Showing posts with label পলাশীপূর্ব বাংলার শিক্ষা ও শিক্ষা ব্যবস্থা. Show all posts
Showing posts with label পলাশীপূর্ব বাংলার শিক্ষা ও শিক্ষা ব্যবস্থা. Show all posts

Monday, September 18, 2017

বাংলা যখন বিশ্ব সেরা - পলাশীপূর্ব বাংলার শিক্ষা ও শিক্ষা ব্যবস্থা১৬

ফারসি এ সময়ের দরবারের ভাষা। শহুরে প্রখ্যাতরা সক্কলেই ফারসি শিখতেন। ভারতচন্দ্র, রামপ্রসাদ, রাজা নবকৃষ্ণ আর ধর্মমঙ্গলের কবি নরসিংহ বসু ভাল ফারসি জানতেন। পাটনার উপদেওয়ান রামনারায়ণ ফারসি আর উর্দুতে কবিতা লিখতেন। মুঘল আমলের মতই নবাবদের দরবারের অমুসলমান আমলারা ফারসি জানতেন। লুক স্ক্রাফটন তার রিফ্লেকশন...এ বলছেন অভিজাত মুসলমানদের বৈশিষ্ট্য হল, আরবি ফারসি লিখতে পড়তে পারা, গাম্ভীর্য ও বিচক্ষণতা অর্জন, আবেগ আর অধৈর্যভাব দমন এবং অশ্বাহরোণ ও অস্ত্রালোচনা শিক্ষা। অন্যান্য অভিজাতদেরও একই ভাবে গড়ে উঠতে হত। কৃষ্ণচন্দ্রের পিতা রঘুরাম অস্ত্রচালনায় ও ধনুর্বিদ্যায় পারদর্শী হয়েছিলেন।

গোলাম হসেনের সিয়ার-এ আলিবর্দির দরবারের উজ্জ্বল নক্ষত্রদের তালিকা হল, মৌলভি শাস্ত্রজ্ঞ নাসের, দাউদ আলি খাঁ বা জাহির হসেন খাঁ, কবি মির্জা মহম্মদ মুসেবি খাঁএর শিষ্য মীর মহম্মদ আলিম, ইসলামি শাস্ত্রজ্ঞ মৌলভি মহম্মদ আরিফ, মীর রুস্তম আলি, কোরাণ বিশেষজ্ঞ মাহমেদ আমিন, আহ আধেম, হায়াত বেগ, ধর্মজ্ঞ শাহ খিজরি, ধর্মপ্রাণ সৈয়দ মীর মাহমদ সাজ্জাদ, স্বয়ং গোলাম হোসেনের পিতামহ সৈয়দ আলিমুল্লাহ, শাহ হায়দারি প্রমুখ। আলিবর্দি পাটনার বিখ্যাত পণ্ডিত কাজী গোলাম মজফফরকে মুর্শিদাবাদের প্রধান বিচারক করেছিলেন। সুজার চিকিৎসক ছিলেন হাদি আলি খাঁ। সে সময়ের মুর্শিদাবাদের তার পরিবার চিকিতসাবিদ্যা, পাণ্ডিত্য ও শাস্ত্রজ্ঞানের জন্য প্রখ্যাত ছিলেন। আলিবর্দি হাদি আলিকে বাৎসরিক ১৪০০০ টাকা বেতন দিতেন। পুত্র মহম্মদ হোসেব খাঁও প্রখ্যাত চিকিৎসক ছিলেন। হাদি আলির ভাই নাকি আলি খাঁ, সম্রাট মহম্মদ শাহের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন(আব্দুল মজিদ খাঁ – দ্য ট্রাঞ্জিসন ইন বেঙ্গল)। এই পরিবারেই রেজা খাঁএর জন্ম, তিনি হাদি আলির তৃতীয়পুত্র ছিলেন।

এ সময়ে নদীয়ার বাংলার অমুসলিম শিক্ষা ও কৃষ্টির সবচেয়ে বড় কেন্দ্র। অন্য দুটো বর্ধমান আর রাজনগর ঢাকা। দেওয়ান কার্তিকেয় চন্দ্র রায় সূত্রে পাচ্ছি, কৃষ্ণচন্দ্রের রাজত্বে নবদ্বীপে ন্যায়িকদের মধ্যে ছিলেন হরিরাম তর্ক সিদ্ধান্ত, কৃষ্ণানন্দ বাচস্পতি, রামগোপাল সার্বভৌম এবং প্রাণনাথ ন্যায়পঞ্চানন। ধর্মশাস্ত্রে পণ্ডিতদের মধ্যে ছিলেন গোপাল ন্যায়ালঙ্কার, রামানন্দ বাচস্পতি এবং বীরেশ্বর ন্যায়পঞ্চানন। দর্শনশাস্ত্রে শিবরাম বাচস্পতি, রমাবল্লভ বিদ্যাবাগীশ, রুদ্ররাম তর্কবাগীশ, শরণ তর্কালঙ্কার, মধুসূদন ন্যায়লঙ্কার, কান্তবিদ্যালঙ্কার এবং সঙ্কর তর্কবাগীশ। গুপ্তিপাড়ার কবি ছিলেন বাণেশ্বর বিদ্যালঙ্কার, ত্রিবেণীতে জগন্নাথ তর্কপঞ্চানন, শান্তিপুরে রাধামোহন গোস্বামী ভট্টাচার্য। জ্যোতিষে রামরুদ্র বিদ্যানিধি আর অবশ্যই দুই কালজয়ী রামপ্রসাদ আর ভারতচন্দ্র আর কবি বাণেশ্বর।

ঢাকার রাজনগরে রাজবল্লভ চতুষ্পাঠী, টোল, মক্তব, পাঠশালা স্থাপন করেন। তিনি যে তিনজন মেধাবীকে নবদ্বীপে পাঠিয়েছিলেন, তাঁরা নীলকণ্ঠ সার্বভৌম, কৃষ্ণদেব বিদ্যাবাগীশ এবং কৃষ্ণকান্ত সিদ্ধান্ত রূপে ফিরে এসে রাজনগরে বিদ্যাশিক্ষা দেন।

বাংলায় একমাত্র কোচবিহার, ত্রিপুরা আর অসমে বাংলা রাজভাষা ছিল। সেখানে রাজকাজ যেহেতু বাংলায় হত তাই দলিল, চিঠি ইত্যাদি বাংলাতেই লেখা হত। বাংলায় বহুকাল ধরেই অভিজাতরা বাংলাকে অবজ্ঞার চোখে দেখতেন। বাংলায় যত পণ্ডিতি লেখা হয়েছে তার অধিকাংশ সংস্কৃততে। এমনকি প্রথাগত কৃষ্টির বাইরে থাকা তন্ত্রও সংস্কৃতঘেঁসা বাংলা লিখেছে। আর যারা কিছুটা হলেও ‘যবন’ বিরোধী ছিলেন, তারা ফারসিকে সংস্কৃত দিয়ে প্রতিস্থাপিত করেছিলেন।



জেমসলং ক্যালকাটা ইন ওল্ডেন টাইমসএ লিখছেন, ১৭৫৪/১১৬১তে পাদ্রি ম্যাপলটফট কলকাতায় ইংরেজি বিদ্যালয় খোলার আবেদন করেন দুটি যুক্তিতে, কোম্পানি শস্তায় কর্মচারী পাবে আর জমিদারদের কিছুটা সুবিধে হবে। এরপর মিশনারিরা প্রচুর চেষ্টা চালিয়েছেন। সিলভেস্টার বাংলায় খ্রিস্ট মিশনারি পুস্তিকা ছাপিয়েছেন। কিন্তু তখনও ইংরেজি শেখায় বাংলার আগ্রহ দেখা যায় নি। এডোয়ার্ড ঈভস ভয়েজ...এ লিখছেন, বালকেরা কেউ মাতৃভাষা ছাড়া অন্য কিছু শেখে না। বাংলায় প্রচুর ইংরেজ থাকে, কিন্তু স্থানীয়দের সংগে তাদের ইংরেজিতে আলাপ খুবেশি হয় না।

বাংলা যখন বিশ্ব সেরা - পলাশীপূর্ব বাংলার শিক্ষা ও শিক্ষা ব্যবস্থা১৫

বাংলার নবাব অভিজাত, আমীর, ধনী এবং সাধারণ মুসলমানদের বদান্যতায় ও অর্থানুকূল্যে গড়ে উঠেছিল মক্তব, মাদ্রাসা ঘিরে মুসলমান শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল। মক্তব ছিল প্রাথমিক শিক্ষার জন্য পাঠশালা। শিক্ষকেরা আখুনজী নামে পরিচিত হতেন। এদের কাজ ছিল বালকদের আরবি, ফার্সি বর্ণমালা শেখানো, আরবি ফারসি সাহিত্য পড়ানো, লিখতে শেখানো, প্রাথমিক অঙ্ক শেখানো এবং ইসলামি শাস্ত্র পাঠ। মক্তবের বালকেরা কলাপাতায় তো লিখতই তার সংগে কাগজেও লিখত(হাইডন বেলেনয়ের মুঘল আমলের কাগজ-কলম ভিত্তিক শিক্ষা ব্যবস্থা নিয়ে দারুণ একটা কাজ আছে)। খাগ আর কঞ্চির কলম আর ভুসো কালি ব্যবহার হত। মেধাবীরা উচ্চতর পাঠশালা মাদ্রাসায় যেত। মাদ্রাসাগুলি মসজিদ আর ইমামবাড়ার সংগে যুক্ত থাকত সাধারণতঃ। প্রধান শহরে যে সব মাদ্রাসা থাকত তার জন্য রাষ্ট্র অর্থ ব্যয় করত, নিষ্কর ভূমি বরাদ্দ করত। ছাত্ররা বিনামূল্যে আহার আর বাসস্থান পেত এবং পড়াশোনার জন্য অন্তত বেতন দিতে হত না। মুসলমান শাস্ত্রে পণ্ডিত, মৌলভি এবং বিদ্বানেরা এখানে পাঠ দিতেন। সফল ছাত্ররা শিক্ষকতা করত বা সরকারি বা সদওদাগরি দপ্তরে কাজ পেত। মাদ্রাসায় ছাত্রদের কোরাণ, হদিস, আইন(সরাহ), আরবি, ফারসি সাহিত্য, আরবি বিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র পড়ানো হত।

সংস্কৃত শিক্ষার জন্য চতুস্পাঠী আর টোল স্থাপন করতেন জমিদারেরা। এই পাঠশালাগুলিতে আহার, বাসস্থান আর শিক্ষার ভার বহন করতেন গুরুরা, তাদের সাহায্য করতেন স্থানীয় ধনীরা। আলাদা করে শিক্ষক প্রয়োজন হত খুব কম। বাংলা জুড়ে পণ্ডিতেরা নানান জ্ঞানচর্চায় রত থাকতেন। তারা তাঁদের উত্তরসূরী তৈরি করার দায় নিতেন তোল চালিয়ে। ব্যকরণ, কাব্য, অলঙ্কার, ন্যায়, স্মৃতি, জ্যোতিষ, দর্শনের বিভিন্ন শাখা, বেদান্ত আর ছন্দ শেখানো হত। বাংলা জুড়ে প্রচুর চতুশপাঠী ছিল। রামপ্রসাদ বিদ্যাসুন্দরে একটি চতুষ্পাঠীর বর্ণনা দিয়েছেন। দ্রাবিড়, উৎকল, কাশী, মিথিলা থেকে বটুরা আসত।

চতুষ্পাঠীর পর উচ্চতর পাঠের প্রতিষ্ঠান টোল। ইংরেজরা যদিও অশ্লীলভাবে নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলেছেন, কিন্তু পশ্চিমি কেন্দ্রিভূত প্রথাগত শিক্ষা ব্যবস্থার তুলনীয় হতে পারে না এই টোল ব্যবস্থা। নবদ্বীপ ছাড়াও বর্ধমান, বীরভূম, গুপ্তিপাড়া, ত্রিবেণী, বালী, ঢাকার রাজনগর, ভটপাড়া প্রভৃতি ছিল উচ্চতর শিক্ষার অন্যতম প্রতিভূ স্থান। ন্যয় শাস্ত্রে বাংলা ছিল অপ্রতিদ্বন্দ্বী। নবদ্বীপ এ বাবদে ভারত সেরা ছিল। রঘুনাথ শিরোমণি এই ঐতিহ্যের প্রতিষ্ঠাতা। ন্যয় ছাড়াও টোলগুলিতে ব্যকরণ, স্মৃতি(আইন), কাব্য, দর্শন, জ্যোতিষ, বেদ, পুরাণ এবং অভিধান। কোন একটি বিষয় নিয়ে আট থেকে ষোল বছর পড়াশোনা করত। দর্শন আর স্মৃতির পাঠ সব থেকে ভাল হত মিথিলায়(দ্বারভাঙ্গায়), ব্যকরণ আর অলঙ্কার আর বেদ পাঠের জন্য যেত কাশী।

যদিও মহিলাদের জন্য আলাদা পাঠের কোন প্রতিষ্ঠান ছিল না, কিন্তু ঐতিহাসিকভাবে দীনেশচন্দ্র সেন গীতিকার উদাহরণ, কালিদাসের উদাহরণ, লহনা খুল্লনার উদাহরণ দেখিয়ে বলছেন যে এক সময় মহিলাদের পড়ানো হত, পরের দিকে তা কমে যায়। কিন্তু বাংলার প্রথাগত উৎপাদন ব্যবস্থার সংগে থাকার সূত্রে বলতে পারি, চাষ এবং শিল্পে মহিলাদের জ্ঞান আর দক্ষতার এতই প্রয়োগ হয় যে তাদের অশিক্ষিত বলা খুব কষ্টের। তাঁতিরা মসলিন তৈরি করতেন বটে অসীম দক্ষতায়, কিন্তু সেই কাপড় বুনতে চরকার সুতো কাটনিদের প্রাথমিকভাবে সেই ১৭০০ কাউন্টের সুতো কাটতে হত অসীম দক্ষতায়, তারপরে তো বোনার গল্প। তবে এডামেই বাংলায় ১৯টা পাঠশালার খবর পাচ্ছি। দীনেশ্চন্দ্র খবর দিচ্ছেন হটু, হটি বিদ্যালঙ্কারের অথবা অন্যান্য সংস্কৃতজ্ঞ মহলার যাঁরা পিতৃগৃহে বসে শাস্ত্র আর বৈদ্যক চর্চা করতেন। ভরতচন্দ্র আর রামপ্রসাদের বিদ্যাসুন্দরের নায়িকা অসাধারণ বিদুষী, জয়নারায়ণ সেনের আত্মীয়া আনন্দময়ী, দয়াময়ী আর গঙ্গামণি বিদুষী এবং কবিখ্যাতি ছিল। রাজবল্লভ বৈদ্যদের যে উপবীত যজ্ঞ করেছিলেন অথর্ববেদ ঘেঁটে যেই জটিক শাস্ত্রসম্মত যজ্ঞবেদী তৈরি করে দেন আনন্দময়ী। নাটোরের রাণী ভবানী সহ যে কজন রানী/জমিদার জমিদার সামলেছেন প্রত্যেকে জ্ঞানী ছিলেন। অভিজাত ঘরের মেয়েদের হিসেব পাই কিন্তু গাঁগঞ্জের যে মেয়েরা গাছকোমর শাড়ী পরে চাষ করছেন আর শিল্প উৎপাদন সামলাচ্ছেন এবং বাংলাকে একসময় অপ্রতিদ্বন্দ্বী করে গড়ে তুলেছিলেন, তাদের বন্দনা কে করে?

মুঘল আমল থেকেই বেগম বা অভিজাত পরিবারের মহিলারা নতুন করে তাদের কর্মদক্ষতা বুদ্ধিমত্তা প্রমান করে গিয়েছেন। নতুন করে আবার বেভারিজের সব অনুবাদ ফিরে দেখা হচ্ছে এবং বেভারিজের অপঅনুবাদ ভিত্তি করে হরবংশ মুখিয়ার মত যারা মুঘল ইতিহাস লিখেছেন, তাদের ইতিহাস নতুন করে লিখছেন আজকের মহিলারা, এবং সে সময়ের মহিলাদের দক্ষতা নতুন করে লিখিত হচ্ছে। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মোগল বিদুষী ও মোগল যুগে স্ত্রী শিক্ষা অসাধারণ কোষ গ্রন্থ। ঠিক তার বাংলার বেগমদের নিয়ে বেগমস অব বেঙ্গলও সমান আকর্ষনীয়। আলিবর্দির বেগম যুদ্ধের সময় যুদ্ধক্ষেত্রে থাকতেন। মুর্শিদকুলির বেগম চরমমুহূর্তে জামাতা সুজাউদ্দিন আর দৌহিত্র সরফরাজের মধ্যে গৃহযুদ্ধ থামিয়ে দেন। সুজার কন্যা দরদানা বেগম(দ্বিতীয় মুর্শিদকুলির স্ত্রী), সরফরাজের মা জিন্নাতুন্নেসা বেগম, তার বোন নাফিসা বেগমও বিদুষী ছিলেন।

বাংলা যখন বিশ্ব সেরা - পলাশীপূর্ব বাংলার শিক্ষা ও শিক্ষা ব্যবস্থা১৪

ধনীদের বাড়ি, চণ্ডীমণ্ডপ বা গুরুর বাড়িতে পাঠশালা বসত। ছাত্ররা পাততাড়ি মানে তাল পাতা বা খেজুর পাতার চাটাই নিয়ে আসত বসার জন্য – যে জন্য আজও বাংলায় পাততাড়ি গোটানো লব্জটার চল রয়েছে আজও, যেভাবে তাঁতের টানাপোড়েনের মত প্রাযুক্তক লব্জটা অবলীলায় ঢুকে গেছে বাংলা শব্দভাণ্ডারে। যেহেতু আলাদা পাঠশালার জন্য বিপুল বিশাল চোখ কপালে তুলে দেওয়া কাঠামো তৈরি নিয়ে গাঁইয়াদের আজও কোন বদ্ধসংস্কারাবেশ নেই, তাই প্রয়োজনে বড় গাছের তলাতেই পাঠশালা বসত। কি পড়ানো হত তা নিয়ে আগেই আলোচনা করা গিয়েছে, তাও বলা যাক নতুন করে, কর্পোরেট/রাষ্ট্রীয় প্রয়োজন দমিয়ে রাখতে পারে নি সামাজিক/স্থানিক প্রয়োজনকে।

সুলতানি আমলে আগে বৌদ্ধ পন্থের প্রয়োজনে আন্তর্জাতিক বাজারের জন্য তৈরি করা হত শিক্ষক, ঠিক যে জন্য বৌদ্ধ বাইওয়ালা হরপ্রসাদ শাস্ত্রী মশাই এক লব্জে গুরু নাঢপাদের বয়ানে বলে দিতে পারেন তিব্বতি রাজার ডাকে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান বাংলা ছাড়লে ভারত অন্ধকার হয়ে যাবে।

হরপ্রসাদ আমাদের অন্ততম প্রিয় বাংলাবিদ। তথাচ, তাঁর মত রাষ্ট্রবাদী ঐতিহাসিক কোন দিনই বাংলার গাঁইয়াদের কেন্দ্রহীন পড়াশোনাকে আলোচনার যোগ্য বলেই মনে করেন নি। অতীশ বাংলা ছাড়লে সত্যিকারে কয়েক দশকের মধ্যে মাটিতে মিলিয়ে যায় বৌদ্ধ রাষ্ট্র প্রণোদিত শিক্ষা ব্যবস্থা। কিন্তু টিকে থাকে গাঁইয়া কেন্দ্রবিহীন পাঠশালা, চাটশালা, যতদিননা গাঁইয়াদের ওপরে বলপ্রয়োগ করে, নবজাগরণের অগ্রদূতেদের লেলিয়েও দিয়ে বাংলার মাটিতে অগ্রগতি সমান পশ্চিম প্রযুক্তির জ্ঞানচর্চা সমান কর্পোরেটবাদের এই চেষ্টাকৃত অপিনিহিতিটা শেখানো যায় নি।

মনে রাখতে হবে অঞ্চলভিত্তিক বিকেন্দ্রিভূত উৎপাদন ব্যবস্থা আর বিশাল উদ্বৃত্ত বিপুল বাণিজ্য চালানোর কাজে যেমন ব্যপ্ত দক্ষ কর্মীর প্রয়োজন ছিল, তেমনি প্রয়োজন ছিল বিশাল জ্ঞানচর্চার পরিবেশের। যারা বলছেন শুধুই জমিদারির খাজনা আদায়ের লক্ষ্যে তৈরি হয়েছিল এই পাঠ দান, তারা হয় গাঁইয়াদের খিস্তিকারী মার্ক্স অনুগামী, নয় লুঠেরা ঔপনিবেশিক। এরা অধিকাংশ চাকুরে বিদ্যাজীবি, এরা জানেন না ব্যবসা, বোঝেন না তার কাঠামো।

এর আগে আলোচনা করেছি, বাংলা শুধু যে প্রচুর শিল্প আর কৃষিদ্রব্য উৎপাদন করত না, বহু বিশ্ব উৎপাদন পরিবহনের মধ্যমণি ছিল – অর্থাৎ বিভিন্ন দেশের আন্তর্জাতিক পণ্য বাংলায় এসে বিভিন্ন দেশে নতুন করে যেত – যেমন তুর্কি ঘোড়া বা মলদ্বীপের কড়ি, দক্ষিণপূর্ব এশিয়ার মশলা, দক্ষিণ ভারতে আর গুজতাটের কাপড় ইত্যাদি। এই সব দ্রব্য স্বল্প সময়ের জন্য গুদামজাত করা, বিভিন্ন দেশে পাঠাবার পরিকল্পনা করা, জাহাজে তোলা, জাহাজ চালানো, শুল্ক হিসেব করা, পরীক্ষা করা, বীমা করা ইত্যাদির জন্য বিপুল জ্ঞানচর্চাভিত্তিক কর্মী লাগত। এবং চন্দ্রকান্ত রাজু বলছেন ভারতে কলণবিদ্যা শিখত দুধরণের মানুষ, ১) চাষী আর ২) নাবিক, এবং ভারতে কলনবিদ্যা ছিল প্রাথমিক বা মাধ্যমিকস্তরের পাঠ্য, না বুঝে চোলাই করে ইওরোপে গিয়ে নিউটন আর লিবনিতজএর হাতে পড়ে সেটা হয়ে গেল উচ্চতর বিদ্যার বাহন। তো তখন ভৃগুরাম দাসের শুভঙ্করী ইত্যাদি বিষয় আগেই আলোচনা করেছি এডামের শিক্ষা ব্যবস্থা বিশ্লেষণে। পড়া, লেখা, অঙ্ক করা ইত্যাদি দিয়েই পাঠশালার প্রাথমিক কাজ শেষ হত।

পাঠশালা ছাড়া ছিল তোলবাখানা। এর একটা উদাহরণ পাচ্ছি দীনেশচন্দ্র সেন টিপিক্যাল সিলেকশন্স ফ্রম ওল্ড বেঙ্গলি লিটারেচার থেকে, সমশের গাজি(ত্রিপুরার রোশনাবাদ পরগনার কৃষক বিদ্রোহের নায়ক) পরিচালিত তোলবাখানা থেকে। সমশের গাজি আরবি, ফারসি আর বাংলা শেখানোর জন্য ১০০ ছাত্র রেখেছিলেন। ভারতের অন্য এলাকা থেকে আরবি শিক্ষক, ঢাকার কাছের জগদিয়া থেকে বাংলা পণ্ডিত আর ঢাকা থেকে ফারসী মুন্সী এনেছিলেন।

এছাড়াও ছিলেন বহু ভ্রাম্যমান শিক্ষক – সুফি, দরবেশ, ফকির, ব্রাহ্মণ ঠাকুর, বৈষ্ণব সহজিয়া, আউল, বাউল, কর্তাভজা প্রমুখ মানুষ যারা গ্রামে গ্রামে ঘুরে মানুষদের ধর্ম, জীবনযাপন, নৈতিকরা, ধর্ম ইত্যাদি বিষয়ে উপদেশ দিতেন, ঈশ্বর আছেন কি নেই, সাম্য, ন্যায়ের পক্ষে প্রচার চালাতেন। আর রয়েছে গ্রামের গান বাজনা নাটক অভিনয় ইত্যাদি, যেগুলো পরোক্ষভাবে পরম্পরার কর্পোরেট বিরোধী সমাজভিত্তিক শিক্ষাদানের বাহন। গ্রাম বাঙালির মানস গড়নে এই মানুষ/শিল্পের প্রভাব অস্বীকার করা যায় না। অনাথ লালন বিদ্যালয় না গিয়েও লালন ফকিরে রূপান্তরিত হলেন কি করে সে, গুপ্ত কিন্তু সামাজিক জ্ঞান আধুনিক প্রগতিশীল লেখককুলও বুঝতে পারেন নাই, কারণ তারা বিদ্যা বলতে বিদ্যালয়ের চার দেওয়াল ঘেরা বেত্রহস্তে অথবা ঠাণ্ডা ঘরে বিচিরিত মাস্টারমশাই ছাড়া প্ন্যকোন পাঠের কথা জানেন না, বোঝেন না, বুঝলেও পাশ্চাত্যের অনুগামিতায় বলেন না।

ঠিক এই রকমভাবে গুপ্ত ছিলেন গ্রামের শিল্প বংশপরম্পরায় চলা কারিগর আর তাদের কারখানাগুলির কাঠামো ভিত্তিক হাতে কলমে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার নথি করণের কোন চেষ্টাই ইওরোপমন্য শিল্লহা ব্যবস্থার ইতিহাসে মন দিয়ে করা হয় নি – কারণ তার অবিদ্যালয়সুলভ শিক্ষা দানের কাঠামো। কারিগর তার চ্যালাকে তার শেখা বংশ পরম্পরার জ্ঞান আর প্রজ্ঞা দিয়ে যান শিক্ষানবিশী কালে। চ্যালা সেই জ্ঞান গুরু/মুরিদ/হুজুরগৃহে দীর্ঘদিন থেকে শিখে নিজেই কারিগর হয়ে ওঠে সময়ের হস্তাবলেপনে। এই শিক্ষা ব্যবস্থার রেশ পলাশীর পরের লুঠ, ছিয়াত্তরের মন্বন্তর আর চিরিস্থায়ী বন্দোবস্তের কৃষকদের হাত থেকে জমি লুঠ, সম্পদ লুঠের দুশ, সোয়াদুশ বছর পরে আজও চিরভাস্বর।

Friday, September 15, 2017

বাংলা যখন বিশ্ব সেরা - পলাশীপূর্ব বাংলার শিক্ষা ও শিক্ষা ব্যবস্থা১১

রামমোহন রায়ের অন্তরঙ্গ বন্ধু উইলিয়ম এডামকে বেন্টিঙ্ক সরকার ১৮৩৫ সালে বাংলার শিক্ষা সমীক্ষা করতে দেয়। সরকারকে এডাম তিন খণ্ডের সমীক্ষা জমা দিয়ে বলেন বাংলার ১ লক্ষ ৫৬ হাজার গ্রামে অন্তত ১ লক্ষ বিদ্যালয় রয়েছে। তিনি সরকারকে স্থানীয় ভাষায় পড়াতে সুপারিশ করলেন। এই সুপারিশ একমাত্র এডামই করেছেন ভারতের শিক্ষা সমীক্ষার ইতিহাসে।

আশ্চর্যের নয় এই শিক্ষা সমীক্ষা কোন সমাজতাত্ত্বিকের চোখে পড়ে নি - আলালদের কথা ছেড়েই দিচ্ছি।

আজ শুধু কিছু সংখ্যা তত্ত্ব - এডাম তাঁর তৃতীয় খণ্ডে আলোচনা করেছেন - তাঁর কিছু চুম্বক -

বর্ধমান
কতগুলি বিদ্যালয়
বাংলা ৬৩৯টি, ১৯০টি সংস্কৃত, ৯৩টি পার্সি, ৩টি ফর্মাল আরবি, লার্নেড আর্বি ৮টি, ইংরেজি ৩, মেয়েদের ৪, শিশুদের ১। মোট ৯৩১টি।
শিক্ষকদের জাতি
কায়স্থ ৩৬৯, ব্রাহ্মণ ১০৭, সদগোপ ৫০, আগুরি ৩০, বৈষ্ণব ১৩, তেলি ১০, ভট্ট ৯, গন্ধবণিক ৬, কৈবর্ত ৫, চণ্ডাল ৪, কুমার ৩, নাপিত ৩, সুবর্ণবণিক ২, গোয়ালা ২, বাগদি ২, নাগা ১, তাঁতি ১, দৈবজ্ঞ ১, বৈদ্য ১, যুগি ১, বারাই ১, কামার ১, মারায়া ১, ধোবা ১, রাজপুত ১, কালু ১, শুঁড়ি ১
শিক্ষকেরা গড়ে ৩টাকা ৪পয়সা ৯ পাই পাচ্ছেন মাসে।
ছাত্রদের জাত তালিকা
ব্রাহ্মণ ৩৪২৯, কায়স্থ ১৮৪৬, সদগোপ ১২৫৪, আগুরি ৭৮৭, গন্ধবণিক ৬০৬, তেলি ৩৭১, গোয়ালা ৩১১, ময়রা ২৮১, কামার ২৬২, সুবর্ণবণিক ২৬১, তাঁতি ২৪৯, তামলি ২৪২, কৈবর্ত ২২৩, কলু ২০৭, তিলি ২০০, নাপিত ১৯২, বৈষ্ণব ১৮৯, শুঁড়ি ১৮৮, ক্ষত্রিয় ১৬১, বাগদি ১৩৮, যুগি ১৩১, বৈদ্য ১২৫, সুতার ১০৮, কুমার ৯৫, স্বর্ণকার ৮১, ডোম ৬১, চণ্ডাল ৬১, ছত্রি ৩৫, কাংস্যবণিক ৩৪, দৈবজ্ঞ ৩৩, বারাই ৩২, জালিয়া ২৮, স্বরণবণিক ২৭, মালি ২৬, ধোবা ২৪, রাজপুত ২১, বাইতি ১৬, মুচি ১৬, ভট্ট ১১, হাড়ি ১১, অগ্রদানি ৮, কুর্মি ৮, তিয়র ৪, কুঁয়ার ৩, লাহারি ৩, গারার ২, কাহার ২, মাল ২, কাণ্ডা ১, মাটিয়া ১, পাশি ১।
১৩টি মিশনারি বিদ্যালয় ৬১৬টি দেশিয় বিদ্যালয়
কালু ৩৩ ১৭৪
শুঁড়ি ২০ ১৬৮
বাগদি ২১ ১১৭
ডোম ৩ ৫৮
চণ্ডাল ১ ৬০
জেলিয়া -- ২৮
ধোবা ৫ ১৯
মুচি -- ১৬
হাড়ি -- ১১
তিওড় ২ ২
লাহারি -- ৩
গারার -- ২
কুলহার -- ২
মাল -- ২
মাটিয়া -- ১
পাসি ১ --

দক্ষিণ বিহার
হিন্দি ২৩৬, সংস্কৃত ১৭, পার্সি ২৭৯, আর্বি ১২, ইংরেজি ১।
শিক্ষক কায়স্থ ২৭৮, মগধা ২, গন্ধবণিক ১, তেলি ১, কইরি ১, সোনার ১।
গড় মাসিক রোজগার ১টাকা ১০ আনা।
ছাত্রদের জাতি গন্ধবণিক ৫৪০, মগধা ৪৬৮, তেলি ২৭১, ব্রাহ্মণ ২৫৬, কায়স্থ ২২০, কোইরি ২০০, রাজপুত ১৫০, কাহার ১০২, হালুয়াইকর ৬৬, শুঁড়ি ৫৬, কুর্মি ৫৫, স্বর্ণকার ৫১, মাহুরি ৪২, নাপিত ৩৯, গোয়ালা ৩৮, বারহাই ৩৫, সুবর্ণবণিক ৩১, দোসাদ ২৩, পাশি ২২, আগুরি ২১, লুনিয়ার ২১, কাংস্যবণিক ২০, ক্ষত্রিয় ১৮, কালাওয়ার ১৮, মালি ১৬, তামলি ১৬, ভট্ট ১৫, বাণাওয়ার ১৪, সন্ন্যাসী ১৪, লোহার ১৩, লাহারি ১৩, কুমার ১০, কাণ্ডু ৯, যুগি ৮, বেলদার ৮, বুন্দেলা ৪, পাটোয়ার ৪, বৈষ্ণব ২, খটকি ২, ছত্রি ১, তাঁতি ১, বারাই ১, বাইতি ১, ধোবা ১, মুশাহর ১, চুরিহারা ১, কায়ালি ১, মাহালা ১।

ত্রিহুত
হিন্দি ৮০, সংস্কৃত ৫৬, পার্সি ২৩৪, আর্বি ৪।
শিক্ষক কায়স্থ ৭৭, গন্ধবণিক ২, ব্রাহ্মণ ১
ছাত্রদের জাতি শুঁড়ি ৭২, রাজপুত ৬২, কায়স্থ ৫১, কালাল ৪০, গন্ধবণিক ৩২, তেলি ২৯, ময়রা ২৮, ব্রাহ্মণ ২৫, স্বর্ণকার ২৫, মাগধা ১৮, কাণ্ডু ১৮, আগুরি ১৭, লুনিয়ার ৯, গোয়ালা ৮, ক্ষত্রিয় ৭, মহলা ৬, কাইরি ৫, ধানুক ৫, পাশি ৫, তামলি ৪, নাপিত ৪, কামার ৪, কাঁসারি ৪, কৈবর্ত ২, ছাইপিকর ২, পরশুয়া ২, কাহার ২, লাহারি ২, ছুতার ২, খটকি ১।
শিক্ষকদের মাসিক রোজগার ১টাকা আট পয়সা সাত আনা

মুর্শিদাবাদ
৬২টা বাংলা, ৫টা হিন্দি, ২৪টা সংস্কৃত, ২৪টা পার্সি, ২টি আর্বি, ২টি ইংরেজি, ১টি মেয়েদের।
শিক্ষক
কায়স্থ ৩৯, ব্রাহ্মণ ১৪, আগুরি ৩, শুঁড়ি ৩ কৈবর্ত ৩, বৈদ্য ১, সুবর্ণবণিক ১, ক্ষেত্রিয় ১, ছেত্রী ১, সদগোপ ১, চন্ডাল ১।
একটি বাংলা বিদ্যালয়ে ১ জন মুসলমান পড়াতেন।
শিক্ষকদের গড় রোজগার ছিল ৪টাকা ১২ পয়সা ৯ পাই।
শিক্ষার্থী
ব্রাহ্মণ ১৮১, কায়স্থ ১২৯, কৈবর্ত ৯৬, সুবর্ণবণিক ৬২, গন্ধর্ববণিক ৫৯, তাঁতি ৫৬, শুঁড়ি ৩৯, তেলি ৩৬, ময়রা ২৯, ক্ষত্রিয় ২৬, কুর্মি ২৪, বৈষ্ণব ২৪, তামলি ২২, গোয়ালা ১৯, মালা ১৯, নাপিত ১৫, বৈদ্য ১৪, ছুতোর ১৩, ওসয়াল ১২, স্বর্ণকার ১১, যুগি ১০, ছত্রি ৯, কামার ৯, কুমোর ৮, রাজপুত ৭, কংস্যবণিক ৭, তিলি ৬, আগুরি ৫, লুনিয়ার ৫, হালুইকর ৪, বারাই ৪, মালি ৪, দৈবজ্ঞ ৪, চণ্ডাল ৪, গৌরবণিক ৩, কাণ্ডু ৩, কালোয়ার ৩, কয়ালি ৩, সদগোপ ২, কাহার ২, জালিয়া ২, লাহারি ২, বাগদি ২, বৈশ্য ১, কালু ১, পাশি ১, গারেই ১, ধোবা ১, কাইরি ১, মুচি ১।

বীরভূম
৪০৭টি বাংলা, ৫টি হিন্দি, ৫৬টি সংস্কৃত, ৭১টি পার্সি, ২টি আরবি, ২টি ইংরেজি এবং ১টি মেয়েদের বিদ্যালয় ছিল।
গুরুদের জাতি
কায়স্থ ২৫৬, ব্রাহ্মণ ৮৬, সদগোপ ১২, বৈষ্ণব ৮, গন্ধবণিক ৫, সুবর্ণবণিক ৫, ভট্ট ৪, কৈবর্ত ৪, ময়্রা ৪, গোয়ালা ৩, বৈদ্য ২, আগুরি ২, যুগি ২, তাঁতি ২, কালু ২, শুঁড়ি ২, স্বর্ণকার ১, রাজপুত ১, নাপিত ১, বারাই ১, ছাত্রি ১, ধোবা ১, মালা ১, চণ্ডাল ১।
ছাত্রদের জাতি ব্রাহ্মণ ১৮৫৩, গোয়ালা ৫৬০, গন্ধবণিক ৫২৯, কায়স্থ ৪৮৭, সদগোপ ২৯০, কালু ২৫৮, ময়রা ২৪৮, তাঁতি ১৯৬, সুবর্ণবণিক ১৮৪, শুঁড়ি ১৬৪, বৈষ্ণব ১৬১, তামলি ১৭, কামার ১০৯, কৈবর্ত ৮৯, নাপিত ৭৯, বৈদ্য ৭১, রাজপুত ৬৮, বারাই ৬২, স্বর্ণকার ৫৩, ক্ষত্রিয় ৫২, ছুটার ৫০, কুমার ৪৩, তেলি ৩৮, তিলি ৩৫, আগুরি ২৮, ধোবা ২৮, ছত্রি ২৪, পুঁড়া ২৩, ডোম ২৩, দৈবজ্ঞ ১৭, কেওট ১৫, বাগদি ১৪, বাইতি ১৩, হাড়ি ১৩, মাল ১২, বৈশ্য ১১, স্বর্ণবণিক ৯, কাংস্যবণিক ৯, ভট্ট ৯, যুগি ৯, নেট ৮, সারাক ৭, কুর্মি ৭, লাহারি ৫, মালি ৪, বাহিলা ৪, মুচি ৩, ভূমিয়া ২, ঢাঁক ২, কোর্ণা ২, গাঁরার ২, মাটিয়া ২, অগ্রদাণি ১, সন্যাসী ১, হালুওয়াইকর ১, বাউরি ১, দুলিয়া ১, জেলিয়া ১, ব্যাধ ১, চণ্ডাল।
শিক্ষকেরা মোটামুটি ৩টাকা ৩পয়সা ৬ আনা মাইনে পেতেন।

জেলা মোট শিক্ষক কায়স্থ অন্য
মুর্শিদাবাদ ৬৭ ৩৯ ২৮
বীরভূম ৪১২ ২৫৬ ১৫৬
বর্ধমান ৬৩৯ ৩৬৯ ২৭০
দক্ষিণ বিহার ২৮৫ ২৭৮ ৭
ত্রিহুত ৮০ ৭৭ ৩
মাসিক রোজগার
মুর্শিদাবাদ ৪-১২-৯
বীরভূম ৩-৩-৯
বর্ধমান ৩-৪-৩
দক্ষিণ বিহার ২-০-১০
ত্রিহুত ১-৮-৭
কত বিদ্যালয় কি ধরণের হিসেব রাখার শিক্ষা দিত
জেলা ব্যবসায়িক হিসেব কৃষি হিসেব দুটো
মুর্শিদাবাদ ৭ ১৪ ৪৬
বীরভূম ৩৬ ৪৭ ৩২৮
বর্ধমান ২ ৫ ৬০৯
দক্ষিণ বিহার ৩৬ ২০ ২২৯
ত্রিহুত ৪ ৮ ৬৮

কত বিদ্যালয়ে লিখে পড়ার চল ছিল আর ছিল না
ছিল ছিল না
মুর্শিদাবাদ ৩৯ ২৮
বীরভূম ১৩ ৩৯৮
বর্ধমান ৪২৬ ১৯০
দক্ষিণ বিহার ২ ২৮৩
ত্রিহুত ১১ ৬৯

বাংলা যখন বিশ্ব সেরা - পলাশীপূর্ব বাংলার শিক্ষা ও শিক্ষা ব্যবস্থা৭

পাঠশাল আর গুরুদের সংখ্যা
কলকাতা এবং ২৪ পরগণায় হিন্দুদের কতগুলি পাঠশালা ছিল এ তথ্য এডাম জানাননি। তবে তিনি ১৮১৮ সালের উইলিয়ম ওয়ার্ডএর(আ ভিউ অব দ্য হিস্ট্রি, রেলিজিয়ন এন্ড লিটারেচর অব হিন্দুজ) একটি সমীক্ষা তুলে ধরে বলছেন কলকাতার আশেপাশে ২৮টি পাঠশালা ছিল। ওয়ার্ড প্রত্যেকটি পাঠশালার গুরুদের নাম, কোন অঞ্চলে সেগুলির অবস্থান এবং কত পড়ুয়ে এই পাঠশালাগুলিতে পাঠ নিত তার উল্লেখ করেছেন। এই সব বিদ্যালয়ে ন্যায় আর স্মৃতিশাস্ত্রের পাঠদান হত। মোট পড়ুয়ের সংখ্যা ছিল ১৭৩। উচ্চ পাঠশালাগুলিতে ৩ থেকে ১৫ পড়ুয়ে একজন গুরুমশাইএর কাছে পাঠ গ্রহণ করত। এদের নাম
গুরুমশাইএর নাম                         এলাকা              পড়ুয়ের সংখ্যা
অনন্তরাম বিদ্যবাগীশ                       হাতিবাগান                  ১৫
রামকুমার তর্কালঙ্কার                       ঐ                       ৮
রামতোষন বিদ্যালঙ্কার                      ঐ                       ৮
রামদুলাল চুড়ামণি                         ঐ                       ৫
গৌরমণি ন্যায়লঙ্কার                        ঐ                       ঐ
কাশীনাথ তর্কবাগীশ                        ঘোষালবাগান                ৬
রামসেবক বিদ্যাবাগীশ                      শিকদারেরবাগান              ৪
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার                        বাগবাজার                  ১৫
রামকিশোর তর্কচূড়ামণি                      ঐ                       ঐ
রামকুমার শিরোমণি                        ঐ                       ৪
জয়নারায়ণ তর্কপঞ্চানন                      তালেরবাগান                ৫
শম্ভু বাচষ্পতি                            ঐ                       ঐ
শিবরাম ন্যায়বাগীশ                        লালবাগান                  ১০
গৌরমোহন বিদ্যাভূষণ                       ঐ                       ঐ
হরিপ্রসাদ তর্কপঞ্চানন                       হাতিবাগান                  ৪
রামনারায়ণ তর্কপঞ্চানন                     সিমলা                    ৫
রামহরি বিদ্যাভূষণ                         হরতুকিবাগান                ৬
কমলাকান্ত বিদ্যালঙ্কার                       আড়পুলি                   ৬
গোবিন্দ তর্কপঞ্চানন                        ঐ                       ৫
পীতাম্বর ন্যায়ভূষণ                        ঐ                       ৫
পার্বতী তর্কভূষণ                          ঠনঠনিয়া                   ৪
কাশানাথ তর্কালঙ্কার                        ঐ                       ৩
রামনাথ বাচষ্পতি                         সিলমা                    ৯
রামতনু তর্কসিদ্ধান্ত                         মলঙ্গা                     ৬
রামতনু বিদ্যাবাগীশ                        শোভাবাজার                 ৫
রামকুমার তর্কপঞ্চানন                      বীরপাড়া                   ৫
কালিদাস বিদ্যাবাগীশ                       ইটালি                     ৫
রামধুন তর্কবাগীশ                         সিমলা                    ৬
এডাম, ১৮০১সালের এলিজাবেথ হ্যামিলটনের সমীক্ষা(লেটার্স অন এডুকেশন) ভিত্তি করে বলছেন, কলকাতার আশেপাশে এবং সমগ্র ২৪ পরগণা জুড়ে ১৯০টি সনাতন উচ্চশিক্ষার পাঠশালা ছিল। স্মৃতি, ব্যকরণ আর সাংখ্য পড়ানো হত।
ওয়ার্ডএর সমীক্ষা থেকে ধার করে এডাম নদিয়া জেলায় ৩১টি উচ্চশিক্ষার বিদ্যালয়ের কথা উল্লেখ করছেন। সব মিলিয়ে ৭৪৭ পড়ুয়ে পাঠ নিত। ওয়ার্ডের সমীক্ষা অনুসারে এডাম নদিয়ার যে সব উচ্চশিক্ষাকেন্দ্রের কথা বলছেন তা তুলে দেওয়া গেল

ন্যায় পাঠশালা
গুরুর নাম                                         ছাত্রের সংখ্যা
শিবনাথ বিদ্যাবাচষ্পতি                                  ১২৫ 
রামলোচন ন্যায়ভূষণ                                   ২০
কাশীনাথ তর্কচূড়ামণি                                   ৩০
অভয়ানন্দ তর্কলঙ্কার                                   ২০
রামশরণ ন্যায়বাগীশ                                   ১৫
ভোলানাথ শিরোমণি                                    ১২
রাধানাথ তর্কপঞ্চানন                                   ১০
রামমোহন বিদ্যাবাচষ্পতি                                 ২০
শ্রীরাম তর্কভূষণ                                      ২০
কালীকান্ত চূড়ামণি                                     ৫
কৃষ্ণকান্ত বিদ্যাবাগীশ                                    ১৫
তর্কালঙ্কার                                          ১৫
কালিপ্রসন্ন                                          ১৫
মাধব তর্কসিদ্ধান্ত                                      ২৫
কোমলকান্ত তর্কচূড়ামণি                                  ২৫
ঈশ্বর তর্কভূষণ                                       ২০
কান্ত বিদ্যালঙ্কার                                      ৪০

স্মৃতির উচ্চতর পাঠশালা
রামনাথ তর্কসিদ্ধান্ত                                    ৪০
গঙ্গাধর শিরোমণি                                     ২৫
দেবী তর্কালঙ্কার                                      ২৫
মোহন বিদ্যাবাচষ্পতি                                   ২০
গাঙ্গুলি তর্কলঙ্কার                                      ১০
কৃষ্ণ তর্কভূষণ                                       ১০
প্রাণকৃষ্ণ তর্কবাগীশ                                    ৫
পুরোহিত                                           ৫
কাশীকান্ত তর্কচূড়ামণি                                   ৩০
কালীকান্ত তর্কপঞ্চানন                                   ২০
গদাধর তর্কবাগীশ                                     ২০
কাব্য পড়ানোর উচ্চতর পাঠশালা
কালীকান্ত তর্কচূড়মণি                                   ৫০
জ্যোতির্বিদ্যা পড়ানোর উচ্চতর পাঠশালা
গুরুপ্রসাদ সিদ্ধান্তবাগীশ                                  ৫০
ব্যাকরণ পড়ানোর উচ্চতর পাঠশালা

শম্ভুনাথ চূড়ামণি                                      ৫