Showing posts with label বিজ্ঞান কারে কয়. Show all posts
Showing posts with label বিজ্ঞান কারে কয়. Show all posts

Friday, January 26, 2018

উপনিবেশ বিরোধী চর্চা, জোড়া পাতা - পশ্চিমি বিজ্ঞান কারে কয় - ক্লদ আলভারেজ

ক্লদ আলভারেজের লেখার খুব গুরুত্বপূর্ণ অংশ হল জোড়াপাতাটি যেখানে তিনি অতিরিক্ত পাঠের নিদান দিচ্ছেন। জানি অনেকের ভাল লাগবে না, কিন্তু দেওয়া রইল। যদি কারোর কাজে লাগে।
আমার মন কেড়ে নিয়েছে শেষ স্তবকটি, এটা আমার মনেরও কথা। এখানে তিনি লিখছেন, But no work of academia can be as compelling as human experience. Enmeshed in day-to-day village cosmology, it was not too long before the scales fell quickly from my eyes. If one attempts to live close to the peasants or within the bosom of nature, modern science is perceived differently: as vicious, arrogant, politically powerful, wasteful, violent, unmindful of other ways. Life in Thane, a village north-east of the state of Goa, on India’s West Coast, and for the past six years in Parra, a more accessible coastal village, provided me with enough education to see through the emperor’s new clothes.
FURTHER READING
Mahatma Gandhi’s vigorous attack on the claim of modern science to truth in M.K. Gandhi, ‘Hind Swaraj’, in Collected Works of Mahatma Gandhi, Delhi: Government of India, vol. 􀀓, pp. 􀀗􀀐–􀀑􀀏􀀗, has been most important to me. A few decades later, a kindred spirit, Lewis Mumford, examined similar trends and pointed to the violence inherent to science in L. Mumford, ‘Reflections’, in My Works and Days, New York: Harcourt Brace Jovanovich, 􀀐􀀘􀀖􀀘, and, of course, in his The Myth of the Machine, New York: Harcourt Brace Jovanovich, 􀀐􀀘􀀕􀀓. Among the more recent inquiries into the epistemological limitations of science, see for instance P. Feyerabend, Against Method: Outline of an Anarchistic Theory of Knowledge, London: Verso, 􀀐􀀘􀀖􀀔, or K. Hübner, Critique of Scientific Reason, Chicago: University of Chicago Press, 􀀐􀀘􀀗􀀔. It is also worthwhile consulting L. Fleck, Genesis and Development of a Scientific Fact, Chicago: University of Chicago Press, 􀀐􀀘􀀖􀀘, an early essay (written in 􀀐􀀘􀀒􀀕) on science as a social construction.
The vicious link between science and development has been explored in A. Nandy (ed.), Science, Hegemony and Violence: A Requiem for Modernity, New Delhi: Oxford University Press, 􀀐􀀘􀀗􀀗, and by myself in C. Alvares, Science, Development and Violence, New Delhi: Oxford University Press, 􀀐􀀘􀀘􀀑. I found very insightful C.V. Seshadri’s seminal work Development and Thermodynamics, Madras: Murugappar Chettiar Research Centre, 􀀐􀀘􀀗􀀕, and also J.P.S. Uberoi, Science and Culture, New Delhi: Oxford University Press, 􀀐􀀘􀀖􀀗. For two case studies in India, see D. Sharma, India’s Nuclear Estate, New Delhi: Lancers, 􀀐􀀘􀀗􀀒, and V. Shiva, The Violence of the Green Revolution: Ecological Degradation and Political Conflict in Punjab, Penang and London: Third World Network and Zed Books, 􀀐􀀘􀀘􀀐.
Stunning critiques of science have emerged from gifted practitioners of life husbandry. In the field of agriculture there is M. Fukuoka, The One Straw Revolution, Hoshangabad: Friends Rural Centre, 􀀐􀀘􀀗􀀔, and in the field of health M. Kothari and L. Mehta, Cancer:Myths and Realities, London: Marion Boyars, 􀀐􀀘􀀖􀀘, and Death, London: Marion Boyars, 􀀐􀀘􀀗􀀕. I. Richards, Indigenous Agricultural Revolution: Ecology and Food Production in West Africa, London: Hutchinson, 􀀐􀀘􀀗􀀔, testifies to the appropriateness of indigenous knowledge of cultivation, while F. Apffel-Marglin, ‘Smallpox in Two Systems of Knowledge’, in F. Apffel-Marglin and S. Marglin, Dominating Knowledge, Oxford: Clarendon Press, 􀀐􀀘􀀘􀀏, pp. 􀀐􀀏􀀑–􀀓􀀓, shows the inner cultural logic of a non-scientific way of seeing smallpox. Furthermore, there is obviously a long history of non-Western science. Thanks to the monumental work of J. Needham et al., Science and Civilization in China, vols 􀀐–􀀖, Cambridge:
Cambridge University Press, 􀀐􀀘􀀔􀀓, rich material on China is available; while Dharampal, Indian Science and Technology in the 􀀐􀀗th Century, New Delhi: Impex, 􀀐􀀘􀀖􀀐, highlights the
Indian patrimony of knowledge before colonization. S. Goonatilake, Aborted Discovery: Science and Creativity in the Third World, London: Zed Books, 􀀐􀀘􀀗􀀒, discusses the attempts and difficulties in redefining science from a non-Western perspective.

উপনিবেশ বিরোধী চর্চা১১ - পশ্চিমি বিজ্ঞান কারে কয় - ক্লদ আলভারেজ

পশ্চিমি বিজ্ঞানের জ্ঞানচর্চার হিংসাত্মক ক্ষেত্র বিস্তৃতি নির্দিষ্টভাবে অন্যান্য জ্ঞানচর্চার অধিকারের ওপর দীর্ঘকালীন নগ্ন হস্তক্ষেপ। রাষ্ট্রীয় নীতি যেহেতু একটি জ্ঞানচর্চার পৃষ্ঠপোষণা করে, সেহেতু অন্য জ্ঞানচর্চাকে সে ক্ষতিকরে এবং অগ্রাহ্যও করে। শুধু একটা উদাহরণ নিতে পারি চিকিতসাবিদ্যা। যেভাবে ভারতীয় পদ্ধতিতে চিকিতসাকে প্রায় উপেক্ষা করে সাগরপারের এলোপ্যাথি চিকিৎসা ব্যবস্থার পৃষ্ঠপোষণা করা হচ্ছে সরকারি উদ্যমে, সে তথ্য নিশ্চই নথি করণ করে বোঝাতে হবে না।
সব সাম্রাজ্যই অসহমান এবং হিংসার মদতদাতা। নিজের জ্ঞানচর্চা বিষয়ে পশ্চিমি বিজ্ঞানের ঔদ্ধত্যের দরুণ নানান বিকল্পকে সক্রিয়ভাবে ধ্বংস করে সেগুলির ওপর নিজের নকল পদ্ধতিতে শেখা বিদ্যাটি চাপিয়ে দিয়েছে। ফলে এই পদ্ধতিটি সীমাহীন এবং স্থানীয় হিংসা অত্যাচার সৃষ্টি করেছে এই অভিচারের ফলশ্রুতিতে আধুনিক বিজ্ঞান প্রাকৃতিক সম্পদের ওপর অপটুভাবে এবং অযথাযথভাবে দখল নিয়েছে। যেভাবে ইওরোপ উত্তর এবং দক্ষিণ আমেরিকা এবং বিশ্বের নানান দেশের কোটি কোটি আদিবাসিন্দাকে নির্বিচারে হত্যা করে নিজেদের বসতি তৈরি করেছে, ঠিক সেইভাবে তাদের চিকিতসাবিদ্যা সেই দেশগুলোর চিকিতসাবিদ্যা, সেই দেশের বীজ ইওরোপিয় বীজ দিয়ে উৎখাত করেছে। তাদের জ্ঞানচর্চাকে তারা আধুনিক বিজ্ঞান নাম দিয়ে অন্য সব ধরণের দ্যাখা, কাজের এবং পরমার্থকে মুছে দিয়েছে।  
জ্ঞানই ক্ষমতা। কিন্তু ক্ষমতাও জ্ঞান। ক্ষমতা নির্ধারিত করে কোনটা জ্ঞান আর কোনটা নয়। ফলে আধুনিক বিজ্ঞান তার অপ্রতিযোগী অথচ ভিন্ন ধরণের মানুষে মানুষে যোগাযোগ, প্রকৃতির সঙ্গে মানুষ প্রকৃতি এবং মানুষের সঙ্গে ব্রহ্মাণ্ডের সম্পর্ক ধ্বংস করে, না পারলে তাকে ন্যুন করার উদ্যম নেয়। আধুনিক বিজ্ঞান, নিজেকে বাদ দিয়ে সব ধরণের জ্ঞানচর্চার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যাতে নিজের সূত্র আর তৈরি করা ধারণার একচ্ছত্র কর্তৃত্ব বজায় থাকে। এই তৈরি করা ধারণাই পশ্চিমি সংস্কৃতির আগ্রাসী রূপের সঙ্গে যুক্ত।
সাধারণভাবে একটা ভ্রম তৈরি করা হয়েছে এই বলে যে আধুনিক বিজ্ঞান, সত্য জ্ঞানের বিপুল সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে দিয়েছে। বাস্তবে এটি জ্ঞানকে মানুষের কাছ থেকে কেড়ে নিয়েছে। সে নিজের ক্ষেত্র বিপুলভাবে বাড়িয়েছে, অন্যান্যদের ধ্বংস বা চেপে দিয়েছে। মানুষের অভিজ্ঞতার ফসলের সঞ্চয়ের যে সম্ভাবনার সুযোগ ছিল, সেই দ্বারটাকে সে সঙ্কুচিত করে রেখেছে। মনে হতে পারে সে বিপুল তথ্যের স্ফূরণ ঘটিয়েছে। কিন্তু তথ্য, তথ্যই, জ্ঞান নয়। শুধু বলা যায়, জ্ঞানের অবনমন এবং বিকৃতি ঘটেছে। বোঝা দরকার বিজ্ঞানকে কিন্তু ব্যবহার করা হচ্ছে না জ্ঞান বৃদ্ধির হাতিয়ার হিসেবে, বরং শুধুমাত্র জ্ঞানের উপনিবেশ এবং নিয়ন্ত্রণ কায়েম করার এবং একই সঙ্গে একটি সোজা সঙ্গীন পথে একটি নির্দিষ্ট প্রকল্প রূপায়নের উদ্দেশ্য মানুষের আচরণ নিয়ন্ত্রণের জন্যে পশ্চিমি বিজ্ঞান কাজ করে চলেছে।
তাহলে কি পরাজয় সম্পূর্ণ হয়েছে? না। আধুনিক বিজ্ঞানের কাছে বিশ্বের প্রত্যেকটি অংশ মাথা নোয়ায় নি। কৃষি ও খাদ্য ব্যবসা, পারমাণবিক চুল্লি, বিপুল বিশাল বাঁধ – যেগুলি আদতে আধুনিক বিজ্ঞানের বাহ্যিক চিহ্ন, সারা বিশ্বজুড়ে প্রতিরোধের মুখোমুখি পড়ছে। বহু মানুষ যারা আধুনিক বিজ্ঞানের ফাঁকা ফলটি ভক্ষণ করে আপাতত মোহমুক্ত, তারা শুধু নয়, বিপুল সংখ্যক মানুষ সেই ফলটি খেতে অস্বীকার করছে। কোটি কোটি চাষী কৃষি ব্যবসায়ীদের হাত থেকে প্রতিদিন মুক্তির পথ তৈরি করে নিচ্ছেন, কোটি কোটি মানুষ আধুনিক এলোপ্যাথি চিকিৎসার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। লক্ষ লক্ষ মানুষ আধুনিক বিজ্ঞানের সঙ্গে জড়িয়ে থাকা বিকৃত নৈতিকতা থেকে বেরিয়ে আসতে উদগ্রীব।
স্বাধীনতার পর থেকে দীর্ঘকালব্যাপী পশ্চিমি বিজ্ঞানের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষণা সত্ত্বেও ভারতের হৃতগৌরব ফিরে আসে নি। ১৯৭৬ সালে ইন্দিরা গান্ধী ভারতীয় নাগরিক কর্তব্য হিসেবে বৈজ্ঞানিক মানিসিকতাকে যুক্ত করেছিলেন সংবিধান সংশোধন করে। এতদ সত্ত্বেও বৈজ্ঞানিকদের সমাজে ব্যর্থতার সঙ্কট কাটে নি এবং প্রত্যেক দশকে তারা ভারতের সমাজ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন।
এই বৈজ্ঞানিক ব্যর্থতার ফলে ভারতকে খুব সহজে আধুনিক পশ্চিমি বিজ্ঞানের সুতোয় নাচানো যাচ্ছে না। অপশ্চিমি সমাজের মানুষেরা সাধারণভাবে পশ্চিমি জ্ঞানের ভাণ্ডারে ঝাঁপ দিয়ে পড়ছেন না। বহু ক্ষেত্রে আগ্রাসীভাবে তারা অসহযোগ দেখিয়ে চলেছে। জনগণ, গোষ্ঠী, গ্রাম সমাজ উন্নয়নের আধুনিকতাকে বর্জন করে নিজেদের পরম্পরার জীবনধারণে, প্রকৃতির সঙ্গে আত্মীয়তা এবং পরম্পরার শিল্পচর্চায় খুশি থাকছেন। উন্নয়নের বিরুদ্ধে বিদ্রোহ আদতে আরেক স্তরের আধুনিক পশ্চিমি বিজ্ঞান আর তার হিংসার বিরুদ্ধে বিরুদ্ধতা। এটি মহাত্মা গান্ধীর কথা। যারা প্রকৃতি ও মানুষের স্বাভাবিক অধিকার নিয়ে চিন্তিত এটা তাদেরও কথা।
(শেষ)
উলফগাং শ্যাকস সম্পাদিত দ্য ডেভেলাপমেন্ট ডিক্সনারি, আ গাইড টু নলেজ এজ পাওয়ার থেকে

উপনিবেশ বিরোধী চর্চা১১ - পশ্চিমি বিজ্ঞান কারে কয় - ক্লদ আলভারেজ

আধুনিক বিজ্ঞানের অবিনিময়যোগ্যতা, বৈজ্ঞানিক জ্ঞানের সব থেকে বড়াই করা বস্তুনিষ্ঠতার দাবি, তথ্যের নিরপেক্ষতা, বিভিন্ন ধর্মের, নীতির এবং দেশের শিক্ষিত এবং যুক্তিপূর্ণ মানুষের কাছে খুবই গ্রহণযোগ্য বিষয়। যুক্তিপূর্ণতা, বৈজ্ঞানিক মানসিকতা এবং আধুনিক শিক্ষা মানুষের জীবনে প্রশ্নাতীত এবং গুরুত্বপূর্ণ সম্পদ।
বিজ্ঞান ভুলে যায় সে জ্ঞানার্জন করেছে তর্ক করতে করতে, বিরোধের মধ্যে দিয়ে, সূত্রগুলির মধ্যে বিতর্ক ধরে, অথচ সে বৈজ্ঞানিক সমাজের বাইরের মানুষের বিজ্ঞান বিষয়ক যুক্তি, তত্বের অথব তার কর্মপদ্ধতির খামতি ধরানোর বিষয়ে খুব স্পর্শকাতর। বৈজ্ঞানিক স্বতঃসিদ্ধতা, পদ্ধতি এবং জ্ঞানের non-negotiabilityটাকে নিয়ে, কয়েকশ বছর ধরে অজ্ঞানী প্রচারকদের প্রচার একটি ক্ষমতার মিথ তৈরি করে দিয়েছে, যার মাধ্যমে আমরা বুঝতে পারি কিভাবে সে বেড়ে উঠে তার অনতিক্রম্য স্থানটি তৈরি করেছে।
ওপরে আমরা দেখলাম, বৈজ্ঞানিক জ্ঞানকে আবেগ, বর্ণ, সম্প্রদায়, ভাষা, ধর্ম, এবং বহুজাতিকতা প্রাথমিক এবং পছন্দের হাতিয়ার হয়ে উঠে সবার স্বার্থে শুধু নয় সবার ওপর চাপিয়ে দেওয়া হল। এ বিষয়ে সারা বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশের উদারপন্থী, সাম্যবাদী, প্রক্রিয়াশীল, গান্ধীবাদী, রক্ষণশীল এমন কি বিপ্লবী বুদ্ধিজীবীদের মধ্যে বিজ্ঞানের একনায়কতন্ত্রের ওপর অগাধ নির্ভর্শীলতা লক্ষ্য করেছি।
আধুনিক বিজ্ঞানের আর অন্যান্য জ্ঞানচর্চার মধ্যে বৈরিতাপূর্ণ ক্ষমতার সম্পর্ক তৈরি হয়েছে। এই বিষয়কে নির্ভর করে উন্নয়ন ভাবনা একটি গতিশীল(সক্রিয়ভাবে ঔপনিবেশিক) ক্ষমতা তৈরি করে, এবং বিপুল সংখ্যক মানুষের বেঁচে থাকার দৈনন্দিনতার রসদের ওপর হুমকি হিসেবে কাজ করে। পশ্চিমি বিজ্ঞানের ধারণা পরম্পরার মানুষের জ্ঞান তার প্রতিযোগী, তাই এটি তার বিরুদ্ধপক্ষ। সে যেহেতু পরম্পরার বিজ্ঞানকে নিচু চোখে দেখে, প্রাকৃতিক ধনসম্বলের ওপর জনগনের অধিকারের বিষয়েও তার শ্রদ্ধা নেই।
সবার ওপরে, উন্নয়ন বিষয়ে আধুনিক জাতি রাষ্ট্রের এই অত্যধিক স্বার্থনির্ভরতার জন্য উন্নয়ন নিজে ব্যক্তির অধিকার, রাজনৈতিক স্বাধীনতা এবং সৃষ্টিশীলতার বিরুদ্ধে সংঘাতে যায়, ধ্বংস করে, এবং প্রায়ই সেগুলির গুরুত্ব গুরুতরভাবে হ্রাস করে। যে কোন একটি গণতন্ত্রে জনগনই প্রশাসক। কিন্তু জনগণ সেই কাজটি করে উঠতে পারে না, কেননা তাদের সরকার প্রায়শই সক্রিয় থাকে যাতে পশ্চিমি বিজ্ঞানের দর্শনানুসারে মানুষের মধ্যে পরিবর্তন আনা যায়।
একবার মানুষের জ্ঞানচর্চার অধিকারের মূল্য অবমূল্যায়িত হলে, রাষ্ট্র মোটামুটি সরকারিভাবে 
পশ্চিমি বৈজ্ঞানিক পদ্ধতির নির্দিষ্ট কিছু ধারণা এবং চাহিদা অনুসারে এই অধিকারগুলি উচ্ছেদ করার 
কাজে অগ্রসর হয়।
বিজ্ঞানের প্রচার হল, সে একমাত্র প্রকৃতির বৈধ বিররণ দিতে পারে, এবং সে হাতে একটি লাঠি নিয়ে পরম্পরার বিজ্ঞানের(trans-scientific, or folk-scientific) প্রকৃতি বর্ণনাকে পিটিয়ে পিটিয়ে বিকৃত করতে শুরু করে। ভারতের বিভিন্ন ‘people’s science movement’ সরকারি এবং প্রাতিষ্ঠানিক সঙ্গঠনগুলির হয়ে এই দায়িত্বটা তারা নিজেদের কাঁধে স্বেছায় তুলে নিয়েছে এবং তারা গ্রামের তান্ত্রিক বা জাদুকরদের বর্বরতাকে আধুনিক বিজ্ঞানের বৈদ্যুতিক চিকিৎসা বা frontal lobotomies(মানসিক রোগের একটি ভুলে যাওয়া একদা ‘বৈজ্ঞানিক’ মার্কা চিকিৎসা - অনুবাদক) দ্বারা প্রতিস্থাপিত করতে সর্বদা উৎসুক।
 
(ক্রমশঃ)
উলফগাং শ্যাকস সম্পাদিত দ্য ডেভেলাপমেন্ট ডিক্সনারি, আ গাইড টু নলেজ এজ পাওয়ার থেকে

উপনিবেশ বিরোধী চর্চা১০ - পশ্চিমি বিজ্ঞান কারে কয় - ক্লদ আলভারেজ

যে তর্কাতীত জ্ঞানের কথা বিজ্ঞান বলল সেটি কিন্তু রাজনৈতিক ক্ষেত্রের বাইরে রেখে দেওয়া হল – এটিকে দরদামযোগ্যতার বা পছন্দের বাইরে রাখা হল। ফলে বৈজ্ঞানিক জ্ঞানের বাইরে অন্য ধরণের জ্ঞানকে পছন্দ করার সুযোগ দেওয়া হল না। বলে দেওয়া হল বৈজ্ঞানিক জ্ঞান একমাত্র সত্যজাত জ্ঞান। কারোর পক্ষে বৈজ্ঞানিক জ্ঞানকে প্রশ্ন করার, বাতিল করার সুযোগ দেওয়া হল না, যেভাবে যে কেউ ধর্মীয় বা শৈল্পিক জ্ঞানকে বাতিল করে(এবং সে কাজে উৎসাহও দেওয়া হয়)। যদি কোন ব্যক্তি বৈজ্ঞানিক জ্ঞানের মৌলিক বিশ্বদৃষ্টিকে বাতিল করার ঝুঁকি নেয়, তাকে শুধু অশিক্ষিত বলে দেওয়াই হল না, তাকে নিন্দুক(এবং নিন্দনীয়), অযৌক্তিক এবং বিপথগামীও দাগিয়ে দেওয়া হল।
এখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার। প্রথমটি হল ভ্রমপ্রবণ মানুষ(fallible beings) আরও ভ্রমপূর্ণ প্রমানপত্র যুক্তিকে সঙ্গী করে দাবি করছে সে অভ্রম জ্ঞান উৎপাদনের এবং বিশ্লেষণের পদ্ধতি তৈরি করেছে। দ্বিতীয়ত যুক্তিবাদকে সংকীর্ণ এবং পক্ষপাতদুষ্ট বৈজ্ঞানিক যৌক্তিকতায় নামিয়ে আনা, যার সঙ্গে মানুষের মন কিভাবে ভাবে তার বিন্দুমাত্র সম্পর্ক নেই, যদিও এটি দিয়ে বোঝা যায় হাতে গোনা মানুষ কিভাবে ভাবনা চিন্তা করতে পারে।
যেহেতু পশ্চিমি আধুনিক বিজ্ঞানের একটাই লক্ষ্য ক্ষমতা দখল, তাই সে যাকে প্রকৃতি বলে দাবি করে, তাকে প্রশ্ন করে এমন কোন দাবি গ্রাহ্য করা তার পক্ষে বিপজ্জনক। তার দাবি যে সে সব ধরণের জ্ঞানচর্চায় মাথা ঢুকিয়ে মধ্যস্থ হিসেবে কাজ করবে এবং এমন ভাব দেখায় যাতে এই কাজটা সে নিরপেক্ষ ভাবে করছে। আধুনিক বিজ্ঞানের শংসাপত্র দেওয়ার সুযোগ যতই বাড়ল, সে ততই অগণতান্ত্রিক হয়ে উঠতে শুরু করে। এবং জ্ঞানের রাজ্যে প্রবেশাধিকার দেওয়া হতে শুরু করল বিশেষ সুবিধাপ্রাপ্তকে এবং বিশেষভাবে দক্ষদের। এই জ্ঞানের বাইরের মানুষকে শুন্যমনা হিসেবে দ্যাখা হতে থাকল এবং মনে করা হতে শুরু করল এই শূন্যস্থানে বিজ্ঞানের নানান তথ্য পুরে দেওয়ার উপযোগী সে। তার জ্ঞান এবং জ্ঞানের অধিকার থেকে চ্যুত হল।
এখানে আরেকটি বিরোধাভাস আছে। এত দিন বলে আসা হয়েছে বৈজ্ঞানিক যুক্তি ব্যক্তি নিরপেক্ষ এবং ব্যক্তি কেন্দ্রিক স্বেছাচারিতামুক্ত। সে এমন কিছু সূত্র আবিষ্কার করছে যা মানব নিরপেক্ষ। অথচ এই শংসাপত্র দেয় ব্যক্তি, এমন ব্যক্তি যাদের স্বার্থ নিহিত রয়েছে বৈজ্ঞানিক ক্ষমতায় সাপেক্ষে এবং অধিকাংশের জীবিকা নির্ভর করছে এই ক্ষমতার চলনের ওপর। ভ্রান্তশীল মানুষ তার শিক্ষার সঙ্গে যুক্ত সম্মানকে পুঁজি করে রাজনৈতিক ক্ষমতার অংশিদার হয়। ব্যালটকে সুস্পষ্টভাবে প্রতিস্থাপিত করা হল, অনুমান নির্ভর জ্ঞানচর্চার নতুন বৈজ্ঞানিক পৌরোহিত্যর দ্বারা।
এই পদ্ধতিটি অবশ্যই গণতান্ত্রিক কাজকর্মের সম্পূর্ণ বিপরীতাত্মক, যেখানে অধিকার অনন্য, বিশ্বজনীন এবং প্রাথমিকভাবে ব্যক্তিসাপেক্ষ, কেননা তারা একই প্রজাতির অংশ। এই ধরণের অধিকারগুলি হল সত্য জ্ঞানের দাবির অধিকার এবং ব্যক্তিনিরপেক্ষ জ্ঞানকে বাতিল করারও অধিকার। এটা এমন অধিকার, অন্যভাষায় জ্ঞানকে শংসাপত্র দেওয়ার ক্ষমতার অধিকারও অন্তর্ভূক্ত। কিন্তু নতুন আধুনিক বিজ্ঞানের স্বৈরশাসনে এই অধিকারগুলির ওপরে আঘাত হানা হল, তারপরে নষ্ট করে ফেলা হল, এবং মনে করা হল না সাধারণ মানুষের পক্ষে তাদের নিজেদের কাজকর্মের ফল হিসেবে বিশ্বজনীন জ্ঞান চর্চা বা জ্ঞান তৈরির করার ক্ষমতা রাখে। বৈজ্ঞানিক একতান্ত্রিকতার আশেপাশে থাকা প্রত্যেক মানুষের হাত থেকে এই রাজনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হল। যে সব ক্ষমতাসীন মনে করলেন মানবাধিকারকে খুব তাড়াতাড়ি গণতন্ত্রীকৃত করে ফেলা হয়েছে, তাদের জন্য বিজ্ঞান নিয়ে এল এক হাতিয়ার যার দ্বারা সে একসময় যে অধিকার দিতে বাধ্য হয়েছিল, তাকে ফিরিয়ে নিতে শুরু করল।
ফলে পরিকল্পনা, বিজ্ঞান এবং প্রযুক্তি – প্রকৌশলীরা –জ্ঞান উৎসারণ দখল, মানুষের জ্ঞান উতসারণের অধিকার হরণ, জনস্বার্থের সাধারণ মানুষের যোগ দেওয়ার অধিকার অথবা নিজেদের বেঁচে থাকার অধিকার ছিনিয়ে নেওয়ার ক্ষেত্রে দক্ষ হয়ে উঠলেন।
(ক্রমশঃ)

উলফগাং শ্যাকস সম্পাদিত দ্য ডেভেলাপমেন্ট ডিক্সনারি, আ গাইড টু নলেজ এজ পাওয়ার থেকে

উপনিবেশ বিরোধী চর্চা৯ - পশ্চিমি বিজ্ঞান কারে কয় - ক্লদ আলভারেজ

একটি সর্বগ্রাসী দৃষ্টিভঙ্গী
একমাত্র গণতান্ত্রিক ভাবনাই আধুনিকতার এই দুই দলনকে প্রতিহত করতে পারে, যে গণতন্ত্রের মূল ভিত্তি হল মানবিক অধিকার। এবারে আমরা দেখি, আধুনিকতার সর্বগ্রাসী মনোভাব দমনকরতে এই হাতিয়ারের কিভাবে ক্ষতিসাধন করা হয়েছে।
এর আগে আমরা দেখেছি জন্মগতভাবে একই গর্ভে আধুনিক বিজ্ঞান আর উন্নয়নের উদ্ভব হয়েছে এবং উভয়েই প্রথম থেকেই মানুষ আর পরম্পরার শিল্পের ওপর খড়গহস্ত। আমরা আলোচনা করেছি কি ভাবে নতুন জাতিরাষ্ট্র আকর্ষনীয় বিজ্ঞানকে হাতিয়ার করে, তাদের অগ্রগতির সজ্ঞা অনুযায়ী মানুষকে বদল করার চেষ্টায় উন্নয়ন প্রকল্পে নিবেদিতপ্রাণ হয়ে উঠেছে।
আধুনিক বিজ্ঞান/আধুনিক রাষ্ট্রের এই দুই চরিত্রই মানুষের স্বভাবিক অধিকারের পরিপন্থী। প্রাথমিকভাবে বিজ্ঞান প্রকৃতি এবং পরম্পরার প্রযুক্তিকে অযোগ্য, নিকৃষ্ট এবং ন্যুনতার প্রান্তিক মানক(marginal value) হিসেবে দেগে দেয়। এই সুযোগে বড় পুঁজির শিল্প(পুঁজিবাদী বা রাষ্ট্রবাদী উভয়েই) বিজ্ঞানের সরবরাহকরা কর্মপদ্ধতি বাস্তবায়িত করার উদ্যম নেয়। মনে রাখতে হবে, শিল্প বিপ্লবের আগে পর্যন্ত, মানুষের ইতিহাসের জীবন রক্ষার জন্য প্রযুক্তিক জ্ঞান ছিল বিকেন্দ্রিত এবং আমূল বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা। বাস্তবিক, লক্ষ লক্ষ শিল্প এবং প্রযুক্তি বেঁচেছিল মূলত পারিপার্শ্বিক তাপ প্রয়োগ করে সংগৃহীত জ্ঞান এবং মানুষের উভাবিত ধারণা, কাঁচামাল, ইঙ্গিতময়তার যৌথতায়। বহু ক্ষেত্রে মানব প্রজাতির প্রাযুক্তিক বিপুল বৈচিত্র, প্রকৃতির জিনগত বৈচিত্রের সঙ্গে তুলনীয়।
দ্বিতীয় উদাহরণ হিসেবে বলতে পারি, মানবীয় স্বাভাবিক অবস্থা(human normality)কে নতুন করে সংজ্ঞায়িত করা হল। যতক্ষণনা মানুষ আধুনিকতার কাছে মাথা নোয়াচ্ছে, ততক্ষণ তার মানবিক বোধ নিয়ে কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার অধিকারটাও কেড়ে নেওয়া হল। তাদের অবমানুষ(deficient) হিসেবে ধরে নিয়ে নতুন করে ছাঁচে ঢালা শুরু হল। এর আগে ভারত সরকারীর ঘোষিত বৈজ্ঞানিক নীতিমালাটির উল্লেখ করেছি, সেখানে বলা হল, ভারতের বিপুল মানবসম্পদ দক্ষ এবং শিক্ষিত করলে আধুনিক বিশ্বে তারা সম্পদ হয়ে উঠতে পারে(‘India’s enormous resources of manpower can only become an asset in the modern world when trained or educated’)। এই হয়ে ওঠার পদ্ধতিতে পড়ে তারা যদি কোন এটা বলশালী কৃষ্টির ম্লান ভাঁড়(pale caricatures) হয়ে ওঠে, তাতেও তাদের বিন্দুমাত্র ক্ষতিবৃদ্ধি হয় না। বিজ্ঞান এবং তার বিশেষজ্ঞরা ঠিক করলেন কিভাবে মানুষকে ‘মানুষ’, শিক্ষিত, সংস্কৃত করে তোলা যাবে, এবং তারাই ঠিক করে দেবে এই নব্য মানুষেরা কি কি আত্মীকরণ করবে।
প্রাথমিকভাবে আধুনিক বিজ্ঞানের পক্ষে এই উদেশ্য পূরণ করা খুব কঠিন কাজ হবে না ধরে নেওয়া হল। কেননা তার দাবি ছিল সে অতি দক্ষ এবং তার ব্যাখ্যা শক্তিও বিপুল। সে বলেই দিল অতীতে মানুষ তার তত্ত্ব তথ্য বিশ্লেষণ করেছে, সে সবের তুলনায় তার ক্ষমতা এবং কার্যকারিতা অনেক গুণ বেশি, কারণ সে পক্ষপাত বিহীন এবং বিষয়মুখী। এই বিষয়মুখিতার সঙ্গে সহজেই জুড়ে দেওয়া গেল সাম্য আর গণতন্ত্রকে কেননা অপক্ষপাত সক্কলের জন্য উপকারী। (উদাহরণস্বরূপ যে কোন রাজকীয় প্রশাসনকে কুখ্যাতবলে দেওয়া যায়)। তার ফলে আধুনিক বিজ্ঞান আধুনিক গণতন্ত্রের জন্য সর্বরোগহর।
ইঙ্গিতেই বুঝিয়ে দেওয়া হল, যা ‘অ-বৈজ্ঞানিক’ তা মূল্যহীন, বিষয়ী এবং নির্বিচারে তা প্রান্তিক মান বিশিষ্ট, এবং জননীতি তৈরি করতে এগুলিকে ভিত্তি ধরা চলে না।
সপ্তদশ শতকের বৈজ্ঞানিক বিপ্লব চিন্তার জগতে চিন্তার বিপ্লব। এই বিপ্লব আমাদের মাথায় ঢুকয়ে ছাড়ল, মানব সভ্যতার ইতিহাসে এই প্রথম মানুষ জ্ঞানকে শাস্ত্রের বাইরে বের করে এনে, আলাদাভাবে জ্ঞান হিসেবে দেখার, বোঝার যোগ্যতা অর্জন করল। এবং এই বৈজ্ঞানিক পদ্ধতিতে জ্ঞানার্জনের পদ্ধতিটা এতই বিশ্বাসযোগ্য যে, যে জ্ঞান আর্জিত হল নতুন করে, তা বাস্তবিকভাবে অবিনিময়যোগ্য (non-negotiable) বলে দেওয়া হল। আদতে এই দাবি সর্বপ্রথম মানুষের স্বাভাবিক অধিকারের ওপর আঘাত হানল।
(ক্রমশঃ)

উলফগাং শ্যাকস সম্পাদিত দ্য ডেভেলাপমেন্ট ডিক্সনারি, আ গাইড টু নলেজ এজ পাওয়ার থেকে

উপনিবেশ বিরোধী চর্চা৮ - পশ্চিমি বিজ্ঞান কারে কয় - ক্লদ আলভারেজ

উন্নয়নও বিশ্বজুড়ে তার অগ্রগতি বজায় রাখতে পারে নি। সে যতটুকু অগ্রসর হতে পেরেছে তার কারন হল, নব্য স্বাধীন হওয়া জাতিরাষ্ট্রগুলির ক্ষমতার সঙ্গে মিলমিশ করে, রাষ্ট্রের হাত ধরে এবং অতীতের নিয়ন্ত্রণ চরিত্র এবং পরিচালন চরিত্রের জন্যই। প্রত্যেকটি জাতি রাষ্ট্র পুলিশ এবং ম্যাজিস্ট্রেট ব্যবস্থা মার্ফৎ নাগরিকের ওপর উন্নয়নের হাতিয়ারগুলো চাপিয়ে দেয়। যেন তার নাগরিক এতই অজ্ঞ যে তারা উন্নয়নের সুফলগুলো নিজেরা কুড়িয়ে নিতে পারবে না। নতুন জাতিরাষ্ট্রগুলি তাদের নাগরিকদের ‘মুক্ত থাকার জন্য বাধ্য করে’।
উন্নয়ণ হয়ে ওঠে সঙ্ঘর্ষএর অন্য নাম – উছেদ হয়ে যাওয়া গ্রামীনদের পুনর্বাসন, বাধ্যতামূলক সমবায়, ‘মানুষের নিজের সুবিধার জন্য’ মানুষকে নতুন ধরণের সংগঠনে বেঁধে ফেলা ইত্যদি। সুদানের দক্ষিণ অঞ্চলের প্রেসিডেন্ট আবেল আলিয়ার বিতর্কিত জংলেই খাল বিষয়ে একটি আলোচনা সভায় বলেছিলেন, ‘আমরা মানুষকে লাঠির বাড়ি মেরে স্বর্গে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি, আমরা সেই কাজটাই করে যাব, এবং তার পরে পরে ভালত্বের মাঠাগুলো তাদের পিছু ধাওয়া করবে’। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা মানুষের উন্নয়নে সামিল হতে তো দেয়ই না, তাদের এই অধিকার স্বীকার করা তো দূরস্থান।
আমাদের মনে রাখতে হবে উন্নয়নের প্রতি রাষ্ট্রের অঙ্গীকার আদতে উঠে আসে আধুনিক বিজ্ঞানের প্রতি তার নিবেদনের প্রক্রিয়া থেকেই। বিজ্ঞান তার পূরক বিকল্প, কেননা বিজ্ঞান উন্নয়নের বাস্তবতা পুনর্নিমান করতে সাহায্য করে। সে নতুন ধারণা এবং আইন তৈরি এবং পুনর্নিমান করেই কিন্তু বাস্তবতা পুনর্নিমান করে। প্রকৃতি কিভাবে কাজ করে, বা আরও গুরুত্বপূর্ণ, কিভাবে করা উচিৎ, সে দিকে আঙ্গুল নির্দেশ করে সে নতুন তত্ত্ব তৈরি করে।
ফলে যখন অপশ্চিমি সভ্যতার কোন রাষ্ট্র উন্নয়নের জোব্বা গায়ে চাপিয়ে নিয়ে, নতুন নতুন উন্নয়নের মন্দির মসজিদ তৈরি করে নব্য সমাজ আর অর্থনীতি গড়তে বদ্ধ পরিকর হয়ে ওঠে, তখন পশ্চিমি বিজ্ঞান তার অকৃত্রিম, স্বাভাবিক, আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ হাতিয়ারে পরিণত হয়। ঠিক এই কারণেই নেহেরুই উচ্ছেদ, ধ্বংস এবং অত্যাচারী বিপুল বিশাল উন্নয়ন যজ্ঞকে বলেছিলেন এ যুগের মন্দির।
রাষ্ট্রের উদ্যোগে বিজ্ঞানগর্ভ উন্নয়নবাদের যজ্ঞের বলি হয় সাধারণ মানুষ আর প্রকৃতি। আজ সরকারি বাস্তুতন্ত্রের অন্যতম কাজ হল প্রকৃতিকে নতুন করে তৈরি করা। এর একটা উদাহরণ হল বৈজ্ঞানিকদের জঙ্গল উন্নোয়নের প্রকল্প। জঙ্গল আর প্রাকৃতিকভাবে তৈরি হয় না। কিন্তু সেটায় তাদের মাথা ব্যথা নেই। তারা একটা নব্য উপায় উদ্ভাবন করেছেন যার নাম দেওয়া হয়েছে আবাদী(plantations) এবং তারা মনোকালচারকে বৈজ্ঞানিকভাবে জঙ্গল তৈরির ছাপ্পা দিছেন। প্রকৃতিকে নিকৃষ্ট বিকল্প দিয়ে প্রতিস্থাপিত করা হচ্ছে। বাস্তবে আধুনিক বিজ্ঞান যাকে জঙ্গল তৈরি করা বলছে, সেটা আদতে জঙ্গল ধ্বংসই।
রাষ্ট্র আধুনিক বিজ্ঞানের দেওয়া নির্দেশিকা, যেটা আদতে পশ্চিমের একটা কৃষ্টিগত উৎপাদন, নির্ভর করে প্রকৃতি আর মানুষকে উন্নত করার অধিকার দাবি করে। এই বিপুল বিশাল উন্নয়নের ধ্বংসযজ্ঞে মানুষের ভূমিকা মরা সৈনিকের বেশি কিছু নয়। এর বিনিময়ে তাদের একটি ক্ষুদ্র ভগ্নাংশ প্রাযুক্তিক বিষ্ময়ের খাতক হয়ে উন্নয়ন আর বিজ্ঞানের প্রচারের ধ্বজাধারী হয়। উন্নয়নের পৃষ্ঠপোষক রাষ্ট্রের ক্ষেত্রে, রাষ্ট্রের পদতলে এই আত্মনিবেদনে সে তার স্বাভাবিক অধিকার জলাঞ্জলি দেয়। যারা এই উন্নয়ন যজ্ঞে সামিল হতে পারে না, বা হয় না, তারা তাদের অধিকার থেকে বিচ্যুত হয়। তারা তাদের নিয়ন্ত্রণে থাকা সম্পদ এলাকা থেকে উচ্ছেদ হয় এবং সেই সম্পদ বড় পুঁজির হাতে অর্পিত হয়।
(ক্রমশঃ)

উলফগাং শ্যাকস সম্পাদিত দ্য ডেভেলাপমেন্ট ডিক্সনারি, আ গাইড টু নলেজ এজ পাওয়ার থেকে

উপনিবেশ বিরোধী চর্চা৭ - পশ্চিমি বিজ্ঞান কারে কয় - ক্লদ আলভারেজ

বিজ্ঞান সম্বন্ধীয় নেহরুর এই সরল, নিষ্পাপী এবং দেবশিশুসুলভ মনোভাব চারিয়ে গিয়েছিল দেশের আমলাদের মধ্যেও। ১৯৫৮ সালের মার্চে ভারত রাষ্ট্র সে বৈজ্ঞানিক নীতি প্রনয়ণ করল তাতে বলা হল, The dominating feature of the contemporary world is the intense cultivation of science on a large scale, and its application to meet a country’s requirements. It is this which, for the first time in man’s history, has given to the common man in countries advanced in science, a standard of living and social and cultural amenities, which were once confined to a very small privileged minority of the population. Science has led to the growth and diffusion of culture to an extent never possible before. It has not only radically altered man’s material environment, but, what is of still deeper significance, it has provided new tools of thought and has extended man’s mental horizon. It has thus even influenced the basic values of life, and given to civilization a new vitality and a new dynamism.
Science and technology can make up for deficiencies in raw materials by providing substitutes or, indeed, by providing skills which can be exported in return for raw materials. In industrializing a country, a heavy price has to be paid in importing science and technology in the form of plant and machinery, highly paid personnel and technical consultants. An early and large development of science and technology in the country could therefore greatly reduce the drain in capital during the early and critical state of industrialization.
Science has developed at an ever-increasing pace since the beginning of the century so that the gap between the advanced and backward countries has widened more and more. It is only by adopting the most vigorous measures and by putting forward our utmost effort into the development of science that we can bridge the gap. It is an inherent obligation of a good country like India, with its tradition for scholarship and original thinking and its great cultural heritage, to participate fully in the march of science, which is probably mankind’s greatest enterprise today।
একইভাবে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার রূপায়কেরা লিখলেন, In the planned economy of a country, science must necessarily play a specially important role … Planning is science in action, and the scientific method means planning।
এই নিজেই নিজের পিঠচাপদে দেওয়ার মনোভাব, স্বনির্বাচিত সত্য ঘোষণা করার স্বনিযুক্তি উদ্যম এবং নিজেই নিজেকে শংসাপত্র দেওয়ার প্রাতিষ্ঠানিক ধর্মীয়ড় সাংগঠনিক এই প্রক্রিয়া তৃতীয় বিশ্বের অধিকাংশ মানুষের, বিশেষ করে আদিবাসী, চাষী এবং অন্যান্য কারিগরদের কাছে স্বউদ্ভাসিত নয়, এরা এই Western paradigmএ বিশ্বাসও করেন না। বাস্তবিকভাবে যদি আধুনিক বিজ্ঞানের সুফলগুলি তাদের কাছে না পৌঁছয় তাহলে উন্নয়ন কখোনোই তাদের কাছে উন্নত নিত্যকর্মের সমার্থক হবে না। বিপরিতার্থকভাবে সাধারণ মানুষের কাছে উন্নয়ণ আদতে একটি মৃত্যু-ক্রীড়া(con-game)র বেশি কিছু নয়। আধুনিক বিজ্ঞান আরও আরও বেশি ত্যাগ, আরও বেশি কাজ, আরও বেশি বিরক্তিকর কাজের বিনিময়ে মানুষকে অনিরাপদ জীবিকার দিকে ঠেলে দেয়। সে পরনির্ভর অনিরাপদ লুঠ হয়ে যাওয়া শ্রমের মূল্যের বিনিময়ে জীবন্ত মানুষের দাস বৃত্তি দাবি করে(এবং তার সম্পর্কিত স্বশাসনেও)।
(ক্রমশঃ)

উলফগাং শ্যাকস সম্পাদিত দ্য ডেভেলাপমেন্ট ডিক্সনারি, আ গাইড টু নলেজ এজ পাওয়ার থেকে




Thursday, January 25, 2018

উপনিবেশ বিরোধী চর্চা৫ - পশ্চিমি বিজ্ঞান কারে কয় - ক্লদ আলভারেজ

প্রকৃতি আর পরম্পরার উৎপাদন(HANDICRAFT)ব্যবস্থার বিরুদ্ধাচারণ
শেষাদ্রি বলছেন দক্ষতা বিষয়ে তাপগতিবিদ্যার সংজ্ঞা যখন উন্নয়নের নির্ণায়ক হয়, তখন প্রকৃতি এবং অপশ্চিমি মানুষ উভয়ের ক্ষতিসাধন ঘটে। এটি ঘটে দুভাবে - একটি নতুনতম সংজ্ঞায় সংজ্ঞায়িত করা এবং দ্বিতীয়টি নিমেষের মধ্যে একজনকে উন্নত বা অনুন্নত বলে দেওয়া। উদাহরণস্বরূপ উষ্ণ এলাকার মনসুন কোটি কোটি টন জল ক্রান্তিবলয় থেকে নিয়ে আসে, কিন্তু যেহেতু এটি পরিমাপিক তাপমাত্রায়(ambient temperatures) কাজ করে, (খুব উচ্চ তাপমাত্রায় নয়) এই সংজ্ঞা অনুযায়ী এটি অদক্ষ কর্ম।
এস এস নাগরাজন বলছেন, This is not merely confined to the organic world. Even the evaporation of water, which forms clouds and desalinizes, is not done at 100ºC. Life could not have emerged by a process similar to what scientists use, at high temperatures. Scientists are incompetent to construct higher organizations at low temperatures. Tropical agricultural practices were built upon such a kind of knowledge. The two different kinds of approaches have different criteria of efficiency. So the two have a different understanding of development.
তিনি আরও বলছেন
Nature’s way is slow, peaceful, non-harmful, non-explosive, non-destructive, both for others and for itself. Take for example, the production of fibre by plants and animals, compared to machines. The end result of plant and machine processes may appear to be the same: fibre and rayon. The machine also produces a large quantity in a short time. But at what cost? The costs are borne by the weaker sections and by nature. The people who are chained to the machine (workers) are also consumed by it.
বাস্তব হল, যে সব কাজ পরিমাপিক তাপমাত্রায় সাধিত হয়, আধুনিক বিজ্ঞানের রাজ্য থেকে সেই সব কাজ বহিষ্কৃত হল। পরম্পরার সমাজ, বাঁশের কারিগর, মৌমাছি, রেশমকীট কিন্তু জঙ্গলের সম্পদ কাজে লাগিয়ে পরিমাপিক তাপমাত্রায় বড় পুঁজি প্রণোদিত উৎপাদনের মত পরিবেশকে উচ্চতাপমাত্রায় বর্জ্যদ্বারা দূষিত না করে উৎপাদনে নিরত থাকে।
তবুও আধুনিক বিজ্ঞান বড় গলা করে বলে চলে - The efficiency criterion stipulates that the loss of available energy in a conversion becomes smaller as the temperature at which the conversion is effected is higher above the ambient। বাস্তবিকই, এইভাবেই সে ভুতঝাড়ার মত করে গোটা শিল্প উৎপাদন এবং জীবনযাত্রাকে অস্থিতিশীল করে তোলে। উদাহরণ হিসেবে আমি ভারতের বিভিন্ন এলাকার বিভিন্ন ধরণের চিনির উৎপাদনের কথা বলব।
ভারত বহু ধরণের চিনি উৎপাদন করে। এরমধ্যে সাদা চিনি আর গুড় বেশ গুরুত্বপূর্ণ। সরকারিভাবে আমরা জানতে পারছি, যে পদ্ধতিতে সাদা চিনি উৎপাদন হয়, সেটি গুড় উৎপাদনের তুলনায় বহুগুণে উতকৃষ্ট। বড় চিনি মিলগুলির উৎপাদন দক্ষতা যেমন অনেক বেশি, তেমনি সেই পণ্যটিকে বহুকাল রাখাও যায়। এটি পরিবাহিত করা যায়, ধরে রাখা যায়, এটা না হলে খারাপ হয়ে যেত। আমরা জানি চিনি মিলগুলি কি ধরণের বর্জ্য প্রকৃতিতে ফেলে, কিন্তু একে মনে করা যায় খুব তুচ্ছ ঘটনা। এই ভাল উৎপাদন ব্যবস্থা চালু রাখার জন্য এইটুকু দাম তো আমাদের দিতেই হবে।
অন্য দিকে গুড় মূলত খোলা চুল্লিতে কৃষিজ পরিত্যক্ত, কাঠ আর আখের ছিবড়ে জ্বালিয়ে তৈরি হয়। যা উৎপাদন হয় তা খুব বেশি দিন রাখা যায় না। কিন্তু এই উৎপাদন ব্যবস্থায় কোন দূষণ ঘটে না – পৃথিবী বা প্রকৃতি-পরিবেশের কোন ক্ষতি হয় না। এবং স্বাভাবিকভাবে বেশিদিন গুড় মজুদ করে রাখাও যায় না এবং তা দিয়ে ফাটকা খেলাও যায় না।
দুটি পদ্ধতি নিয়ে যদি আমরা হিসেব কষতে বসি, তাহলে এটা মনেই হতে পারে গুড়ের তুলনায় চিনির উৎপাদনে রাষ্ট্রীয়ভাবে মদত দেওয়া জনস্বার্থে জরুরি। সাদা চিনিই আদতে উন্নয়ন। স্বাধীনতা পরবর্তী সময়ে এই ঘটনাটাই ঘটেছে। চিনি মিলের আশেপাশের যত আখ চাষী আছে, তাদের সরকারি ব্যাঙ্ক থেকে ধার পাওয়ার একটাই নীতি, সব আখ মিলকে বাধ্যতামূলকভাবে বিক্রি করতে হবে। তাদের এই আখ থেকে গুড় তৈরি করার অধিকার নেই। এই নীতি যাতে কঠোরভাবে প্রয়োগ করা হয় তার জন্য সুগার কমিশনার নামক একটি পদ বরাদ্দ আছে। এই স্বৈরতন্ত্রকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মান্যতা দিয়েছে। একজন আখ চাষীর সমস্ত উৎপাদন সুগার কমিশনার মিলে পাঠাতে নির্দেশ দেয়। চাষী এই কাজ করতে অস্বীকার করে কারণ সে আখ দিয়ে গুড় তৈরি করবে। বিষয়টা সুপ্রীম কোর্ট পর্যন্ত গড়ায়। এবং কোর্ট সুগার কমিশনারের নির্দেশ বহাল রাখে।

উলফগাং শ্যাকস সম্পাদিত দ্য ডেভেলাপমেন্ট ডিক্সনারি, আ গাইড টু নলেজ এজ পাওয়ার থেকে

(ক্রমশঃ)

উপনিবেশ বিরোধী চর্চা৪ - পশ্চিমি বিজ্ঞান কারে কয় - ক্লদ আলভারেজ

আমরা যদি সাম্প্রতিক দশকগুলির ঘটনাবলীর দিকে নজর পেশ করি, তাহলে বুঝব উন্নয়ন আর বিজ্ঞান ঘোড়ার সঙ্গে গাড়ি জোতার মত করে ঘনিষ্ঠভাবে এগিয়ে চলেছে। বিজ্ঞানের সঙ্গে উন্নয়নের অঙ্গাঙ্গী সম্পর্কের জন্যই আমাদের মত অপশ্চিমি সমাজে উন্নয়নের চাহিদা তৈরি হল। আমাদের বলে দেওয়া হল উন্নয়নের আগে আমরা ছিলাম এক্কেবারে প্রাকৃতিক, একটা অপশ্চিমি জড় বস্তু এবং আমরা যুক্তিবাদী তো ছিলামই না বা বৈজ্ঞানিক মনোভাবাপন্নও ছিলাম না আর পশ্চিমি বিজ্ঞানের মত চতুরও(slickness) ছিলাম না। জনগণ, সমাজ এবং প্রকৃতির সঙ্গে এই চরিত্রগুলো জোড়া ছিল না বলেই তারা এমনিতেই পিছিয়ে পড়া ছিল। বড় বড় কারখানা নেই বলেই গোটা এলাকাকেই পরিকল্পকেরা পিছিয়ে পড়া দাগিয়ে দিলেন(এবং আজও বিপুল বিশাল কারখানা আদতে বিজ্ঞানের নবতম উন্নয়নের চরিত্র হিসেবে চিহ্নিত হল)। বলা হল এই পিছিয়েপড়াটা প্রতিস্থাপিত হবে উন্নয়নের ঠেলায়। এটা নাকি গত কয়েক দশকে বিজ্ঞান বিশাল গভীর অভিজ্ঞতার ভণ্ডার আধুনিকতম বৈজ্ঞানিকতা ব্যবহার করে, মানুষ আর প্রকৃতিকে আরও ভালোভাবে ব্যবস্থাপনার নজির দেখাবে।
বিজ্ঞান আকাঙ্ক্ষিত কারণ এটি উন্নয়নকে সহনসাধ্য বানায়। যদি কেউ তার সঙ্গে অঙ্গীভূত দক্ষতার উন্নয়ন ঘটায়, তাহলে উন্নয়নের কোন সীমা থাকবে না এবং ধনী হয়ে উঠবে। বিজ্ঞান আর উন্নয়ন পারস্পরিক যৌথতার সম্পর্ককে নিশ্চিত করল; বৃত্তীয়ভাবে একে অপরের গ্রহণযোগ্যতাকে বৈধতা দান করল এমনভাবে যাতে, ‘তুমি আমার পিঠ চাপড়ে দিলে, আমিও তোমার পিঠ চাপড়াই’।
বিজ্ঞানের সঙ্গে উন্নয়নের শুধু পারস্পরিক সম্পর্কই বর্তমান নয়, এদের মধ্যে সম্পর্ক আদতে জন্মগত। এই জন্মের সম্পর্কটার শেকড় আমরা শিল্পবিপ্লবের আঁতুড়ঘরে খোঁজ করতে পারি, যখন প্রথম বিজ্ঞানের সঙ্গে শিল্পের মেলবন্ধন ঘটল। আশাকরি এই তথ্যটা পাঠককে হতবাক করে দেবে না। শিল্পের অভিজ্ঞতা থেকে বেশ কিছু বৈজ্ঞানিকতার মূল সূত্রগুলির উতসার হয়েছে। তাপগতিবিদ্যার(Thermodynamics) দ্বিতীয় সূত্রটির উদ্ভব ঘটেছে বাষ্পচালিত ইঞ্জিনের কর্মকুশলতা বৃদ্ধি এবং শিল্প বিকাশের ধারণার চেষ্টা থেকে।
সি ভি শেষাদ্রি Development and Thermodynamics গবেষণায় জানিয়েছেন ঐতিহাসিকভাবে কোন সূত্রে শিল্প আর বিজ্ঞানের মিলন ঘটল। শেষাদ্রির মতে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি গোষ্ঠীকেন্দ্রিক(ethnocentric)। তার অভিযোগ এটি যেহেতু শিল্প বিপ্লবের আঁতুড়ঘরে জন্ম, তাই এই দ্বিতীয় সূত্রটি অতিরিক্ত সম্পদের বন্টন বিষয়ে, বড় পুঁজির শিল্পের স্বার্থানুযায়ী, শক্তির সংজ্ঞা নির্ধারণ করে(এবং এটি ছোট পরম্পরার উৎপাদনের স্বার্থের পরিপন্থী)। শেষাদ্রি, বালাজীর সঙ্গে আরেকটি প্রবন্ধে লেখেন, The law of entropy, backed by its authority, provides a criterion for utilization of energy available from various resources. This criterion, known as the concept of efficiency, is a corollary to the law of entropy and came into existence along with the law. The efficiency criterion stipulates that the loss of available energy in a conversion becomes smaller as the temperature at which the conversion is effected is higher above the ambient. Therefore, high temperatures are of high value and so are resources such as petroleum, coal, etc., which can help achieve such temperatures. In this sense, the law of entropy provides a guideline for the extraction of resources and their utilization.(সূত্র C.V. Seshadri and V. Balaji, Towards a New Science of Agriculture, Madras: MCRC, n.d., p. 􀀓.)।
ওপরে দক্ষতার সংজ্ঞা করা হয়েছে প্রযুক্তি এবং উৎপাদনশীল কাজের চরিত্রায়নের উদ্দেশ্য। আধুনিক বিজ্ঞানের দৃষ্টিভঙ্গীতে দক্ষাতাকে বিচার করা হয় আরও আরও বেশি বেশি উন্নয়নের প্রেক্ষিতে। আধুনিক বিজ্ঞানের মৌল উদ্দেশ্যই হল একটি বিশেষ ধরণের সম্পদ ব্যবহারের প্রক্রিয়াকে পৃষ্ঠপোষকতা দেওয়া।
এই বিজ্ঞানের সঙ্গে জুড়ে থাকা বিজ্ঞান, নিজেই নিজেকে চরিত্রায়িত করে বৈধতা দানের উদেশ্যে। একই সঙ্গে এই কারণেই আধুনিক বিজ্ঞানের বাইরে, তার ধারণা, জ্ঞানের বাইরে যে সব সম্পদ অবস্থান করছে, সেগুলির দখল নেওয়ার উদ্দেশ্যকেও সে বৈধতা দান করে। ঠিক যেভাবে অর্থনীতি তার আওতার বাইরে থাকা অভাবের ধারণাটি তৈরি করেছে, ঠিক সেভাবে তাপগতিবিদ্যা প্রতিযোগিতা উছেদের জন্য thermodynamic efficiency তত্ত্ব বিকাশ ঘটিয়েছে।
(ক্রমশঃ)

উলফগাং শ্যাকস সম্পাদিত দ্য ডেভেলাপমেন্ট ডিক্সনারি, আ গাইড টু নলেজ এজ পাওয়ার থেকে

উপনিবেশ বিরোধী চর্চা৩ - পশ্চিমি বিজ্ঞান কারে কয় - ক্লদ আলভারেজ

পশ্চিমি বিজ্ঞান বিশ্বজুড়ে যে বিপুল বিশাল ভৌগোলিক এলাকা দখল করার চেষ্টা করেছিল, বাস্তবিকভাবে সেই লক্ষ্যের আশেপাশে পৌঁছতে পারে নি। তুলনামূলকভাবে অন্যান্য দর্শন কিন্তু দীর্ঘকাল ধরে সমাজে ছড়িয়ে আছে। উদাহরণস্বরূপ বৌদ্ধমতের কথা বলতে পারি। এটির সঙ্গে পশ্চিমি বিজ্ঞানের কার্যকারণ সম্পর্ক(causation) যুক্ত আছে, ভারতের মাটিতে তার জন্ম, সেখান থেকে সে সারা সভ্যতায় ছড়িয়ে পড়েছে। জাপানের মত সমাজে সে কয়েক শতাব্দ ধরে কাজ করে চলেছে। সমাজের চেহারা কি হওয়া উচিৎ এবং রাষ্ট্র আর সংঘের মধ্যে কি সম্পর্ক হবে, সেই বৈপ্লবিক ধারণা সম্বল করে বৌদ্ধমত দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সমাজগুলিকে বৌদ্ধিকভাবে প্লাবিত করে দিয়েছিল। বৌদ্ধমতের সঙ্গে আধুনিক বিজ্ঞানের যদি তুলনা করি, তাহলে বলতে হবে এটি অবশ্যই চিত্তাকর্ষক, কিন্তু খুব বেশি প্রভাবী নয়। আমাদের এটাও মনে রাখতে হবে আধুনিক বিজ্ঞানের মত বৌদ্ধমত হিংসার প্রভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে হয় নি।
স্বতন্ত্র মানবিক উদ্যম হিসেবে আধুনিক বিজ্ঞানের আদত স্ব-উপলব্ধি পশ্চিমি সমাজেই ২০০ বছরের বেশি পুরনো নয়। বৈজ্ঞানিক নামক শব্দটি(ধরে নিন শিল্পী শব্দের তুলনায়) প্রথম উচ্চারণ করেন ১৮৩৩ সালে উইলিয়ম হোয়াটওয়েল ব্রিটিশ এসোসিয়েশন ফর এডভান্সমেন্ট অব সায়েন্সের বৈঠকে। এই শব্দটিকে ভক্তিভরে তার উত্তরাধিকারীরা ব্যবহার করতে শুরু করেন এই(একবিংশ) শতাব্দের প্রথম ২৫ বছর থেকে।
অস্বীকার করার উপায় নেই বিশ্বের জনগণ আধুনিকতায় বিপুলভাবে প্রভাবিত হয়েছেন। কঠোর বাস্তব। ঠিক যেভাবে তারা উন্নয়ন শব্দেও বিপুল প্রভাবে প্রতারিত হয়েছেন। আজ আমরা যেমন আমাদের চারপাশে উন্নয়নের বদবু পাচ্ছি, ঠিক তেমনি একবিংশ শতকের শুরুর তিন দশকের মধ্যেই আধুনিক বিজ্ঞান তার ‘সুগন্ধ’ ছড়াতে শুরু করে দিয়েছিল। এবং আজ উন্নয়নের মৃত্যুগাথা নিয়ে যে বক্তব্য বলা হয়, সেই বক্তব্যকে দ্বিধাহীনভাবে পশ্চিমি বিজ্ঞানের সম্বন্ধে বলা দ্বিধাহীন চিত্তে বলা যায়।

বিজ্ঞান এবং উন্নয়ন – একটি জন্মগত সম্পর্ক
আমাদের সময়ের কল্পনার ওপর বিজ্ঞানের এই প্রভাবের কারণটা কি? একটা গুরুত্বপূর্ণ চলক তো হল বিজ্ঞান ও উন্নয়নের মধ্যেকার সম্পর্ক। তাদের দুজনকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করলে ভুল হবে এবং বোঝাও যাবে না। তিরিশ বছর আগের ভারতের রাষ্ট্রীয় নীতি এ বিষয়ে তাদের চিন্তা পরিষ্কার করে দিয়েছে – “মানুষের নিজস্ব উদ্যমের পাশাপাশি, জাতীয় সমৃদ্ধির চাবিকাঠিটি লুকিয়ে আছে আধুনিক সময়ের তিনিটি গুরুত্বপূর্ণ চলক, প্রযুক্তি, কাঁচামাল এবং পুঁজির  পারস্পরিক মিলমিশে, যার মধ্যে প্রথমটি অতীব গুরুত্বপূর্ণ - নতুন প্রযুক্তিগত বৈজ্ঞানিক কারিগরি উৎপাদনের উপকরণ(কাঁচামাল) এবং পুঁজির ঘাটতি মেটাতে পারে”(The key to national prosperity, apart from the spirit of the people, lies, in the modern age, in the effective combination of three factors, technology, raw materials and capital, of which the first is perhaps the most important, since the creation and adoption of new scientific techniques can in fact make up for a deficiency in national resources and reduce the demands on capital.)
আমরা মোটামুটি জেনে গিয়েছি যে আধুনিক বিজ্ঞানের রাজনৈতিক কর্তৃত্ব বজায় রাখার সর্বশেষ হাতিয়ার হল উন্নয়নের ধারণা। বিজ্ঞানের সঙ্গে জাতিবাদিতা, লিঙ্গবৈষম্য, সাম্রাজ্যবাদীতা, উপনিবেশিকতার মত লুঠেরা চরিত্র জোড়ার আগে, এনলাইটমেন্ট আর millennial claimsএর অঙ্গাঙ্গী সম্পর্ক ছিল। আজ উন্নয়নের সঙ্গে পশ্চিমি বিজ্ঞান সমার্থক হয়ে গিয়েছে এবং উনয়নের ভাবনাটার সঙ্গে আগে উল্লিখিত লুঠেরা চরিত্রগুলি লুকিয়ে রয়েছে।
উলফগাং শ্যাকস সম্পাদিত দ্য ডেভেলাপমেন্ট ডিক্সনারি, আ গাইড টু নলেজ এজ পাওয়ার থেকে

(ক্রমশঃ)