Showing posts with label কারিগর অর্থনীতি. Show all posts
Showing posts with label কারিগর অর্থনীতি. Show all posts

Sunday, June 9, 2019

উপনিবেশ বিরোধী চর্চা - পরম্পরা ভিত্তিক জ্ঞান, দক্ষতা প্রযুক্তি বিষয়ে আলোচনা জরুরি - আগামী স্বচ্ছলতার ভাবনার জন্যে কেন অতীতে ঝুঁকে দেখা দরকার

কারিগরি অর্থনীতির অন্যতম তাত্ত্বিক Dipankarদা কয়েক বছর ধরে বাংলার নিজস্ব ব্রান্ডের কথা বলে আসছেন। গণ কমিটির তরফে Md Nahid Hasan ভাই আগামী ৮ জৈষ্ঠ পলাশী দিবসে পলাশীর আগের এবং পরের সময় ধরে আলোচনার যে উদ্যোগ নিয়েছেন, সেখানে কারিগর সঙ্গঠনের পক্ষ থেকে আমরা কোন দৃষ্টিভঙ্গীতে আলোচনার ভাবনা ভাবছি তার ধরতাই দিতে এর আগের একটি লেখায় এক দুই এবং তিন অংশে আমাদের ভাবনার কথা বলেছি। আমরা বলার চেষ্টা করেছি অতীতের কাছে আমাদের শিক্ষা নিতে হবে। আগামী দিনে আমরা কোথায় যেতে চাই, সেই পরিকল্পনার জন্যে আমাদের পলাশীর আশেপাশের সময় কারিগরদের আমাজিক এবং আর্থিক ঘুরে দেখতে হবে। আজও দুই বাংলায় যে সব বড় উতপাদন এবং ব্যবসা রমরম করে চলছে এমন কি সুদূর বিদেশেও, সেই ব্যবসার বড় অংশ নির্ভর করছে বাংলার জ্ঞান, দক্ষতা, প্রযুক্তির ওপর। চাইলে আজও এই সেবা, উতপাদনগুলি বিদ্যুৎ বিহীনভাবে তৈরি করা সম্ভব।
এই কাজটি অতীতে বাংলাজোড়া কারিগর করে দেখিয়েছিলেন কয়েক হাজার বছর ধরে। আজও যে সব বড় ব্যবসার কথা একনজরে আলোচনা করি, তার অধিকাংশই নির্ভরীল পরম্পরার জ্ঞান, দক্ষতা প্রযুক্তির ওপর।পলাশীর ৩০ বছর পরেও বাংলাইয় নিয়মিত সোনা এসেছে। তার আগে বাংলা ছিল বিশ্ব রূপো আর সোনার অন্যতম প্রধান গন্তব্যকেন্দ্র। কারিগরদের উতপাদন সেবা কিনতে হত রূপোর বিনিময়ে। সেই জন্যেই বাংলা ছিল সোনার বাংলা। আজও ভারতে টাকার নাম রুপিয়া।
দীপঙ্করদার লেখাতে যাওয়ার আগে আমি শুধুই গ্রামীন পরম্পরা উতপাদন ব্যবস্থার বাজারের জোরটা আলোচনা করব। বাংলায় সরকারি হিসেবে পরম্পরাভিত্তিক কারিগরদের সংখ্যা ৫০ লক্ষ, তাঁতি ৭.৫ লক্ষ এবং অভিকর শিল্পী আরও ৩ লক্ষ ধরে নিলাম ৬০ লক্ষ। অর্থাত এই বাংলার জনসংখ্যার মাত্র ৬ শতাংশ, যারা পূর্বজদের সামাজিক, পারিবারিক বা গোষ্ঠী জ্ঞান, দক্ষতা, প্রযুক্তি কাজে লাগিয়ে ব্যবসা করেন এবং সেবা দেন। এদের যদি বছরে ২০০০০ টাকা বাড়ি আনতে হয় অর্থাৎ মাসে দেড় হাজার টাকা রোজগার করতে হয়, অর্থাৎ দিনে ৫০ টাকা আয় করতে হয় তাহলে এই স্বনিযুক্তদেরে বছরে অন্তত ১ লক্ষ টাকার কাজ করতে হবে(যদিও করেন আরও অনেক বেশি)। তাহলে ৬০ লক্ষ পরম্পরার কারিগরদের বাতসরিক ব্যবসা হল ৬০ হাজার কোটি টাকা(আমাদের ধারণা এটা ২ লক্ষ কোটির কাছাকাছি)।
তাই দীপঙ্করদার বক্তব্য গ্রামীণ ও মফস্বলের কারিগররাই সম্ভবত এখনো বাংলার অৰ্থ ব্যবস্থার খুঁটি। আসুন এই 'অপ্রিয়' সত্যটা মেনে নিতে চেষ্টা করি। একটা ছোট্ট অনুসন্ধান থেকে কয়েকটি অনুমান করেছি । আবার বলছি এগুলো অনুমান মাত্র!
১) গত কয়েক দশকে বাংলা থেকে যে কয়টা ব্র্যান্ড নির্মাণ হয়েছে তার প্রায় ৯৯% ই কারিগরের পারম্পরিক জ্ঞান নির্ভর। মিষ্টি, শাড়ি, নানা ধরণের খাবার, জুতো এমন কি নকশাল নামক ৰাজনৈতিক ব্র্যান্ড টাও ( তর্কের খাতিরে ব্র্যান্ড ধরছি) পশ্চিমি জ্ঞান নির্ভর নয় ও এঁদের কারোরই কোনো মেধা স্বত্ব (পেটেন্ট) নেই।
২) উক্ত ব্র্যান্ড সমূহের উৎপাদন বিদ্যুৎ নির্ভর নয়। হলে ক্ষতি নেই। না হলেও চলে।
৩) পশ্চিমি বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর কোনো ব্র্যান্ড ( একটি দুটি ছাড়া) আমরা মনে করতে পারছি না। এটা সম্ভবত সারা ভারতের ক্ষেত্রেই সত্যি।
৪) যতই পশ্চিমি জ্ঞান ও কারিগরি বিদ্যার জাহির করি না কেন, আজও ব্যবহারিক ক্ষেত্রে আমরা সেই জ্ঞান নির্ভর নিজস্ব কোনো ব্র্যান্ড তৈরি করতে পারিনি। পশ্চিমি জ্ঞান নির্ভর সমস্ত ব্রান্ডই নিদেশী সংস্থার মালিকানাধীন।
৫) পশ্চিমি বিজ্ঞান ও কারিগরি জ্ঞানের দম্ভ ত্যাগ করে আমাদের বোধ হয় পারম্পরিক দেশীয় জ্ঞান ও কারিগরদের প্রতি আরো বেশি শ্রদ্ধা শীল হওয়া উচিত।
তিনি কতগুলি ব্রান্ড উল্লেখ করেছেন, আমি বাংলাদেশের দুটি জুড়ে দিলাম
প্রাণ, অটবী, বাংলাদেশের বিশাল জামাকাপড়ের ব্যবসা, কুন্ডু স্পেশাল (১৯৩৩), ব্যানার্জী, ভোজ ক্যাটারার, বিজলি গ্রিল, কে সি দাস, বলরাম মল্লিক, ফুলিয়া, ধনেখালী, শান্তিপুর, কাটোয়া, কালনার তাঁত, কুকমী, কেও কারপিন, মহেন্দ্র দত্ত, সেনকো, পি সি চন্দ্র, অঞ্জলী জুয়েলার্স, মেন লান্ড চায়না, রাদু, শ্রীলেদার্স, তাল মিছরি, বেঙ্গল কেমিক্যাল, ভীমনাগ।
আলোচনা হোক।

Friday, August 17, 2018

উপনিবেশ বিরোধী চর্চা - বাংলার কারিগর অর্থনীতি - সাতটি কিস্তির তাত্ত্বিক আলোচনা

কারিগর অর্থনীতি নিয়ে এটা সাত কিস্তির ধারাবাহিক - একটি সুতোয় - সাতটি কিস্তির সূত্র দেওয়া আছে আলাদা আলাদা করে।
বন্ধুরা যারা মনে করছিলেন এই উৎপাদন ব্যবস্থা সম্বন্ধে জানা দরকার তাদের জন্য লেখা হয়েছিল মাস ছয়েক আগে।
দীপঙ্করদা, শমীক, সোমনাথ, রৌহিন ইত্যাদির সঙ্গে আলোচনার বাইরে তত্ত্ব তৈরি করে দিয়েছেন বাংলার লাখো কারিগর তাঁতি আর অভিকর শিল্পরা। এক সময় মন দিয়ে পথ ব্যবসায়ীদের কাছে বহু কিছু শিখেছিলাম। Saktimanদা অথ দেখিয়েছিলেন। আজ ক্রমাগত শিখে চলেছি কারিগরদেরে কাছ থেকে কিভাবে নিঃশব্দে কর্পোরেট বিরোধী লড়াই চালাতে হয়। মূলত হকার আর কারিগরদের কাছে ঋণের শেষ নেই। শেখারও শেষ নেই।
বনেদিয়ানার ঢঙেই বলি, এটা তাত্ত্বিক তাথ্যিক লেখা হবে। সবার জন্য নয়। সুখপাঠ্য তো নয়ই - মার্ক্সপন্থীদের জন্যে নয়ই। এক্কেবারে মেঠো মানুষদের জন্যে।
দাবিটি আপাদমস্তক রাজনৈতিক। বর্তমান রাজনৈতিক অবস্থার ছাপ অনপনেয়ভাবেই পড়েছে। যাদের এই রাজনৈতিক বক্তব্য অস্বস্তির এবং এই বিশাল লেখাটি ঝামেলাদার মনে হবে স্বচ্ছন্দে এড়িয়ে যেতে পারেন। এর আগে কয়েকবার এই নিয়ে আলোচনা করেছিলাম - কিন্তু সাঁটে। এবারে বিশদে প্রেক্ষাপট এবং তার ঐতিহাসিক ভূমিকা তৈরি করে দেওয়া গেল।
এখানে সেই সাতটি কিস্তির সূত্র একসঙ্গে দিলাম আরেকবার পড়ার জন্যে।

Thursday, June 7, 2018

কারিগর অর্থনীতির চার মহাকাব্য

তিনজন বাঙালি 
নরেন্দ্র কৃষ্ণ সিংহ
কীর্তি নারায়ণ চৌধুরী
সুশীল চৌধুরী
এবং একজন অবাঙ্গালির 
ওম প্রকাশ আগরওয়ালের
লেখা বাংলার কারিগর অর্থনীতি বিষয়ে চারটি মহাকাব্য।

বাংলার কারিগর অর্থনীতির মহাকাব্য - ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এন্ড ইকনমি অব বেঙ্গল, ১৬৩০-১৭২০ - ওম প্রকাশ

পলাশীর আগে বাংলার কারিগর অর্থনীতি কোন উচ্চতায় উঠেছিল, যে উতপাদনের আকর্ষণে ইওরোপের কর্পোরেটেরা সারা বিশ্ব লুঠে সোনা রুপো নিয়ে ছুটে আসত বাংলায় সে মহাকাব্যর প্রথম রচনাকার বেশ কয়েকজন।
নরেন্দ্রকৃষ্ণ সিংহ - ইকনমিক হিস্ট্রি অব বেঙ্গল - সেখানে কারিগর অর্থনীতির ছোঁয়া পাওয়া মুশকিল। তিনি একটু স্টেটিস্ট মানুষ। কিন্তু পথপ্রদর্শক।
নীরদ চৌধুরীর কীর্তমান পুত্র কীর্তি নারায়ণ চৌধুরী ট্রেডিং ওয়ার্ল্ড অব এশিয়া এন্ড দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬৬০-১৭৬০ - আরেকটু অন্যভাবে দেখার চেষ্টা বাংলার অর্থনীতিকে
১৯৯৫তে সুশীল চৌধুরী নিয়ে এলেন পথভাঙ্গা বই প্রসপারিটি টু ডিক্লাইন - এইটিন্থ সেনচুরি বেঙ্গল(এটা নিয়ে বিশদে অতীতে আলোচনা, অনুবাদ করেছি - যেখানে তিনি পি জে মার্শাল এবং রজত রায়ের তত্ত্ব খণ্ডন করে বলেছেন পলাশীর গোটা দায় ইস্ট ইন্ডিয়া কোমপানির; মুর্শদকুলি আলিবর্দি আর সিরাজ কোম্পানির আমলাদের ব্যক্তিগত ব্যবসায় কোপ মেরেছিলেন বলেই তাদের সিরাজকে সরাবার দরকার হয়ে পড়েছিল। আরও খুব গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন - ইওরোপিয় কোম্পানিদের নামে প্রচুর ভুল প্রশংস করা হয়েছে। তাদের সম্মিলিত ব্যবসার তুলনায় সে সময়ে বাংলার এশিয় ব্যবসায়ীরা দুগুণ বেশি ব্যবসা করত। ইওরোপিয়রা মূলধনের অধিকাংশ তারা বাংলা থেকেই জোগাড় করত)
এবং ওম প্রকাশ ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এন্ড ইকনমি অব বেঙ্গল, ১৬৩০-১৭২০য় এক্কেবারে বাংলার ডাচেদের মহাফেজখানা থেকে বিপুল তথ্য সমাহার করে বাংলার অর্থনীতির নবতম মহাকাব্য রচনা করলেন।
ওম প্রকাশের বইটির প্রচুর তালিকা থেকে কয়েকটি সংযোজন। আর একটি মানচিত্র।পরে বইটির বিশদ আলোচনা করা যাবে।