Showing posts with label sona dighi. Show all posts
Showing posts with label sona dighi. Show all posts

Wednesday, December 11, 2013

কলাবতী মুদ্রার উত্তরবঙ্গ ভ্রমন১৩-১৫, North Bengal Tour13 of Kalaboti Mudra-15

সোনা দীঘি দেখে রাস্তার ধারে অজস্র বিশাল বিশাল পুকুর আর একটা বিশাল হাওরদেখে আমরা ছঘটি দীঘির সামনে। তার আগেও বিশাল এক দীঘি। ছঘটি নাম হওয়ার কারন হল এটির ছটি ঘাট। পাশে একটি মনসার মন্দির। অনেক আগে মেলা বসত। এখন নয়। 
ছ ঘটি মানে ছটি ঘাট। চার দিকে চারটি, মাঝখানে দু পাশে দুটি। ছঘটির ২০ মিটার আগেও আরও একটি বিশাল দীঘি। 
যে জনপদ এতগুলো দীঘি, পুকুর ধারণ করত, এত্ত বিশাল খেত ছিল, বিশাল হাট পালন করত ... করত বলা ভুল হল আজও করে, তাকে দরিদ্র বলে দেওয়া শুধু মুর্খতা নয়, মিথ্যাচার। এই মিথ্যাচারের প্রভাবে গ্রামের মানুশেরাও নিজেদের দরিদ্রভাবে। বিগত দুই/আড়াই শতক ধরে ব্রিটিশেরা, ব্রিটিশদের পোষা শিক্ষিতরা গ্রামকে এই তত্ব শিখিয়েছেন। দেখেছি কিভাবে বিশাল সম্পত্তির মালিক দেবব্রতরা নিজেদের গরীব ভাবছেন। 
এ আমার পাপ তোমার পাপ। পাপ বাপকেও ছাড়ে না। দাপকেও না।













কলাবতী মুদ্রার উত্তরবঙ্গ ভ্রমন১৩-১৪, North Bengal Tour13 of Kalaboti Mudra-14

সোনা দীঘির পর ছ ঘটি দীঘির পানে যাচ্ছিলাম। রাস্তায় অনেক কিছু দেখলাম।


রঙিন বাড়ি 

পাট কাঠিতে গোবর মোটা করে লেপে শুকোতে দেওয়া হয়ছে। জ্বালানি হিসেবে ব্যবহার হবে।

পথে আরও একটি বিল

তার অংশ

সেটি চলছে
বোঝা যাচ্ছে না, কিন্তু জমিটা পেছনের দিকে ধাপে ধাপে উঁচু হয়ে উঠে গিয়েছে। যেন জুম চাষ।
এবং আমরা আরও একটি দীঘির দিকে যাচ্ছি যার নাম ছঘটি দীঘি। পথে প্রচুর বিশাল বিশাল পুকুর দেখলাম। এবং কোনোটাই ৫০/৬০ বিঘার নিচে নয়।  এই অঞ্চল একদা প্রাচীন বাংলার অংশ। আমার দৃঢ় বিশ্বাস, যে অঞ্চল এধরনের  বিশাল বিশাল পুকুর ধারণ করতে পারে, সে অঞ্চল আজকের তুলনায় কয়েক শ বছর আগে, অন্ততঃ কোম্পানি শাসনের আগে যে খুবই সমৃদ্ধশালী ছিল তা নিয়ে সন্দেহ নেই। কলকাতা তখন কোথায় যখন ব্যবসা বাণিজ্য উতপাদনে প্রায়ই দিনাজপুরের নাম শোনা যেত। চন্ডীচরণ সেনের নন্দকুমার... উপন্যাসে আরাটুন সাহেবের ১ লক্ষ মণের লবণ কুঠি বলপ্রয়োগে দখল নিয়েছিল সদ্য বাংলাকে চুষতে শুরু করা কোম্পানি। এই মাটির নিচে কত কি যে লুকিয়ে রয়েছে কে জানে।

সেই মাঠে ধান কাটা সেশ, ঝাড়ার কাজ চলছে। যাওয়ার সময় দেখে গেলাম হারভেস্টার মেশিন কাজ শুরু করছে। ফেরার সময় সব শেষ করে তার ছুটি। 
সেই মাঠ

কলাবতী মুদ্রার উত্তরবঙ্গ ভ্রমন১৩-১৩, North Bengal Tour13 of Kalaboti Mudra-13

সোনা দীঘি। গত বছরের পোস্ট দেখলে বোঝা যাবে আমরা জয়াদিকে নিয়ে কি ভাবে দুই  দিনাজপুরের দীঘিগুলো ঘুরেছি। শুধু দিনাজপুর নয় সারা বাংলায় দেখেছি কি বিশাল বিশাল দীঘি রয়েছে গ্রামগুলি জুড়ে। কিন্তু আজ শহর গ্রাম সব খানেই পুকুর, দীঘি নিয়ে উদাসীনতা।

তো সেই দীঘিগুলি দেখতে এবারেও কয়েকটি গ্রাম ঘুরলাম। এই দীঘিটার নাম সোনা দীঘি। বছরে মাচগ ধরার লিজই ৫ লক্ষ টাকা।