Showing posts with label গুরুচণ্ডালী. Show all posts
Showing posts with label গুরুচণ্ডালী. Show all posts

Saturday, April 11, 2020

বিশ্বায়ন বন্ধ হয়ে গেলে ইংরেজি শিক্ষিত খাবে কী? সে তো বেঁচে আছে পশ্চিমের ওপর ভর দিয়ে

গুরুচণ্ডালীতে প্রকাশিত সোমনাথের এই লেখাটা পড়ুন। হাতে গোনা যে কজনকে আমরা অনুসরণ করি, তার মধ্যে সোমনাথ অন্যতম।ওর লেখাটা পড়ার আগে আমাদের ভূমিকাটা পড়ে নিন।
---
১) সোমনাথের তত্ত্বে দাঁত ফোটানো আমার কম্ম নয়। আমি, আমার বিষয়ের বাইরে যাব না।
২) আমরা লুঠেরা বিশ্বায়নের বিরোধী।
৩) আমার শিক্ষক কারিগর হকারেরা একসময় বিশ্বজুড়ে ব্যবসা করতেন, এশিয়ায় ডাচ ব্যবসা নিয়ে কাজ করা কোনও কোনও ঐতিহাসিক জানিয়েছেন ব্রিটিশ-ডাচ উপনিবেশ পূর্ব এশিয়া ছিল মূলত হকারদের বাণিজ্য নির্ভর, যদিও তা সম্পূর্ণভাবে ঠিক নয়, তাই আমরা লুঠেরা খুনি অত্যাচারী বিশ্বায়নের বিরোধী কিন্তু বিশ্ববাণিজ্যের বিরোধী নই,
৪) কারণ সেই উপনিবেশপূর্ব এশিয় আফ্রিকিয় এবং আমেরিকিয় অর্থনীতি বিশ্ববাণিজ্য নির্ভর ছিল না।
৫) ইওরোপের সঙ্গে দক্ষিণ এশিয়া বাণিজ্য করত মোট উতপাদনের ১০%(তাতেই এই ঢক্কা নিনাদ, লক্ষ লক্ষ রজতমুদ্রার গ্রান্টওয়ালা গবেষণা )
৬) বাকি কিছুটা সেট দক্ষিণপূব এশিয়ায়, আরব মধ্য এশিয়ায়, আফ্রিকায় এব থেকে বেড় দেশিয় বাজার।
৭) ফলে মসলিন ইত্যাদি কয়েকটা হাতে গোণা পণ্য বাদ দিলে মূলত উতপাদন হত স্থানীয় অর্থনীতির জন্যে, কিছু উদ্বৃত্ত যেত বিদেশের বাজারে
৮) পলাশীর আগে যে কারিগর তার উতপাদিত পণ্যের দামের ৩৩ শতাংশ পেত মজুরি, সেটা ১৭৭০এ গণহত্যার বছরে দাঁঁড়াল ৬%
৯) শাঁক, সুতো আর ধাতু ছাড়া কারিগরদের মূল কাঁচামাল নিজেদের ছিল
১০) শাহজাহানের ব্যক্তিগত সচিব চন্দ্র ভান ব্রাহ্মণের লেখা থেকে দেখেছি তার দরবারে বিশ্বজোড়া কারিগরদের ঠাঁই ছিল, অর্থাৎ মুঘল আর নবাবি আমল তাক্র পৃষ্ঠপোষনা করেছে
১১) সে দাদন অগ্রিম নিলেও চুক্তি থেকে যে বেরিয়ে যেতে পারত তার বেশ কিছু উদাহরণ সুশীল চৌধুরী, ওমপ্রকাশ কীর্তি নারায়ণ চৌধুরী দিয়েছেন, অর্থাৎ তার সামাজিক গুরুত্ব অনেক বেশি ছিল
১২) মুঘল এবং নবাবি আমলে বিশ্ববাণিজ্য তুঙ্গ অবস্থানে পৌঁছেছিল, সাফাভি, উস্মানিয় সাম্রাজ্য থেকে অভিজাতরা মুঘল আমলের মনসবদার হতে পালিয়ে আসতেন।
১৩) এইটুকু বিশ্ব বাজার করেও আমরা বিপুল উদ্বৃত্ত তৈরি করতে পেরেছিলাম।
১৪) ওপরের আলোচনা থেকে পরিষ্কার কারিগর হকারেরা বিশ্ব বাণিজ্যে ছিলেন
১৫) মেলিন্দের উপকূলে যখন ভাস্কো ভারত ভারত করে হাতড়াচ্ছেন, ইওরোপিয়রা আমেরিকাকে ভারত হিসেবে গণ্য করছেন, অন্যান্য দেশকে ভারত দাগাচ্ছেন, ইওরোপে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হচ্ছে(ইস্ট শব্দটা গুরুত্বপূর্ণ) তখন তাকে ভারতে নিয়ে এসেছিলেন মালামো কানা নামক এক গুজরাটি মুসলমান নাবিক।
১৬) বিশ্বের অন্যতম দুটো পুরোনো মসজিদ একটা কেরলে নবীর জামাইএর তৈরি আরেকটা পূব বাংলায় লালমণিরহাটে। গেনিজায় ভারতের সঙ্গে মিশরের বিপুল বাণিজ্যের তথ্য পাওয়া গিয়েছে
১৭) পলাশীর পর কারিগর হকারদের যতটুকু বিশ্ববাণিজ্যে অংশিদার ছিল, সেটা থেকে তাকে ধাক্কা দিয়ে বার করে দেওয়া হল।
১৮) এইসব অপ্রাসঙ্গিক বিষয় আলোচনা করলাম কারণ আমরা বিশ্ববাণিজ্যে ছিলাম, অর্থনীতি নিয়ন্ত্রণ করতাম, কিন্তু বিশ্বজোড়া দখলদারি, উপনিবেশ তৈরির রাজনীতি-অর্থনীতিতে ছিলাম না, কয়েকটা ব্যতিক্রম নিয়ম হতে পারে না।

https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.guruchandali.com%2Fcomment.php%3Ftopic%3D17365%26fbclid%3DIwAR1qo3zt7511nZuuL_7Ri9UReScZaaS8HztrQn-uYgqwKGCY8EhlSJq-7LE&h=AT35bsf4Z2xpYZcmhvucamngNlz_HX1uBgNSkUTq-C5Q4p1Qra4ZTA4WNcOua9ecJaZqR-6my1DUM7Goo1D1JErvE4PubrwT-wWaukV_eFwWClR3LEloIvbeE56GfURedw

Friday, November 10, 2017

দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি

গুরুচণ্ডালীতে Tapas Das আমাদের আরাধ্য দীপেন্দ্রনাথ সম্বন্ধে অসাধারণ কিছু বাক্য ব্যয় করেছেন।তার সূত্র দিলাম - https://www.facebook.com/groups/guruchandali/permalink/1931532936864643/।
Abhishek Sarkar আমায় জুড়েছিলেন। তাপসবাবুর চমৎকার লেখাটা থেকে জানতে পারলাম আজ তাঁর জন্ম দিন। যে আদ্যপান্ত কমিউনিস্ট সম্বন্ধে আজও অবামপন্থী আমি অনর্গল, তিনি দীপেনবাবু। তাঁর সম্বন্ধে প্রাক কৈশোরের কিছু পুরোনো স্মৃতি লিখলাম স্বইচ্ছায়...
...সিপিয়াইএর প্রাক্তন কার্ডধারী পরিবারের সন্তান আমি। ৪০ বছর আগে ফিরে যাওয়ার সুযোগ পেলে সে ক'টা হাতে গোনা মানুষের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করব তাঁদের মধ্যে দীপেন্দ্রনাথ থাকবেনই। প্রথম যৌবনে পড়েছি গগণ ঠাকুরের সিঁড়ি, বিবাহবার্ষিকী। বাড়িতে ডাঁই করে রাখা পরিচয়ে পড়েছি চাঁদ বণিকের পালার একক পাঠের সমালোচনা।
মনে আছে বেহালার আর্কেডিয়ায় বা যদুকলোনিতে এক বৃদ্ধ কমরেড একা থাকতেন, বাবা -মা মামু ডাকতেন আমি ডাকতাম মামুদাদু। মা দূরে চাকরি করতেন। শনিবার ফিরতেন কলকাতায় আমায় নিয়ে। বাবা-মায়ের সঙ্গে প্রায় সন্ধ্যেয় তাঁর কাছে যেতাম। আর যেতাম ঝাউতলায় কালান্তরে - বই কিনতে যেতাম মনীষায় - এই তিন যায়গার মধ্যে প্রথম দুই জায়গায় ওনাকে দেখেছি বহুবার - মামুদাদুর বাড়িতে কেন তিনি বেশ কয়েকবার আসতেন জানি না - এখন বাবাকে জিজ্ঞেস করলেও বলতে পারেন না - ভুলে গিয়েছেন।
ছোট্টছিলাম, আদর করতেন খুব - যে সব কমরেড বিদেশ যেতেন - যেমন বেহালার পুলক সেন রায় - তারা ফিরলে যে সব বৈঠক হত সেই সব বৈঠকে মনে হয় তিনি থাকতেন - বাবা-মায়ের হাত ধরে আম্মো। দীপেনবাবু চকোলেট ভালবাসতেন, বিদেশ যাওয়া যুবা কমরেডরা তাঁর জন্যে চকোলেট নিয়ে আসতেন। তার কিছু ভাগ আমরা ছোটরা পেতাম, বিনয় আইচের পুত্র সুস্নাত আমার সহপাঠী, সেআরও অনেকেই পেত।
মানুষটা আস্তে আস্তে কথা বলতেন। ছোট্ট চেহারা বলে একটু উঁচুতে বসতেন। মনে আছে একবার বেহালায় উনি আর যতদূর সম্ভব ননী ভৌমিক বা কামাক্ষীপ্রসাদ রাশিয়া থেকে ফিরে এসেছেন - একটা ঘরোয়া যৌথ সম্বর্ধনা হয়েছিল। খুব কথা হচ্ছিল সেখানে রাশিয়ার নানান বিষয় নিয়ে - হায় তার কুড়ি বছর পরে ধ্বসে যাবে স্বপ্ন সৌধ - তারা জানতেন না। মনে আছে ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদে বড়িশা স্কুলের সামনে জমায়েত হয়েছিল প্রায় দিন তিনেকের ম্যারাপ খাঁটিয়ে - প্রচুর জিনিসপত্র ভিয়েনাম আর কম্বোডিয়ার প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়েছিল গোর্কি সদনে - এই দুই ঘটনায় বোধহয় দীপেন্দ্রনাথ ছিলেন।
তখন খুব একটা বুঝিনি দীপেনবাবুর মাহাত্ম্য। এক বেঘতা থেকে দেখা হাজারো নেতা-প্রখ্যাতদের মধ্যে যে দুচারজন পুরোনো বামপন্থীর দর্শন আজও আমায় তাড়িয়ে নিয়ে বেড়ান, তাঁদের মধ্যে দীপেন্দ্রনাথের মর্ম বহু পরে বুঝেছি।
আর সব ফক্কা।
Tapas Das এতে গুরুচন্ডা৯ guruchandali
৪৩ বছর বেঁচেছিলেন মাত্র। বাংলাসাহিত্যের দিকপাল বলে তাঁকে কেউ চেনে না। চিনলে হয়ত তাঁর বাঁচাটাই ভুল হত, যেমনভাবে বাঁচতেন তিনি। পরিচয় পত্রিকাই ছিল তাঁর লেখালিখির অবলম্বন। এবং এই পরিচয়টুকুই তাঁর আইডেন্টিটি। বলা হয়, দেশভাগের পর যে শিল্পী উন্মাদ হয়ে গিয়েছিলেন, আর সে উন্মাদনা যাঁর শিল্পকর্মে ছাপ ফেলে গেছে, তিনি ঋত্বিক ঘটক। আর এই লেখক, কমিউনিস্ট পার্টি ভাগ হয়ে যাওয়ার পর পাগল হয়ে গিয়েছিলেন, আর তাঁর লেখালিখিতে তার ছাপ স্পষ্ট রাখতেন। লেখালিখি নিয়ে কমিউনিস্ট পার্টির নেতাদের খবরদারি ছিল তাঁর নাপসন্দ। সে নিয়ে সোচ্চার হয়েছেন, কিন্তু বজায় রেখেছেন কমিটমেন্টও। কিন্তু এসব কথা তাঁর লেখার পরিচায়ক নয়। তাঁর লেখাই, তাঁর পরিচয়, অন্য এবং অনন্য যে কোন লেখকের যেমনটা হয়।
জন্মদিন ঘিরে উৎসবের ন্যক্কার বড় বাড়াবাড়ি এখন। কিন্তু প্রায় বিস্মৃত কোনো মানুষকে স্মরণ করার জন্যে এ এক চমৎকার উপলক্ষও বটে। আজ, ১০ নভেম্বর দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন।