Showing posts with label ইস্ট ইন্ডিয়া কোম্পানি. Show all posts
Showing posts with label ইস্ট ইন্ডিয়া কোম্পানি. Show all posts

Tuesday, May 22, 2018

উপনিবেশ বিরোধী চর্চা - প্রথম যুগের সাম্রাজ্য তাত্ত্বিকেরা এবং ভারতউপমহাদেশের সম্পদ

১৬০০ সালে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হল ব্রিটিশ মাটিতে, তার বহু আগে থেকে কিন্তু সলতে পাকানো হচ্ছিল সাম্রাজ্য ইচ্ছার।খুব প্রকাশ্যেই জ্ঞানীরা ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের পরিকল্পনা পেশ করছিলেন। এদের মধ্যে অন্যতম রিচার্ড হাকলুইত এবং উইলিয়াম হার্বোর্ন - এদের কূটনীতিতে ভারের বিপুল সম্পদ ব্যবহারের ভাবনা ছিল। 
সে সময় ক্যাথলিক এবং মুসলমান বিরোধিতার জোর ঢেউ উঠেছিল গোটা ব্রিটেনজুড়ে। এই কাজে অন্যতম নেতৃত্বস্থানীয় ছিলেন হাকলুইত। ১৫৫৯ সালে প্রকাশিত হয় প্রিন্সিপ্যাল নেভিগেশনস - ব্রিটিশ সীমান্ত ছাড়িয়ে বাণিজ্য এবং সাম্রাজ্য বিস্তারের খুব প্রভাবশালী হাতিয়ার হয়ে উঠবে এটি। তিনি এই বইটি উতসর্গ করেন প্রথম এলিজাবেথের প্রধান সচিব ফ্রান্সিস ওয়ালয়ািঙ্ঘামকে। তিনি এশিয়ার ধনীদের নিয়ে কি করা যায় সেই রণনীতি বিশদে আলোচনা করেন। তাঁর প্রস্তাব ছিল ইসলাম এবং ক্যাথলিকদের ওপর সাম্রাজ্য করা দরকার। রানী মেরির স্বামী, স্পেনের ক্যাথলিক দ্বিতীয় ফিলিপ ইংলন্ডের রাজা ছিলেন। পরে তিনি স্পেন আর পর্তুগালের রাজা হন।
হাকলুইতের সিদ্ধান্ত ছিল বিশ্ব শাসন করতে তারা ভগবানের কাছে আদেশপ্রাপ্ত। ইংলন্ডের উচিত তার প্রাথমিক ক্যাথলিক শত্রু স্পেনের বিরুদ্ধে অস্ত্রসজ্জা করে সঠিক মুসলমান বন্ধু আর শত্রু নির্নয় করা। মার্টিন লুথার স্প্যানিশ আর অটোমমান সাম্রাজ্যকে এক শ্রেণীতে ফেলেছিলেন। ধ্রুপদী ব্রিটিশ এবং স্কটিস লেখকদের রোম সাম্রাজ্য ধ্বংসকারী বর্বর অটোমানের বিরুদ্ধে ক্ষোভ ছিলই। এলিজাবেথের স্বরাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হার্বোর্ন ১৫৮০ নাগাদ যুক্তি দেখালেন স্পেনিয়দের বিরুদ্ধে অটোমান-ব্রিটিশ সমঝোতা হলে শয়তানের দুই অঙ্গ পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করে মরবে এবং এটা আদতে ইংলন্ডের পক্ষে যাবে।
জোনাথন ইয়াকট, সেলিং এম্পায়ার - উইন্ডিয়া ইন মেকিং অব ব্রিটেন এন্ড আমেরিকা ১৬০০-১৮৩০ বইতে বলছেন, Harborne was to impress upon the sultan that the king of Spain now ruled much of Europe and "the whole Indias both east and west whence he draweth infiqite treasures, the sinews of war." Religious conflict among Protestants, Catholics, and Muslims was thereby bound up with notions of wealth-producing Indias।

Friday, March 2, 2018

উপনিবেশ বিরোধী চর্চা - ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইতিহাস৩ - ভারতে পশ্চিমি লুঠেরা ঔপনিবেশিক বিজ্ঞানের ইতিহাস

যাইহোক এর আগের কিস্তিতে ম্যাকেঞ্জি আর বুকাননের সমীক্ষার বিষয় আলোচনা করেছিলাম। কেউ কেউ বলছেন এই সমীক্ষা শুধুই বৈজ্ঞানিক জ্ঞান বাড়াবার জন্যে করা হয়েছে। আমরা প্রশ্ন করছি কার বৈজ্ঞানিক জ্ঞান? স্থানীয় মানুষ না বৈদেশিক লুঠেরা ঔপনিবেশিক শাসকের? সাধারণ মানুষের এই জ্ঞানের কি প্রয়োজন? অনেকেই এই ধরণের প্রকল্পের সঙ্গে জুড়ে থাকা কোম্পানির সরাসরি লাভের গুড় রোজগারের প্রতি অতিআগ্রহ নিয়ে প্রশ্ন তোলেন নি। তারা কিছুটা হলেও কোম্পানিকে ছাড় দিতে রাজি। ঠিক তার আগের টিপু সুলতানকে পরাজিত করে, তার হাত থেকে দখল নেওয়া মহীশূর রাজ্যের সমীক্ষা বিষয়ে ম্যাকেঞ্জি ১৮০০ সালে লিখছেন, to obtain . . . a clearer and better defined knowledge of the extent, properties, strength and resources।
এবারে দ্যাখা যাক আরও গভীরে কতটা যাওয়া যায়। ১৮০৭ সালে কোর্ট অব ডায়রেক্টর্স পূর্ব ভারতের সমীক্ষা বিষয়ে বুকাননকে নির্দেশ দিলেন যে এটাকে এমনভাবে সাজানো দরকার যাতে কোম্পানির লুঠের উদ্দেশ্যও সাধিত হয় এবং একই সঙ্গে মনে হয় এই সমীক্ষার উদ্দেশ্য মহৎ, শুধুই স্বাভাবিক বিজ্ঞানে বিষয়ে জ্ঞানার্জন। এমনিতেই কোম্পানি তার দেশে অন্যান্যদের ব্যবসা না করতে দিয়ে ব্যবসায়ীদের ক্ষোভের মুখে পড়েছে। তারপরে যদি এই ছুতো কোম্পানির বিরোধীরা পায় তাহলে চিত্তির।
তো বুকাননকে কোম্পানি ভূমিপ্রকৃতির সঙ্গে স্বাভাবিক সম্পদ(আমরা বলি ধনসম্বল) জানতে নির্দেশ দিল। বলল এর সঙ্গে জুড়তে হবে, extent, soil, plains, mountains, rivers, harbours, towns and subdivisions,air and weather এবং দেশের ইতিহাস এবং পরম্পরা(antiquities) নিয়ে কোন গল্পগাছা। দেশের স্বাভাবিক উৎপাদন জানার সঙ্গে বুকানন জানবেন, animal, vegetable and mineral products বিশেষ করে যা খাদ্যে এবং ওষুধে বা ব্যবসা বা উৎপাদনে ব্যবহৃত হয়। কৃষির জ্ঞান from crops, implements, and livestock to the general state of farms and landed property সব ধরণের তথ্য সংগ্রহ করতে হবে জানানো হল। আর জানতে হবে অঞ্চলের মানুষের জীবনযাত্রা, ব্যবসা এবং উৎপাদনের বিষয়ও।
কোম্পানি এখানেই থামল না, তাকে নির্দেশ দিল, take every opportunity of forwarding to the Company’s Botanical Garden [in Calcutta] . . . whatever useful or rare or curious plants and seeds। তিনি যদি কিছু নতুন ধরণের অদ্ভুত গাছ আবিষ্কার করেন, সেটি যেন কোম্পানির বোটানিক্যাল গার্ডেনে পাঠাবার ব্যস্থা করেন।

কিন্তু বুকানন কি করলেন? তাঁর জীবনীকার Vicziany কি বলছেন?
(ক্রমশঃ)

Tuesday, October 3, 2017

পলাশীর পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলার রাশ হাতে রাখার ইচ্ছে একান্তভাবেই রাজনৈতিক কেন

এক ভদ্রলোক শুধিয়েছেন, আমরা কেন বলেছি, পলাশীর পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলার রাশ হাতে রাখাটার একান্তভাবেই রাজনৈতিক-
আমরা মনে করি ইওরোপিয়দের ব্যবসাটা ছিল ঘোমটা। ইওরোপিয় কর্পোরেট কোম্পানিগুলোর মূল কাজ ছিল অধমর্ন ইওরোপকে উত্তমর্ণে পরিণত করা। সেটা রাজনৈতিক কাজ, যে জন্য সেনা পুষত সক্কলে। ডেনেরা সেনা পুষতে পারে নি তারা ক্ষমতার লড়াই থেকে স্রেফ উবে গিয়েছিল।
লুঠের লাঠি হাতে নিয়ে, সাম্রাজ্যবাদী খ্রিস্টিয় ভাবধারার(যার সঙ্গে খ্রিষ্টের শিক্ষার বিন্দুমাত্র সংযোগ নেই) ইওরোপিয়রা বিশ্বকে তিনভাগে ভাগ করে নিল। স্পেন, পর্তুগাল, ইতালিকে নিয়ে, প্রথম দল। নেতৃত্ব দিল ইতালি। এরা সকলে ইওরোপিয় ক্যাথলিক। দ্বিতীয় দলে রইল জার্মানি, হাঙ্গেরি, অস্ট্রিয়া। নেতৃত্বে জার্মানি। এই দলটি ইওরোপিয় প্রোটেস্টান্ট। শেষ দলটির নেতৃত্বে ব্রিটেনের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি- সদস্য ব্রিটেন, ফ্রান্স, হল্যান্ড আর বেলজিয়াম, যারা আদতে ইলিউমিনাতি রূপে খ্যাত, এদের ব্যবসায়িক নাম- এংলো ভেনিসিয়ান মার্চেন্টস অথবা এংলো ডাচ এরিস্ট্রোক্রাটিক এলিট।
পর্তুগিজ থেকে ডাচ সকলেই চেষ্টা করেছে বাংলা দখলের, সফল হল ব্রিটিশ। তখন পলাশীর পর সদ্য প্রস্ফুটিত শিল্প বিপ্লব বিকাশের সময়। তখন হামাগুড়ি দিচ্ছে সবে। বাংলা থেকে জ্ঞান আর সম্পদ লুঠ হয়ে যাচ্ছে ইওরোপের নানা দেশে, বিনিয়োগ হচ্ছে কারখানা আর কেন্দ্রিভূত মারণ, লুঠেরা প্রযুক্তি তৈরি করতে গবেষণাগারগুলিতে। কারখানাগুলি লাভের মুখ দেখতে আরও অর্ধশতাব্দ, উৎপন্ন নানান পণ্যের বিশ্ব বাজার নেই। শিল্পবিপ্লবের সসেমিরা অবস্থা। তাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে বাংলা/ভারতকে উপনিবেশ হিসেবে ব্যবহার করা যেতে পারে, যে রাজনৈতিক চেষ্টায় তারা দেড় শতক আগে বেরিয়েছিল ভারত দখলের উদ্দেশে সেনা নিয়ে।
সেই জন্য মীর কাশিমের বাংলার ব্রিটিশদের ব্যবসা দখলের বিরুদ্ধে বিখ্যাত চিঠি। লবন,তামাক আর সুপুরি কেন, বাঁশ চট ইত্যাদি তুচ্ছ পণ্যের ব্যবসা দখল হয়ে দাঁড়াচ্ছে একচেটিয়া চরিত্রে। চাষীর রাজস্ব দিয়ে কেনা হচ্ছে তাঁতির কাপড়। দেশ থেকে আর লুঠ করে বাংলায় সম্পদ(বিনিয়োগ) আনতে হচ্ছে না। এর পর থেকে বাংলার প্রযুক্তি আর শিল্প ধ্বংসে উঠেপড়ে লাগবে কোম্পানি। আর সাড়ে তিন দশক পরেই উদ্বৃত্ত বাংলা, অধমর্ণে, শুধুই ব্রিটেনের কাঁচামাল রপ্তানির ক্ষেত্র রূপে পরিণত হবে।
আর এক দশকও নেই লুঠেরা পিটের নাতি কোম্পানির মাথায় বসিয়ে দেবে চারজন সরকার নির্বাচিত ডিরেক্টর - ব্যবসায়ীর ঘোমটা খুলে কোম্পানি তখন পুরোপুরি ঔপনিবেশিক শাসক - তার দুদশক পরে বিকশিত হবে চিরস্থায়ী বন্দোবস্ত, বাংলা তথা ভারতের নব্য লুঠেরা জমি ব্যবস্থা।
এগুলি যদি রাজনৈতিক দৃষ্টিভঙ্গী/পদক্ষেপ না হয়, রাজনীতি তাহলে কোনটা আর ব্যবসাইবা কোনটা।

Tuesday, January 24, 2012

ব্রিটিশদের লুঠের রাজত্ব৩


রেলপথ থেকে লুঠ
রমেশ চন্দ্র দত্ত বলছেন ১৮৪৯ থেকে প্রত্যেক বছর বিনিয়োগের ওপর ৫ শতাংশ সুদ ধরে ইস্ট ইন্ডিয়ান রেলওয়েকে দেওয়া হয়, ১৮৪৯এ ৫,৬০২ পাউন্ড, ১৮৫০এ ১৭,৪৭১ পাউন্ড, ১৮৫১এ ৩৭,১৮৫ পাউন্ড, ১৮৫২তে ৪৫,২৩৪ পাউন্ড, ১৮৫৩তে ৫২,০৭১ পাউন্ড, ১৮৫৪তে ৮৮,৮৮৪ পাউন্ড, ১৮৫৫তে ১,৮৫,৭৩০ পাউন্ড, ১৮৫৬তে ২,৯৭,৩৯০ পাউন্ড, ১৮৫৭তে ৩,৫৪,৫১১ পাউন্ড, ১৮৪৮তে ৪,৩৩,৯৬৮ পাউন্ড মোট ১৫,২৮,০৪৬ পাউন্ড। গ্রেট পেনিনসুলার রেলওয়েকে দিয়েছে, ৪৫৬০৪৯ পাউন্ড। মাদ্রাজ রেলওয়েকে দেওয়া হয়, ২,৬০,৭৩৪ পাউন্ড। রমেশ দত্ত বলছেন রেলপথ তৈরির ও পরিচালনা ব্যবসায় প্রত্যেক বছর ক্ষতির সম্মুখীন হতে হলেও যেহেতু সরকার নিজে সুদসহ বিনিয়েগের অর্থ ফেরতের নিশ্চিন্ততা দিচ্ছে, সেহেতু প্রত্যেক বছর নতুন নতুন কারবারি প্রবেশ করতে থাকে এবং ক্ষতির পরিমানও বাড়তে শুরু করে পাহাড় প্রমাণ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি গুটিয়ে যাওয়ার আগেই পাঞ্জাবে দ্য সিন্ধ রেলওয়ে কোম্পানি, বম্বে, বরোদা এন্ড সেন্ট্রাল ইন্ডিয়ান রেলওয়া কোম্পানি, দ্য ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানি, দ্য গ্রেট সাউথ অব ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি, দ্য ক্যালকাটা এন্ড সাউথ ইস্টার্ন রেলওয়ে কোম্পানি তৈরি হয়েগেল সরকারের নিশ্চিন্ততার উত্তরে, অথচ এর মধ্যে অনেক পথই তৈরি হল না।
লেফটানেন্ট কর্নেল চেসনি ছিলেন অডিটর অব একাউন্টস ছ বছর ধরে, পরে তিনি কুপার্স হিল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রেসিডেন্ট হয়ে যান, তিনি বলেন " Railways  began in India in the year I 848, when the first staff of engineers were sent out; and I need hardly say that in those days engineers in England were not accustomed to make economy their first consideration. These gentlemen were sent out to make the railways, and there was a kind of understanding that they were not to'be controlled very closely. . . . Then, too, the system of audit was extremely imperfect; it was what is called technically a post audit-nothing was known of the money expended till the accounts were rendered. The result of the system was that on one railway, the East India Railway, four millions sterling out of twenty millions had been disallowed from the capital account. The only thing to be done, however, under those circumstances, was to allow it, and bring it all into the capital account again, because, under the contract as it was worded, it was quite impossible to disallow it finally, and it was quite understood that whatever was spent must be eventually passed.
লরেন্স আর মেয়োর সময়কালের অর্থ মন্ত্রী উইলিয়ম এন মেসি বলছেন,  The East India Company cost far more, if not twice as much, as it ought to have cost ; enormous sums wcrc lavished, and the corltractors had no motive whatever for econorny. A11 the money came from the English capitalist, and so long as he was guaranteed 5 per cent. on the revenues of India, it was immaterial to him whether the funds that he lent were thrown into the Hooghly or converted into brick and mortar. The result was these large sums were expended, and that the East India Railway cost, I think (I speak without book), about 30,000 pond a mile . . . . I t seems to me that they are the most extravagant works that were ever undertaken.
ভারতের ভাইসরয় স্যর জন লরেন্স বলছেন, "I think it is notorious in India among almost every class that ever heard talk on the subject, that the railways have been extravagantly made; that they have cost a great deal more than they are worth, or ought to have cost. With a guarantee of 5 per cent., capitalists will agree to anything ; they do not care really very much whether it succeeds or fails; 5 per cent. is such a good rate of interest that they are content to get that, and not really look after what is done. Hence one of the reasons why the cost of the railways has been rnore than it ought to have been. The Natives in my tirne, (and I see little difference to this day in spite of all the attempts of the Directors of the Companies to improve the system), greatly complained of their treatment on the railways ; and I myself believe that though it is difficult to prevent abuse of power under such circumstances, yet the Government could be more effective in that respect than the Co~npanies. . . . The Natives complained very much in this respect ; and on inquiry that I used to make in India, both official and private, I was confirmed in the view that these statements of the Natives were to a considerable extent true."
জেনারেল স্ট্রেচিকে ভারতে রেলদপ্তরের পারচেজএর দায়িত্বে পাঠানো হয়, তিনি বলছেন, There is no doubt that that is the unfortunate result of having a Despotic Government, managed in the sort of way that the Government of India is and, for myself, I do not exactly see that there is any remedy for it.
আগস্ট ১৬, ১৮৭৬এর মিনিটে লর্ড লরেন্স রেলদপ্তরের কাজে ভারতের জনগণের কত ক্ষতি হয়েছে তা বর্ণনা করেছেন "It is estimated that while the Companies will have to supply 81 millions for the railways now under construc tion, the Government contribution will be 7.5 millions for land, loss by exchange, and supervision; 144 millions for interest paid in excess of nett revenues; and 4.5 millions in interest paid on those payments of guaranteed interest.
The main system of Indian railways is nearly completed the State Railways, which are now under construction or proposed, will, for the most part, supplement the existing trunk lines. There are now open in India 5872 miles of railway which have cost about £97,ooo,ooo, giving an average expenditure of £16,536 per mile. . . . As no more lines will be entrusted to Companies, all railway construction will eventually be in the hands of the Government. Lines are now open from Calcutta to Multan and Bombay, and from Bombay to Madras. The completion of the latter line was effected on the 1st of May 1871, on which day the Great Indian Peninsula [railway] joined that from Madras.
The whole amount of guaranteed capital which has been raised to the grst March last was £94,725,ooo, of which £92,417,000 had been expended. The sum expended direct by the Government amounted to £5,398,000, making a total expenditure of upwards of a hundred million pounds sterling.
But the railways are now almost completed, so that, with the cessation of heavy outlay on construction, the financial position may be expected to improve." 
সেচ বিশেষজ্ঞ আর্থার কটন বলেন "My great point is this, that what India wants is water carriage ; that the railways have completely failed ; they cannot carry at the price required ; they cannot carry the quantities; and they cost the country three millions a year, and increasing, to support them. That steamboat canals would not have cost more than one-eighth that of the railways ; would carry any quantities at nominal prices and at any speed; would require no support from the Treasury; and would be combined with irrigation."(রমেশ চন্দ্র দত্ত)
১৮৭০ থেকে ৮০ পর্যন্ত প্রত্যেক বছরে সরকারের রেলপথ আর সেচব্যবস্থার সরাসরি তুলনা করছেন রমে চন্দ্র দত্ত মশাই
বছর পর্যন্ত খরচ                     সরকারি রেলপথে     সেচ ব্যবস্থায়
১৮৭০                            ৭৪৩৮৬২          ২৬৯৫৪৫৬
১৮৭১                            ৪৪৯৩৭২          ৭১৮৪৩৮
১৮৭২                            ৬৪৪৬২০          ৯৮৩৮৫৪
১৮৭৩                            ১৪১৩৬৪৯         ৭৭০৯২০
১৮৭৪                            ২৩৫৪৬২৫         ১১৯৮৬৮২
১৮৭৫                            ৩০১৪১৮০         ১২৩৫৫৯১
১৮৭৬                            ৩১৬৫১৮৪         ১১০৫৪৪৫
১৮৭৭                            ২৮৬৫৮৬১        ৯৪৩৪২৩
১৮৭৮                            ৩৯৮৪৯৬৮        ৮০৬০৮৪
১৮৭৯                            ৩৩২৭৮৮৮        ৭৯৪৬৩৫
১৮৮০                           ২৬৮০৪৯৩         ৫৯৮৮৩৭
মোট ব্যয়                          ২,৪৬,৪৪,৭০২       ১,১৮,৫১,১৯৩
এর পর আর্থার কটনের দাবি অনুযায়ী ২২ জানুয়ারি ১৮৭৮এ একটি পার্লামেন্টারি কমিটি তৈরি হল লর্ড হ্যামিলটনকে চেয়ারম্যান করে. সেখানে কটন বললেন, The Railway account now stands thus :-Cost of works  £112,000,000, Cost of land 8,000,000 Debt now , 50,000,000 Total £170,000,ooo, for which we have about 7500 miles, or at the rate of £23,ooo per mile. At the present cost to the Treasury in interest on share capital 4.5 millions, and on land and debt at 4 per cent., 3 millions ; total, 7.5 millions. From which, deducting nett receipts, 44 millions, leaves three millions a year as the loss on the money sunk."
" The capital spent on the water-works, including the Toombhadra, is £ I 6,000,000. The accumulation of interest against the Bari Doab, the Ganges, and other canals, are much more than balanced by those to credit on the Kaveri, Krishna, and Godavari works, which have at least 10 millions to their credit, leaving a balance in their favour of 5 millions. So that the money sunk may be taken at £11,000,000, the interest of which at 4 per cent. is half a million, against which we have a nett profit over working expenses of about a million, leaving a nett gain to the Treaszvry of half a million a year on irrigation works.
তাঁর বক্তব্যে তিনি সব থেকে বড় কথাটি বললেন,  I am afraid we must reckon that out of the 40 millions alkcted by the famine in Madras, Mysore, Hyderabad, and Bombay, 4 or 5 millions have perished, after spending 120 millions on railways besides incurring a debt of 50 millions sterling, and railways did not provide food for man and beast; did not carry the whole traffic of the country ; did not carry it cheaply enough ; did not pay interest on cost and debt ; did not drain the country, and did not provide drinking water for the people. All this was and could be done by irrigation works.
অথচ পণ্য পরিবহনে বরাবরের জন্য কেন জলপথকে উপেক্ষা করা হল, কমিটি কটনকে প্রশ্নটি করলে দৃপ্তস্বরে কটন উত্তরদিলেন, because it would stultify the railways, that is the sole point. Only think of a canal by the side of the Eastern Bengal Railway which carries some 200,000 tons, and a canal by the side of it carrying 2,000,ooo tons, and swarming with passengers and goods. What a terrible affront to the railway that must be(www.scribd.com/doc/4596223/EconomicHisIndia2-Romesh-Dutt-1903).

ব্রিটিশদের লুঠের রাজত্ব২


ঘুষের লুঠ
সে সময়ে হেস্টিংসের দুই প্রতিদ্বন্দ্বী জেনারেল ক্লেভারিং আর ফিলিপ ফ্রান্সিস বিলেত থেকে এলেন চিরস্থায়ী বন্দোবস্তের নিদান দিতে। কাজে কাজেই হেস্টিংসের দুই লুঠেরা হাত, কান্তবাবু আর গঙ্গাগোবিন্দ সিংহের বড়লোকিতে কাতর মহারাজা নবকৃষ্ণ, সাহেবদের সামনে ঠুকে দিলেন এক পত্র বোমা, An account of the money received by Governor Hastings and other gentlemen from the Zaminders, Talookdars and Farmers of the subah of Bengal from his accession to the government till the arrival of the General(Clavering) and other gentlemen; exclusive of Nuzzers(presents), pearls, Jewels, Cloths and complementary presents…
Dacca                                                                                                                                        Rs।
Ready money                                                                                                          5,00,000
Mr.Barwell                                                                                                               4,00,000
Rungpore etc                                                                                                                           
Ready money                                                                                                          1,00,000
Promisery                                                                                                                  1,00,000
Moorshidabad-Exclusive of Mr।Middleton                                                                      3,00,000
Dinagepore                                                                                                                               2,00,000
Boglepore                                                                                                                                  2,00,000
Beerbhum, Bishnupur etc।,                                                                                                  1,50,000
Midnapore
Mr।Vansitart and other Gentlemen                                                                    3,50,000
Raja Kissenchand                                                                                                                   1,50,000
Burdwan-Exclusive of Mr। Chas Stewart
Through Diwan Brojkishore                                                                                  2,00,000
Phoolbundy                                                                                                              1,50,000
Mundalghat salt contract                                                                                      1,50,000
Hooghly, Hijli etc।
Ready Money                                                                                                          1,00,000
Settlement for salt                                                                                                   6,00,000
Jessore etc।,
On account of sault of Raymangal etc।,                                                                           2,00,000
Farmers of 24 praganas                                                                                                         0,50,000
From Raja Huzuri Mul and Madan Duttfor relinquishing the farm of
Poornea                                                                                                                                     1,00,000
Profit of Butta, premium of bills from Raja Huzuri Mal & Doyalchand                     1,50,000
From servants wages                                                                                                              1,00,000
Total                                                                                                                                          42,00,000
Governor Hastings received from Nawab Shuja-ud-Daula & others without participation as follows –
From Nawab Mubarak-ud-Daula through Munny Begam                            
Munny Begam                                                                                                         2,00,000
From the sets                                                                                                            50,000
Raja Rajbullav                                                                                                        1,00,000
From the Zamindari of Rani Bhowani                                                                                1,25,000
From Nawab Shuja-ud-Daula in cash                                                                                 5,00,000
Promisory                                                                                                                  5,00,000
From the raja of Benaras in cash                                                                                         2,00,000
Promisory                                                                                                                                  1,00,000
                                                                                                                                                    17,75,000
Mr। George Vansittart without participation –
From Shuja-ud-Daula                                                                                                            2,00,000
From the raja of Benaras                                                                                                      1,00,000
                                                                                                                                                    62,75,000
(সূত্রঃ রজতকান্ত রায় – পালাশির ষড়যন্ত্র ও সেকালের সমাজ)
মোটামুটি ওপরের তালিকায় পলাশি উত্তর কালের কয়েক দশকের মধ্যেই ঘটে যাওয়া কপালে চোখ তোলা বাঙলা একটিমাত্র প্রান্তে দেওয়া ঘুষের অংকটি বাঙলা সুবা থেকে ইংরেজদের ওপর মহলের ঘুষ আদায়ের গা ছমছমে উপন্যাস নাহলেও নভেলাতো বটেই। এই লুঠ(কু)কর্মটি পরবর্তী দেড় শতাব্দকালে ক্রমশঃ ক্রমশঃ গায়েগতরলাগা বালিশসম উপন্যাসের চেহারা নেবে। কত অর্থ ইংলন্ডে ঘুষ বাবদ গিয়েছে যদিও তা হিসাব করা অসম্ভব, তবুও এই পরিমান আঁকতে পারলে যেকোনো রহস্য উপন্যাস হার মেনে যেতে পারে, যে উপন্যাস সভ্যতার রঙিন মুখোশপরা ইংরেজদের সরাসরি নগ্ন করে দাঁড় করয়ে দিতেপারে খোলা বাজারে। অনেকেই সাফাই গাইছেন, ইংরেজ উচ্চপদস্থ আমলারা মাঝের অথবা নিচের তলার কর্মচারীদেরমত সরাসরি ঘুষের টাকাটা নিতেন না। যাঁরা এই দাবি করছেন তাঁরা ক্লাইভ, হেস্টিংস, পিটদের সরাসরি রোজগার দেখতে পাননি। পরের স্তবকে দেখব রাণী ভবানী শুধু হেস্টিংসকে সরাসরি দিয়েছেন সেযুগের ১,২৫,০০০ টাকা ঘুষ, মির জাফরের বিধবা মুন্নি বেগম ক্লাইভকে দিয়েছে সে যুগে ৫ লক্ষ টাকা। এ কিন্তু চোখে দেখা হাতে লেখা হতিহাস। এর বাইরে! যদি চোখ বুজেই ধরেই নেওয়া যায় যে, প্রাগুক্ত প্রবক্তাদের কথাই বেদবাক্য, তাহলে বামহস্তক্রিয়ার শেকড় চারিয়ে যায় অনেক নিচ পর্যন্ত। এঁদের দাবি অনুযায়ী যারা মহামহিম কোম্পানির বড় আমলাদের জন্য হাতে হাতে অর্থ নেওয়ার বামহস্তক্রিয়ায় জড়িয়ে থাকতেন, সেই মাঝারিতলার না দেখতে পাওয়া মুখেদের, বাম হাতের রোজগার বড় কম ছিল না বোধহয়। বড়, মাঝারি আর ছোট রুইকাতলাদেরসঙ্গে পুঁটিমাছেদের বেসরকারি ঘুষ প্রাপ্তিযোগ জুড়লে লুঠের বখরার টাকা আজকের অর্থেরমানে আকাশ ছাড়িয়ে যাবার আশংকা থাকে। এর সঙ্গে যদি সারা বাঙলার বখরা জোড়া যায়, সেই অংক কোথায় গিয়ে ঠেকবে কেউ জানেন না।
শুধু রাণী ভবানীর জমিদারির হিসেব করলেই বিষয়টা নতুন করে খোলতাই হতে পারে। বাঙলা সুবা জুড়ে তখন ঘুষের আর লুঠের রাজত্ব। সূর্যাস্ত আইনে জমিদারি বাঁচাতে রাণী ভবানী হেস্টিংসকে ১,২৫,০০০টাকা ঘুষ দিয়েও পার পেলেন না। তিনি সদাশয় পালক ইংরেজ বাহাদুরকে স্পষ্ট জানালেন ১১৭৯ আর ১১৮০তে নিজের জমিদারি ইজারা নিতে সেলামি দিতে হয়েছে ৪,৪০,০০১টাকামাত্র। মুরলী পোদ্দার, সদানন্দ পোদ্দার আর হটু বিশ্বাসের হাত দিয়ে হেস্টিংসের দেওয়ান কান্তবাবু সরাসরি নিয়েছেন ১,২৫,০০০টাকা। যুগল উকিল, রূপ পোদ্দার আর মুরলী পোদ্দারের হাত দিয়ে আর প্রায় মরতে বসা জগতশেঠের কুঠির মাধ্যমে শান্তিরাম সিংহ ২ লক্ষটাকা রোজগার করেছেন। এর মধ্যে এক লক্ষ টাকা রাজবাড়ি আর শেঠভবনে গয়নাগাটি বেচে জোগাড় করতে হয়েছে। এ ছাড়াও যে তৃতীয় ব্যক্তিটি প্রণামী পেয়েছেন তার নাম ভবানী মিত্র। নয়ান পোদ্দার, মুরলী পোদ্দার, রামকৃষ্ণ পোদ্দার, অখিল পোদ্দার, সদানন্দ, আনন্দরাম উকিল, পরীক্ষিত মোরারের হাতে হাতে এবং আনন্দরাম উকিলের মধ্যস্থতায় মোতিচাঁদ শেঠের পাট ও দর্পনারায়ণ(ঠাকুর!) উকিলের মাধ্যমে পরগণা নুরুল্লাপুরের উপর ঢাকায় প্রদেয় পাট মার্ফত মোট ৩,৭৫,৪৫২ টাকা পেয়েছেন। এতসব ঘুষঘাস দিয়েও শেষ পর্যন্ত রাণীর হারবন্দ পরগণা হেস্টিংসের বেনিয়ান কান্তবাবুর পুত্র লোকনাথ নন্দীর গ্রাসে পতিত হয়। কান্তবাবুর স্বজাতি দেওয়ান দয়ারাম রায়ও রাণীকে বন্ধকীমহলের ওপর ধার দিয়ে জমিদারির একঅংশ দখল করে নাটোরের পাশে দীঘাপাতিয়া জমিদার রাজ সৃষ্টি করেন। ১৭৮১তে উত্তর স্বরূপপুর নামক বিরাট পরগণা কলকাতার বেনিয়ান দর্পনারায়ণ ঠাকুরকে বেচে দেওয়া হয়। সমগ্র বাঙলার শ্রদ্ধা অর্জণকরা নাটোরের রাণী ভবানীরমত বাঙলা সুবাতে একডাকে চেনা এক জমিদারিতেই ইংরেজরা যদি এই ঘুষের রাজত্বের লুঠতরাজ চালাতে পারে, তাহলে সমগ্র বাঙলা জুড়ে শুধুমাত্র কত ঘুষের টাকা ব্রিটেনে গিয়েছে তা আদপেই অংক কষার বাইরে।
ভারত থেকে রপ্তানি হওয়া, আরও গভীরভাবে বললে, বাঙলা সুবা থেকে বছরে বছরে লুঠ হয়ে যাওয়া অর্থে আর প্রযুক্তিতেই ব্রিটেনের মানুষমারা, পৃথিবী ধংসকারী শিল্পবিপ্লবের ভিত গড়ে ওঠে। এর সঙ্গে ঢাকের বাঁয়া হিসেবে যোগদেয় ওয়েস্ট ইন্ডিজের দাস ব্যবসা ভিত্তিক চিনি(আখ)র ব্যবসা আর আফ্রিকা থেকে লুঠ করে আনা দাস ব্যবসার উদ্বৃত্ত। ইংলন্ডের মূলধন নানান ইওরোপিয় দেশে বিনিয়োগ হত। ১৮১৫ থেকে ১৮৩০ পর্যন্ত ইওরোপিয় রাষ্ট্রগুলির সরকারি সিকিউরিটিতে প্রায় ৫ কোটি ব্রিটিশ পাউন্ড স্টার্লিং মূলধন নিযুক্ত হয়। লাতিন আমেরিকায় ২ কোটি পাউন্ড আর আমেরিকায় প্রায় ১ কোটি পাউন্ড নিবেশিত হয়। এইসব উদ্বৃত্ত জমা হয়ে ইংলন্ডের শিল্পজাত দ্রব্যের বিকাশ হতে থাকে বছরের পর বছর। এ প্রসঙ্গে ১৯১৩কে ভিত্তিবর্ষ ধরে ব্রিটেনের ঐ সময়ের জিডিপির ইতিবৃত্ত – ১৭২০-২১ – ২.১, ১৭৬০-৬১ – ২.৬, ১৭৭০-৭১ – ৩.৩, ১৭৮০-৮১ – ৩.৫, ১৭৯০-৯১ – ৪.৬, ১৮০০-০১ – ৫.৭, ১৮১০-১১ – ৭.১, ১৮২০-২১ – ৯.৭, ১৮৩০-৩১ – ১৮.৩, ১৮৪০-৪১ – ১৯.৬। লক্ষ্য করার বিষয় ১৮০০র পর থেকে ব্রিটেনের জিডিপি ৫ ছাড়িয়ে উর্ধমুখী। ১৮৩০এর পর লাফিয়ে লাফিয়ে দুই অংক ছাড়িয়ে প্রায় দ্বিগুণ হয়ে কুড়ির ঘরে প্রবেশ করেছে। তবুও মার্শাল আর আর তার পূর্বসূরীদের পথ বেয়ে বলতেই হবে বাঙলা লুঠের অর্থে ইংরেজদের শিল্পবিপ্লবসাধন একটি অতিকথামাত্র, এর মধ্যে বিন্দুমাত্র সত্যতা নেই বললেই চলে। এর পাশাপাশি বাঙলা থেকে শিল্পজাত পণ্যদ্রব্য ও কাঁচামাল আমদানি রপ্তানির হিসেবটুকু দেওয়া যাক –
                 ১৮৭০           ১৮৯২             ১৯০৭
শিল্পজাত পণ্যদ্রব্য     
টাকার হিসাব                         
আমদানি            ২৫৯,৮৬৫,৮৭২    ৩৬২,২৩১,৮২৭       ৬৯৮,৮৯৫,০০০
রপ্তানি                                        ৫২,৭৮০,৩৪০      ১৬৪,২৪৭,৫৬৬        ৩৯২,৯৮১,০০০
কাঁচামাল
টাকার হিসাব                         
আমদানি            ১৩৭,৫৫৫,৮৩৭    ২৬৩,৮১৮,৪৩১      ৫৯৯,৬৬৮,৩৭৪
রপ্তানি                                        ৫৯৬,৭২৭,৯৯১     ৮৫৫,২০৯,৪৯৯        ১,১৪১,২৩১,৩৩৫