যেভাবে পাঠ্য অঙ্কপুস্তকে কালো গ্রিসের অঙ্কচর্চকদের ককেসাসিয় চেহারার দেখানো হয়। Inter University Centre for Astronomy and Astrophysics (IUCAA), Puneতে এই অনৈতিহাসিক মূর্তিটি রাখা হয়েছে। রাজুজী বলছেন, IUCAAর জনসংযোগ আধিকারিক তাঁর সঙ্গে যোগাযোগ করে প্রশ্ন করেন আর্যভট পৃথিবীকে কোথায় কদম্বাকার বলেছেন তাঁর উল্লেখ জানতে। তিনি তাঁর যথাবিহিত উত্তর দিয়ে বললেন যে তাঁর নামের বানানটা যেন ঠিক করে নেওয়া হয়। সেই আধিকারিক তাঁকে জানালেন সংস্থার প্রতিষ্ঠাকার জয়ন্ত বিষ্ণু নার্লিকর তাঁকে ঠিক বানানটি জানিয়েছেন। তার উত্তর যখন রাজুজী তাঁকে প্রশ্ন করলেন, তাহলে কেন নার্লিকর সম্পাদিত পাঠ্য পুস্তকে আর্যভটের নাম বিকৃত ছাপা হয়েছে, তিনি সেই প্রশ্ন এড়িয়ে যান।

IUCAAসূত্রে উইকিপিডিয়ায় যে ছবিটি ব্যবহার করা হল তাতে একটাই বার্তা গেল ভারতীয় বিজ্ঞানচর্চায় দলিতদের/অব্রাহ্মণদের কোন স্থান ছিল না। ব্রিটিশ অনুগামীরা নতুন ধরণের জাত ব্যবস্থা ভারতে পত্তন করলেন। মেকলে এবং মার্ক্স-এঙ্গেলসদের হাত ধরে প্রতিষ্ঠিত জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে উপনিবেশ উন্নত ছিল – যার তাত্ত্বিক প্রতিধ্বনি বিদ্যাসাগর এবং রামমোহন রায়ের কাজে ছড়িয়ে পড়েছে নব্য জ্ঞানচর্চায় এবং তাঁরা দেশজ পড়াশোনা ছেড়ে ঔপনিবেশিক বিজ্ঞান পড়ানোর দাবি করছেন বুক বাজিয়ে। বা জেসুইট পাদ্রিরা কনণবিদ্যার অক্ষহৃদয় না বুঝেই নকল করে আর্যভটের হাতে শুরু হওয়া বিদ্যাটিকে ইওরোপে নিয়ে গেলেন। তখনকার শ্রেষ্ঠ ইওরোপিয় মাথা, দেকার্ত আর নিউটন সেটাকে বুঝতেই পারলেন না। এ প্রসঙ্গে রাজুজীর অসাধারণ স্তবকটি তুলে দেওয়ার লোভ সামলাতে পারছি না - In the spirit of Kant, a reverse racist might say white-skinned people lacked the brains. However, the inferior Western misunderstanding of the calculus, coated with a redundant Western metaphysics, is what is taught in our universities today. Academics (mostly Western dominated) are unwilling to discuss publicly the claim why Western calculus is superior. The claim of superiority will fall to pieces if discussed publicly।

আবেদন নতুন করে ভাবি। নতুন করে আমাদের পূর্বজরা যে সভ্যতা তৈরি করে গিয়েছেন তার জোরের জায়গা আলোচনা করি। তবেই তৈরি হবে আন্দোলনের ভিত। নয়ত ফক্কা।