Showing posts with label বাঁকুড়া. Show all posts
Showing posts with label বাঁকুড়া. Show all posts

Friday, January 18, 2013

বাঁকুড়াসহ কয়েকটি জেলার জল পরিকাঠামো ধংস, Destruction of Water Infrastructure of Bankura & other Districts of Bengal


বাঙলার আর্থিক অবস্থায় প্রফুল্লচন্দ্র রায়মশাই বলছেন, বাঁকুড়া জেলায় ...হিন্দু ও মুসলমান রাজত্বে, নিয়মিত ভাবে পুষ্করণী ও খাল কাটা হইত, বড় বড় বাঁধ দিয়া গ্রীষ্ণকালের জন্য ধরিয়া রাখা হইত। কিন্তু বাংলায় ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার সঙ্গে বাংলার স্বাস্থ্য ও আর্থিক উন্নতির পক্ষে একান্ত প্রয়োজনীয় এই প্রথা লোপ পাইতে লাগিল। পলাশীর যুদ্ধের ৪০ বত্সর পরে কোলব্রুক লিখিয়াছিলেন – বাঁধ, পুকুর, জলপথ প্রভৃতির উন্নতি হওয়া দূরে থাকুক, ঐ গুলির অবনতি হইয়াছে। ১৭৭০ খৃ্ষ্টাব্দ হইতে আরম্ভ করিয়া বাঁকুড়ার অবস্থার আলোচনা করিলেই বিষয়টি বুঝা যাইবে। ১৭৬৯-৭০ সালের দুর্ভিক্ষে(ছিয়াত্তরের মন্বন্তর) বাংলার প্রায় এক তৃতীয়াংশ লোক মরিয়া গিয়াছিল। বাঁকুড়া ও তাহার সংলগ্ন বীরভূমের উপর ইহার আক্রমণ প্রবল ভাবেই হইয়াছিল। তত্পূর্বে মারাঠা অভিযানের ফলে এই অঞ্চল বিধ্বস্ত হইয়াছিল। এই দুর্ভিক্ষের শোচনীয় পরিণাম বর্ণনা করিবার ভাষা নাই।  - বাংলার প্রাচীণ পরিবার সমূহ, যাহারা মোগল আমলে অর্ধ্ব স্বাধীণ ছিল, এবং ব্রিটিশ গভর্মেন্ট যাহাদিগকে জমিদার বা জমির মালিক বলিয়া স্বীকার করিয়া লইয়াছিলেন, তাহাদের অবস্থাই অধিকতর শোচনীয় হইল। ১৭৭০ খৃষ্টাব্দ হইতে আরম্ভ করিয়া বাংলার প্রাচীণ বনিয়াদী সম্প্রদায়ের প্রায় দুই তৃতীয়াংশ ধ্বংস প্রাপ্ত হইল। কিন্তু তত্সত্বেও জমিদার  জোতদারদের নিকট হইতে পাই পয়সা পর্যন্ত হিসাব করিয়া নিঃশেষে খাজনা আদায় করা হইল।  লর্ড কর্ণওয়ালিস এইরূপ ধ্বংসপ্রাপ্ত কয়েকটি স্থান পরিদর্শণ করিয়া ১৭৮৯ খৃষ্টাব্দে বলেন, - জমি চাষ করা হয় নাই।  বাঙলায় কোম্পানীর সম্পত্তির একতৃতীয়াংশ শ্বাপদসংকুল অরণ্যে পরিণত হইয়াছে। ইতিহাসে লিখিত আছে বীরভূমের রাজা সাবালক হওয়ার এক বত্সরের মধ্যেই বাকী খাজনার দায়ে কারারুদ্ধ হন এবং বিষ্ণুপুরের সম্ভ্রান্ত রাজা, বহু বত্সর কষ্টভোগ করিবার পর কারামুক্ত হন ও অল্প দিনের মধ্যেই মারা যান।   ...১৮০৬ খৃষ্টাব্দে বর্দ্ধমানের মহারাজা ইহার একটি বৃহত অংশ ক্রয় করেন। ১৮১৯ সালের ৮নং রেগুলোশন, বিশেষভাবে বর্দ্ধমানরাজের স্বার্থরক্ষার জন্যই প্রবর্তিত হয় এবং এই রেগুলেশনের দ্বারা বর্দ্ধমানের মহারাজা চিরস্থায়ী খাজনা বন্দোবস্তে ৩৪১টি পত্তনী তালুক ইজারা দেন। পত্তনিদাররা আবার দরপত্তনিদারদের ইজারা দেয়। এইরূপ যে প্রথা প্রবর্তিত হয়, তাহার ফলে বাঁকুড়ার অধিবাসীরা, এবং কিয়ত্ পরিমানে অন্যান্য জেলার লোকেরাও বহু দুঃখ ভোগ করিয়া আসিতেছে।
বিষ্ণুপুরের রাজা বিষ্ণুপুরেই থাকিতেন এবং প্রজাদের শাসন করিতেন। তিনি হাজার হাজার বাঁধ নির্মাণ করিয়াছিলেন। বর্ষাকালে এই সব বাঁধ জল ভর্তি হইয়া থাকিত এবং গ্রীষ্ণকালে জলাভাবের সময় তাহা কাজে লাগিত। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিী সর্বাপেক্ষা বড় প্রবাসী ভূস্বামী হইয়া উঠিলেন। জগতে এইরূপ অস্বাভাবিক দৃষ্টান্ত দেখা যায় নাই। ...যে জলসেচ প্রণালী বহু যত্নে, কৌশলে ও দূরদর্শিতার সহিত প্রবর্তিত হইয়াছিল, তাহা উপেক্ষিত ও পরিত্যক্ত হইল।
মিঃ গুরুসদয় দত্ত বাঁকুড়ার ম্যাজিস্ট্রেট  ও কালেক্টররূপে কতকগুলি সমবায় সমিতি গঠন করিয়া ঐ জেলার কতগুলি পুরাতন বাঁধ সংস্কার করিতে চেষ্টা করিয়াছিলেন। তিনি লিখিয়াছেন – পশ্চিম বঙ্গে পুকুর, বাঁধ প্রভৃতি জলসেচ প্রণালীর ধ্বংসের সহিত তাহার পল্লিধংসের কাহিনী ঘনিষ্ঠভাবে জড়িত।  পশ্চিম বঙ্গের যে কোনও জেলায় গেলে দেখা যাইবে, অনাবৃষ্টির পরিণাম হইতে আত্মরক্ষার জন্য জল সঞ্চয় করিয়া রাখিবার উদ্দেশ্যে, সেকালের জমিদারেরা অসাধারণ দূরদর্শিতা ও বুদ্ধিমত্তার সহিত – অসংখ্য বাঁধ ও পুকুর কাটিয়া ছিলেন। এই বাঁধ ও পুকুর নির্মাণের জন্যই বাঁকুড়াই বিখ্যাত ছিল, - একদিকে মল্লভূমির জমিদারেরা, অন্যদিকে বিষ্ণুপুরের রাজারা এই কার্যে বিশেষরূপে উদ্যোগী ছিলেন। আবার ইঁহাদেরই বংশধরদের অদূরদর্শিতা, সঙ্কীর্ণতা ও আত্মহত্যাকর নীতির ফলে এই সব অসংখ্যা বাঁধ ও পুকুর – যাহার উপর সমগ্র জেলার স্বাস্থ্য নির্ভর করিত – ক্রমে ক্রমে ধ্বংস হইয়া গেল। ছোট ছোট খাল দ্বারা বড় বড় বাঁধগুলি পুষ্ট হইত এবং এই সব বড় বড় বাঁধ হইতে চতুর্দিকের জমিতে জল সেচনকরা হইত। এই সব বাঁধে কেবল জমিতেই জল সেচন করা হইত না, মানুষ ও পশুর পানীয় জলের জন্যও ইহা ব্যবহৃত হইত। পরবর্তী বংশ ধরেরা তাহার স্বাস্থ্য ও ঐশ্বর্যের উত্স স্বরূপ এই সব বাঁধ ও পুকুরকে উপেক্ষা করিতে লাগিল। তাহাদের অকর্মণ্যতা ও ঔদাসীন্যের ফলে বত্সরের পর বত্সর পলি পড়িয়া এই সব জলাধার ভরাট হইতে লাগিল, অবশেষে ঐগুলি সম্পূর্ণ শুষ্ক ভূমি অথবা ছোট ছোট ডোবাতে পরিণত হইল। চারিপাশে উচ্চ বাঁধগুলি পতিত হইয়া দাঁড়াইল।  ...ইহীর ফলে বাঁকুড়া আজ মরা পুকুরের দেশ। বহু বাঁধ একেবারে লুপ্ত হইয়া গিয়াছে, কতগুলির সামান্য চিহ্ন মাত্র অবশিষ্ট আছে। কোনটি কোনটি পঙ্কিল জল পূর্ণ সামান্য ডোবাতে পরিণত হইয়াছে। এক বাঁকুড়া জেলাতেই প্রায় ৩০।৪০ হাজার বাঁধ, পুকুর প্রভৃতি ছিল, উপেক্ষা, অকর্মণ্যতা ও ঔদাসীন্যের ফলে  ঐগুলি ধ্বংস হইয়া গিয়াছে, এবং বাঁকুড়া জেলাতে আজ যে দারিদ্র, ব্যাধি, অজন্মা, ম্যালেরিয়া, কুষ্ঠ প্রভৃতির প্রাদুর্ভাব হইয়াছে, তাহা ঐ প্রাচীণ জল ব্যবস্থা নষ্ট হইয়া যাইবার প্রত্যক্ষ ফল।
এর পর প্রফুল্লবাবু লিখছেন, ...আমাদের অর্থনৈতিক দুর্গতি ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে জড়িত, শ্বেত জাতির দায়িত্ব আমদানী হইবার সঙ্গে সঙ্গে এই সুন্দর বাঁকুড়া জেলা নিশ্চিতরূপে ধ্বংসের পথে গিয়াছে।
দ্য রিকন্সট্রাকশন অব দ্য এনসিয়েন্ট ইরিগেশন অব বেঙ্গল-এ উইলিয়ম উইলকক্স বলছেন, (অনুবাদ প্রফুল্ল চন্দ্র রায়) বাংলাদেশ এতকাল ধরিয়া সমগ্র ভারতের সাধারণ তহবিলে লক্ষ লক্ষ টাকা যোগাইয়াছে, কিন্তু পূর্ব ও পশ্চিম বঙ্গ – বাঙলার এই দুই অংশই এই দেড়শত বত্সর ধরিয়া, গভর্মেন্টের রাজধানী থাকা সত্ত্বেও অধিকতর দারিদ্র্যপীড়িত ও অস্বাস্থ্যকর হইয়া উঠিয়াছে। ভারতে একটী প্রবাদ আছে – প্রদীপের নীচেই অন্ধকার, এ ক্ষেত্রে তাহা বিশেষভাবেই খাটে। ...কোনও নিরপেক্ষ ঐতিহাসিক কি অস্বীকার করিতে পারেন যে, ১৪শ শতাব্দীর পাঠান শাসকেরা ইংরাজ আমলের বণিকরাজগণের অপেক্ষা অধিকতর দূরদর্শী, উদারনীতিক, লোকহিতপ্রবণ এবং প্রজাদের প্রতি শ্রদ্ধার পাত্রছিল! বণিক রাজগণ আত্মপ্রশংসাতেই তৃপ্ত, প্রজাদের উন্নতির কোনও ব্যবস্থার প্রতি তাঁহারা উদাসীন, এমন কি তত্সম্বন্ধে অবজ্ঞার ভাবই পোষণ করিয়াছেন, এবং তাঁহাদের চোখের সম্মুখে যে অপূর্ব সভ্যতা ও শিল্পৈশ্বর্য ক্রমে ক্রমে নষ্ট হইয়া গিয়াছে, সে জন্য তাঁহারা বিন্দুমাত্র লজ্জা অনুভব করেন নাই। সেই প্রাচীন সভ্যতার স্মৃতিচিহ্ন এখোনো বর্তমান রহিয়াছে। কিরূপে তাহা জলসেচের ব্যবস্থা করিয়া শুষ্ক মরুভূমিবত স্থান সমূহকেও পৃথিবীর মধ্যে অন্যতম উর্বর ঔ ঐশ্বর্য্যশালী প্রদেশে পরিণত করিয়াছিল , তাহার প্রমাণ এখনও আছে।... যাঁহারা নিরপেক্ষ ও ধীর ভাবে ভারতের বর্তমান জনহিতকর কার্যাবলী পরীক্ষা করিবেন, তাঁহারাই স্বীকার করিতে বাধ্য হইবেন যে, ভারতের লক্ষ লক্ষ লোকের পক্ষে পাঠান ফিরোজের ৩৯ বত্সর শাসনকাল, ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর এক শতাব্দী ব্যাপী শাসনকাল অপেক্ষা অধিকতর কল্যাণকরছিল। তিনি ১৮৮৪ সালের রোহতক ডিস্ট্রিক্ট গেজেটিয়ার উল্লেখ করছেন, ... সুলতান অত্যন্ত জলাভাব দেখিয়া মহানুভবতার সঙ্গে হিসার ফিরোজা এবং ফতেবাদ সহরে জল সরবরাহের ব্যবস্থা করিবার সঙ্কল্প পরিলেন। তিনি যমুনা ও শতদ্রু এই দুই নদী হইতে জল প্রবাহ সহরে আনিলেন। যমুনাগত জল প্রবাহের নাম রাজিওয়া অন্যটির আলগখানি। এই জন প্রবাহই কর্ণালের নিকট দিয়া আসিয়াছিল এবং ৮০ ক্রোশ চলাবার পর একখানি খাল দিয়া হিসার সহরে জল যোগাইয়াছিল। ... ইহার পূর্বের চৈত্রের ফসল নষ্ট হইত, কেন না জল ব্যতীত গম জন্মিতে পারে না। খাল কাটিবার পর ফসল ভাল হইতে লাগিল। ...আরও বহু ক্রোশ ব্যাপী স্থান কর্ষণযোগ্য হইয়া উঠিল। রোটক খালের উত্পত্তি এইরূপে হইয়াছিল। ১৬৪৩ খৃষ্টাব্দে হিসার ফিরোজা(ফিরোজাবাদ) হইতে দিল্লী সহর পর্যন্ত জলসেচের জন্য একটি খাল খনন করা হয়। আলিমর্দন খাঁ আড়াই শত বত্সর পূর্বে তৈরী এই খালের সাহায্য যতদূর সম্ভব লইয়াছিলেন এবম তাহা হইতে নতুন খাল কাটিয়াছিলেন।
জলসেচেই এই অবস্থা! কিন্তু এই অভিশপ্ত জেলার(বাঁকুড়ার) দুঃখ দুর্দশা, আরও নানা কারণে এখন চরম সীমায় পৌঁছিয়াছে। রেশমের গুটী হইতে সূতাকাটা এবং বস্ত্র বয়ন এই জেলার একটি প্রধান শিল্প ছিল। সহস্র সহস্র লোক এই বৃত্তির দ্বারা জীবিকা নির্বাহ করিত। পিতল ও কাঁসার শিল্পের দ্বারাও বহু সহস্র লোকের(কাঁসারীদের) অন্ন সংস্থান হউত। কিন্তু এই দুই শিল্পই একন ধ্বংসোন্মুখ।
রেশম বস্ত্র শিল্পই বোধহয় বাঁকুড়ার সর্বাপেক্ষা প্রধান শিল্প।  শত শত পরিবার ইহার উপর নির্ভর করিয়া থাকে। বিষ্ণুপুর, সোনামুখী এবং বীরসিংহের তাঁতিরা, লাল, হলদে, নীলস বেগনি, সবুজ রঙের রেশমের শাড়ী এবং বিবাহের জন্য রেশমের জোড় রপ্তানী করিয়া থাকে। এদেশে মধ্যবিত্ত সম্প্রদায়ের লোকেরা বিবাহ উপলক্ষে এই সব রেশমেপ শাড়ী ও জোড় বহুল পরিমানে ব্যবহার করিয়া থাকে। পাঁচ ছয় বত্সর পূর্বেও প্রত্যেক তাঁতি পরিবার তাঁত পিছু দানিক দুই টাকা হইতে তিন টাকা পর্যন্ত রোজগার করিত। ব্রিটিশ সাম্রাজ্য প্রদর্শনী হিবার কয়েক মাস পর হইতেই বিষ্ণুপুরের রেশম কাপড়ের মূল্য হ্রাস হইতে থাকে। রেশমের সূতা, জরী প্রভৃতি কাঁচা মূল্য পূর্ববতই থাকে। রেশমের কাপড়ের  মূল্য কমিতে কমিতে এতদীর নামিয়া আসিয়াছে যে, তাঁতিরা এনেকস্থলে বাধ্য হইয়া কাপড় বোনা ছাড়িয়া দিয়াছে।
দেশের প্রধান ব্যক্তিগণ বা গভর্মেন্ট এ পর্যন্ত এই দুবস্থার কারণ নির্ণয় করিতে চেষ্টা করে নাই। বিষ্ণুপুর শিল্প প্রধান শহর। এ স্থানের অধিকাংশ লোক তন্তুবায়, কর্মকার বা শাঁখারী। এই তাঁতিদের এবং কামারদের অত্যন্ত দুর্দশা হইয়াছে। পিতল শিল্পের বাজার অত্যন্ত মন্দা। বিদেশ হইতে আ্যালুমিলিয়ম ও এনামেলের বাসন আমদানীর ফলে এই শিল্পের অবনতি হইয়াছে, এই শিল্পের পুণরুদ্ধারের আশা নাই।

Monday, January 30, 2012

শুশুনিয়ার পাথর শিল্প


বাঁকুড়ার ছাতনা থানার এক গ্রাম শুশুনিয়া। এখানেই রয়েছে ৪৪০ মিটার উঁচু শুশুনিয়া পাহাড় – এটি পূর্ব-পশ্চিমে প্রায় তিন কিলোমিটার লম্বা। ১৯৬৫-৬৬তে পশ্চিমবঙ্গ সরকারের প্রত্নতত্ব বিভাগ খননকার্য করে এই এলাকার গিধুনিয়া, বাঁকাজোড়, ভরতপুর, বাঘডিহা, রামনাথপুর, শুশুনিয়া, কুশবন্যা, শিউলিবনা, শুয়াবসা, পারুল্যা, পাহাড়ঘাটা, ধানকেড়া, করকাটা, বাবলাডাঙা, নেটেল্যা, শিমুলবেড়া, হাপানিয়া, চাঁদড়া, বিন্দিসাসহ বেশকিছু গ্রামে। এই সব গ্রমে বর্ষাফলক, হাতকুঠার, নানান হাতিয়ার, মসৃণ কুঠার, ছিদ্রযুক্ত ক্ষুদ্রকাকার চক্র পাওয়া যায়। শুশুনিয়া সংলগ্ন প্রায় ৬০ বর্গমাইল এলাকায় নানান বহুবিচিত্র অস্ত্রশস্ত্র পাওয়া যাওয়া। মানিকলাল সিংহ বা পরেশ দাশগুপ্ত মশাইএর অনুসারে আদি প্রত্নশ্মর আমলের ছোট বসতি শুরু হয়, তিন-চার লক্ষ বছর থেকে বাঁকুড়ার শুশুনিয়া, দ্বারকেশ্বর ও কুমারী নদীর এলাকায় তা বাড়তে শুরু করে মানব সমাজের পরিপূর্ণ বসতিতে রূপান্তরিত হয়।
প্রাগৈতিহীসিক শুশুনিয়ার প্রমাণ পাহাড়ের উত্তরদিকের গুহায় লিপিবদ্ধ শিলালিপি
পুষ্করণাধিপতে মহারাজ শ্রীসিঙ্ঘবর্মণঃ পুত্রস্য
মহারাজশ্রীচন্দ্রবর্ণণঃ কৃতিঃ
চক্রস্বামিণঃ দোসগ্রেণতিসৃষ্টঃ।
এই দুই লিপির কাল খ্রীষ্টীয় চতুর্থ দশক – গুপ্তযুগ প্রায় দেড় হাজার বছর আগের। লিপির হরফ ব্রাহ্মী কিন্তু ভাষা সংস্কৃত। এর সঙ্গে পাওয়া গিয়েছে একটি বিষ্ণুচক্রও। পুষ্করণা বা আজকের পোখন্না নিয়ে বারান্তরের কোনও প্রবন্ধে আলোচনা করব। এটি কোনওভাবেই এই প্রবন্ধের আলোচ্য অংশ হতে পারে না।
বাঁকুড়া থেকে বা দুর্গাপুর থেকে শুশুনিয়া যাওয়ার পথ রয়েছে।


Tuesday, March 29, 2011

বাংলার ধানের গোলা১

সারা পৃথিবীর ধান্যউত্পাদক অঞ্চলেই ধান রাখার আগারের কথা পাওয়া গিয়েছে. বাংলার নানান প্রান্তে নানান ধরনের ধান গোলা তৈরি হয়. গঠণের তারতম্যে এদের ভিন্ন ভিন্ন নামকরণ হয়. মরাই বা তলা, কড়ুই, বাঁদি, ডোল ইত্যাদি.
গোলা
প্রচুর পরিমান ধান রাখা যায়. অন্ততঃ ৫ থেকে ১০ মন পর্যন্ত. সেগুলির চেহারা অনেকটা আয়তকার বাড়িরমত. মেঝে সাধারণতঃ মাটিরই হয়, আবার পাকাও হতে পারে. এর স্থান মাটির কিছু ওপরেই. এর ভেতরে এক বা অনেক কুঠুরিও থাকতে  পারে. গোলার দেওয়ালে থাকে জানালা. মই বা সিঁড়িতে উঠে এই গোলাতে ঢুকতে হয়. গোলার দেওয়াল নিকোনো মাটিরও হতেপারে আবার আজকালের রীতি অনুযায়ী সিমেন্ট দিয়ে লেপাও হয়. গোলার নিচের ছোট দ্বার খুলে দিয়ে নানান সময়ে প্রয়োজনে ধান দেরকরা হয়.
মরাই
মরাই নানান কিছু দিয়েই হতে পারে. দক্ষিণ বঙ্গের নানান জেলায় হাওড়া, হুগলি, মেদিনীপুর পূ, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া প্রভৃতি জেলায় খড়ের দড়ি পাকিয়ে পাকিয়ে প্রায় শঙ্কু আকৃতির ২০ থেকে ৪০ হাত পর্যন্ত উঁচুও মরাই তৈরি হয়. এছাড়াও বাঁশের বাঁখারির বুকো বা বোনা চাটাই দিয়েও মরাই তৈরি হয়. মরাইতে সাধারণতঃ ১ থেকে ৪ মন পর্যন্ত ধান রাখা যায়. মরাই তৈরির পদ্ধতি দেশজ কারিগরি দক্ষতার একটি বড় শৃঙ্গ.
মরাইএর প্রধান উপকরণ পাকানো অথবা বিনুনি পাকানো খড়ের দড়ি, বীরভূমে যাকে বর বলে.  খড়গুলিকে আগি ভিজিয়ে রেখে শুকিয়ে নিয়ে নরমন করা হয়. এবার পাকানোর কাজ. একহাতে কাজ হলে বিনুনিটি বেশ চওড়া হয় আর দুই হাতে - একজন পাকানো আর এক জন খড়ের যোগান দিলে সেই বিনুনি অনেক সরু হয়. খড়ের পর খড় জুড়ে দীর্ঘ বিনুনি তৈরি করা হয়. সাধারণতঃ নিম্ন আয় সম্পন্ন বাড়িতে এক জন সাহায্যকারী থাকেন যিনি দক্ষ কারিগরকে হাতজুড়ে সাহায্য করেন.
মরাই তৈরির জন্য মাটির ওপর সমান্তরাল দুটি মাটির দেওয়াল তৈরি করা হয়. একে পায়া বলে. এক ওপর সমান্তরালভাবে বাঁশ সাজিয়ে মেঝেটা ঘন করা হয়. মেঝে হয় দুই হাত থেকে তিন হাত ব্যাসের. মাটি থেকে দেড় থেকে ৩ হাত উঁচু হতে পাকে এই মেঝে. মেঝেয় ঘনকরে সাজানো বাঁশের ওপর খড় বিছিয়ে দেওয়া হয়. যেমন আকৃতির মরাই গৃহস্থ চাইছেন সেই আকৃতির মেঝে করে সেটির ওপরে বরকে গোল করে ঘুরিয়ে রাখা হয়. এই বরগুলেকে ঠিকঠাক গোল করার জন্য বাঁশের বাতা দিয়ে টেনে রাখা হয়, যাতে এগুলি গুটিয়ে না যায়. নিচের থেকে ওপরের অংশ এনেকটা চওড়া হয়. বরের ভেতরের অংশে বরগুলিকে ঘণকরে দাঁড় করিয়ে রাখা হয়.
এবারে মরাইএর ওপরে ছাওয়ার পালা. আরএক প্রকার পাকানো দড়ি যাকে বুট বলে, তা নিচেরদিকে বেড় দেওয়া হয়. বেড়ের ভেতর খড়কে দাঁড় করিয়ে দেওয়া হয়. পুরো মরাই তৈরি হয়ে গেলে মাথা ছাওয়ার কাজ. খড়ের গোড়র দিকটা ছাউনির ভেতরে থাকে আর মাথার দিকটা বাইরে. প্রায় শপণেরমত খড় লাগে একটা মরাই ছাইতে. ছাওয়ার পর এবার মাথায় খড় দিয়ে মুকুট তৈরি হয়, যাতে ভেতরে জল না পড়ে. 
মরাইতে দুতিন বছর পর্যন্ত ধান রাখা যায়. ধান বের করা হয়েগেলে বরগুলি গুছিয়ে রাখতে হয়. ধান বের করার দরকার হলে নিচের দিকের দুচি বরের মাঝখানে শাবল দিয়ে ফাঁক করে এই ফাঁকে একটা বাতা গুঁজে ফাঁকটা রেখে দেওয়া হয়. এবার সামনে মেচলা বা যে কোনো পাত্র ধরলে সেই পাত্রে ধান পড়ে. তবে খুব বেশি ধান এই মরাই থেকে বের করা হয় না, ধসে পড়ার আশংকা থাকে.

Thursday, November 25, 2010

বিষ্ণুপুরের দশাবতার তাসের উদ্ভবএর ইতিহাস -অন্য নজরদারি

(এই লেখাটি তৈরি হয়েছে বিনয় ঘোষের পশ্চিমবঙ্গের সংস্কৃতি গ্রন্থের প্রথম খণ্ডের এক অংশের লেখা আর বর্তমানে দশাবতার শিল্পী পরিবার ফৌজদার পরিবারের শেষ প্রতিনিধি শীতল ফৌজদারের সঙ্গে আলোচনাক্রমে)
সাধারণ প্রচলিত ভারতীয় ইতিহাস বলছে পর্তুগিজদের হাত ধরে ভারতে তাস খেলার উদ্ভব কিন্তু বিষ্ণুপুরের ইতিহাস বলছে মল্লরাজাদের সমৃদ্ধিকালে দশাবতার তাস আর তাস খেলার প্রবর্তন হয়। হরপ্রসাদ শাস্ত্রী মশাই ১৮৯৫ সালের এসিয়াটিক সোসাইটির জার্নালের এক ছোট্ট নোটে বলছেন ...I fully believe that the game was invented about eleven or twelve hundred years before the present date. শাস্ত্রী মশাই-এর হিসেব অনুযায়ী এই খেলার উদ্ভব সপ্তম-অষ্টম শতক। প্রথম কারণ সাধারণতঃ প্রচলিত দশাবতার বিশ্বাসে জগন্নাথ বা বুদ্ধের স্থান নবম - কল্কীর(স্মরণ করুন কবি কোকিল জয়দেবের দশাবতার শ্লোকাবলী - প্রলয় প্রলয়ধি জলে-র বুদ্ধসংক্রান্ত শ্লোকটি) আগে। কিন্তু দশাবতার তাস অনুযায়ী জগন্নাথ বা বুদ্ধদেবের স্থান পঞ্চম। শাস্ত্রীমশাইএর যুক্তি ধরে বলাযায়, বাংলায় এমন এক সময়ে দশাবতার তাসের খেলার প্রবর্তণ হয়েছিল, যখন বুদ্ধদেব পঞ্চম অবতার রূপে গণ্য। তাসে বুদ্ধমুর্তি আদতে জগন্নাথ মূর্তি, - কেবল মাথা ও হাতসহ দেহকাণ্ডের মূর্তি। সুতরাং জীবের ক্রমবিকাশেরস্তরে নৃসিংহ(অর্ধ নর অর্ধ পশু) এবং বামনের (পূর্ণ নর) মধ্যবর্তী স্থান পেয়েছেন তিনি - অর্থাত্ নিম্নতম জীব মত্স্য থেকে পূর্ণ মানব পর্যন্ত বিকাশের ইতিহাসের একদম মাঝখানটি অধিকার করে আছেন তিনি - তাই বিনয় ঘোষবাবু এটিকে বলছেন ...খুব যুক্তিসংগত স্থান। আর ভারতীয় চিহ্ণতত্বের বিকাশের দৃয্টিভঙ্গী হিসেবে যদি দেখা যায়, দশাবতার তাসে বুদ্ধের প্রতীক পদ্ম। অর্থাত্ এই তাসটি এমন সময় প্রতিভাত হয় যখন বুদ্ধ পদ্মপাণিরূপে পরিচরত ছিলেন - অর্থাত্ পদ্মই ছিল তাঁর পুজোর প্রতীক - যে সময়ের বাংলার কথা আমরা আলোচনা করছি সেটি হল মহাযানী বাংলার কাল। ৮০০ থেকে ১০০০ খ্রীষ্টাব্দের সময় - পাল রাজত্বে বা তার কিছু আগেও হতে পারে। জয়দেব বা ক্ষেমেন্দ্রর কালে প্রচলিত ধারার উত্পত্তি হলেও পাল রাজাদের আগেও এই দশাবতার তাস খেলার প্রচলন ছিল।
হরপ্রসাদ শাস্ত্রী মশাইএর বোদ্ধিক কাজের প্রায় প্রতিটি অংশে বৌদ্ধবাইএর ছোঁয়া ছিল এ মিথ কিন্তু মিথ্যা নয় - বলেছেন অনেকভাবুকই - বিশেষ করে বিনয় ঘোষমশাই। পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশণ বিভাগ, পশ্চিম বঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ শাস্ত্রীমশাইএর যে রচনাবলী প্রকাশ করেছেন তার ছত্রেছত্রে এই তত্বের প্রকাশ এবং তাঁর এই অন্তর্দর্শণ অসম্ভব সত্য। দশাবতার তাস খেলা, অঙ্কণরীতি, মুদ্রা, রংকরার পদ্ধতি দেখলে পাল যগেরই কথা সর্বাগ্রে মনে আসে। এদের ঐতিহ্য আজ বহন করছেন শীতল ফৌজদার। 

Friday, November 12, 2010

বিষ্ণুপুরের দশাবতার আর নক্সা তাস


গুণীব্যাক্তিরা বলেন ভারতে তাস খেলার প্রচলন হয়েছে ওলান্দাজদের এ দেশে আসার পর। সারা দেশেই দিশেষ করে রাজবাড়িগুলোতেই এই ধরনের তাসের খেলার প্রচলন ঘটে খ্রিষ্টিয় দ্বাদশ দশকে। সারা ভারতের সঙ্গে বিষ্ণুপুরের মল্ল রাজবাড়িতেও এ খেলার বিশেষ প্রচলন ছিল। এখানে দুধরণেক তাস খেলার প্রচলন ছিল – দশাবতার তাস আর নক্সা তাস।
দশাবতার তাসের মোট সংখ্যা ১২০টি। মত্স, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, জগন্নাথ আর কল্কি এই দশ অবতার ঘিরে তৈরি হয় তাসের প্রবাহ। প্রতি অবতারেরর খণ্ডে থাকে ১২টি তাস – রাজা, উজির, এক্কা, দোক্কা, তিক্কি, চৌকা, পাঞ্জা, ছক্কা, সাত্তা, আটা, নক্কা আর দশ। তাসগুলি গোল আর ব্যসে হয় চার বা সাড়ে চার ইঞ্চির। রাজা ও উজির এই দুশ্রেণীর তাসে দশাবতার মূর্তিগুলি সরাসরি অঙ্কিত হয়। অন্য তাসগুলিতে অবতার অনুযায়ী আয়ুধগুলি অঙ্কিত – মাছ, শঙ্খ, চক্র, কমণ্ডল, কুঠার, তীর, গদা, পদ্ম, খড়্গ। পদ্ম প্রতীক ব বুদ্ধদেবের – এ তাসে জগন্নাথ আর বুদ্ধ অভিন্ন।
প্রতি তাসের খণ্ডের রংএর ব্যবহারেও বৈচিত্র রয়েছে। মত্সাবতার আঁকা হয় কালো রংএ। মত্স ছাবি ছাড়া কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম,  বলরাম, জগন্নাথ আর কল্কি আঁকায় যথাক্রমে খয়েরি, সবুজ, ধূসর, নীল, সাদা, লাল, ফ্যারকা, হলুদ, সিঁদুরে লাল রং ব্যবহার হয়। দেশি রংএ ছাগললোমের তুলি আজও ব্যবহার করেন আজও বিষ্ণুপুরের শাঁখারিপাড়ার শীতল ফৌজদার। ৫০ বছর আগেও অনেক শিল্পী ছিলেন, কিন্তু আজ শুধু কালের হস্তাবলেপনে টিকে আছেন শুধু শীতলএর পরিবার। আজ আর এই তাস খেলার প্রচলন নেই। শুধুই ব্যক্তিগত বা যাদুঘরগুলোর প্রয়োজনে এই তাস বিক্রি হয়।
আর এক ধরনের তাস যার নাম নক্সা তাস, দশাবতারের সঙ্গে তৈরি হয়। এতে থাকে ১২টি খণ্ডে ৪৮টি তাস – সাহেব, গজপতি, বিবি(অশ্বপতি), ফুল, পতাসহ ফুল, তলোয়ার, চৌকো ফুল, ফুল, শংখ, পত্র, পালোয়ান আর পরী। প্রতি খণ্ডে চারটে করে তাস। পরীর এক ফোঁটা। তলোয়ার সাত ফোঁটা। সাহেব ১২ ফোঁটা। কয়েক খণ্ড আলাদা আলাদা নামে ফুল হিসেবে চিহ্নত হলেও প্রত্যকটির গড়ন আর রং আলাদা। মানুষ আঁকা তাসগুলি মূল তাস বাকি সব ফোঁটা। মোট সতের ফোঁটার খেলা – যে খেলোয়াড় আগে ১৭ ফোঁটা পাবে তার জিত।
শোনাযায় এই অঞ্চলে অষ্টমল্ল নামে এক ধরনের তাস খেলা চালু ছিল। ৩২ বা ৬৪টি তাসের খেলা। আজ আর দেখা যায় না।

Sunday, November 7, 2010

বাংলার ভুলে যাওয়া ইতিহাস – পোখন্না গ্রাম


উত্তর বাঁকুড়ার দামোদর সংলগ্ন এক গ্রাম পোখন্না। এক সময়ের বিশিষ্ট জনপদ পুষ্করণা বা পোখন্না অনেক প্রাচীণ জনপদেরমতই আজ তার অতীত গৌরব হারিয়েছে। শেকড়ে ফিরে যাওয়ার ব্রত নেওয়া স্থানীয় কিছু মানুষ আর কিছু উত্সর্গীকৃত মানুষ বা সংস্থা ছাড়া এ নিয়ে মাথাব্যাথা নেই প্রায় কারোরই। ৬৫-৬৬তে পশ্চিমবঙ্গ সরকারের প্রত্নতত্ব বিভাগের খননকার্যে এই এলাকার গিধুনিয়া, বাঁকাজোড়, ভরতপুর, বাঘডিহা, রামনাথপুর, শুশুনিয়া, কুশবন্যা, শিউলিবনা, শুয়াবসা, পারুল্যা, পাহাড়ঘাটা, ধানকেড়া, করকাটা, বাবলাডাঙা, নেটেল্যা, শিমুলবেড়া, হাপানিয়া, চাঁদড়া, বিন্দিসাসহ বেশকিছু গ্রামঘিরে বেশ পুরোনো মানব বসবাসের চিহ্ন পাওয়া যায়। এই সব গ্রমে বর্ষাফলক, হাতকুঠার, নানান হাতিয়ার, মসৃণ কুঠার, ছিদ্রযুক্ত ক্ষুদ্রকাকার চক্র পাওযাওয়ায় বাংলার ইতিহাসকে নতুনকরে লিখতে হয়। শুশুনিয়া সংলগ্ন প্রায় ৬০ বর্গমাইল এলাকায় নানান বহুবিচিত্র অস্ত্রশস্ত্র পাওয়া যাওয়া। মানিকলাল সিংহ বা পরেশ দাশগুপ্ত মশাইএর অনুসারে আদি প্রত্নশ্মর আমলের ছোট বসতি শুরু হয়, তিন-চার লক্ষ বছর থেকে বাঁকুড়ার শুশুনিয়া, দ্বারকেশ্বর ও কুমারী নদীর এলাকায় তা বাড়তে শুরু করে মানব সমাজের পরিপূর্ণ বসতিতে রূপান্তরিত হয়।
প্রাগৈতিহিসিক শুশুনিয়ার প্রমাণ পাহাড়ের উত্তরদিকের গুহায় লিপিবদ্ধ শিলালিপি
পুষ্করণাধিপতে মহারাজ শ্রীসিঙ্ঘবর্মণঃ পুত্রস্য
মহারাজশ্রীচন্দ্রবর্ণণঃ কৃতিঃ
চক্রস্বামিণঃ দোসগ্রেণতিসৃষ্টঃ।
এই দুই লিপির কাল খ্রীষ্টীয় চতুর্থ দশক – গুপ্তযুগ প্রায় দেড় হাজার বছর আগের। লিপির হরফ ব্রাহ্মী কিন্তু ভাষা সংস্কৃত। এর সঙ্গে পাওয়া গিয়েছে একটি বিষ্ণুচক্রও।
আমাদের আলোচ্য পোখন্না শুশুনিয়ার প্রায় ৪০ কিমি দূরে অবস্থিত। এই গ্রামের ঐতিহাসিকতা সম্বন্ধে আমরা দ্বারস্থ হই রাখালদা, বন্দ্যোপাধ্যায়ের – বঙ্গদেশে বাঁকুড়া জেলার শুশুলিয়ার পর্বতগাত্রে চন্দ্রবর্মার যে শিলালিপি আছে, তাহা হইতে অবগত হওয়া যায় যে, তাঁহার পিতার নাম সিংহবর্মা এবং তিনি চক্রস্বামী বা বিষ্ণুর উপাসক ছিলেন।... মহামহোপাধ্যায় শ্রীযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী মালবদেশে প্রাচীণ দশপুরের(বর্তমান মন্দশোর) ধ্বংসাহশেষের মধ্যে একটি শিলালিপি আবিষ্কার করিয়াছেন। তাহা হইতে অবগত হওয়া যায় যে, চন্দ্রবর্মার ভ্রাতার নাম নরবর্মা এবং তিনি ৪৬১ বিক্রমাব্দে(৪০৪-০৫ খ্রী.) জীবিত ছিলেন। এই সকন প্রণমানের এপর নির্ভর করিয়া শাস্ত্রী মহাশয় নির্ণয় করিয়াছেন যে, শুশুনিয়া পর্বতলিপির চন্দ্রবর্মা ও দিল্লির লৌহস্তম্ভ লিপির  চন্দ্র একই ব্যক্তি, এবং দশপুর বা মন্দশোরের শিলালিপির নরবর্মা তাঁহার কনিষ্ঠ ভ্রাতা। চন্দ্রবর্মা সমুদ্রগুপ্তের দিগ্বিজয় যাত্রা অব্যবহিত পূর্বে বঙ্গদেশ হইতে বহ্লীকদেশ পর্যন্ত সমগ্র আর্যাবর্ত জয় করিয়াছিলেন। এলাহাবাদের দুর্গমধ্যে অশোকের শিলাস্তম্ভে সমুদ্রগুপ্তের যে প্রশস্তি উত্কীর্ণ আছে, তাহাতে দেখিতে পাওয়া যায় যে, সমুদ্রগুপ্ত চন্দ্রবর্মা নামে জনৈক আর্যাবর্তরাজকে বিনষ্ট করিয়াছিলেন। সমুদ্রগুপ্তের প্রশস্তি ও শুশুনিয়া শিলীলিপির চন্দ্রবর্মা এবং দিল্লির স্তম্ভলিপির চন্দ্র যে অভিন্ন, সে বিষয়ে কোনো সন্দেহ নাই।

শুশুনিয়ার পাথর শিল্প


বাঁকুড়ার ছাতনা থানার এক গ্রাম শুশুনিয়া। এখানেই রয়েছে ৪৪০ মিটার উঁচু শুশুনিয়া পাহাড় – এটি পূর্ব-পশ্চিমে প্রায় তিন কিলোমিটার লম্বা। ১৯৬৫-৬৬তে পশ্চিমবঙ্গ সরকারের প্রত্নতত্ব বিভাগ খননকার্য করে এই এলাকার গিধুনিয়া, বাঁকাজোড়, ভরতপুর, বাঘডিহা, রামনাথপুর, শুশুনিয়া, কুশবন্যা, শিউলিবনা, শুয়াবসা, পারুল্যা, পাহাড়ঘাটা, ধানকেড়া, করকাটা, বাবলাডাঙা, নেটেল্যা, শিমুলবেড়া, হাপানিয়া, চাঁদড়া, বিন্দিসাসহ বেশকিছু গ্রামে। এই সব গ্রমে বর্ষাফলক, হাতকুঠার, নানান হাতিয়ার, মসৃণ কুঠার, ছিদ্রযুক্ত ক্ষুদ্রকাকার চক্র পাওয়া যায়। শুশুনিয়া সংলগ্ন প্রায় ৬০ বর্গমাইল এলাকায় নানান বহুবিচিত্র অস্ত্রশস্ত্র পাওয়া যাওয়া। মানিকলাল সিংহ বা পরেশ দাশগুপ্ত মশাইএর অনুসারে আদি প্রত্নশ্মর আমলের ছোট বসতি শুরু হয়, তিন-চার লক্ষ বছর থেকে বাঁকুড়ার শুশুনিয়া, দ্বারকেশ্বর ও কুমারী নদীর এলাকায় তা বাড়তে শুরু করে মানব সমাজের পরিপূর্ণ বসতিতে রূপান্তরিত হয়।
প্রাগৈতিহীসিক শুশুনিয়ার প্রমাণ পাহাড়ের উত্তরদিকের গুহায় লিপিবদ্ধ শিলালিপি
পুষ্করণাধিপতে মহারাজ শ্রীসিঙ্ঘবর্মণঃ পুত্রস্য
মহারাজশ্রীচন্দ্রবর্ণণঃ কৃতিঃ
চক্রস্বামিণঃ দোসগ্রেণতিসৃষ্টঃ।
এই দুই লিপির কাল খ্রীষ্টীয় চতুর্থ দশক – গুপ্তযুগ প্রায় দেড় হাজার বছর আগের। লিপির হরফ ব্রাহ্মী কিন্তু ভাষা সংস্কৃত। এর সঙ্গে পাওয়া গিয়েছে একটি বিষ্ণুচক্রও। পুষ্করণা বা আজকের পোখন্না নিয়ে বারান্তরের কোনও প্রবন্ধে আলোচনা করব। এটি কোনওভাবেই এই প্রবন্ধের আলোচ্য অংশ হতে পারে না।
কবেকার শুশুনিয়ার আজকের খ্যাতি পাথর শিল্পে। শুশুনিয়া, নামো শুশুনিয়া, ছাতাতলা, কামারপাড়া গ্রামগুলির প্রায় শতাধিক পরিবার এই ঐতিহ্যশালী পাথরের শিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছেন। এই শুশুনিয়ারই নরম সাদা পাথরে ছেনি, বাটালি, হাতুড়ি, উকো দিয়ে খোদাই করে তৈরি করেন নানান মায়াময় পাথুরে শিল্প।
আমরা অনেকেই হয়ত জানি অতীতে গ্রামীণ বাজারের ওপর ভর দিয়ে হাজার হাজার বছর ধরে টিকেছিল বাংলার লৌকিক শিল্প তার নিজস্ব গতিতেই। পুরোনো প্রজন্মের মানুষের মুখে শোনা, সে সময় তৈরি হত থালা, বাটি, জল খাওয়ার তৈজস(গ্লাস), প্রদীপ, চন্দনপিঁড়ি, রুটির চাকি, শিবলিঙ্গ। তালিকা থেকে পরিষ্কার এই কাজের শিল্পীদের প্রধান বাজার ছিল গ্রামের জীবনযাত্রা নির্বাহ করা মানুষজন। আজ অন্তঃত বিগত ৪০-৫০ বছরে বাজার পাল্টেছে, গ্রামের মানুষদের চাহিদা পাল্টেছে, জীবনযাত্রায় এসেছে শহুরে টান। তাই টান পড়েছে লৌকিক শিল্প ঘিরে বেঁচে থাকা মানুষজনের। তাঁরা হাজার হাজার বছর ধরে নানান রাষ্ট্রবিপ্লব দেখেছেন, দেছেছেন সহ্যকরেছেন নানান সামাজির-রাষ্ট্রীয় ঝড়ঝঞ্ঝা। তবুও শিল্পীর অদ্যম্য বিশ্বাস আর নিজের বাপ-দাদার শিল্পের প্রতি ভালবাসায় পড়ে থেকেছেন আরও নিবীড় শিল্পচর্চায়, আরও নতুন নতুন দ্রব্য উত্পাদনের লক্ষ্যে।
অদ্যম্য এই শিল্পীরা তাই চিরাচরিত বাজার হারানোর আশংকা থেকে বেরিয়ে আসতে তৈকর করছেন নতুন শহুরে বাজারের উপযোগী নানান শিল্পদ্রব্য – নানান দেবদেবীর মূর্তি, পশুপাখি, ফুল, ধূপদানি, নানান খ্যাতকীর্তির মূর্তি ও আরও হাজারো দ্রব্য। ভারতের বিভিন্ন মন্দিরের নানান শিল্পকীর্তিরও অসম্ভব নকলও তাঁরা তৈরি করছেন অসাধাণ শৈল্পিক দক্ষতায়। এশিয় এবং ভারতীয় শিল্পকৃতির ধারা পালন করে কোনও তৈরি ব্লু-প্রিন্ট আর প্রায় বিদ্যুত্ ছাড়াই কর্মকার, সিংহ, দত্ত পদবীযুক্ত শিল্পীরা যে শিল্প দ্রব্য তৈরি করেন তা এককথায় আসামান্য।

Friday, November 5, 2010

হাপুগান

বাঁকুড়া-বর্ধমান-বীরভূম জেলার হাপুগান একসময় গাইতেন বাজিকর, মাল, বাইতি, কাকমারা, বেদে, পটুয়া সম্প্রদায়। এ ধরনের প্রায় প্রত্যক সমাজ মূলতঃ ভ্রাম্যমান জীবনযাপন করতেন। দেশিয় রোগএর নানান দেশজ ওষুধের –স্থানীয় ভাষায় টোটকা(আজকের নিন্দিত অর্থে নয়) – খনি ছিলেন এঁরাই। এরাই গৃহস্থকে রোগ থেকে বাঁচবার নানান টোটকাও বলতেন নিজেদের গানে, উঠে আসত নানান সামাজিক রীতিনীতিও।
এ দেশের স্বাস্থ্য ব্যবস্থায় যখন এ্যালোপাথি জাঁকিয়ে বসেনি, যখন দৈত্যসম ওষুধ সংস্থাগুলোর স্বার্থই রোগীর স্বার্থের ওপরে ওঠেনি, ডাক্তারেরা লক্ষ লক্ষ কাঞ্চনমুদ্রা ব্যয় করে ডাক্তারি পড়ে রুগিমার ডক্তার হয়ে বহুজাতিক ওষুধ সংস্থার অদৃশ্য ক্যানভাসারের কাজে দামি গাড়ি বাড়ি হাঁকিয়ে বড়লোক হবার দায় নিজের কাঁধে তুলে নেননি, যখন পূর্ব ভারতের গ্রামে গ্রামে নাথ কবিরাজেরাই চার-পাঁচ হাজার বছর ধরে দেশের মানুষের রোগ সারাবার মহত দায় নিজেদের কাঁধে তুলে নিয়ে ছিলেন, সে সময়ই সেই কবিরাজকুলের সাহায্যে এগিয়ো আসতেন এই বাজিগরেরা – বিশেষ করে এই কাজে সেই সমাজের মেয়েদের ভূমিকা ছিল অগ্রণীর। হাপু গানের সঙ্গে নাচ দেখিয়ে তারা ঢুকে যেত অন্তরপুরে তাঁদের ওষুধের সামগ্রী নিয়ে। ওষুধের সঙ্গে থাকত নানান ধরনের বিক্রির জিনিসপত্র। যে নৌকো করে এঁরা দেশে দেশান্তরে ঘুরতেন তাকে বলাহত বেদে নৌকো।
বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশের সঙ প্রসঙ্গে নামক পুস্তকে বেদে গানের নানান উদাহরণ পাওয়া যাবে। এই গানে তাল রাখতে ঘুঙুর, খঞ্জনি আর ডাবকি ব্যবহৃত হত। দ্রুত উচ্চারনের জন্য গানের আগে মুখে এক ধরনের শ্বাস নেওয়ার ধরণটাই হাপু গানের নিজস্ব ধারা। স্ত্রী আর ছোটছোট ছেলেমেয়েরা বগল বাজিয়ে হাত দিয়ে শরীরের নানান অঙ্গে আঘাত করে বিচিত্র শব্দ তুলে, নানান অঙ্গভঙ্গীকরে গান পরিবেশন করতেন। চিরকালেরমতই যদিও পশ্চিমি ঢংএ লোকসাহিত্যের বিশেষজ্ঞরা হাপুকে মোটাদাগের, অশ্লীল বা অশ্রাব্যসব অভিধা দিয়েছেন, তবুও বলা যায় হাপুর তুলনা হাপুই – অশিক্ষিত-অমার্জিত জনগণই দেশের সংস্কৃতির হকদার, রক্ষাকর্তা। যে সব মানুষ এধরনের সংস্কৃতিকে মোটাদাগের, অশ্লীল বা অশ্রাব্য রূপে গালি পাড়ছেন পেড়েছেন, তারাই নিজের দেশের সম্পদের প্রতি অশ্রদ্ধাজ্ঞাপণ করছেন – এ কথা বলার আজ সময় হয়ে এসছে, একথা আজ কম্বুকণ্ঠে বলতে হবে - নিজের সমাজ বাঁচাবার জন্য, নামং কেনার জন্য, সরকারি-বেসরকারি অর্থ রোজগারের জন্য জ্ঞানে অজ্ঞানে যে ক্ষতি মধ্যবিত্ত লৌকিক সমাজের করেছেন, আজও করছেন - সে ক্ষতি প্রায় অপূরণীয়। 
সঙ্গীত প্রেমীদের জন্য আরও কিছু সংবাদ – হাপু গান শুনলে মনে হবে যেন পশ্চিমি দ্রুত উচ্চারণে গান গাওয়া হচ্ছে।
কয়েকটা হাপুগানের নমুনা
হাপু আতা পাতা লো,
হাপু সর্ষে পাতা লো,
হাপু আম খাবি জাম খাবি,
তেঁতুল খাবি লো,
তেঁতুল খেলে প্যাট গুলোবে ছেলে হবে না,
হাপু কাকে খেলে লো,
হাপু ক্যা ঝাড়ুনি লো,
হাপু বেদের মাকে লো
ই ডাঙাড়ে ঐ ডাঙাড়ে শালিক বস্যেছেঁ
বেদের মাকে বিয়া করতে পাল্কী আস্যেছেঁ
হা ফুঃ কদম ফুঃ
বুঢ়াতে বুঢ়ীতে লড়াই লাগ্যেঁছে
বুড়া কপালে বুঢ়ী পাদ্যেঁ দিয়েঁছে
হা ফুঃ কদম ফুঃ – ইত্যাদি

অথবা
হাই লো বামুন দিদি
বাগদি ঠাকুরঝি
আমি কেলে গয়লার বেটার
ঠিয়ে কখন হাঁস্যেছি-
হাঁস্যেছি বেশ করেছি
তর বাপের কী
যখন ছিলাম ছ বছরের
তখন উঠে নাই গা
এখন আমি বছর তেরো
হব ছেলের মা
মাছ ধরতে গিলাম আমি
কুঁয়ে লুদির কুলে
দেখি এ্যাক মিনসে
রসির লাগর
ডাঁড়া ফেলছে চারে
জলে নেমে জাল ছাঁকি
আর মিনসে থাকে চেঁয়ে
ভাল্ কেনা তুই ঢ্যামনা মিনসে
থানা কেনা চেয়ে
তাকে দেখে উচএ যাব
নইক তেমন মেয়ে
মাছ ধরছি চিংড়ি চাঁদা
গচি মাগুর গাগর
কার্তিক মাসে মাছের রসে
বলবো কি বুন্ বলবো কিলো
আমার প্যাট হয়েঁছে ডাগর
খোসার দুম খোসাক দুম
কাঁথা চাপা দিঁয়ে মারব ঘুম – ইত্যাদি

বছর পনের আগে বীরভূমের নলহাটিতে শুনেছিলাম এঁদের গান আর চমত্কৃতও হই ।

Wednesday, November 3, 2010

পোড়ামাটির তুলসিমঞ্চ -অলমিতি


তৈরির পদ্ধতি – যেহেতু এই কাজটি করেন কুম্ভকারেরা, সেহেতু হাঁড়িইত্যাদি তৈরির জন্য সংগৃহীত মাটির চারভাগের সঙ্গে একভাগ এঁটেলমাটি মিশিয়ে কাদার তাল তৈরি হয় । কয়েকদিন এই তাল রেখেদেওয়ার পর তুলসিমঞ্চের কাজ শুরু করেন শিল্পীরা। শুরুতে কাদার তাল থেকে সামান্য এক অংশ দড়ির আকৃতিমত লম্বাকার-গোলাকার করে বেরকরে নেওয়া হয় । একে বলে শিরা । পরিকল্পিত দৈর্ঘ অনুযায়ী পরিমাপমত লম্বা এই শিরাগুলি চওড়া কাঠের তক্তার ওপর পাশাপাশি জুড়ে ফেলে কাঠের তক্তা(সেথানীয়ভাষায় পিটানে) দিয়ে পেটানো হয় । পেটানোর পর এই পাশাপাশি শোয়ানো শিরাগুলি সমতল হয়ে ওঠে – যেন কাদার রুটি – এগুলো দেওয়াল তৈরি হল। পেটানোর দরুন ১ বা ২ সেমি হলে তুলসিমঞ্চের দেওয়াল তৈরির কাজ শেষ হয় ।
তুলসিমঞ্চগুলো যতকোণা হবে, ততগুলি দেওয়াল তৈরি করতে হবে । এর পর কুম্ভকার মঞ্চের কোণ অনুযায়ী তার দক্ষতা দিয়ে কাদার রুটি খাড়া করে পর পর কোণ করে দেওয়াল জুড়লে মঞ্চের দেওয়াল তৈরির কাজ শেষ হয়। দেওয়ালের জোড় শক্ত করার জন্য দুই দেওয়ালের মধ্যবর্তী স্থানে গোল লম্বা কাদার পাটি(শিরা) ঘোলা দিয়ে ডুড়ে দেওয়া হয় । এবারের দেওয়ালের কাজ শেষ । হাত দিতে হবে ওপরের অংশের কাজে ।
এবারে চাকের কাজ । কলসির ওপরের অংশ - কাণা যেভাবে তৈরি হয়, সেভাবে চাকে মাটি দিয়ে টাক ঘুরিয়ে তারি হয় বেশ মঞ্চের ওপরের অংশ । তবে সে অংশ কলসির থেকে বেশ পুরু করে তৈরি করতে হয় । এরপর সেটিকে লাগিয়ে দেওয়া হয় দেওয়াল জুড়ে নানান কোণা করা অর্ধতৈরি মঞ্চের ওপরে । চারচালা থেকে আটকোণা যে মাপেরই হোক না কেন, ছাদের চাল প্রথাগত মাটির বাড়ির নিচের দিকের চালের আকৃতি – ধনুকাকৃতি, প্রায় অর্ধগোলাকার বা বাঁকানো চালের কাজ যার প্রথাগত নাম পঙ্খের কাজ -সেই কাজেরমত করে তৈরি করা হয় ।
এবারে চলে নানান শিল্পসুষমা যোগকরার কাজ । কুম্ভকার শিল্পীরা পরপর যোগকরতে থাকেন নানান মূর্তিপুতুল । মূর্তিগুলোর গায়ে শলাকা দিয়ে মাটামুটি চোখ নাক ঠোঁট আকৃতি  তৈরি করা হয় । ধারের দিকে লাগানোহয় একটু ওঠা অংশ যেখানে লতাপাতারকলকা আঁকা থাকে । কাঁচা মঞ্চগুলো কয়েকদিন ছায়ায় রাখার পর রঙ পড়ে – বনক রঙ  - যাতে পোড়াবার পর এগুলোতে লাল রঙ ধরে। হাঁড়িকুঁড়ি পোড়াবার সময় এগুলিকে পোড়াবার জন্য দেওয়া হয় ।
আজকের অবস্থা – অন্যান্য লোক শিল্পের মতই পোড়ামাটির তুলসিমঞ্চের গায়ে এখন ধূসর মৃত্যুর ছোঁয়া । এর আগেই বাদাই গানের ক্ষেত্রে যে সমস্যা, পোড়ামাটির তুলসিমঞ্চেরও একই সমস্যা – গাঁয়ের মানুষজনের পৃষ্ঠপোষকতার অভাব । সাধারণতঃ গ্রাম বা জেলা শহরের নিম্নবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীই এইসব শিল্পের সমঝদার আর পৃষ্ঠপোষক ছিল । পশ্চিমিশিক্ষার নিদারুণ প্রভাবে বা জেলায় জেলায় বামপন্থার জয়জয়কারের দরুন বিগত দু-তিন দশকধরে ক্রমশঃ এই পৃশ্ঠপোষকেরা তাদির নজর ঘুরিয়ে নানান পশ্চিমি সাজে তাঁদের ঘর দুয়ার সাজাতে শুরু করেন । এ ছাড়াও ক্রমশঃ হাঁড়িকুড়ির চাহিদা কমতে থাকায় পোড়ামাটির তুললসিমঞ্চ তৈরির কাজও কমতে খাকে – শিল্পীও তাঁর কাজের ক্ষেত্র পাল্টে ফেলতে থাকেন – অনেকেই তাঁদের বাপ দাদার চিরাচরিত শিল্পীর জীবিকা থেকে নীরবে উচ্ছেদ  হয়ে যান।
চাইলে শিল্পীরা তৈরি করেদিতে পারেননা তা নয়, কিন্তু তা অর্ডার মাফিক । অন্যান্য লোকশিল্প শহরের বাজার  ধরতে চেষ্টা করলেও তুলসিমঞ্চের সমস্যা তার ওজন আর চেবারা নিয়ে আর ফিরে তাকাতে পারে না । এ ছাড়াও বিদেশ থেকে আমদানি করা মধ্যবিত্তপ্রিয় ধর্মনিরপেক্ষতার পৃষ্ঠপোষণের সঙ্গে চূড়ান্ত ধর্মীয় অনুষঙ্গভরা তুলসিমঞ্চের সমর্থনে পথে নামার বাধা অনেক । তাই বাজার জুটলনা তার । ঠাঁই হল জাদুঘরে ।
এ ছাড়াও সম্প্রতি হাটে বাজারে খুব শস্তায় দেদার বিকেচ্ছে ছবি আঁকা পোড়া চকচকে টালি শোভিত ইঁট-বালি-সিমেন্টে তৈরি তুলসিমঞ্চ । এ বিষয়ে অন্য একটি লেখার ইচ্ছে রইল । অলমিতি ।

পোড়ামাটির তুলসিমঞ্চ -মুখপাত

বাংলার লৌকিক আচার অনুষ্ঠানকেন্দ্রিক ঐতিহ্যণ্ডিত লোককলার এক বিশিষ্ট নিদর্শণ পোড়ামাটির তুলসিমঞ্চ । প্রায় প্রত্যেক গ্রামীণ গৃহস্থের বাড়িতে পবিত্র ও পুজনীয় তুলসীগাছ যে বাঁধানোবেদীতে রোপন করা হত, সেই বাঁধানো বেদীই হল তুলসিমঞ্চ । বাঁধনো বেদিটি পোড়ামাটির হত বলে একে গর্বকরে পোড়ামাটির তুলসিমঞ্চ আখ্যাদেওয়া হয় । শুধুই গ্রামীণ বাংলাই নয়, শহরেও প্রায় প্রত্যেক বাড়িতেই এ ধরণের বাঁধানো তুলসি মঞ্চে বিবাহিত মহিলাদের নিত্য প্রদীপজ্বালিয়ে সন্ধ্যাপুজো(আরতি) দিতে দেখা যেত কয়েক বছর আগেও - বিশেষ করে বৈষ্ণব ধর্মালম্বী গৃহস্থের ভদ্রাসনে । তবে গরীব গৃহস্থেরা সাধারণ দেউলাকৃতি মাটির ঢিবি বা বেদি তৈরি করে সেখানে অসীম শ্রদ্ধায় মমতায় তুলসিগাছ রোপণ করতেন । একটু ঢণাঢ্যদের দাবি অনুযায়ী কর্মীরা তুলসিমঞ্চে আবার বিশেষ কারুকাজ করতেন, কোথাও ক্ষুদ্র চারচালার মন্দির, কোথাও দেউলাকৃতির মঞ্চ কোথাও আবার মঞ্চের গায়ে নানান কারুকাজের পাশাপাশি লিপি খোদাই করার রেওয়াজ ছিল । কোথাও কোথাও শায়িত পশুর নানান
ভঙ্গিমার ওপরও তুলসি মঞ্চও স্থাপন করতেন । আর হরিমন্দির তৈরির রীতি মেনে নানান গৃহস্থ মাঝখানে একটি আর তার চারপাশে চারটি তুলসিমঞ্চ স্থাপন করতেন । মাঝখানেরটিতে রোপণকরা হত তুলসিচারা । এ ছাড়াও অনেকসময় তুলসিমঞ্চ স্থাপনকর্মের সময় সেই মঞ্চে মুদ্রা উত্সর্গ করার রীতি প্রচলন ছিল । বাঁকুড়ার যোগেশচন্দ্র পুরাকৃতি ভবন সংগ্রহশালায় এধরনের কিছু উদাহরণ পাওয়া যাবে । 
যদিও অনেক বিশেষজ্ঞ বলছেন এ ধরনের তুলসি মঞ্চ মেদিনীপুর বা বাঁকুড়ার নানান গ্রামে দেখাযেত - এই প্রতিবেদকের অভিজ্ঞতা বলছে এর বাইরেও নানান জেলায় বিশেষ করে ২৪ পরগণা, নদিয়ার নানান গ্রাম-শহরেও দেখা যেত ।
মেদিনীপুর জেলা জুড়েই বিশেষকরে পাঁশকুড়া, সুতাহাটা, খড়্গপুর, মেদিনীপুর সদর, রামনগর বা কাঁথি মহকুমায় ফাঁপা চার ছয় বা আট কোণা নানান ধরনের তুলসিমঞ্চ দেখা যায় । আবার কোথাও কোথাও গোলাকার দেউলাকৃতিরও মঞ্চও স্থাপনা হয় । এই মঞ্চ প্রস্তুতি-স্থাপনার কাজ করেন জেলার কুম্ভকার সমাজ ।
তুলসিমঞ্চের ওপরের ছাদের অংশটি সাধারণতঃ স্তুপাকৃতি হয় । ছাদে মধ্যস্থলে স্থাপনাকরাহয় কলসির উপরিভাগের কানা(তুলনীয় - মেরেছ কলসির কানা তাই বলেকী প্রেম দেবনা) - কোথাও কোথাও মোকা নামেও পরিচিত - যা আদতে কলসির সর্বোচ্চ ভাগ মুখের বেড় অংশ । এই অংশটি কলসির সবথেকে অভঙ্গুর । তুলসি মঞ্চের নিচেরভাগটি হয় বেশ ফাঁপা - সেখানে মাটিদিয়ে ভরাট করা হয় যাতে রোপিত তুলসিগাছটি তার শেকড় আরও ভালকরে মাটিতে চালনা করতে পারে ।
এই নানান কোণাকৃতি মঞ্চের গায় শুধুই লিপি খোদিত থাকে তাই নয়, সেখানে অলংকরণ হিসেবে নানান রিসিফের কাজ থাকে দেবদেবীর মূর্তি বা রাধাকৃষ্ণ কোথাও জগন্নাথ-বলরাম-সুভদ্রা, কোথাও নক্ষ্মীনারায়ণ বা রামসীতা - সবথেকে বেশি দেখাযায় গৌরনিতাই । দেওয়ালে চারপাশে থাকে লতাপাতাফুলের সজ্জা । কোথাও কোথাও থাকে সখীদের সারিবদ্ধ মূর্তি – যা আদতে আদি রাসমণ্ডলের মোটিফ । কোথাও খোদিতথাকে শাস্ত্রবাক্য, কেথাও কৃষ্ণনাম, কোথাও শিল্পীর নামও ।