Showing posts with label ওয়ার্ড চার্চিল. Show all posts
Showing posts with label ওয়ার্ড চার্চিল. Show all posts

Tuesday, August 13, 2019

আমেরিকাই নয় বালায় ইওরপিয়দের চালানো গণহত্যা নিয়ে ভদ্রবিত্ত অবিচল



কারণ সে, তার বাবা, তার ঠাকুদ্দা, তার চৌদ্দ পুরুষ ভগবান রামের পাদুকার মত ভিক্টোরিয়া সাদা পাদুকা পুজো করেছে যে! সে ম্যাকেনাজ গোল্ড দেখেছে নিউ এম্পায়ার সিনেমা ঘরে। যেভাবে নেটিভদের খুন করা হচ্ছে সেটা তারিয়ে তারিয়ে উপভোগ করেছে। 
বাঙলার ছিয়াত্তর উনপঞ্চাশ বা আমেরিকার উন্ডেড নি গনহত্যা নিয়ে ইংরেজি শিক্ষিত ভদ্র বাঙালি অবিচল। অথচ বাঙালি অন্তত দুকোটির বেশি তার পূর্বপ্রজন্মকে হারিয়েছে খুনে ঔপনিবেশিক ইওরোপিয়দের সম্পদ লালসায়। 
ওয়ার্ড চার্চিল আর আন্দেরা স্মিথ - যারা নিজেরা খুন হওয়া, যৌন  নির্যাতিত হওয়া সমাজের প্রজন্মের বৈপ্লবিক উত্তরাধিকার বহন করছেন, তারা বাদে যে বই কটা এখানে দিলাম সেগুলো তাদের বইগুলির মতই ভয়ঙ্কর প্রভাব ফেলবে। শুধু জমি বা সম্পদ দখল নয়, কিভাবে যৌন নির্যাতন চালানো হয়েছিল গোটা আমেরিকায় তার প্রমান খুঁটে খুঁটে বার করেছেন আন্দেরা স্মিথ। ভদ্র বাঙালি নিজের দেশের গণহত্যাতেই নিশ্চুপ। তারা তাই আমেরিকার গনহত্যা নিয়ে মাথা ঘামায় না! হ্যাঁ ইহুদি হলে গায়ে লাগে, তারা যতই হোক সাদা চামড়ার। ইহুদি গণহতায় নিয়ে তার ব্যাপক উৎসাহ, বেশ কিছু বই লেখা হয়েছে, ইহুদি পরিচালকের সিনেমা কলকাতায় লাইন দিয়ে দেখেছে।

Friday, May 11, 2018

ইওরোপিকেন্দ্রিকতা বিরোধী চর্চা - ইওরোপবিদ্য ভাবনার শেষ বিদায়১৪ - ক্লদ আলভারেজ

সমাজ বিজ্ঞান পাঠ্যের বিবর্তন
হোয়াইট স্টাডিজ আর অনুমানগুলির সমস্যার সমালোচনা

কিন্তু চেপে ধরলেই এই জ্ঞানচর্চার বিশ্বজনীনতার বা বিশ্বজনীনভাবে কার্যকরী হওয়ার ধারনাটা বা যে সব ধারণাগুলির ভিত্তিতে জ্ঞানচর্চা দাঁড়িয়ে আছে, সেগুলি নিয়ে যথা যোগ্য প্রশ্ন তুললের, গোটা জ্ঞানচর্চার ধারাটাই বিপদে পড়ে যায়। কেননা এই বিশ্ব তৈরি করেছে মানুষ, এবং মানুষের মতই তার পণ্যগুলোও আলুথালু থলথলে ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে। ভ্রমপূর্ণ মানুষ যদি বলে তারা তাদের নিজেদের জন্যে অকাট্য ও অমোঘ জ্ঞানচর্চার পদ্ধতি তৈরি করছে, সে বক্তব্য পদ্ধতিগতভাবে অসমপূর্ণ এবং পরস্পর বিরোধী ধারণা।
এটাই যদি সত্য হত তাহলে প্রতিটি কৃষ্টি অথবা জ্ঞানের ধারনা, তাদের নিজস্ব বস্তুবাদী বিশ্বজনীনতার ধারণা, এবং নিজেদের বিতর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যে সত্য প্রয়োজন হত তা নিজেরাই তৈরি করে নিতে পারত। ঠিক এই কারণেই বলা যায়, সে এই জ্ঞানের ভিত্তিতেই, অথবা যদি এই জ্ঞানচর্চা ব্যর্থ বলে বা অপ্রয়োজনীয় বলে চিহ্নিত হত, তাহলে তারা নিজেরাই অন্য কৃষ্টির বৌদ্ধিক পণ্য গ্রহণ বা বর্জন করতে পারত।
এই বিতর্ক আদতে আমাদের এথনোসায়েন্সের দিকে চোখ ফেরাতে এবং এর সঙ্গে অন্যান্য তথাকথিত মূল-স্রোতের বিশ্বের সঙ্গে সম্পর্ক বুঝতে সাহায্য করে। আজকের আধুনিকতা বা আধুনিক সভ্যতার অধিকাংশ চরিত্র আধুনিক বিজ্ঞানের সঙ্গে মেলে বা অঙ্গীভূত থাকে। মৌলিক ধারণাটি হল, মূলস্রোতের বিজ্ঞানের অস্তিত্ব আছে এবং তারা বোঝাতে চায় যে আধুনিকতা এতই একমডেটিভ যে তারা এথনোসায়েন্সকেও সহ্য করে নিয়েছে। এই ধারণাটার সমস্যা হল তথাকথিত মৌলিক বিজ্ঞানকে যদি আমরা গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে তার খোলস ছাড়িয়ে যেটা পড়ে থাকবে সেটা কৃষ্টিগতভাবে নির্ধারত করা যায় এথনোসায়েন্স হিসেবেই। আদতে এটি সমাজের একটি গোষ্ঠী তৈরি করা ধারণা, নীতি এবং নৈতিকতার দিকে অনুলি নির্দেশ করে। একবার পশ্চিমি সমাজতত্ত্ব এবং রাষ্ট্র বিজ্ঞানকে যদি এথনোসায়েন্স হিসেবে গণ্য করা হয়, তাহলেই অগ্রগতি হওয়া সম্ভব।
আধুনিক সমাজতত্ত্ব যে ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে, সেই ইওরোকেন্দ্রিকতার ধারণাগুলিকে রাজনৈতিকভাবে বর্জন না কর গেলে, শিক্ষা ক্ষেত্রে সাম্রাজ্যবাদকে আটকানো যাবে না।
প্রতিশ্রুতিমত আসুন একে একে আমরা প্রত্যেকটা সমাজ বিজ্ঞানের ক্ষেত্রকে আলাদ আলাদা করে বিশ্লেষণ করে দেখতে থাকি, কোথায় সেগুলিতে ইওরোপকেন্দ্রিকতাবাদ মিশে আছে পরতে পরতে।

শিক্ষা সাম্রাজ্যবাদ হিসেবে দর্শন শিক্ষা
বহু কাল ধরে এশিয় এবং আফ্রিকিয় বিশ্ববিদ্যালয়গুলি স্নাতক এবং স্নাতকোত্ততর শ্রেণীতে ‘দর্শন’শাস্ত্র পড়িয়ে চলেছে। আজকাল ভারত এবং অন্যান্য দর্শন শাস্ত্রের বিভাগে ছাত্রদের অভাব দেখা দিচ্ছে এটা চরম বাস্তব।
এমন নয় সে দর্শন পড়ে চাকরি পাওয়া যায় না, বরং ‘দর্শন’ হিসেবে কয়েক দশক ধরে সে দেশের প্রেক্ষিতে, আজকের সঙ্কটের উল্টো দিকে দাঁড়িয়ে এবং ঐতিহাসিকভাবে ভারতীয় দর্শনচর্চার প্রসঙ্গে যা কিছু পড়ানো হচ্ছে তার প্রাসঙ্গিকতা যতদূর সম্ভব আজ হারিয়ে গিয়েছে।
দিল্লি বিশ্ববিদ্যালয় এই ব্যররথতার একটা ধ্রুপদী উদাহরণ। ভারতের রাজধানীতে তৈরি এই বিশ্ববিদ্যালয় গোটা স্নাতকপূর্ব বিভাগে পড়ায় পশ্চিমি দর্শন এবং পশ্চিমের দর্শন বিষয়ের নানান বিতর্ক এবং আলোচনার পদ্ধতি(যাকে বলে ডেড এন্ড ফিলোজফি)।
যেসব বিদ্যালয়ে ভারতীয় দর্শনের পাঠ পড়ানো হয়, সেখানে পাঠ্যক্রম এমনই অনাকর্ষণীয় এবং নিষ্ফলা যে, এই বিষয়টি পড়তে কোন পড়ুয়ারই যে উৎসাহ জাগবে সেটা বলা যায় না। গোটা পাঠ্যক্রমে ভারতীয় দর্শনশাস্ত্রকে জীবাশ্মের মত করে উপস্থাপিত করা হয়, যাতে মনে হয় এটা সেকেলে, প্রাচীন এবং অদ্ভুতুড়ে। আর মৃত ভাষায় মুল সূত্রগুলির, ইন্ডোলজিস্ট বা সংস্কৃতবিদদের সূত্রধরে পাঠ দেওয়া হয়। অথবা ভারতীয় শাস্ত্রের সঙ্গে আধুনিক পশ্চিমি শাস্ত্রের তুল্যমূল্য বিচার যেমন ন্যয় এবং নব্য ন্যায় পাঠে থাকে। আজকের দর্শনের শিক্ষকের কাছে, চলতি সময়ের দর্শন অর্থে গোটাটা পশ্চিমি দর্শনের পাঠ নেওয়া আর পাঠ দেওয়া। বৈপ্লবিক ইরানেও অবস্থার কোন সুরাহা হয় নি। ইসলামিক বিপ্লবের পরেও তাদের সব বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে নতুন পাঠ্যক্রমের ভাবার চেষ্টা হল।  
হোয়াইট স্টাডিজএ ওয়ার্ড চার্চিল আমেরিকার স্নাতকপূর্ব পাঠ্যক্রমে দর্শন পাঠ সম্বন্ধে ওয়ার্ড চার্চিল লিখছেন, Consider a typical introductory level philosophy course. Students will in all probability explore the works of the ancient Greek philosophers, the fundamentals of Cartesian logic and Spinoza, stop off for a visit with Thomas Hobbes, David Hume, and John Locke, cover a chapter or two of Kant’s aesthetics, dabble a bit in Hegelian dialectics, and review Nietzsche’s assorted rantings. A good leftist professor may add a dash of Marx’s famous “inversion” of Hegel and, on a good day, his commentaries on the frailties of Feuerbach. In an exemplary class, things will end up in the 20th century with discussions of Schopenhauer, Heidegger and Husserl, Bertrand Russell and Alfred North Whitehead, perhaps an “adventurous” summarization of the existentialism of Sartre and Camus. ‘Advanced undergraduate courses typically delve into the same topics, with additive instruction in matters such as “Late Medieval Philosophy,” “Monism,” “Rousseau and Revolution,” “The Morality of John Stuart Mill,” “Einstein and the Generations of Science,” “The Phenomenology of Merleau-Ponty,” “Popper’s Philosophy of

Science,” “Benjamin, Adorno and the Frankfurt School,” “Meaning and Marcuse,” “Structuralism/Post-Structuralism,” even “The Critical Theory of Jurgen Habermas.” Graduate work usually consists of effecting a coherent synthesis of some combination of these elements.

ইওরোপিকেন্দ্রিকতা বিরোধী চর্চা - ইওরোপবিদ্য ভাবনার শেষ বিদায়১৩ - ক্লদ আলভারেজ

সমাজ বিজ্ঞান পাঠ্যের বিবর্তন
১৮৩৫ সালের টমাস মেকলের এবং ১৮৯২ সালের আমেরিকার কমটি অব টেনের প্রস্তাবনা

কোন নির্দিষ্ট মানব সমাজকে নির্দিষ্ট দিকে চোখে ঠুলি বেঁধে তাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা অবাস্তব প্রকৃতি বিরোধী চিন্তা। রবীন্দ্রনাথ ঠাকুর এই সাম্রাজ্যবাদী চিন্তার বিপক্ষে সারা জীবনধরে কাজ করেগিয়েছেন নিজের উদ্যমে।
নিরদ চৌধুরী বা রামমোহন রায়ের মাত মানুষ যারা সারা জীবনধরে পশ্চিমি শিক্ষা ব্যবস্থাকে আত্মস্থ করার এবং পশ্চিমি শিক্ষা ব্যবস্থাকে বিশ্বজনীন করার প্রচেষ্টার সব থেকে বড় প্রচারক ছিলেন, পশ্চিমের মাটিতেই তাদের মৃত্যু ঘটেছে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়েই। আজ যারা বিশ্ববিদ্যালয়ে চাকরি করে পশ্চিমি জ্ঞানচর্চা এবং তার অনুসারী চর্চাকেই প্রচার করে চলেন, তাদের চাকরির মেয়াদকাল শেষ হওয়ার পরে তাদের অনেকেরই খোলস ছেড়ে যায়। রোজগার বন্ধ হয়ে গেলে তাদেরত অনেকেই আবার নিজের শেকড়ে ফিরে আসেন।
এই মন্তব্যগুলি মোটামুটি প্রায় সব কটা শিক্ষা উদ্যমগুলির অভিজ্ঞতা সূত্রে বলতে পারছি। আমরা এবারে সমাজবিজ্ঞানগুলিকে একে একে আলাদা করে বিচার করার চেষ্টা করব। তার আগে আমাদের একটা বিসেষ ইস্যু আমাদের সময়ের সমাজ বিজ্ঞানে অনুমানের সমস্যা নিয়ে আলোচনা করি।

হোয়াইট স্টাডিজ আর অনুমানগুলির সমস্যার সমালোচনা
ব্রহ্মাণ্ডের জন্ম নিয়ে ভারতীয় পুরাণে একটি গল্প আছে। বিভিন্ন সমাজে এই গল্পটির নানান সংস্করণ আছে এবং সেগুলি ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এই সংস্করণগুলির মধ্যে আমার অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হল সেই গল্পটি, যেখানে একজন জ্ঞানীকে প্রশ্ন করা হচ্ছে বিশ্ব কার ওপরে দাঁড়িয়ে আছে। তার উত্তর এল দাঁড়ানো একটি বাঘ তার ওপরে একটি মঞ্চ তার ওপরে ব্রহ্মাণ্ড। প্রশ্ন উঠল বাঘ কার ওপরে দাঁড়িয়ে আছে? উত্তর এল হাতি। হাতি কার ওপরে দাঁড়িয়ে আছে? উত্তর এল কচ্ছপ। এরপরে আর কাউকে কথা বলতে না দিয়ে জ্ঞানী মানুষটি দীর্ঘশ্বাস নিয়ে বললেন কচ্ছপটা এক্কেবারে নিচে পর্যন্ত চলে গিয়েছে।
সমাজ বিজ্ঞান, বিজ্ঞান বা অর্থনীতি নিয়ে একই ধরণের প্রশ্ন করুণ – কোন ধারনাগুলির ওপর এই গোটা জ্ঞাআনচর্চা দাঁড়িয়ে আছে? কচ্ছপের গল্পের মত প্রত্যেকটি জ্ঞানচর্চা শেষ পর্যন্ত দাঁড়িয়ে আছে একটি ধারনাগুচ্ছের ওপর যাকে প্রশ্ন করলে কোন যথাযোগ্য উত্তর পাওয়া যায় না, কারণ সেগুলি নির্ভর করে আরও কিছু ধারণাগোষ্ঠীর ওপর, সেগুলি নির্ভর করে আরও কিছুর... এরকম কোন প্রশ্ন ছাড়াই ধারণার সেট, তার ওপর ধারনার সেটের ধারণার প্রচার চলতেই থাকে।
ধারণার সংজ্ঞা হিসেবে বলতে পারি, এটি একটি প্ল্যাঙ্ক বা প্ল্যাটফর্ম, যার সত্যতার সত্যতাকে সত্যতা হিসেবে ধরে নেওয়া হয়, যাকে জাগতিকভাবে নস্যাৎ করা যায় না, বা যাকে বৈজ্ঞানিক সত্য হিসেবেও প্রতিষ্ঠা দেওয়া যায় না। ধারণা কোন বিশ্বজনীন বিশ্বাস নয়, কিন্তু কিছু সঙ্খ্যালঘু বিদ্বানদের যেমন এক দল বৈজ্ঞানিক গোষ্ঠীর নিদান দেওয়া বিশ্বাস, তৈরি করা। অন্য ভাষায় বলতে গেলে আমরা কেন ধারনাগুলিকে ব্যবহার করব, তার জাস্টিফিকেশনটাই বুঝতেই পারিনা, অথবা কেন আমরা অন্য কিছু ধারনার পারফরমেন্সের ফলের ওপর নির্ভর করে আরেকটি সেটের ধারনা চালাবার চেষ্টা করব তারও কারন বুঝতে অপারগ। পশ্চিমি দর্শনের presuppositionless philosophizingই আমাদের কাণাগলিতে ঢুকিয়ে দেয়। খুব আলগোছে এই বিষয়ে মন্তব্য করতে গেলে বলতে হয়, অন্যান্য সামাজিক কাজে রোজগারের সুযোগ না পাওয়া কিছু অযোগ্য অধ্যাপককে পশ্চিমি শিক্ষা ব্যবস্থা তাদের ধারনাগুলি ছড়িয়ে দেওয়ার কাজ দিয়েছে।

এবার আমরা বোঝার চেষ্টা করব, নৃতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজতত্ত্বের মত সমাজবিজ্ঞানের ধারাগুলি কোন ধারণার ওপরে ভর করে দাঁড়িয়ে আছে। আজকের সব কটি সমাজ বিজ্ঞানের ধারণাগুলি নির্ভর করে ইওরোপিয় সাদা সমাজের মানুষদের অভিজ্ঞতা এবং কৃষ্টিগত লক্ষ্যের ওপর নির্ভর করে। ফলে এতাই বাসব যে সামাজিক বা রাজনৈতিক তত্ত্ব বৃহত্তরভাবে এই সমাজ বিজ্ঞানকে কিভাবে দেখছে, তার একটা প্রতিফলন। ফলে কেউ যদি প্রশ্ন করে কেন আমরা ইওরোপিয় সামাজ বিজ্ঞান পড়ছি, তার কোন যুক্তিবদ্ধ বা জোরালো উত্তর কারোর কাছেই নেই, শুধু এই  ভাবটা – যেহেতু সক্কলে এই শিক্ষাটা নিচ্ছে তাই প্রত্যেকেই ভুল কাজ করতে পারে না। দশকের পর দশক ধরে প্রত্যেকেই এই কাজটি করে চলেছেন, তাই আমরা ধরেই নিয়েছি ইওরোপিট সমাজতত্ত্ব বা রাষ্ট্রবিজ্ঞান বিশ্বজনীন, সব সময়, এলাকা এবং মানব সমাজের সক্কলের জন্যে উপাদেয়। 

ইওরোপিকেন্দ্রিকতা বিরোধী চর্চা - ইওরোপবিদ্য ভাবনার শেষ বিদায়১২ - ক্লদ আলভারেজ

সমাজ বিজ্ঞান পাঠ্যের বিবর্তন
১৮৩৫ সালের টমাস মেকলের এবং ১৮৯২ সালের আমেরিকার কমটি অব টেনের প্রস্তাবনা

আমাদের সমাজে কেন, কোন পদ্ধতিতে জ্ঞান অর্জিত হবে, তার গতিপ্রকৃতি নির্ধারিত হয় নি। একমাত্র কিছু দূরদর্শী বুঝেছিলেন এই ভাবনা শূন্যতার ফল কি হতে পারে। সাধারণত মানুষ শান্তি চান। এমন কি মহাত্মা গান্ধীও তার দেশের মানুশজপকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করার বিরুদ্ধে গর্জে উঠে হিন্দ স্বারাজে লিখেছিলেন, deportation for life to the [penal colony of the] Andamans is not enough expiation for the sin of encouraging European civilisation। বিনয় লাল লিখছেন, পশ্চিমি সমাজ বিজ্ঞান পাঠ – নৃতত্ত্ব, ভুগোল এবং অর্থনীতি অগ্রগতির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে সারা বিশ্বের মানুষের জাগতিক ভোগান্তিও সমানতালে বেড়েছে। এ তথ্যটা আজ আর আশ্চর্যের বলে মনে হয় না।
আমরা পছন্দ করি বা নাই করি, আমাদের মানতেই হবে, সমাজ বিজ্ঞানের কর্মকর্তারা তাদের দেশের তৈরি করা জ্ঞান বিদেশ থেকে পোঁটলাবন্দী হয়ে সম্পূর্ণভাবে অখণ্ডরূপে আমাদের কাছে পাঠান। আমাদের বিদ্বানেদের কাজ হল স্রেফ সেই পোঁটলার সুতো খুলে পোঁটলার মধ্যে থাকা জ্ঞানগুলি বের করে কাজে লাগানো – এর একচুল বেশি তাদের কাজ নেই, ভূমিকাও নেই। তাই বিদ্যাচর্চায় উপনিবেশ বিরোধী চর্চার প্রধান চিহ্ন হল এই সর্বগ্রাসী জ্ঞানের সব কিছু ঘাড় নামিয়ে বিনা বাক্যব্যয়ে মেনে নেওয়ার ঔপনিবেশিক দাসবৃত্তি।
বিশ্ব জ্ঞান ব্যবস্থায় সাম্রাজ্যবাদ আজও তার ভূমিকা পালন করে চলেছে। ওয়ার্ড চার্চিল যাকে বলছেন হোয়াট স্টাডিজ - The system of Eurosupremacist domination depends for its continued maintenance and expansion, even its survival, upon the reproduction of its own intellectual paradigm — its approved way of thinking, seeing, understanding, and being — to the ultimate exclusion of all others।
আজও এই ক্ষমতা ধরে রাখার একটা বড় শিকলি হল পাঠ্যপুস্তকের বিশ্বজনীন ব্যবসা, সমাজবিজ্ঞানের বইপত্রের প্রামানীকরণ, কিছু বিদ্যালয়কে বেছে নিয়ে উতকর্ষ কেন্দ্র হিসেবে তুলেধরার উদ্যোগ, বৌদ্ধিক পরম্পরার বিদ্রোহী মতামতকে গুরুত্ব/ঠাঁই না দেওয়া, প্রয়োজনে অপ্রয়োজনে এই বিদ্রোহী ভাবনাগুলি চতুরতার সাথে সাম্রাজ্যের উদ্দেশ্যপূরণে ব্যবহার করা, বৌদ্ধিক পত্রিকা এবং প্রকাশনাগুলি পিয়ার গ্রুপ সিস্টেমে যাচাই করানোর পদ্ধতির মাধ্যমে ধারনাকে নিয়ন্ত্রণ করা ইত্যাদির উদ্যম।
ঠিক এই জন্যে টলস্টয়, মহাত্মাগান্ধী, মাওজেদং, অরবিন্দ তাদের রাজনৈতিক কাজগুলির মধ্যে দেশের শিক্ষা ব্যবস্থাকে নতুন করে গড়ে তোলার উদ্যম নিয়েছিলেন। গান্ধী শুরু করেছিলেন নঈ তালিম, যেখানে পড়ুয়ারা নিজেরা পাঠ্যবইএর বাইরে গিয়ে শিখবে এবং দক্ষতা অর্জন করবে।

যে সব মানুষ, সমাজ বৃহত্তরভাবে মেকলের ধারনায় তৈরি শিক্ষণ পদ্ধতির বাইরে থেকে গিয়েছেন, ব্যক্তি/সমাজগুলি কৃষ্টিগতভাবে তাদের পরম্পরা বজায় রেখে মনুষ্যত্বের জয়গান করেছেন।