Wednesday, July 20, 2011

অহিফেন ঠাকুর২


মালওয়া আফিম
পূর্ব ভারতে আফিম তৈরির পরিকাঠামো ছাড়াও আরও রাজস্ব বাড়াতে ব্রিটিশ শাসিত ভারতের বাইরে ব্রিটিশ আশ্রিত রাজন্যদের মালব অঞ্চল থেকে আফিম তৈরির পরিকাঠামো তৈরি হল। যাকে তত্কালীন কোম্পানি কাগজপত্রে মালওয়া আফিম বলা হচ্ছে। বাজারের আফিমের সরবরাহ আর চাহিদার তুল্যমূল্য অঙ্ক কষে ব্যক্তিগত উদ্যমীরা চাষীদের দাদন দিয়ে চাষ করাতেন। মালওয়া আফিম ব্যবসায়ীদের দুধরণের কর দিতে হত, প্রথমটি রাজ্যে, আর দ্বিতীয়টি রাজ্যটি ছেড়ে ব্রিটিশ সাম্রাজ্যে প্রবেশ পথে, যা বম্বের বন্দর থেকে চিনের উদ্দেশ্যে রওনা করানোর ছাড়পত্র। ভারতীয় দালালদের সঙ্গে চিনে আফিম ব্যবসার ইংরেজদের অন্যতম সহযোগী ছিল হং ব্যবসায়ীরা। হংদের প্রত্যক্ষ্য সাহায্যে, ভারত থেকে চিনে অবৈধ আফিম রপ্তানির পরিমান বেড়েছে গুণোত্তর প্রগতিতে- ১৭৭৩এ ১০০০ চেস্ট, ১৭৯০তে ৪০০০ চেস্ট, ১৮২০র দশকের আগে ১০,০০০ চেস্ট, ১৮২৮এ ১৮,০০০ চেস্ট, ১৮৩৯এ ৪০,০০০ চেস্ট, ১৮৬৫তে ৭৬,০০০ চেস্ট, ১৮৮৪তে ৮১,০০০ চেস্ট। ১৮৮১তে এই রপ্তানি সর্বোচ্চ মাত্রায় পৌঁছয়। ১৮০০ থেকে ১৮৩৯ সালের মধ্যে আমেরিকার ব্যবসায়ীরা চিনে সরবরাহ করে দশ হাজার চেস্ট আফিম। (সূত্র চাইনিজ রাউন্ডএবাউট, জনাথন স্পেন্স)।
চিনের সঙ্গে পুরো আফিম ব্যবসাটাই ছিল অবৈধ। চিন সম্রাট এই ব্যবসা অনুমোদন করতেন না। বৈধতা পেতে দুটি যুদ্ধ করতে হয়েছিল। প্রথমটিতেও সুবিধে হয় নি, পরে ১৮৫৬-১৮৬০এর ব্রিটেন-ফ্রান্সএর যৌথ দ্বিতীয় আফিম যুদ্ধে বেজিং দখল করা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। ১৮৮০ পর্যন্ত ব্রিটিশ ভারতের সবথেকে দামি রপ্তানি ছিল আফিম। দেড় কোটি চিনা আফিমখোরের চাহিদা মেটাতে রপ্তানির পরিমান ছিল চুয়ান্ন হাজার মেট্রিক টন। আফিম ব্যবসায় প্রত্যক বছর নয় কোটি তিরানব্বই লক্ষ পাউন্ডের রূপো টাকা আসত ভারত সরকারের সিন্দুকে। বৈদেশিক মোট রপ্তানির ১৬শতাংশ।

পার্লামেন্টের আফিম কমিশন আর বাঙালি রাজনীতিকরা
আফিমবাদীদের আতঙ্ক জাগিয়ে পার্লামেন্টারি কমিটির সমীক্ষায় ব্রিটিশ পার্লামেন্ট জানিয়ে দিল আফিম বেচতে সরকার আর বলপ্রয়োগের দ্বারস্থ হবে না। আফিম ব্যবসায় যাঁদের প্রত্যক্ষ্য বা পরোক্ষ স্বার্থ জড়িয়ে রয়েছে তারা কী ছেড়ে কথা বলবেন। আফিম থেকে তখন কোটি কোটি ডলার লুঠ করা ভারত সরকার, সেসময়ের আবসৃত উচ্চপদস্থ এক রাজকর্মচারী জেমস লায়ালকে ব্রিটেনে নিযুক্ত করল তাদের স্বার্থ দেখার জন্য। ভারতেও লড়াই করার জন্য সরকার মাদ্রাজের দ্য হিন্দু সংবাদপত্রকে নিয়েগ করল। ১৮৯৫তে দ্য হিন্দুতে লেখাহল, “Opium may be a great evil, but national bankruptcy is a greater evil”। তত্কালীন কংগ্রেস সদস্যদের সসোমিরা আবস্থা। তারা যেকোনো আফিম ব্যবসা বিরেধী আন্দোলনের পক্ষে নন, এ কথা সরাসরি জানাতেও যেমন পারছেন না, তেমনি আবার জনগণের ইচ্ছেও অমান্য করতে পারছেন না। এ বড় আজব কুদরতি।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই কমিশনে সদস্যতা। মোট নয় সদস্যের মধ্যে ভারতীয় সদস্য থাকার কথা দুজনের। ভারত সচিবকে এই দুজন সদস্য মনোনীত করতে বলা হল। তত্কালীন বাংলার লেফটেনেন্ট গভর্ণর ম্যাকডোনেল জানালেন, ভারতীয় নেতারা আফিম ব্যবসা বিরোধিতা পছন্দ করেন না, তবে তাঁরা পার্লামেন্টের রাডিক্যাল সদস্যদের ভারতবন্ধু বলে মান্য করেন। তিনি লিখলেন, There is no Bengali whom I would recommend to your Excellency for nomination to the Opium Commission. There are several who are of the standing requisite, and whose views on the question are reasonable, such as Sir Jotendro Mohun Tagore and Sir Romesh Chunder Mitter. But they will not themselves, or run the risk of putting themselves, into opposition to the anti-opiumists, who are at the same time, like Mr. Caine, M. P. Congress men. They condemn the anti-opium agitation, but will not oppose it at the risk of alienating their English supporters in “Congress” matters.  (সূত্র ডিউক বিশ্ববিদ্যালয়ের জে এফ রিচার্ডস Opium and the British Indian Empire: The Royal Commission of 1895  journals.cambridge.org/article_S0026749X02002044)
সে সময়ের আগে প্রায় এক শতক ধরে সত্যি সত্যিই কলকাতা এবং মুম্বাইএর শহরেরে কোনো না কোনো উদ্যমী পরিবার হয় আফিম, নয় নীল অথবা নুনের ব্যবসা অথবা রপ্তানির কাজে সরাসরি জড়িয়ে ছিলেন। সমাজে তাঁদের মতামত এতই গুরুত্বপেত যে, সে সময় ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতাতে কোনো বাঙালিই সেই লবির বিরুদ্ধাচরণ করতে রাজি হননি। এটাই বাস্তব যে, ভারতীয় সমাজ-রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা যতীন্দ্র মোহন ঠাকুর অথবা রমেশ মিত্ররমত গুরুত্বপূর্ণ সদস্যও আফিমপন্থীদের প্রতীকী বিরুদ্ধাচরণও করতে পারেন নি। তাঁদের কাছে প্রস্তাব গেলে তাঁরা সরাসরি না করে দিয়েছেন। রামমোহন, দ্বারকানাথের আগেও কলকাতার নামী পরিবারগুলি জমিদারি, গোমস্তাগিরি, দেওয়ানি, বেনিয়ানি আর মুতসুদ্দিগিরি করে, যে সনাতন ভারত মারার ব্যবসার মুখপাত করে গিয়েছেন, সেই ট্রাডিশন বজার রেখে ভারতের জমিদারদের একতা, ব্রিটিশ ইন্ডিয়ান এসোসিয়েশনের সদস্যরা নীলকরদের কৃতকর্মের সমালোচনা করলেও, আফিমবিরোধী কমিশনের সদস্য হতে পারেন নি। তাঁরা সরাসরি মুখ ফিরিয়ে নিয়েছেন।
এর সঙ্গে শুধু কয়েকটি শুকনো তথ্যের জন্য বলা যাক, দুর্জয় বাঙালিদের মুখলুকোনো প্রত্যাখ্যানে ভারতের ভাইসরয় তখন দ্বারভাঙার মহারাজা লক্ষ্মীশ্বর সিংএর দ্বারস্থ হলেন। তবে দ্বারভাঙার মহারাজের কোনো প্রজাই আফিম উত্পাদনে যুক্ত ছিলেন না। লক্ষ্মীশ্বর নিজে জমিদারদের সংঘ ব্রিটিশ ইন্ডিয়ান এসোসিয়েশনএর গুরুত্বপূর্ণ সদস্য এবং বিদেশে যথেষ্ট পরিচিত মুখ। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম পৃষ্ঠপোষকও বটে। রয়েল কমিশনে সদস্য হওয়ার সময় তিনি ভাইসরয়ের পরামর্শদাতা দল, সুপ্রিম লেজিসলেটিভ কাউন্সিলেরও সদস্য ছিলেন। ম্যকডোনেল তাঁর পক্ষ থেকে মহারাজার নাম গুরুত্বসহকারে সুপারিশ করলেন, The only man of sufficient standing and strength of character whom I know to be willing to take a nomination to the Opium Commission is the Maharajah of Durbhungah. His views are in favour of the maintenance of the opium revenue; and I think he would assert these views on the Commission, though I am not prepared to say that the anti-opiumists and pro-Congress people, such as Mr. Caine, may not influence him. But I should be disposed to run that risk, and I should be very glad to see Durbhungah get some mark of your Excellency’s confidence…. [H]e is a man of wide influence here, and I think he can be, if he likes, of great help to us. He and I are personally good friends and I find him very reasonable,… সুপারিশপত্র থেকে পরিস্কার তত্কালীন রাজনীতিতে মহারাজার গুরুত্ব কতখানি। তবে রয়েল কমিশন ভারতে ভ্রমণকালে মহারাজার বুকের অসুখ বেড়ে যাওয়ায় তিনি তার সঙ্গে ঘুরতে পারেন নি, না কংগ্রেসিদের নানান চাপে চাননি তা বলা মুশকিল। দ্বিতীয় মনোনীত সদস্য ছিলেন গুজরাটের জুনাগড় রাজত্বের প্রাক্তণ প্রধাণমন্ত্রী হরিদাস বিহারিদাস। ব্রিটিশ সরকার তাঁকে এই কমিশনে নিয়েছিল মালব আফিম এলাকার উত্পাদক-ব্যবসায়ীদের খুশি করতে। তবে হরিদাসের রাজত্বও কিন্তু আফিম উত্পাদনে যুক্ত ছিল না।

অহিফেন ঠাকুর১

পলাশি আর আফিমঃ অধমর্ণ এশিয়া উত্তমর্ণ ইওরোপ
কয়েক হাজার বছর ধরে, ইওরোপ পণ্য কিনতে দামি ধাতু নিয়ে আসত এশিয়ায়। পলাশির চক্রান্তে বাংলার রাজস্ব ব্যবস্থা দখল করে আর ঘুষের টাকায় প্রচুর উদ্বৃত্ত তৈরি করল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ভারতে পণ্যদ্রব্য কিনতে(যাকে কোম্পানি কাগজপত্রে ইনভেস্টমেন্ট বলা হয়েছে) দেশ (না ইওরোপ বলব) থেকে রূপো আনা বন্ধকরে দিল সে। ইওরোপে, চিনের চা বিলাস দ্রব্য। চিন থেকে ইংলন্ডে চা রপ্তানি ১৭০০তে ৯২,০০০ পাউন্ড থেকে বেড়ে ১৭৫১তে ২৭ লক্ষ পাউন্ডে দাঁড়াল। ১৮০০তে চিন থেকে ২কেটি ৩০ লক্ষ পাউন্ড চা কিনতে খরচ করতে হত ৩৬ লক্ষ পাউন্ড রূপো। ফলে বাংলা আর চিনের মধ্যে এমন এক বাণিজ্য ত্রিভূজ গড়ে তোলার পরিকল্পনা করল কোম্পানি, যাতে ইওরোপের দামি ধাতু বিনিয়োগ না করে, বাংলা থেকে রূপো, খাজনার টাকায় সুতির কাপড়, আর বাংলা-বিহার-মালবের আফিম পাঠিয়ে, সে ইওরোপের জন্য দামি চা কিনতে পারে। চিন-ভারত বাণিজ্যের একটা উদ্বৃত্ত-রসায়ন তৈরি করা হল। যতে বাংলা-বিহার আর রাজন্য শাসিত মালব অঞ্চলের চাষীর রক্ত ঝরানো আফিম চাষের ব্যবসায় লাভ করত পার্সি ব্যবসায়ী আর ইংরেজ সরকার, সে দ্রব্য পরিবহন করে ছিটেফোঁটা লাভ্যাংশ পেত বাঙালিরা। আফিম ব্যবসার উদ্বৃত্তে বহুমূল্য চিনের চা কিনতে শুরু করল ব্রিটেন। বাংলার সঙ্গে সঙ্গে চিনেও ইওরোপের রূপো আনা বন্ধ হয়ে গেল। ভারত লুঠ করে হাজার হাজার বছর ধরে বিকশিত নানান শিল্প পরিকাঠামোও ভেঙে দিল ব্রিটেন। পলাশির ৭০ বছরের মধ্যে বিশ্ব অর্থনীতির ইতিহাসের চাকা দ্রুত ঘুরে গেল। এশিয়া হল অধমর্ণ আর ইওরোপ হল উত্তমর্ণ।

বাংলা-বিহারের আফিম
সেসময়ের বাংলা-বিহারের আফিম বিশ্বের বাজার সবথেকে দামি আফিম। আফিম বিদ্রোহের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকারিভাবে, দাদন নেওয়া নির্দিষ্ট চাষীর থেকে শুকনো আফিম রস কিনে, উত্তরপ্রদেশের বারানসীর কাছে গাজিপুরের সরকারী ওপিয়াম ফ্যাক্টরিতে আফিম তৈরি হতে যেত। আজও এই কারখানা গভর্নমেন্ট ওপিয়াম এন্ড এলকালয়েড ওয়ার্কস নামে ভারত সরকারকে বছরে ১৫ কোটি টাকা লাভ দেয়। মূলতঃ চিনে পাঠানোর জন্য, সে সময় এক কেজি করে এক একটি আফিমের গোলা তৈরি হত। এককেজির চল্লিশটা আফিমের গোলা নিয়ে তৈরি হত একটি চেস্ট। প্রত্যেকটি চেস্ট চলে যেত কলকাতায় আফিম বাজারে নিলামের জন্য। তারপর উঠত দ্রুত ক্লিপার জাহাজে। নানান হাত ঘুরে দ্রুত পৌঁছে যেত চিনে।

অহিফেন ঠাকুর
ভারত সরকারের সঙ্গে সেই ব্যবসার অন্যতম অংশিদার ছিলেন দ্বারকানাথ ঠাকুর। সে যুগে কলকাতায় তাঁর নাম ছিল অহিফেন ঠাকুর। শুধু দ্বারকানাথই নয় ঠাকুর বাড়ির পূর্বজরাও আফিম ব্যাসায় জড়িত ছিলেন। গোপীমোহন ঠাকুরের মৃত্যুর পর পুত্র চন্দ্রমোহন ঠাকুর আলেকজান্ডার এন্ড কোম্পানির সঙ্গে আফিম ব্যবসায় অধিকার নিয়ে আইনি লড়াই লড়তে গিয়ে সর্বস্বান্ত হন।
দ্বারকানাথ, বোর্ড অব কাস্টমস সল্ট এন্ড ওপিয়ামে সেরেস্তাদারির চাকরি করতেন। সে সময় তার বিরুদ্ধে ২৪ পরগণার লবন প্রস্তুতকারক মালঙ্গীরা ঘুষ নেওয়ার অভিযোগ আনে, যা দ্বারকানাথের ব্যবস্থা নামে পরিচিত। আফিম ব্যবসায় তাঁর প্রধাণ অংশিদার হন ডোনাল্ড ম্যাকলিয়ড গর্ডন। দ্বারকানাথ বাংলার ছটি আফিম ক্লিপারের একটির বড় অংশিদারি অর্জন করেছিলেন। এরমধ্যে প্রধাণতমটি ছিল ৩৬৩টনের ওটারউইচ। খিদিরপুর ডকে বানানো। এটির অর্ধেক অংশিদারি ছিল তাঁর আর অর্ধেক ছিল দুই ইংরেজ উইলিয়ম স্টর্ম আর এন্ড্রু হেন্ডারসনের। ওটারউইচ কলকাতায় তৈরি তৃতীয় ক্লিপার। আগে দুটি তৈরি হয়েছে হাওড়া ডকে, একটি পার্সি ব্যবসায়ী রুস্তমজী কাওয়াসজী (বম্বের আফিম ব্যবসায়ী)র জন্য ১৮২৯এর রেড রোভার আর অন্যটি ১৮৩১এর সিল্ফ।
সেই শতকের ত্রিশের দশক থেকে চিনে অবৈধ আফিম চালানের পরিমান প্রায় তিনগুন হয়ে যায় এই ক্লিপারের দ্রুত পরিবহনক্ষমতায়। উত্তর-পূর্ব বাতাস বয়ে শীতেই চিনে পৌঁছত যখন সেখানে আফিমের দাম থাকত চড়া এবং এই ক্লিপারের অনেকবেশি বোঝা নেওয়ার ক্ষমতার জন্যও দ্বারকানাথেরমত আফিম ব্যবসায়ীদের কাছে ক্লিপার প্রধাণ পরিবহন হয়ে ওঠে। দ্বাকানাথের আরও দুটি আফিম ক্লিপারে অংশদারি ছিল ৩৭১ টনের ১৮৩৭তে খিদিরপুরে তৈরি এরিয়েল এবং ১১২ টনের মাভিজ। এরিয়েল চিনে আফিম ব্যবসা করতে গিয়ে চিন সম্রাটের কমিশনার লিনএর হাতে ধরা পড়ে।
যৌবনে বাপ-ঠাকুর্দার প্রতি ক্ষোভে দেবেন্দ্রনাথ আর রবীন্দ্রানাথ দুজনেই দ্বারকানাথের বহু ব্যক্তিগত ও ব্যবসার কাজগপত্র পুড়িয়ে দেন। দ্বারকানাথের আফিম, নীল, জমিদারি অথবা লবন ব্যবসাকে নতুন করে উপস্থিত করার অন্য উপায় আজ নেই। প্যারীচরণ মিত্রের ভাই কৃস্ট চরণ মিত্রের মেমোয়ার্স অব দ্বারকানাথএরমত স্মৃতি তর্পণ আর ব্লেয়ার বি ক্লিংএর পার্টনার ইন এম্পায়ার- দ্বারকানাথ টেগোর, এন্ড দ্য এজ অব এন্টারপ্রাইজ ইন ইন্টার্ন ইন্ডিয়া-রমত কয়েকটি পুস্তক সম্বলমাত্র। দ্বারকানাথের অপৌত্তলিক গুরু রামমোহনের স্মৃতি তর্পণ করলেও রবীন্দ্রনাথ দ্বারকানাথের উপাসনা করেন নি। ঠাকুর্দার প্রতি রবীন্দ্রবিতৃষ্ণা শেষ দিন পর্যন্ত ছিল।

Tuesday, July 19, 2011

ফুলিয়ার তাঁতে ধূসর মৃত্যু ছোঁয়া ২

শোনা যাচ্ছে ভারত সরকারের অন্যতম উদ্যম বিদেশ আগত কলের তাঁত স্থাপনে উতসাহদেওয়া, তাতে হস্তশিল্প মারাযায় যাক, দেশের ঐতিহ্য লুপ্তহয় হোক। ভারতে চিনের লুঠকরা বস্ত্রের বাজার ধরতে পরোক্ষে সরকারি মদতে পাঞ্জাবে বিশাল বিশাল কলের তাঁত বসানো হচ্ছে। এতে ভারতে চিনের তাঁতের বাজার কতটা পড়বে, অথবা পশ্চিমি কলের তাঁতের যন্ত্রপাতির বাজার কত রেখা বাড়বে, ভারতে বেকারিজ্বালা কতটা দূর হবে, এসব কথা স্পষ্ট করে না বলা গেলেও, একটি কথা নিশ্চিতভাবে ভবিষ্যদ্বানী করা যায়, ভারতের পারম্পরিক তাঁত শিল্পের ওপর বড় ধাক্কা আসতে চলেছে, পাঞ্জাবী এই উদ্যমে।
ফুলিয়ার তাঁতিদের আরও বড় মরণফাঁদ পশ্চিম বঙ্গ বিদ্যুত নিগমের এক তুঘলকি ফরমান। ফুলিয়ার যাঁদের ঘরে হস্তচালিত তাঁত রয়েছে তাঁদের সবাইকে ব্যবসায়িকহারে বিদ্যুতের মাসুল দিতে হয়। অথচ পাশের জনপদ শান্তিপুরের তাঁতিরা কিন্তু বাড়ির ব্যবহৃত মাসুলই দেন। হস্তচালিত তাঁতে বিদ্যুত প্রয়োজন যে হয় সে তথ্য কোনো বিদ্যুত দপ্তরের আমলার কাছে থাকলেও সমাজের বহু মানুষ এই গুঢ় তথ্য জানেন না। সরকারি এক ব্যবসায়িক সংস্থার পক্ষে পাশাপাশি দুই জনপদে দুরকম নীতি বিষ্ময়কর বৈকি।
আজকের সমাজে এমনিতেই হস্তচালিত তাঁতের দুর্ভোগের শেষ নেই। কলের তাঁতের বিষয়টি কেন্দ্রিয় সরকারের অধীণে হলেও বিদ্যুতের বোঝাটি কিন্তু রাজ্যসরকার একটি কলমের খোঁচায় সমাধাণ করে দিতে পারেন।
মাননীয় মুখ্যমন্ত্রীর সমীপে এই আবেদন জানালাম।
নিবেদনে,

বিশ্বেন্দু নন্দ, কলাবতী মুদ্রা নথিকরণ দলের পক্ষে
২৪/১৮, নাবালিয়া পাড়া রোড, কলকাতা – ৭০০০০৮
০৯১৬৩৮২৫৯৯৪, ০৩৩২৮৯৪৪৭৫৮

Sunday, July 3, 2011

Folk Tourism With a New High … Hug a tree, sleep in a tree… Exclusive for Green Traveler


It seems that now it’s not enough to just hug a tree, you now need to also sleep in a tree…. Even in a night

KalabotiMudra-Season4 TreeHouses, Jalpaiguri, West Bengal, India
From the 2011 Durga Puja onwards, Green Traveler can sleep in a tree, even in the night.
KalbotiMudra-Season4 is come up with a game changing proposal of promoting community in situ tourism in most of the parts of North Bengal.
The first of its kind is now coming up at Rava Village of the Khuttimari Range of North Bengal.
Room rent around $34/room/night.
Package starts from $80/room/night it can reach upto $200/room/night, depending on services and other facilities availed. Each room is equipped with a bathroom and telephone.
The room rent will be excluded of food, local sight scene, pick up & drop in from Jalpaiguri Rail Station(50 KM from the spot) or Dhupguri Rail Station Kamrup Exp(D17.35- A7.45), Teestatorsa Exp(D13.40- A6.30), Kanchanjangha Exp (D6.35 – A20.05), Guwahati Exp(D11.15 – A22.50) 
This is a proposed interior model of tree house to be built on a tropical rainforest tree at the Rava Village, Khuttimari Range, Jalpaiguri.

The only access to the tree house is by  KalabotiMudra-Season4 vehicle through a local stream. The tree house is located in a protected rainforest at the Khuttimari Range, surrounded by the village of the Rava Tribe of North Bengal.
These rooms are all eco-friendly and use alternative energy to keep running.
There are two double bedded rooms in solace tree houses.
Children will be allowed with proper extra cost.

The Promoters at a nutshell
*       KalabotiMudra is a trust body.
*       Season4 is a reputed eco & folk tourism marketing outfit working for more than 10 years
*       KalabotiMudra is working with traditional artisans and performing artists for more than two decades.
*       The aim is to develop communities by promoting their environment to the outside world.
*       Folk Tourism is one of the tool by which the community can be developed.
*       Through http://lokfolk.blogspot.com/ it is propagating traditional knowledge to the outside world

FAQs  
*       Is the hotel is locally owned? How does the hotel contribute to the local community?
As KalabotiMudra is promoting organizations of the indigenous community of Bengal, this property will be partly operated by the community itself served by Season4 market knowledge. The portion of the profit will be injected to the community so that it can develop by its own philosophy & will without outside interference.
*       Is it staffed by employees from the community?
Certainly. Most of the staffs are from the community so that the people can get the local flavor and uninterrupted services.
*       What programs does the hotel have to reduce consumption? Examples include energy-efficient lighting, low-flow toilets and showers, and alternative energy sources like solar or wind power.
We are operating within the international eco-tourism norm.  We are using local knowledge to build the tree house with the modern input from various green structural engineers so that people can feel the pulse of the root. We are using the water of the community stream so that the water our patrons get is totally mineral rich and unpolluted by modern culture.
*       Is your hotel near lines of public transportation? Or do you have a bike rental program?
Only the KalabotiMudra-Season4 car can only access the community.  It is an eco-friendly battery or gas operated vehicle devoid of nasty hydrocarbon. We have a manually operated by-cycle rental programme. People can avail it.  
*       Do you serve local foods?
Certainly. All foods are locally grown & devoid of PoP chemicals. Foods will be prepaired by the local cooks, local menu, with local ingredients. There may be a dash of change to cater the taste buds of citypents.
*       Do you have a sustainable swimming pool?
We have a natural local stream with unpolluted mineral water.

For Further Information---

Monday, June 27, 2011

ফুলিয়ার হস্তচালিত তাঁতের বর্তমান অবস্থা


দেশভাগের প্রতিক্রিয়ায় টাঙ্গাইলের ২২টি গ্রামের বহু তন্তুবায় চলেএসেছিলেন এ বাংলার ফুলিয়া অঞ্চলে। ফুলিয়ার অগ্রণী তন্তুবায়, হরিপদ বসাকের নীলাম্বরীর নকশা(প্রকাশক, উবিনিগ, বাংলাদেশ। এই উপন্যাসের এ দেশে একজন প্রকাশক জুটলেও তিনি হতচ্ছেদ্দা করে সেই উপন্যাসটি ছেপেছেন কিন্তু বাজারে আনতে তাঁর বড় দ্বিধা) উপন্যাসে বিশদে সেই জনপদ পাতার ইতিহাস বর্ণিত হয়েছে, যদিও সেই ইতিহাস আপাততঃ এই রচনার অংশ নয়। কাশবনময় সেই ধূধূকরা অঞ্চলটিতে উচ্চবর্ণের নানান অত্যাচারে, অনাচারে, বিশ্বাসঘাতকতায়, আমলাদের সমর্থন অথবা চক্রান্তে সব থেকে বড় কথা তাঁতিদের রক্ত, ঘামে ক্রমে ক্রমে ফুলিয়া হয়ে উঠল বাংলার কারিগরী ইতিহাসের অন্যতম অংশিদার। ফুলিয়ার টাঙ্গাইল, পাশের জনপদ শান্তিপুরের শান্তিপুরীর অসাধারণ আকর্ষণীয় তাঁতের প্রভাব থেকে মুক্ত হয়ে কারিগরদের নিজস্ব দক্ষতায় বিশ্ববিজয়ী তাঁত শিল্পের মর্যাদা পেল।  অন্ততঃ তিনটি পারম্পরিক তাঁত সোসাইটি বিপুল উদ্যমে বিশ্বের নানান প্রান্তে ব্যবসা করে চলেছেন। বাংলার একমাত্র টাঙ্গাইল শাড়িকে তাঁরা বাঁচিয়ে দিয়েছিন নবতম উদ্যমে। এক সময়ে সাথী হয়েছিলেন বাংলার সরকার। প্রচার আর তাঁতিদের অক্লান্ত পরিশ্রমের সুফল ভোগকরছেন এককালে সোসাইটির প্রবল বিরোধিতা করা বহু মহাজনও। কিন্তু ততদিনে এক লাখ হস্তচালিত তন্তুবায়ের রুটি রুজি মারতে ফুলিয়া, রাণাঘাট, শান্তিপুরে বসে গিয়েছে কয়েকশ কলের তাঁতের শাড়ি কারখানা, যারা একই ধরণের শাড়ি, অথবা অন্য জামাকাপড় তৈরি করে দিচ্ছেন অতি কম দামে। বিগত এক বছরেরমধ্যে ফুলিয়ার প্রায় পঞ্চাশ শতাংশ হাতে চালানো তাঁত বন্ধ হয়ে গিয়েছে। বহু তাঁতি কাজ করছেন সেই সব স্বচালিত কারখানায়। ফুলিয়ায় তাঁত বসালেই কারখানার দাম নিচ্ছে সরকারি বিদ্যুত কোম্পানি। তাই প্রত্যেকজন তাঁতির মনে আজ ধুসর মৃ্ত্যুর ছোঁয়া। অথচ ভারত সরকারের সংরক্ষণের তালিকায় হস্তচালিত তাঁতের উল্লেখ রয়েছে, কিন্তু তার প্রতিকার নেই।
ভারত সরকারের যে দপ্তরের এই কর্মটি রক্ষণাবেক্ষণ করার দায়, ডেভেলাপমেন্ট কমিশনার অব টেক্সটাইলসএর আমলারা মুদ্রারাক্ষসের প্রভাবে কলের তাঁতের স্বার্থ রক্ষণাবেক্ষণেই ব্যস্ত। একদিন হয়ত ঐশ্বর্যমন্ডিত ফুলিয়ার, অমর্ষি-কসবা, চন্দ্রকোণার তাঁতের চরম দশাপ্রাপ্ত হবে। দেশজ ঐতিহ্য, দেশজ সাধারণ মানুষের উদ্যম, দেশজ মানুষের গবেষণালব্ধ জ্ঞাণ রক্ষা, বিকাশে একজনও মধ্যবিত্ত আমলার উত্সাহ নেই। তাই সরকারও উদাসীন। সম্প্রতি বাংলাদেশ থেকে কলের তাঁতের একই ধরণের কোটি কোটি বস্ত্র এসে বাংলার বাজার ছেয়ে ফেলছে। যে ৪০০ওপরের দ্রব্য ভারতে আসা বন্ধ ছিল, তা সরকারি ফরমানে নেমে এসেছে কয়েকশতে। অগ্রণী তাঁতি হরিপদ বসাক নিজে ভারতের পরিকল্পনা কমিশনের বস্ত্রশিল্পীদের অন্যতম প্রতিনিধি, তিনি দেখেছেন সেই ফরমান। দেশের সাধারণ মানুষের পায়ে কুড়ুল মেরে প্রতিবেশীদেশের সঙ্গে সখ্যের দৌত্য কতটা সাধারণ মানুষের ভালর জন্য হচ্ছে তা আমাদের লক্ষ্য রাখতে হবে। আজ ভারত সরকারের অন্যতম উদ্যম কলস্থাপনে উতসাহদেওয়া, তাতে হস্তশিল্প মারাযায় যাক, দেশের ঐতিহ্য লুপ্তহয় হোক। স্বাধীণতার প্রায় সাড়েছয় দশক পার বয়ে যাওয়ার পরেও দেশের মানুষেরা কতটা স্বাধীণ নতুন করে ভাবতে হবে!

Saturday, June 18, 2011

a letter to sri ramchandra guha

sir guha,
ashakori bhalo aachen.
i have just read your article on the 16th june telegraph, '11. we are a ardent fan of your writing style. it is by far the best writing ever i have read on the current rambabayanleela series. thanks for putting light the capitalist mania engulfed in the so called national media.
don't you feel that the same logic can be said in your patronage of Rammohun in your recent book makers of modern india. once upon a time my parents was a cpi card holder - they left party and joined UCPI & branded as revisionist among their peers. please don't brand me as bjp worker nor a sympathizer of the sangh parivar philosophy, nor even a Marxist when i trying put the cause of the mass to you.  we humbly work to learn and document the knowledge, livelihood process from  the most knowledgeable people of our country, the village people, who do not understand english, although use to posses technical knowledge they produced throughout thousands of years.
we are running a blog on the knowledge systems of the people we tried forgot at http://lokfolk.blogspot.com, started with english posts and then turned mostly in bengla, as we want to communicate with these people; not the enlightened ones beyond the villages like the subalterns who undertook english as their mother tongue. no urbanites like to speak & write in their mother tongue.
i am not good at english like other fellow bangali.
i do not apologetic about it. i do not know santhali nor thousands of indian languages like your mother tongue kannadi(hope i could write proper spelling, if i am wrong, correct me, i will be obliged). i apologize for this alienation. we have written a piece in bengali pls go through the link http://lokfolk.blogspot.com/2011/02/blog-post.html. someone said you can read bengali as well.  We should hold our luck as the advertisement says. pls go through that. if you don't i know bengali script, you have bengali friend in media. i am not sure if they can read bengali script as the english.
guhaji, in this piece we will try to present stalwarts like rammohon, dwarakanath & vidyasagar in a different pov, at a nutshell and then to present the adam's education report of bengal(1836-38) which says there are at least 1,00,000 schools in the then villages of bengal & bihar where dome, chandal, brahmin & kayasthas use to learn side by side and worked as teacher.
god of the indian urbanites, rammohon worked with the british to destroy traditional indian values and injecting alien ideas sponsored by them, then the majority village people of bengal & india fought vehemently against the company loot, tyranny & against the planned annihilation of the industrial, social & economic infrastructures, still today he is called the father of modern india. he agitated with the british colonist to extend the right to buy land in india. it was happened in 1833. then the banned slave traders put their foot in india, bought land, became zaminders and acted as a brutal indigo planters, to brake the agrarian cycles and infrastructure & backbone of the villagers, still rammohon become the forerunner of modernity in india.
as a renowned historian you may know, when the british sponsored renaissance happening under the guidance of deputy govornor bard and the chief justice of supreme court edward rayan,  at the doorstep of kolkata, with wine in one hand and bible in other, spending night at the brothel,  bengali middleclasses finding ample looting opportunities throughout the country, awarded fat pay packet  jobs and middlemenship for working with the british raj. aginst this scenario, most of the villagers from 1763 onwards fighting british military vehemently for total independence. urban bengalies became deaf.
no one even dwarakanath, ardent follower of rammohon, an indigo and opium producing zaminder, opium clipper holder,( as well as rammohun who worked as a dewan or the collector of taxes of a bengal district and called the champion of humankind, saluted the french tri colour but helped to destroy the rayots of bengal & india) did not support the villagers upsurge.
nil darpan famed dinabandhu mitra(showed public sympathy on zaminders & brahmins against the british police in his play) awarded raibahadur on his last days. it was said, when he was working as a post master general in assam, he passed some valuable information on the movements of the fighting kukis aginst the british and thus he earned this title.
even the marxists came to his rescue. the then communitst party of india, 1957, 190 year after the palassy chokranto,  under the guidance of p c joshi published a book on, notes on bengali renaissance not directly supporting  the struggle of the pasents and craftspersons against the british rule.  toeing with party line susobhsn sarkar has to support rammohon's anti people steps gingerly.
this is the utter betray of the left-centre-right middleclass towards the villagers. we can pileup information after information on the betrayal of the urban english speaking bengalies like us. i do  feel the bloodbath started by our forefathers still remain in my british shirt(though i use to clad kurta - that is not very clean too, the remains of the blood spilled in my skin too. i can feel that smell of fresh hot spilled blood).
i am writing a book on this subject. in bangla. when the villagers are fighting with the british, the calcutta babus are working with the company, earning handsome profits, bagging jobs from their masters or working as a middlemen with the british agency houses to trade indigo, salt or opium.
nor even after the 60 years of independence, no one tries to remember the fighters. it is the perception of the general people that people of india regarded british as their savior, and no one fought the british before 1857. this is an utter lie.  even historian like you forgot titumir, dudmiyan, pyarisundari, biswanath, balai sarkar, garo, kuki chakma, nayek, malangi, payik, hati kheda upsurge leaders, still working as a patron of middleclass bhadrolok bangalis. the villagers just rejected the notion of modernity sponsored by the west to destroy knowledge and vast infrastructures built through thousands of years  by these nameless people.
we have forgot the notion of element education for all sponsored by the village bengali-bihari communities. william adam a closed friend of rammohon, presented a education report named 

Reports on the State of Education in Bengal 1836 and 1838. It consists of three reports: the first, dated 1st July 1836, being a survey of the available existing information regarding indigenous
education and its nature and facilities in the various districts of Bengal ; the second, dated 23 December 1835, being a survey of the prevalent situation undertaken by W. Adam in the
Thana of Nattore in the district of Rajshahy; and the third, dated 28 April 1838, being a survey of the situation in parts of Murshedabad, and the whole of the districts of Beerbhoom, Burdwan, South Behar and Tirhoot, ending with Adam’s reflections, recommendations and conclusions.
adam saw at least 1 lakh schools in 1.5 lakh vilages of bengla & bihar. even he recorded the practice of inaucculation aginst small- pox in natore district.
dharampalji wrote, The first striking point from this broader survey is the wide social strata to which both the taught and the teachers in the  elementary schools belonged. It is true that the greater proportion of the teachers came from the Kayasthas, Brahmins, Sadgop and Aguri castes. Yet, quite a number came from 30 other caste groups also, and even the Chandals had 6 teachers. The elementary school students present an even greater variety, and it seems as if every caste group is represented in the student population, the Brahmins and the Kayasthas nowhere forming more than 40% of the total. In the two Bihar districts, together they formed no more than 15 to 16%. The more surprising figure is of 61 Dom, and 61 Chandal school students in the district of
Burdwan, nearly equal to the number of Vaidya students, 126, in that district. While Burdwan had 13 missionary schools, the number of Dom and Chandal scholars in them were only four; and, as Adam mentioned, only 86 of the ‘scholars belonging to 16 of the lowest castes’ were in these missionary schools, while 67 scholars from them were in the ‘native schools’.
though rammohon being the closest friend of adam, he and later vidyasagar ignored the education for all policy of the rural bangal communities and preached education is for the few who could afford and eventually destroying this massive infrastructures to betray the village masses.
can you hear us sri guhan? we are waiting for your cordial reply. if you can reply we will be obliged and enlightened.  help us to find out proper path.
for lokfolk team
biswendu nanda

Friday, June 17, 2011

মঙ্গল সাহিত্যে বাঙালি বণিক

প্রাচীণ যুগ থেকে মধ্য যুগ পর্যন্ত বাংলার ইতিহাসে বাঙালির ব্যবসা বাণিজ্যের উদ্যোগের পরিচয় পাওয়া যায়। ২০০৫ বা ২০০৬সাল নাগাদ ভারতের বিদেশমন্ত্রী আফ্রিকার প্রান্ত সাহারার কোনো একটি দেশে গিয়ে সেখানে বাংলার বেড়াচাঁপার চন্দ্রকেতুগড় আমলের একটি মুদ্রা পেয়েছিলেন। বাঙলার বণিক অন্ততঃ খ্রিস্টপূর্ব ছহাজার বছর আগেও আফ্রিকায় ব্যবসা করতে যেত। আজও ওড়িশার কটকে ভারতমহাদেশের অন্তর্গত অতীতের বালি দেশে বাণিজ্য করতে যাওয়ার স্মরণে বালি যাত্রা উত্সব পালিত হয়। বর্ধমানের গলসির মল্লসারুলগ্রামে একটি তাম্রশাসন পাওয়াগিয়েছে যেখানে বাংলার নানান ব্যবসায়ীদের নাম পাওয়া যাচ্ছে। যেমন বাকতার হিম দত্ত, বটবল্লকের ষষ্ঠী দত্ত, গোধগ্রামের মহি দত্ত ও রাজ্য দত্ত। চন্ডী অথবা মনসা মঙ্গলে সরাসরি ব্যবসায়ীদের নাম পাওয়া যাচ্ছে। ধণপতিকে বর্ণনা করা হচ্ছে গন্ধবণিক জাতি বিদিত অবনীরূপে। তিনি সমুদ্র পাড়ি দিয়ে বিদেশে ব্যবসা যে করতেন তার উল্লেখ পাওয়া যাচ্ছে। অজয়ের তীরে বর্ধমানের উজানি-কোগ্রামে ছিল ধণপতির বাস। খুল্লনার পাত্র নির্বাচনে যে সব বণিকের নাম উল্লেখ পাই, চম্পকনগরের চাঁদ সওদাগর, বর্ধমানের ধুস দত্ত, সাতগাঁর রাম দাঁ, বড়শুলের হরি দত্ত, ফতেপুরের রামকুন্ডু, কর্জনার হরি লাহা, ভাল্লাকীর সোম চন্দ। ধণপতির পিতার শ্রাদ্ধে যাঁরা এসেছিলেন, বর্ধমানের ধুস দত্ত, চম্পাইনগরের চাঁদ সওদাগর, লক্ষ্মী সওদাগর, কর্জনার নীলাম্বর বণিক আর তাঁর সাত ভাই, গণেশপুরের সনাতন চন্দ তাঁর ভাই গোপাল, সাতগাঁর শ্রীধর হাজরা আর রাম দাঁ, সাঁকোর শঙ্খ দত্ত, বিষ্ণু দত্ত আর তাঁর সাত ভাই, কাইতির যাদবেন্দ্র দাস, জাড়গ্রামের রঘু দত্ত, তেঘরার গোপাল দত্ত, পাঁচড়ার চন্ডী দাস খাঁ, খন্ডঘেষের বাসু দত্ত, লাউগাঁর রাম দত্ত, ত্রিবেণীর রাম রায় আর তাঁর দশ ভাই, গোতানের রাম দত্ত, একে একে বণিকের কত কব নাম, সাতশত বেনে আইসে ধণপতিধাম.. পশ্চিমবঙ্গের রাঢ়, বর্ধমান, বাঁকুড়, হুগলি অঞ্চলে প্রত্যকটি নদী ঘিরে গড়ে উঠেছিল নানান বাণিজ্য কেন্দ্র, প্রত্যেকটির ছিল নিজস্বতা, নিজস্ব দ্রব্য নিজস্ব উতপাদন প্রক্রিয়া, যে উত্পাদনকে সারা বিশ্বে নিয়ে যেতেন সাত সমুদ্র বেয়ে সপ্ত ডিঙা নিয়ে এই বাঙালি বণিকেরা। আদও দামোদর, অজয়, সরস্বতী, দ্বারকেশ্বর প্রভৃতি নদনদীর তীরে এই গ্রামগুলির অস্তিত্ব রয়েছে। এই গ্রামগুলিতেই বণিক সম্প্রদায়ের সমৃদ্ধি আর প্রতিপত্তি দেখা যায়। এই প্রতিপত্তি শেষ হয়েযায় ইংরেজদের বাংলা দখল করার পর।মঙ

Thursday, June 9, 2011