Showing posts with label আবুল হাসান. Show all posts
Showing posts with label আবুল হাসান. Show all posts

Friday, April 3, 2020

আবদুল হাসান - জাহাঙ্গিরের দরবারি শিল্পী - শাহ আব্বাস-জাহাঙ্গিরের ঐতিহাসিক ছবি

হিরাটের আকা রাজার পুরে আবদুল হাসান। সে সময় হিরাট ছিল শিল্প চর্চার গুরুত্বপূর্ণ শহর। প্রাথমিকভাবে পিতা, তারপরে জাহাঙ্গিরের কাছে আঁকা শেখা। জাহাঙ্গির তাঁকে দরবারি কারখানায় প্রাথমিকভাবে আঁকার নির্দেশ দিতে থাকেন। কিন্তু তিনি ক্রমশ নিজস্ব শৈলী আবিষ্কার করেন এবং জাহাঙ্গির তাঁকে নাদিরউসজামান উপাধিতে ভূষিত করেন। সে সময় ইওরোপিয়রা ভারতে আসা শুরু করেছে। ইওরোপিয় আঙ্গিক অনুসরণ করে তিনি চরিত্রে ছায়া আঁকতে শুরু করেন।
১৬১৮র আশেপাশে তিনি গোলাকার বিশ্বমানচিত্রের ওপর দাঁড়ানো শাহ আব্বাসের সঙ্গে জাহাঙ্গিরের একটা যৌথ ছবি আঁকেন - যে ছবিতে পাদশা সিংহের ওপরে আর শাহ আব্বাস ভেড়ার ওপরে দাঁড়িয়ে(সঙ্গে জানাগির আর গ্লোবের কিছু অন্য ছবিও দিলাম)। জাহাঙ্গির কিন্তু শাহ আব্বাসকে পৃষ্ঠপোষণার মত করে জড়িয়ে ধরছেন। আব্দুল হাসানের বক্তব্য তাঁর পৃষ্ঠপোষোকের স্বপ্নকে চিত্রে রূপায়িত করেছেন। এব্বা কচ এক সাক্ষাৎকারে বলছেন সম্রাট আকবর শাহকে চিঠি লিখে বলছেন তুমি যে নিপীড়ন নামিয়ে এনেছ, সেটা সাধারণ মানুষকে বিচার দেওয়ার বিপরীত। আমি হিন্দুস্থানে সবাইকে নিয়ে এগিয়ে চলার কাজটা করছি, তাই আমি বিশ্বনেতা। পিতার এই বিশ্ব নেতা হওয়ার স্বপ্নটার প্রতিফলন ছবিটা।
শিল্প ঐতিহাসিক জেপি লস্টি ছবিটিকে বলছেন one of the greatest of political pictures from any culture। সুমতি রামস্বামী বলছেন, In Jahangir's dream, as captured pictorially by Abu'l Hasan, the two rival emperors are shown embracing each other against the background of an immense halo composed of a radiant sun and a beautiful crescent moon sup- ported by two celestial putti. Numerous commentators have noted that not only is Jahangir painted lighter and brighter than his dark-complexioned rival (alerting us to the prevalence of a non-European/pre-colonial racial economy at work), but he is also bigger than the Shah, who appears frail and meek, his arms unable to grasp the majesty of the great man he seeks to embrace. On the other hand, "the attitude of the Mughal emperor is that of a great monarch generously patronizing an inferior rival". This impression is further strengthened by the fact that Jahangir is made to stand on a large lion while his Persian rival's feet rest on a smaller lamb.
সুমিতা রামস্বামী লিখছেন আবদুল হাসান তার মানচিত্র কলকাতা আর কোচ এলাকা উল্লেখ করেছেন - Schwartzberg mentions that among the South Asian place-names inscribed on Abu'l Hasan's globe are Multan, Lahore, Delhi, Agra, Kuch, Purb, Calcutta, Mac Kingdom, Surat, Bijapur, Goa, Golkonda, and Karnataka. "All are reasonably well placed and easily identified, with the possible exception of Kuch, Mac Kingdom, and Purb. Kuch may signify the large Koch tribe of northeastern India or the etymologically related state of Cooch Behar. Mac Kingdom presumably relates to the then reigning Mac dynasty of Vietnam. Purb, which signifies east, has no obvious toponymic refer- ent. Judging from the position of Bijapur and Golkonda, the long river extending across peninsular India is the Krishna"
কৃতজ্ঞতা Sourav

Thursday, May 31, 2018

জাহাঙ্গিরের দরবারের চিত্রকর - আবুল হাসান

On this day, Abu’l Hasan, the painter, who has been honoured with the title Nadir-al Zaman, drew the picture of my accession as the frontispiece to the Jahangir Nama, and brought it to me. As it was worthy of all praise, he received endless favours. His work was perfect, and his picture is one of the chefs d'oeuvre of the age. In this era he has no equal or peer. জাহাঙ্গির, তুজুক,
আবুল হাসান শিশুকাল থেকেই আঁকায় অবর্ণনীয় দক্ষতা উপস্থাপন করেছেন। সম্রাটও তাঁর কাজে প্রায় হতবাক হয়ে যান। ১৫৬০ সালে আগা খানএর পুত্র বাল্যাবস্থায় ইরাণ থেকে উপমহাদেশে চলে আসেন। মুঘল চিত্রশালায় কাজ নেন। বাল্যকাল থেকেই থেকেই তাঁর বিস্ময়কর প্রতিভা সক্কলের নজরে আসে। সে সময় জেসুইট পাদ্রি আর রাজদূতদের সঙ্গে আসা প্রচুর ইওরোপিয় শিল্পী উপমহাদেশে কাজ করছেন বিশেষ করে এনগ্রেভিংএর কাজে তারা বিশেষভাবে দক্ষ ছিলেন। ১৫১১ সালের একটা এনগ্রেভিংএ দেখা যাচ্ছে ক্রুশবিদ্ধ যিশুর পায়ের কাছে সাধু জন বসে আছেন। আবুল হাসান এটিকে কাগজে অবর্ণনীয় দক্ষতায় রূপান্তরিত করেন। এটি এখন অক্সফোর্ডে আছে। সব থেকে গুরুত্বপূর্ণ হল ছবির তলায় খুদে অক্ষরে ফার্সি অক্ষরে লেখা আছে, mashq-i Abu’l Hasan ibn-i Riza, murid-i Shah Salim, dar sinn-i sizadah salagi sakhta অর্থাৎ রিজা পুত্র আবুলহাসান, শাহ সেলিমের (জাহাঙ্গিরের) অনুগামী এটি এঁকেছে ১৩ বছর বয়সে।
ছবিটি বিষয়ে বিশেষজ্ঞ বি এন গোস্বামী লিখছেন There, in this very lightly drawn study, he stands — St. John — body mildly flexed, hands clasped in front at waist level, head somewhat tilted and an expression of ineffable sadness on the face. Nothing that is there in the figure Abu’l Hasan could have observed from life or been familiar with personally: the European features of the face, the curly hair, the costume with its palpable weight and folds. Nor could he have had any instruction in European technique: modelling, shading, sense of volume, and all. And yet, basing himself simply on the engraving which must have come his way, he turned out this remarkably sensitive study।
এর ঠিক দুবছর পরে আবুল হাসান তখন মাত্র ১৫ বছরের। ইওরোপিয় ছবি আঙ্গিক ভিত্তি করে আরও একটা অসাধারণ ছবি আঁকলেন, যা তাঁর কৃষ্টি, আঙ্গিক থেকে অনেক দূরের। সমুদ্রের দেবতা নেপুচুনএর। আবারও গোস্বামীর ভাষা ধার করে বলা যাক There is wild grandeur in the naked, muscular, trident-bearing figure of the Roman god, astride a mythical, horse-bodied, fish-tailed, lobster-legged mount, wading through the rough seas astir with creatures gazing at the sea-lord with fear and astonishment। Nothing seems to have escaped Abu’l Hasan’s eye in this, from the angry mane alike of the rider and horse to the tiny swooping pelican close to the god's head। যে মানুষটা মুঘল ফার্সি আঙ্গিকে বেড়ে উঠছেন, তিনি ল্যাটিনে লিখিত চারটে স্তবকটি অসাধারণ দক্ষতায় নকল করলেন। এবং সবার শেষে লিখলেন নিজের সম্বন্ধে সেই আগে লেখা বাক্যটি।
কিন্তু ইওরোপিয় ছবি নকল করা তো তাঁর কাজের উতকর্ষ নয়। তিনি জাহাঙ্গিরনামার ঝরোখা দর্শন পাটাচিত্র অর্থাৎ প্রথম পাতার ছবিটা আঁকলেন যে ছবির বিষয়ে জাহাঙ্গিরের উক্তি উল্লেখ করেছি।
--
এখানে তাঁর নিজের ছবিও আছে।

মুঘল মানচিত্রবিদ্যা - জাহাঙ্গির শাহআব্বাসের আলিঙ্গন

যে গোলকের ওপর ওঁরা দাঁড়িয়ে আছেন সেটি বিশ্বের মানচিত্র এবং দুজনের পিছনে যে গোল আলোর বৃত্তটার মত একটা কিছু দেখা যাচ্ছে, সেটা আদতে উপমহাদেশের মানচিত্র। সেটি খুঁটিয়ে দেখে নদীগুলির সঠক স্থান বোঝা যায়। ছবিটা এঁকেছেন আবুল হাসান ১৬১৫ সনে। এরও দেড়শ বছর পরে এই জ্ঞান অবলম্বন করে রেনেল মানচিত্র তৈরির উদ্যম নেবেন।
Mughal technical interest extended into cartography as well. Very few maps from the Mughal period exist, but other sources point to a sophisticated cartographic tradition. For instance, the globe in the famous painting Jahangir Embracing Shah Abbas reveals a familiarity with European maps of the early seventeenth century which was combined with Mughal geographical knowledge. The latter is revealed by the accurate depiction of the river systems of the subcontinent.
প্রসন্নন পার্থসারথীর হোয়াই ইওরোপ গ্রিউ রিচ... থেকে
ছবিটা নেট থেকে