Showing posts with label সেরপাই. Show all posts
Showing posts with label সেরপাই. Show all posts

Monday, July 23, 2018

গ্রাম শিল্প পরম্পরা - সেরপাই - দেশিয় মাপন পদ্ধতি

সেরপাইয়ের সঙ্গে জুড়ে রয়েছে বাংলার মাপনচর্চা। 
তার গৌরব গিয়েছে। সেরপাই শুধু এখন মধ্যবিত্তের ঘর সাজানোর এক পণ্যমাত্র।
--
বাংলার গণ-মাপন
বাংলার জ্ঞানভাণ্ডারে যে সব মাপন একক রয়েছে, সের থেকে পাই, তাঁর দুটি শব্দাংশ। অঙ্ক কষা, সভ্যতার অন্যতম প্রধান স্তম্ভ। ঔপনিবেশিক পশ্চিম যে মানুষদের অশিক্ষিত, অজ্ঞ, মুর্খ ইত্যাদি নামে ভূষিত করে আদিবাসী, অন্ত্যজ ইত্যাদি বর্গে বর্গীকৃত করেছে- লৌকিক বা পাগান বলে তথাকথিত মূলস্রোত(কাকে বলে?) থেকে বিতড়িত করে তাঁদের জাদুঘরীয়তায় রূপান্তরিত করার আগ্রাণ চেষ্টা করে গিয়েছে, সভ্যতার উষা কাল থেকেই তারাই কিন্তু অঙ্কের, গণনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন - সে সাধারণ মাটি বা পাথরের বাড়ির স্থাপত্যের কাজই হোক, সমুদ্রে নৌকো চালাবার কাজই হোক বা চাষের কাজে আবহাওয়া মাপনের কাজই হোক, বা তাঁত চালাবার কাজই হোক। এই মাপনের দক্ষতা বা তাঁদের বিষয়ে জ্ঞানচর্চার কাজগুলি নিয়ে বিশদে খুব আলোচনা না হলেও, কয়েকটা যে ছুটকো ছাটকা আলোচনা হয় নি এ কথা বলা যাবে না।
কিন্তু বাস্তবে যে আলোচনাটা প্রায় বিন্দুমাত্রই হয়নি, অন্তত এই পোড়া বাংলায়, তা হল মেয়েদের অন্তপুরের মাপন পদ্ধতি এবং তা্র বৈচিত্র্য। অন্তত বছর ছয়েক আগে লেখকের সঙ্গে একটি চলচ্চিত্র সাক্ষাৎকারে জয়া মিত্রদিদি বলেছিলেন, মেয়েরা সমাজের পুষ্টিধারক - কোন শস্য পুড়িয়ে খেতে হবে, কোনটিবা কাঁচা, কাকে আআবার সেদ্ধ করে, বা কাকে নানা পদ্ধতিতে গুঁড়ো করে সেবন করতে হবে সেই অসম্ভব গুরুত্বপূর্ণ কাজটি মানব সভ্যতার উষাকাল থেকে সমগ্র মানবজাতির জন্য ধন্যবাদহীনভাবে করেছিলেন বলেই আজ মানুষ মানুষ হয়েছে। এবং এই গুরুত্বপূর্ণতম গবেষণার কাজটি করতে গিয়ে কত মহিলা বিষ শস্য খেয়ে প্রাণ দিয়েছেন, কত মহিলা অসুস্থ হয়েছেন তার ইয়ত্তা নেই। একই সঙ্গে তাঁদের সেই সব শস্যকে মাপন করতে হয়েছে। সেই মাপনের কাজে ব্যবহৃত পাত্র বিভিন্ন একালায় বিভিন্ন নামে পরিচিত। এই ক্ষুদ্র প্রবন্ধে সেই পরিচয় দেওয়ার অবসর নেই।
মাপন অঙ্কের আরও গুরুত্বপূর্ণ সমাজের নাম সূত্রধর/ছুতোর আর রাজমিস্ত্রি। নাম থেকেই পরিষ্কার তারা সুতো ধরে মাপ করতে দক্ষ। সেই দক্ষতা তাদের উপাধিতে জুড়ে গিয়েছে। চন্দ্র কান্ত রাজু বলছেন কার্তেসিয় জ্যামিতিবাক্সের অনেক সীমাবদ্ধতা আছে কিন্তু সুতো দিয়ে মাপের নেই। এই লেখাতার সূত্র দিলাম। পড়ে নিলেও ভুল হবে না http://ckraju.net/papers/MathEducation2RopeTrick.pdf।
---
সেরপাই
সেই দেশিয় মুখে মুখে চলা মাপনগুলি আধুনিক কালে রূপান্তরিত হয়েছে সেরপাইতে। সের থেকে পাই পর্যন্ত এই হিসেব করার কাজটি করতেন মহিলারা।
স্বাধীনতা লড়াইয়ের সময় কংগ্রেসের ইংরেজিবিদ্য বাবু নেতারা দেশের শেকড় খুঁজতে বেরিয়ে আবিষ্কার করেছিলেন সিউড়িতে এই সেরপাইয়ের। তাঁরা এর ইংরেজি নাম দিয়েছিলেন সিউড়ি বোল।
বীরভূমের সিউড়ির কাছের গ্রাম, লোকপুর খ্যাত সেরপাই-এর জন্য। এই গ্রামেরই ভোলানাথ কর্মকার শুধু বাংলাই নয়, ভারতের নানান স্থানে বেশ নাম কুড়িয়েছেন সেরপাই তৈরির জন্য। ভোলানাথ এই শিল্পটি শিখেছেন তাঁর শ্বশুর মশাই কার্তিক কর্মকারের থেকে। আর যেহেতু উতপাদকেদের পরিবারও সাধারণভাবে তাঁদের নানান কাজে হাত লাগান, সেরপাই তৈরিতে ভোলানাথের স্ত্রী রুমা আর কন্যা পুতুলও যথেষ্ট দক্ষ, কিন্তু তাঁরা ভোলানাথের সহকর্মীরূপেই বেশি কাজ করতে উতসাহী।
আগে আমকাঠ দিয়ে তৈরি হত সেরপাই, এখন হয় সেনাঝুরি দিয়ে। নির্দিষ্ট মাপ অনুযায়ী কেটে যে পাত্র বা খোনাটি তৈরি হয়, তার নাম ডোল। একে ঘসে মসৃণ করা হয়। ভুষো কালি, শিরিষ আঠা আর রজন দিয়ে কালো রং করা হয়। এর পর নকশা তৈরির পালা।
এর পর বাইরে তৈরি হয় পিতলের কারুকাজ, পিতলের পাত কেটে। পিতলের পাতের নকশার জন্য রয়েছে পুরোনো দিনের ফর্মা। নতুন সময়ে নতুন নতুন নকশারও প্রচলন হচ্ছে। তবে পুরোনোগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর। ফর্মা থেকে নকশা তুলে পাত কেটো ভ্রমর আর ফাইল দিয়ে সেই নকশা ফুটিয়ে তারপর এটি লাগানো হয় ডোল জুড়ে। এর পর পালিশ।
তৈরি হল সেরপাই।

Friday, January 12, 2018

গ্রাম শিল্প পরম্পরা - সেরপাই২

(ছোট্ট আরও কিছু তথ্য যোগ হল)
গত দিন আলোচনা করেছিলাম কাঠ-ধাতুর সেরপাই। আজ শুধু ধাতুর।
বাংলায় পরম্পরার মাপন দ্রব্য তৈরি হত যে অঞ্চলে যে সব দ্রব্য পাওয়া যায় সেগুলি দিয়ে। যেমন কাঠ, যেমন বেত, যেমন বাঁশ, যেমন ধাতু, যেমন মিশ্র দ্রব্য।
বাংলার নানান উতপাদক এই উপাদানগুলি থেকে অনিন্দ্যসুন্দর নানান পরিমাপক বস্তু তৈরি করে দিয়েছিলেন বাংলার মায়েদের জন্য। তাঁরা এই মাপযন্ত্রগুলি নিয়ে অন্তঃপুর সামলাতেন।
নিচের যে মাপন যন্ত্রের ছবি দেখা যাচ্ছে, সেটি ডোকরা পদ্ধতিতে তৈরি প্যাঁচা আকারের। দুটি অংশ। একটি মাথা - যেটি ঢাকনা দেওয়া হয়। অন্যটি তার ধারক বা পেট, যেখানে নানান রমমের দ্রব্য থাকে এবং মাপন করে দেওয়া হয়। গত দিনের সেরপাই প্রকাশনায় জয়াদি যে পাদপূরণ করেছিলেন, সেটি খুব জরুরি মনে করে তুলে দেওয়া গেল। তারপর আবার মূল আলোচনায় ফেরত আসা যাবে। 'অথচ এই সেরপাই, তথাকথিত 'সিউড়ি বোলস' দুই দশক আগেও পুরুলিয়া,বাঁকুড়া মেদিনীপুরের গ্রামে এবং শহরেও নিত্য প্রচলিত ছিল। বেত, সাধারণ কাঠ, দস্তা ইত্যাদি দিয়ে তৈরি হত নিত্যব্যবহার্য্য সেরপাই। পাঁচছ' বছর আগেও পুরুলিয়া শহরের হাটের মোড়ে বিক্রি হতে দেখেছি। বাজারে চলতি সের তরাজুর বদলে অল্প পরিমাণ ধান-চাল, মুড়ি চিড়েমাপার ঘরোয়া কাজে এইসব মাপপাত্রগুলিওই বেশি জনপ্রিয় ছিল, বিশেষত মেয়েদের কাছে। হাট থেকে এগুলির প্রধান ক্রেতা ছিলেন তাঁরাই। মেয়েদের নিজস্ব বেচাকেনা ব্যবস্থায় সের আর পাই নামে এই তিন কিম্বা চারটি এককের সেটই অন্যান্য মাপন একক হিসাবে বেশি জনপ্রিয় ছিল। অবসর সময়ে বসে মেয়েরাই এগুলো তইরিও করতেন।'
ডোকরা পদ্ধতির উতপাদকেরা ছিলেন সাধারণত যাযাবর - আজ তাঁদের এই চরিত্র পালটে দেওয়া হয়েছে সরকারি উদ্যোগে। সেই পরিবর্তনের ছায়া পড়েছে তাঁদের উতপাদন প্রক্রিয়া এবং তাঁদের উতপাদিত বস্তুর গড়নে। সে আলোচনা আজকের বিষয় নয়, সেগুলি বারান্তরে কখোনো করা যাবে। তো এই পরিযায়ী ডোকরা উতপাদকেরা যারা মোমছাঁচ গলানো পদ্ধতিতে ধাতুর নানান দ্রব্য উতপাদন করতেন, তাঁরা যখন কোনো গ্রামের সীমানার বাইরে তাঁদের ভ্রাম্যমান গলন চুল্লি নিয়ে পৌছোতেন কয়েক দিনের জন্য, তখন গ্রামীণদের মধ্যতে তাড়া আসত তাঁদের অকেজো বা ভেঙ্গে যাওয়া নানান ধাতু দ্রব্য থেকে বাড়ির নানান কাজের তৈজসপত্র বানিয়ে নেওয়ার।
এটি ধারণ পাত্র হিসেবেও ব্যবহার হয়।

{জয়াদিদির একটা মন্তব্য জুড়লাম...
Joya Mitra একটা কথা বেশ কিছুদিন ধরে ভাবি। আজ এই ছোট্ট পরিসরে যতোজন সাড়া দিলেন, যতোমনের স্মৃতি আর ভালোবাসা উথলে উঠল তা থেকে আবার ইচ্ছে হচ্ছে সেই সাধটা প্রকাশ করে বলতে। আমাদের ঘর-গেরস্তির চেহারা পালটে যাচ্ছে খুব দ্রুত। দেখাদেখি বদলে যাচ্ছে বহুদুর অবধি গ্রামেরও গৃহস্থালী। অথচ আমাদের অনেকেরই স্মৃতিতে এখনও কতো যে মধুর স্বাদ। সেই ঘরসংসার কিন্তু তৈরি হয়ে উঠত নানা ছোটবড় গৃহস্থালী উপাদানে।রান্নাঘর আর ভাঁড়ারঘরে ব্যবহৃত জিনিসপত্র ছিল তার ভারি গুরুত্বপূর্ণ অংশ। কতোবিচিত্র উপাদানে তৈরি কতোরকম তৈজস...কতো বা তাদের নাম ! বিশ্ববাজারের আর শপিংমলের ধাক্কায় তারা হারিয়ে যেতে বসেছে। অথচ এইসব গৃহস্থালি বাসন, আসবাব অল্পদিন আগেও আমাদের জীবনযাপনের অংশ ছিল। যেমন বসবার কাঠের পিঁড়ি, প্রদীপের পিলসুজ, আটা মাখার পিতলের পরাত, পূজোর ফল কেটে রাখবার বারকোশ, নানামাপের নানারকম নামের থালাবাটি, হাঁড়ি বোগনো বেড়ি...। ভাবছিলাম যদি খুব আস্তেয়াস্তে শুরু করা যেত নিজেদের স্মৃতি হাঁটকে, বাড়িতে এখনও যাঁরা আছেন সেই বড়দের কাছ থেকে শুনে...নানাভাবে এ সব হারাতে বসা ঘরসংসারের জিনিসের তালিকা, তারপর কোষগ্রন্থ সংকলনের দিকে এগোন যায় না? ভেবে দেখা যাকনা যার যতোটা সাধ্য নিজেদের ইতিহাস আবিষ্কারের এই কাজটা করা যায় কিনা ! সে তো বেশ দিনের শেষে একটা সম্মেলক খেলাঘর আসার মতোও হবে...। নতুন বন্ধুরাও আসতে থাকবেন। হতে পারে না?

এর উত্তরে Debabrata Chakrabarti লিখলান...
 নিশ্চয় হয়৷ অশোক মুখোপাধ্যায়ের সমার্থ শব্দকোষে এই ধরণের একটা প্রচেষ্টা আছে, কিন্তু এই অভিধানে যেহেতু কোনও ছবি নেই, তাই জিনিসগুলি দেখতে কেমন তার ধারণা পাওয়া যায় না৷ একটি অভি্জ্ঞতার কথা বলি৷ কতরকমের চাল আমাদের বাংলায় আছে তা নিয়ে একবার আবদুল জব্বার সাহেবের সঙ্গে কথা বলে আনার মাথায় এল একটা তালিকা করবার৷ দেখলাম আবদুল জব্বার তাঁর বাংলার চালচিত্র - দেশ পত্রিকায় একসময় বেরোত - রচনায় মাত্র তিরিশটি চালের নাম উল্লেখ করেছিলেন৷ দক্ষিণ ২৪ পরগণার একজন চাষীর সঙ্গে এই নিয়ে আলোচনা করতে গিয়ে সে বলল সে ১০০ রকমের চালের নাম জানে৷ যখন লিখতে বললাম, সে খুব বেশী দূর এগোতে পারল না৷ পরে অ্যাংলো বেঙ্গলি ডিকশনারি ঘাঁটতে গিয়ে পেলাম প্রায় তিনটি পাতা জুড়ে চালের নাম৷ অসংখ্য অজস্র৷ নগেন্দ্রনাথ দত্ত-র - ১৮৮১-১৯৬৫ - আজীবন প্রচেষ্টা অনুকরণ করবার মত মানসিকতা এ যুগের বাঙালির হয়তো নেই৷}

Thursday, January 11, 2018

গ্রাম শিল্প পরম্পরা - সেরপাই

এই ছবির বিচিত্র ধরণের বস্তুটির নাম সেরপাই।
স্বাধীনতা লড়াইয়ের সময় কংগ্রেসের ইংরেজিবিদ্য বাবু নেতারা দেশের শেকড় খুঁজতে বেরিয়ে আবিষ্কার করেছিলেন সিউড়িতে এই সেরপাইয়ের। তাঁরা এর ইংরেজি নাম দিয়েছিলেন সিউড়ি বোল।
সেরপাইয়ের সঙ্গে জুড়ে রয়েছে বাংলার মাপনচর্চা। সেরপাই শুধু এখন মধ্যবিত্তের ঘর সাজানোর এক পণ্যমাত্র।
বাংলার জ্ঞানভাণ্ডারে যে সব মাপন একক রয়েছে, সের থেকে পাই, তাঁর দুটি শব্দাংশ। অঙ্ক কষা, সভ্যতার অন্যতম প্রধান স্তম্ভ। ঔপনিবেশিক পশ্চিম যে মানুষদের অশিক্ষিত, অজ্ঞ, মুর্খ ইত্যাদি নামে ভূষিত করে আদিবাসী, অন্ত্যজ ইত্যাদি বর্গে বর্গীকৃত করেছে- লৌকিক বা পাগান বলে তথাকথিত মূলস্রোত(কাকে বলে?) থেকে বিতড়িত করে তাঁদের জাদুঘরীয়তায় রূপান্তরিত করার আগ্রাণ চেষ্টা করে গিয়েছে, সভ্যতার উষা কাল থেকেই তারাই কিন্তু অঙ্কের, গণনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন - সে সাধারণ মাটি বা পাথরের বাড়ির স্থাপত্যের কাজই হোক, সমুদ্রে নৌকো চালাবার কাজই হোক বা চাষের কাজে আবহাওয়া মাপনের কাজই হোক, বা তাঁত চালাবার কাজই হোক। এই মাপনের দক্ষতা বা তাঁদের বিষয়ে জ্ঞানচর্চার কাজগুলি নিয়ে বিশদে খুব আলোচনা না হলেও, কয়েকটা যে ছুটকো ছাটকা আলোচনা হয় নি এ কথা বলা যাবে না।
কিন্তু বাস্তবে যে আলোচনাটা প্রায় বিন্দুমাত্রই হয়নি, অন্তত এই পোড়া বাংলায়, তা হল মেয়েদের অন্তপুরের মাপন পদ্ধতি এবং তা্র বৈচিত্র্য। অন্তত বছর ছয়েক আগে লেখকের সঙ্গে একটি চলচ্চিত্র সাক্ষাৎকারে জয়া মিত্রদিদি বলেছিলেন, মেয়েরা সমাজের পুষ্টিধারক - কোন শস্য পুড়িয়ে খেতে হবে, কোনটিবা কাঁচা, কাকে আআবার সেদ্ধ করে, বা কাকে নানা পদ্ধতিতে গুঁড়ো করে সেবন করতে হবে সেই অসম্ভব গুরুত্বপূর্ণ কাজটি মানব সভ্যতার উষাকাল থেকে সমগ্র মানবজাতির জন্য ধন্যবাদহীনভাবে করেছিলেন বলেই আজ মানুষ মানুষ হয়েছে। এবং এই গুরুত্বপূর্ণতম গবেষণার কাজটি করতে গিয়ে কত মহিলা বিষ শস্য খেয়ে প্রাণ দিয়েছেন, কত মহিলা অসুস্থ হয়েছেন তার ইয়ত্তা নেই। একই সঙ্গে তাঁদের সেই সব শস্যকে মাপন করতে হয়েছে। সেই মাপনের কাজে ব্যবহৃত পাত্র বিভিন্ন একালায় বিভিন্ন নামে পরিচিত। এই ক্ষুদ্র প্রবন্ধে সেই পরিচয় দেওয়ার অবসর নেই।
সেই মাপনগুলি আধুনিক কালে রূপান্তরিত হয়েছে সেরপাইতে। সের থেকে পাই পর্যন্ত এই হিসেব করার কাজটি করতেন মহিলারা।
বীরভূমের সিউড়ির কাছের গ্রাম, লোকপুর খ্যাত সেরপাই-এর জন্য। এই গ্রামেরই ভোলানাথ কর্মকার শুধু বাংলাই নয়, ভারতের নানান স্থানে বেশ নাম কুড়িয়েছেন সেরপাই তৈরির জন্য. ভোলানাথ এই শিল্পটি শিখেছেন তাঁর শ্বশুর মশাই কার্তিক কর্মকারের কাছ থেকে. আর যেহেতু লৌকিক শিল্পীদের পরিবারও সাধারণভাবে তাঁদের নানান কাজে হাত লাগান, সেরপাই তৈরিতে ভোলানাথের স্ত্রী রুমা আর কন্যা পুতুলও যথেষ্ট দক্ষ, কিন্তু তাঁরা ভোলানাথের সহকর্মীরূপেই বেশি কাজ করতে উতসাহী।
আগে আমকাঠ দিয়ে তৈরি হত সেরপাই, এখন হয় সেনাঝুরি দিয়ে। নির্দিষ্ট মাপ অনুযায়ী কেটে যে পাত্র বা খোনাটি তৈরি হয়, তার নাম ডোল। একে ঘসে মসৃণ করা হয়। ভুষো কালি, শিরিষ আঠা আর রজন দিয়ে কালো রং করা হয়। এর পর নকশা তৈরির পালা।
এর পর বাইরে তৈরি হয় পিতলের কারুকাজ, পিতলের পাত কেটে। পিতলের পাতের নকশার জন্য রয়েছে পুরোনো দিনের ফর্মা। নতুন সময়ে নতুন নতুন নকশারও প্রচলন হচ্ছে। তবে পুরোনোগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর। ফর্মা থেকে নকশা তুলে পাত কেটো ভ্রমর আর ফাইল দিয়ে সেই নকশা ফুটিয়ে তারপর এটি লাগানো হয় ডোল জুড়ে। এর পর পালিশ। তৈরি হল সেরপাই.

Saturday, March 26, 2011

সেরপাই

বীরভূমের সিউড়ির কাছের এক গ্রাম, লোকপুর খ্যাত সেরপাই-এর জন্য. এই গ্রামেরই ভোলানাথ কর্মকার শুধু বাংলাই নয়, ভারতের নানান স্থানে বেশ নাম কুড়িয়েছেন সেরপাই তৈরির জন্য. ভোলানাথ এই শিল্পটি শিখেছেন তাঁর শ্বশুর মশাই কার্তিক কর্মকারের কাছ থেকে. আর যেহেতু লৌকিক শিল্পীদের পরিবারও সাধারণভাবে তাঁদের নানান কাজে হাত লাগান, সেরপাই তৈরিতে ভোলানাথের স্ত্রী রুমা আর কন্যা পুতুলও যথেষ্ট দক্ষ, কিন্তু তাঁরা ভোলানাথের সহকর্মীরূপেই বেশি কাজ করতে উতসাহী.

আগে আমকাঠ দিয়ে তৈরি হত সেরপাই, এখন হয় সেনাঝুরি দিয়ে. নির্দিষ্ট মাপ অনুযায়ী কেটে যে পাত্র বা খোনাটি তৈরি হয়, তার নাম ডোল. একে ঘসে মসৃণ করা হয়. ভুষো কালি, শিরিষ আঠা আর রজন দিয়ে কালো রং করা হয়. এর পর নকশা তৈরির পালা.
এর পর বাইরে তৈরি হয় পিতলের কারুকাজ, পিতলের পাত কেটে. পিতলের পাতের নকশার জন্য রয়েছে পুরোনো দিনের ফর্মা. নতুন সময়ে নতুন নতুন নকশারও প্রচলন হচ্ছে. তবে পুরোনোগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর. ফর্মা থেকে নকশা তুলে পাত কেটো ভ্রমর আর ফাইল দিয়ে সেই নকশা ফুটিয়ে তারপর এটি লাগানো হয় ডোল জুড়ে. এর পর পালিশ. তৈরি হল সেরপাই.