Showing posts with label ললিতা ঘোষ. Show all posts
Showing posts with label ললিতা ঘোষ. Show all posts

Tuesday, July 17, 2018

অসামান্য সতীনাথদা

লীনা চাকী আমার-Lalitaর বহুকালের বন্ধু। বিয়ের আগেই। লীনাদি প্রতিদিনে নানা বিষয় লিখতেন। তিনিই ললিতাকে নৃত্য সমালোচনা করাতে নিয়ে গিয়েছিলেন। সেখানে সে পেয়েছিল সতীনাথদাকে। সেই সঙ্গে সাপ্তাহিক বর্তমানেও একই কাজে পেয়েছিল অসাধারণ প্রেমতোষ ঘোষ আর গৌরকিশোর ঘোষের কন্যা সাহানাদি(নাগচৌধুরী)। প্রেমদা সাপ্তাহিক বর্তমানে গোটা একটা পাতা বরাদ্দ করেছিলেন থোড়-বড়ি-আড্ডার জন্যে। প্রাত্যহিক সংবাদ আর পরে সাপ্তাহিক বর্তমানে আমি পেয়েছিলাম আজ এক্কেবারে বদলে যাওয়া রন্তিদেব সেনগুপ্ত আর অনিন্দ্য জানার বাবাকে। এছাড়া প্রথম যৌবনের সপ্তাহ পত্রিকার সুভাষ মুখোপাধ্যায় আর তরুণ সান্যালের তো ছিলেনই।
---
প্রতিদিনে বেশ কয়েক বছর একটানা নৃত্য সমালোচনা করেছিল ললিতা অসামান্য সতীনাথদার জন্যে। ললিতা নিজে নাচের ব্যকরণ গুলে খেয়েছে - নাচ নিয়েই তার পড়াশোনা, গবেষণাও। সতীনাথদা নানান পারিভাষিক কথা লিখতে উৎসাহ দিতেন। আমি সতীনাথদাকে পেয়েছিলাম ললিতার প্রতিদিন ফেজের একটু আগে থেকেই, গ্রাম ঘোরা, বিভিন্ন মেলা, আখড়া আর আউলবাউলসঙ্গ করতে গিয়ে - খুব কিছু ঘনিষ্ঠতা হয় নি - কিন্তু মনের মানুষ ছিলেন। বেশ কিছু কাল কড়া ধরণের সাংবাদিকতা করছি। সাংবাদিকদের চরিত্র হাড়ে হাড়ে চিনি।এঁরা কাঁচাখেগো সাংবাদিকতা জগতে অজাতশত্রু এবং অসাধারণ মানুষ।
---
অসামান্য এই মানুষগুলোর কথা মনে পড়ল ফেবুতে Rajasri Mukhopadhyay এর সতীনাথদার স্মৃতি ফোল্ডার দেখে। সতীনাথদা এদের মধ্যেও ব্যতিক্রমী।নিজেকে গুটিয়েই রাখতে ভালবাসতেন। যে কৃষ্টিগত উত্তরাধিকার তাঁর ছিল, সেটিকে তিনি লুকিয়ে রাখতে জানতেন অসামান্য ভালবাসায়।
রাজশ্রীকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, সহজেই ভুলে যাওয়া, কলকাতার কৃষ্টি জগতে প্রায়-আনফিট অসামান্য নিশ্চুপ অথচ জ্ঞানী মানুষটির কথা মনে পড়িয়ে দেওয়ার জন্যে।

Thursday, July 5, 2018

ললিতা ঘোষ, নৃত্য কর্মশালায়

গুরু সি ভি চন্দ্রশেখরণের ভরতনাট্যম কর্মশালায় অংশ নেওয়া ললিতা শংসাপত্র নিচ্ছে প্রণম্য গুরুজীর হাত থেকে।

Monday, June 25, 2018

ললিতা ঘোষ

ললিতা, আমার ধারক, অহমিয়া সত্রিয়া, ওজাপালি আর দেওধনী নাচের গবেষণার স্বীকৃতি হাতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে প্রায় দেড় দশক আগে।
শুধু গবেষণা নয়, নাচগুলি গুরু Ramkrishna Talukdarএর অধীনে একমাত্র বাঙালি হিসেবে প্রদর্শন করেন পেশাদার হিসেবে।
ললিতার গবেষণার সময় তাঁর সঙ্গে অসমের সত্র ইত্যাদি ঘুরে, একটা নতুন জগতের দিক খুলে গিয়েছে আমার। কোন ধারণাই ছিল না শঙ্করদেব, মাধব দেব এরা কারা ছিলেন, মাজুলি বা পাঠসালার সত্র কি না জানলে ভারতের বহুধা বিভক্ত সমাজ জানার ক্ষেত্রে একটা ফাঁক থেকে যেত।

Saturday, June 2, 2018




দেশের কৃষ্টি
দেশের নাচ - সত্রিয়া
ললিতা ঘোষ
সত্রীয়া, ওজাপালি আর দেওধনী নিয়ে গবেষণা করা ললিতা ঘোষ বাংলায় একমাত্র সত্রিয়া নৃত্যাঙ্গনা। 
ললিতা অসম দুহিতা - বাঙালি। পড়াশোনা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে।ভারতনাট্যমে স্নাতকোত্তর। অসম গর্ব, রুক্মিনীদেবী অরুণ্ডেলের শিষ্য, গুরু খগেন্দ্রনাথ বর্মনের কাছে তাঁর ভরতনাট্যম শিক্ষা আজও চলছে।
এছাড়াও তিনি দেওধনী শিখেছেন সিপাঝারের গুরু ললিত চন্দ্র নাথ ওজার কাছে।
স্নাতকোত্তরের পর তিনি কেন্দ্রিয় সরকারের বৃত্তি পান সত্রীয়া নিয়ে গবেষণার। তখন থেকেই তিনি অসমের সত্রিয়া গুরু গুরু রামকৃষ্ণ তালুকদারের অধীনে নাচ শিখছেন।
আজও তিনি তাঁর শিষ্যা।
---
গঙ্গা ভয়েজার ক্রুজে কলাবতী মুদ্রার এই অনুষ্ঠানটি দশাবতার নৃত্য। নৃত্য রচনা গুরু রামকৃষ্ণ তালুকদার। গেয়েছেন ভাষ্করজ্যোতি ওজা।