Showing posts with label চন্দ্রকেতুগড়. Show all posts
Showing posts with label চন্দ্রকেতুগড়. Show all posts

Saturday, December 9, 2017

উপনিবেশপুর্ব বাংলা - বাংলার ব্যবসা-বাণিজ্য৬

রণবীর চক্রবর্তী

বাণিজ্য পথ – আমরা আগেই জেনেছি যে বাণিজ্য বাংলার ভৌগোলিক অবস্থা, বিশ্ববাণিজ্যে তাকে নানান সুবিধার দেশ হিসেবে প্রতিপন্ন করেছিল। রাজমহল পেরিয়ে পুণ্ড্রবর্ধন মধ্যগঙ্গার উপত্যকার সঙ্গে যোগাযোগ রাখত। ফলে পুণ্ড্রবর্ধন বাংলার প্রথম এলাকা তৃতীয় চতুর্থ খ্রিপূর্বশতে যেখানে সর্বপ্রথম শহরীকরণ ঘটছিল, ফলে নর্দান ব্ল্যাক পলিশড ওয়ার – কালো চকচকে তৈজস পাওয়া গিয়েছিল – এই দুটি উদাহরণ(শহরীকরণ ও কালো তৈজস) থেকে প্রমান হয় মধ্যগঙ্গা উপত্যকার সঙ্গে সমুদ্র বানিজ্যের যোগ ছিল।
প্রত্নতাত্ত্বিক উৎখননে বিভিন্ন খরোষ্টি ও ব্রাহ্মী-খরোষ্টি লিপি থেকে এই অঞ্চল যে দীর্ঘকাল ধরে বিশ্ববাণিজ্যের সংগে যুক্ত ছিল, এই তথ্য আমরা এ সম্বন্ধে বিস্তারিত তথ্য পেয়ে থাকি। খরোষ্টি সাধারণত উপমহাদেশের উত্তরপশ্চিম এলাকায় ব্যবহৃত ভাষা। ফলে আজকের পশ্চিম বাংলায় যদি খরোষ্টি পাওয়া যায়, তাহলে এই তথ্য প্রমান হয় যে এই সহস্রাব্দের প্রথম পাদে গাঙ্গেয় বদ্বীপ বাংলার সঙ্গে উত্তরপশ্চিমাঞ্চলের যোগাযোগ ছিল। এটাও সাধারণত পরিষ্কার হয়ে যায় যে বাংলার বদ্বীপ অঞ্চল মধ্যগঙ্গা উপত্যকা মার্ফত এই যোগাযোগ রাখত – কারণ উত্তরপ্রদেশের বেনারসের চুনারে এবং কুমারাহরে খরোষ্টি লিপি পাওয়া গিয়েছে। শ্রীচম্পা (পূর্ববিহারের ভাগলপুর) দেশের নাম প্রথম কণিষ্কর রবতক শিলালিপিতে পাওয়া গিয়েছে। হয়ত উত্তরপশ্চিম প্রদেশ থেকে মধ্যগঙ্গা উপত্যকা হয়ে বদ্বীপবাংলার দিকে তার সাম্রাজ্যের বিস্তার ঘটছিল – তাই এই অঞ্চল খুঁড়ে খরোষ্টি লিপি পাওয়া গিয়েছে। এই কৃষ্টিগত আদানপ্রদান বাণিজ্যিক যোগাযোগেও বিস্তৃত হয়েছিল, মনে রাখতে হবে মধ্য এশিয়ার বাংলায় যুদ্ধ ঘোড়া এই অঞ্চল হয়েই ভারতে ঢুকত।
এর পরের শতাব্দেও গঙ্গার উপকূলভূমির সঙ্গে গঙ্গার বদ্বীপের যোগাযোগ আরও ঘনিষ্ঠভাবে বাড়তে থাকে। মগধ থেকে তাম্রলিপ্তি পর্যন্ত ফাহিয়েনের নিরুপদ্রব যাত্রা এই তথ্য প্রমান করে। বাংলায় হিউএনসাংএর দিনলিপিও এই সূত্রকে প্রমান করে। তিনি নালন্দা থেকে যাত্রা শুরু করে রাজমহল পাহাড় হয়ে কজঙ্গলে পৌঁছান। এখান থেকে তিনি পুণ্ড্রবর্ধন হয়ে কামরূপের দিকে এগিয়ে যান। কামরূপ হয়ে তিনি ব্রহ্মপুত্র উপত্যকা ধরে তিনি সমতটে নেমে আসেন। সেখান থেকে তিনি তাম্রলিপ্তির দিকে রওনা হয়ে যান। তাম্রলিপ্তি থেকে উত্তরদিকে রওনা হয়ে শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণে  পৌঁছন।

তার উপমহাদেশের তীর্থযাত্রা তাকে শেষাশেষি ওড্র বা ওডিসার দিকে নিয়ে যায়। আমাদের ধারণা কর্ণসুবর্ণ, আজকের রাঢের কাণসোনা থেকে তার ওড্রদেশে যাওয়ার পথ ছিল দণ্ডভুক্তি(আজকের মেদিনীপুরের দাঁতন) মার্ফত। তাঁর গতায়াতে একটা বিষয় প্রমান হয় যে বাংলার বিভিন্ন এলাকার সঙ্গে বিভিন্ন এলাকার যোগাযোগের সুগম পথ ছিল। এ প্রসঙ্গে মগধ, কামরূপ আর ওড্রের সঙ্গে বাংলার স্থলপথের যোগাযোগের বিষয়টি আগামী প্রসঙ্গ আলোচনায় পরিষ্কার হয়ে যাওয়ার কথা। অষ্টম শতে তিন শ্রেষ্ঠী পুত্র অযোধ্যা থেকে তাম্রলিপ্তির দিকে যাত্রা করে। তাদের এই যাত্রার বিবরণ দুধপাণি শিলালেখ থেকে মোটামুটি বিশদে পাওয়া যায়। তারা অযোধ্যা থেকে শুরু করে মধ্যগঙ্গা উপত্যকার হাজারিবাগ হয়ে আসেন। দেবপালের সময়ের ঘোষরওয়াঁ শিলালিপি থেকে আরও একটা উদাহরণ পাচ্ছি যে সীমান্তের নগরহার(আজকের জালালাবাদ) থেকে মহাবোধি পর্যন্ত এসেছিলেন বিরধরদেব। এ প্রসঙ্গে আরও একটি বিষয় উল্লেখ করার যে বিরধরদেব নালন্দায় এসে তাঁর দেশের নানান মানুষকে দেখে মুগ্ধ হচ্ছেন। এর থেকে কয়েকটা জিনিস পরিষ্কার হচ্ছে যে দক্ষিণ বিহারের সঙ্গে নবম শতেই উপমহাদেশের উত্তরপশ্চিমাঞ্চলের সঙ্গে নিয়মিত যোগাযোগের ব্যবস্থা গড়ে উঠেছিল। উত্তরাপথ থেকে বাংলায় নিয়মিত ঘোড়া ব্যবসায়ীদের উপস্থিতি এই তথ্যই প্রমান করে যে এই দুই এলাকার সঙ্গে বাংলার ব্যবসায়িক লেনদেন গড়ে উঠেছিল। করমণ্ডল উপকূল হয়ে বঙ্গোপসাগরের তীর ধরে উপকূল বাংলায় যে পৌঁছান যায় তার সর্বশ্রেষ্ঠ প্রমান রাজেন্দ্রদেব চোলের গাঙ্গেয় লিপিতে(১০২২-২৩ খ্রি) উতকীর্ণ তন্ডভুক্তি(দণ্ডভুক্তি), তক্ষণলাধম(দক্ষিণ রাঢ), উত্তীরালাধম(উত্তররাঢ) এবং বঙ্গলদেশ(বঙ্গের দিক্ষিণ এবং উপকূলভূমি) নামগুলি থেকে। রাজেন্দ্র চোলের বাহিনী অন্ধ্র, ওডিসা উপইকূলভূমি হয়ে মেদিনীপুর জেলা ধরে বাংলায় প্রবেশ করে। সপ্তম শতে হিউএনসাংএর যাত্রায় বাংলায় সঙ্গে করমণ্ডল উপকূলের যোগাযোগের প্রমান আমরা দেখেছিলাম। পাল-সেন আমলে বহুবার উল্লিখিত গমগমিকা(গতায়াতের উপরে নজর রাখা) বা শৌলকিকা(শুল্ক আদায়ের কাজে নিযুক্ত) নামক অমাত্য(সরকারি আধিকারিক) পদগুলির বর্ণনা থেকে আমরা বুঝতে পারি সে সময়ে বাংলার বাণিজ্য প্রচেষ্টার সঙ্গে উপমহাদেশের বিভিন্ন এলাকার যোগ ছিল। 

Friday, December 8, 2017

উপনিবেশপুর্ব বাংলা - বাংলার ব্যবসা-বাণিজ্য৫

রণবীর চক্রবর্তী

সুন্দরবন থেকে পাওয়া শ্রীমদ্দমনপালের তাম্রশাসনে দেখতে পাই,  ১১৯৬ সালে গঙ্গার সমুদ্র মোহানায় দ্বারহটক নামে একটি স্থান ছিল। এটি একটি ছোট নদী বাজার কেন্দ্র(হট্টক) ছিল যা আদতে সমুদ্রের মুখ(আদ্বার) ছিল।  রাঢ়ের দক্ষিণে বঙ্গ-সমতটে হয়ত তাম্রলিপ্ত বা সমন্দরের থেকে কম বিখ্যাত, কিন্তু উপকূলবর্তী অঞ্চলের সঙ্গে নদীমাতৃক বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র ছিল। গঙ্গা ও ভাগীরথীর সঙ্গে নানান নদীর নাব্যতা এবং তাতে চলাচল করা নানান নৌকো জাহাজের উদাহরণ আমরা বিভিন্ন লেখায় পাচ্ছি।
বঙ্গের ভেতরে নানান এলাকায় প্রচুর হাট(হট্ট বা হট্টিকা) ছিলই যেগুলির উল্লেখ আমরা পাচ্ছি অষ্টম শতাব্দের পরে নানান ধরণের শিলালেখ বা তাম্রশাসনে। হট্ট আজকের লব্জে হাট। এগুলি সপ্তাহে একবার বা দুবার বসত। সে সময় বাংলায় যে ব্যবসা ত্রিভূজ ছিল, তার ভূমিতটের ভিত্তি ছিল হাট। তবে হট্টভর কিন্তু সাধারণ হাটের তুলনায় একটি বড় এলাকা। দেবপালদেভট্ট নালন্দার কাছের একটি হাট, এবং যেহেতু রাজার নামে এই হাটটির নাম হয়েছে, সেহেতু আন্দাজ করা যায় সাধারণ হাটের তুলনায় এর আকার অনেক বেশি ছিল।
মাঝেমধ্যে দোকানের(আপণ) নাম উল্লিখিত হয়েছে যেমন ধর্মপালের খালিমপুর তাম্রশাসনে। সেন রাজত্বের শেষ দিকে যে তাম্রশাসন পাওয়া যায় তাতে চতুরক নাম পাচ্ছি, তবে তা দ্বাদশ শতের আগে নয়। আমাদের ধারনা চতুরক নাম হল চার রাস্তার সংযোগস্থল, হয়ত আন্তঃরাজ্য ব্যবসায় নিযুক্ত বিভিন্ন বিভিন্ন পাইকারের মিলনস্থল। এ ধরনের একটির নাম বেতড্ডচতুরতক যার পূর্বে গঙ্গা(পূর্বি জাহ্নবীসীমা) আজকের হাওড়ার বেতোড় হসেবে চিহ্নিত হয়েছে। ফলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে বড় হট্ট বা চতুরকগুলি সে সময়ের কোন বড় ব্যবসাকেন্দ্র বা কোন বন্দরের পশ্চাদভূমির যোগাযোগ মাধ্যম ছিল। উত্তরপথে বা দাক্ষিণাত্যে এই ধরণের মাঝের ব্যবসাকেন্দ্রগুলির নাম ছিল মণ্ডপিকা বা আজকের বাজারের প্রতিশব্দ মাণ্ডি, পেঠনা আজকের পেঠ বা নগরম।
এই বাজার এবং বন্দরগুলিতে বিভিন্ন শ্রেষ্ঠীর অবস্থান ছিল, তারা এই বন্দরগুলিকেই ব্যবসাকেন্দ্র হিসেবে পছন্দ করতেন। চন্দ্রকেতুগড় বা অন্যান্য প্রত্নস্থলে বিভিন্ন পোড়ামাটির সিলে ধানের শিসের ছাপ পাওয়া গিয়েছে, অর্থাৎ এই অঞ্চলের ব্যাপারীরা ধান নিয়ে ব্যবসা করত। সংস্কৃত শব্দ বণিক বা বৈদেহক শব্দে সাধারণত সব ধরণের পণ্য নিয়ে ব্যবসা করা ব্যবসায়ী বোঝাত। বহু জাতকের গল্পে সার্থবাহ(বণিকদের নেতা) বণিকদের দূর দেশে যাত্রা করার  গল্প বর্ণিত আছে (পুব্বন্তঅপরান্ত) যেমন পুষ্কলাবতী থেকে(পাকিস্তানের চারসাদ্দা) তাম্রলিপ্তিতে আসা।  ৪৪৪-৫৪৪ সালে প্রাপ্ত পাঁচটি দামোদরপুর তাম্রশাসনে বলা হয়েছে কোটিবর্ষের সার্থবাহ বণিক এবং নগরশ্রেষ্ঠীদের কথা। নগরশ্রেষ্ঠী অর্থে ধনী ব্যবসায়ী। প্রাচীন সাহিত্যে তাদের অত্যন্ত ধনী এবং বিনিয়োগকারী রূপে বর্ণিত করা হয়েছে, যারা তাদের বিপুল অর্জিত অর্থ বিভিন্ন ব্যবসায়িক কাজে বিনিয়োজিত করেন। এটাও বলা দরকার সার্থবাহ এবং নগরশ্রেষ্ঠী কিন্তু অন্তত এক শতাব্দ স্থানীয় জেলা প্রশাসনের(বিষয়ধিষ্ঠানঅধিকরণ) দপ্তরের অংশ ছিলেন, যদিও তারা কোনভাবেই স্থানীয় প্রশাসক ছিলেন না। একটা বিষয় পরিষ্কার যে সার্থবাহ আর নগরশ্রেষ্ঠী দু ধরণের পেশাজীবি তাদের সমাজের প্রতিনিধি ছিলেন এবং সামগ্রিক সমাজে বিপুল সম্মান লাভ করতেন। খুব বেশি লেখতেই ব্যক্তিগত ব্যপারীদের নাম উল্লিখিত হয় নি, শুধু একবার জনৈক ভদ্রসার্থ, জম্ভলমিত্র দশম শতের শেষ পাদে সমতটে গণেশ দান করার উল্লেখ ছাড়া।
ভদ্রসার্থ শব্দটা হয়ত এসেছে পুরনো ক্যারাভান ব্যবসায়ীদের নাম থেকে। অথবা প্রাচীন তামিল লেখতে উল্লিখিত ভদ্দুয়াবাহারি বা প্রবীন ক্যারাভান ব্যবসায়ী হিসেবে। অষ্টদশ থেকে ১৩০০ সাল পর্যন্ত, বিভিন্ন সাহিত্যে ব্যসায়ীদের উল্লেখ কমে যাওয়ায় বহু বিশেষজ্ঞ মনে করেন, এই সময় বাংলার ব্যবসায়ে ভাটার টান এসেছিল। বাংলায় সামন্ততন্ত্রের শেকড় গাড়ার ফলে ব্যবসার অবনতি ঘটা, এই তত্ত্ব বহু ঐতিহাসিক খারিজ করেছেন নানান সূত্রে।

Thursday, December 7, 2017

উপনিবেশপুর্ব বাংলা - বাংলার ব্যবসা-বাণিজ্য৪

রণবীর চক্রবর্তী

বাজার আর ব্যবসায়ী - আমাদের হাতে যে সব তথ্য আছে তাতে পরিষ্কার যে এ জন্য বাংলায় নির্দিষ্ট বাজারে এসে ব্যবসায়িরা পণ্য হাত বদল করতেন। বাংলা জুড়ে নানান ধরণের বিশেষ বিশেষ বাজার ছিল এবং এই বাজারে বিশেষ ধরণের ব্যাপারীরাও ছিল।
বাংলার অন্যতম গুরুত্বপূর্ন ব্যবসায়িক কেন্দ্রগুলি ছিল পুণ্ড্রনগর, কোটিবর্ষ, মঙ্গলকোট, কর্ণসুবর্ণ, রামাবতী, বিক্রমপুরা। এগুলি সে সময়ের রাজনৈতিক প্রশাসনিক কেন্দ্র ছিল, একই সঙ্গে ব্যবসাকেন্দ্র হিসেবেও কাজ করত। অতীত বাংলায় এই এলাকাগুলি সব থেকে গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্রগুলির মধ্যে প্রথমসারির ছিল। এই শহরগুলোর সঙ্গে বন্দর, সে সময়ের নাম ছিল পত্তন বা ভেলাকুলের যোগ থাকত। প্রথম সহস্রাব্দের আগের শতক থেকে অষ্টম শতক পর্যন্ত তাম্রলিপ্তি ছিল পূর্বাঞ্চলের জমিবদ্ধ গঙ্গা উপত্যকার সব থেকে বড় বন্দর। রূপনারায়ণের ওপরের এবং ধারণা করা হয় বর্তমান তমলুক শহরে এই বন্দরের অবস্থান। তাম্রলিপ্তর পুরনো নাম ভেলাকুল। প্রত্নতাত্ত্বিক উৎখননে কিন্তু সাহত্যিক দাবির প্রমান মেলে নি, যা আমরা বিভিন্ন লেখমালা বা সাহিত্যিক সূত্রে জানছি। টলেমি একে তামোলিতি নাম দিয়েছেন আর প্লিনি বলেছেন তালুক্তে। হিউএনসাঙ্গের বর্ণনায় তান-মো-লি-তি সে সময়ের আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্রস্থলে ছিল, বিশেষ করে বঙ্গোপ্সাগরের সামুদ্রিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। হিউএনসাঙ্গ(৬৩৯-৪৫ খ্রি) ছাড়াও তাঁর আগে ফা হিয়েন (৩৯৯-৪১৪ ক্রি) এই বন্দর দিয়েই গতায়াত করেছেন।
পেরিপ্লাস এবং টলেমির ভুগোলে(১৫০ খ্রি) গঙ্গে নামক একটি বন্দরের অবস্থান দেখানো হচ্ছে যেটি গঙ্গা আর সমুদ্রের মোহানায় অবস্থিত। আজও পর্যন্ত এই বন্দরটি যে চন্দ্রকেতুগড়ের বন্দর এমন কোন লিখিত প্রামান্য তথ্য পাওয়া যায় নি। বিদ্যাধরী নদীর তীরে অবস্থিত চন্দ্রকেতুগড় প্রথম সহস্রাব্দের প্রথম তিন শতক তার পূর্ণ উজ্জ্বলতায় টিকে ছিল। সেখানের উৎখনন থেকে আবিষ্কৃত ত্রাপক্য ধরণের উপকূল ধরে ধরে চলার জাহাজ এবং সমুদ্রগামী জাহাজ, জলাধিশক্র(সমুদ্রের ইন্দ্র) বিদেশ যাত্রার(ত্রিদেশযাত্রা) অনুকূল ছিল বলে মত প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাম্রলিপ্তি প্রাচীন বাংলার সব থেকে গুরুত্বতম এবং উজ্জ্বলতম বন্দর, চন্দ্রকেতুগড়/গঙ্গে তার থেকে বেশ ছোট ছিল এবং তাম্রলিপ্তিকে তার পশ্চাদভূমির পণ্যসামগ্রী পাঠানোর কাজে ব্যবহৃত হত।
তবে সাহিত্যক সূত্রে তাম্রলিপ্তির অবস্থান আমরা অষ্টম শতের পরে আর পাচ্ছি না। রূপনারায়ণে পলি জমতে থাকায় বন্দরটি আস্তে আস্তে তার বৈদেশিক বন্দরের চরিত্র হারাতে হারাতে মৃত হতে থাকে। বিপুল বিশাল বন্দরের মৃত্যু পূর্ব ভারতের অর্থনীতির ওপর তীব্র আঘাত আসে। কিন্তু আজকের বাংলাদেশের দক্ষিণপূর্ব অঞ্চলের সমতট-হরিকেল অঞ্চল দীর্ঘদিন ধরে দক্ষিণ পূর্ব এশিয়ার বৈদেশিক বাণিজ্যকে ধরে রাখে, যার বিবরণ আমরা পাই সপ্তম শতে ফা হিয়েনের লেখা থেকে।
এছাড়াও আরব(অনেকের মধ্যে সুলেইমান, ইবন খোরদাদবেদ, অল মাসুদি, অল ইদ্রিস, অল মারভাজি এবং ইবন বতুতা মুখ্যত), পারসিক(আদুদ অল আলম) এবং চৈনিক (চাউজুকুয়া এবং চেং হোর অভিযান) বর্ণনায় সমন্দর, সুদকাওয়ান, বা সাত্তিগাঁও আজকের চট্টগ্রামবন্দরের কাছাকাছি কোথাও অবস্থিত ছিল। তাম্রলিপ্তির ধ্বংস কিছুটা পুষিয়ে দিয়েছিল এই বন্দরের উল্কাসম উত্থান। এবং ষষ্ঠ শতে পর্তুগিজেরা এই বন্দরের নাম দেয় পোর্ট গ্রাণ্ডে।  

তাম্রলিপ্তর মতই সমুন্দরের অনেকগুলি নদী পরিবহন ভিত্তিক পণ্য সরবরাহ বন্দর ছি্ল। এগুলির মধ্যে দুটি প্রধানতম দেবপর্বত এবং বঙ্গসাগরসম্বন্ধ্রিয়ক(Vangasagarasambhandariyaka)। দেবপর্বত ময়নামতিতে অবস্থিত ছিল, সপ্তম থেকে দশম শতের কিছু শিলালিপিতে বলা হয়েছে সে সময় এই শহর ঘিরে ছিল ক্ষিরোদা নদী। সেই নদীতে নৌকো আর সর্বতোভদ্র(সব দিক দিয়ে নৌকোয় প্রবেশ করা যায় একন একটি জলযান?) ভিড় করে থাকত। নদী বন্দর ছাড়াও এটি সে সময়ের জয়স্কন্ধাবারও ছিল – আদতে সমতটের দেব শাসকদের রাজনৈতিক-প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রও ছিল। এর নাম বঙ্গসাগরসম্বন্ধ্রিয়ক। ৯৭১ সালের চন্দ্র বংশের শিলালেখ সূত্রে সাভারে এই নদী বন্দরের অবস্থিতির উল্লেখ পাওয়া যাচ্ছে। এই বন্দরটির নামটির কারণ এই বন্দরে সম্বন্ধর বা গুদামের ব্যবস্থা ছিল, এবং বঙ্গোপসাগরে(বঙ্গসাগর) এটির যোগসূত্র ছিল। অনেকের ধারনা সাভার নামটি সম্বন্ধর শব্দজাত।