Showing posts with label পাগড়ি. Show all posts
Showing posts with label পাগড়ি. Show all posts

Tuesday, May 1, 2018

উপনিবেশ বিরোধী চর্চা৯৩ - ঔপনিবেশিকতাবাদ এবং তার জ্ঞানচর্চার আঙ্গিক - সাম্রাজ্যের মন ও মান ।। বারনার্ড কোহন

অধ্যায় ৫
বস্ত্র, পরিধেয় এবং উপনিবেশিকতাবাদঃ উনবিংশ শতকের ভারত

দৈনন্দিনতার পোষাকে ভারতীয়রা
১৮৩০ সালে উত্তর ভারতের বিচারক এফ জে শোর অভিযোগ করলেন উচ্চপদাধিকারী দেশিয়রা ইংলিশম্যানদের দপ্তরে জুতো পরেই ঢুকছে। তিনি একে বলেছিলেন কলকাতার মানুষদের খারাপ স্বভাব। এরা কোন সভ্যতা জানেনা, বাঙ্গালিরা নিচুশ্রেণীর মানুষ যারা ইওরোপিয়দের উদাসীন আর অশিক্ষিত ইওরোপিয়দের অজ্ঞানতার সুযোগ নেয়। যে শোর মনে করতেন ইওরোপিয়রা ভারতীয়দের সম্বন্ধে খুব বেশি কিছুই জানে না, সেই শোর ইওরোপিয়দের বলছেন কোন খানেই যেন তারা কোন ভারতীয়কে তারা যেন জুতো পরে ঢুকতে না দেন। আর যদি কোন ভারতীয় সেটা করেও ফেলে তাহলে সাহেবকে বলতে হবে নেশন্স হ্যাভ ডিফারেন্ট কাস্টমস; আওয়ার ইজ টু আনকভার দ্য হেড – য়োর্স টু আনকভার দ্য ফিট, এজ আ টোকেন অব রেস্পেক্ট। য়ু শুড নট ওয়াক ইন্টু দ্য সিটিং-রুম অব এনাদার নেটিভ উইথ য়োর শূজ অন; হোয়াই দেন ড য়ু ট্রিট মি উইথ আ ডিজরেস্পেক্ট হুইচ য়ু উড নট শো টু ওয়ান অব য়োর ঔন কান্ট্রিমেন? আই এম নট প্রেজুডিসড, এন্ড ইট ইজ কোয়াইট ইমমেটিরিয়াল টু মি হুইচ প্রাক্টিশ য়ু চুজ টু এডপ্ট। য়ু ক্যান আয়দার টেক অফ য়োর শুজ অর য়োর টার্বান, বাট আই মাস্ট ইন্সিস্ট অন ওয়ান অন দ্য আদার মার্ক অব সিভিলিটি ইফ য়ু উইশ মি টু রিসিভ য়োর ভিজিট। দিস ইজ আনএন্সারেবল বাই দ্য নেটিভ; এন্ড দোজ ইংলিশ হু হ্যাভ এক্টেড ইন দিস ম্যানার, হ্যাভ বিন ডিসাইডেডলি মোর রেস্পেক্টেড বাই পিপল।
১৮৫৪ সালে গভর্নর জেনারেলের দপ্তর থেকে দেশিয়দের দপ্তর বা প্রায়দপ্তরের কাজে এবং ইওরোপিয় কর্মচারীদের সামনে ইওরোপিয় মোজা আর জুতো পরার অধিকার দেওয়ায় কলকাতার অধিবাসীরা ব্যাপকভাবে কর্মক্ষেত্রে বুট আর মোজা পরার অভ্যেস শুরু করে দেয়। কুড়ি বছর পরে এই নীতি সারাভারতের জন্যে প্রযোজ্য হলে অধিকাংশ ইওরোপিয় প্রথায় শিক্ষিত দেশিয় ভদ্রলোকেরা ইওরোপিয় অভ্যেসে অভ্যস্ত হয়ে পড়েন। এই আইনটি আদালতের জন দপ্তরে প্রযোজ্য ছিল কিন্তু বিচারপতিদের দপ্তরে নিষিদ্ধ ছিল। কারণ তার ঘরটি ব্যক্তিগত, ফলে সেখানে তার আইনই আইন হিসেবে পরিগণিত হত।
এই সঙ্গে আলোচনা শুরু হয়ে গেল কোন ধরণের ভারতীয়, কি ধরণের জুতো, কোথায়, কোন অবস্থায় পরতে পারবে সেই প্রশ্নগুলি নিয়ে। ভারতীয় খ্রিষ্টধর্মাবলম্বীরা যে কোন সময়ে ইওরোপিয়দের মতই জুতো পরার অধিকারী ছিল। মন্দিরে বা ভারতীয় শাসকদের দরবারে প্রবেশের সময় জুতো খুলে ঢোকার নীতি নিয়ে তারা সরব হয়েছে। জুতো পরা নিয়ে ব্রিটিশেরা জুতো পরা বা না পরার যে নীতি তৈরি করল সেটি হল ইওরোপিয়রা ভারতীয় প্রথা মানতে বাধ্য নয়, কিন্তু ইওরোপিয়রা যেটাকে সঠীক ভারতীয় প্রথা হিসেবে ঠিক করেছে, সেই প্রথাকে ভারতীয়দের মানতে বাধ্য। ইওরোপিয়রা ঠিক করবে কখন তার ভারতীয় প্রজাদের জন্য আইন বদল, এবং ভারতীয়দের সেই আইন অনুসরণ করা জরুরি। বাঙ্গালিরা ইওরোপিয় পদ্ধিতে জুতো পরার অধিকার আদায়ের জয়ে উৎসাহিত হয়ে দপ্তরে নতুন করে পাগড়ি পরার অধিকার আদায়ের দিকে এগিয়ে যাওয়ার ভাবনা ভাবতে শুরু করে।

১৮৭০ সালে এক দল বাঙালি বাংলার ছোটলাটের কাছে একটি আবেদন করে বলে তারা ইওরোপিয় পদ্ধতিতে মাথা ঢাকার পর মাথা উন্মুক্ত করে দরবার আর আদালতে এবং অন্যান্য দপ্তরে, উতসবে অনুষ্ঠানে যাতে সম্মান দেখাতে পারে সে বিষয়ে তাদের অধিকার দেওয়া হোক। আবেদনকারীরা বলল পাগড়ি পরা কিন্তু বাঙ্গালিদের জতীয় পরিধেয় নয়। তারা লিখলেন বহু বাঙালি মনে করে পাগড়ি একটা অযৌক্তিক শিরস্ত্রাণ, যেহেতু এটা সূর্যের কিরণ থেকে মাথা বাঁচাতে পারে না এবং এটা পরে কাজ করাও মুশশকিল। ফলে দপ্তরে পাগড়ি পরে কাজ করা মানুষের সংখ্যা কমে যাচ্ছে, ফলে মানুষকে দুধরণের শিরস্ত্রান নিয়ে দপ্তরে যেতে হচ্ছে একটা হাল্কা টুপি যেটা মানুষ পরে, অন্যটা বাক্সে করে নিয়ে যাওয়া পাগড়ি। যখন কোন ইওরোপিয় কত্তা তাদের সামনে আসে তারা টুপি খুলে পাগড়ি পরে নিতে বাধ্য হয়। 

Monday, April 30, 2018

উপনিবেশ বিরোধী চর্চা৮১ - ঔপনিবেশিকতাবাদ এবং তার জ্ঞানচর্চার আঙ্গিক - সাম্রাজ্যের মন ও মান ।। বারনার্ড কোহন

অধ্যায় ৫
বস্ত্র, পরিধেয় এবং উপনিবেশিকতাবাদঃ উনবিংশ শতকের ভারত

বস্ত্র এবং কর্তৃত্বের সংবিধান
যে নির্দিষ্ট বস্ত্রখণ্ডগুলির মার্ফত ক্ষমতার অংশ হস্তান্তর হয় তাকে খেলাত বলে। ব্রিটিশ সংজ্ঞায় খেলাত হল রোব অব অনার আর ফরাসী ভাষায় ক্যাপ আ পিয়ে বা মাথা থেকে পা। মুঘল ভারতে খেলাত দেওয়া হত শ্রেণী ভিত্তি করে তিন, পাঁচ ও সাত অংশে। সাত খানা খেলাতে থাকত একটা পাগড়ি, একটি জোব্বা (কাবা), আর লম্বা জামার ওপরে কোট, একটা আঁটোসাঁটো কোট(আলখিলাক), একটি কমরবন্ধ, পাজামা, আরও একটা জামা এবং একটা উত্তরীয়। এই কাপড়ের সঙ্গে আরও অন্যান্য দ্রব্যও থাকত।
সব থেকে শক্তিশালী খিলাত হত সেইগুলো যেগুলি সম্রাট নিজে যে সব জামা বা আলখাল্লার মত পরিধেয় পরিধান করতেন এবং বিভিন্ন সময়ে তিনি সেগুলির অংশ নিয়ে তার প্রতিনিধি বা প্রজাকে দান করতেন সাম্মানিক হিসেবে। এরপরের গুরুত্বপূর্নতম বস্তুটি ছিল তার পাগড়ি এবং তার দেহের সঙ্গে জুড়ে থাকা অন্যান্য গয়না বিশেষ।
ভারতীয় সমাজে সব ধরণের সম্মান প্রদর্শনের সঙ্গে মাথা, হাত আর পা যুক্ত থাকত। আকবরের দরবারে সম্মান জানানোর প্রথা ছিল আভূমি প্রণিপাত হওয়া বা সেলাম জানানো – এগুলি কুর্ণিশ, তসলিম এবং সিজদা তিন ভাগে বিভক্ত। আবুল ফজল লিখছেন, সম্রাট তার প্রজ্ঞান প্রয়োগ করে, জনগণের কাছ থেকে কি ভাবে সম্মান অর্জন করবেন, তার নানান তারিকা উদ্ভাবন করেছিলেন ... মহামহিম(আকবর)এর নির্দেশ ছিল, মাথা নামিয়ে(প্রায় আভূমি) ডান হাতের তোলাটা কপালে ঠেকানো... একে বলে কুর্নিশ, এবং এটা জ্ঞাপিত হয় যে সম্মান দেখানো ব্যক্তি তার মাথাটি(যেটা চেতনা আর মনের অধিষ্ঠান)তে হাতের নম্রতাকে স্পর্শ করে, দরবারে উপস্থিত করানো এবং সম্রাটের যে কোন কাজে নিজেকে সঁপে দেওয়ার আর্জি জানান।
তসলিম হল বাঁহাতের পৃষ্ঠভূমি মাটির সঙ্গে ঠেকিয়ে আস্তে আস্তে আনন্দের অঙ্গভঙ্গির সঙ্গে দেহটাকে খাড়া করতে থাকা যতক্ষণনা শরীরটা সোজা হচ্ছে।
সিজদা হল সম্পূর্ণ আত্মসমর্পণ। আকবরের দরবারে গোঁড়া ধর্মভীরু মুসলমানেরা যেভাবে প্রার্থনা করতেন। আকবরের নির্দেশ ছিল এটি তার সামনে ব্যক্তিগতভাবে করতে হবে জনসমক্ষে নয়। তবে অন্যান্য সম্রাটের সময়েও এটি চলে এসেছে।
আবুল ফজল বলছেন দরবারে যে মানুষটি সম্মান জানাচ্ছেন, তিনি আদতে নিজেকে সঁপে দেওয়ারই কাজ করছেন, তার মাথা মুঘলদের কাছে উপহার দিচ্ছেন। যুদ্ধে আত্মতোতসর্গ ছিল আক্ষরিক। সম্রাট আকবরের সময়ে আঁকা একটি মুঘল চিত্রশৈলীতে দেখতে পাই তার এক যোদ্ধা তার শত্রুপক্ষকে নিয়ে এসে সম্রাটের হাতির পায়ের কাছে জড়ো করে রাখছে। পরাজিত শত্রুদের কারোর মাথায় শিরস্ত্রাণ নেই, পাগড়িও নেই, মাথাগুলি নামানো, তাদেরকে বিজিতর সামনে আনা হয়েছে।
অষ্টাদশ এবং নবম শতকে কোন ভারতীয় যদি তার শিরস্ত্রান কারোর পায়ের কাছে রাখত, সেটা তার পরাজয় বা আত্মসমর্পন বলেই গণ্য হত। এই আত্মসমর্পণের চিত্রটা রূপকশোভিতভাবে বাক্যেও ব্যবহৃত হয়েছে। ভারতে ভ্রমনে আসা ব্রিটিশদের জন্যে লিখত নির্দেশিকা পুস্তকে লেখা থাকত কোন হিন্দু আর মুসলমানের পাগড়িতে হাত না দিতে, কেননা সেটি অপমান হিসেবে গণ্য হত।
১৮৪০ সালে ব্রিটিশেরা সিন্ধ জয় করে। সেই অঞ্চলটি মুসলমান জমিদারেরা ছিল যাদের কাছে পাগড়িই স্বাধিকারের সমান ছিল। ফারসি আর সিন্ধ ভাষায় দক্ষ এক কোম্পানি কর্মচারী ই বি ইস্টউইক পাগড়ির উপযোগিতা বিষয়ে বিশদে লিখছেন। গভর্নর জেনারেল লর্ড এলিনবরো জেনারেল নেপিয়ারকে কোন এক বিশেষ শাসককে সমর্থন এবং তার পাগড়ি বিষয়ে লিখছেন, আই হ্যাভ লিটল ডাউট ওয়ান্স এস্টাব্লিশড ইন দ্য পজেশন অপব টার্বান... আলি মুরাদ উইল বি এবল টু এস্টাবলিশ দ্য মোর ন্যাচুর্যাবল এন্ড রিজোনেবল লাইন অব সাক্সেশন টু দ্য টার্বান, এন্ড ক্লোদ দ্য মেজার উইথ দ্য ফার্মনেস অব লিগালিটি।
মধ্য ইওরোপে যেমন শিরস্ত্রানের একটা বড় ভূমিকা ছিল, তেমনি ভারতের মুঘল শাসকেরাও পাগড়ি আর তার সঙ্গে জুড়ে থাকা গয়নাগুলির সঙ্গে ঐশ্বরিক ক্ষমতা আর চরিত্র জুড়ে ছিল। পাগড়ির সঙ্গে জুড়ে থাকা গয়না যেমন কালঘি – সারস বা ময়ূরের পালকের সঙ্গে জুড়ে থাকা রত্নর গুরুত্ব বিপুল ছিল। এইটা সর্বোচ্চ অভিজাতদের দেওয়া হত। জিঘা ছিল সোনায় তৈরি চাঙ্গড়ের ওপর কয়েকটা রত্ন বসানো তার সঙ্গে যুক্ত থাকত ময়ূরের পালক। সরপেঁচ বা সরবন্দ হল পাগড়িতে সেলাই করা সোনা বা রূপোর সূক্ষ্ম তারের কাজের ওপরে রত্নের সমাহার বসানো। পাগড়ির ওপর রত্নের কাজ করা মুক্তো শভিত উষ্ণীষ জড়িয়ে দেওয়া হত। মধ্যযুগের হিন্দু ঐতিহ্যে রাজারা বিশ্ব আর তার উতপাদনের মালিক। মহাকাশীয় বিবরণসূত্রে বলতে পারি পৃথিবীর সারমর্ম হল রত্নরাজি, এবং এগুলি খাঁটি ঘণীভূত এবং পবিত্র বস্তু। ফলে কাপড়, পাগড়ি এবং সেগুলোর সঙ্গে জুড়ে থাকা রত্নরাজি আদতে বিশ্বের ক্ষমতার বহিঃপ্রকাশ।