Showing posts with label জ্ঞানচর্চা. Show all posts
Showing posts with label জ্ঞানচর্চা. Show all posts

Tuesday, January 2, 2018

উপনিবেশ বিরোধী চর্চা - দেশিয় জ্ঞানচর্চা, দেশিয় বাস্তবতা - বিদ্যালয় বনাম শ্রুতিনির্ভর দক্ষতা ও জ্ঞানচর্চা

Dipankarদার গত বছরের ফেবুকে দেওয়া একটা লেখা পড়ছিলাম। তিনি লিখছেন, 'এডামস রিপোর্ট' মন দিয়ে পড়লে দেখা যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কল্যানে ও বিদেশী শাসকদের বদান্যতায় কি ভাবে গত ২০০ বছরে 'কাবাব' রা বাংলার এক বৃহৎ জনগোষ্ঠীকে 'অশিক্ষিত','প্রান্তিক' মানুষে পরিণত করেছে'।
দীপঙ্করদার কারিগরী-হকার অর্থনীতির সমস্ত তথ্য তত্ত্ব জোরালোভাবে সমর্থন করেও, বিদ্যাসাগর মশায়ের মেকলিয় দর্শন ভিত্তিক পড়াশোনা শুরু করার তথ্যের পাশে দাঁড়িয়েও অদৃষ্টবাদিতার বিপক্ষে মত প্রকাশ করা গেল।কারণ আজও বাংলার শিক্ষা ব্যবস্থায় শ্রেণীকক্ষ ভিত্তিক শিক্ষা প্রধান হয়ে ওঠে নি।তারা মধ্যবিত্তের মত হয় ত ক্ষমতার কাছে কোনদিন ছিল না, কিন্তু আজও তারা বিপুল পরিমান গ্রামীন উৎপাদন ব্যবস্থার নির্ণায়ক।
একথা দুর্নিবার ঠিক যে দ্বারকানাথ, রামমোহন, বিদ্যাসাগর ইত্যাদির হাত ধরে দেশজ বিদ্যালয়গুলির শ্মশানযাত্রা ঘটিয়ে দিয়েছিলেন নব্য ইংরেজি শিক্ষিত কর্পোরেট নবজাগরিত বাঙ্গালিরা(চেহারায় বাঙালি, মননে ইওরোপিয়, দর্শনে মেকলিয়) মেকলের তত্ব অনুসারে। পরম পত্রিকায় ব্রিটিশপূর্ব শিক্ষা ব্যবস্থা নিয়ে সংখ্যায় বিদ্যালয় ধ্বংস নিয়ে হাহুতাশ বা এডামের শিক্ষা সমীক্ষা নিয়ে আলোচনায় বার বার বিদ্যালয় পাঠক্রিয়া পদ্ধতি ধ্বংসের ধুয়ো তুলি - আদতে সেই কাজটা মন দিয়ে করি পশ্চিমি কেন্দ্রিভূত শিক্ষা ব্যবস্থার প্রতিভূ হিসেবে তার দার্শনিক প্রভাব এড়াতে না পেরে।
এর কিছুটা যে সত্য তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই - কেননা গ্রামীন পাঠশালাগুলির পাঠ্যক্রম তৈরি হয়েছিল আজকে যাকে প্রান্তিক সমাজ(কেন প্রান্তিক?) বলা যায় তাদের জন্য, তাদের দর্শন নিয়ে, তাদের ব্যয়ে, তাদের বাড়ির কাছের পরিবেশ সেবার জন্য, সাগরপারের লুঠেরা সওদাগরি অর্থনীতি সেবার জন্য নয়।
কিন্তু সেই তথ্যটাই সম্পূর্ণচিত্র নয় বলে আমরা মনে করি - এটাও মনে করি দীপঙ্করদা যাকে কারিগর অর্থনীতি বলছেন, সেট শুধুই লিখিত জ্ঞান-শিক্ষাচর্চার ওপরে নির্ভর করে ছিল না, আজও নেই।
কারিগর অর্থনীতির বিপুল অংশ নির্ভর করেন পরম্পরার শ্রুতি, হাতে হাতে দক্ষতা প্রবাহিত জ্ঞান, প্রজ্ঞা আর দর্শন প্রবাহের বাস্তবতায়। বিদ্যালয় এই ব্যবস্থার একটা অংশ ছিল ঠিকই, কিন্তু সবটাই নয় - বাঙলার কারিগরী ব্যবস্থায় থাকা মোট জনগণের সংখ্যার মধ্যে কত অংশ বিদ্যালয়ে যেত এই অনুপাতটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়।
আজও গ্রাম অর্থনীতি ২৫০ বছরের কর্পোরেট অর্থনীতির থেকেও বড় - আজও জ্ঞান-বিদ্যাচর্চা প্রাতিষ্ঠানিক মেকলিয় বিদ্যাচর্চা থেকে যে বড় - তাঁর শ্রেয় যায় এই জ্ঞান-দক্ষতা প্রবাহনের পরিকল্পনা, ব্যবস্থা সুচারুরূপে অন্তত বিপুল শক্তিমান কর্পোরেটদের ধ্বংসক্রিয়ার সমান্তরালভাবে নিজের দর্শনে বয়ে নিয়ে যেতে পারা মানুষের দক্ষতায়। সেটা বিদ্যালয় ব্যবস্থার বাইরে দাঁড়িয়েই এই মানুষেরা করে চলেছেন। ১০+ কোটি মানুষের বাংলায় মাধ্যমিক দেয় ১২-১৩র কাছাকাছি লক্ষ পড়ুয়া মোট জনসংখ্যার ১ শতাংশ হয়ত - যত ওপরের দিকে ওঠা যাবে তত পড়ুয়ার সংখ্যা কমবে। গ্রাম ভিত্তিক পাঠশালার জোর কমে গেলেও পরম্পরার মৌখিক জ্ঞানচর্চা কমে নি।
সেই বয়ে চলা দক্ষতাটাই চোখে পড়ে না, যতটা পড়ে বিপরীত শিবিরের ধ্বংস ক্রিয়া।
কর্পোরেট এককেন্দ্রিক জ্ঞানচর্চার ধ্বংসক্রিয়ার তুলনায় আজও এই ভেঙে পড়া সময়কে ধরে, গ্রামীন কৌম অর্থনীতি, দর্শন, সমাজ, তাঁর বিপরীতে যে নির্মান করে চলেন, তার চরিত্র অনেক জটিল, বর্ণিল, প্রভাবী এবং চোখে না দেখতে পাওয়ার।
সেটাই তার জোরের জায়গা।

Sunday, January 1, 2017

উপনিবেশ বিরোধী চর্চা - দেশিয় জ্ঞানচর্চা, দেশিয় বাস্তবতা - গ্রামীন বিদ্যালয় বনাম শ্রুতিনির্ভর জ্ঞানচর্চা

'এডামস রিপোর্ট' মন দিয়ে পড়লে দেখা যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কল্যানে ও বিদেশী শাসকদের বদান্যতায় কি ভাবে গত ২০০ বছরে 'কাবাব' রা বাংলার এক বৃহৎ জনগোষ্ঠীকে 'অশিক্ষিত','প্রান্তিক' মানুষে পরিণত করেছে.......... দীপঙ্কর দে

দীপঙ্করদার কারিগরী-হকার অর্থনীতির সমস্ত তথ্য তত্ত্ব জোরালোভাবে সমর্থন করেও অদৃষ্টবাদিতার বিপক্ষে মত প্রকাশ করা গেল।

একথা দুর্নিবার ঠিক যে দ্বারকানাথ, রামমোহন, বিদ্যাসাগর ইত্যাদির হাত ধরে দেশজ বিদ্যালয়গুলির শ্মশানযাত্রা ঘটিয়ে দিয়েছিলেন নব্য ইংরেজি শিক্ষিত কর্পোরেট নবজাগরিত বাঙ্গালিরা(চেহারায় বাঙালি, মননে ইওরোপিয়)। আমাদের পরমের ব্রিটিশপূর্ব শিক্ষা ব্যবস্থা নিয়ে সংখ্যায় বিদ্যালয় ধ্বংস নিয়ে হাহুতাশ বা এডামের শিক্ষা সমীক্ষা নিয়ে আলোচনায় বার বার বিদ্যালয় পাঠক্রিয়া পদ্ধতি ধ্বংসের ধুয়ো তুলি - আদতে সেই কাজটা মন দিয়ে করি পশ্চিমি কেন্দ্রিভূত শিক্ষা ব্যবস্থার প্রতিভূ হিসেবে তার দার্শনিক প্রভাব এড়াতে না পেরে।

এর কিছুটা যে সত্য তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই - কেননা সেই পাঠ্যক্রম তৈরি হয়েছিল আজকে যাকে প্রান্তিক সমাজ(কেন প্রান্তিক?) বলা যায় তাদের জন্য, তাদের দর্শন নিয়ে, তাদের ব্যয়ে, তাদের বাড়ির কাছের পরিবেশ সেবার জন্য, সাগরপারের অর্থনীতি সেবার জন্য নয়।

কিন্তু সেই তথ্যটাই সম্পূর্ণচিত্র নয় বলে আমরা মনে করি - এটাও মনে করি দীপঙ্করদা যাকে কারিগর অর্থনীতি বলছেন, সেট শুধুই লিখিত জ্ঞান-শিক্ষাচর্চার ওপরে নির্ভর করে ছিল না, আজও নেই।

কারিগর অর্থনীতির বিপুল অংশ নির্ভর করেন পরম্পরার শ্রুতি, হাতে হাতে দক্ষতা জ্ঞান, প্রজ্ঞা আর দর্শন প্রবাহের বাস্তবতায়। বিদ্যালয় এই ব্যবস্থার একটা অংশ ছিল ঠিকই, কিন্তু সবটাই নয় - বাঙলার কারিগরী ব্যবস্থায় থাকা মোট জনগণের সংখ্যার মধ্যে কত অংশ বিদ্যালয়ে যেত এই অনুপাতটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়।

এবং আজও গ্রাম অর্থনীতি ২৫০ বছরের কর্পোরেট অর্থনীতির থেকেও বড় - তাঁর শ্রেয় যায় এই জ্ঞান-দক্ষতা প্রবাহনের পরিকল্পনা, ব্যবস্থা সুচারুরূপে অন্তত বিপুল শক্তিমান কর্পোরেটদের ধ্বংসক্রিয়ার সমান্তরালভাবে নিজের দর্শনে বয়ে নিয়ে যেতে পারা মানুষের দক্ষতায় - এবং সেটা বিদ্যালয় ব্যবস্থার বাইরে দাঁড়িয়েই এই মানুষেরা করে চলেছেন।

সেই বয়ে চলা দক্ষতাটাই চোখে পড়ে না, যতটা পড়ে বিপরীত শিবিরের ধ্বংস ক্রিয়া।

কর্পোরেট ধ্বংসক্রিয়ার তুলনায় আজও এই ভেঙে পড়া সময়কে ধরে, গ্রামীন কৌম অর্থনীতি, দর্শন, সমাজ, তাঁর বিপরীতে যে নির্মান করে চলেন, তার চরিত্র অনেক জটিল, বর্ণিল এবং চোখে না দেখতে পাওয়ার। সেটাই তার জোরের জায়গা।

Monday, March 28, 2016

উপনেবেশবাদ বিরোধী চর্চা - কেন আমরা বড় পুঁজির বিরোধী

আমরা যারা গাঁইয়া ছোটলোকেদের রাজনীতি করি, তাদের কাছে ২০১৬ সালের এই চলতি নির্বাচনটা খুব অদ্ভুত ঢাপুয়া বাতাস। বাংলার রাজনীতিতে পুঁজির ব্যাখ্যাকারেদের রোল রিভার্সাল বেশ মজার কান্ড হয়ে দাঁড়িয়েছে। যে রাজনৈতিক দলের বড় পুঁজির দালালি করার কথা - তারা না করে, পথের ব্যবসায়ীদের পাশে দাঁড়াচ্ছে - ঘোমটা পরে নয়, সরাসরি - এতদিন যাদের পশ্চিমি উচ্চশিক্ষা পাত্তাই দেয়নি - স্বীকারই করে নি সেটা অর্থনীতি আর প্রযুক্তি বলে - যাদের সেই অবস্থানটি নেওয়ার কথা নয় তারা তাঁদের মান্যতা দিল - আর যাদের বড় পুঁজির পাশে দাঁড়াবার কথাই নয়, শৃঙ্খল ভাঙার কথা - তারা কিন্তু রাজনৈতিকভাবেই বড় পুঁজির পাশে দাঁড়াবার কাজ খুব জোর দিয়ে ক্রে চলেছেন; সেই পরিচয় বদলের কম্মটা বিন্দুমাত্র আনন্দের নয় এবং বোধহয় নতুন করে শিক্ষা নেওয়ার সময় এসেছে।
বড় পুঁজি নির্ভর শিল্পবিপ্লবের প্রাথমিক দর্শন হল উৎপাদনের কেন্দ্রিকতা এবং এই কেন্দ্রিকতা সফল হয় না যদি না শ্রমকে বৃহতভাবে প্রতিস্থাপন করা যায় বিপুল যন্ত্র ব্যবহার এবং বিশ্বজোড়া প্রাকৃতিক সম্পদ লুঠের মাধমে। ফলে শ্রম প্রতিস্থাপনকারী প্রযুক্তি বিকাশ ঘটতে শুরু করে বিদ্যুৎবাহী স্বতঃচল মাকু চালানোর মাধ্যমে। তাতেও কাপড়ের মিলের লাভ দেখা যায় নি যতদিন না পলাশী উত্তর সময়ে বাংলা লুঠের সম্পদ লন্ডনে যায় নি আর ভারতের বস্ত্রশিল্পকে গায়ের জোরে উচ্ছেদ আর দেশিয় বাজার দখল করে মিলগুলির খুব খারাপ উৎপাদন এই বাজার গুলোতে বিক্রির ব্যবস্থা করা যায় নি।
বড় পুঁজির এই দখলদারির কাজে সরাসরি সাহায্য করেছে ঔপনিবেশিক প্রযুক্তি আর শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত এবং তাঁদের উচ্চমধ্যবিত্ত হয়ে ওঠার প্রণোদনা। সে এই সম্পদ লুঠ আর শ্রম প্রতিস্থাপনের কাজে বড় পুঁজিকে নিঃশর্ত সাহায্য করে গিয়েছে এবং সিঙ্গুরের কারখানার একটা হিসেব দেখেছি, ১৫০০ কোটি টাকার কোম্পানিতে সরাসরি কাজ হওয়ার কথা মেরেকেটে ১০০০-১৫০০ সাদা কলারের শ্রমিকের। সেটা সরাসরি আসত মধ্যবিত্ত পরিবার থেকেই। ফলে বড় পুঁজির বিকাশের সঙ্গে মধ্যবিত্তের স্বার্থ আষ্টেপৃষ্ঠে জড়িত - ফলে বড় পুঁজির দখলদারির স্বার্থ মধ্যবিত্ত দেখবে এটা আর আশ্চর্যের কি?
আমরা যারা ছোট গ্রামীন উতপাদকেদের রাজনীতিতে জড়িয়ে রয়েছি, তারা মনে করি ভারতের/এশিয়ার গ্রামীন উৎপাদন ব্যবস্থা অন্যতম গুরুত্বপূর্ণ দর্শন - যেখানে হাজারো বিক্রেতা, হাজারো উৎপাদক বিরাজ করে - পুঁজির, লাভের মালিকানা একজন বা কয়েকজনের হাতে জড়ো হয় না, সারা সমাজে ছড়িয়ে যায়। ফলে সামাজিক সাম্য বজায় থাকে। তেমনি বড় পুঁজি প্রণোদিত হোস্টাইল টেকওভারের মত শুধুই গায়ের জোরে, বড় পুঁজির তৈরি প্রশাসনের আইনের লাঠি দেখিয়ে অনিচ্ছুক উতপাদকের উৎপাদন পরিকাঠামো কিনে নেওয়ারও সুযোগ নেই গ্রামীণ উৎপাদন ব্যবস্থায়। এই উৎপাদন ব্যবস্থা অনেক বেশি গণতান্ত্রিক, অনেক বেশি পরিবেশ বান্ধব, কম অপচয়ী, প্রযোজনভিত্তিক, স্থানীয় অর্থনীতিকে জোরদার করে, স্থানীয়ভাবে কর্ম সৃষ্টি করে, স্থানীয় জ্ঞানভিত্তিক - লাভ দূর দেশে বসে থাকা একজন বা কয়েকজনের হাতে গিয়ে জড়ো হয় না। ফলে আমরা সরাসরি এই শ্রম প্রতিস্থাপন দর্শনের বিরোধী, বড় পুঁজির গায়ের জোরে দখলদারির বিরোধী, শ্রমের অবমাননার বিরোধী।
অবশ্যই এই ব্যবস্থায় বড় পুঁজির ব্যবস্থাপক মধ্যবিত্তের পুনর্বাসনের জায়গা নেই। স্বাভাবিকভাবেই এই দর্শনটি যে মধ্যবিত্ত তাঁদের স্বার্থেই অপছন্দ করবেন এবং করছেনও। গত কয়েক দশক ধরে বড় পুঁজি, জমি, মালিকানা, উৎপাদন পদ্ধতি বিষয়ে সারা ভারতে যে বিতর্ক উঠেছে তা মনের জানালা খুলে দেয়। নতুন করে ভাবতে শেখায়।

Saturday, March 19, 2016

কেন বড় পুঁজির বিরোধিতা, Why we oppose corporate capital

এই শিক্ষিত বিতর্কে অশিক্ষিত, অজ্ঞ, মুর্খ, কুসংকারাচ্ছন্ন, সভ্যতার ষড়ৈশ্বর্য না দেখে গ্রামের মধ্যে বাস করা কুপমণ্ডুকদের সংগঠনের পক্ষ থেকে কিছু কথা - গুছিয়ে বলতে পারব কি না জানি না চেষ্টা করছি।
বড় পুঁজি ছোট্ট পুঁজি বিতর্কে আমরা সাধারণের স্বার্থবাহী ছোট্ট পুঁজির পক্ষে - ছোট্ট পুঁজি খুব বেশি মানুষ/গোষ্ঠীর হাতে পুঁজি পুঁজি জমতে দেয় না - অনেক ছোট উৎপাদক বিক্রেতা থাকলে সেই উতপাদন-বিতরণ ব্যবস্থায় লাভ ছড়িয়ে যায় সমাজের মধ্যে। ঐতিহাসিকভাবে ব্রিটিশ আগ্রাসনের পূর্বে ভারত/এশিয়া/লাতিন আমেরিকা/আফ্রিকা মূলত ছোট পুঁজির অঞ্চল ছিল। বড় পুঁজি কি ছিল না? ছিল। ব্যবসায়ীরা যে সপ্তডিঙ্গা সাজিয়ে বিদেশে ব্যবসা করতে যেতেন, তা তো আদতে বড় পুঁজি - কিন্তু কর্পোরেট পুঁজি ছিল না। তার ওপর সামাজিক নিয়ন্ত্রণ প্রবল ছিল। তাঁকে ঘাড় ধরে সিএসআর করাতে হত না।
পলাশির আগেও বড় পুঁজি সমাজ-রাষ্ট্রের সার্বিক নীতি নির্ধারণ করার অবস্থায় ছিল না। তার কিছু বিধিনিষেধ ছিল। এক উৎপাদক অন্য উতপাদকের উৎপাদন পরিকাঠামো কিনে নিতে পারত না - শিল্পবিপ্লবীয় উৎপাদন ব্যবস্থায় যেমন কোন উৎপাদক না চাইলেও তার ব্যবসা অন্য উৎপাদক কিনে নিতে পারেন হোস্টাইল টেকওভারএর মাধ্যমে - জানি বড় পুঁজি আরও বড়দের আশীর্বাদ নিয়ে তার থেকে পাঁচগুণ বড় কোম্পানি কিনে নিয়ে তা সামলাতে না পেরে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হয় - এ তত্ত্ব-তথ্য খুব সম্প্রতির ইতিহাসে প্রমানিত। কৃষককে যদি ছোট্ট পুঁজির উতপাদন ব্যবস্থার অংশ ধরি, রাষ্ট্রের মদতে সেই লাভের(কৃষিকে শুধু লাভজনক উতপাদন ব্যবস্থা হিসেবে দেখতে গিয়ে কৃষির কর্পোরেটাইজেশন ঘটছে, সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে) উতপাদন-ব্যবসাকে জোর করে সারা বিশ্বজুড়ে দখল করা হচ্ছে, বুকে বন্দুকের নল ঠেকিয়ে।
ভারত বহুকাল ধরে বহু কৃষি ও শিল্প উৎপাদন সারা বিশ্বে একচেটিয়া ব্যবসা করে এসেছে - নীল থেকে ইস্পাতের মণ্ড পর্যন্ত - তখন জ্ঞানচর্চা, প্রযুক্তি তার নিজস্ব ছিল। তার জোরে ১৮০০ পর্যন্ত সে ছিল ব্যবসায় উতবৃত্ত দেশ। বড় পুঁজির বিতরণ ব্যবস্থা(এমন কি ছোট্ট পুঁজিও) সেগুলি নিয়ে বিদেশে গিয়েছে, কিন্তু সামগ্রিক উৎপাদন ব্যবস্থায় দাঁত ফোটাতে পারে নি। প্রসন্নন পার্থসারথি বা ওম প্রকাশজীদের তাঁতিদের বিষয়ে গবেষণা বলছে, পলাশীর আগে পর্যন্ত তাঁতিরা ব্যবসায়ীদের দাদন ফিরিয়ে দিতে পারতেন - তাদের রোজগার ছিল ইওরোপের তাঁতিদের তুলনায় অনেক বেশি। নীল উতপাদন-বিতরণ ব্যবস্থাই ধরা যাক, ২০০০ বছর আগে রোমে ভারতীয় নীল যেই - নাম ইন্ডিগো ভৌগোলিকতার সূত্র ধরে - নীল লাতিন আমেরিকা থেকেও সে সময়ের ইওরোপে আসত - কিন্তু তারও নাম ছিল ইন্ডিগো - এই ব্যবসাকে ১৮০০ সালের পর রাষ্ট্রের মদতে, বড় পুঁজি উতপাদকেদের বুকে বন্দুক ঠেকিয়ে দখল - তারপর ধ্বংস করল, সে সময়ের আগে একচেটিয়া ব্যবসা করেও কেন্দ্রিয় দখলদারির, চাষীদের নিংড়ে লাভের শেষ কপর্দক তুলে নেওয়ার নীলকর তৈরি হয় নি। ম্যাঞ্চেষ্টারের অতিরিক্ত উতপাদনের কাপড় মিলগুলি লাভ করতে ততদিন পারে নি, যতদিন না বন্দুকের মুখে দাঁড় করিয়ে ভারতের আড়ংগুলি ধ্বংস করা হয় নি, নীল চাষ-ব্যবসা দখল করা হয় নি, ইওরোপে ইস্পাতের (ধাতুর) কারখানা চলে নি যতদিননা ভারত ব্যপ্ত ৩০০০০ চলন্তিকা ছোট্ট গলনচুল্লির ধারক-বাহক, দেশের ছোট সামাজিক উৎপাদন ব্যবস্থার অংশ ডোকরা উতপাদকেদের ধ্বংস করা হয় নি - এই ইস্পাত মণ্ড দিয়ে এক সময় বিশ্ববিখ্যাত দামাস্কাস তরোয়াল তৈরি হত।
আর্যভটের হাত ধরে আরও হাজারো গুনীর চেষ্টায় যে নিয়ন্ত্রণমুক্ত কলন বিদ্যা তাঁতিদের, নাবিকদের, চাষীদের হাতে প্রতিকূলতা জয় করার করার সুযোগ করে দিয়েছিল, বিশিল্পিয়ায়ন করার উদ্যমে সেই ব্যপ্ত কেন্দ্রবিহীন ভারতজোড়া বিদ্যাচর্চাকেও উদ্দেশ্যপূর্ণভাবে ধ্বংস করা হল, ইওরোপে গিয়ে সেই মুক্ত প্রাথমিক জ্ঞানচর্চা হয়ে উঠল উচ্চতম শিক্ষাব্যবস্থার অংশ। বাংলা তথা ভারতের স্বাস্থ্য ববস্থার অন্যতম ধারক বসন্তের টিকাকারদের নিষিদ্ধ করে জেনারের উদ্ভাবিত টিকা ব্যবস্থাকেই চালাতে হয়েছে।
ছোট্ট উৎপাদন ব্যবস্থায় উতপাদকের নিয়ন্ত্রণে থাকে প্রযুক্তির প্রয়োগে। কেন্দ্রিয় নিয়ন্ত্রণযুক্ত বড় পুঁজি চেষ্টা করেই যাচ্ছে প্রযুক্তি, জ্ঞানচর্চার দখল পেটেন্ট, কপিরাইট ইত্যাদি ব্যবস্থা করে নিজেদের দখলে নিয়ে আসতে। তাহলে সামগ্রিক উৎপাদন ব্যবস্থায় তার দখলদারি নিশ্চিত হয়। তাই উৎপাদন ব্যবস্থার চরিত্র বিচারে আমাদের প্রাথমিক প্রশ্ন প্রযুক্তির নিয়ন্ত্রণ কার হাতে? পুঁজির চরিত্র কি - সে অন্য উৎপাদন ব্যবস্থাকে কন্সোলিডেশনের নাম করে, উন্নয়নের নাম করে সমাজের সম্পদ দখল করার ছাড়পত্র পায় কি না।
অন্য সভ্যতার কথা জানি না, ভারত মূলত শুদ্র সভ্যতা - জ্ঞানচর্চা, উতপাদন বিতরণ ব্যবস্থায় তাদের নিয়ন্ত্রণহীন পকড় নতুন ভাবে ভারতকে বসিয়েছিল বিশ্ব উতপাদন ব্যবস্থায়। ইতর, ছোটলোকেদের হাতে ছিল দেশের মূল উতপাদন বিতরণ ব্যবস্থা - তাঁরাই তৈরি করেছিলেন এই ব্যবস্থার দর্শন। কয়েক হাজার বছর ধরে শুদ্ররা, বৈশ্যরা, নিজেদের বিকেন্দ্রিভূত উৎপাদন দর্শন তৈরি করেছিলেন - যে দর্শনকে ধ্বংস করার চেষ্টা করে গিয়েছে ইওরোপ ৫০০ বছর ধরে। পলাশির পর রাষ্ট্র ক্ষমতা দখল করে বিশিল্পিয়ায়ন, জ্ঞানচর্চা ধ্বংস, লুঠ, খুন ব্যবস্থা নামিয়ে এনে সেই দর্শন ধ্বংস বাস্তবে রূপ পায়, তা চরম রূপ ধারণ করেছে স্বাধীনতার পর - তার জন্য কয়েক কোটি গ্রামীন শুদ্রকে উচ্ছেদ করতে হয়েছে - সে লড়াই চলছে আজও। তবুও রক্তবীজের বংশধরেরা তাদের মত করে দেশের গ্রাম উতপাদন ব্যবস্থা ধারণ করে রয়েছেন বলেই বিশ্ব মন্দা ভারতে প্রভাব ফেলে না।
আর কেন এই উতপাদন ব্যবস্থায় রয়েছি, কেন এই বড় পুঁজির প্রযুক্তি ব্যবহার করি? এই দখলদারির রাষ্ট্র ব্যবস্থা না মেনে নিয়েও যেমন করে কাশ্মীর, উত্তরপূর্ব ভারতকে বন্দুকের নলের জোরে দখল রাখা, দেশের মানুষের বিরুদ্ধে লড়াই চালানো ভারত রাষ্ট্রের অংশ হয়ে থাকি, তার দেওয়া নানান ভর্তুকি খেয়ে ফুলে ফলে বেড়ে উঠতে থাকি, ঠিক সেই যুক্তিতেই বড় পুঁজির দখলদারির প্রতিবাদ জানিয়েও সেই ব্যবস্থাকে মেনে নিই নিমরাজি হয়েও।

Sunday, January 3, 2016

দেশিয় চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য-বিজ্ঞান আন্দোলন এবং ঔপনিবেশিক জ্ঞানচর্চা

দীপঙ্কর(দে)দা, ফেসবুকে কয়েক ঘণ্টা আগে একটা পোস্ট করেছিলেন তাঁর শেষ দিকটার স্তবকগুলি ছিল-
...আমরা কি তবে বিজ্ঞানের নামে নিজেরাই অন্ধ কুসংসার প্রচার করেছি?
দলিত ও মুল্নিবাসী দের জ্ঞান কে ধংস করেছি নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদে?
বিজ্ঞানী ও তথাকথিত বিজ্ঞান কর্মী দের দলে তো উচবর্ণের ই আধিপত্য !
আমাদের বক্তব্য - সেই জ্ঞান ধ্বংস হয় নি আজও - মধ্যবিত্তের বহুল ব্যবহৃত 'লুপ্তপ্রায়' শব্দবন্ধকে দুচ্ছাই করে সেই হাজার হাজার বছরের জ্ঞানচর্চার ধারা (লিখিত ও মৌখিক) চলে আসছে। তাঁকে সমর্থন জানিয়ে অনেক কথা বলার আছে। একটা লেখায় সব ধরা যাবে না। তবু বলা যাক-
সম্প্রতি মানুষের ভাল করার জন্য তৈরি এলোপ্যাথিক বড় বড় ডাক্তারবাবুদের একটা সংগঠনের আ্লোচনাচক্রে আমরা সাগ্রহে যোগ দিয়েছিলাম। গ্রাম্য (কবিরাজি নয় কিন্তু) পরম্পরার চিকিতসা ব্যবস্থা নিয়ে বলতে উঠলেই আমাদের দাগিয়ে দেওয়া হল ভুডু, কালা জাদু, তন্ত্রমন্ত্র ব্যবস্থারূপে। আমাদের বলার ছিল এলোপ্যাথি চিকিতসা (আমরা মনে করি আধুনিক চিকিতসা চলে গিয়েছে বড় পুঁজির তৈরি যন্ত্রদানবের খপ্পরে - চিকিতসক, চিকিতসাকর্মীরা ক্রীড়ানকমাত্র, তাঁরা যে প্রযুক্তি ব্যবহার করেন তার ওপর স্বাস্থ্যকর্মীদের নিয়ন্ত্রণ নেই বিন্দুমাত্র) আজও ১৫ শতাংশএর বেশি মানুষের কাছে পৌছতে পারে নি। তার পরেও যারা এই ব্যবস্থার অংশই নয় তাদের দেওয়া করে বিপুল রাষ্ট্রীয় বিনিয়োগ, ভর্তুকি, মনোযোগ আকর্ষণ করে এই চিকিতসাব্যবস্থা রাষ্ট্রীয় স্তরে বিকাশের কাজ হয়।
আজও নানান ভাবে গ্রাম্য চিকিতসা পদ্ধতির ওপর নির্ভর করে বেঁচে রয়েছেন এদেশের ১০০ কোটিরও বেশি মানুষ। এই জ্ঞানব্যবস্থা বিকেন্দ্রিত। হাসপাতাল নেই। চিকিতসকের চেম্বার নেই। ডাক্তারকে রোগীর বাড়ি যেতে হয়। রোগের নিদান তৈরি হয় গ্রামের ধনসম্বলে(শুধু গাছগাছড়া বললাম না কেননা এখানে ধাতুও ব্যবহার হয়, প্রযুক্তি চিকিতসাকর্মীর নিজস্ব), চিকিতসকের দক্ষতাতে আর রোগীকে তার পরিবেশে রেখে ব্যক্তিগতভাবে জেনে সারিয়ে তোলার অবশ্যম্ভাবী শর্তে - একে বিগত কয়েক দশক ধরে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা চলছে তারস্বরে - ডাক্তার সাহিত্যিক বনফুল লিখেছেন অগ্নীশ্বর - দেশিয় চিকিতসাব্যবস্থাকে তুশ্চু করে - তা নিয়ে রমরমা সিনেমাও হল - আজও তা নাকি কাল্ট সিনেমা। হায়! ওষুধ যদি গ্রামে তৈরি হয় তাহলে ডাক্তার আর বড় পুঁজি আর তার ধারক মধ্যবিত্তের গঙ্গাযাত্রা - এই ব্যবস্থায় ইংরেজি শিক্ষিত মধ্যবিত্তের পুনর্বাসনের ঠাঁই নেই। মধ্যবিত্ত যে ইওরোপিয় কেন্দ্রিভূত জ্ঞানকে,তাঁর নিজস্ব জ্ঞান বলে ভাবে নিয়েছে বিগত দুশ বছরের ঔপনিবেশিকতায়, সেই ব্যবস্থা আদতে বিকেন্দ্রিত জ্ঞান ব্যবস্থাকে বিন্দুমাত্র সহ্য করতে পারে না - তাই দক্ষিণ-বাম-মধ্যপন্থীদের জ্ঞানচর্চায় কেন্দ্র উপসর্গীয় শিক্ষাকেন্দ্রগুলির রমরমা(কলকাতায় সেন্টার নামে এক বাম প্রভাবিত মধ্যবিত্ত পুনর্বাসন নামক শিক্ষাকেন্দ্র রমরম করে সরকারি ভর্তুকিতে আজও চলছে)। গ্রামের পরিবেশ, জ্ঞানেই যদি রোগ সারে তাহলে গ্রামীনদের চুষে লক্ষ লক্ষ টাকা তুলে ডাক্তারি পড়া মধ্যবিত্তের গ্রামে যাওয়ার বিতর্কের - গ্রামের ভাল করার প্রশ্ন উঠছে না। গ্রাম আজও নিজে জানে নিজের ভাল কোথায়। এখানেই মধ্যবিত্ত আর তার পালক, বড় পুঁজির অস্তিত্ব সংকট - তাঁরা চায় না গ্রাম স্বনির্ভর হোক - শহরের আর ইয়োরোপ আমেরিকার উপনিবেশ হয়ে বাঁচুক। বড় পুঁজির দরকার লাভ, মধ্যবিত্তের প্রয়োজন চাকরি আর ইওরোপিয়কেন্দ্রিক গণতন্ত্রীয় রাজনীতিতে পুনর্বাসন। রোগী চুলোর দোরে যাক - বেঁচে থাক বড় পুঁজি আর পুঁজির দ্বাররক্ষক মধ্যবিত্ত। তাই এনজিও, স্বাস্থ্য আন্দোলন, বিজ্ঞান কর্মীরা চেষ্টা করে যাচ্ছেন বড় পুঁজির, কেন্দ্রিভূত জ্ঞানের এলোপ্যাথি ব্যবস্থাকে যত দূর সম্ভব গ্রামে পৌছে দেওয়ার।
আরও একটা কথা, সলভিনসএর ছবিগুলি প্রকাশনা করাগিয়েছিল এই বিষয়টি প্রমান করার জন্য - এলোপ্যাথির আগেও, কেন্দ্রিয় কবিরাজি চিকিতসার বাইরেও ভারতে কোটি কোটি মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে জানতেন নিজের মত করে হাজার হাজার বছর ধরে। তাদের রোগও হত, চিকিতসাও হত। তখনকার যে সব পেশাদার মানুষের ছবি এঁকেছেন সলভিনস তাতে দেখা যাচ্ছে, পুরুষ মহিলা নির্বিশেষে সুঠাম, বড় চেহারার মানুষ। আর দীপঙ্করদা যে বিজ্ঞান আন্দোলনের কথা বলেছেন, সেই বিজ্ঞান স্বাস্থ্য আন্দোলন ইওরোপের জ্ঞানচর্চার বিজ্ঞান আন্দোলনকে খুঁটি ধরে আজও টিকে রয়েছে। কলকাতা ভিত্তিক এক বিজ্ঞান সংগঠনের বই - আয়ুর্বেদে বিজ্ঞানএ তাঁরা খুঁজতে যান বিজ্ঞান মানে তাঁরা যা বোঝেন, তা আয়ুর্বেদে রয়েছে কি না - এবং সেই জ্ঞান নির্ভর করে পাতার পর পাতা তাঁরা ভেঙ্গিয়েই যাচ্ছেন আয়ুর্বেদকে, এক চিকিতসককে। আয়ুর্বেদ নিয়ে প্রচুর নাড়াচাড়াঘাঁটা হয়েছে। তা নিয়ে অন্তত আমাদের মাথা ব্যথা নেই - আয়ুর্বেদের কেন্দ্রিয় জ্ঞান চর্চার সঙ্গে গ্রামীন জ্ঞান চর্চার আসীম দূরত্ব - তবুও সেই ব্যবস্থার সমব্যথী আমরা। কিন্তু ইংরেজি শিক্ষিত বিজ্ঞানকর্মী, স্বাস্থ্য কর্মীরা যা করছেন তা আদতে পশ্চিমী জ্ঞান চর্চার দাঁড়িয়ে অন্য - পূর্বের জ্ঞান চর্চাকে বোঝার চেষ্টা - ঈশপের গল্পের হস্তি দর্শনের সমতুল্য।
এই যে পশ্চিমিয় জ্ঞানচর্চায় বেড়েওঠার ফল ফলছে তাদের গবেষনায়। পড়ছি অবভাস প্রকাশিত 'ভারতের পটভূমিতে চিকিতসা বিজ্ঞানের ইতিহাস' বইটি - লিখেছেন ভারত-পশ্চিমের নানান গুণী - মূলত ইওরোপিয়দের নানান প্রকাশনার অনুবাদ - মূলতঃ ইংরেজিতেই লিখিত নিম্নবর্গের ইতিহাসের ছোঁয়া রয়েছে। নিম্নবর্গের ইতিহাসবিদদের আলোচনা যেমন আধুনিকতা ,পশ্চিমি গণতন্ত্র এবং পুঁজিবাদ(না এলে সমাজতন্ত্র আসবে না তাই কর্ণওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তকে আভিবাদন জানিয়ে প্রগতিশীল তকমা দেওয়া হয় - দেশিয় প্রতিক্রিয়াশীলেরা রাষ্ট্রকে কর না দিয়ে, জমি অর্পন না করে জমি লুকিয়ে রাখছেন তার বিশদ বর্ণনাও রয়েছে এবং জয়কৃষ্ণ মুখোপাধ্যায় সেই দেশজ প্রতিক্রিয়াশীলদের থেকে জমি উদ্ধার করে ব্রিটিশ রাষ্ট্রের হাতে অর্পন করে প্রগতিশীল আখ্যা পাচ্ছেন, বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি খারাপ কিন্তু ব্রিটিশ গণতন্ত্রের মহিমার শেষ নেই ইত্যাদি ইত্যাদি) বিকাশের অবশ্যম্ভাবী পথের ভিত্তি ধরে আলোচনা এগোয়, তেমনি, আপনি মানুন ছাই না মানুন, এই বইএর নানান প্রবন্ধে ধরে নেওয়া হয়েছে শল্য চিকিতসাই, চিকিতসা শাস্ত্রের অগ্রগতির অন্যতম সোপান। আশ্চর্য, এই বইতে কোথাও বলা নেই ভারতে হিংসক(শল্য চিকিতসা) এবং অহিংসক(জৈন অশল্য) চিকিতসাবিদ্যার ধারা ছিল। বাউল গানে হেঁট মুণ্ড উর্দ্ধপদ বাক্যবন্ধ বা সেই দেশের কথা রে মন ভুলে গিয়েছ... গান প্রমান করে শারীরবিদ্যা জানায় তন্ত্র খুব কম যায় না। বইতে খুবই হাহুতাশ করা হয়েছে ইওরোপের মত ভারতে শল্যবিদ্যা নির্ভর চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় ভারতে চিকিতসা ব্যবস্থা ভেঙ্গে পড়ে। ঔপনিবেশিক কোম্পানি আমলে ইওরোপিয় হাসপাতাল, ডাক্তার, ওষুধ কেন্দ্রিক পশ্চিমি চিকিতসাধারা ব্যবস্থাকে এ দেশে প্রবেশের - এদেশের মানুষকে উদ্ধারের ছুতোয় - এ ধরণের জ্ঞানচর্চার প্রয়োজন আজও আছে। এধরণের চিকিতসাবিদ্যা গবেষণায় মৌখিক পরম্পরা ধরার কোনো চেষ্টাই থাকে না । বা বলা হয় না ভারতের চিকিতসাবিদ্যা অবলম্বন করে গড়ে উঠেছে ইওরোপিয় চিকিতসাবিদ্যার ভিত।
ফলে মধ্যবিত্তের উন্নয়নের গ্রামবিলাস তাই হয়ে ওঠে ইওরোপিয়তার ঔপনিবেশিকতার বড় পুঁজির হাত শক্ত করার নতুনতম হাতিয়ার। আর মধ্যবিত্তের পুনর্বাসনের হাতিয়ার।