Showing posts with label Monsanto buys Blackwatar. Show all posts
Showing posts with label Monsanto buys Blackwatar. Show all posts

Friday, October 18, 2013

ব্ল্যাকওয়াটার এখন মনসান্তোর৩, Monsanto buys Blackwatar3

তৈরি হল ব্ল্যাকওয়াটার-মনসান্তো-বিল গেটসের মারণ ত্রিভুজ


স্কাহিল মনসান্তো প্রধান কেভিন উইলসন এবং অত্যাচারী কফার ব্ল্যাকএর মধ্যে চালাচালি করা কয়েকটি ই-মেল ফাঁস করে দিয়েছেন। এখানে কফার ব্ল্যাক বলছেন, এবার থেকে(ব্ল্যাকওয়াটার কেনার পর) টোটাল ইন্টেলিজেন্স মনসান্তোর গোয়েন্দা দপ্তর হিসেবে কাজ করবে।
ভায়া ক্যাম্পেন্সিয়া বলছে, মারণ বিজ্ঞান কোম্পানি মনসান্তো আর তথ্য কোম্পানি উইন্ডোজের মেলবন্ধন শুরু হয়েছে। মনসান্তোর ৫ লক্ষ শেয়ার কিনেছে বিল আর মেলিন্ডা গেটস ফাউন্ডেসন। বিল গেটসের সংগঠন অ্যালায়েন্স ফর আ গ্রিন রেভলিউসন ইন আফ্রিকা(অ্যাগ্রা)র নেতৃত্বে আফ্রিকা জুড়ে, কৃষকদের জিন বীজ সরবরাহ করে তাদের কয়েক হাজার বছরের জ্ঞান ধংস করার কাজ করে চলেছে। এই কাজে ফাউন্ডেসনে চাকরি নিয়েছেন মনসান্তোর প্রাক্তন আমলা রবার্ট হর্শ। গেটস সরাসরি হাত জুড়েছেন মনসান্তোর সঙ্গে। বিভিন্ন দেশের গ্রামে জিনপ্রযুক্তির বিষ বীজ আর ওষুধ প্রবেশ করাতে ফাউন্ডেসন বিভিন্ন ওষুধ আর কৃষি কোম্পানিতে বিনিয়োগ করছে। কাজ ‘সুষ্ঠুভাবে’ চালাতে পরামর্শদাতা হিসেবে ‘চাকরি নিয়েছেন’ প্রাক্তন স্বাস্থ্য সচিব জুলিও ফ্রাংক আর আর্নেস্তো যেডিলিও।
ব্ল্যাকওয়াটার মনসান্তো আর গেটসের মারণ ত্রিভুজ বিশ্বের প্রচলিত জ্ঞান ধংস করে ইওরপ-আমেরিকার মানব সভ্যতা ধ্বংসী কর্মকান্ডের অন্যতম উদযোগী। বিশ্বের কর্পোরেটিকরণের বিরুদ্ধে সমাজে সমাজে যেভাবে তথ্য আদান প্রদান, জ্ঞান আদান প্রদান, জীবন শৈলী আদান প্রদানের কাজ শুরু হয়েছে তাকে রুখে দিয়ে এ ধরনের কোম্পানিগুলির নেতৃত্বে নতুন ধরনের ।
তবুও এই কর্পোরেট দখলী খেলায় সারা বিশ্বজুড়ে অস্বস্তিকর নীরবতা। এর সঙ্গে জুড়ে থাকা সক্কলেই অস্বীকার করতে চাইছেন সমস্ত তথ্য। টাটা বা আম্বানিরা যেমন মন্ত্রী সান্ত্রী দখলের জন্য বৈষ্ণবী কমিউনিকেশনস(নামকরণের চাতুর্যটি লক্ষ্য করার মত)কে নিয়োগ করেছিল, মনসান্তোও নিয়োগ করে এধরনের এক সংগঠনকে। এখন চলছে বিশ্বায়নের নামে বিশ্ব দখলের খেলা।
এ

ব্ল্যাকওয়াটার এখন মনসান্তোর২, Monsanto buys Blackwatar2

ব্ল্যাকওয়াটার এখন মনসান্তোরঃ তৈরি হল ব্ল্যাকওয়াটার-মনসান্তো-বিল গেটসের মারণ ত্রিভুজ

ইরাকসহ সারা বিশ্বে আমেরিকার সরকারের পক্ষে অত্যাচারের অন্য নাম ব্ল্যাকওয়াটার তার পরিচয় বদল করে হল অ্যাকাডেমি। মারণ কর্পোরেট কৃষি কোম্পানি মনসান্তো ব্ল্যাকওয়াটার কিনল। মনসান্তো প্রধান কেভিন উইলসন ব্ল্যাকওয়াটার কেনার তথ্য প্রথমে অস্বীকার করলেও পরে বলেন তারা ২০০৮-২০০৯ পর্যন্ত ব্ল্যাকওয়াটার এবং টোটাল ইন্টেলিজেন্স সলিউসন্সের সেবা কিনেছিলেনমাত্র। তার যুক্তি আরও কুখ্যাত টোটাল ইন্টেলিজেন্সএর সঙ্গে অত্যাচারী ব্ল্যাকওয়াটারের সম্পর্ক নেই। কর্পোরেট সংযুক্তি এখানেই থেমে থাকে নি। বিশ্বের সম্পদ, মনন দখল করতে কোম্পানিগুলি আর তার প্রধানেরা নানান চালে পরস্পরের সঙ্গে হাত ধরাধরির খেলায় মেতেছে। এই দুই কোম্পানির সঙ্গে সম্প্রতি জুড়েছে মানুষের ভাল নিয়ে ব্যবসা করা আর এক মারণ ব্যক্তিত্ব বিল গেটসের বিল মেলিন্ডা গেটস ফাউন্ডেসন। শুরু হয়েছে নতুন এক মারন যজ্ঞ যার ঋত্বিক বেসরকারি সেনা দল, কৃষি কর্পোরেট আর কর্পোরেট নিয়ন্ত্রিত জনকল্যাণের নামে শহরের পর গ্রামজীবন নিয়ন্ত্রণ করার ঘোমটাধারী সংস্থাগুলির মিলিত শক্তি।
আবু ঘ্রাইবে অত্যাচার নয় ইরাক, আফগানিস্তানে সাধারণ মানুষকে হত্যার অভিযোগ রয়েছে ব্ল্যাকওয়াটারের নামে। আমেরিকা সরকারের আভ্যন্তরীন নিরাপত্তার সব থেকে বড় যোগানদার ব্ল্যাকওয়াটারের বকলমে অ্যাকাডেমি। সিআইএ, এনএসএ, বা সেনার অত্যাচারে সিদ্ধ প্রাক্তন কর্মীরা ব্ল্যাকওয়াটারের নাম বদল সংগঠন অ্যাকাডেমিতে চাকরি করছেন।
ব্ল্যাকওয়াটার বিষয়ে প্রথম প্রামাণ্য বই লেখেন জেরিমি স্কাহিল (Jeremy Scahill)। তিনি বলছেন এই কর্মচারীদের নেতৃত্বে অ্যাকাডেমি, সরকার, বেসরকারী সংগঠন, কর্পোরেটদের হয়ে তথ্য যোগাড় করা, ভুল তথ্য সরবরাহ করা, গুপ্তহত্যা, নিরাপত্তার ফাঁক ফোকর বার করা, সেনা, আধা সেনাকে প্রশিক্ষণ দেওয়ারমত নানান ধরনের গোপনীয় কাজ করে। স্কাহিল, দ্য নেশনের এক প্রতিবেদনে বলছেন, এরিক প্রিন্সের দুটি কোম্পানি, ব্ল্যাকওয়াটার এবং টোটাল ইন্টেলিজেন্স সলিউসন্স, আমেরিকার ইতিহাসে কুখ্যাত অত্যাচারী সিআইএ আমলা কফার ব্ল্যাকএর নেতৃত্বে মনসান্তো, সেভ্রন, বার্কলে, ডয়েশ ব্যাঙ্কেরমত কর্পোরেটদের চাহিদামত সেবা বিক্রি করত। এই দুটি কোম্পানির অন্যতম কাজ ছিল, জিন বিরোধী আন্দোলনের কর্মিদের ওপর অত্যাচার, সংগঠনে ঢুকে আন্দোলনের তথ্য সংগ্রহ ইত্যাদি।

ব্ল্যাকওয়াটার এখন মনসান্তোর১, Monsanto buys Blackwatar1

তৈরি হল ব্ল্যাকওয়াটার-মনসান্তো-বিল গেটসের মারণ ত্রিভুজ

ব্ল্যাকওয়াটার
অ্যাকাডেমি। উঁহু শিক্ষাপ্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ের নাম নয়। আমেরিকার সব থেকে বড় ব্যক্তিগত সেনা দলের নাম। অত্যাচারের অভিঘাতে কুখ্যাত হওয়া ব্ল্যাকওয়াটার বেশ কয়েকবার নাম পালটায়। ব্ল্যাকওয়াটার ওয়ার্ল্ডওয়াইড, ব্ল্যাকওয়াটার পিএলসি আর ক্সি সার্ভিসেস এলএলসি নাম মুছে আজ সে শুধু অ্যাকাডেমি। আমেরিকার স্বরাষ্ট্র দপ্তর যে তিনটি বেসরকারি প্রতিরক্ষা বাহিনী পুষছে, তার সব থেকে বড়টির নাম ব্ল্যাকওয়াটার, আজকের অ্যাকাডেমি।
ব্ল্যাকওয়াটার ১৯৯৭তে স্থাপিত হয়। শুরুর মালিক এরিক প্রিন্স। ‘ফেডেক্স যে সেবা আমেরিকাকে দেয়, সেই সেবা আমি জাতীয় প্রতিরক্ষায় দিতে চাই’, শুরুর সময়েই বলেছিলেন উচ্চাকাঙ্ক্ষী এরিক। নর্থ ক্যারোলাইনা আর ভার্জিনিয়ার সীমান্তে, ৭০০০ একরের, ২৮ বর্গ কিমির গ্রেট ডিস্মাল সোয়াম্প কিনে বিপুল প্রতিরক্ষা প্রশিক্ষন এবং সেবার ব্যবসা শুরু করেন।
২০০২তে ব্ল্যাকওয়াটার সিকিউরিটি কন্সাল্টিংএর যাত্রা শুরু। সরকারের সঙ্গে প্রথম চুক্তিটি ছিল, ২০ জন কর্মী নিয়োগ করে সিআইএর সদর দপ্তরের নিরাপত্তার নজরদারি। ইরাক এবং আফগানিস্তানের যুদ্ধে সরকারি সম্পত্তি নিরাপত্তার দায়িত্বে ছিল ব্ল্যাকওয়াটার সিকিউরিটি কন্সাল্টিং। এছাড়াও তেল, ওষুধ এবং বীমা কম্পানিগুলিও ব্ল্যাকওয়াটার সিকিউরিটি কন্সাল্টিংর নানান ধরনের সেবা কিনেছে।
২০০১এর ১১ সেপ্টেম্বরের বিশ্ব হেলিয়ে দেওয়া ঘটনার সময়ের সিআইএর জঙ্গিবিরোধী দপ্তরের উপপ্রধান কফার ব্ল্যাক ২০০৬এ ব্ল্যাকওয়াটার এবং আমেরিকার সবথেকে বড় বেসরকারি গোয়েন্দা সংগঠন টোটাল ইন্টেলিজেন্স সলিউসন্সের(মালিকও এরিক প্রিন্স) চেয়ারম্যান হিসেবে যোগ দেন। এই সময় থেকে আমেরিকার কর্পোরেটদের প্রাকৃতিক সম্পদ লুঠ করে আমেরিকায় আনার নিরাপত্তার ব্যবস্থা করত ব্ল্যাকওয়াটার।
২০০৯এর ব্ল্যাকওয়াটার নাম বদল করে ক্সি সার্ভিসেস এলএলসি হয়। ২০১১য় এনএসএ আর সিআইএর প্রাক্তন আমলা ববি রে ইন্মান সংগঠনের নির্দেশক হন। ডিসেম্বর ২০১১য় ক্সি সার্ভিসেস এলএলসির নাম হয় অ্যাকাডেমি।